Home Blog Page 3497

আফিফকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

0

জিম্বাবুয়ের বিপক্ষে ৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে বাংলাদেশকে জেতানো আফিফ হোসেনকে ম্যাচ শেষে ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে এসে এ খবর নিশ্চিত করেন আফিফ। এ সময় প্রধানমন্ত্রীর সাথে তার কি কথা হয়েছে জিজ্ঞেস করা হলে আফিফ বলেন, ‘উনি আমাকে অভিনন্দন জানিয়েছেন। ম্যাচ জেতায় পুরো দলকে শুভেচ্ছা জানিয়েছেন।’

উল্লেখ্য, এদিন আফিফ যখন ব্যাটিংয়ে নামেন তখন ৬০ রানেই ৬ উইকেট নেই বাংলাদেশের। সবাই ভেবেইছিল হয়তো বাংলাদেশ হারবে। কিন্তু মোসাদ্দেককে সাথে নিয়ে সেটা ভুল প্রমাণ করেন আফিফ।

রোহিঙ্গাদের সহযোগিতাকারী চক্রটিকে চিহ্নিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0

রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরিতে সহযোগিতা করা সংঘবদ্ধ চক্রকে চিহ্নিত করা হচ্ছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
একই অনুষ্ঠানে যোগ দিয়ে, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজা, মাদক ও ধর্ষণের বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
মাশরাফী বলেন, শুধু যুবক সমাজ নয়, আরো ছোট বয়সের ছেলেরাও এখন মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারাও ধর্ষণের শিকার হচ্ছে, এসব ক্ষেত্রে আমাদের দায়িত্ব আছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, একটি সংঘবদ্ধ চক্র রোহিঙ্গাদের উৎসাহিত করছে, তাদেরকেও আমরা চিহ্নিত করছি। তারা যাতে এসব না করতে পারে সে ব্যবস্থা আমরা নিচ্ছি।

জাতিসংঘে শেখ হাসিনার ভাষণ ২৭ সেপ্টেম্বর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর। জাতিসংঘ সদর দফতরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। এর পরদিন ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিত হবেন গণমাধ্যম কর্মীদের সাথে। এদিন দুপুরে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেয়ার কথা তার।

উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৩তম জন্মদিন, সে আলোকেই সবকিছু সাজানো হচ্ছে বলে জানান সংবর্ধনা সমাবেশের আয়োজকরা।

কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন শেখ হাসিনা। এটি হবে তার ১৬তম ভাষণ এবং যথারীতি বাংলায় তা উপস্থাপন করবেন। এবারের ভাষণ ছাড়াও জলবায়ু, টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য, শরণার্থী বিষয়ক শীর্ষ সম্মেলনেও ভাষণ দেয়ার কথা প্রধানমন্ত্রীর।

জাতিসংঘে সমস্ত কার্যক্রমের সমন্বয় ঘটাবে বাংলাদেশ মিশন। এ নিয়ে সকলেই ব্যস্ত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে। এছাড়াও ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বাহিনীর লোকজন আগেই আসার কথা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনও যথারীতি আগেই নিউইয়র্কে এসে সমস্ত কর্মসূচি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আরও জানা গেছে, বেশ কটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রধানদের সাথে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেগুলো জাতিসংঘ এবং শেখ হাসিনার হোটেল কক্ষে হতে পারে। সফরসঙ্গীর অধিকাংশই গ্র্যান্ড হায়াতে উঠলেও প্রধানমন্ত্রীসহ তার ঘনিষ্ঠ কর্মকর্তারা থাকবেন হোটেল প্যালেসে। সেই হোটেলে প্রেসিডেন্ট ট্রাম্প, প্রধানমন্ত্রী মোদিসহ বেশ ক’টি দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীরা থাকবেন।

