Home Blog Page 100

শেয়ারবাজারে শুরুর উত্থান টিকলো না শেষে

0

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেনের শুরুতে শেয়ারবাজার ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সবকটি মূল্যসূচক কমেছে। সেই সঙ্গে দাম কমার তালিকায় নাম লিখেয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এর মাধ্যমে টানা ছয় কার্যদিবস শেয়ারবাজারে দরপতন হলো। আর শেষ ২২ কার্যদিবসের মধ্যে ১৯ কার্যদিবসেই দরপতন দেখতে হলো বিনিয়োগকারীদের।

দিনের লেনদেন শেষে সবকটি মূল্যসূচক কমলেও এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। লেনদেনের প্রথম আধাঘণ্টা বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম বাড়ার ধারা অব্যাহত থাকে। ফলে লেনদেনের এক পর্যায়ে প্রায় আড়াই’শ প্রতিষ্ঠান দাম বাড়ার তালিকায় চলে আসে। আর ডিএসইর প্রধান মূল্যসূচক বাড়ে ৩৫ পয়েন্ট।

তবে লেনদেনের শেষদিকে দাম বাড়ার তালিকা থেকে বেশিকিছু প্রতিষ্ঠান দাম কামার তালিকায় চলে আসে। এতে দিনের লেনদেন শেষে দাম বাড়ার থেকে দাম কমার তালিকা বড় হয়। সেই সঙ্গে সবকটি মূল্যসূচক কমে দিনের লেনদেন শেষ হয়। দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৬৫টি প্রতিষ্ঠান। বিপরীতে দাম কমেছে ১৭১টি প্রতিষ্ঠানের। আর ৫৮টির দাম অপরিবর্তিত।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৯৬৮ পয়েন্টে নেমে গেছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৪ পয়েন্ট কমে ২ হাজার ৫১ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ২৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

সবকটি মূল্যসূচক কমলেও লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৪ কোটি ৬৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৮৩ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ৩১ কোটি ৩৩ লাখ টাকা।

এই লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে গোল্ডেন সনের শেয়ার। কোম্পানিটির ২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এসএস স্টিলের ২৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং সিরামিকস।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, গোল্ডেন হার্ভেস্ট কেমিক্যাল, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, কর্ণফুলি ইন্স্যুরেন্স, ফরচুন সুজ এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ১৫ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৫টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৮৯টির এবং ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৩ কোটি ৯৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১১ কোটি ৭২ লাখ টাকা।

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’ অভিনেত্রী অলিভিয়া

0

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’খ্যাত অভিনেত্রী অলিভিয়া মুন। গেল ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে। তবে বিষয়টি এতদিন গোপন রেখেছেন তিনি। ১১ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর হাজির হয়েছিলেন অলিভিয়া। সেখানেও বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি এই অভিনেত্রী।

অবশেষে গতকাল বুধবার অলিভিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান। হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’খ্যাত অভিনেত্রী লিখেছেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়।’

অলিভিয়া এখন ক্যানসারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লিখেছেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এ সময়ে আমি ক্যানসার ও তার চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’

প্রসঙ্গত, ২০১০ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান টু’ সিনেমা। এতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’। এতে সাইলক চরিত্রে অভিনয় করেন তিনি। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি।

রয়ের পর আইপিএল থেকে সরে দাঁড়ালেন ব্রুক

0

জেসন রয়ের পর এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন হ্যারি ব্রুক। এ ব্যাটারের এবার খেলার কথা ছিল দিল্লী ক্যাপিটালসের হয়ে। নিলামে তার দাম উঠেছিল ৪ কোটি রুপি। এ থেকেই স্পষ্ট, বেশ পরিকল্পনা করেই কেনা হয়েছিল তাকে।
গত মাসে দাদি পলিনকে হারিয়েছেন হ্যারি ব্রুক। পরিবার সে শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি। পরিবারের পাশে থাকতে তাই এবার আইপিএলে খেলবেন না ব্রুক।

বিবৃতিতে ব্রুক বলেছেন, ‘আমি নিশ্চিত করছি যে এবারের আইপিএলে না খেলার খুব কঠিন সিদ্ধান্ত নিয়েছি। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে মুখিয়ে ছিলাম। আমার মনে হয় না, এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে ব্যক্তিগত কারণগুলো বলতে হবে। আমি জানি অনেকেই জানতে চাইবে কেন এ সিদ্ধান্ত নিলাম। তাই এটা জানাতে চাই।’

