Home Blog Page 69

ইসরায়েলি হামলায় ৫ ত্রাণকর্মী নিহত

0

ফিলিস্তিনের গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য খাবার সরবরাহকারী অন্তত ৫ ত্রাণকর্মীকে হত্যা করেছে ইসরায়েল।

মঙ্গলবার (২ এপ্রিল) সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ান, পোল্যান্ড, যুক্তরাজ্য ও ফিলিস্তিনি সহায়তা কর্মী রয়েছে। তারা সবাই অলাভজনক সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের (ডব্লিউসিকে) হয়ে কাজ করতেন।

সংস্থাটি জানায়, এটা একটা ট্র্যাজেডি। মানবিক সহায়তাকর্মী ও বেসামরিক নাগরিকরা কখনই লক্ষ্যবস্তু হতে পারে না। এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

এর আগে, ফিলিস্তিনে ভূখণ্ডে যুদ্ধ শুরুর পর থেকে গাজায় শতশত চিকিৎসক ও ত্রাণকর্মীকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তাদের এমন আগ্রসন বন্ধে বিশ্ব নেতারা আহ্বান জানালেও সাড়া দিচ্ছে না দলখলদার ইসরায়েল।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় অন্তত ১ হাজার ১৩৯ জন ইসরায়েল নিহত ও প্রায় ২৫০ জনকে বন্দি করা হয়। এরপর থেকে ফিলিস্তিনে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের আগ্রাসনে এখন পর্যন্ত ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের অধিকাংশ নারী ও শিশু।

অবশেষে বাংলাদেশে মুক্তি পেল ‘ক্রু’

0

প্রথমবারের মতো বলিউডের ছবি আমদানি করেছে বাংলাদেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স ‘স্টার সিনেপ্লেক্স’। বলিউডের সঙ্গে একই দিনে মুক্তি না পেলেও ‍সেন্সর জটিলতা কাটিয়ে গতকাল সোমবার থেকে বাংলাদেশেও প্রদর্শিত হচ্ছে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত কমেডি ও থ্রিলার গল্পের সিনেমা ‘ক্রু’।

স্টার সিনেপ্লেক্সের কর্ণধার মাহবুব রহমান রুহেল জানান সরকারি অনুমতি নিয়ে বলিউডের ‘ক্রু’ সিনেমা আমরা নিয়ে এসেছি। সাফটা চুক্তিতে বিনিময়ে আমরা ‘ঢাকা ড্রিম’ সিনেমাটি দিয়েছি।’

উপমহাদেশীয় সিনেমা আমদানির ক্ষেত্রে কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছিল। যেখানে আমদানি করা সিনেমাগুলো দুই ঈদ ও দুর্গাপূজার সপ্তাহে বাংলাদেশের কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শন করা যাবে না।

সেই নিয়ম মেনেই ‘ক্রু’ চালাবেন জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, ‘আমরা ক্রু ঈদের সময় চালাবো না। এই ছবিটা চলবে ঈদের আগের দিন পর্যন্ত। তারপর ঈদের সময় বন্ধ রাখার যে সরকারি নির্দেশনা রয়েছে, সে অনুযায়ী এক সপ্তাহ আমরা বন্ধ রাখব। ঈদে আমরা বাংলা ছবিকেই সবসময় গুরুত্ব দেই। বাংলা সিনেমাই চালাবো। ’

আসন্ন ঈদে ১৪টি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে জানিয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলেছে, আমরা তো এতোগুলো চালাতে পারব না। যে কয়টা সম্ভব হয় চালাবো। তবে ‘রাজকুমার’, ‘ওমর’, ‘কাজল রেখা’, ‘দেয়ালের দেশ’,‘মোনা জ্বীন-২’ এগুলো নিয়ে দর্শক আগ্রহ লক্ষ্য করছি। আমরাও এই সিনেমাগুলো নিয়ে আশাবাদী। এগুলো চালানোর পরিকল্পনা করছি।

