Home Blog Page 74

উপজেলা নির্বাচনে এমপিদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না : কাদের

0

উপজেলা নির্বাচনে সংসদ সদস্যদের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘আমি এমপি, প্রভাব বিস্তার করব। আমার একজন থাকবে। তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে এটা হতে পারে না। কেউ হস্তক্ষেপ করবে এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না।’

আজ শনিবার (৩০ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সামনে উপজেলা নির্বাচন আপনাদের অনুরোধে উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। এর আগে আমরা ইউনিয়ন পর্যায়ে নৌকা দিয়েছি। এবার উন্মুক্ত করে দিয়েছি। কতটা প্রতিযোগিতামূলক, কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে দেখা হবে।

ওবায়দুল কাদের বলেন, যে উদ্দেশ্যে এই ইলেকশন উন্মুক্ত করা হয়েছে সে উদ্দেশ্য ব্যাহত করা যাবে না। প্রতিযোগিতা যারা করতে চায় করুক। ইলেকশন সম্পূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে। নির্বাচন আগের আশঙ্কা, আতঙ্ক ছিল, তা নির্বাচনের মধ্য দিয়ে কেটে গেছে। সারা বিশ্ব নির্বাচন প্রত্যক্ষ করেছে। ৮০টি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তার সাথে ৩২টি সংস্থা অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

সংগঠন যখন আছে সমস্যাও থাকবে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগ বড় দল। বড় দলে কখনো কখনো কিছু সমস্যা সাংগঠনিক কার্যক্রম চালিয়ে নিতে বাধাগ্রস্ত করে। আমরা এবার প্রথম থেকেই আটঘাট বেঁধে নামতে চাই। নির্বাচনের পর থেকেই সাংগঠনিক কার্যক্রমে আমরা নজর দিয়েছি। কিছু কিছু জেলায় সমস্যার ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। যার যেমন খুশি যখন তখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য রাখবেন সেটার দায়িত্ব দল গ্রহণ করবে না। একটা দুইটা বক্তব্য পুরো দলের শৃঙ্খলার উপর আঘাত হানে। তাতে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হবে। জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে ইউনিয়নের সাংগঠনিক সেতু তৈরি করতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা সুজিত রায় নন্দী সভার সঞ্চালনা করেন।

ক্যাচ মিস আর হতাশায় কাটল বাংলাদেশের প্রথম সেশন

0

সিলেট টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ ছিল শ্রীলঙ্কার টপ অর্ডার। চট্টগ্রামে এসে ঘুরে দাঁড়ালেন তারা। অন্তত দলকে ভালো একটা শুরু এনে দিয়েছেন দুই ওপেনার দিমুথ করুণারত্নে ও নিশান মাদুশঙ্কা। যদিও জীবন পেয়েছেন মাদুশঙ্কা। তার সহজ ক্যাচ ফেলেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিংয়ে প্রথম সেশনে উইকেটশূন্য স্বাগতিকরা।

প্রথম সেশনে খেলা হয়েছে ২৭ ওভার। যেখানে কোনো উইকেট না হারিয়ে ৮৮ রান তুলেছে শ্রীলঙ্কা। ৫৫ রান নিয়ে উইকেটে আছেন মাদুশঙ্কা। অপর অপরাজিত ব্যাটার করুনারতেœর সংগ্রহ ৩৩ রান

যুদ্ধবিরতির আলোচনায় ফিরতে সম্মতি নেতানিয়াহুর

0

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার বিষয়ে সম্মতি দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, নেতানিয়াহু মিশর এবং কাতারে যুদ্ধবিরতির আলোচনায় প্রতিনিধিদল পাঠাতে সম্মত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বেনিয়ামিন নেতানিয়াহুর সম্মতি এমন সময়ে এলো যখন আগেরদিনই ফিলিস্তিনি ভূখণ্ডের মানুষের কাছে জরুরি মানবিক সহায়তা পৌঁছে দেয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালত থেকে নির্দেশ এসেছে। তবে চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে প্রস্তাব পাসের পরও এখন পর্যন্ত গাজায় হামলা বন্ধ করেনি ইসরায়েল। বরং সেখানকার হাসপাতালগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে দখলদার বাহিনী। গাজার পাশাপাশি লেবানন ও সিরিয়ার আলেপ্পোতেও হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী।