এদিকে, দলীয় সভাপতি শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে বিপুলভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে আওয়ামী পরিবারে। আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসংযোগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সাংগঠনিক বিরোধী এবং সম্মেলনের দাবিতে পৃথক সভা-সমাবেশ হলেও শেখ হাসিনার সকল অনুষ্ঠানের প্রতি অঘোষিত ঐক্য বিরাজ করছে। এয়ারপোর্ট, জাতিসংঘের সামনে এবং নাগরিক সংবর্ধনাস্থলে সকলেই দলে দলে জড়ো হবার সংকল্প ব্যক্ত করছেন। সভাপতি ড.সিদ্দিকুর রহমানও চষে বেড়াচ্ছেন বাংলাদেশী অধ্যুষিত এলাকায়। সকলের প্রতি আহবান রাখছেন নেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় সরব থাকার জন্যে। কোনো দল যদি কোন অশুভ আচরণে প্রবৃত্ত হয়, তাহলে তা যেন নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করা হয়-সে অনুরোধ জানাচ্ছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

আওয়ামী লীগের অপর অংশের নেতৃত্বে রয়েছেন ড. প্রদীপ রঞ্জন কর, মিসবাহ আহমেদ, ফরিদ আলমসহ অনেকে। তারাও একই ভাষায় প্রবাসীদের আহবান জানাচ্ছেন সভাপতি শেখ হাসিনার জাতিসংঘ সফরকে সর্বাত্মকভাবে সফল করার জন্যে।

স্বাস্থ্যসেবায় যুক্তরাষ্ট্রকে কী দিতে চান ডেমোক্র্যাটরা?

0

আগামী ২০২০ সালে যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হতে দলটির তৃতীয় বিতর্কে অংশ নিয়েছেন দলটির সামনের সারির নেতা জো বাইডেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলিজাবেথ ওয়ারেন এবং বার্নি স্যান্ডার্স।

টেক্সাসের হিউস্টনে স্বাস্থ্যসেবা নিয়ে এই বিতর্কে প্রথমবারের মতো তিনজন প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী একসঙ্গে মঞ্চে এলেন।

মি. বাইডেন, মি. স্যান্ডার্সের সর্বজনীন স্বাস্থ্যসেবা পরিকল্পনা, “মেডিকেয়ার ফর অল” এর সম্ভাব্যতার উপর আক্রমণ করেন। তবে মিজ. ওয়ারেন এবং মি. স্যান্ডার্স এই ব্যবস্থাটির পক্ষে ছিলেন।

ডেমোক্র্যাটিক পার্টির কুড়িজন মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে কেবল সর্বোচ্চ ভোট অর্জনকারী ১০ ডেমোক্র্যাট এই মনোনয়নের মাঠে লড়বেন।

আগামী বছর নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগামী জুলাই মাসে দলীয় সম্মেলনে চূড়ান্তভাবে ডেমোক্র্যাটিক হোয়াইট হাউসের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন এবং শুল্ক নিয়েও বিতর্ক হয়েছে – তবে স্বাস্থ্যসেবা নিয়ে সবচেয়ে বড় বাক-বিতণ্ডা হয়।

স্বাস্থ্যসেবা নিয়ে বিতর্ক

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কীভাবে সংস্কার করা যায় সে বিষয়টি মধ্যপন্থী এবং আরও প্রগতিশীল ডেমোক্র্যাটদের মধ্যে মতবিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মি. স্যান্ডার্স এবং মিজ. ওয়ারেন দুজনই ‘মেডিকেয়ার ফর অল (সবার জন্য স্বাস্থ্যসেবা)’কে সমর্থন দিচ্ছেন, যেটা বয়স্কদের স্বাস্থ্য সুরক্ষায় বিদ্যমান কেন্দ্রীয় কর্মসূচিকে আরও প্রসারিত করবে। যেখানে ‘সিঙ্গেল পেয়ার বীমা’ ব্যবস্থার মধ্যেই সব আমেরিকানদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

মি. স্যান্ডার্সের এই পরিকল্পনাটি বাস্তবায়ন অত্যন্ত ব্যয়বহুল বলে সমালোচনা করেছেন মি. বাইডেন।

এর পরিবর্তে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাশ্রয়ী সেবা প্রকল্প ‘অ্যাফর্ডেবল কেয়ার অ্যাক্ট’ বিকাশের দিকে মনোনিবেশ করা উচিত বলে জানিয়েছেন।

“আমি জানি সিনেটর [ওয়ারেন] বলেছেন যে তিনি বার্নির পক্ষে আছেন। ঠিক আছে, আমি বারাকের পক্ষে আছি। আমি মনে করি ওবামাকেয়ার কাজ করেছে,” মিস্টার বাইডেন বিতর্কের মঞ্চে বলেন।