গেল বছর বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দেয় বাণিজ্য ও তথ্য মন্ত্রণালয়। তবে নির্দিষ্ট শর্তের ভিত্তিতে বছরে ১০টি হিন্দি সিনেমা আমদানি করা যাবে। গত বছর শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ দিয়ে শুরু হয়েছিল এই যাত্রা। এরপর ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জাওয়ান’, ‘অ্যানিম্যাল’ ও ‘ডানকি’ মুক্তি পেয়েছিল বাংলাদেশে। ছবিগুলো কমবেশি দর্শক হলে টেনেছে। ছবিগুলো আমদানি করেছে অনন্য মামুনের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস।

‘ডানকি’র পর হিন্দি ছবি আমদানি বন্ধ ছিল, বিরতির পর এবার হিন্দি ছবি আমদানিতে এগিয়ে এসেছে স্টার সিনেপ্লেক্স।

‘ক্রু’র পরিচালক রাজেশ কৃষ্ণান। টাবু, কারিনা কাপুর ও কৃতি শ্যানন ছাড়াও ছবিতে আছেন পাঞ্জাবি অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জ ও স্ট্যান্ডআপ কমেডিয়ান কপিল শর্মা। তিন বিমানবালাকে নিয়ে এগিয়েছে সিনেমার গল্প। কীভাবে তারা স্বর্ণের বার চুরি করে তা নিয়েই কাহিনি।

‘রূপকল্প বাস্তবায়নে অটিজমের শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে’

0

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সবার সঙ্গে অটিজম ও প্রতিবন্ধিতার শিকার ব্যক্তিদেরও সম্পৃক্ত করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ এপ্রিল) বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমার বিশ্বাস অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু-কিশোরদের সম্ভাবনাগুলোকে চিহ্নিত করে সঠিক পরিচর্যা, শিক্ষা, প্রশিক্ষণ ও স্নেহ-ভালোবাসা দিয়ে মানবিক পরিবেশে গড়ে তোলা হলে তারাও পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্পদ হিসেবে গড়ে উঠবে।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ১৭তম ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৪’ পালন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্বের সব অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু, ব্যক্তি ও তাদের পরিবারের সদস্য, পরিচর্যাকারী, অটিজম বিষয়ক গবেষক, শিক্ষক, চিকিৎসক, থেরাপিস্ট, সহায়ক উপকরণ উদ্ভাবকসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংগঠনগুলোকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

শেখ হাসিনা বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন : শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার অটিজম ও প্রতিবন্ধীবান্ধব সরকার। বিগত ১৫ বছরে আমরা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিসহ সব প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে ব্যাপক পদক্ষেপ বাস্তবায়ন করেছি। এর মধ্যে রয়েছে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন-২০১৩, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন-২০১৩, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী (এনডিডি) সুরক্ষা ট্রাস্ট বিধিমালা-২০১৫, প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিধিমালা- ২০১৫, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ এবং প্রতিবন্ধিতা সম্পর্কিত বিশেষ শিক্ষা নীতিমালা-২০১৯। আমাদের সরকার এসব আইনের সফল বাস্তবায়নে যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ‘কাউকে পিছনে রেখে উন্নয়ন নয়’-এ নীতির আলোকে আমরা সমাজের সবার জন্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছি।

সরকারপ্রধান বলেন, এনডিডি সুরক্ষা ট্রাস্টের আওতায় চলতি অর্থবছরে (২০২৩-২৪) দেশের ১৪টি স্থানে প্রকল্প হিসেবে ১৪টি ‘অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র’ প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া এনডিডি বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তিদের জন্য দেশের আটটি বিভাগে আটটি ‘চিকিৎসা, শিক্ষা ও পুনর্বাসন কেন্দ্র’ প্রতিষ্ঠার কার্যক্রম চলমান রয়েছে। এনডিডি ব্যক্তির স্বাস্থ্য সুরক্ষার জন্য সাধারণ বিমা করপোরেশের সঙ্গে ট্রাস্ট যৌথভাবে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ বাস্তবায়ন করছে।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সরকার এনডিডি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় ‘জাতীয় কৌশল ও কর্মপরিকল্পনা ২০১৬-২০৩০’ প্রণয়ন করেছে। এ কর্মপরিকল্পনার আলোকে এনডিডি সুরক্ষা ট্রাস্ট অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশু ও ব্যক্তির গৃহভিত্তিক পরিচর্যা ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার জন্য মাতা-পিতা ও অভিভাবকদের প্রশিক্ষণ কার্যক্রম চালু করেছে। একইসঙ্গে শিক্ষকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। এনডিডি সুরক্ষা ট্রাস্ট অমৌখিক যোগাযোগের জন্য ‘বলতে চাই’ এবং অটিজম বিষয়ক প্রাথমিক স্ক্রিনিং বা শনাক্তকরণের জন্য ‘স্মার্ট অটিজম বার্তা’ নামক দুটি অ্যাপস তৈরি করেছে।

