Home Blog Page 24

কাল নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এই নিয়ে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী শনিবার বেলা ১১টায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন এবং নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান শেষে ১০ জুন দুপুরে দেশে ফিরবেন।’

এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে তাঁর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

৯ জুন নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে।

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে।

এর আগে ৮ জুন মোদির শপথ অনুষ্ঠানের কথা ছিল।
সূত্র : বাসস

পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে শ্রীলংকার বিপক্ষে আমরা জিতব : শান্ত

0

জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর জন্য শ্রীলংকার বিপক্ষে ‘ঠান্ডা মেজাজে’ পরিকল্পনার বাস্তবায়ন করতে চান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ধারাবাহিকভাবে খারাপ পারফরমেন্সের কারনে সমালোচনার মুখ পড়লেও, নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারানোর আশায় আছে টাইগাররা। কারন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জ¦লে উঠতে পুরোপুরি ব্যর্থ হয়েছে শ্রীলংকা। মাত্র ৭৭ রানে অলআউট হয়ে ৬ উইকেটে পরাজিত হয়েছে লংকানরা। ওই ম্যাচের হার শ্রীলংকার আত্মবিশ^াসে সঙ্গত কারণেই ছেদ পড়েছে।

তবে শ্রীলংকার কথা না ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে চান শান্ত। লংকানদের বিপক্ষে ম্যাচের আগে শান্ত বলেন, ‘তারা কি ভাবছে, তাদের মনের ভেতর কি হচ্ছে, সেসব নিয়ে ভাবছি না। আমরা নিজেদের নিয়েই ভাবছি এবং আমাদের সামর্থ্য দিয়ে খেলবো। তবে হ্যা, তাদের জন্য ভালো ম্যাচটা(দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) ছিলো না। তাদের কেমন অবস্থা যাচ্ছে, সেসব নিয়ে আমরা ভাবছি না।’

তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টে চারটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমি ব্যক্তিগতভাবে এই (শ্রীলংকার বিপক্ষে) ম্যাচকে আলদাভাবে দেখতে চাই না। আমরা জানি অবশ্যইএটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। বেশি চিন্তা না করে আমাদের সাজানো পরিকল্পনা এবং সেগুলো বাস্তবায়ন করা অনেক বেশি গুরুত্বপুর্ন। ম্যাচের দিন আমরা কিভাবে ঠান্ডা মেজাজে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি সেটা গুরুত্বপূর্ণ।’

‘ডু অর ডাই’ ম্যাচ ভেবে নিয়ে নিজেদের সেরাটা দিতে শ্রীলংকা মাঠে নামবে বলে মনে করেন শান্ত। তিনি জানান, প্রতিপক্ষের পরিকল্পনা নিয়ে খুব বেশি চিন্তিত করছে না দল। কারণ নিজ দলের পরিকল্পনাগুলো ভালভাবে বাস্তবায়ন করার দিকেই মনোযোগি দল।

শান্ত বলেন, ‘ম্যাচটি দুই দলের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। তবে ম্যাচের দিন যে দল ভালো খেলবে তারাই জিতবে। দুই দলের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমি আগেই বলেছি, বেশি চিন্তা না করে দলের যা পরিকল্পনা আছে সেগুলো বাস্তবায়নের দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। সামনের দিকে খুব বেশি না তাকিয়ে, আমাদের বর্তমানে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো প্রস্তুতি নিয়েছে। আমি আশা করি, সবাই পরিকল্পনা ভালভাবে কাজে লাগাতে পারবে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কাছে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিলো বাংলাদেশ। এরপর বিশ^কাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের কাছে ৬০ রানে হেরে যায় টাইগাররা। সব মিলিয়ে বিশ^কাপের জন্য বাংলাদেশের প্রস্তুতি ভালো হয়নি। এজন্য টাইগারদের নিয়ে প্রত্যাশাও বেশি নেই ভক্তদের।

