Home Blog Page 30

সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে : কাদের

0

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাবিরোধী উগ্রসাম্প্রদায়িক অপশক্তি জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে, তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে।

আজ সোমবার (৩ জুন) আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী স্বাধীনতাবিরোধী জামায়াত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অযৌক্তিক ও দ্বিচারিতাপূর্ণ বক্তব্য নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ওবায়দুল কাদের।

বিবৃতিতে তিনি বলেন, সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান এদেশে স্বাধীনতাবিরোধী উগ্রসাম্প্রদায়িক অপশক্তির রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল। ঐতিহাসিকভাবেই বিএনপির সঙ্গে স্বাধীনতাবিরোধী এই অপশক্তির গভীর আঁতাত ও সম্পর্ক রয়েছে। যে কারণে মির্জা ফখরুলসহ বিএনপি নেতারা তাদের প্রতি এক ধরনের দায়বদ্ধতা অনুভব করে এবং সর্বদা পৃষ্ঠপোষকতা দিয়ে থাকে। স্বাধীনতাবিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে। বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত। তারা স্বাধীনতাবিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে।

বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, স্বাধীনতাবিরোধী উগ্রসাম্প্রদায়িক অপশক্তি জামাত সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে এ কথা আবারও প্রমাণিত হয়েছে যে, তারা যেখানেই যে অবস্থাতেই থাকুক না কেন স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে। জামায়াত নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে যে বিষয়টি উঠে এসেছে তা সুস্পষ্টভাবে অবৈজ্ঞানিক ও অযৌক্তিক। জামায়াতের রাজনীতি বাংলাদেশের মূল চেতনা, মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও স্বাধীনতার মূল্যবোধের পরিপন্থি। রাজনীতির এ ধারা বার বার দেশবিরোধী হিসেবে প্রমাণিত হয়েছে।

তিনি বলেন, একজন দেশপ্রেমিক নাগরিক কখনোই ত্রিশ লাখ শহীদের রক্তের আখরে রচিত পবিত্র সংবিধান ও রাষ্ট্রের মৌলিক চেতনাবিরোধী এই রাজনীতিকে কোনোভাবেই স্বীকৃতি দিতে পারে না। যাদের রাজনীতি দেশের ভিত্তিমূলে আঘাত হানে তাদের কৌশলও কখনো বিজ্ঞানসম্মত বা যৌক্তিক হতে পারে না। মির্জা ফখরুলের বক্তব্যে প্রগতিশীলতার মুখোশের আড়ালে লুকিয়ে রাখা তার আসল চেহারা উন্মোচিত হয়েছে। একই সঙ্গে তার বক্তব্যে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার দুরভিসন্ধি প্রকাশিত হয়েছে।

বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের ভিত্তিতে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শবিরোধী কোনো রাজনৈতিক অপশক্তিকে আওয়ামী লীগ

কখনো স্বীকৃতি দেয়নি— ভবিষ্যতেও দেবে না।

রাফা ক্রসিং থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার চায় মিসর

0

গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের রাফা ক্রসিং দিয়ে ফের তৎপরতা শুরু করার জন্য এর ফিলিস্তিনি পাশ থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার চায় মিসর।

রোববার কায়রোতে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিসরের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক হয়েছে, এই বৈঠকে মিশর নিজেদের দাবিতে অনড় ছিল বলে দেশটির দুই নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।

মে মাসে রাফা শহরে আক্রমণ শুরু করার সময় ইসরায়েল এই ক্রসিংটির ফিলিস্তিনি পাশটি দখল করে নেয়, পরে তারা গাজার সঙ্গে মিশরের পুরো সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নেয়। এতে ক্ষুব্ধ মিসর এই গুরুত্বপূর্ণ ক্রসিংটিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের হুমকি দেয়।

মিসরের ওই দুই নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, ক্রসিংটি ফের চালুর বিষয়ে কোনো চুক্তি না হলেও রোববারের বৈঠকটি ইতিবাচক ছিল।

বৈঠকে মিসরের প্রতিনিধিরা বলেছেন, যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষ কাজ ফের শুরু করতে রাজি হয় তবে তাদের কার্যক্রম তদারকি করার জন্য সীমান্তটি ইউরোপীয় পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত থাকবে।

এর জবাবে ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, রাফা ক্রসিংয়ের কার্যক্রমের বাধাগুলো অপসারণে তারা দ্রুত কাজ করবেন।

