Home Blog Page 79

বাল্টিমোর সেতু দুর্ঘটনাকে ভয়াবহ বললেন বাইডেন

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বাল্টিমোর সেতু ধসের ঘটনাকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে বর্ণনা করেছেন।

দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজ সরাসরি ধাক্কা দিলে সেতুটি ভেঙে নদীতে পড়ে। স্থানীয় সময় সোমবার দিবাগত মধ্যরাত দেড়টার দিকে এ ঘটনা ঘটার পর মঙ্গলবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেছেন, ভেঙে পড়া ফ্রান্সিস স্কট কি ব্রিজ নামের সেতুটি যত তাড়াতাড়ি সম্ভব পুনর্নিমাণ করা হবে। তবে তিনি স্বীকার করেন এতে সময় লাগবে।

বাইডেন আরও বলেছেন, এ ঘটনা মোকাবেলায় ফেডারেল থেকে যত সহায়তা প্রয়োজন তা তিনি সরবরাহ করবেন।

তিনি বলেছেন, এ ঘটনায় নদীতে নিখোঁজ ব্যক্তিদের অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু করতে সেনাবাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে।

এদিকে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় এখনো ছয়জন নিখোঁজ রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁরা একটি নির্মাণ প্রতিষ্ঠানের কর্মী। সেতুটি ধসে পড়ার সময় তাঁরা সেতুতে মেরামতের কাজ করছিল।

বাল্টিমোর বন্দর এখনো বন্ধ রয়েছে। কখন সেখানে কখন আবার কার্যক্রম শুরু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি।

এশিয়া কাপের সূচি ঘোষণা, বাংলাদেশের প্রতিপক্ষ যারা

0

সাম্প্রতিক সময়ে ভিন্ন মাত্রায় পৌঁছে গেছে বাইশগজে বাংলাদেশ ও শ্রীলঙ্কার লড়াই। যার ফলে দু’দলের মুখোমুখি হওয়া মানেই আরেকটি উত্তেজনাপূর্ণ দ্বৈরথ। তবে এবার এমন লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কার মেয়েরা। মঙ্গলবার (২৬ মার্চ) নারী এশিয়া কাপের সূচি ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
তবে টুর্নামেন্ট সূচি ঘোষণা করা হলেও, এখনও খেলা শুরুর সময় জানানো হয়নি।

যেখানে একই গ্রুপে পড়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা, আরেক গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। বাংলাদেশের গ্রুপে অন্য দুই প্রতিপক্ষ মালয়েশিয়া ও থাইল্যান্ড।

বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। তার মানে আরো একটি ভারত-পাকিস্তান মহারণের অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।

এক বিবৃতিতে এসিসির সভাপতি জয় শাহ বলেছেন, এশিয়ান অঞ্চলে নারী ক্রিকেট ছড়িয়ে দিতে আমরা এশিয়া কাপ ২০২৪ আয়োজন করতে যাচ্ছি, যেখানে দলের সংখ্যাও বেড়েছে। এর মানে এখানে নারী ক্রিকেটের জনপ্রিয়তা এবং গুরুত্বও বৃদ্ধি পাচ্ছে। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত এশিয়া কাপ খেলত ছয় দল, যা এখন বেড়ে আটে দাঁড়িয়েছে। আমরা আশা করছি এই টুর্নামেন্ট নারী ক্রিকেটার ও ভক্তদেরও তাদের অংশগ্রহণ আরও বাড়াতে অনুপ্রাণিত করবে।

শ্রীলঙ্কার ডাম্বুলায় আগামী ১৯ থেকে ২৮ জুলাই পর্যন্ত চলবে এশিয়া কাপের আসর। যেখানে আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। আগের আসর হয়েছিল সাত দলের। এছাড়াও, নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে ২০২৪ এশিয়া কাপ আসরে সকল রেফারি ও আম্পায়ারই থাকছেন নারী।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ ২০ জুলাই খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। এছাড়া ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচটি হবে ২১ জুলাই। গ্রুপপর্ব শেষে ২৬ জুলাই দুটি সেমিফাইনাল এবং ২৮ জুলাই নারী এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

নারী এশিয়া কাপ
গ্রুপ ‘এ’- ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
গ্রুপ ‘বি’- বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।

