Home Blog Page 3587

পবিত্র ঈদুল আযহা আগামী ১২ আগস্ট

0

দেশে আকাশে জিল হজ মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় খুলনায় হজের মাস জিলহজের চাঁদ দেখা যায় গণমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক মো. হেলাল হোসেন। তিনি বলেন, সন্ধ্যায় জেলা স্টেডিয়াম এলাকা থেকে আমরা আকাশে জিলহজের চাঁদ দেখতে পাই।
এর আগে বৃহস্পতিবার (০১ আগস্ট) সৌদি আরবে জিলহজ মাসের চাদঁ দেখা যায় বলে জানায় দেশটির চাঁদ দেখা কমিটি। তাই সেখানে শুক্রবার থেকে জিলহজ মাসের গণনা শুরু হয়েছে। এর ফলে ৮ আগস্ট (বৃহস্পতিবার) হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। এ দিন সন্ধ্যার পরপরই মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা।
শুক্রবার (০৯ আগস্ট) সারাদিন মিনায় অবস্থান করে সে দিন রাতে আরাফাতের ময়দানের দিকে যাত্রা করবেন তারা। পরদিন আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুৎবা দেওয়া হবে।
হজের খুৎবা শেষে সেখানে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সে দিন সূর্যাস্তের পর আরাফাত থেকে মুজদালিফায় যাবেন। সেখানে গিয়ে তারা মাগরিব ও এশার নামাজ আদায় করবেন। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারারাত অবস্থানের পর শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপের জন্য প্রস্তুতি নেবেন বিভিন্ন দেশ থেকে হজ সফরে যাওয়া বিভিন্ন দেশের হজযাত্রীরা। রোববার ফজরের নামাজ শেষে বড় জামারায় (প্রতীকী বড় শয়তান) পাথর নিক্ষেপ করতে মিনায় যাবেন তারা। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন তারা।
এ বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন যাওয়ার কথা। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় সাত হাজার ১৯৮ ব্যালটি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৬ হাজার ৪০১ নন-ব্যালটি হজ করতে যাচ্ছেন। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ লাখ হজ পালনার্থীর সৌদি আরবে পৌঁছার কথা।

নিজেকে উজাড় করে দেয় কার্তিক

0

লিউড তারকা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে প্রথম ছবি মুক্তির আগেই জানিয়েছিলেন, হৃতিক রোশন নাকি অনন্যা পাণ্ডের প্রথম ক্রাশ। অনন্যা তখন ছোট। এক জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মাকে নিয়ে। আর হৃতিক রোশনকে দেখেই অনন্যা ‘হৃতিক, হৃতিক’ বলে চিৎকার শুরু করলেন। অনন্যার মা মেয়ের মুখ চেপে ধরে কোনো রকমে সেই যাত্রায় রক্ষা পান।

আরেক তরুণ তারকাকেও দারুণ পছন্দ অনন্যার। তিনি বরুণ ধাওয়ান। বরুণ ধাওয়ানের সবকিছু মুগ্ধ করে তাঁকে। অনন্যার ভাষ্য, ‘ওহ্! বরুণ। আমি তাঁকে অসম্ভব পছন্দ করি। আমি বরুণের মতোই একজনকে চাই। তিনি আসলেই প্রকৃত চিত্রনায়ক।’

আর অনন্যা পাণ্ডের সবচেয়ে প্রিয় অভিনেতার নাম শাহরুখ খান। এখানেই শেষ নয়। সময়ের সঙ্গে অনন্যা পাণ্ডের এই তালিকা মনে হচ্ছে দীর্ঘ হচ্ছে। লক্ষ্ণৌতে চলছে অনন্যা পাণ্ডে ও কার্তিক আরিয়ানের সঙ্গে ‘পতি, পত্নী ঔর ও’ ছবির শুটিং। আর কার্তিক আরিয়ানকে তিনি বলেছেন নিজেকে উজাড় করে দেওয়া অভিনেতা। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে ভূমি পেডনেকারকে। বড় পর্দায় এটি অনন্যা আর কার্তিকের জুটি বেঁধে প্রেম করা। কিন্তু এর আগে থেকেই এই জুটি নিয়ে রটেছে প্রেমের গুঞ্জন। যদিও গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তরে তাঁরা উভয়েই দুদিকে মাথা নেড়েছেন। সাফ জানিয়েছেন, প্রেম করছেন না তাঁরা।

