Home Blog Page 84

বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিল

0

সিলেট টেস্টে প্রথম ইনিংসের শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে ১৮৮ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের দুই সেঞ্চুরিয়ান ধানাঞ্জায়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের ব্যাটে রানের পাহাড়ে চাপা পড়ছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছেন এই দুই লঙ্কান ব্যাটার। তৃতীয় দিনে ধানাঞ্জায়া ও কামিন্দুর ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে বাংলাদেশকে ৫১১ রানের বিশাল টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।

৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৬৪ রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। এরপর দিমুথ করুণারতেœ ও ধানাঞ্জায়া মিলে পরিস্থিতি সামাল দেন। তবে ফিফটি করে দলীয় ১১৩ রানে ১০১ বলে ৫২ রান করে আউট হন করুণারতেœ।

এরপর দ্রুতই সাজঘরে ফিরে যান বিশ্ব ফার্নান্দো। তার বিদায়ের পর ক্রিজে আসা কামিন্দু মেন্ডিসকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন লঙ্কান অধিনায়ক। টাইগার বোলারদের ওপর চড়াও হয়ে রানের চাকা সচল রাখেন এই দুই লঙ্কান ব্যাটার।

দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নেন ধানাঞ্জায়া। এরপর দলীয় ২৯৯ রানে ১৭৯ বলে ১০৮ রান করে আউট হন এই লঙ্কান অধিনায়ক। তার বিদায়ের পর ক্রিজে আসা প্রবাথ জয়সুরিয়াকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কামিন্দু।

ধানাঞ্জায়ার পর সেঞ্চুরির দেখা পান কামিন্দু। এরপর দলীয় ৩৬৬ রানে জোড়া উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রবাথ জয়সুরিয়া ৪৭ বলে ২৫ ও লাহিরু কুমারা রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। তবে একপ্রান্তে আগ্রাসী ব্যাটিংয়ে দেড়শ রান পূর্ণ করেন কামিন্দু।

শেষ ব্যাটার হিসেবে ২৩৭ বলে ১৬৪ রান করে কামিন্দু আউট হলে ৪১৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ৫১০ রানের লিড পায় লঙ্কানরা। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজ নেন ৪টি উইকেট।

৩ ঘণ্টায় পশ্চিমাঞ্চলের সাড়ে ১২ হাজার টিকিট বিক্রি

0

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে সকাল ৮টায়। এই সময় বিক্রি শুরু হয় পশ্চিমাঞ্চলের টিকিট। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টায়। সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত পশ্চিমাঞ্চলের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে।

আজ রোববার (২৪ মার্চ) সকালে মিনিটে এক ব্রিফিংয়ে এ কথা জানান ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী বেলা ১১টা পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের বিভিন্ন রুটের ট্রেনের ১২ হাজার ৬০০ টিকিট বিক্রি হয়েছে। এই অঞ্চলের মোট আসন সংখ্যা প্রায় ১৬ হাজার। সকাল সাড়ে আটটা পর্যন্ত প্রায় ১৫ লাখ সাবস্ক্রাইবার টিকিটের জন্য ওয়েবসাইটে হিট করেছে। এবার শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে কোনো টিকিট প্রিন্ট করা হচ্ছে না। এবারে প্রথম ওটিপি সিস্টেম চালু করা হয়েছে, টিকিট যার ভ্রমণ তার নিশ্চিত করতে।

গত সপ্তাহের ব্যাপক পরিমাণ ট্রেন ডি-রেইল হয়েছে। ঈদে এমন হলে কি ব্যবস্থা নেওয়া হয়েছে— জানতে চাইলে তিনি বলেন, বরাবরের মতো ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে৷ আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবার ঈদযাত্রা নির্ভিগ্নে হবে আশা করছি।

খুলল বিআরটি প্রকল্পের সাতটি ফ্লাইওভার

0

যানজট কমিয়ে আনতে নেওয়া প্রকল্প গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্টের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) সাতটি ফ্লাইওভারের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ রোববার (২৪ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ভিডিও কানফারেন্সের মাধ্যমে তিনি এ উদ্বোধন করেন।