রোনালদোর ফেরার ম্যাচে হারল পর্তুগাল

0

বিশ্রাম শেষে মঙ্গলবার পর্তুগালের জার্সিতে মাঠে নামেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে দলকে জেতাতে পারেননি তিনি। উল্টো স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে হার দেখতে হল তাদের।

মঙ্গলবার বল দখলে প্রায় দ্বিগুণ ব্যবধানে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের শেষদিকে দুবার গোল খেয়ে ১১ ম্যাচ পর হারের মুখ দেখে পর্তুগাল।

পুরো প্রথমার্ধ পর্তুগাল বল দখলে রাখলেও আক্রমণে গিয়ে খেই হারিয়েছে বারবার। স্বাগতিক স্লোভেনিয়াও বলার মতো কোনো সুযোগই তৈরি করতে পারেনি। বিরতির পর অবশ্য পরিস্থিতির বদল ঘটে।

বিরতির পর দুই দলই আক্রমণের গতি বাড়ায়। তবে এবার গোলমুখে স্লোভেনিয়ার আধিপত্য ছিল বেশি। তাদের আটটি শটের চারটি ছিল লক্ষ্যে। অন্যদিকে, পর্তুগাল দশটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে স্রেফ দুটি। পুরো ম্যাচে দুই দলের ব্যবধানের হারটা সেখানেই স্পষ্ট হয়ে যায়। ম্যাচের ৫৪তম মিনিটে স্লোভেনিয়ার বেঞ্জামিন সেসকোর শট দৃঢ়তার সঙ্গে ঠেকিয়ে দেন গোলরক্ষক দিয়োগো কস্তা।

এরপরের দশ মিনিটে ঝড়ের বেগে আক্রমণ চালিয়েছে পর্তুগালই। কিন্তু স্লোভেনিয়ান গোলরক্ষক ইয়ান ওবলাককে খুব একটা কষ্টও করতে হয়নি। ৫৯তম মিনিটে রোনালদোর শট বাইরে চলে যায়।

গোল না পাওয়ার আপেক্ষ যেন এরপর খেঁই হারিয়ে ফেলে পর্তুগাল। তাইতো রোনালদোর কাছ থেকে বল কেড়ে নিজেদের অর্ধ থেকে আক্রমণে ওঠে স্লোভেনিয়া। স্লোভেনিয়ার কাউন্টার অ্যাটাক ঠেকাবার উপায় ছিল পর্তুগালের সামনে। ডি-বক্সের ভেতর বল পেয়ে নিচু শটে গোল করেন সেরিন। পিছিয়ে যায় পর্তুগাল।

পেছনে পড়ার পর কিছুটা হলেও জেগে ওঠে পর্তুগাল। তবে তাদের চেষ্টা সফল হতে দেয়নি স্লোভেনিয়ান গোলরক্ষক। যে কারণে রোনালদোর ফেরার ম্যাচে হার সঙ্গী করেই মাঠ ছাড়ে পর্তুগাল।

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭

0

মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে ইসরায়েলি হামলায় ৭ জন নিহত হয়েছেন।

বুধবার (২৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ লেবাননের নাবাতিহে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন বলে দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে। ধারণা করা হচ্ছে, হেব্বারিয়েহ গ্রামে ইসলামিক গ্রুপের জরুরি ও ত্রাণ কেন্দ্রকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়।

এর আগে, ঙ্গলবার (২৬ মার্চ) উত্তর-পূর্ব লেবাননের দুটি শহরের কাছে ইসরায়েলি বিমান হামলায় তিন হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। তারও আগে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লেবাননে প্রাণঘাতী হামলা চালায় ইসরায়েল। এতে একই পরিবারের ৪ জনসহ মোট ৫ জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন।

উল্লেখ্য, গাজায় হামলার প্রতিশোধ নিতে গত অক্টোবর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তখন থেকেই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সীমান্ত যুদ্ধ ধীরে ধীরে বেড়েছে। ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। এ ছাড়া লেবাননের প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে। অপরদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।

‘তুফান’ সিনেমায় নায়ক শাকিব, খলনায়ক যীশু সেনগুপ্ত!

