Home Blog Page 98

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১০ বিশিষ্ট ব্যক্তি

0

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ জন বিশিষ্ট ব্যক্তি ২০২৪ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।আজ শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়েছে।

এবার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া সংস্কৃতিতে একজন, ক্রীড়া ক্ষেত্রে একজন এবং সমাজসেবায় তিনজন রাষ্ট্রীয় সর্বোচ্চ এ পদক পাচ্ছেন।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর)। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান এবং ক্রীড়া ক্ষেত্রে ফিরোজা খাতুন এ পুরস্কার পাচ্ছেন। সমাজসেবা/জনসেবা ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন অরণ্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী এবং এস এম আব্রাহাম লিংকন।

এটি দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতিবছর এ পুরস্কার দিয়ে আসছে। স্বাধীনতা পুরস্কারের ক্ষেত্রে পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিকে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

শ্রীলঙ্কাকে ২৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিলো টাইগাররা

0

বাংলাদেশ শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কাকে জয়ের জন্য ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

বাংলাদেশের জন্য শুরুটা মোটেও ভালো হয়নি। গত ম্যাচের মতোই রানের খাতা খুলতেই পারেনি লিটন দাশ।

৩ বল খেলে ০ রান করে লিটনকে সাজঘরে ফেরান দিলশান মাধুশাঙ্কা। এরপর শান্তর সাথে তৌহিদ হৃদয় জুটি করেন। গত ম্যাচে সেঞ্চুরি হাঁকানো শান্ত ৩৯ বলে ৪০ রান করে সাজঘরে ফেরেন। দলীয় স্কোর ১৩০ রানে পৌঁছালে সৌম্য সরকার আউট হন। তিনি ৬৬ বলে ৬৮ রানের একটি ইনিংস খেলেন।

এরপর ২ বলে ০ রান করে মাহমুদুল্লাহ আউট হন। তখনও দলীয় স্কোর ১৩০। এরপর তৌহিদ হৃদয়ের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রান সংগ্রহ করে টাইগাররা। একটুর জন্য সেঞ্চুরি মিস করা হৃদয় করেন ১০২ বলে ৯৬ রান।

শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। দুইটি উইকেট শিকার করেন দিলশান মাধুশাঙ্কা। একটি উইকেট নেন প্রমোদ মাদুশান।

এই ওয়ানডে জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে টাইগাররা।

লোহিত সাগরে জাহাজ বাধার মুখে তেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে : আইইএ

0

যুক্তরাষ্ট্রের উজ্জ্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা এবং লোহিত সাগর থেকে দূরে সরে যাওয়া জাহাজের জ্বালানি চাহিদার কারণে বৈশ্বিক তেলের চাহিদা প্রত্যাশার চেয়ে বেশি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা।

একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ লোহিত সাগরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ এড়াতে বাণিজ্যিক জাহাজগুলো আফ্রিকার দক্ষিণ প্রান্তে দীর্ঘ এবং ব্যয়বহুল পথে যাত্রা করছে।

বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাসে আইইএ বৃহস্পতিবার বলেছে, এই বছর প্রতিদিনের চাহিদা ১৩ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে, যা আগের মাসিক মার্কেট রিপোর্টের তুলনায় দৈনিক ১ লাখ ১০ হাজার ব্যারেলের চেয়ে বেশি।

আইইএ বলেছে, ‘লোহিত সাগরে অশান্তির পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে প্রতিবন্ধকতা শিপিং দূরত্বকে দীর্ঘায়িত করছে এবং দ্রুত জাহাজের গতির দিকে পরিচালিত করছে। জ্বালানি বাঙ্কারের চাহিদা বৃদ্ধি করছে।’

আইইএ বলেছে, যুক্তরাষ্ট্রের ‘তুলনামূলকভাবে উচ্ছ্বসিত অর্থনীতি’ বিশ্বব্যাপী জ্বালানি চাহিদা বাড়িয়েছে। তেলের ব্যবহার ক্রমবর্ধমান পেট্রোকেমিক্যাল ক্রিয়াকলাপগুলোর উপর গতি পাচ্ছে।