নেতানিয়াহুর কার্যালয় বলছে, গাজার যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে দোহা ও কায়রোয় আলোচনা চলবে। আগামী দিনগুলোতে আলোচনার দিকনির্দেশনাসহ বিষয়টি সামনে এগিয়ে নেয়া হবে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের পর থেকে কয়েক দিন ধরে ওই আলোচনা থমকে রয়েছে।

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফা শহরে ইসরায়েলের সেনাবাহিনী ঢোকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছিলেন নেতানিয়াহু। গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ব্যক্তিদের মুক্ত করা প্রসঙ্গে তাঁদের স্বজনদের এ কথা জানান নেতানিয়াহু। তিনি বলেন, ‘একমাত্র সামরিক চাপই তাঁদের মুক্তি নিশ্চিত করবে।’

এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘আমরা গাজা উপত্যকার উত্তরাঞ্চল ও খান ইউনিস জয় করেছি। এবার দক্ষিণের রাফায় স্থল অভিযান শুরু হচ্ছে।’

হংকংয়ের ৪৯ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

0

মানবাধিকার লঙ্ঘণের অভিযোগে হংকংয়ের ৪৯ জন সরকারি কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। শিগগিরই এ ইস্যুতে পদক্ষেপ নেওয়া হবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

বিবৃতিতে বলা হয়েছে, গত বছর থেকে হংকংয়ের স্বায়ত্তশাসন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সেখানকার জনগণের স্বাধীনতা ও অধিকার দমনে তৎপরতা চালাচ্ছে চীন এবং এ ইস্যুতে বেইজিংয়ের সর্বশেষ সংযোজন আর্টিক্যাল ২৩ নামের জাতীয় নিরাপত্তা আইন, যা গত বছর পাস করেছে চীনা পার্লামেন্ট।

হংকংয়ের সরকারি কর্মকর্তা সেই আইন বাস্তবায়নের অজুহাতে সাধারণ জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষাকে নিষ্ঠুর ভাবে দমন করছেন বলে উল্লেখ করা হয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।

‘গত বছর জনগণের অধিকার এবং স্বাধীনতার প্রতি হংকংয়ের বেশ কয়েকজন কর্মকর্তার চুড়ান্ত দমনমূলক মনোভাব এবং কার্যক্রম যুক্তরাষ্ট্রের নজরে এসেছে। এসব তৎপরতার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় হংকংয়ের সেই সব কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে। কারণ ওয়াশিংটন হংকংয়ে জনগণের গণতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল,’ বলা হয়েছে মার্কিন পররাষ্ট্রম মন্ত্রণালয়ের বিবৃতিতে।

তবে নিষেধাজ্ঞার আওতায় হংকংয়ের কোন কোন কর্মকর্তার নাম রয়েছে, তা প্রকাশ করেনি মন্ত্রণালয়; তবে মার্কিন কর্মকর্তারা কয়েকজনের নাম রয়টার্সকে জানিয়েছেন। এর হলেন হংকংয়ের আইন ও বিচার বিষয়ক মন্ত্রী পল লাম, পুলিশ প্রাধান রেমন্ড সিউ, এবং বিচারক অ্যান্ড্রু চিওয়াং, অ্যান্ড্রু চ্যান, জনি চ্যান, এস্থার তোহ এবং আমান্ডা উডকক।

গত বছর নভেম্বরে হংকংয়ের কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি বিল পাস হয়েছিল। সেই বিলে উল্লেখ ছিল যে হংকংয়ের বিচার ও আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা জাতীয় নিরাপত্তা আইন আর্টিক্যাল ২৩’র অপব্যবহার করছেন।