“আমার পরিকল্পনার পেছনে প্রচুর অর্থ ব্যয় হয়… তবে এটির জন্য তিন লাখ কোটি ডলারের বেশি খরচ হবে না।”

মিজ ওয়ারেন, স্যান্ডার্সের নীতির পক্ষ সমর্থন করে বলেন, পরিবারগুলোকে এখন অতিরিক্ত স্বাস্থ্যসেবা বিল দিতে হয়, এবং কেবল ধনী ব্যক্তি এবং কর্পোরেশন এই পরিকল্পনা থেকে লাভবান হচ্ছে।

নিচের সারির কয়েকজন প্রার্থী মি. স্যান্ডার্স এবং মিজ. ওয়ারেনকে আক্রমণ করেন।

সিনেটর অ্যামি ক্লাবুচার মেডিকেয়ার ফর অল-প্রসঙ্গে বলেন: “আমি একে সাহসী ধারণা বলে মনে করি না। এটি একটি খারাপ আইডিয়া।”

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক

সাবেক কংগ্রেসম্যান বেটো ও’রউরকে, যার জন্মস্থান এল পাসোতে, যেখানে কিনা এলোপাতারি বন্দুক হামলার ঘটনায় ২০জন নিহত হয়েছিল। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি অ্যাসল্ট রাইফেল বাজেয়াপ্ত করাকে সমর্থন করেন কি-না।

“অবশ্যই। আমরা আপনাদের কাছে থাকা এআর-১৫, একে-৪৭ নিতে যাচ্ছি,” এরপর মি. ও’রউরকে সবাইকে তালি দিতে বলেন, “আমরা আমেরিকানদের বিরুদ্ধে আর এ ধরণের অস্ত্র ব্যবহারের অনুমতি দেব না।”

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের এক পর্যায়ে সিনেটর কামালা হ্যারিস প্রেসিডেন্ট ট্রাম্পের প্রসঙ্গ টেনে বলেন, “স্পষ্টতই তিনি বন্দুকের ট্রিগার টেনে ধরেননি, তবে তিনি অবশ্যই টুইটের মাধ্যমে গোলা ছুড়ে চলছেন।”

উদ্বোধনী বক্তব্যে বেশিরভাগ প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করেছেন এবং তাকে ‘বিভাজনকারী নেতা’ বলে অভিযুক্ত করার পাশাপাশি তাকে বর্ণবাদীর অভিযোগেও অভিযুক্ত করেছেন।

মঞ্চে কারা ছিলেন?