২০২৪ সালে মোট দৈনিক চাহিদা ১০৩.২ মিলিয়ন ব্যারেলে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে, যা গত বছরে ছিল ১০১.৮ মিলিয়ন ব্যারেল।

ভোক্তাদের সুবিধা দিন, আপনারাও সুবিধা পাবেন : বাণিজ্য প্রতিমন্ত্রী

0

ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আপানারা ভোক্তাদের সুযোগ দিন। কম দামে পণ্য নিশ্চিত করুন, তাহলে আপনারাও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।

আজ শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বাণিজ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় আরও ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

প্রতিমন্ত্রী জানান, আগামী সপ্তাহে ভারত থেকে পেঁয়াজের প্রথম ট্রাক আসবে। ইচ্ছা ছিল রমজানের আগে এ পেঁয়াজ দেশে আনার। নানা কারণে হয়নি। তবে আগামী সপ্তাহে প্রথম ট্রাক বাংলাদেশে ঢুকবে। পর্যায়ক্রমে ৫০ হাজার টন পেঁয়াজ দেশে আসবে।

আহসানুল ইসলাম বলেন, বাজার ব্যবস্থাপনা যারা করেন তাদের সহযোগিতা চাই। ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের পণ্য মূল্য নিয়ন্ত্রণে এগিয়ে আসতে হবে। অল্প সময় হলো এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছি। এ সময়ে মধ্যে চেষ্টা করেছি রমজানে পণ্যগুলোর দাম নিয়ন্ত্রণ করতে। তেলের দাম কমিয়েছি। ডাল, ছোলা চিনি বাজারে আছে। কিছু কৃষিপণ্য নিয়ে আলোচনা হচ্ছে, সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি, সাপ্লাই চেইন শক্তিশালী করতে কাজ করছি।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি বিপণন অধিদপ্তরকে আরও শক্তিশালী করতে কাজ করছি। তারা পণ্যের খুচরা ও পাইকারি মূল্য নির্ধারণ করবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ীদের কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। এই রমজানে অনেক ব্যবসায়ী এবং কোম্পানিরা মিল গেট প্রাইজে পণ্য বিক্রি করছে, যাতে ভোক্তারা অনেকটা স্বস্তি পাচ্ছে।

তিনি বলেন, এ সরকার এক কোটি পরিবারের প্রায় চার কোটি মানুষকে টিসিবির পণ্য দিচ্ছে, যাতে স্বস্তির সঙ্গে সাধারণ মানুষের রমজান পার করতে পারে। আগামীতে টিসিবির মাধ্যমে নিত্যপণ্যের বাফার গোডাউন করে ডিলারদের মাধ্যমে বিক্রি করবো সাশ্রয়ী মূল্যে। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ক্যাবের সভাপতি গোলাম রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো শুল্ক-কর থাকার দরকার নেই। এছাড়া সরকারের এমন প্রয়োজনীয় পণ্য ২০-২৫ শতাংশ সরবরাহ ব্যবস্থা থাকা প্রয়োজন। এছাড়া আমাদের পণ্যে আমদানি চাহিদা ও জোগান নিয়ে সঠিক তথ্য নেই। সে বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে। প্রতিযোগিতা ছাড়া সুষ্ঠু পণ্যমূল্য নিশ্চিত সম্ভব নয়।

এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি আমিন হেলালী বলেন, ২০৪১ সালে টেকসই উন্নয়নের রোডম্যাপে যেতে গেলে সব প্যারামিটারে উন্নয়ন করতে হবে। সে জায়গায় ভোক্তা অধিকার নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। সরকারের পাশাপাশি অন্যদের সে জন্য কাজ করতে হবে। বেসরকারি খাত ও ভোক্তাদের সচেতন হতে হবে। প্রত্যেকের দায়িত্ব আছে আবার সবাইকে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে।