তবে বড় পর্দায় এই ফ্রেশ জুটির অভিষেক নিয়ে উচ্ছ্বসিত ভক্তরা। পর্দায় এই জুটির রসায়ন দেখতে মুখিয়ে আছেন সবাই। সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা পাণ্ডেসহ অভিনেতা কার্তিক আরিয়ানের ভূয়সী প্রশংসা করেছেন। কার্তিক আরিয়ান সম্পর্কে তাঁর অভিমত, কার্তিকের মতো নিঃস্বার্থ অভিনেতা নাকি আর হয় না। বলেছেন ‘পতি পত্নী ঔর ও’ ছবির সঙ্গে যুক্ত হওয়ার গল্পও। এই ছবির প্রযোজক জুনো চোপড়া ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ ছবির কিছু ফুটেজ দেখে অনন্যা পাণ্ডেকে পছন্দ করেন। আর অনন্যাও নাকি এ ধরনের কমেডিপ্রধান ছবি খুবই ভালোবাসেন।

কার্তিক আরিয়ানের সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘কার্তিকের সঙ্গে কাজের অভিজ্ঞতা খুব মজার। ওর মতো আন্তরিক আর নিঃস্বার্থ অভিনেতা হয় না। নিজে প্রতিটি দৃশ্য নিখুঁত করতে নিজেকে উজাড় করে দেয়। এমনকি সে আমার সংলাপগুলো সুন্দরভাবে বলতেও সাহায্য করেছে।’

তা ছাড়া ভূমি পেডনেকারের মতো মেধাবী অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করেও উচ্ছ্বসিত এই ‘নিউ কামার’।

এক কেজি চা ৭০ হাজার ৫০১ রুপিতে বিক্রি

0

গত মঙ্গলবার আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির চা নিলাম বাজারে এক কেজি মনোহারী স্পেশালিটি চা বিক্রি হয়েছিল ৫০ হাজার রুপি মূল্যে। বুধবারই সেই রেকর্ড ভেঙে দিল আসামের ডিব্রুগড় জেলায় হাতে তৈরি ‘মাইজান গোল্ডেন টিপস চা’।

মাইজান গোল্ডেন টিপস চায়ের রং কাঁচা সোনার মতো। এটি সম্পূর্ণ হাতে তৈরি, কোনো মেশিনের ব্যবহার হয়নি এতে। এই চায়ের বাগান রয়েছে আসামের শিবসাগর ও ডিব্রুগড় জেলায়। চা বিক্রি করেছিল আসাম কোম্পানি। এবার মাইজান গোল্ডেন টিপস চা উৎপাদিত হয়েছে মাত্র ২ কেজি। আর তা এক বেলজিয়ামের ক্রেতার জন্য কিনে নেয় গুয়াহাটির মুন্দ্রা টি কোম্পানি।

এর আগে গত মঙ্গলবার গুয়াহাটিতে আসামের মনোহারী সোনালি স্পেশালিটি চা প্রতি কেজি বিক্রি হয় ৫০ হাজার রুপিতে। চা-গাছের কুঁড়ি দিয়ে উৎপাদিত হয় মনোহারী চা। মে থেকে জুন মাসে ভোরবেলা কুঁড়ি তোলা হয়। অপ্রস্ফুটিত কুঁড়িগুলোকে বিশেষ পদ্ধতিতে স্প্রিং ব্লেন্ডিংয়ের মাধ্যমে এই চা তৈরি করা হয়। এই চা উৎপাদনে প্রচুর সময় ও শ্রম লাগে বলে সচরাচর তা উৎপাদন করা হয় না। মনোহারী চা-বাগানে এ বছর মনোহারী চা উৎপাদিত হয়েছে মাত্র ৫ কেজি।