শেখ হাসিনা ‘১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

সৃজিতের স্ত্রী পরিচয়ে সুবিধা নেই: মিথিলা

0

দুই বাংলার সমানভাবে কাজ করে চলেছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি ওপার বাংলায় মিথিলা অভিনীত ছবি ‘ও অভাগী’ মুক্তি পেয়েছে। ছবির প্রিমিয়ারে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ এবং ব্যক্তিগত নানান বিষয় নিয়ে কথা বলেছেন এই অভিনেত্রী।

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে অনির্বাণ চক্রবর্তীর তৈরি করেছেন ছবি ‘ও অভাগী’।
এই ছবির প্রধান চরিত্রে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা কাজ করেছেন। মিথিলার আরও এক পরিচয় হলো তিনি জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির স্ত্রী।

এসময় ছবি নিয়ে মিথিলা বলেন, ‘ও অভাগী’ মোটেই সহজ চরিত্র নয়। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিতে হয়েছে। অভাগী শহুরে ভাষায় কথা বলে না। তার কথায় আঞ্চলিক ভাষার টান রয়েছে। সেটা আমায় অনুশীলন করতে হয়েছে। এ ছাড়া ‘অভাগী’র ‘কাঙালির মা’ হয়ে ওঠার যাত্রাটা আমাকেও আবেগপ্রবণ করেছিল।

‘ও অভাগী’ ছবির আগে টালিউডের প্রথম ছবি ‘মায়া’ করেছিলেন মিথিলা। ‘মায়া’ ছবির প্রতিক্রিয়া কেমন ছিল? প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘মায়া’-তে অন্তত আমার চরিত্রের খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। ‘ও অভাগী’ যারা দেখলেন, তারাও ভাল বলছেন। একটু নার্ভাস লাগছে। তবে আমি আত্মবিশ্বাসী যে, ছবিটা খুব ভাল হয়েছে।

সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী- এই পরিচয়ের জন্য কি অন্য পরিচালকদের থেকে ছবির প্রস্তাব কম আসে? এমন প্রশ্নে মিথিলা বলেন, আমরা পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থায় বাস করি। তাই এই রকম একটি তকমা (ভাবনা) এই একবিংশ শতাব্দীতেও থাকা খুবই লজ্জাজনক। এটুকুই। তবে আমার মনে হয় না, এই তকমা আলাদা কোনও প্রভাব ফেলছে।

এই পরিচয়ের কোনও সুবিধা রয়েছে? মিথিলার উত্তর- এর কোনও সুবিধা নেই। তবে অসুবিধা রয়েছে। কারণ আমার নিজের শক্তিশালী একটা পরিচয় রয়েছে। আমাকে বাংলাদেশে সকলে চেনেন। কারণ আমি অভিনেত্রী হওয়ার পাশাপাশি একজন উন্নয়ন কর্মী, একজন গবেষণার ছাত্রী। আমার আরও বহু কাজ রয়েছে। এই বাংলায় শুধু আমাকে সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী হিসেবেই দেখা হয়। অবশ্যই আমি তাকে বিয়ে করে এখানে এসেছি। কিন্তু শুধুই এই পরিচয়তেই মানুষ চিনছে, সেটা দুঃখজনক।