0

ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় খলনায়কের ভূমিকায় থাকছেন বলে জানা গেছে কলকাতার জনপ্রিয় অভিনেতা যীশু সেনগুপ্ত। আগামী কিছুদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে বলেও জানা যায়।

যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো কথা বলেননি সিনেমার পরিচালক বা সিনেমা সংশ্লিষ্ট কেউ।

সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে আছেন নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। পুরোপুরি অ্যাকশন ধাঁচের ‘তুফান’ সিনেমায় খলনায়ক চরিত্রে প্রথমে আফরান নিশোকে প্রস্তাব দেয়া হয়েছিল।

এদিকে যীশুর থাকা না থাকা নিয়ে আলফা আই–এর কর্ণধার শাহরিয়ার শাকিল বলেন, আমি নিজেই খবরটি প্রথম শুনলাম। যীশুর সঙ্গে তুফানের বিষয়ে আমাদের কোনো কথা হয়নি। যারাই সংবাদটি দিয়েছেন, তাদের কাউকে আমরা কোনো তথ্য দিইনি।

‘তুফান’ সিনেমাটি নির্মিত হবে চরকি, আলফা আই ও কলকাতার এসভিএফের যৌথ প্রযোজনায়। আগামী ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাবে।

কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৩ গোলv

0

কোস্টারিকার বিপক্ষে ম্যাচে প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে কোস্টারিকাকে ৩ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না তারকা লিওনেল মেসি।

বাংলাদেশ সময় বুধবার সকালে ক্যালিফোর্নিয়ার ফিল্ড দ্য মেমোরিয়াল কলোসিয়ামে ফিফা প্রীতি ম্যাচে লিওনেল স্কালোনির দল জিতেছে ৩-১ গোলে।

খেলার প্রথমার্ধে গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। তবে আক্রমণে ছিল স্কালোনির শিষ্যরা। কিন্তু খেলার বিপরীত ধারায় গিয়ে ম্যাচের ৩৪ মিনিটে ভাঙা রক্ষণে আর্জেন্টিনার জালে বল জড়িয়ে দেন কোস্টারিকার ম্যানফ্রেড উগালদে।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ালো তারা। চার মিনিটের ব্যবধানে আনহেল ডি মারিয়া আর আলেক্সিস ম্যাক আলিস্টারের দুই গোলে এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ দিকে গোল পায় বদলি নামা লাউতারো মার্টিনেজ।

ম্যাচের ৫২ মিনিটে ফ্রি কিক থেকে দারুণ গোলে দলকে সমতায় ফেরান ডি মারিয়া। এর ৪ মিনিট পর হেডে গোল করেন অ্যালিস্টার। এই গোলের পর প্রভাব বিস্তার আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়ে যায় ৭৭ মিনিটে লাউতারোর গোলে।

৩-৩ গোলে ড্র ব্রাজিল-স্পেনের ম্যাচ

0

ব্রাজিল এবং স্পেনের শ্বাসরুদ্ধকর এক ম্যাচ দেখেছে ফুটবল বিশ্ব। মঙ্গলবার (২৬ মার্চ) রাতে মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে দুর্দান্ত লড়াই হলেও জয় পায়নি কোনো দলই। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

তবে আবার গোল করেছেন এনদ্রিক। ১৭ বছর বয়সী এই সেন্টার ফরোয়ার্ডের ফুটবলে মুগ্ধ ফুটবল বিশ্ব।

আগের প্রীতি ম্যাচ ব্রাজিল ১-০ গোলে হারায় ইংল্যান্ডকে। লন্ডনের ওয়েম্বলিতে সেই ম্যাচে জয়সূচক গোলটি ছিল তার। এবার ২-১ গোলে পিছিয়ে ছিল ব্রাজিল। সমতা এনে দিল এনদ্রিকের গোল।

এই ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেছেন ভিনিসিয়াস, এনদ্রিক ও প্যাকুয়েটা। অন্যদিকে স্পেনের পেনাল্টি থেকে দুটি গোল পেদ্রির। আর অপর গোলটি করেন অলমোর।