গুয়াহাটির চা নিলাম কেন্দ্রের সম্পাদক দীনেশ বিহানি বলেছেন, বুধবার এই নিলাম বাজারে এই প্রথম ৭০ হাজার ৫০১ রুপি কেজিতে বিক্রি হলো মাইজান গোল্ডেন চা। এটাই গুয়াহাটির চায়ের নিলাম বাজারে এযাবৎকালের সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া চা। সৌরভ টি ট্রেডার্সের মাঞ্জিলাল মহেশ্বরী নিলাম থেকে দুই কেজি মনোহারী চা কেনেন। এই চা অবশ্য ‘অর্থোডক্স’ চা বলে পরিচিত।

গত বছর এই চা প্রতি কেজি বিক্রি হয়েছিল ৩৯ হাজার রুপি কেজিতে। তবে গতবারের এই রেকর্ড ভেঙে দিয়েছিল অরুণাচল প্রদেশের ‘গোল্ডেন নিডল চা’। এটি উৎপাদিত হয়েছিল ডনি পোলো চা–বাগানে। সেই চা প্রতি কেজি বিক্রি হয়েছিল ৪০ হাজার রুপিতে।

ভরাডুবি থেকে বাঁচাতে লড়াইয়ের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত ইরান

0

যুক্তরাষ্ট্র নাম প্রত্যাহারের পরও পারমাণবিক চুক্তি রক্ষা করতে লড়াইয়ের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানিয়েছে ইরান। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি গতকাল বৃহস্পতিবার বলেছেন, বিশ্ব পরাশক্তির সঙ্গে পারমাণবিক চুক্তিকে ভরাডুবি থেকে বাঁচাতে লড়াইয়ের সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে ইরান। তিনি নিশ্চিত, এ লড়াইয়ে ইরানই জয়ী হবে।

রুহানি রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে বলেছেন, ‘আমাদের সামনে কঠিন যুদ্ধ, আমরা নিশ্চিতভাবে জয়ী হব।’

আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের অর্থনীতি তেল সম্পদের ওপর নির্ভরশীল। এই জায়গাতে আঘাত করেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে গুরুতর অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়েছে ইরান। প্রতিশোধ হিসেবে ইরান চুক্তি ভঙ্গ করে ইউরেনিয়াম উৎপাদনের সীমা বাড়িয়ে দিয়েছে। পশ্চিমারা অ্যাটম বোমা তৈরিতে এই ইউরেনিয়াম ব্যবহারের আশঙ্কা প্রকাশ করে থাকে।

২০১৫ সালে ইরানের সঙ্গে ছয়টি দেশের করা পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্র গত বছর নিজেদের প্রত্যাহার করে নেয়। পরে দেশটি ইরানের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। ওই ঘটনা থেকে দুই দেশের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পারমাণবিক চুক্তিতে সই করা অন্য পাঁচটি দেশ যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া ও চীনের হস্তক্ষেপ চায় ইরান। ইরান মার্কিন স্বার্থে হামলা করতে পারে, নিজ দেশের এমন গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে গত মাসে ইরানকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যে রণসাজে সজ্জিত হয় যুক্তরাষ্ট্র। তবে গত মে মাসে সংযুক্ত আরব আমিরাতে চারটি ট্যাংকারে হামলা এবং জুন মাসে ওমান উপসাগরীয় এলাকায় জাপান ও নরওয়ের মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে দায়ী করে মধ্যপ্রাচ্যে আরও এক হাজার সেনা মোতায়েনের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করার ঘটনায় পরদিন ইরানে পাল্টা হামলা চালানোর সম্পূর্ণ প্রস্তুতি নেওয়ার পরও শেষ মুহূর্তে তা বাতিল করেন ট্রাম্প। সবশেষ ইরানের একটি ট্যাংকার জব্দের জের ধরে গত মাসে হরমুজ প্রণালিতে ইরান ব্রিটিশ ট্যাংকার জব্দ করলে এই দুই দেশের মধ্যেও উত্তেজনা দেখা দেয়।