মমতার সুস্থতা কামনা করলেন মোদি

0

বাড়ির চত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে দ্রুত কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে কপালে তিনটি এবং নাকে একটি সেলাই দেওয়া হয়।

চোটের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারা দেশ থেকে আরোগ্য লাভের জন্য শুভকামনা আসতে শুরু করে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, ‘আমি মমতা দিদির দ্রুত সুস্থতা ও সবসময় সুস্বাস্থ্য কামনা করছি।’

এ ছাড়া ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, মুখ্যমন্ত্রীদের মধ্যে অরবিন্দ কেজরিওয়াল, নবীন পাটনায়েক এবং এম.কে. স্ট্যালিন; রাজ্য কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী; সিপিএম রাজ্য সম্পাদক মো. সেলিম এবং রাজ্য বিজেপি প্রধান সুকান্ত মজুমদার মমতার আরোগ্য কামনা করেছেন।

পুলিশসূত্রে জানা গেছে, মমতা পুলিশ কমিশনার বিনীত গোয়ালসহ সিনিয়র অফিসারদের বলেছেন, তাকে পেছন থেকে ধাক্কা দেওয়া হয়েছে। এ ঘটনায় কোনো এফআইআর করা হয়নি। তবে তদন্ত চলছে।

মণিময় বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘হাসপাতালে রাতে তাকে থেকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি বাড়ি ফিরে যেতে চান। শুক্রবারও হাসপাতালে আনা হবে। বাড়িতেও তাকে পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকরা।’

ইসরায়েলি হামলায় ত্রাণের জন্য অপেক্ষমাণ ২০ ফিলিস্তিনি নিহত

0

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার ভোরে বলেছে, অবরুদ্ধ অঞ্চলে ত্রাণের জন্য মরিয়া অপেক্ষমাণ গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলায় ২০ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছে। বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখন্ডে আরও সাহায্য পাওয়ার জন্য বৃহস্পতিবার প্রচেষ্টা চালানো হয়েছে, যেখানে মধ্যস্থতাকারীরা মুসলমানদের পবিত্র রমজান মাসের জন্য একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরেও লড়াই চলছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, নাগরিকরা উত্তর গাজা শহরের একটি গোলচত্বরে ত্রাণের জন্য জড়ো হয়েছিল। ইসরায়েলি বাহিনী তাদের ওপর গুলি চালায়। এতে প্রাথমিকভাবে ১১ জন নিহত এবং ১০০ জন আহত হওয়ার হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

উত্তর গাজার একটি হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক মোহাম্মদ ঘুরাব এএফপিকে বলেন, একটি খাবারের ট্রাকের জন্য গোলচত্বরে অপেক্ষামাণ লোকজনের ওপর ‘দখলদার বাহিনীর সরাসরি গুলি’ চালিয়েছে।

ঘটনাস্থলে এএফপির একজন সাংবাদিক বেশ কয়েকটি মৃতদেহ এবং গুলিবিদ্ধ লোকজন দেখতে পান।

ইসরায়েলি সামরিক বাহিনী সাহায্যের অপেক্ষায় থাকা গাজাবাসীদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

এটি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘ইসরায়েলি বাহিনী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কয়েক ডজন গাজাবাসীকে আক্রমণ করেছে বলে রিপোর্ট গুলো ভুল।’

জাতিসংঘের সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে।

জর্ডান, ইসরায়েল ও মিসর হয়ে গাজায় সীমিত স্থল প্রবেশাধিকারের কারণে মানবিক জরুরি অবস্থা কিছু দেশকে সাহায্য সরবরাহের জন্য এয়ারড্রপ এবং সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য করেছে।