শান্ত বলেন, ‘সকলেরই প্রত্যাশা থাকে এবং সবাই চায় আমরা ভালো ক্রিকেট খেলি। সবসময়ই এমন থাকে। আমরাও ভালো ক্রিকেট খেলতে এবং বাংলাদেশের মানুষকে ভালো ম্যাচ উপহার দিতে চাই। তবে গুরুত্বপূর্ণ হলো, আমরা কিভাবে ম্যাচে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করছি এবং আমরা সামর্থ্য অনুযায়ী খেলছি কিনা। আমরা যদি আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, অবশ্যই আমরা খুব ভাল ম্যাচ উপহার দিতে পারবো।’

বাংলাদেশের বোলিং ধারাবাহিকভাবে ভালো করলেও, ব্যাটিং আশানুরূপ হচ্ছে না। বিশেষ করে টপ অর্ডারের ব্যাটিং জ¦লে উঠতে পারছে না। অধিনায়ক শাšরÍ বিশ্বাস, ব্যাটাররা নিজেদের সমস্যার সমাধান করতে পারলেই তা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে।

শান্ত বলেন, ‘সত্যি বলতে টপ অর্ডার ব্যাটাররা ভালো করেনি বা ভালো করছে না। কিন্তু আগামীকাল একটি নতুন দিন এবং যার যেখানে সমস্যা আছে তার জন্য কাজ করছে। আমি মনে করি সবাই অনুশীলনে শতভাগ দিচ্ছে এবং আপনি যদি উন্নতির কথা বলেন, সবাই ভালো অবস্থায় আছে। সবাই আগের চেয়ে ভালো অবস্থায় আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা অনুশীলনে যা দেখেছি এবং নেটে যেমন ব্যাটিং করেছি, তাতে আমি মনে করি, আমরা আগের চেয়ে ভালো অবস্থায় আছি। আগে কি হয়েছে সেগুলো নিয়ে বেশি চিন্তা না করে, আগামীকাল একটি নতুন দিন, আমরা জানি না কে ভাল খেলবে বা কারা খেলবে না। আমি মনে করি, নতুন দিনে ভালো শুরু করে সেট হয়ে খেলা শেষ করে আসা তার বড় দায়িত্ব। আমরা কঠোর পরিশ্রম করছি। ব্যাটাররা যেভাবে নিজেদের প্রস্তুত করেছে, আমরা যদি সেভাবে মেলে ধরতে পারি, তাহলে এটা ভালো ম্যাচ হবে।’

সোনা ক্রয়ে বিশ্বে তৃতীয় ভারত

0

সোনা ক্রয়ের হিসেবে গত মে মাসে বিশ্বে তৃতীয় স্থানে ছিল ভারত। সোনা বাণিজ্যের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) সর্বশেষ বিবৃতি অনুযায়ী, মে মাসে মোট ৮ কোটি ৬৫ লাখ ডলার মূল্যেও সোনা কিনেছে দেশটি।

এই তালিকায় ভারতের সামনে রয়েছে কেবল চীন ও সুইজারল্যান্ড। ডব্লিউজিসির বিবৃতিতে বলা হয়েছে, একক দেশ হিসেবে গত মে মাসে ২৫ কোটি ৩০ লাখ ডলার মূল্যের সোনা ক্রয় করে সোনার ক্রেতা দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে চীন; তারপর যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড ও ভারত।

ডব্লিউজিসি আরও জানিয়েছে, গত মাসে সোনা ক্রয়ের প্রবণতা বেশি দেখা গেছে এশিয়া এবং ইউরোপ মহাদেশে। অন্যদিকে উত্তর আমেরিকা ও বাদবাকি অঞ্চলে ক্রয়ের প্রবণতা কমে খানিকটা বৃদ্ধি পেয়েষে সোনা বিক্রয়ের হার।

আন্তর্জাতিক বাজারে সোনার দামও বেড়েছে মে মাসে। প্রতি আউন্স (২৮ দশমিক ৩৭ গ্রাম) সোনা এই মাসে বিক্রি হয়েছে ২ হাজার ৩৪৮ ডলারে (২ লাখ ৭৫ হাজার ৪০৭ টাকা), যা আগের মাস এপ্রিলের তুলনায় শতকরা ২ শতাংশ বেশি।