গাজার দক্ষিণাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ গ্রহণ করা নিয়ে মিসর ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েল জানিয়েছে, ২৯ মে-তে তারা গাজা-মিসর সীমান্তের নিয়ন্ত্রণ নেওয়া সম্পন্ন করেছে।

হামাসের বিরুদ্ধে অভিযানের কথা বলে ইসরায়েল তিন সপ্তাহ আগে রাফা ক্রসিংয়ের গাজা অংশের নিয়ন্ত্রণ নিলে মিসরের সঙ্গে উত্তেজনা চরমে পৌঁছায়। পরে রাফা সীমান্তে ইসরায়েল সেনাদের সঙ্গে গোলাগুলিতে মিসরীয় এক সেনা নিহত হয়।

মিসর বরাবরই ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছে এবং গাজায় ইসরায়েলি অভিযানে হাজারো বেসামরিক মানুষের প্রাণহানির নিন্দা জানাচ্ছে।

২০০৬ সালে হামাস ক্ষমতায় আসার পর ইসরায়েলের মত মিসরও গাজা সীমান্ত বন্ধ রেখেছে। তবে হামাসের সঙ্গে যোগাযোগের পথ তারা খোলা রেখেছে এবং ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে।

গাজায় ইসরায়েলের আগাসনের প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ

0

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা প্রায় আট মাস ধরে চালানো এ হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।

এমন অবস্থায় পাকিস্তানে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। করাচিতে অনুষ্ঠিত এই বিক্ষোভের আয়োজন করে জামায়াতে ইসলামী।

রোববার (২ জুন) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাতে রোববার পাকিস্তানের বন্দর নগরী করাচিতে হাজার হাজার বিক্ষোভকারী প্রধান সড়কে বিক্ষোভ করেছেন। দেশটির মূলধারার ধর্মীয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর (জেআই) আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার নারী ও শিশুরাও অংশ নিয়েছিল।

মূলত ‘অল আইজ অন রাফাহ’ নামের বৈশ্বিক আন্দোলনের অংশ হিসেবে এই বিক্ষোভের আয়োজন করা হয়।

আনাদোলু বলছে, পাকিস্তানে বর্তমানে তীব্র তাপপ্রবাহ চলছে। আর এই তাপপ্রবাহের মধ্যেই ফিলিস্তিনি পতাকা ও ব্যানার নিয়ে এবং ইসরায়েলবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে শহরের বিভিন্ন অংশ থেকে বিক্ষোভকারীরা বিকেল ৪টায় করাচির শাহরাহ-ই-ফয়সাল রোডে জড়ো হতে শুরু করেন।

প্রতিবাদ-বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীরা অনেকেই ফিলিস্তিনি স্কার্ফ ‘কেফিয়েহ’ পরেছিলেন। এ ছাড়া সেখানে রাস্তার ওপরে থাকা একটি ব্রিজে প্রদর্শিত প্রধান ব্যানারে ‘স্টপ জেনোসাইড ইন গাজা’ লেখা ছিল, অন্যটিতে লেখা ছিল ‘লাব্বাইক ইয়া আকসা’ (আকসা, আমরা এখানে) এবং ‘হামাসের প্রতিরোধ যুদ্ধের প্রতি স্যালুট’।

এ ছাড়া গাজায় ইসরায়েলি আগ্রাসনে যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে ৩০ মিটার লম্বা (প্রায় ১০০ ফুট) ফিলিস্তিনি পতাকা বহন করেন একদল তরুণ বিক্ষোভকারী। সমাবেশে বিপুলসংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বীও অংশ নেন।

আনাদোলু বলছে, প্রায় আট মাস ধরে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। অঅগ্রাসন শুরুর পর চলতি বছর পাকিস্তানের এই বাণিজ্যিক রাজধানীতে এ নিয়ে তৃতীয় বড় ফিলিস্তিনপন্থি বিক্ষোভ অনুষ্ঠিত হলো। এছাড়া ইসরায়েলের আক্রমণের পরে পাকিস্তানে অন্যান্য অঞ্চলেও ব্যাপক প্রতিবাদ-সমাবেশ দেখা গেছে।

পাকিস্তান জামায়াতের নবনির্বাচিত প্রধান হাফিজ নাঈম-উর-রেহমান তার ভাষণে বলেন, ‘ইসরায়েল মানবতাকে অপমান করছে। তার বাহিনী যেভাবে বোমাবর্ষণ করছে এমনকি সেইসব এলাকাতেও বোমাবর্ষণ করছে, যেগুলো নিজেরাই তথাকথিত নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করেছে।’