যুক্তরাষ্ট্রের চলমান নিষেধাজ্ঞার মধ্যে ইরান এখন অর্থনৈতিক সংকটে ভুগছে। ২০১৫ সালে ছয়টি পরাশক্তির সঙ্গে ঐতিহাসিক চুক্তি অনুসারে ইরান পারমাণবিক উন্নয়ন কর্মসূচি কমিয়ে আনে। দেশটি ইউরেনিয়াম সীমিত রাখার ব্যাপারেও সম্মত হয়। ইউরেনিয়াম পারমাণবিক চুল্লি ও পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হয়। এসব পদক্ষেপের বিনিময়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় এসব দেশ। তবে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর মিত্রদেশগুলোকেও ইরান থেকে তেল কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপের চাপ দেয়। অর্থনৈতিক চাপের মধ্যে চুক্তি ভঙ্গ করে ইউরেনিয়ামের মজুত বাড়ানোর হুমকি দেয় ইরান।

গতকাল ভাষণে রুহানি বলেন, ‘চুক্তি ও আলোচনার মাধ্যমে আমরা ফলাফল পাব, এই অনুমানের ওপর নির্ভর হয়ে আমরা কাজ করছি না।’ ইউরোপীয় শক্তির কথা উল্লেখ করে রুহানি বলেন, ইরানকে আধুনিক পারমাণবিক প্রযুক্তি ব্যবহার থেকে ওই চুক্তির মাধ্যমে বিরত রাখা হলেও প্রতিশ্রুতি অনুযায়ী বিনিময়ে তারা (পরাশক্তি) যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা থেকে ইরানকে রক্ষা করতে পারছে না।
ভাষণে রুহানির হতাশাই ফুটে ওঠে। ২০১৫ সালের চুক্তির প্রধান উদ্যোক্তা এবং সমঝোতার শক্তিশালী এই প্রবক্তা আভাস দেন যে চুক্তিটিকে পুরোপুরি শেষ হওয়া থেকে বাঁচাতে তিনি আশা হারাচ্ছেন। যদিও তিনি ইউরোপের সঙ্গে যোগাযোগের দরজা এখনো খোলা রেখেছেন।
প্রেসিডেন্ট রুহানি বলেন, ‘আমরা কোনো ফলাফল পাব না—এটা ধরেই নিয়ে পরিকল্পনা করছি। এ বছর এবং পরের বছরের জন্য আমাদের বাজেট, আমাদের মন্ত্রণালয়গুলোও এর ওপর ভিত্তি করে কাজ করছে। দীর্ঘমেয়াদি দূরদর্শিতার সঙ্গে আমরা কাজ করছি এবং একের পর এক পদক্ষেপ নিতে যাচ্ছি।’

নারীদের এবার বিনা অনুমতিতে ভ্রমণের স্বাধীনতা দিল সৌদি আরব

0

একই সঙ্গে পারিবারিক বিষয়েও আগের চেয়ে বেশি নিয়ন্ত্রণের সুযোগ দেওয়া হয়েছে তাঁদের। মানবাধিকার রেকর্ডবিষয়ক তদন্তের সময় কঠোরভাবে সমালোচিত দেশটির পুরুষকেন্দ্রিক অভিভাবকত্ব ব্যবস্থা খর্ব করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ শুক্রবার সরকারি গেজেটে প্রকাশিত একাধিক রাজকীয় ফরমানে বলা হয়েছে, সৌদি আরবের যেকোনো নাগরিক পাসপোর্টের জন্য আবেদন করলে অনুমোদন মিলবে। তা ছাড়া ২১ বছরের বেশি বয়সের কোনো ব্যক্তির ভ্রমণের অনুমতির প্রয়োজন হবে না।

সংশোধনী আইনে প্রথমবারের মতো নারীদের শিশুজন্ম, বিয়ে বা বিবাহবিচ্ছেদ নিবন্ধকরণ, সরকারি পারিবারিক নথি জারি করার ও অপ্রাপ্তবয়স্ক শিশুর অভিভাবকের মর্যাদা পাওয়ার অধিকার দেওয়া হয়েছে।

রিয়াদে দীর্ঘদিন ধরেই নারীর মর্যাদাকে কেন্দ্র করে আন্তর্জাতিক ভর্ৎসনার শিকার হচ্ছে। মানবাধিকার সংরক্ষণ গোষ্ঠীগুলোর দাবি, বয়স–নির্বিশেষে সৌদি নারীরা গোটা জীবনজুড়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য কোনো না কোনো পুরুষ অভিভাবকের ওপর নির্ভরশীল। পুরুষ অভিভাবকের সম্মতির জন্য প্রয়োজনীয় নিয়মের অধীনে নারীরা এখনো দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচিত হন।