মিনেসোটার সিনেটর অ্যামি ক্লুবুচার

নিউ জার্সির সিনেটর কোরি বুকার

সাউথ বেন্ড, ইন্ডিয়ানার মেয়র পিট বাটিগিগ

ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স

প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন

ম্যাসাচুসেটসের সিনেটর এলিজাবেথ ওয়ারেন

ক্যালিফোর্নিয়ার সিনেটর কামালা হ্যারিস

উদ্যোক্তা অ্যান্ড্রু ইয়াং

টেক্সাসের সাবেক কংগ্রেসম্যান বিটো ও’রউর্ক

ওবামার প্রাক্তন আবাসন সচিব জুলিয়ান কাস্ত্রো

ইটালিতে গোবরে ডুবে চার ভারতীয় শিখের মৃত্যু

0

ভারতের পাঞ্জাব থেকে আসা চারজন শিখ পুরুষ ইটালিতে একটি দুগ্ধ খামারের গোবরের ট্যাংকে ডুবে মারা গেছেন।
ইটালির উত্তরাঞ্চলের পাভিয়ার কাছে এ ঘটনা ঘটেছে।
তদন্তকারীরা সন্দেহ করছেন, গোবর সার থেকে নির্গত কার্বন ডাই অক্সাইড গ্যাসে তারা মারা যান।
একটি দুগ্ধ খামারে এরা একটি গোবর সারের ট্যাংক খালি করছিলেন। এদের একজন ট্যাংকের ভেতর পড়ে যান। তাকে উদ্ধারের জন্য বাকী তিনজন যখন ট্যাংকের ভেতর লাফ দেন, তখন তারা সবাই মারা যান বলে মনে করা হচ্ছে।
নিহত চারজনের মধ্যে দুজন ছিলেন এই খামারের মালিক। বাকী দুজন সেখানে কর্মচারি হিসেবে কাজ করতেন। এরা সবাই ভারতীয় নাগরিক।
প্রেম সিং এবং তারসেম সিং নামের দুই ভাই ২০১৭ সালে এই খামারটি স্থাপন করেন। এটি মিলান থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে।
ইটালির গণমাধ্যমের খবর অনুযায়ী এরেনা পো নামের এই খামারটি ছিল পাভিয়া অঞ্চলের সবচেয়ে বড় গরুর খামার।
দুর্ঘটনায় নিহত বাকী দুজন হচ্ছেন আরমিনদার সিং এবং মাজিনদার সিং। বৃহস্পতিবার দুপুরে যখন এরা দুপুরের খাবার খেতে আসেননি, তখন তাদের স্ত্রীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ পড়ে আছে দেখতে পান।
দমকল কর্মীরা এসে এরপর গোবরের ট্যাংক থেকে তাদের দেহ উদ্ধার করেন।
ইটালির গণমাধ্যমে বলা হচ্ছে, এ নিয়ে এবছর কর্মস্থলে দুর্ঘটনায় দেশটিতে মোট ৪৮৬ জন মারা গেলেন।
ইটালির নতুন কৃষিমন্ত্রী টেরেসা বেলানোভা এই ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, কর্মস্থলের নিরাপত্তাকে তারা মানুষের অবিচ্ছেদ্য অধিকার বলে মনে করেন এবং এই অধিকার নিশ্চিত করতে যা যা করার দরকার, তা করতেই হবে।
কৃষিমন্ত্রী টেরেসা বেলানোভা নিজেও কিশোর বয়সে একজন খামার শ্রমিক ছিলেন। বিবিসি

আওয়ামী লীগ চায় বিএনপি টিকে থাকুক : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ চায় বিএনপি শক্তিশালী বিরোধীদল হিসেবে টিকে থাকুক। তিনি বলেন, ভুল রাজনীতির জন্যই বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, প্রতিহিংসার রাজনীতির জন্য বিএনপিকে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত। ভুল রাজনীতির জন্যই বিএনপি দল হিসেবে বারবার পিছিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘মানববন্ধন নয়, দানববন্ধন করতে হবে। এই কথা বলে যে অশুভ ইঙ্গিত দিচ্ছেন, সেই পরিকল্পনা থেকে বের হয়ে আসুন। তাহলে আপনাদের দলও উপকৃত হবে, দেশের মানুষের যে ঘৃণা তা থেকেও আপনারা মুক্তি পাবেন। আমরা চাই, আপনারা শক্তিশালী দল হিসেবে টিকে থাকুন।’
তথ্যমন্ত্রী এ সময় বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে যদি আগুন সন্ত্রাসে জড়িত থাকার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তাহলে গণমাধ্যমে কথা বলার মতো দলটির আর কোনো নেতা থাকবে না বলেও দাবি করেন তিনি।

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

0

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। খেলার সময় পিছিয়ে যাওয়ায় ম্যাচের বয়সও কমিয়ে আনা হয়েছে। ২০ ওভারের ম্যাচ নির্ধারিত হয়েছে ১৮ ওভারে।

খেলা শুরুর নির্ধারিত সময় ছিলো সন্ধ্যা সাড়ে ৬ টা। কিন্তু ঘড়িতে যখন সাড়ে ৭টা তখন পর্যন্ত টসও হয়নি! ভেজা মাঠের পরিচর্যা যখন প্রায় শেষ পর্যায়ে। ঠিক তখনই সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফের হালকা বৃষ্টি নামে। সেই বৃষ্টিতে এই ম্যাচের একটা বিষয় নিশ্চিত হয়ে গেল-পুরো ২০ ওভারের ম্যাচ হচ্ছে না।

নিয়ম অনুযায়ী সাধারণত নির্ধারিত সময়ের এক ঘন্টা পরে খেলা শুরু হলে সেই ম্যাচের ওভারও কমিয়ে আনা হয়। সেই নিয়মের খাঁড়ায় পড়েছে তিনজাতি টি-টুয়েন্টিতে বাংলাদেশ ও জিম্বাবুয়ের প্রথম ম্যাচ।