ব্রুক তাঁর বিবৃতিতে এরপর বলেছেন, ‘গত মাসে দাদিকে হারিয়েছি—তিনি ছিলেন আমার কাছে পাহাড়প্রতিম মানুষ এবং শৈশবের একটা বড় অংশ তাঁর বাসায় কাটিয়েছি। জীবন নিয়ে আমার দৃষ্টিভঙ্গি এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা—এগুলো তিনি এবং আমার প্রয়াত দাদা গড়ে দিয়েছেন। ইংল্যান্ডের হয়ে আমার ক্রিকেট খেলাটা তিনি দেখে যেতে পেরেছেন, এটা ভেবে খুব আনন্দ লাগে। আমি গর্বিত যে গত কয়েক বছরে কিছু পুরস্কার জিতেছি, যেগুলো আমার অনুপস্থিতিতে তিনি গ্রহণ করেছেন এবং কাজটা যে তিনি আনন্দের সঙ্গেই করেছেন, সেটাও জানি।’

ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ শুরুর আগে আরব আমিরাতে ইংল্যান্ডের প্রাক্‌–সফর ক্যাম্পে ছিলেন ব্রুক। কিন্তু সেখান থেকে আর দলের সঙ্গে ভারতে যাননি। ভারতের বিপক্ষে সদ্য শেষ হওয়া পাঁচ টেস্টের সিরিজেও খেলেননি ব্রুক।

এ নিয়ে ব্রুক বলেছেন, ‘আবুধাবি থেকে ভারতে উড়াল দেওয়ার আগের রাতে আমি সফরটিতে না যাওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, প্রথমবারের মতো জেনেছিলাম আমার দাদি অসুস্থ এবং বেশি সময় নেই তাঁর হাতে। এখন তিনি চলে গেছেন এবং আমরাও শোকটা কাটিয়ে উঠতে পারিনি, তাই সবার পাশে থাকা প্রয়োজন। গত কয়েক বছরে আমার কাছে নিজের এবং পরিবারের ভালো থাকাই সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। সত্যি বলতে, আমার কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই আমার এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হলেও এটা জানি নিজের কাছে সিদ্ধান্তটি ঠিক।’

ব্রুকের আগে আরও ২ ইংলিশ ক্রিকেটার আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন, দুজনই কলকাতার। জেসন রয় ছাড়াও এবারের আইপিএলে দল পাওয়া সত্ত্বেও সরে দাঁড়িয়েছেন গুস অ্যাটকিনসন। এ নিয়ে মোট ৩ ইংলিশ ক্রিকেটার এবার আইপিএলকে ‘না’ বললেন।

ব্রুক বিবৃতির শেষে বলেছেন, ‘ইসিবি এবং দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে যে সমর্থন আমি পেয়েছি, সে জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।’

২২ মার্চ থেকে শুরু হবে আইপিএল। পরদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে দিল্লি।

ইংলিশ ক্রিকেটারদের এভাবে নাম প্রত্যাহারের হিড়িকে বিরক্ত আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা। এ বিষয়ে বিসিসিআইয়ে পদক্ষেপ নিতেও বলতে পারে দলগুলো। একটি দলের কর্মকর্তা ভারতের গণমাধ্যমকে ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘একবার নিলামে নাম নথিভুক্ত করলে সেই ক্রিকেটারের উচিৎ নিজের দায়বদ্ধতাকে সম্মান করা। নাম তুলে নিয়ে অপেশাদারের মতো কাজ করছে ওরা। বোর্ডের উচিৎ বিষয়টা নিয়ে ভাবা।’

বলিউডে পা রাখতে চলেছেন উরফি!