সেতুমন্ত্রী বলেন, নতুন সাতটি ফ্লাইওভার দিয়ে যান চলাচল করতে পারবে। ঈদের ঘরমুখী যাত্রীদের জন্য এই সাত ফ্লাইওভার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার। এই প্রকল্প নির্মাণে বিলম্ব হয়েছে। যথাসময়ে শেষ করা সম্ভব হয়নি। এটি বাস্তবায়নে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। দেরিতে হলেও কাজটি শেষ হওয়ার পথে।

তিনি বলেন, আশা করছি— এই বছরেই এটি দিয়ে বাস চলাচলের ব্যবস্থা করতে পারব। অন্যান্য আনুষঙ্গিক কাজগুলোও শেষ হয়ে গেছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯১ শতাংশ। ডিসেম্বর নাগাদ বাকি কাজ শেষ হবে। এরপর বিআরটি করিডোর দিয়ে বাস চলাচল করতে পারবে।

এখন থেকে এই ফ্লাইওভারগুলো দিয়ে যান চলাচল করতে পারবে। যার মধ্যে রয়েছে ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (বাম পার্শ্ব), ৩২৩ মিটার এয়ারপোর্ট ফ্লাইওভার (ডান পার্শ্ব), ১৮০ মিটার জসীমউদ্দিন ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউ-টার্ন-১ গাজীপুরা ফ্লাইওভার, ১৬৫ মিটার ইউ-টার্ন-২ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফ্লাইওভার, ২৪০ মিটার ভোগড়া ফ্লাইওভার এবং গাজীপুরের চৌরাস্তায় ৫৬৮ মিটার ফ্লাইওভার।

এর আগে ১৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, এ বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্প শেষ হবে। এখনই নিচের অংশের আর ভোগান্তি নেই। মাত্র ৪০ মিনিটে গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত যাতায়াত করা যাবে।

গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট— প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় উড়াল সড়ক তৈরি হচ্ছে গাজীপুর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ উত্তরা হাউজ বিল্ডিং থেকে টঙ্গী চেরাগ আলী মার্কেট পর্যন্ত এলাকার সড়কের কাজ করছে। বাকিটা হচ্ছে সড়ক ও মহাসড়ক বিভাগের অধীন।

ঢাকার সঙ্গে গাজীপুরের যোগাযোগে মানুষের ভোগান্তি দূর করতে শুরুতে এই প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল চার বছরের মধ্যে, যদিও তা গড়িয়েছে ১২ বছরে। প্রকল্পের সময় আর অর্থ বেড়ে যাওয়ার সঙ্গে মানুষের ভোগান্তিও বেড়েছে অনেক।

২০১১ সালে এশীয় উন্নয়ন ব্যাংক প্রকল্পের প্রাথমিক সম্ভাব্যতা সমীক্ষা করে। ২০১২ সালের ১ ডিসেম্বর একনেকে বিআরটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। শুরুতে ব্যয় ধরা হয় ২ হাজার ৩৯ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৬ সালের ডিসেম্বরে। এরপর কয়েক দফা সময় বাড়িয়ে ২০২৩ সালের ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

প্রকল্পের সবশেষ ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৬৮ কোটি ৩২ লাখ ৪৩ হাজার টাকা। শুরুতে প্রকল্পের দৈর্ঘ্য ছিল চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার কেরানীগঞ্জ পর্যন্ত। কিন্তু পরে সময় বৃদ্ধি করে প্রকল্প ব্যয় বাড়ানো হলেও পথ ছোট করে চান্দনা চৌরাস্তা থেকে কেরানীগঞ্জের পরিবর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত করা হয়।

বিআরটি প্রকল্পের সারসংক্ষেপে বলা হয়েছে, বিআরটি বাস্তবায়িত হলে ১০০টি আর্টিকুলেটেড বাসের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২৫ হাজার মানুষ যাতায়াত করবে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট অনেকাংশে কমে যাবে।

