Home Blog Page 15

শাহরুখের চেয়েও পারিশ্রমিক বেশি পেয়েছিলেন ফারহা খান!

0

বলিউডের ‘কিং’ খান খ্যাত অভিনেতা শাহরুখ খান। ১৯৯২ সালে শাহরুখ খানের প্রথম ছবি ‘দিওয়ানা’ মুক্তি পায়। মুখ্য নায়কের চরিত্রে ছিলেন ঋষি কাপুর। কিন্তু প্রথম ছবিতেই নজর কেড়েছিলেন শাহরুখ।
যদিও তখন কেউ আন্দাজ করেননি, সেই অভিনেতাই আজ টিনসেল টাউনের শিখরে থাকবেন। বিশ্বজুড়ে শাহরুখের ভক্ত অনুরাগীর ছড়িয়ে রয়েছে।

‘দিওয়ানা’ ছবিটি প্রথমে মুক্তি পেলেও তার আগেই অন্য একটি ছবির কাজ হাতে নিয়েছিলেন শাহরুখ। সেই ছবির নাম ‘কভি হাঁ কভি না’। এই ছবির চুক্তিতেই প্রথম সই করেছিলেন বলি তারকা। পরিচালক ছিলেন কুন্দন শাহ।

‘কভি হাঁ কভি না’ ছবির গানগুলির কোরিয়োগ্রাফি করেছিলেন ফারহা খান। শাহরুখ নাকি ফারহার থেকে বেশ অনেকটাই কম পারিশ্রমিক পেয়েছিলেন সেই ছবিতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন পরিচালক তথা কোরিয়োগ্রাফার ফারহা। সেখানেই গর্বের সঙ্গে তিনি বলেন যে, শাহরুখের থেকেও অনেক বেশি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।

সেই সাক্ষাৎকারে ফারহা বলেছিলেন, ‘‘ওই ছবির বাজেট খুব কম ছিল। মাত্র ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শাহরুখ। কিন্তু ওই ছবিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক পেয়েছিলাম আমি। প্রতিটি গানের জন্য আমি পাঁচ হাজার টাকা করে পেয়েছিলাম। ছ’টি গানের কোরিয়োগ্রাফি করেছিলাম আমি। মোট ৩০ হাজার টাকা পেয়েছিলাম। আমাদের একজন সহকারী রাখারও ক্ষমতা ছিল না। ’’

এই ছবির সময় থেকে শাহরুখ ও ফারহার বন্ধুত্ব। এরপরে একসঙ্গে বেশ কিছু কাজ করেছেন দু’জনে। ফারহার প্রথম পরিচালিত ছবি ‘ম্যায় হুঁ না’। সেই ছবিতেও নায়কের চরিত্রে ছিলেন শাহরুখই। এর পরে ‘ওম শান্তি ওম’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এর মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন শাহরুখ-ফারহা।

সরকারি চাকরিজীবীরা ঈদুল আজহায় ৫ দিনের ছুটি পাচ্ছেন

0

চলতি বছরের ঈদুল আজহার (কোরবানির ঈদ) আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার (১৩ জুন)। এবার টানা পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি চাকরিজীবীদের।

শুক্রবার (১৪) থেকে শুরু হচ্ছে টানা ৫ দিনের ছুটি। ছুটি কাটিয়ে বুধবার (১৯ জুন) ঈদের পর অফিস করবেন তারা। এর মধ্যে ২ দিন সাপ্তাহিক ছুটি আর ৩ দিন ঈদের ছুটি।

দেশে কোরবানির ঈদ ১৭ জুন (সোমবার) উদযাপিত হবে। এ হিসাব করে আগেই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

ঈদুল ফিতরের দুই মাস ১০ দিন পর মুসলমানরা ঈদুল আজহা পালন করে থাকেন। হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালন করা হয়। তবে পশু কোরবানি করা যায় ৩ দিন (১০, ১১ ও ১২ জিলহজ)।

ঈদের ছুটিকে কেন্দ্র করে এরইমধ্যে বাস, ট্রেন এবং লঞ্চে করে বাড়ি ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। অন্যদিকে রাজধানীর বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশুর হাটও। বাড়ি ফেরা, পশুর হাট এবং শেষ কর্ম দিবস ঘিরে সড়কে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা গেছে।

আগামী ১৫ জুন পর্দা উঠবে ইউরো কাপ

0

ক্রিকেট উন্মাদনার মাঝেই ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে দারুণ সময়। ফের মাঠে গড়াতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। আগামী ১৫ জুন পর্দা উঠবে উয়েফা ইউরো কাপ ২০২৪-এর। এবারের আসরের আয়োজক জার্মানি। ২০০৬ সালে বিশ্বকাপ আয়োজনের পর এবারই বড় কোনো ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে দেশটি।