আন্তর্জাতিক বাজারে আবার বাড়ল তেলের দাম

0

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। রাশিয়ার তেল পরিশোধনাগারে হামলা, তেল রপ্তানিকারক দেশগুলোর উৎপাদন কমানোর চিন্তা এবং চীনে চাহিদা বৃদ্ধির আভাস- সব মিলিয়ে কয়েকদিন ধরেই তেলের বাজার ছিল অস্থির। এর জেরে আজ সোমবার (১ এপ্রিল) বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এদিন অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ২৪ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ৮৭ দশমিক ২৪ ডলারে দাঁড়িয়েছে। এর আগে, গত সপ্তাহে ব্রেন্টের দাম বেড়েছিল ২ দশমিক ৪ শতাংশ।

সোমবার যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও বেড়েছে। এদিন ব্যারেলপ্রতি ২৮ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে ডব্লিউটিআই বিক্রি হচ্ছে ৮৩ দশমিক ৩৫ ডলারে। গত সপ্তাহে এর দাম বেড়েছিল ৩ দশমিক ২ শতাংশ।

উভয় তেলের দামই বাড়লো। গত মাসের মাঝামাঝি থেকে ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৮৫ ডলারের ওপরে রয়েছে।

ইস্টার উৎসবের ছুটির কারণে বেশ কয়েকটি দেশে লেনদেন বন্ধ থাকায় সোমবার বাণিজ্যের পরিমাণ কম হবে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি তেল উৎপাদন সীমিত রাখার সিদ্ধান্ত আগামী জুন মাস পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে রপ্তানিকারক দেশগুলোর জোট (ওপেক) এবং তাদের মিত্ররা (ওপেক প্লাস)। এর ফলে গ্রীষ্মকালে উত্তর গোলার্ধের দেশগুলোতে অপরিশোধিত তেলের সরবরাহ চাপের মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক গত শুক্রবার বলেছেন, তাদের সংস্থাগুলো দ্বিতীয় ত্রৈমাসিকে রপ্তানির পরিবর্তে অন্যান্য ওপেক প্লাস সদস্যদের সঙ্গে সমানভাবে উৎপাদন কমানোয় মনোনিবেশ করবে।

পাশাপাশি, ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার বেশ কয়েকটি তেল শোধনাগার অচল হয়ে পড়েছে। এতেও রুশ জ্বালানি রপ্তানি কমবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক কখন সুদের হার কমাবে, তার দিকে নজর রাখছেন বিনিয়োগকারীরা। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশটিতে সুদের হার কমলে সেটি বৈশ্বিক অর্থনীতি এবং তেলের চাহিদা উভয়ের জন্য ইতিবাচক হবে বলে আশা করছেন তারা।

বিরূপ আবহাওয়ার কারণে যুক্তরাষ্ট্রে গত ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে অপরিশোধিত তেলের উৎপাদন অন্তত ছয় শতাংশ কমে গিয়েছিল।

তেলের বাজারে আশা দেখাচ্ছে চীনের অর্থনৈতিক পরিস্থিতিও। দেশটিতে মার্চ মাসে গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো উৎপাদন কার্যক্রম বেড়েছে। এর ফলে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক চীনে তেলের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছে।
খবর রয়টার্স

বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম

0

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে ঘটছে একের পর এক রেকর্ড। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার লেনদেন শুরু হতেই সোনার দামে বড় উত্থান হয়েছে। এতে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করেছে দামি এই ধাতুটি। প্রথমবারের মতো এক আউন্স সোনার দাম ২ হাজার ২৫০ ডলার ছাড়িয়ে গেছে।

শুধু শুক্রবার নয়, মার্চ মাসজুড়েই বিশ্ববাজারে সোনার দাম এমন লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহেই প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৫১ দশমিক ৪৬ ডলার বা ২ দশমিক ২৬ শতাংশ। আর মার্চ মাসে বেড়েছে ২০০ ডলারের ওপরে।

আগে থেকেই বিশ্ববাজারে রেকর্ড দামে উঠা সোনা সোমবার লেনদেন শুরু হওয়ার অল্প সময়ের মধ্যে ২ হাজার ২৫০ ডলারের মাইলফলক স্পর্শ করে। এ প্রতিবেদন লেখার পর্যন্ত প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে ২ হাজার ২৫৯ দশমিক ২৪ ডলারে।