তৃতীয়দফা মাঠ পরিদর্শনের পর এই ম্যাচ শুরুর সময় জানান আম্পায়াররা। সারাদিনের ঝিরিঝিরি বৃষ্টিতে মাঠ ভেজা ছিল। সেই কারণে নির্ধারিত সময়ে সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু করা যায়নি। খেলা শুরুর নতুন সময় নির্ধারিত হয় রাত ৮টায়।

বৃষ্টিতে আউটফিল্ড এবং পিচের আশপাশের এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়। সুপার সাপার ব্যবহার করে মাঠের ভেজা অংশগুলো শুকানোর জোর চেষ্টা চালান মাঠ কর্মীরা।

বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফুদ্দিন, মোস্তাফিজুর রহমান।

১২ হাজার বছরের সভ্যতা ধ্বংস হবে জেনেও বাঁধ দিচ্ছে তুরস্ক

0

১২ হাজার বছরের ঐতিহাসিক শহর বাঁধের পানিতে তলিয়ে যেতে বসেছে। যদি টাইগ্রিস নদীর তীরে তুরস্কের হাসানকেইফ শহরের সলিল সমাধি হয়, সে ক্ষেত্রে নিশ্চিহ্ন হয়ে যাবে কয়েক হাজার গুহা, প্রাচীন গির্জা ও সমাধি।

বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহর হাসানকেইফের সর্বনাশ ডেকে নিয়ে আসছে বিতর্কিত ইলিসু বাঁধ প্রকল্প। জানা গেছে, ২০০৬ সালে পানিবিদ্যুৎকেন্দ্র গড়ার লক্ষ্যে ওই বাঁধ প্রকল্প নির্মাণের কাজ শুরু হয়।

শহরের বাসিন্দারা এবং পরিবেশবিদদের আন্দোলন ও প্রতিবাদের পরেও কয়েক সপ্তাহের মধ্যেই বাঁধের কারণে নিশ্চিহ্ন হতে যাচ্ছে ওই গুহানগরী।

গত ৬০ বছর ধরে টাইগ্রিসে বাঁধ নির্মাণের পরিকল্পনা চালিয়ে যাচ্ছে তুরস্ক। বরাবরই প্রকল্প ঘিরে সমালোচনা হচ্ছে। তবে সেদিকে বরাবরই ভ্রুক্ষেপ করেনি তুরস্ক প্রশাসন। অথচ বরাবরই পানিবিদ্যুৎকেন্দ্র সূত্রে বছরে চার হাজার দু’শ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের হাতছানি বেশি টেনেছে সরকারকে।

বিশেষজ্ঞরা বলছেন, ইলিসু বাঁধ তৈরি হলে ১৯৯টি জনবসতিপূর্ণ এলাকা ডুবে যাবে। কয়েক হাজার প্রাচীন গুহা এবং অসংখ্য ধর্মীয় ও ঐতিহাসিক সৌধ তলিয়ে যাবে চিরতরে। আন্দোলনকারীদের দাবি, প্রকল্পের জেরে বাস্তুচ্যুত হবেন অন্তত ৮০ হাজার মানুষ।

বাঁধ নির্মাণের কারণে লুপ্ত হবে বেশ কিছু উদ্ভিদ ও বন্যপ্রাণী প্রজাতি এবং ক্ষতিগ্রস্ত হবে জৈবিক ভারসাম্যও।

মধ্যপ্রদেশে গণেশ বিসর্জনে নৌকাডুবি, ১৩ জনের মৃত্যু

0

ভারতের মধ্যপ্রদেশের খাটলাপুর জেলায় এক মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। মূলত খাটলাপুর ঘাটে গণেশ বিসর্জনকে কেন্দ্র করে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু সংবাদ ঘিরে আর্তনাদে ফেটে পড়েছেন মৃতদের পরিবারের সদস্যরা।

জানা গিয়েছে , মধ্যপ্রদেশের ভোপালের বিখ্যাত খাটলাপুরে গতকাল গণেশ বিসর্জন ঘিরে বহু মানুষের সমাগম হয়। সেখানের মন্দির ঘাট এলাকায় এমন সমাবেশে ব্যাপক ভিড় হওয়ায় নৌকাতে অতিরিক্ত মানুষ উঠে পড়েন। যার জেরে মর্মান্তিক নৌকাডুবি হয় বলে সূত্রের দাবি। এরপর থেকেই মৃত্যু সংবাদ আসতে শুরু করে।