করোনা মহামারি এবং রাশিয়া বৈশ্বিক মন্দাভ ডলারের মানের ওঠানামার কারণে অর্থনীতি স্থিতিশীল রাখতে সোনা ক্রয়ের দিকে ঝুঁকছে বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলো। গত বছরের নভেম্বর থেকে কয়েক দফায় মূল্যবৃদ্ধি সত্ত্বেও সোনার বাজারে চাঙ্গাভাব পরিলক্ষিত হচ্ছে।

এদিকে সোনার বাজারের এই চাঙাভাবের প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্য, ব্যাংকিং লেনদেন এবং শেয়ার বাজারেও। ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, গত মে মাসে বিশ্বজুড়ে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফের (শেয়ারবাজার ভিত্তিক এক প্রকার বিনিয়োগ তহবিল যা স্টক, বন্ড, মুদ্রার পাশাপাশি স্বর্ণের বার কেনা-বেচা করে) সোনার মজুদের পরিমাণ পৌঁছেছে ৩ হাজার ৮৮ টনে, বর্তমান বাজারে যার মূল্য ২৩ হাজার ৪০০ কোটি ডলার।

ডব্লিউজিসির বিবৃতি বলছে, বৈশ্বিক ইটিএফের এই পরিমাণ সোনার মজুত গত এক বছরের মধ্যে সর্বোচ্চ।
খবর এএনআই

মিয়ানমারের ক্রমবর্ধমান সহিংসতা নিয়ে ‘গভীরভাবে উদ্বিগ্ন’ জাতিসংঘ প্রধান

0

জাতিসংঘ প্রধান আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, তিনি মিয়ানমারে সামরিক শাসন বিরোধীদের সাথে লড়াইয়ে অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এবং দেশটিতে সহিংসতা বেড়েই চলায় ‘গভীরভাবে উদ্বেগ’ প্রকাশ করেছেন।

গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, ‘মিয়ানমারজুড়ে ক্রমবর্ধমান সহিংসতায় মহাসচিব গভীর উদ্বিগ্ন এবং তিনি দেশটিতে সেনাবাহিনীর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এএফপির খবরে বলা হয়, রাখাইন রাজ্য এবং সাগাইং অঞ্চলসহ মিয়ানমারের বিভিন্ন এলাকায় সামরিক বাহিনীর এসব হামলায় বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে।
খবর এএফপি

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার : অর্থমন্ত্রী

0

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মূল্যস্ফীতি এখনো আমাদের দেশে ৯ শতাংশের ঘরে রয়েছে।

আজ শুক্রবার (৭ জুন) বিকেলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে স্বাগতিক বক্তব্যে তিনি এই কথা বলেন। বিকেল তিনটায় রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অর্থমন্ত্রী বলেন, আমাদের গৃহীত পদক্ষেপের জন্য মূল্যস্ফীতি ৯ শতাংশে রাখা সম্ভব হয়েছে। আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।

অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ, এনবিআরের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

এর আগে গতকাল জাতীয় সংসদে উত্থাপন করা ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। বিশাল অংকের এ বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৫১ হাজার ৬০০ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৪ দশমিক ৬ শতাংশ।

প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা হচ্ছে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা। করবহির্ভূত ও অন্যান্য আয়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫ হাজার কোটি টাকা। কর ছাড়া প্রাপ্তি ধরা হয়েছে ৪৬ হাজার কোটি টাকা। আর বৈদেশিক অনুদান থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ৪ হাজার ৪০০ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করেছে। যদিও গত ১৪ মাস ধরে মূল্যস্ফীতি ৯ শতাংশের উপরে রয়েছে। আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ঠিক করেছে ৬ দশমিক ৭৫ শতাংশ। যা চলতি অর্থবছরে ছিল ৭ দশমিক ৫ শতাংশ। পরে তা কমিয়ে সাড়ে ৬ শতাংশ করা হয়।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটের এ আকার কমে বর্তমানে দাঁড়িয়েছে ৭ লাখ ১৪ হাজার ৭১৮ কোটি টাকা।

হামাস এখনো গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রতিক্রিয়া জানায়নি : কাতার