স্প্যানিশ সাহায্য জাহাজ ওপেন আর্মস, প্রায় ২০০ টন খাদ্য নিয়ে মঙ্গলবার সাইপ্রাস ত্যাগ করার পর ইসরায়েলের উপকূলের কাছাকাছি পৌঁছেছে। মেরিন ট্র্যাফিক ওয়েবসাইট বৃহস্পতিবার এ কথা বলেছে।

সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোস বলেছেন, দ্বিতীয় আরেকটি বড় জাহাজ সামুদ্রিক করিডোরের মাধ্যমে সহায়তা পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামসহ ২৫টি সংস্থা এক বিবৃতিতে বলেছে, বিমান ও সমুদ্র মিশন স্থল সরবরাহের ‘কোনো বিকল্প নয়’।

মারাত্মক অভাবের কারণে সাহায্যের জন্য অনেক ছুটোছুটি হয়েছে। তাদের মধ্যে মোখলেস আল-মাসরি (২৭), যিনি বেইত হানুন থেকে উত্তর গাজার বেইত লাহিয়ায় বাস্তুচ্যুত হয়েছেন।

মোখলেস আল-মাসরি বলেন, ‘আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য কোনো খাবার নেই, কিছু নেই। এমনকি আমরা শিশুর দুধের বোতলও খুঁজে পাচ্ছি না। আমরা সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছি, এই আশায় যে একটি বিমান প্যারাসুট নামবে।’

অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, পিয়ার নির্মাণের সিদ্ধান্ত হলে দিনে দুই মিলিয়নেরও বেশি লোকের খাবারের ব্যবস্থা করতে সক্ষম হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণে রাফাহ আক্রমণ করার প্রতিশ্রুতি বৃহস্পতিবার দ্বিগুণ বাড়িয়েছেন। যেখানে গাজার বেশিরভাগ জনসংখ্যা আশ্রয় চেয়েছে এবং ইসরায়েল সেখানে স্থল হামলার হুমকি দিচ্ছে।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের রাফাতে প্রবেশ এবং কাজ শেষ করতে বাধা দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে।’

একটি গোয়েন্দা ঘাটি পরিদর্শনকালে তিনি বলেন, ‘আমি চাপ প্রত্যাহার করতে থাকব এবং আমরা রাফাতে প্রবেশ করব এবং ইসরায়েলের জনগণকে সম্পূর্ণ বিজয় এনে দেব।’

প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি মিসরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তে রাফা এবং এর আশপাশে আশ্রয় চেয়েছে।

সরকারের পরিবর্তন চাইলে নির্বাচনের বিকল্প ব্যবস্থা নেই : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের পরিবর্তন চাইলে আরেকটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের বিকল্প কোনো ব্যবস্থা নেই। যে পরিবর্তন হয়েছে সেটা গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে হয়েছে।

আজ শুক্রবার (১৫ মার্চ) দুপুরে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেতারা আরাম আয়েশ করে সময় কাটাচ্ছেন। কর্মীদের আশা দিয়ে মাঠে নামিয়েছিল, সেই কর্মীরা এখন হতাশ। বিএনপিকর্মীরা নেতাদের ডাকে আন্দোলন করবে সেই অবস্থা নেই। এক কথায় বলব, বিএনপি এখন আন্দোলন করার সক্ষমতাও হারিয়ে ফেলছে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ বিএনপির সঙ্গে নেই, জনগণের আন্দোলনে নেই, জনগণ শেখ হাসিনার নেতৃত্বে আস্থাশীল। তার সততা, নেতৃত্ব এদেশের মানুষ মেনে নিয়েছে। ৭৫ এর পর দেশে সৎ, পরিশ্রমী, দক্ষ একজন নেতাও জন্ম হয়নি। কাজেই বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিব্রতকর কোনো বক্তব্য যে-ই দেবেন দায়িত্বশীল যারা, তাদের দায়িত্ব নিয়েই কথা বলা সমীচীন। সরকারের জন্য বিব্রতকর এমন বক্তব্য থেকে আমাদের সব দায়িত্বশীলদের বিরত থাকা উচিত।