তার ধারাবাহিকতাতেই সাম্প্রতিক এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে।

ছেলেকে তার জন্মদিনে গাড়ি উপহার দিলেন মাহি

0

ঢাকাই চলচ্চিত্রের আলোচনার শীর্ষে থাকা নায়িকা মাহিয়া মাহি। কিছুদিন আগে স্বামীর কাছ থেকে নিয়েছেন ডিভোর্স। বৃহস্পতিবার (২৮ মার্চ) মাহির একমাত্র ছেলে মো. মোসাইব আরশ শামসুদ্দিন ফারিশের জন্মদিন ছিল।

ছেলের এই বিশেষ দিনে অভূতপূর্ব এক উপহার দিয়েছেন মাহি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা মাহির এক ভিডিওতে দেখা গেছে, নিজের ছেলের জন্য লাল রঙের একটি গাড়ি কিনেছেন মাহি। ক্যাপশনে মাহি লিখেছেন, আমার চাঁদটা উপহার পেয়ে খুব খুশি। আর ভিডিওতে মা-ছেলে দু’জনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখা গেছে।

এই দিন সাবেক স্বামী রকিব সরকারও উপস্থিত ছিলেন মাহি ও তার ছেলের সাথে। বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেছে তাদের।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে বিয়ে করেন মাহিয়া মাহি। তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল এটি। দাম্পত্য জীবনের দুই বছরে তাদের সংসারে পুত্রসন্তান আসে। কিন্তু সেই ছেলের এক বছর পূর্ণ না হতেই গত ১৬ ফেব্রুয়ারি রাতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এ নায়িকা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই বিচ্ছেদের কথা আনুষ্ঠানিকভাবে জানান মাহি।

ফিল্মফেয়ারে পুরস্কার জিতলেন জয়া, ফারিণ ও সোহেল

0

কলকাতায় অনুষ্ঠিত ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসরে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী, সেরা নবাগত অভিনেত্রী ও সেরা নবাগত অভিনেতার পুরস্কার জিতেছেন তিন বাংলাদেশি তারকা। সেই তিনজন হচ্ছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ ও অভিনেতা সোহেল মন্ডল।

শুক্রবার (২৯ মার্চ) কলকাতার বিলাসবহুল আইটিসি রয়েল বেঙ্গলে বসেছিল এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। যেখানে ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে সেরাদের বেছে নেওয়া হয়েছে।

এদের মধ্যে কৌশিক গাঙ্গুলির ‘অর্ধাঙ্গিনী’ সিনেমায় অনবদ্য অভিনয়ের কারণে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন জয়া।

এবারের আসরে জয়া মোট দুইটি ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন। ‘অর্ধাঙ্গিনী’র পাশাপাশি ‘দশম অবতার’ সিনেমার জন্য কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে এই ক্যাটাগরিতে জয়া পুরস্কার জেতেননি।

অন্যদিকে অতনু ঘোষের ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এই ক্যাটাগরিতে তাসনিয়ার সঙ্গে লড়াইয়ে ছিলেন সৃজা দত্ত ও সৌমিতৃষা কুন্ডু।

এছাড়া ‘জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতা হয়েছেন সোহেল মন্ডল। তাসনিয়া ফারিণ ও সোহেল মন্ডলের জন্য এটাই প্রথম ‘ফিল্মফেয়ার’ পুরস্কার।

এই তিনজন বাদেও এবারের আসরে আরও দুইজন বাংলাদেশি তারকা ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এ মনোনয়ন পেয়েছিলেন। তারা হচ্ছেন অভিনেত্রী অপি করিম ও সংগীতশিল্পী মাহতাম সাকিব।

চিনি ২’ সিনেমায় গাওয়া ‘তুমি জানতেই পারো না’ গানের জন্য মনোনয়ন পেয়েছিলেন মাহতাম। অন্যদিকে সমালোচকদের রায়ে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন অভিনেত্রী অপি করিম।