0

হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দীদের বিনিময়ের জন্য প্রস্তাবিত পরিকল্পনার বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। বৃহস্পতিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ কথা বলেছেন।

মাজেদ আল-আনসারি কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে বলেছেন, ‘মধ্যস্থতাকারীরা সর্বশেষ প্রস্তাাবের বিষয়ে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন (হামাস) থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাননি।’

হামাস ‘ইঙ্গিত দিয়েছে, তারা এখনো প্রস্তাবটি অধ্যয়ন করছে’ এ কথা উল্লেখ করে আনসারি বলেন, মধ্যস্থতার প্রচেষ্টা চলমান রয়েছে।

কাতার, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিসরের সঙ্গে গাজায় যুদ্ধবিরতির বিস্তারিত বিষয়ে কয়েক মাস ধরে আলোচনায় যুক্ত রয়েছে।

কিন্তু নভেম্বরে শুরু হওয়া সাত দিনের বিরতি ছাড়া লড়াইয়ে কোনও বিরতি নেই। ওই বিরতির সময় ১০০ জনেরও বেশি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। আলোচনা পুনরায় শুরু করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বলেছেন, ইসরায়েল একটি নতুন তিন পর্যায়ের রোডম্যাপ প্রস্তাব করছে।

মিসর বৃহস্পতিবার বলেছে, তারা ইসরায়েলের সাথে একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে হামাসের কাছ থেকে উৎসাহজনক সংকেত পেয়েছে। একটি উচ্চ-স্তরের সূত্রের বরাত দিয়ে আল-কাহেরা নিউজ এ কথা জানিয়েছে।

দোহায় হামাসের প্রতিনিধি কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি এবং মিসরের গোয়েন্দা প্রধান আব্বাস কামেলের মধ্যে বৈঠক শুরু হওয়ার একদিন পর এই মন্তব্য এসেছে।

কিন্তু বৈরুতভিত্তিক হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্টের বর্ণিত কাঠামোর উপাদান নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘কোনো প্রস্তাব নেই এগুলো কেবল একটি বক্তৃতায় দেয়া বাইডেনের বক্তব্য।’

ওসামা হামদান বলেন, বাইডেন তার বক্তৃতায় যা বলেছিলেন তার প্রতি তাদের প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমেরিকানরা এমন কিছু নথিভুক্ত বা লিখিত উপস্থাপন করেনি।

এ ছাড়া বৃহস্পতিবার, মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ সৌকরি কায়রোতে বাইডেনের শীর্ষ মধ্যপ্রাচ্য উপদেষ্টা ব্রেট ম্যাকগার্কের সঙ্গে আলোচনা করেছেন।

‘ইউক্রেনে ন্যাটোর সৈন্য মোতায়েনের কোনো পরিকল্পনা নেই’

0

ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বৃহস্পতিবার এখানে বলেছেন, ইউক্রেনে সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই।

ফিনল্যান্ডে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ বলেন, ‘আমরা কীভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি’ তার ওপর গুরুত্ব দিচ্ছি।

এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিধ্বনি করে স্টাবও বলেন, ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোন পরিকল্পনা নেই। তিনি আরো বলেন, ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে।

ওই সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরও উল্লেখ করেন, রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোন সামরিক হুমকি দেখছেন না। এমনকি সংঘাত শেষ হওয়ার পরও না।
খবর সিনহুয়া

কিয়েভকে ফের ২২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

0

মার্কিন প্রশাসন নতুন করে ইউক্রেন সরকারকে প্রায় ২২ কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সহায়তা প্যাকেজ পাঠাতে পারে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ কথা জানিয়েছে।

নতুন প্যাকেজের মধ্যে হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের (এইচআইএমএআরএস) জন্য যুদ্ধাস্ত্র, এইচএডব্লিউকে এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফট ক্ষেপণাস্ত্র, জ্যাভেলিন এবং এটি-৪ অ্যান্টি-আরমার সিস্টেম, ১৫৫ মিমি হাউইটজার, বিভিন্ন ধরনের সাঁজোয়া যান, ট্রেলার, টহল নৌকা এবং অন্যান্য খুচরা যন্ত্রাংশ ও সরঞ্জাম অন্তর্ভুক্ত থাকতে পারে।

এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানে অস্ত্র সরবরাহ পুনরায় শুরু করার জন্য মার্কিন কংগ্রেস কর্তৃক অনুমোদিত বিলের একটি প্যাকেজ স্বাক্ষর করেন। প্যাকেজটি ছিল ৯,৫০০ কোটি ডলার মূল্যের। এই প্যাকেজে কিয়েভের জন্য ৬ হাজার ১০০ কোটি ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

রাষ্ট্রপ্রধান এই বিলে স্বাক্ষর করার পরপরই পেন্টাগন ঘোষণা করে। তারা ইউক্রেনকে ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। এরপর ওয়াশিংটন কিয়েভকে ৪০ কোটি ডলার মূল্যের অস্ত্রের পরবর্তী প্যাকেজ বরাদ্দ করে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন আবারো বলেছেন, ইউক্রেনে আরো অস্ত্র প্রেরণ সেখানের যুদ্ধ পরিস্থিতির কোন পরিবর্তন আনবে না; বরং এতে সংঘাত আরও বাড়বে।
খবর তাস

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ দরকার : মেয়র আতিক

0

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সুস্থ মানুষ দরকার বলে মন্তব্য করেছেন উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

আজ শুক্রবার (৭ জুন) সকালে রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাব আয়োজিত জয় বাংলা ম্যারাথনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা করেন।

তিনি বলেন, জাতির পিতার ঐতিহাসিক ছয় দফা আন্দোলনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন সবার মাঝে তার আদর্শ ছড়িয়ে দিতে ভূমিকা রাখবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে মেধাবী ও সুস্থ মানুষ দরকার। মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলা ও শরীর চর্চা আবশ্যক।

উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসি মেয়র ম্যারাথনে নিজে অংশ নিয়ে প্রতিযোগীদের উৎসাহিত করেন। তিনি ৭ কিলোমিটার দীর্ঘ পুরো হাতিরঝিল এক রাউন্ড দৌড়ান।

ম্যারাথন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ অ্যাথলেটিক্স অ্যান্ড সাইক্লিং ক্লাবের সভাপতি অ্যাডিশনাল আইজিপি বনজ কুমার মজুমদার।

ইসরায়েলি হামলায় গাজায় আরও এক মেয়র নিহত

0

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় নুসেইরাতের মেয়র ইয়াদ আল-মাগারি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার এই হামলায় আল-মাগারির পরিবারের কয়েকজন সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য ও নিরাপত্তা সূত্র। আল-মাগারির মরদেহ মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের আল-আকসা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানায় স্থানীয় সূত্র।

আজ শুক্রবার (৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মানবাধিকার সংস্থা ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটরের চেয়ারম্যান রামি আবদুল নিহত মেয়র আল-মাগারিকে ‘গাজার অন্যতম সক্রিয় মেয়র’ হিসেবে অভিহিত করেছেন।

গাজার গণমাধ্যম দফতর নুসেইরাতের এই জনপ্রিয় মেয়রকে হত্যার নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে তারা ইয়াদ আল-মাগারির হত্যাকাণ্ডকে ‘বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে সংঘটিত যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছে।

এতে বলা হয়েছে, আল-মাগারি ছিলেন ‘নিজের দায়িত্ব ও কাজের প্রতি অনুগত ও নিবেদিত’ ব্যক্তি। যুদ্ধের শুরু থেকে পুরোটা সময় নুসেইরাত শরণার্থীশিবিরের লোকদের সহায়তায় নিযুক্ত ছিলেন আল-মাগারি।

এর আগে ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলীয় আজ-জাহরা এবং মধ্য গাজার মাগাজি পৌরসভার মেয়রও নিহত হয়েছিলেন। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে গাজাজুড়ে বেশ কয়েকটি পৌরসভার সদর দফতরও ধ্বংস হয়ে গেছে।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুসারে, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ৩৬ হাজার ৬৫৪। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৮৩ হাজার ৩০৯।