টানা ১৫ বছর ক্ষমতায় থেকেও সিন্ডিকেট নিয়ন্ত্রণে আনতে পারেননি সরকার। সে ক্ষেত্রে আওয়ামী লীগ সিন্ডিকেটের কাছে জিম্মি নাকি ব্যর্থ? এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ব্যর্থও না, জিম্মিও না। দেশটা অনেকের চেয়ে ভালো চলছে। সারা বিশ্বের যে অবস্থা, আজকে শুধু ডলারের দাম না…. সারা বিশ্বের যে টালমাটাল অবস্থা, আমি বার বার আপনাদের বলতে চেয়েছি সারা বিশ্বেই সমস্যা চলছে। বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয় যেখানে আমরা আপনাদের খুব সুখে শান্তিতে রাখতে পারব। অন্যেরা ভালো নেই, আমরাও ভালো নেই। সবাই একযোগে ভালো থাকার চেষ্টা আন্তর্জাতিকভাবেও চলছে।

পরিবহনের চাঁদাবাজির বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পরিবহনের চাঁদাবাজি সারা জনম ধরে চলে আসছে। এটা নতুন নয়। তবে এ চাঁদাবাজিটা বন্ধ করার জন্য চেষ্টা চলছে। আইন প্রয়োগকারী লোকজনও তৎপর। প্রশাসন ও প্রধানমন্ত্রীর নির্দেশে সবাই কাজ করে যাচ্ছে। যাতে করে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা যায়। একেবারে বন্ধ করা যাবে এ কথা আমি বলব না। এই কালচারটা হাঠাৎ করে বন্ধ করা যাবে না। নিয়ন্ত্রণ করা যাবে।

বাংলাদেশে পরিবহনের চাঁদাবাজি কবে নিয়ন্ত্রণে আসবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনি কি বাংলাদেশকে আলাদা একটি স্বর্গরাজ্য ভাবেন?

ড.ই উনূসকে হয়রানি করা হচ্ছে বলে একজন কংগ্রেসম্যান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে জানিয়েছেন, সে বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, বাংলাদেশ-যুক্তরাষ্টের সম্পর্ক আরও নিবিঢ় করার চেষ্টা চলছে। ড. ইউনুসকে হয়রানি করা হচ্ছে এ মর্মে মন্তব্য করেছেন কংগ্রেসম্যান। বলা হচ্ছে তার এমন মন্তব্য সম্পর্কে প্রভাব পড়বে, কেন প্রভাব পড়বে? আমার দেশের আইন, আমার দেশের বিচার ব্যবস্থায় কোনো ব্যক্তি যদি তার কৃত কর্মের জন্য শাস্তির মুখোমুখি হয়, বিচারের মুখোমুখি হয় সে অবস্থায় আমার দেশের বিচার ব্যবস্থার যে স্বাধীনতা সে স্বাধীনতার উপর বাইরের কারো তো কোন কিছু বলার অধিকার থাকতে পারে না।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টের ওপর এতগুলো চার্জ এনে তার বিরুদ্ধে মামলা করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলা চলছে। সেখানে ২০১৩ সাল থেকে মামলায় হাজির দিচ্ছেন তিনি। তো সেখানে রেজাল্ট কী হবে, রায় ঘোষণার আগে তো আমরা বলতে পারছি না। সেখানে সংক্ষুব্ধ শ্রমিকরা ড. ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে। সে মামলা চলছে। তাহলে এর মধ্যে বিচার ব্যবস্থা বন্ধুত্বের মধ্যে সম্পর্ক কী?