বিশ্ববাজারের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ১৮০ দশমিক ৯২ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ২৩২ দশমিক ৩৮ ডলারে থিতু হয় সপ্তাহ শেষে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ৫১ দশমিক ৪৬ ডলার বা ২ দশমিক ২৬ শতাংশ।

আর মার্চ মাসেরে শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৪৩ দশমিক ৬৩ ডলার। অর্থাৎ গত সপ্তাহ পর্যন্ত মার্চ মাসে প্রতি আউন্স সোনার দাম বাড়ে ১৮৯ দশমিক ২০ ডলার বা ৯ দশমিক ২৬ শতাংশ।

এদিকে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ইতোমধ্যে প্রতি আউন্স সোনার দাম ২৬ দশমিক ৮৬ ডলার বেড়েছে। এতে মার্চ মাসে প্রতি আউন্স সোনার দাম বাড়াল ২১৬ ডলার।

শুধু বিশ্ববাজার নয় দেশের বাজারেও রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনা। দেশের বাজারে সোনার দাম সর্বশেষ নির্ধারণ করা হয় গত ২১ মার্চ। যা কার্যকর হয় ২২ মার্চ থেকে।

ইউক্রেনের বিদ্যুৎ-গ্যাস অবকাঠামোয় ব্যাপক হামলা রাশিয়ার

0

ইউক্রেনের অভ্যন্তরীণ সমরাস্ত্র উৎপাদন বাধাগ্রস্ত করতে দেশটির বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোগুলোতে বড় ধরনের হামলা চালিয়েছে রুশ বিমান বাহিনী। হামলায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রোববারের বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘দূরপাল্লার ক্ষেপণাস্ত্র-ড্রোন ব্যবহারের মাধ্যমে ইউক্রেনের বিদ্যুৎ ও গ্যাস খাতের বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে রুশ বিমান বাহিনী। আঘাতকৃত স্থাপনাগুলো ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ছিল এবং এসব স্থাপনায় অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্চাম প্রস্তুত ও মেরামত করা হতো। যে লক্ষ্যে হামলা চালানো হয়েছিল, তা সম্পূর্ণ সফল হয়েছে। টার্গেট করা প্রতিটি স্থাপনায় আঘাত হানা হয়েছে’।

এদিকে রোববার যেদিন রুশ বাহিনী এই হামলা চালালো, সেদিনই ইউক্রেনকে কয়েক শ’ পুরোনো সাঁজোয়া যান এবং বেশ কিছু নতুন সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রদান করা হবে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান লেকোর্নু।

রোববার ফ্রান্সের দৈনিক লা ট্রিবিউন দিমানশেকে দেওয়া এক সাক্ষাৎকারে লেকোর্নু বলেন, ‘সম্প্রতি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। বৈঠকে প্রেসিডেন্ট ফ্রান্সের কাছে সামরিক সহায়তার অনুরোধ জানান। সেই অনুরোধের জবাবে আমাদের প্রেসিডেন্ট ইউক্রেনীয় বাহিনীকে কয়েকশ’ ভেহিকুলে দ্য ল’ভান্ত ব্লাইন্ডে (ভিএবি) সাঁজোয়া যান এবং সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র দিতে রাজি হয়েছেন। ভিএবি সাঁজোয়া যানগুলো পুরোনো হলেও এখনও সচল এবং কার্যকর।’

২০১৫ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির প্রধান শর্ত অনুযায়ী কৃষ্ণ সাগরের উপদ্বীপ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিতে কিয়েভ প্রতিশ্রুতি দিলেও পরে তা না মানা এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামারিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কিয়েভের তদ্বিরের জেরে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামারিক অভিযান শুরু করে রুশ বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

গত দুই বছর ধরে চলমান এই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন হাজার হাজার রুশ এবং ইউক্রেনীয় সেনা।
খবর রয়টার্স