সৌদির বিশিষ্ট প্রভাবশালী ও আলোচনা অনুষ্ঠানের সাবেক উপস্থাপক মুনা আবুসুলায়মান হাজার হাজার সৌদি নারীর সঙ্গে টুইটারে যোগ দিয়েছেন। নতুন যুগের সূচনাকারী সামাজিক যোগাযোগমাধ্যমটি সৌদি নারীরাও যেন উপভোগ করতে পারেন, সে জন্য এ উদ্যোগ নিয়েছেন তিনি। ভ্রমণ স্বাধীনতার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, একটি প্রজন্ম এবার পুরোপুরি অবাধে এবং তাদের ভাইদের সমান হয়ে বেড়ে উঠছে।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সামাজিক সীমাবদ্ধতা অনেকাংশে কমিয়ে এনেছেন। গত বছর নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন তিনি। রক্ষণশীল মুসলিম রাজত্বের ইতি টানতে এবং অর্থনীতিতে পরিবর্তন আনার বৈশ্বিক চাপ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।

গত বছর সৌদি প্রতিনিধিদের হাতে সাংবাদিক জামাল খাসোগির হত্যার ফলে বিশ্বব্যাপী হইচই পড়ে গিয়েছিল। এ ছাড়া উপসাগরীয় আরব রাষ্ট্রটি অন্তত ১২ জন নারী কর্মীকে গ্রেপ্তার করার অভিযোগে ব্যাপক সমালোচিত হয়েছিল।

লিঙ্গভিত্তিক দমনমূলক আচরণের পরিপ্রেক্ষিতে বেশ কয়েকজন অভিজাত নারী দেশের বাইরে আশ্রয় নিয়েছেন। এতে পুরুষকেন্দ্রিক অভিভাবকত্ব ব্যবস্থা নিয়ে রিয়াদের ওপর চাপ সৃষ্টি হয়েছে। আইন ও রীতিনীতির মধ্যে অভিভাবকত্বের অবস্থানকে যুবরাজ সালমানের জন্য এক জটিল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। যুবরাজ গত বছর ইঙ্গিত দিয়েছিলেন, তিনি এই এক পক্ষীয় ব্যবস্থা শেষ করার পক্ষে। তবে এ ব্যবস্থা বাতিল করতে বাধাও দিয়েছেন তিনি।

সামাজিক ব্যবস্থার অন্যান্য অংশ অপরিবর্তিত রয়েছে। বিয়ে করতে বা নিজের মতো করে জীবন যাপন করতে এখনো কোনো পুরুষ আত্মীয়ের অনুমতির প্রয়োজন হবে সৌদি নারীদের। অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ের জন্য আহ্বান জানিয়ে একটি হ্যাশট্যাগ আন্দোলন সম্প্রতি বেশ জনপ্রিয়তা পেয়েছে। নতুন ভ্রমণ নিয়মের জন্য অপর এক হ্যাশট্যাগের মাধ্যমে সৌদি যুবরাজকে ধন্যবাদ জানাচ্ছেন নারীরা।

আজ শুক্রবার প্রকাশিত রাজকীয় আদেশে এমন কর্মসংস্থান বিধি অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে সৌদির একটি বড় অংশের প্রতিনিধিত্বকারী বেকার নারীদের কাজের সুযোগ বেড়ে যাবে। লিঙ্গ, শারীরিক প্রতিবন্ধকতা বা বয়সের ভিত্তিতে কোনো বৈষম্যের সম্মুখীন না হয়ে সব নাগরিকের জন্য কাজ করার সম–অধিকার দাবি করেছিলেন নারীরা।

অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রসহ স্বাস্থ্য, শিক্ষায় নারীদের অংশগ্রহণের স্বচ্ছতার ওপর ভিত্তি করে ২০১৮ সালে বিশ্ব অর্থনৈতিক ফোরাম পরিচালিত এক সমীক্ষায় বৈশ্বিক লিঙ্গবৈষম্যে সৌদি আরব ১৪৯টি দেশের মধ্যে ১৪১তম স্থান অর্জন করেছে।