0

ভারতীয় মডেল ও অভিনেত্রী উরফি জাভেদ। তবে অভিনয়ের চেয়ে স্টাইলিশ পোশাকের কারণে সব সময় থাকেন আলোচনায়। এবার নতুন ভূমিকায় দেখা যাবে উরফিকে। শোনা যাচ্ছে, খুব শিগগির বলিউডে পা রাখতে চলেছেন তিনি।

দীর্ঘ দিন ধরেই হিন্দি ছবিতে অভিনয় করতে চাইছিলেন উরফি। অবশেষে সেই সুযোগ পেয়েছেন তিনি। আগামী এপ্রিলে মুক্তি পাচ্ছে দিবাকর বন্দ্যোপাধ্যায় পরিচালিত চর্চিত ছবি ‘লভ সেক্স অউর ধোকা’ ছবিটির সিক্যুয়েল।

সূত্রের খবর, এই ছবিতেই একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন উরফি।

এর আগে জানা যায়, ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন তুষারঅকাপুর ও মৌনী রায়। এবার উরফি সেখানে কোন চমক হাজির করেন, সেটাই দেখার।

বিতর্ককে যে কোনও দিন পাত্তা দেননি উরফি, সেটা নিজের কাজেকর্মে, হাবেভাবে বুঝিয়ে দেন তিনি। এবার অভিনয়ে তিনি অনুরাগীদের মন জয় করে নিতে পারবেন কি না, সেটাই দেখার।

আমির খানের জন্মদিন আজ, বিশেষ দিনে পাশে ছিলেন প্রাক্তন স্ত্রী কিরণ

0

বলিউড অভিনেতা আমির খানের জন্মদিন আজ বৃহস্পতিবার। জন্মদিনে মুম্বাইতে রয়েছেন আমির। ৫৯তম জন্মদিনে প্রাক্তন স্ত্রী কিরণ রাওকে পাশে নিয়েই কেক কাটলেন অভিনেতা।

এদিন সকালে কেক কাটার পর কিরণকে আদর করে এক টুকরো কেকও খাইয়ে দেন আমির।

কিরণও তার পর আমিরকে কেক খাইয়ে দেন।

অভিনেতার পরনে ছিল কালো টি-শার্ট ও নীল জিন্‌স। এ ছাড়াও কেক কাটার সময় আমিরের পাশে ছিল কিরণ পরিচালিত সাম্প্রতিক ছবি ‘লাপতা লেডিজ’ টিমের সদস্যরা।

প্রাক্তন স্ত্রী রিনা দত্তের সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পরে ২০০৫ সালে কিরণের সঙ্গে গাঁটছড়া বাঁধেন অভিনেতা। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্যে হঠাৎই বিচ্ছেদ। যদিও একসঙ্গে কাজ করেন তারা।

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মদ মুস্তফা

0

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মোহাম্মদ মুস্তফা। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বৃহস্পতিবার দিনশেষে নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মুস্তফাকে নিয়োগ দিতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে যাওয়া মোহাম্মদ মুস্তফা (৭০) বর্তমানে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কারণে পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসন এবং পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বৃদ্ধির প্রতিবাদে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।

জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী মোহাম্মদ মুস্তফা বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন।

দ্বিতীয় ওয়ানডেতে নিজের লক্ষ্য জানালেন তাসকিন

0

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচটি জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তাই দ্বিতীয় ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তাসকিন। তিনি বলেন, আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আর দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।

লঙ্কানদের হোয়াইটওয়াশ করা নিয়ে তিনি বলেন, দ্বিতীয় ওয়ানডে যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব।

এর আগে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসাররা। লঙ্কানদের ১০ উইকেটের ৯টি শিকার করেন তিন পেসার, তাসকিন, শরীফুল ইসলাম ও তামজিম হোসেন সাকিব। অপর উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ।

অধিনায়ক শান্তর ব্যাটিংয়ে প্রশংসা করে তাসকিন জানান, দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।

তুষারপাত-বৃষ্টি : আফগানিস্তানে ৬০ জনের মৃত্যু

0

আফগানিস্তানে গত তিন সপ্তাহ ধরে তুষারপাত এবং বৃষ্টিতে কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। আফগানিস্তানে এবারের শীতের সময়টায় বেশ অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করেছে। তবে মৌসুমের শেষের দিকটা সাধারণত এমন একটি সময় আবহাওয়া আরও খারাপ হয়ে যায়। বিশেষ করে আকস্মিক বৃষ্টি ও বন্যায় জনগোষ্ঠীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়ে মুখপাত্র জনান সায়েক এক ভিডিও বার্তায় বলেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে তুষার ও বৃষ্টিপাতের কারণে ৬০ জন প্রাণ হারিয়েছেন এবং আরও ২৩ জন নানা দুর্ঘটনায় আহত হয়েছেন।

দুর্যোগে প্রায় এক হাজার ৬৪৫টি বাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশুও মারা গেছে বলে জানান তিনি।

মার্কিন-সমর্থিত সরকারের পতন এবং তালেবানের প্রত্যাবর্তনের পর থেকেই আফগানিস্তানে বিদেশি সহায়তা নাটকীয়ভাবে কমে এসেছে। ফলে এ ধরনের বিপর্যয় মোকাবিলা করা তালেবান সরকারের জন্য বেশ কঠিন হয়ে পড়বে।

গত বছরের অক্টোবরে আফগানিস্তানের হেরাত প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। সেই আঘাত এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এরমধ্যেই সোমবার সন্ধ্যা থেকে প্রবল বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার প্রাদেশিক রাজধানী হেরাত শহরে একটি বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল জাহের নূরজাই সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

প্রাদেশিক তথ্য থেকে দেখা গেছে, প্রায় ২৫০টি বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে এবং কৃষিজমির একটি বড় অংশই প্লাবিত হয়েছে। তিনি আরও জানিয়েছেন যে, বৃহস্পতিবার থেকেই ত্রাণ সহায়তা আসা শুরু হওয়া দরকার।

সরকারকে বাধাগ্রস্ত করতে বিএনপি সব চেষ্টা চালিয়ে যাচ্ছে : কাদের

0

সরকারকে বাধাগ্রস্ত করতে বিএনপি সব চেষ্টা চালিয়ে যাচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাজার সিন্ডিকেটের সঙ্গে বিএনপি জড়িত আছে কি না খতিয়ে দেখতে হবে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ যুব মহিলা লীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

সিন্ডিকেট কারা করে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সরকার জনগণের প্রতিনিধি। শেখ হাসিনার সরকারের সকল কর্মকাণ্ড জনস্বার্থকে সমন্বিত করে। এখন রমজান মাসে সরকারকে বিব্রত করার জন্য, সিন্ডিকেট থাকতে পারে। আমাদের খতিয়ে দেখতে হবে এসব অপকর্মের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা আছে কি না।

সরকারকে বিব্রত ও বাধাগ্রস্ত করতে বিএনপি সিন্ডিকেট করতে পারে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি দেশে বিদেশে নানা অপচেষ্টা করে সরকার হটাতে ব্যর্থ হয়েছে। আন্দোলনে পারেনি, নির্বাচনেও গণতান্ত্রিক নীতির বাইরে বিরোধীতা করেছে। সব কিছুতেই যখন তারা ব্যর্থতায় পর্যবসিত, তখন অনেক কিছু জড়িয়ে সরকারের বাধাগ্রস্ত করার জন্য অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-দফতর সম্পাদক সায়েম খান প্রমুখ।

গাজীপুরে দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন : স্বাস্থ্যমন্ত্রী

0

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৩২ জনের কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি বলেন, ভর্তি রোগীদের অন্তত ১৬ জনের শতকরা ৮০ শতাংশ দগ্ধ। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ছয়জন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা সোয়া ১১টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত সাংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গাজীপুরের দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এখন পর্যন্ত আমাদের এখানে ৩২ জন রোগী এসেছেন। তার মধ্যে ৮০ শতাংশর বেশি বার্ন নিয়ে এসেছেন ১৬ জন। আর ৯০ শতাংশ বার্ন আছে ১০ জনের বেশি রোগীর। তাদের মধ্যে শিশুও রয়েছে। রোগীদের এত বাজে অবস্থা যে সবারই শ্বাসনালি পুড়ে গেছে।

তিনি বলেন, গতকাল (বুধবার) প্রধানমন্ত্রী ফোন করেছিলেন। সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। বাকিটা এই মুহূর্তে বলা মুশকিল। তবে রোগীদের কেউ আশঙ্কামুক্ত না। ছয়জন এরই মধ্যে আইসিইউতে আছেন।

দগ্ধ শিশুদের তথ্য জানিয়ে মন্ত্রী বলেন, শিশুদের সাধারণত ১০ শতাংশের বেশি বার্ন হলেই মেজর হয়ে যায়। সেখানে প্রায় সবারই ৩০ শতাংশের বেশি বার্ন আছে। ভর্তিদের মধ্যে সাত শিশুর বয়স ১০ বছরের মধ্যে। আর ১১ থেকে ১৮ বছরের ছয়জনসহ মোট ১৩ জন শিশু বর্তমানে চিকিৎসাধীন।