গাজায় ত্রাণ পৌঁছাতে না দেয়া অনৈতিক: গুতারেস

0

ফিলিস্তিনের রাফাহ ক্রসিং ভ্রমণে গিয়ে গাজা উপত্যকা সংলগ্ন মিশর সীমান্তে আটকে থাকা ত্রাণবাহী ট্রাকের দীর্ঘ সারিকে অনৈতিক ব্যাপার বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। খবর রয়টার্সের।

শনিবার (২৩ মার্চ) ফিলিস্তিন সফরের সময় গুতারেস বলেন, সময় হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে গাজায় ত্রাণ ঢুকতে দেয়ার বিষয়ে শক্ত প্রতিশ্রুতি প্রদানের।

এছাড়া, অতিসত্বর যুদ্ধবিরতি এবং হামাসের কাছে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তির আহ্বানও জানান তিনি।

গুতারেস এমন এক সময়ে ফিলিস্তিন সফর করলেন যখন গাজা উপত্যকায় ত্রাণ ঢুকতে দেয়ার জন্য ইসরায়েলের ওপর বৈশ্বিক চাপ ক্রমশ জোরদার হচ্ছে।

গাজায় ত্রাণ ঢুকলে তা হামাস সরিয়ে নেবে বলে মনে করা ইসরায়েল একটি বাদে গাজায় ঢোকার সকল পথ বন্ধ করে রেখেছে। ইসরায়েল রাফাহ সংলগ্ন কেরেম শালোম স্থলপথ ডিসেম্বরের শেষদিকে খুলে দিলেও গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে দেরি করার অভিযোগ প্রত্যাখান করেছে।

ইসরায়েলের দাবি, জাতিসংঘ গাজায় ত্রাণ সরবরাহে ব্যর্থ হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বার্তায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ ত্রাণ নষ্টকারী হামাসের বিষয়ে কিছু না বলায় গুতারেসের বক্তব্যের সমালোচনা করেছেন।

পোশাক তৈরি, কবে বিয়ে করছেন কঙ্গনা

0

লোকসভা নির্বাচনের পর বিয়ে করতে চলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। আর সে জন্য ইতোমধ্যেই পোশাক নির্বাচনও করে ফেলেছেন তিনি। মুম্বাইয়ের খ্যাতনামী এক পোশাকশিল্পীর কাছে গিয়ে এই বিশেষ কাজটি সেরেছেন কঙ্গনা।

বলিউডে এখন প্রায় অধিকাংশ অভিনেত্রীই বিবাহিত। কিন্তু, এখনও পর্যন্ত ‘সিঙ্গল’ বলিউডের ‘কুইন’ কঙ্গনা রানাউত। চারপাশে এত বিয়ে দেখে নাকি তার আর তর সইছে না ।

বিয়ের জন্য মুম্বাই নয়, হিমাচলই পছন্দ কঙ্গনার। তবে খুব বেশি আয়োজন নয়, বরং ঘরোয়া পরিবেশে ছিমছাম ভাবেই বিয়ে সারবেন অভিনেত্রী। এর আগে ২০২২ সালে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন, ‘‘আগামী পাঁচ বছরে সব হবে। আমিও সংসারী হতে চাই। একাধিক সন্তানের মা হতে চাই। স্বপ্ন দেখি, আমার সাজানো সংসার আগলাবে আমার স্বপ্নের পুরুষ। ’’ সম্প্রতি মুম্বাইয়ের এক পোশাকশিল্পী অভিনেত্রীর এই বিয়ের খবরটি ফাঁস করেছেন। কিন্তু পাত্রটি কে, সে নিয়ে কিছুই জানাননি তিনি।

ভারতে মদ্যপানে ২১ জনের মৃত্যু

0

ভারতে বিষাক্ত মদ্যপানে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (২৪ মার্চ) এক প্রতিবেদনে দেশটির এ খবর জানিয়েছে ইন্ডিয়া টুডে। গত বুধবার (২০ মার্চ) পাঞ্জাবের সাংরু জেলায় এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের সাংরুতে বিষাক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এর মধ্যে অন্তত ২১ জনের মৃত্যু হওয়ায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বাকিরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি চক্র বেআইনি মদের কারবার রমরমিয়ে চলছিল। এলাকাবাসীরা এটি বন্ধে উদ্যোগ নিলেও তার ব্যর্থ হন।