আসরে মোট ২৪টি দেশ ৬টি গ্রুপে ভাগ হয়ে অংশগ্রহণ করবে। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুটি দল উঠবে শেষ ষোলোতে। এরপর গ্রুপগুলোর তৃতীয় স্থানে থাকা দলগুলোর মধ্যে পয়েন্ট বিবেচনায় আরও চারটি সুযোগ পাবে দ্বিতীয় রাউন্ডে খেলার।

শক্তিমত্তা বিবেচনায় এবারের আসরে ইংল্যান্ডকে এগিয়ে রাখছেন অনেক বিশ্লেষকরা। দুর্দান্ত ছন্দে থাকা সাউথগেটের দলটি সবশেষ আসরে ফাইনাল খেলেছিল। সেবার পেনাল্টি শুটআউটে হারলেও, এবার জুড বেলিংহাম, হ্যারি কেনদের ফেভারিট হিসেবেই দেখছেন অনেকেই।

এ ছাড়া তালিকায় আছে স্বাগতিক জার্মানির নাম। সবশেষ ইউরো ও বিশ্বকাপে দলটি ভক্তদের হতাশ করলেও ঘরের মাঠে দলটি বেশ কঠিন প্রতিপক্ষ হবে। যেখানে দলটিতে ফিরেছেন টনি ক্রুসের মত অভিজ্ঞ ফুটবলার।

তবে এই তালিকায় সবথেকে হট ফেভারিট দল, সবশেষ বিশ্বকাপে ফাইনাল খেলা ফ্রান্স। তারুণ্য নির্ভর দলটিতে এমবাপ্পে, গ্রিজম্যান, ডেম্বেলে ও কামাভিঙ্গার মতো ফুটবলার থাকায়, দলটিতে আলাদা নজর থাকবে সবার। এ ছাড়া চোখ থাকবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ক্রোয়েশিয়ার দিকেও।

আসরে মোট ৫১টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১০টি স্টেডিয়ামে। যেখানে মিউনিখে উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে জার্মানি ও স্কটল্যান্ড। ১৫ জুলাই ফাইনাল অনুষ্ঠিত হবে বার্লিনে।

সোনাক্ষীর বিয়েতে অতিথিদের জন্য যে নিষেধাজ্ঞা

0

অবশেষে গুঞ্জন সত্যি হলো। ২৩ জুন গাঁটছড়া বাঁধতে চলেছেন সোনাক্ষী সিন্‌হা ও জাহির ইকবাল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে এই তারকা জুটির বিয়ের নিমন্ত্রণপত্র।

বিয়ের নিমন্ত্রণপত্রে রয়েছে চমক। ম্যাগাজিনের প্রচ্ছদের আদলে তৈরি হয়েছে এই কার্ড। প্রচ্ছদে রয়েছে হবু দম্পতির একটি অন্তরঙ্গ ছবি। তারই সঙ্গে লেখা, ‘দ্য রিউমরস ওয়্যার ট্রু’।

এই নিমন্ত্রণপত্রে উল্লেখ রয়েছে, অতিথিদের এ দিনের ‘ড্রেস কোড’। উৎসবে পরার মতো মানানসই ‘ফর্মাল’ পোশাক পরতে বলা হয়েছে অতিথিদের। তবে, প্রত্যেককে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ, আন্দাজ করাই যায়, এ দিন নববধূকেই শুধুমাত্র লাল রঙের পোশাকে দেখা যাবে।

সোনাক্ষী-জাহিরের বিয়ের আসর বসছে শিল্পা শেঠির রেস্তোঁরায়। ২৩ জুন রাত ৮টা থেকে বসবে বিয়ের আসর। নিমন্ত্রণপত্রে একটি ‘কিউ আর’ কোড রয়েছে, যেটি স্ক্যান করলেই নাকি শোনা যাচ্ছে হবু দম্পতির আমন্ত্রণবার্তা। সেই বার্তায় তাঁরা বলেছেন, ‘‘গত সাত বছর ধরে আমরা একসঙ্গে আছি। এই সাত বছরে আমরা অনেক ভালবাসা, হাসি, আনন্দ, রোমাঞ্চ ভাগ করে নিয়েছিলাম, যার জন্য আজ আমরা এই সময়টাতে এসে পৌঁছেছি। ’’