তিনি ইসরায়েলের কাছে ‘সব ধরনের প্রাণঘাতী অস্ত্র’ সরবরাহ করে তেল আবিবকে রাফা আক্রমণ করার সুযোগ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘একদিকে, ওয়াশিংটন দাবি করছে- তারা যুদ্ধবিরতি চায় এবং অন্যদিকে, ইসরায়েলকে আক্রমণ চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্র মারাত্মক অস্ত্র সরবরাহ করেই চলেছে।’

গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি এই আক্রমণের ফলে গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষ নিহত এবং আরও ৮২ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।

তুফান আতঙ্কের মাঝেও থাকছে ‘ময়ূরাক্ষী’

0

কোরবানির ঈদে মুক্তির দৌড়ে ছিল এক ডজন চলচ্চিত্র। ভক্ত-দর্শকদের অনেকে ভেবেছিল শাকিব খান, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরিফুল রাজদের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠবে ঈদ। কিন্তু না, একে একে সরে দাঁড়াচ্ছে ছবিগুলো।

শুরুতে জানা গিয়েছিল শরিফুল রাজ অভিনীত ‘কবি’ ঈদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে।

এরপরই জানা গেল, আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার—কর্মফল’ও আসবে না। পরশু জানা গেল সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ও পিছিয়ে যাচ্ছে। আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ ঈদে আসবে কি না সে বিষয়ে এখনো চূড়ান্ত কিছু জানা যায়নি।
এদিকে, শাকিব খান ও রায়হান রাফী জুটির ‘তুফান’-এর টিজার ও গান মুক্তির পর বেশ সাড়া পড়েছে।

অনেকে ভাবছেন, এই ছবির কারণে অন্যরা একে একে সরে পড়ছেন। তবে গতকাল জানা গেল, ‘ময়ূরাক্ষী’ থাকছে ঈদে। রাশিদ পলাশের ছবিটিতে অভিনয় করেছেন ইয়ামিন হক ববি, সুদীপ বিশ্বাস দীপ, সুমিত সেনগুপ্ত প্রমুখ। এরই মধ্যে প্রযোজক সমিতিতে নিবন্ধনও করা হয়েছে ছবিটি।

পলাশ বলেন, ‘সাত মাস আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছি আমরা। ঈদের দৌড়ে যে ছবিগুলো আছে, বেশির ভাগের তো শুটিংই সম্পন্ন হয়নি। দুই মাস আগেই ঈদে মুক্তির ঘোষণা দিয়েছি। সেভাবে প্রচার-প্রচারণাও শুরু করেছি। এই সপ্তাহে নতুন গান প্রকাশিত হবে।

সামনের সপ্তাহে আসবে ট্রেলার। আমরা হল মালিকদের সঙ্গেও আলোচনা করছি। দর্শকরা ঈদে ছবিটি দেখতে পারবেন বলে কথা দিলাম।’

বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন সৌম্যের

0

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানা ব্যর্থতায় বিশ্বকাপ শুরুর আগেই বেশ চাপে শান্ত-লিটনরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেন এই ৩১ বছর বয়সী এই ক্রিকেটার।

আজ সোমবার (৩ জুন) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে নিজের বিশ্বকাপ ভাবনা জানান সৌম্য। বিশ্বকাপে খেলা প্রসঙ্গে সৌম্য বলেন, ‘যেকোনো বিশ্বকাপে খেলাই গর্বের বিষয়। একজন খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলাটা আমাদের সবারই স্বপ্ন। যেভাবে প্রথম বিশ্বকাপ খেলেছিলাম ২০১৫ সালে, সেই রোমাঞ্চ কাজ করবে এবারও। ২০২৪ সালটা স্মরণীয় করে রাখতে চাই। নিজের পাশাপাশি দলকে ভালো কিছু উপহার দিতে চাই।’

শান্তর অধিনায়কত্ব প্রসঙ্গে সৌম্য বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজে ওর সঙ্গে খেলেছি। আমি মাঠে ওকে যেভাবে দেখেছি, তাতে আমি সন্তুষ্ট। সে দলকে সবসময় একত্রিত রাখার চেষ্টা করছে। আমি আশা করব দলকে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পারবে সে। আমি তাকে শুভকামনা জানাই। আশা করি সে অধিনায়কত্বের মাধ্যমে বাংলাদেশকে নতুন কিছু উপহার দেবে।’