পাঞ্জাব পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে চক্রের মূলহোতাদেরকে বের করার চেষ্টা করা হচ্ছে। তাদের দেওয়া তথ্যে যে বাড়িতে মদ তৈরি হতো সেখানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে।

ইসরায়েলি হামলায় নিহত ত্রাণের অপেক্ষায় থাকা ১৯ ফিলিস্তিনি

0

গাজার দক্ষিণ-পূর্বাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা বেসামরিক ব্যক্তিদের ওপর ইসরায়েলি হামলায় ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার।

শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানায়, একদল বেসামরিক ব্যক্তি আটা ও অন্যান্য ত্রাণসামগ্রীর জন্য আল কুয়েত মোড়ে অপেক্ষা করছিল। এমন সময়ে ইসরায়েলি বাহিনী তাদের ওপর হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে এবং ২৩ জনকে আহত করেছে।
এটি একটি গণহত্যা।

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী ট্যাংক ও মেশিনগানের সাহায্যে সাহায্যপ্রার্থীদের ওপর হামলা চালায়। সাহায্যপ্রার্থীরা যে জায়গায় অবস্থান করছিল সেটি ইসরায়েলি দখলদার বাহিনী থেকে অনেক দূরে অবস্থিত। সুতরাং কোনোরকম হুমকি বা প্ররোচনা ছাড়াই ইসরায়েলি বাহিনী এই হামলাটি চালিয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, সাহায্যপ্রার্থীদের ওপর ভারী গোলাবর্ষণ চালানো হয়েছে। হতাহতদেরকে নিকটস্থ আহলি আরব হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু গাজার সংকটাপন্ন স্বাস্থ্যসেবার কারণে অনেককেই খোলা আকাশের নিচে চিকিৎসা দিতে হয়েছে। কয়েকজনের শরীরে গোলার টুকরা ছিটকে এসে লাগার ফলে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি খুবই কঠিন ও বেদনাদায়ক।

জাতিসংঘ কর্তৃক গত সোমবার প্রকাশিত এক হিসাবমতে, গাজার অর্ধেক নাগরিক চরম ক্ষুধায় ভ্যগছে এবং জরুরি ব্যবস্থা নেয়া না হলে মে মাসের মধ্যে গাজার উত্তরে দূর্ভিক্ষ দেখা দেবে।

সমস্যা হচ্ছে গাজায় ত্রাণ সরবরাহ বিপদজনক হয়ে উঠেছে।

গত মঙ্গলবারও ত্রাণের অপেক্ষায় থাকা গাজাবাসীর ওপর ইসরায়েলি বাহিনী এক বোমা হামলা চালিয়ে ২৩ জনকে হত্যা করে এবং অনেককে আহত করে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে ১১৮ জনকে হত্যা ও ৭৬০ জনকে আহত করে ইসরায়েলি বাহিনী।

শনিবার রাফাহ ক্রসিংয়ে ভ্রমণকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস জানান, গাজা উপত্যকার সাথে সংযুক্ত মিশর সীমান্তের ওপারে আটকে থাকা ত্রাণবাহী ট্রাকের সারি চরম অনৈতিক একটি ব্যাপার।

তবে, সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিদের ওপর হামলার দায় অস্বীকার করেছে ইসরায়েল।

সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন প্রধানমন্ত্রীর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত সম্মিলিত সমরাস্ত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন। আজ রোববার সকালে ফিতা কেটে বেলুন উড়িয়ে তিনি প্রদর্শনীর উদ্বোধন করেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রদর্শনী ২৬ মার্চ থেকে ৩০ মার্চ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। এতে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনী তাদের সমরাস্ত্রসহ সরঞ্জাম প্রদর্শন করে। এ উপলক্ষ্যে বিমানবাহিনীর যুদ্ধ বিমানের ফ্লাই-পাস্ট এবং অনুষ্ঠানস্থলে হেলিকপ্টার থেকে সেনাবাহিনীর প্যারাট্রুপারদের সফল অবতরণ প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা তিন বাহিনীর বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সমরাস্ত্র সম্পর্কে তাকে ব্রিফ করার সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সৈন্যদের ব্যবহৃত বিভিন্ন হালকা ও ভারী অস্ত্র প্রত্যক্ষ করেন।

প্রধানমন্ত্রী ও অতিথিরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং পরে তাদের সাথে ফটোসেশনে যোগ দেন।

জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, বিদেশি রাষ্ট্রদূত, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসএমএমইউতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

0

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আদেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সবধরনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চার চিকিৎসককে শারীরিক নির্যাতনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের অনুসারী বলে জানা গেছে।

বিএসএমএমইউয়ের প্রক্টর অধ্যাপক হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, মিছিল-মিটিংসহ নানা কারণে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির অবনতি হচ্ছিল। এছাড়া চারজন চিকিৎসককে শারীরিক নির্যাতন করা হয়েছে। এসবের পরিপ্রেক্ষিতে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে।

ব্রাজিলকে জেতালেন নতুন তারকা এনদ্রিক

0

ওয়েম্বলির মত ঐতিহ্যবাহী ভেন্যুতে খেলা স্বপ্ন যে কারও। সেখানেই জাতীয় দলের হয়ে তৃতীয় ম্যাচে এনদ্রিক করলেন নিজের প্রথম গোল। ৮০ মিনিটে করা তার একমাত্র গোলেই ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে হারাল ব্রাজিল। ১৯৬৬ সালের বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে নতুন যাত্রাও শুরু হল নতুন কোচ দোরিভালের।

টানা তিন ম্যাচ হারের পর নতুন কোচ দোরিভাল জুনিয়রের অভিষেক ম্যাচে এই জয় ব্রাজিলের জন্য বড় কিছুই। রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলা এনদ্রিককে নিয়ে মাতামাতি হচ্ছে বেশকিছুদিন ধরেই। কেন তাঁকে ব্রাজিলের নতুন তারকা ধরা হচ্ছে সেটি জানান দিলেন আজ ইংল্যান্ডের বিপক্ষে এমন বড় ম্যাচে। রিয়ালের বর্তমান তারকা ভিনিসিয়ুস জুনিয়রিই অবশ্য গোলটার মূল কারিগর।

৮০ মিনিটে অফসাইডের ফাঁদ এড়িয়ে তাঁর নেওয়া শট জর্ডান পিকফোর্ড পা বাড়িয়ে ফিরিয়ে দিলেও পাশাপাশি দৌড়ানো এনদ্রিক সেই বল জালে পাঠাতে মোটেও ভুল করেননি। ৭১ মিনিটে রোদ্রিগোর বদলী নেমেছিলেন। ৯ মিনিটের মধ্যেই পুরো আলো কেড়ে নিয়েছেন। প্রথমার্ধে পিকফোর্ডকে পার করেও ভিনিসিউস বল জালে পাঠাতে পারেননি শটে গতি কম থাকায়।

পেছন থেকে এসে গোললাইন থেকে সে বল ফিরিয়েছেন কাইল ওয়াকার। যদিও এই করতে গিয়েই পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন, পরে তাঁকে মাঠও ছাড়তে হয়। ভাগ্য সহায় হয়নি লুকাস পাকেতারও। বাম দিকের পোস্টে লেগে ফেরে তাঁর শট। ওদিকে জুড বেলিংহামকে সামলে রেখেছিল ব্রাজিলের ডিফেন্স।

অভিষিক্ত অ্যান্থনি গর্ডনের শট ফিরিয়ে দ্বিতীয়ার্ধে পোস্ট অক্ষত রাখেন পাউলো বেন্তো। আর শেষ দিকে এনদ্রিকের সেই ঝলকেই ব্রাজিলের দারুণ স্বস্তির এক জয়।