গাজায় আবাসিক ভবনে ইসরায়েলের হামলা, নিহত ২২

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। হামলায় শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার গাজার দক্ষিণ খান ইউনিস শহরের একটি আবাসিক ভবনের একটি ব্লকে এই হামলা চালায় দখলদার ইসরায়েল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বোমা হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলের দক্ষিণাঞ্চলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। হামলায় এক হাজার ২০০-এর বেশি মানুষ নিহত হন। জিম্মি করে নিয়ে যায় আরও ২৪২ জনকে।

ওইদিন থেকে পাল্টা আক্রমণে তীব্র আক্রোশে গাজার ওপর ঝাঁপিয়ে পড়ে ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে দখলদার দেশটি।

ইসরায়েলি এ হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হামলায় পুরো গাজা ভূখণ্ড প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

প্রায় ছয় মাসের মতো সময় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি। আর আহত ৭৫ হাজার ৯২ জন। ঘরবাড়ি হারিয়ে গাজার বাসিন্দারা প্রায় সবাই উদ্বাস্তু হয়ে গেছে।

বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে : গণপূর্তমন্ত্রী

0

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শিশুদের গড়ে তোলার আহ্বাান জানিয়েছেন।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভা এবং সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তিনি শিশুদের অত্যাধিক ভালবাসতেন বলে তাঁর জন্মদিনকে জাতীয় শিশু দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তাঁর আদর্শ ধারণ করে প্রত্যেকটি শিশুকে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার মনোভাব নিয়ে বড় হতে হবে।

তিনি বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুজনেই আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন। তাই সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করার উদ্যোগের জন্য তিনি শেরে বাংলা একে ফজলুল হক গবেষণা পরিষদের প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. সাজ্জাদ হায়দার, শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ, চিত্রনায়িকা মেহজাবিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে মন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহার তুলে দেন।

মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানের চর : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে জিয়াউর রহমান পাকিস্তানের চর ও দোসর হয়ে কাজ করেছেন। এই সত্য উন্মোচন হওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। শুক্রবার দুপুরে রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ঢাকার সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় কেউ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে বা মুক্তিযোদ্ধাদের কোনভাবে সাহায্য করছে এমন কি একবেলা খাইয়েছে বা এক গ্লাস পানি খাইয়েছে জানলেও সেইসব পরিবারের ওপর নেমে আসতো অকথ্য নির্যাতন। আর জিয়াউর রহমান যুদ্ধ ক্ষেত্রে থাকে আর তার পরিবার বেগম খালেদা জিয়া দুই সন্তান নিয়ে ক্যান্টনমেন্টে পাকিস্তানিদের আরাম-আয়েশে থাকে- এ থেকেই তো পরিস্কার যে জিয়াউর রহমান পাকিস্তানের দোসর হিসেবে, গুপ্তচর হিসেবে কাজ করেছেন। এর তো আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। আর জিয়াউর রহমানকে পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল চিঠিই লিখেছিলেন যে- তোমার কাজে আমরা সন্তুষ্ট, তোমার পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা করো না। সেই চিঠির কপি আমার কাছেও আছে।’

হাছান মাহমুদ বলেন, ‘আজ বিএনপি মিথ্যাচার করে বলে- আওয়ামী লীগ নেতারা তখন কোথায় ছিল, অথচ স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার আওয়ামী লীগ সরকার যার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম যিনি বঙ্গবন্ধুর অবর্তমানে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ -এই সরকারের অধীনেই জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার হিসেবে ৪০০ টাকা মাসিক বেতনে চাকুরি করেছেন। যদিও কোনো সম্মুখসমরে কখনো যান নাই।’

বিএনপি স্বাধীনতার ইতিহাস বিকৃত করার অনেক চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিফল হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর থেকে ২১ বছর ধরে তারা বঙ্গবন্ধু ও স্বাধীনতার সঠিক ইতিহাসকে মানুষের কাছে আড়াল করেছে, বিকৃত করেছে। কিন্তু গত ১৫ বছরে মানুষ আবার সঠিক ইতিহাস জেনেছে। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণাটি পরদিন ২৬ তারিখ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান কয়েকবার পাঠ করেন। এরপর আওয়ামী লীগ নেতারা একজন সেনা অফিসারকে দিয়ে পাঠ করানোর সিদ্ধান্ত নেন।’