জি-৭ সম্মেলনে যে সকল বিষয় প্রাধান্য পাচ্ছে

0

ইতালির পুগলিয়া শহরে শুরু হয়েছে শিল্পোন্নত সাতটি দেশের সংগঠন জি-৭ এর নেতাদের তিনদিনব্যাপী সম্মেলন। এই সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য সহায়তা বৃদ্ধি করা এবং চীনের রাজনৈতিক ও অর্থনৈতিক উচ্চাশা মোকাবিলার মতো বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে।

এবারের সম্মেলনে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, অভিবাসন এবং কৃত্রিম বুদ্ধিমত্তাও আলোচিত হবে। ১৩ জুন থেকে ১৫ জুন পর্যন্ত চলা এই সম্মেলনটি বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশের নেতাদের ধৈর্য্য পরীক্ষা করবে, যারা নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতেও জর্জরিত হয়ে আছেন।

নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চ্যালেঞ্জের সম্মুখীন জো বাইডেন এমন এক সময়ে সম্মেলনে যোগ দিলেন যখন তার ছেলে হান্টার বাইডেনকে অবৈধভাবে অস্ত্র কেনার জন্য নেশাদ্রব্য গ্রহণের তথ্য গোপন করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আগামী ৪ জুনাই যুক্তরাজ্যের নির্বাচনে ক্ষমতা হারাতে যাওয়া রিশি সুনাকও চিন্তিত অবস্থায় সম্মেলনে যোগ দিয়েছেন, ফ্রান্স ও জার্মানির নেতারা নিজ দেশে রাজনৈতিক পরাজয়ের সম্মুখীন হয়েছেন, এবং জাপান ও কানাডার প্রধানমন্ত্রীদের জন্যও মতামত জরিপের ফলাফল সুবিধার নয়।

একমাত্র ইতালির প্রধানমন্ত্রী ও সম্মেলনের আয়োজন জর্জিয়া মেলোনি গত সপ্তাহে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে জেতার পর ভালো অবস্থানে আছেন।

সম্মেলনে নিষেধাজ্ঞার আওতায় আসা রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে অর্থ নিয়ে ইউক্রেনকে ৫০ বিলিয়ন ডলার সহায়তা দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

এদিকে, দ্বিতীয়বারের মতো জি-৭ সম্মেলনে যোগ দেবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেনের সাথে তার একটি নিরাপত্তা চুক্তি হওয়ার কথা রয়েছে।

ঈদের পর নতুন সূচিতে চলবে মেট্রোরেল

0

পবিত্র ঈদুল আজহার পর মেট্রোরেল চলাচলের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সরকারি অফিসের সঙ্গে মিলিয়ে নতুন সূচিতে চলবে মেট্রোরেল।

আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, ‘ঈদুল আজহার পর সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। পিক ও অফপিক আওয়ারে তারতম্য আনা হয়েছে। এতে অফিসগামী যাত্রীরা সুবিধা পাবেন।’

ডিএমটিসিএল পরিচালক বলেন, ‘১৭ জুন পবিত্র ঈদুল আজহার দিন মেট্রো চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া ১৯ জুন থেকে সরকারি অফিসের নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচলের শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। তারতম্য আনা হয়েছে পিক, অফপিক আওয়ারে। এতে সুবিধা পাবেন অফিসগামী যাত্রীরা।’

নতুন সময়সূচি কেমন হবে তা উল্লেখ করে এমএএন ছিদ্দিক বলেন, উত্তরা উত্তর থেকে থেকে মতিঝিল পর্যন্ত সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতই স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট।

আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে হবে ৮ মিনিট। আবার সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ২টা ২৪ মিনিট থেকে অফ পিক আওয়ার। এ সময় ১২ মিনিট হেড ওয়ে। আবার দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮টা ৩২ মিনিট পিক আওয়ার। এ সময় হেডওয়ে ৮ মিনিট। আবার রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট।

এর আগে সূচি পরিবর্তন করে ২০ জানুয়ারি থেকে নতুন সময়সূচিতে চলছে মেট্রোরেল। ওই সময়সূচি অনুযায়ী, উত্তরা-মতিঝিল অংশে সকাল ৭টা ১০ মিনিট থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত যাত্রীরা মেট্রোরেলের সুবিধা ভোগ করছেন।

সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

0

সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৭ জন মারা গেছেন। সবশেষ বুধবার (১২ জুন) মারা যান মো. শাহ আলম (৭৭) ও সুফিয়া খাতুন (৬২) নামে দুই বাংলাদেশি। তাদের বাড়ি কুমিল্লা ও কিশোরগঞ্জ জেলায়। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী।