এডিস মশা নির্মূলে ওবায়দুল কাদের

0

এডিস মশা নির্মূল এবং ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভয়াবহভাবে এই মশার উপদ্রব উদ্বেগজনকভাবে ছড়িয়ে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। বিষয়টি আমরা সিরিয়াসলি নিয়েছি।

‘পরিষ্কার রাখি চারপাশের পরিবেশ, শেখ হাসিনার নির্দেশ ডেঙ্গুমুক্ত বাংলাদেশ’ শীর্ষক স্লোগানে আওয়ামী লীগের তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের দ্বিতীয় দিনের কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। আজ শুক্রবার দক্ষিণ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ।

কর্মসূচি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশে ওবায়দুল কাদের আরো বলেন, সিটি করপোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে একযোগে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নেত্রী তাদের এ নির্দেশ দিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিদেশ থেকে কার্যকর ওষুধ আনা হচ্ছে। একটু ধৈর্য ধরুন। আমরা সম্মিলিতভাবে জনগণকে সঙ্গে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারব। আমি সবাইকে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানাই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নেত্রীর (প্রধানমন্ত্রী) নির্দেশে আওয়ামী লীগ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে মাঠে নেমেছে। সুনামগঞ্জ থেকে সুন্দরবন পর্যন্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন। ডেঙ্গু দেশীয় কোনো রোগ নয়, এডিস মশা দেশীয় কোনো মশা নয়। এশিয়ার অনেক দেশে এটি মহামারি আকার ধারণ করেছে। চীন, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশে ছড়িয়ে পড়েছে। ফিলিপাইনে মহামারি আকার ধারণ করেছে। এ পর্যন্ত সেখানে এক লাখ মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। প্রাণ হারিয়েছে ৮০০ মানুষ। আমাদের আশপাশের দেশগুলো আক্রান্ত হয়েছে। পত্রিকার খবর অনুযায়ী, আমাদের দেশে আক্রান্ত হয়েছে ১৯ হাজার। আমরা এই মশা নির্মূলে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমরা শুধু ‘লিপ সার্ভিস’ (মৌখিক আশ্বাস) দিচ্ছি না অন্যদের মতো। আমরা মনে করছি এটা মানবিক সংকট। আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাচ্ছি। আমাদের নেত্রীর আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীর পাশাপাশি সাধারণ মানুষও এই অভিযানে যোগ দিয়েছে। এই এডিস মশা সমূলে নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের অভিযান, আওয়ামী লীগের লড়াই-অ্যাকশন অব্যাহত থাকবে। এই তিন দিনের কর্মসূচি শেষ হওয়ার পর আমরা আরও কর্মসূচি দেবো। আসুন সবাই মিলে সম্মিলিতভাবে এই ডেঙ্গু মোকাবিলায় কাজ করি।

সমাবেশ শেষে বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বায়তুল মোকাররমসহ আশাপাশের এলাকায় মশার ওষুধ ছিটানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মধ্যপ্রাচ্যের আগামী ১১ আগস্ট ঈদুল আযহা

0

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ১১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ বৃহস্পতিবার সৌদি সুপ্রিম কোর্ট রাজকীয় ফরমান জারির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। সৌদি আরবের চাঁদ দেখা কমিটি তুমাইর এলাকায় জিলহজ মাসের চাদঁ দেখা গেছে বলে জানিয়েছে। শুক্রবার থেকে জিলহজ মাস শুরু হবে।

ফলে হজের অংশ হিসেবে হাজিরা ৮ আগস্ট সন্ধ্যার পরপর মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হবেন। ৯ আগস্ট সারাদিন মিনায় অবস্থান করে সেদিন রাতে আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন হাজিরা। ১০ আগস্ট আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেওয়া হবে।

এদিকে বাংলাদেশে শুক্রবার (২ আগস্ট) চাঁদের সন্ধান করা হবে। এদিন সন্ধ্যা সোয়া ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হবে। ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ সভায় সভাপতিত্ব করবেন।

বাংলাদেশের আকাশে কোথাও জিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-৯৫৫৯৬৪৩, ০২-৯৫৫৫৯৪৭, ০২-৯৫৫৬৪০৭ ও ০২-৯৫৫৮৩৩৭, ০২-৯৫৫৯৪৯৩। ফ্যাক্স নম্বর: ০২-৯৫৬৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