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, উপদপ্তর সায়েম খান প্রমুখ।

ইসরায়েলি হামলায় ত্রাণের জন্য অপেক্ষমাণ ২০ ফিলিস্তিনি নিহত

0

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার ভোরে বলেছে, অবরুদ্ধ অঞ্চলে ত্রাণের জন্য মরিয়া অপেক্ষমাণ গাজাবাসীর ওপর ইসরায়েলি হামলায় ২০ জন নিহত এবং ১৫৫ জন আহত হয়েছে। বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখন্ডে আরও সাহায্য পাওয়ার জন্য বৃহস্পতিবার প্রচেষ্টা চালানো হয়েছে, যেখানে মধ্যস্থতাকারীরা মুসলমানদের পবিত্র রমজান মাসের জন্য একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরেও লড়াই চলছে।

এর আগে স্বাস্থ্য মন্ত্রন্ত্রনালয় এক বিবৃতিতে বলেছে, নাগরিকরা উত্তর গাজা শহরের একটি গোলচত্বরে ত্রাণের জন্য জড়ো হয়েছিল। ইসরায়েলি বাহিনী তাদের ওপর গুলি চালায়। এতে প্রাথমিকভাবে ১১ জন নিহত এবং ১০০ জন আহত হওয়ার হয়েছে এবং এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

উত্তর গাজার একটি হাসপাতালের জরুরি পরিষেবার পরিচালক মোহাম্মদ ঘুরাব এএফপিকে বলেন, একটি খাবারের ট্রাকের জন্য গোলচত্বরে অপেক্ষামাণ লোকজনের ওপর ‘দখলদার বাহিনীর সরাসরি গুলি’ চালিয়েছে।

ঘটনাস্থলে এএফপির একজন সাংবাদিক বেশ কয়েকটি মৃতদেহ এবং গুলিবিদ্ধ লোকজন দেখতে পান।

ইসরায়েলি সামরিক বাহিনী সাহায্যের অপেক্ষায় থাকা গাজাবাসীদের ওপর গুলি চালানোর কথা অস্বীকার করেছে।

এটি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘ইসরায়েলি বাহিনী একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কয়েক ডজন গাজাবাসীকে আক্রমণ করেছে বলে রিপোর্ট গুলো ভুল।’

জাতিসংঘের সংস্থাগুলো গাজায় দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করেছে।

জর্ডান, ইসরায়েল ও মিসর হয়ে গাজায় সীমিত স্থল প্রবেশাধিকারের কারণে মানবিক জরুরি অবস্থা কিছু দেশকে সাহায্য সরবরাহের জন্য এয়ারড্রপ এবং সমুদ্রপথ ব্যবহার করতে বাধ্য করেছে।

স্প্যানিশ সাহায্য জাহাজ ওপেন আর্মস, প্রায় ২০০ টন খাদ্য নিয়ে মঙ্গলবার সাইপ্রাস ত্যাগ করার পর ইসরায়েলের উপকূলের কাছাকাছি পৌঁছেছে। মেরিন ট্র্যাফিক ওয়েবসাইট বৃহস্পতিবার এ কথা বলেছে।

সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কনস্টান্টিনোস কম্বোস বলেছেন, দ্বিতীয় আরেকটি বড় জাহাজ সামুদ্রিক করিডোরের মাধ্যমে সহায়তা পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অক্সফামসহ ২৫টি সংস্থা এক বিবৃতিতে বলেছে, বিমান ও সমুদ্র মিশন স্থল সরবরাহের ‘কোনো বিকল্প নয়’।

মারাত্মক অভাবের কারণে সাহায্যের জন্য অনেক ছুটোছুটি হয়েছে। তাদের মধ্যে মোখলেস আল-মাসরি (২৭), যিনি বেইত হানুন থেকে উত্তর গাজার বেইত লাহিয়ায় বাস্তুচ্যুত হয়েছেন।

মোখলেস আল-মাসরি বলেন, ‘আমাদের বাচ্চাদের খাওয়ানোর জন্য কোনো খাবার নেই, কিছু নেই। এমনকি আমরা শিশুর দুধের বোতলও খুঁজে পাচ্ছি না। আমরা সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছি, এই আশায় যে একটি বিমান প্যারাসুট নামবে।’

অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, পিয়ার নির্মাণের সিদ্ধান্ত হলে দিনে দুই মিলিয়নেরও বেশি লোকের খাবারের ব্যবস্থা করতে সক্ষম হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণে রাফাহ আক্রমণ করার প্রতিশ্রুতি বৃহস্পতিবার দ্বিগুণ বাড়িয়েছেন। যেখানে গাজার বেশিরভাগ জনসংখ্যা আশ্রয় চেয়েছে এবং ইসরায়েল সেখানে স্থল হামলার হুমকি দিচ্ছে।

নেতানিয়াহু বলেন, ‘আমাদের রাফাতে প্রবেশ এবং কাজ শেষ করতে বাধা দেওয়ার জন্য আন্তর্জাতিক চাপ রয়েছে।’

একটি গোয়েন্দা ঘাটি পরিদর্শনকালে তিনি বলেন, ‘আমি চাপ প্রত্যাহার করতে থাকব এবং আমরা রাফাতে প্রবেশ করব এবং ইসরায়েলের জনগণকে সম্পূর্ণ বিজয় এনে দেব।’

প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি মিসরের সঙ্গে গাজার দক্ষিণ সীমান্তে রাফা এবং এর আশপাশে আশ্রয় চেয়েছে।

আকুর বিল পরিশোধের পর কমল রিজার্ভ

0

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকুর) মাধ্যমে আমদানি বিল পরিশোধের পর আবারও ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত বুধবার বাংলাদেশের রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্ট ম্যানুয়ালের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ মার্চ পর্যন্ত বাংলাদেশের রিজার্ভ ছিল ২১ দশমিক ১৫ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে ১ দশমিক ২৯ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত বুধবার বাংলাদেশের রিজার্ভ ১৯ দশমিক ৯৯ বিলিয়ন ডলারে নেমে আসে।

এর আগে এ বছরের ১৪ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ১৯ দশমিক ৯৪ বিলিয়ন ডলার।

বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা- এ আটটি দেশের মধ্যে আন্তঃআঞ্চলিক লেনদেনের অর্থ পরিশোধের চুক্তি হলো আকু।

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মুস্তফা

0

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তার দীর্ঘদিনের অর্থনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মুস্তফাকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ পুনর্গঠনে মার্কিন চাপের মুখে নতুন এ প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হলো।

মুস্তফা যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করা একজন অর্থনীতিবিদ এবং স্বাধীন রাজনীতিবিদ। তার সামনে এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য নতুন সরকার গঠনের কাজ। ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে এ কর্তৃপক্ষের সীমিত ক্ষমতা রয়েছে।

বৃহস্পতিবার নতুন প্রধানমন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়ে এক বিবৃতিতে প্রেসিডেন্ট আব্বাস অধিকৃত পশ্চিম তীর ও গাজায় প্রশাসন পুনরায় একত্রিত করার পাশাপাশি সরকার, নিরাপত্তা পরিষেবা এবং অর্থনীতিতে সংস্কারের নেতৃত্ব দিতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার পরিকল্পনা করতে বলেন মুস্তফাকে।

মুস্তফার সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ এশতায়েহর স্থলাভিষিক্ত হলেন। এশতায়েহর সরকার গেল ফেব্রুয়ারিতে গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে ক্ষমতা ছাড়ে।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি কর্তৃপক্ষে রয়েছে ফাতাহ পার্টির আধিপত্য। অধিকৃত পশ্চিম তীরে তাদের ক্ষমতা সীমিত। ২০০৭ সালে ফাতাহ পার্টি হামাসের কাছে গাজার নিয়ন্ত্রণ হারায়।

৬৯ বছর বয়সী মুস্তফা বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ পদে রয়েছেন। এর আগে তিনি উপ-প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে আব্বাস তাকে প্যালেস্টাইন ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) চেয়ারম্যানের দায়িত্ব দেন।