মন্ত্রী সে সময়ের বর্ণনা দিয়ে বলেন, ‘চট্টগ্রামে মুক্তিযুদ্ধরত মেজর রফিকের সাথে যোগাযোগ করলে তিনি জানান যে এমবুশ নিয়ে আছেন, নড়লে যুদ্ধের ক্ষতি হবে। তখন এ দেশের মানুষের ওপর হামলার জন্য আসা পাকিস্তানি অস্ত্র সোয়াত জাহাজ থেকে খালাস করতে পাকিস্তানিদের সাথে যাওয়ার পথে জনগণের বাধার মুখে পড়া মেজর জিয়াউর রহমানকে ডেকে এনে স্বাধীনতার ঘোষণাটি পাঠ করানো হয়। প্রথম কয়েকবার তিনি ভুল পড়েন, আওয়ামী লীগ নেতারা ঠিক করে দিলে আবার পাঠ করেন।’

‘স্কুলে ছুটির ঘন্টা বাজায় যে দপ্তরী, সে ছুটির সিদ্ধান্ত নেয় না, টিভি-রেডিওতে যে উপস্থাপক সংবাদ পাঠ করে, সে ঐ সংবাদ সৃজনকর্তা নয়’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া স্বাধীনতার ঘোষণার একজন পাঠকমাত্র। জিয়া নিজেও কখনো নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেননি, যেটি নিয়ে বিএনপি এখন মিথ্যাচার করে।’

এ সময় সমাজ উন্নয়ন ও পরিবর্তনে, তরুণ সমাজকে বিপথে যাওয়া, জঙ্গিবাদে প্রলুব্ধ হওয়া থেকে বিরত রাখতে পাড়ায়-পাড়ায়, মহল্লায়-মহল্লায়, সারাদেশে সাংস্কৃতিক জাগরণ ঘটাতে হবে -আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী।

হাছান বলেন, মুক্তিযুদ্ধের আগে এ দেশে সাংস্কৃতিক জাগরণ ঘটেছিল, স্বাধীনতার পরেও তা চলেছিল। ১৯৭৫ সালের পর তা ব্যাহত হয়। এই সভার আয়োজক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ সকল সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিমনা মানুষকে সারাদেশে সাংস্কৃতিক জাগরণ ঘটানোর আহবান জানাই। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার পরিচালনায় জোটের সহসভাপতি চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এমপি, সহসভাপতি চিত্রনায়ক মাহমুদ কলি, যুবলীগ নেতা মানিক লাল ঘোষ প্রমুখ সভায় বক্তব্য দেন।

পারোতে তথ্য প্রতিমন্ত্রীকে স্বাগত জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

0

ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এর আমন্ত্রণে ভুটান সফর করছেন বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

আজ শুক্রবার (২৯ মার্চ) সকালে গেলেফু সিটি থেকে ভুটানের রাজার সঙ্গে বিমানযোগে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

বিমানবন্দরে তাদের স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ও ভুটানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শিবনাথ রায়। পরে পারো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যান তারা।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ভুটানের রাজার সঙ্গে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর দিয়ে সড়কপথে ভারত হয়ে ভুটান যান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। এদিন ভুটানের দক্ষিণাঞ্চলীয় গেলেফু সিটিতে অবস্থান করেন তারা।

সেখানে অবস্থানকালে ভুটানের রাজা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীকে গেলেফু সিটি ঘুরে দেখান এবং সেখানে শান্তিপূর্ণ, পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও সৌন্দর্যমন্ডিত আইকনিক সিটি গড়ে তোলার পরিকল্পনার কথা জানান।

ভুটান সফর শেষে রোববার (৩১ মার্চ) দুপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।