ঘটনার কথা জানতে পেরেই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। এলাকায় পৌঁছায় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় বিপর্যস্ত মানুষদের। এখন পর্যন্ত ঘটনায় ১৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ।

সৌদি বাদশাহর মেয়ের ১০ মাসের জেল

0

তিন বছর আগে অন্য দেশে গিয়ে, ১০ মাসের কারাদণ্ড আর ১০ হাজার ইউরো জরিমানার মুখে পড়লেন তিনি! এই অংক ৯ লক্ষ টাকার বেশি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এক কর্মীকে মারধর করেছিলেন তিনি! স্বয়ং রাজকন্যার বিরুদ্ধে এমন অভিযোগ এবং এত বড় শাস্তির কথা শুনে সকলেই স্তম্ভিত। তিনি সৌদি রাজকন্যা হাসা বিনতে সালমান। প্যারিসের আদালতে এই সাজা হয়েছে তাঁর।

অভিযোগ, ২০১৬ সালে প্যারিসে নিজের অ্যাপার্টমেন্টে এক কর্মীকে মারধর করেছিলেন রাজকন্যা হাসা এবং তাঁর দেহরক্ষী রানি সইদি। এই অপরাধেই হাসার দশ মাসের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। একই আদালতে রাজকন্যা হাসার দেহরক্ষীরও আট মাসের কারাদণ্ড হয়।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বোন ও সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের মেয়ে ৪৩ বছরের রাজকন্যা হাসা । তাঁর এবং তাঁর দেহরক্ষীর ১০ এবং ৫ হাজার ইউরো জরিমানাও ঘোষিত হয়েছে। ২০১৬ সালে ঘটে যাওয়া ওইঘটনার পরেই ফ্রান্স ছেড়ে চলে গিয়েছিলেন হাসা। তার অনেক দিন পরে, গত বছরের জুলাই মাসের ৯ তারিখে রাজকন্যার অনুপস্থিতিতেই বিচারকাজ শুরু করে ফ্রান্সের আদালত। অবশেষে বিচার শেষ হলে, হাসা ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়।

কারাদণ্ডের রায় ঘোষণার পর হাসার আইনজীবী ইমানুয়েল মইন বলেন, তাঁর মক্কেল অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং সংস্কৃতিমনা। তাঁরা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

সূত্রের খবর, প্যারিসে হাসার একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। সেখানে কাজ করতেন আশরাফ ইদ নামের এক মিশরীয় ব্যক্তি। তাঁর অভিযোগ, ঘটনার দিন তাঁকে ওই অ্যাপার্টমেন্টের ষষ্ঠ তলায় ডেকে নেওয়া হয় এবং রাজকুমারীর পায়ের পাতায় চুমু খেতে বাধ্য করা হয়। একটা সময়ে রাজকন্যা হাসার নির্দেশে তাঁর দেহরক্ষী ওই কর্মীকে মারধর করেন, তাঁকে কয়েক ঘণ্টা বেঁধে রাখেন।

তবে রাজকন্যা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন বরাবর। তাঁর বক্তব্য, ওই কর্মী মোবাইলে তাঁর ছবি তুলছিলেন। তিনি বারণ করলেও শোনেননি। হাসার দাবি, ছবি তুলে সেগুলো বিক্রি করার মতলব এঁটেছিলেন ওই কর্মী। যদিও মারধরের শিকার আশরাফ বলছেন, তিনি ওই অ্যাপার্টমেন্টের প্লাম্বার। তাঁকে শৌচাগারের বেসিন সারানোর জন্য ডাকা হয়েছিল। ওই কাজের জন্যই তিনি বেসিনের ছবি তুলেছিলেন। রাজকন্যার ছবি তোলেননি তিনি।

রাজকন্যার আইনজীবী জানিয়েছেন, সৌদি আইনে এবং রাজকন্যার নিরাপত্তার খাতিরেই তাঁর ছবি তোলাটা নিষিদ্ধ। সেই কারণেই বাধা দেওয়া হয়েছিল ওই কর্মীকে।