৮ ও ৯ এপ্রিল ঐচ্ছিক ছুটি নেওয়া যাবে : মন্ত্রিপরিষদ সচিব

0

আগামী ৮ ও ৯ এপ্রিল সরকারি অফিস খোলা থাকবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, এবার ঈদে ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে। নিয়মানুযায়ী সেই ছুটি নেওয়া যাবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এক দিনের ছুটি বাড়ানোর প্রস্তাব নাকচ হয়ে যায়।

ঈদে সরকারি ছুটি প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আবহাওয়া অধিদফতরের পর্যবেক্ষণ অনুযায়ী এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার।

সচিব বলেন, আগামী ৮ ও ৯ তারিখ নির্বাহী আদেশে ছুটি থাকছে না। ঈদের ছুটি স্বাভাবিকভাবেই হবে। ১১ তারিখ ঈদ হবে, এটা ধরে ঈদের আগের দিন এবং পরের দিন ঈদের ছুটি ধরা হবে। তবে কেউ ৮ ও ৯ তারিখ ঐচ্ছিক ছুটি নিতে চাইলে সেটা আগে থেকে জানিয়ে নিতে পারবে।

মাহবুব হোসেন জানান, আজকের বৈঠকে আমদানি ও রফতানি আইন-২০২৪ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের ফলে কোনো পণ্য নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করতে পারবে সরকার। এই আইনের আওতায় এখন থেকে সেবা বা সার্ভিসকে যুক্ত করা হয়েছে। আগে শুধু এই আইনের আওতায় পণ্য ছিল।

সচিব জানান, আজকের বৈঠকে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা কর্মসূচি বাস্তবায়ন নীতিমালা-২০২৪ এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। আগে যাদের মাসিক বেতন ১২ হাজারের নিচে ছিল তারা পেত এই ভাতা। নতুন নীতিমালা অনুযায়ী, ১৫ হাজারের নিচে যাদের বেতন তারা পাবে। বর্তমানে এই ভাতার আওতায় ২৫ লাখ ৫০০ জন রয়েছেন।

ছাত্ররাজনীতি নিয়ে আদালতের রায় মানতে হবে : বুয়েট উপাচার্য

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি নিয়ে আদালতের রায় মানতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ড. সত্য প্রসাদ মজুমদার।

আজ সোমবার এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আদালত যা বলবেন, তা আমাদের মানতে হবে। আদালতের আদেশ শিরোধার্য। না হলে তা আদালত অবমাননার শামিল হবে।

এর আগে দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর প্রেসিডেন্ট ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু হ আইইবি’র বেশ কয়েকজন সদস্য বুয়েটে উপাচার্যের সঙ্গে দেখা করেন। তারা সবাই বুয়েটের সাবেক শিক্ষার্থী।

বুয়েট উপাচার্য বলেন, ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং কমিটির নেতারা এসেছিলেন। বুয়েটের প্রাক্তন ছাত্ররাও ছিলেন। তারা বুয়েট সম্পর্কে সবসময় ওয়াকিবহাল। তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠান বুয়েটের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। বিশেষ করে প্রকৌশলীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন। তাদের কথা হলো বুয়েট থেকে পাস করে যেন শিক্ষার্থীরা দেশের জন্য কাজ করেন, মুক্তিযুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ থাকেন এবং এখান থেকে পাস করে জন্য দেশের বাইরে চলে না যান।

উপাচার্য বলেন, উনারা চাচ্ছেন শিক্ষার্থীরা শুধু পড়ালেখা শিখবে না। মুক্ত চিন্তা করবে, সাহিত্য শিখবে, রাজনীতি শিখবে, দেশের প্রতি যাদের করণীয় কিছু সম্পর্কে তারা জানবে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সেভাবেই হবে যে দেশে থেকে দেশের জন্য কাজ করে যাওয়া। না হলে সে কিন্তু চিন্তা করবে যে আমি দেশকে চিনি না শুধু বুয়েট ক্যাম্পাস কেই চিনি। ওনারা বলতে চাচ্ছেন এই বিষয়ে একটা পরিকল্পনা করা দরকার। যেখানে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি মুক্ত চিন্তার রাজনীতিও করতে পারে। আমরা এসব বিষয়ে আমাদের শিক্ষক, ছাত্র একাডেমিক কাউন্সিল এবং সিনডিকেট সভায় আলোচনা করব।