বিভিন্ন নির্মাণাধীন ভবন, হাসপাতাল ও দোকানকে তিন লাখ ২২ হাজার টাকা জরিমানা

0

রাজধানীর গুলশান-২ নম্বর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি নির্মাণাধীন ভবন, হাসপাতাল ও দফতরকে দুই লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।

মশার উৎস পাওয়ায় গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের লেকভিউ ক্লিনিককে ৫০ হাজার টাকা, একই সড়কের একটি বাড়ির মালিককে ৫০ হাজার টাকা, ৮১ নম্বর সড়কে ডিজাইন স্কেপ আর্কিটেক্ট ইনস্টিটিউটকে ৫০ হাজার টাকা, ৭৩ নম্বর সড়কে সোনিয়া গ্রুপকে ২৫ হাজার টাকা এবং ৭৩ নম্বর সড়কে মেটাল হোল্ডিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব স্থানে অপরিষ্কার পরিবেশ এবং এডিস মশার লার্ভা ও এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ বিদ্যমান পাওয়া যায়।

পল্লবী এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফিউল আজমের নেতৃত্বে এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ থাকায় এবং নির্মাণসামগ্রী ফুটপাত ও রাস্তায় রেখে জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে মোট ছয়টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা করা হয়।

মিরপুর এলাকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজের নেতৃত্ব বেলা সাড়ে ১১টা থেকে ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় চারটি বাড়িকে নোটিশ প্রদান করা হয়।

মোহাম্মদপুরে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নেতৃত্বে বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এডিস মশা বংশবিস্তারের উপযোগী পরিবেশ ও অপরিচ্ছন্নতার অভিযোগে চারটি বাড়ির মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের ছাদে পানি জমে থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশ থাকায় মুচলেকা নিয়ে ছাদ পরিষ্কার করার জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়।

বিক্রি হচ্ছে ১১ আগস্টের টিকিট

0

গত কয়েকদিনের চেয়ে আজ কমলাপুরে টিকিট প্রত্যাশীদের ভিড় তুলনামূলক কম। তবে কাউন্টারে ধীর গতিতে টিকিট বিক্রি হচ্ছে বলে অভিযোগ টিকিট প্রত্যাশীদের।

আজ শুক্রবার সকাল ৯টায় টিকিট বিক্রির শুরুতে গত কয়েক দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের ভিড় কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় যথেষ্ট বেড়েছে।

এবারও কমলাপুর স্টেশন ছাড়াও বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া স্টেশন থেকে ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হচ্ছে।

নন এসি টিকিটের চাহিদা কম থাকলেও এসি টিকিটের চাহিদা আছে আগের মতোই। এসি টিকিট প্রত্যাশী কয়েকজন কাউন্টারের সামনে অবস্থান নেন গত রাত থেকেই।

ঈদের পর রাজধানীতে ফিরতে আগ্রহীদের জন্য ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের টিকিট, ৬ আগস্ট ১৫ আগস্টের, ৭ আগস্ট ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট দেয়া হবে।

কনের বাবাকে ছুরিকাঘাতে হত্যা

0

রাজধানীর মগবাজারে বিয়ের আসরে কনের বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটক সজীব আহমেদ রকিকে (২৩) করা হয়েছে এ মামলার আসামি।

গতকাল বৃহস্পতিবার রাতে হাতিরঝিল থানায় এ মামলাটি দায়ের করেন হত্যাকাণ্ডের শিকার তুলা মিয়ার (৪৭) ছেলে। ঘটনাস্থল থেকেই আটক সজীবকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ মামলার ঘটনাটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তাকে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছেন ওসি।

এর আগে গতকাল বৃহস্পতিবার মগবাজারের দিলু রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে তুলা মিয়ার মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন চলছিল। এসময় হঠাৎ ওই সেন্টারে ঢুকে তুলা মিয়া ও তার স্ত্রী ফিরোজা বেগমকে ছুরিকাঘাত করে রকি। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান তুলা মিয়া। ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

উপস্থিত জনতা সজীবকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।