এদিকে অপর প্রীতি ম্যাচে স্লোভেনিয়া ২-০ গোলে হারিয়েছে পর্তুগালকে।

প্রথমবার ওয়েব সিরিজে জয়া

0

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের দর্শকদের মন আগেই জয় করেছেন এই অভিনেত্রী। এক দশকের বেশি সময় আগে কলকাতার সিনেমায় নাম লিখিয়েছেন জয়া। কেড়েছেন সেখানকার দর্শকদেরও মন।

ঢালিউড, টালিউড পেরিয়ে বলিউডের নামকরা অভিনয়শিল্পীর মাঝেও নিজের নাম লিখিয়েছেন নিয়েছেন জয়া। এই অভিনেত্রী এবার প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন।

আশফাক নিপুণ পরিচালিত তার নতুন এই সিরিজের নাম ‘জিম্মি’।

আজ মঙ্গলবার দুপুরে ওটিটি প্লাটফর্ম হইচই তাদের নতুন সিজনে ছয়টি সিরিজের ঘোষণা করেছে। ‘জিম্মি’ তারই একটি।

‘জিম্মি’ গল্পে দেখা যাবে, সরকারী নিম্নপদস্থ কর্মচারী একজন মহিলা ১০ বছর ধরে কোনো প্রমোশন পায়না। স্বামী স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙখী মহিলাটি একদিন অফিসের স্টোররুমে একটা বড় অংকের টাকার বাক্স পায়। এই হঠাৎ পাওয়া টাকা নিয়ে শুরু হয় টানাপোড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে মহিলাটি। খুব শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

বঙ্গবন্ধু দেশের পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা : পরিবেশমন্ত্রী

0

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে পরিবেশবান্ধব উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। রিওতে অনুষ্ঠিত প্রথম ধরিত্রী সম্মেলনের ২০ বছর পূর্বেই বঙ্গবন্ধু সদ্য স্বাধীন বাংলাদেশে পরিবেশ সংরক্ষণের পরিকল্পনা করেছিলেন। পানি দূষণ নিয়ন্ত্রণে তিনি অধ্যাদেশ জারি করেছিলেন। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণে আইন প্রণয়ন করেছিলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী সমৃদ্ধ ও নির্মল পরিবেশের সোনার বাংলা বিনির্মাণ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে।

আজ মঙ্গলবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে ‘জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন’ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। পাকিস্তানের শোষণ পদ্ধতির বিকল্প হিসেবে তিনি গণতান্ত্রিক পদ্ধতির কথা চিন্তা করেছিলেন। তিনি বলেন, বাংলাদেশ রাজনৈতিকভাবে স্বাধীন হলেও অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখতে হবে। দেশের স্বার্থে কোনও বিভাজন থাকতে পারে না। দেশের উন্নয়নে দলমত নির্বিশেষে একযোগে কাজ করতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (পরিবেশ) ড. ফাহমিদা খানম, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. জয়নাল আবেদীন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

জাহাজের ধাক্কায় ভেঙে পড়ল যুক্তরাষ্ট্রের ফ্রান্সিস স্কট কি ব্রিজ

0

জাহাজের ধাক্কায় ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বাল্টিমোরের ফ্রান্সিস স্কট কি ব্রিজ। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, সেতুতে ডুবে যাওয়ার আগে আগুন ধরে যায় এবং একাধিক যানবাহন পানিতে পড়ে যায়।

মেরিল্যান্ড ট্রান্সপোর্টেশন অথরিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানায়, আই-৬৯৫ কি সেতুটি দুর্ঘটনার শিকার হয়েছে। এ জন্য ব্রিজের সমস্ত লেন উভয় দিক বন্ধ করে দেওয়া হয়েছে।

বাল্টিমোর মেয়র বলেছেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা চলছে।

বাল্টিমোর ফায়ার সার্ভিসের কমিউনিকেশন ডিরেক্টর কেভিন কার্টরাইট রাত ৩টার দিকে গণমাধ্যমকে জানান, সংঘর্ষের ফলে ব্রিজে সেইসময়ে থাকা বহু গাড়ি নীচে পড়ে গিয়েছে। সেতুটি ভেঙে পড়ার সময় প্রায় সাতজন নির্মাণ শ্রমিক এবং তিন থেকে চারটি বেসামরিক যানবাহন সেতুর ওপরে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে ব্রিজ ভেঙে পড়ার মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।