সৌম্য আরও যোগ করেন, ‘একজন ব্যাটারের জন্য রান করাটা গুরুত্বপূর্ণ। সে যেখানেই রান করুক, সেটা তার আত্নবিশ্বাস বাড়ায়। রান না করলে কখনও আত্নবিশ্বাস অর্জনের সুযোগ থাকে না। যুক্তরাষ্ট্রে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভালো কিছু করা সম্ভব। স্বপ্ন সবসময় বড় দেখি। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি। কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলব ফাইনাল খেলতে যাব। ফলাফল কি হবে সেটা পরে দেখা যাবে। বড় স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ। ’

সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৫৫৯ হজযাত্রী

0

চলতি বছর হজ ফ্লাইট শুরু হওয়ার পর বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৬ হাজার ৫৫৯ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আজ সোমবার হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এ তথ্য জানা গেছে।

সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার গেছেন ৫২ হাজার ৮১২ জন। বাংলাদেশ থেকে ১৪৬টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি পৌঁছেছেন।

এদিকে, সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তারা সবাই পুরুষ। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

এর আগে, গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে।

এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ১০ জুন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২০ জুন এবং শেষ হবে ২২ জুলাই।

প্রথম নারী প্রেসিডেন্ট পাচ্ছে মেক্সিকো

0

১৯২০ সালে যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার অর্জন করার পর মেক্সিকোতেও নারীরা ভোটদানের অধিকার লাভ করে। ১৮২১ সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে মেক্সিকো স্বাধীনতা লাভ করলেও নারীদের সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার অধিকার ছিল না। সে জায়গায় নির্বাচনে অংশগ্রহণ ছিল কুয়াশাচ্ছন্ন। প্রায় ৭০ বছর পেরিয়ে যাওয়ার পর নতুন আশার আলো দেখা দিয়েছে মেক্সিকানদের মনে। দেশটির ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ক্লদিয়া শিনবাউম। খবর আলজাজিরার।

আশা করা হচ্ছে গতকাল রোববার (২ জুন) অনুষ্ঠিত হওয়া মেক্সিকোর জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে মরেনা পার্টির নেতৃত্বাধীন বামপন্থি জোট। দলটির হয়ে লড়ছেন ক্লদিয়া শিনবাউম, যিনি একজন মেক্সিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী এবং শিক্ষাবিদ। তিনি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেক্সিকো সিটির প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন। এ সময় তিনি অপরাধ দমন ও জমি সংক্রান্ত আইনের প্রচারণার জন্য জনগণের কাছে পরিচিত মুখ হয়ে উঠেন। ২০১৮ সালে বিবিসির প্রভাবশালী ১০০ নারীদের তালিকায় জায়গা করে নেন। এছাড়া ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন পরিবেশ সচিব। মেক্সিকো প্রেসিডেন্ট নির্বাচিত হলে ক্লদিয়া শিনবাউম হবেন দেশের প্রথম নারী ও ইহুদি প্রেসিডেন্ট।

২০২৪ সালের মেক্সিকো জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থীদের মধ্যে এগিয়ে থাকা দুইজনই নারী। এদের একজন ক্লদিয়া শিনবাউম ক্ষমতাসীন দলের প্রার্থী আর তার প্রতিদ্বন্দ্বী শোচিত গালভেজ সম্মিলিত বিরোধীদলীয় প্রার্থী। তারা দু’জনেই জনপ্রিয়তা জরিপে একমাত্র পুরুষ প্রতিদ্বন্দ্বী মধ্যপন্থি সিটিজেন মুভমেন্ট পার্টির মনোনীত প্রার্থী হোর্হে আলভারেজ মাইনেজের চেয়ে অনেক এগিয়ে আছেন।