গত ১০ জুনও একদিনে গোলাম কুদ্দুস (৫৪) ও শাহাজুদ আলী (৫৫) নামে দুই জন হজযাত্রী মারা গেছেন। এর মধ্যে গোলাম কুদ্দুসের বাড়ি রংপুরের তারাগঞ্জে, শাহাজুদ আলীর বাড়ি রংপুরের পীরগঞ্জে।

মারা যাওয়া অপর হজযাত্রীরা হলেন- নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার মো. আসাদুজ্জামান (৫৭), ভোলা জেলার মো. মোস্তফা (৯০), কুড়িগ্রাম জেলার মো. লুৎফর রহমান (৬৫), ঢাকা জেলার নবাবগঞ্জের মো. মুরতাজুর রহমান (৬৩), চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ ইদ্রিস (৬৪), ঢাকা জেলার কদমতলির মোহাম্মদ শাহজাহান (৪৮), কুমিল্লা জেলার মো. আলী ইমাম ভুঁইয়া (৬৫), কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মো. জামাল উদ্দিন (৬৯), কক্সবাজার জেলার রামু উপজেলার মোহাম্মদ নুরুল আলম (৬১), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মাকসুদ আহমদ (৬১), ফরিদপুর জেলার নগরকান্দার মমতাজ বেগম (৬৩), ঢাকার রামপুরার বাসিন্দা আরিফুল ইসলাম (৫৭), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মো. সোলাইমান (৭৩)।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। নিজ দেশে আনতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তিও গ্রহণ করা হয় না। মক্কায় হজযাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়।

এদিকে বুধবার সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মধ্য দিয়ে শেষ হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট। এর মধ্য দিয়ে চলতি বছর হজযাত্রী ও তাদের ব্যবস্থাপনায় নিয়োজিত মোট ৮৫ হাজার ১২৯ জন সৌদি আরবে পৌঁছেছেন। এসব হজযাত্রীদের বহন করতে তিনটি এয়ারলাইন্স মোট ১২৭টি ফ্লাইট পরিচালনা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৫টি, সৌদি এয়ারলাইনসের ৭৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৩৭টি ফ্লাইট রয়েছে। এখন পর্যন্ত শতভাগ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন।

নিউজিল্যান্ডকে উড়িয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

0

শুরুর ধাক্কা সামলে শেরফানে রাদারফোর্ডের শেষদিকের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে দেড়শ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। যা তাড়ায় নেমে কেবল লড়তে পারেন গ্লেন ফিলিপস।

শেষদিকে মিচেল স্যান্টনার অবশ্য ছড়াও হন, তবে তার ইনিংস জয়ের জন্য যথেষ্ট হয়নি। ফলে জয় নিয়ে সুপার এইট নিশ্চিত করে স্বাগতিকরা।

বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে আজ নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ১৩৬ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড।

তিন ম্যাচের তিনটিটেই দাপুটে জয়ে ৬ পয়েন্ট নিয়ে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে একই পথে আছে আফগানিস্তান। তিন ম্যাচে ১ জয়ে দুই পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা। ২ ম্যাচের দুটিতেই হার নিয়ে চারে পাপুয়া নিউগিনি। আর একই অবস্থা নিয়ে সবার শেষে নিউজিল্যান্ড।

ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয় বিবর্ণ। নিজেদের মাঠেই একের পর এক উইকেট হারাতে থাকে তারা। স্রেফ ৩০ রানে তাদের ৫ উইকেট নিয়ে নেন কিউই বোলাররা। শুরুটা হয় জনসন চার্লসকে দিয়ে। প্রথম ওভারের শেষ বলে বোল্টের বলে বোল্ড হন তিনি। তিনে নেমে ভালো শুরুর আভাস দিলেও ১৭ বলে উইকেট হারান নিকোলাস পুরান। এরপর একে একে বিদায় নেন রসটন চেজ, রভম্যান পাওয়েল ও ব্র্যান্ডন কিং।

ষষ্ঠ উইকেটে জুটি গড়ে কিছুক্ষণ প্রতিরোধ গড়েন শেরফানে রাদারফোর্ড ও আকিল হোসাইন। তবে ১৫ রানে আকিল বিদায় নিলে ভাঙে ২৮ রানের জুটিটি। আটে নেমে আন্দ্রে রাসেল ১৪ রান করে বিদায় নেন। বেশিক্ষণ টিকতে পারেননি রোমারিও ‍শেফার্ডও। ১৩ রান করে তিনি ফার্গুসনের এলবিডব্লিউয়ের শিকার হন।

ব্যাট হাতে বাকিদের ব্যর্থতার দিনে শেষ পর্যন্ত একাই লড়ে যান রাদারফোর্ড। ৩৩ বলে পঞ্চাশ ছুঁয়ে তিন চার-ছক্কার বৃষ্টি ঝরাতে থাকেন। ১১২ রানে ৯ উইকেট হারানো ক্যারিবিয়দের সংগ্রহ দেড়শর কাছে নিয়ে যান তিনি। ৩৯ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংসটি সাজান ২ চার ও ৬ ছক্কায়।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভারে স্রেফ ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন বোল্ট। ২১ রান খরচায় দুটি উইকেট পান টিম সাউথি। সমান উইকেট নেন ফার্গুসনও। একটি করে উইকেট পান জিমি নিশাম ও মিচেল স্যান্টনার।

রান তাড়ায় নেমে শুরুতেই ডেভন কনওয়েকে (৫) রানে হারা নিউজিল্যান্ড। আরেক ওপেনার ফিন অ্যালেনও বেশিক্ষণ টিকতে পারেননি। ২৩ বলে ২৬ রান করে তিনি জোসেপের বল তুলে দেন রাসেলের হাতে। ব্যর্থ ছিলেন কেইন উইলিয়ামসনও। স্রেফ ১ রান আসে তার ব্যাট থেকে। রাচিন রবীন্দ্র ১০ ও ড্যারিয়েল মিচেল ১২ রানে বিদায়ের পর হাল ধরেন গ্লেন ফিলিপস।

তবে সেই লড়াই স্থায়ী হলো না শেষ পর্যন্ত। ৩৩ বলে ৪০ রান করে জোসেপের বল তিনি উড়িয়ে মারেন। লং অনে থাকা পাওয়েল সহজেই সেটি তালুবন্দি করেন। পরের বলেই সাউদিকে ফেরান জোসেপ। শেষদিকে মিচেল স্যান্টনার ১২ বলে ২১ রানের ঝড়ো ইনিংস খেললেও হারতে হয় কিউইদের। এ নিয়ে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হারল তারা।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন জোসেপ। ৩টি শিকার ধরেন গুদাকেশ মোটি।

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ২৩

0

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের হেফাজত থেকে ২৫১ পিস ইয়াবা, ২৫২ গ্রাম হেরোইন ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা রুজু হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হোঁচট খেল ব্রাজিল

0

কদিন পরেই শুরু হচ্ছে কোপা আমেরিকা। মহাদেশীয় টুর্নামেন্টে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিচ্ছে ব্রাজিল। এরই অংশ হিসেবে প্রীতি ম্যাচ খেলছে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটি জিতলেই আজ যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে আর জয়ের ধারা বজায় রাখতে পারেননি সেলেসাও ফুটবলাররা। দরিভাল জুনিয়রের শিষ্যরা ম্যাচটি ড্র করেছে ১-১ গোলের ব্যবধানে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়াল্ড স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলই খেলেছে ব্রাজিলের ফুটবলাররা। এরই ধারাবাহিকতায় ম্যাচের শুরুতেই গলের দেখা পেয়ে যায় সেলেসাওরা। ম্যাচের ১৭ মিনিটে ব্রাজিলের হয়ে প্রথম গোলটি করেন রদ্রিগো। রাফিনিয়ার বাড়িয়ে দেয়া বলে দুর্দান্ত এক শটে গোলটি করেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা এই ফুটবলার।

এদিকে ব্রাজিল এক গোলে এগিয়ে যাওয়ার পর সমতা ফেরাতে খুব একটা সময় নেয়নি যুক্তরাষ্ট্র। ব্রাজিলিয়ান মিডফিল্ডার হোয়াও গোমেজ ফাউল করলে ফ্রি কিক পেয়েছিল স্বাগতিকরা। এই ফ্রি কিককেই দুর্দান্তভাবে কাজে লাগিয়েছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। সেলেসাওদের মানবদেয়াল ভেদ করে দুর্দান্ত এক গোলে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরান এসি মিলানের হয়ে খেলা এই ফুটবলার।

প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত গলের দেখা পায়নি কেউই। ম্যাচের ৫৫ মিনিটে রদ্রিগোর নেয়া একটি শট চলে যায় বারের উপর দিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রকে সমতায় ফেরানো পুলিসিচের একটু শট দুর্দান্ত ক্ষিপ্রতায় ঠেকিয়া দেন ব্রাজিল গোলরক্ষক এলিসন বেকার।

শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি। আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে কোপা আমেরিকার আসর। এর আগে এটিই ছিল ব্রাজিলের শেষ পরিস্তুতি ম্যাচ।