উপাচার্য বলেন, একটি প্রেক্ষাপটে ২০১৯ সালে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বুয়েটে ছাত্ররাজনীতি থাকবে না। এই সিদ্ধান্ত থেকে যদি সরে আসতে হয় তাহলে শিক্ষক-ছাত্র সবাইকে বসে কিন্তু চিন্তা করতে হবে৷ উনারা বলেছেন এ বিষয়ে উনারা সহায়তা করবেন৷ তবে কীভাবে করবো সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ রাব্বির হলের সিট বাতিলের বিষয়ে উপাচার্য বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে রুলস অ্যান্ড রেগুলেশন আছে। অর্থাৎ ২০১৯ সালে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী যদি কেউ সম্পৃক্ত (রাজনৈতিক কর্মকাণ্ডে) থাকে তাহলে ফর গুড (চিরতরে) বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হয়ে যাওয়ার কথা৷ রাব্বিকে কিন্তু এখনো বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়নি। তদন্ত হবে সে পুরোপুরি ইনভল্ব কি না। সে কিন্তু বলেছিল যে কমিটিতে তার নাম আছে। তাকে বলা হয়েছিল যে তোমার নাম আছে তুমি নামটা উইড্রো করো, সে কিন্তু পদত্যাগপত্র দিয়েছে সেটি এখনও ফাইনাল হয়নি৷ এজন্য তাকে হল থেকে বহিষ্কার করা হয়েছে৷ কিন্তু আইন অনুযায়ী সে কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হতে পারতো৷ ২০১৯ সালে যে আইন হয়েছে সেটি আমাকে ফলো করতেই হবে। আমি একজনের জন্য ফলো করবো আরেকজনের জন্য করবো না সেটা তো হয় না৷ যদি ভবিষ্যতে নতুন কোনো আইন আসে তাহলে সেটা ফলো করা হবে। আমার যদি কোনো সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমি আইনটা দেখে দেখে নেবো। কারণ আমাকে যখন কোর্টে যেতে হবে তখন আমি এই আইনটা দেখাবো৷

এর আগে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে ২০১৯ সালে জারি করা প্রজ্ঞাপন স্থগিত করেন হাইকোর্ট। এর ফলে বুয়েটে ছাত্ররাজনীতিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। একইসঙ্গে, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ সোমবার (১ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

ডিএমপির ২১৭ সদস্যকে আর্থিক অনুদান দিলেন কমিশনার

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ পুলিশ সদস্যের চিকিৎসার জন্য এবং নিহত পুলিশ সদস্যের পরিবারের জন্য ডিএমপির কল্যাণ তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

আজ সোমবার (১ এপ্রিল) সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের ৩য় তলার সম্মেলন কক্ষে ২১৭ জন পুলিশ সদস্যের অনুকূলে ৭২ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদান তুলে দেন ডিএমপি কমিশনার।

আর্থিক অনুদান দেওয়া শেষে ডিএমপি কমিশনার বলেন, আমরা বিশ্বাস করি ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি পরিবার। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’ কবির এ নীতির ওপর আস্থা ও বিশ্বাস রেখে আমাদের এই আর্থিক সহায়তা চলমান থাকবে।

ডিএমপির অসুস্থ সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ ও রোগ মুক্তি কামনা করে কমিশনার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা দিতে গিয়ে যারা আহত হয়েছেন তারা আমাদের সহকর্মী। তাদের সুস্থ করার জন্য সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হবে। আমাদের পারস্পরিক বন্ধন সম্পর্ক যেন অটুট থাকে, আরো বেশি মজবুত হয় সে প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে সবচেয়ে ভালো বিশেষজ্ঞ ডাক্তাররা বসেন। এজন্য কারো চিকিৎসার প্রয়োজন হলে ডিএমপির ব্যবস্থাপনায় সেখানে সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে। এছাড়া সরকারি হাসপাতালে চিকিৎসা নিলে ভালো বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাবেন। প্রয়োজনে তিনি নিজেই কথা বলবেন বলে জানান কমিশনার।