মেক্সিকো ১৮২১ সালে স্পেনে কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মেক্সিকোর সরকারি নাম মেক্সিকান ইউনাইটেড স্টেট। দেশটি সরকারি ভাষা স্প্যানিশ। স্বাধীনতার প্রায় ৯৫ বছর পর ১৯১৭ সালে রচিত হয় মেক্সিকোর সংবিধান। মেক্সিকোতে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় প্রজাতান্ত্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান। প্রেসিডেন্ট একাধারে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান। আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। নিম্নকক্ষের নাম ফেডারেল চেম্বার অভ ডেপুটিজ, যার সদস্যসংখ্যা ৫০০। উচ্চকক্ষের নাম সেনেট, যার সদস্যসংখ্যা ১২৮। জনগণের ভোটাধিকারের বয়স ১৮। মেক্সিকোর সরকার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই তিনটি শাখায় বিভক্ত–নির্বাহী, আইন প্রণয়নকারী এবং বিচার বিভাগ। কিন্তু মেক্সিকোতে নির্বাহী শাখাটি অপর দুই শাখার উপর অনেক বেশি প্রভাব বিস্তার করে। ফলে মেক্সিকোর প্রেসিডেন্ট দেশের রাজনৈতিক ব্যবস্থা অনেকাংশেই নিয়ন্ত্রণ করেন।

বতর্মান সরকারের উন্নয়নের ফলে দেশ এখন বিশ্বে রোল মডেলে পরিণত হয়েছে : প্রতিমন্ত্রী

0

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেছেন, চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে নদী ভাঙনরোধ এবং স্থানীয় বাঁধ নির্মাণ করা হবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয়বারের মত সরকার গঠনের পর থেকেই দেশের আনাচে-কানাছে উন্নয়নের জোয়ার বইছে। বর্তমান সরকারের আমলে ব্যাপক উন্নয়নের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এসব নদী ভাঙন এলাকার খেটে খাওয়া মানুষকে আর বাস্থহারা হতে হবে না। তারা নিজেরাই এলাকায় চাষাবাদ করে জীবন মান উন্নয়নে সক্ষম হবে।

রোববার (২ জুন) গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি হাইস্কুল মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এরেন্ডাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভঅপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন গাইবান্ধা-৫ আসনের সাংসদ মাহমুদ হাসান রিপন, কুড়িগ্রাম-৪ আসনের এমপি মো. বিপ্লব হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বজলুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল ইসলাম ভুঞা, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবু সাঈদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সামশীল আরেফিন টিটুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

পরে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপিকে গাইবান্ধা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে নির্বাহী কমিটির কার্যকরী সভাপতি সিদ্দিক আলম দয়াল, সহ-সভাপতি শাহাবুল শাহীন তোতা ও সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

এর আগে হেলিকপ্টরযোগে এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ির যমুনা নদীর বামতীরের ভাঙন পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এরপর তিনি কুড়িগ্রাম জেলার উদ্দেশ্যে রওনা দেন।

আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না : আপিল বিভাগ

0

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীর আফতাবনগরে পশুরহাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

সোমবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর ফলে আসন্ন ঈদুল আজহার আগে আফতাবনগরে গরুর হাট বসানো যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।

গত ৮ মে আফতাবনগরে পশুরহাট বসানোর সিটি করপোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। আফতাবনগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন। আদালতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক ও অ্যাডভোকেট এস এম শামীম হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত।

এর আগে আফতাবনগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালী।

গত ৪ এপ্রিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা ঈদুল আযহা ২০২৪ উপলক্ষে কোরবানি পশুর হাট বসানোর জন্য ইজারা বিজ্ঞপ্তি দেয়। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে রিট করা হয়। রিটে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটির প্রধান ভূমি অফিসারসহ নয়জনকে বিবাদী করা হয়।

স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) ২০০৯ আইনের ধারা ৩ (২) ও ১ম তপশীল অনুযায়ী আফতাব নগর (ইস্টার্ন হাউজিং) বাড্ডা থানার ৩৭ নং ওয়ার্ড অধীন, যা ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত।

বাইডেনের প্রস্তাব গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন নেতানিয়াহু

0

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শেষ করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে প্রস্তাব দিয়েছেন তা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহুর প্রধান বৈদেশিক নীতিবিষয়ক উপদেষ্টা ওফির ফালাক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, জিম্মিদের মুক্ত করতেই বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে চুক্তি বাস্তবায়নে শর্ত হিসেবে সব জিম্মির মুক্তি এবং হামাসের ধ্বংসেরও দাবি করা হয়।

গাজায় আট মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার একটি প্রস্তাব উত্থাপন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রস্তাবে প্রথমে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি এবং পরে ধীরে ধীরে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখ করা হয়।

গাজায় যুদ্ধবিরতি ও উপত্যকায় থাকা বন্দিদের মুক্তির লক্ষ্যে বাইডেন যে পরিকল্পনা হাজির করেছেন, তা চূড়ান্ত করতে ইসরাইল ও হামাসকে তাগিদ দিচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো।