Home Blog Page 3511

কাশ্মীর প্রশ্নে দিল্লির পাশে ইসরায়েল

0

ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন, জম্মু-কাশ্মীর নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ভারতীয় সীমান্তের ভেতরেই নেওয়া হয়েছে। আমরা জানি যে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারত। তারা ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার এবং আইনকে সম্মান করে।

এর আগে জম্মু-কাশ্মীর ইস্যুতে চীন ভারতের বিপক্ষে গেলেও পাশে দাঁড়ায় রাশিয়া। মস্কো স্পষ্ট জানায়, সংবিধান সম্মতভাবেই ভারত জম্মু-কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদার পরিবর্তন করেছে ও দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করেছে। তারা আশা করে এই সিদ্ধান্তের ফলে ওই এলাকার পরিস্থিতির অবনতি হবে না।

অন্যদেক কিছুটা হলেও পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে ‘বন্ধু’ চীন। বেজিংয়ে কুরেশির উপস্থিতিতেই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘একতরফা’ সিদ্ধান্তে কেউ যেন ওই এলাকার স্থিতাবস্থা নষ্ট না করে।

হংকংয়ে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি

0

তিন মাস ধরে যে দাবিতে পথে নেমেছিল হংকং, তার অন্যতম দাবি মেনে নেয় প্রশাসক ক্যারি ল্যাম। গত বৃহস্পতিবার বিকেলে টেলিভিশনে এক বার্তায় এই বিষয়টি নিশ্চিত করেন তিনি। কিন্তু তাতে একেবারেই সন্তুষ্ট নন হংকংয়ের গণতন্ত্রকামী বিক্ষোভকারীরা। আগামী কাল থেকে আরো বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রাখলেন তারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিল প্রত্যাহারের পাশাপাশি আরো বেশ কয়েক দফা দাবি নিয়ে আন্দোলন চলছে হংকংয়ে। সেগুরোর সব ক’টা মেনে নেওয়া না হলে হংকংয়ের পথে প্রতিবাদ চলবেই বলে জানিয়েছেন গণতন্ত্রকামী নেতারা। বাকি দাবিগুলোর মধ্যে রয়েছে বিক্ষোভ সমাবেশে পুলিশি অভিযানের নিরপেক্ষ তদন্ত, এ পর্যন্ত আটক হওয়া প্রায় এক হাজার বিক্ষোভকারীর অবিলম্বে মুক্তি এবং স্বাধীনভাবে নেতৃত্ব পছন্দ করার অধিকার।

শেষের দাবিটি যে চীনের আধিপত্য থেকে স্বায়ত্তশাসিত এই অঞ্চলের মুক্ত হওয়ার প্রয়াস, তা নিয়ে সন্দেহ নেই। অথচ বিল প্রত্যাহার নিয়ে ঘোষণার দিন এই দাবিগুলো নিয়ে একটা শব্দও খরচ করেননি প্রশাসক ল্যাম। যা নিয়ে ক্ষোভ বাড়ছে বিক্ষোভকারীদের মধ্যে। এদিকে আজ শনিবার আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে ফের অচল করা হবে শহরের প্রাণকেন্দ্র। সেই সঙ্গে বিমানবন্দর যাওয়ার সব রাস্তা বন্ধ করার হুমকিও দিয়ে রেখেছেন তারা।

নারী সাংবাদিকের গোপন ভিডিও করল দিল্লির জামার দোকানি, তোলপাড়

0

ভারতের রাজধানী দিল্লির একটি অন্তর্বাসের দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়েছিলেন ২৭ বছর বয়সী এক নারী সাংবাদিক। ওই দোকানে থেকে কয়েকটি কাপড় কিনে পরে দেখছিলেন মানানসই হয়েছে কিনা। কিন্তু তিনি যখন চেঞ্জিং রুমে কাপড় পরিবর্তন করছিলেন তখন গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করেছিল দোকানি। এমনটাই অভিযোগ করেছেন তিনি। দক্ষিণ দিল্লির গ্রেটার কৈলাশ-টুয়ের এম-ব্লকের একটি শপিং কমপ্লেক্সে এই ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গত আগস্ট মাসের ৩১ তারিখ। পরে তিন দিন পর গ্রেটার কৈলাশ পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেন তিনি। কিন্তু দোকানির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নেয়নি পুলিশ। নারী সাংবাদিক জানান, দোকানদার গোপন ক্যামেরা দিয়ে লাইভ ফুটেজ দেখছিলেন। এদিকে পুলিশ জানিয়েছে, এই ঘটনার সত্যতা যাচাই করছেন তারা। এরপর যথাযথ ব্যবস্থা নেবে।

অভিযোগপত্রে তিনি জানান, ওই দোকান থেকে কয়েকটি কাপড় কিনে তিনি চেঞ্জিং রুমে ঢুকেন পরার জন্য। কিন্তু ১০ মিনিট পরে জানানো হয় যে, ওই রুমে ক্যামেরা লাগানো রয়েছে। অন্য রুমে গিয়ে কাপড় পরিবর্তন করার জন্য। পরে তিনি জানতে পারেন তারা কাপড় পরার ভিডিও ধারণ করেছেন। সেই সঙ্গে কাপড় পরিবর্তন করার দৃশ্য লাইভ ফুটেজে দেখেছেন। এই ঘটনার পর তিনি পুলিশে খবর দেন। এরপরই পুলিশ এবং তার ছেলে আসলে ভিডিও ফুটেজটি মুছে দেন তারা।

স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, আমরা দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। সেই সঙ্গে ওই নারীর দাবির প্রেক্ষিতে যাচাই-বাছাই করছি। এই ঘটনার তদন্ত চলছে।

সূত্র: দ্য কুইন্ট।

ট্রাম্পের মানসিক স্বাস্থ্যের আরো অবনতি, প্রার্থিতা অনিশ্চিত!

0

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন তার সাবেক কর্মকর্তা অ্যান্টনি স্কারামুচি। তিনি আগে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে কাজ করতেন। ২০১৭ সালে যোগদান করার ১১ দিনের মাথায় তাকে চাকুরিচ্যুত করেন ট্রাম্প।

স্থানীয় সময় গত শুক্রবার সিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারামুচি বলেন, এক বছর আগে মার্কিন প্রেসিডেন্টকে যেমন দেখেছিলাম এখন আর তেমন নেই। তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। তিনি বিশ্বাস করেন, প্রেসিডেন্টের নির্বাচনের সুযোগ প্রতিদিন কমে যাচ্ছে। তবে এটা স্বীকার করেছেন যে, এখনো সুযোগ আছে।

স্কারামুচি বলেন, আমি ভবিষ্যদ্বাণী করে বলতে পারি, ট্রাম্প আর কোনো নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবেন না। ট্রাম্প গুরুতর মানসিক অবক্ষয়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এর ফলে ট্রাম্প একদিন বলবেন, ঠিক আছে; এই সময়ে আমি দুর্দান্ত কাজ করেছি। আমি এই মেয়াদ শেষে অবসর নিতে যাচ্ছি।

স্থানীয় সময় শুক্রবার টরন্টো গ্লোবাল ফোরামে ভাষণ দেওয়া সময়ও তিনি এই দাবি করেন। সেখানেও তিনি বলেন, ট্রাম্পের গুরুতর মানসিক অবক্ষয় হয়েছে। তিনি বলেন, চারপাশে কী ঘটছে তা দেখেই এই কথা বলছি।

দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নিয়ে গত সপ্তাহান্তে একটি টুইট করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, হারিকেন ডোরিয়ান ওবামার ওপর আঘাত হানবে। তার এরকম টুইটের পরই সাবেক এই কর্মকর্তা এমন মন্তব্য করলেন।

হারিকেন ডোরিয়ান নিয়ে আরো একটি টুইট করেন ট্রাম্প। সেখানে তিনি আলাবামার মানচিত্র ব্যবহার করেন। এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। তারপরই ন্যাশনাল ওয়েদার সার্ভিস টুইট করে জানায়, আলাবামায় ডোরিয়ানের কোনো প্রভাব পড়বে না।

হোয়াইট হাউসের আরো একজন সাবেক কর্মকর্তা জানান, তার কাছ থেকে কী প্রত্যাশা করা যায় তা কেউই জানে না। তার মানসিক অবস্থা কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট।

বিকাল ৫টায় শুরু হচ্ছে সংসদ অধিবেশন

0

বেশ কিছুদিন পর আবার শুরু হচ্ছে সংসদ অধিবেশন। আজ বিকেল ৫টা থেকে শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ।

এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।

অধিবেশন শুরুর এক ঘণ্টা আগে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। এ অধিবেশন কতদিন চলবে তা কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে। এতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।

রংপুর-৩ আসনে আ.লীগের প্রার্থী রাজু

0

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন পেয়েছেন মো. রেজাউল করিম রাজু।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

যৌথসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সর্বসম্মতিক্রমে রেজাউল করিম রাজুকে রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দেয়া হয়েছে।

রংপুর-৩ উপ-নির্বাচনে ১৬ জন প্রার্থী নৌকার মনোনয়ন চেয়েছিলেন।

সভায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়।

গত ১ সেপ্টেম্বর নির্বাচন কমিশন রংপুর-৩ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ৫ অক্টোবর অনুষ্ঠিতব্য এ উপ-নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র পেশের শেষ তারিখ ৯ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১১ সেপ্টেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ১৬ সেপ্টেম্বর। ভোট গ্রহণ সকাল ৯ থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। এ আসনে ভোটার সংখ্যা হচ্ছে ৪ লাখ ৪২ হাজার ৭২ জন। এর মধ্যে ২ লাখ ২১ হাজার ৩১০ জন পুরুষ এবং ২ লাখ ২০ হাজার ৭৬২ জন মহিলা ভোটার। বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে রংপুর-৩ আসন শূন্য হয়। তিনি গত ১৪ জুলাই রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন সম্পন্নে নির্বাচন কমিশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

রোহিঙ্গা সমস্যা সমাধানে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে : নাসিম

0

রোহিঙ্গা সমস্যার সমাধানে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের মুখাপত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, ‘এই সমস্যার সমাধানে সবাইকে এগিয়ে আসতে হবে। এটা নিয়ে রাজনীতি করার কোন সুযোগ নেই। বিএনপি’র বন্ধুদের বলবো, রোহিঙ্গা সমস্যা জাতীয় সমস্যা। এটা দলীয় কোনও সমস্যা নয়।’

মোহাম্মদ নাসিম আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনয়তনে নির্মিতব্য পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অর্জন -৭১’ এর সাইনিং ও আশীর্বাদ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য যা যা করণীয় আমাদের করতে হবে। মানবিক কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। আপনারা এর সমালোচনা না করে প্রধানমন্ত্রীকে সাহায্য করেন। দেখবেন এই সমস্যা অচিরেই দূর হয়ে গেছে। এতে জনগণ আপনাদের সাধুবাদ দেবে।

মোহাম্মদ নাসিম বলেন, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছি। কিন্তু এই রোহিঙ্গাদের কেন্দ্র করে অশুভ শক্তি চক্রান্ত শুরু করেছে। রোহিঙ্গা নিয়ে চক্রান্ত বন্ধ করতে হবে। রোহিঙ্গা কোনো রাজনৈতিক ইস্যু নয়।

তিনি বলেন, আমরা সারা দুনিয়ার কাছে আবেদন জানাই -মিয়ানমার যাতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় সে জন্য চাপ সৃষ্টি করতে। এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সমন্ত রাজনৈতিক দলকে ঐক্যবব্ধ হওয়ার আহ্বান জানাই। এই প্রশ্নে কোনো রাজনীতি নয়, কোনো দলবাজি নয়। সবাইকে ঐক্যবব্ধভাবে এ সমস্যা মোকাবেলা করতে হবে।

অনুষ্ঠানে সাবেক অতিরিক্ত আইজিপি ড. আব্দুর রহিম খানের সভাপতিত্বে সংসদ সদস্য এ্যারোমা দত্ত, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, চিত্র নায়িকা মৌসুমী, ছবির পরিচালক মির্জা সাকাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সাক্ষরতা কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে : রাষ্ট্রপতি

0

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, শতভাগ সাক্ষরতা অর্জনে সাক্ষরতা কর্মসূচিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

তিনি এ লক্ষ্যে সরকারের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আজ এক বাণীতে এ আহবান জানান।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আগামীকাল রোববার (৮ সেপ্টেম্বর) ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস- ২০১৯’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে আবদুল হামিদ বলেন, শিক্ষা হলো জ্ঞান অর্জনের মূল ভিত্তি। আর সাক্ষরতা অর্জন হলো শিক্ষার প্রাথমিক সোপান।

তিনি মনে করেন, এবারের আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল প্রতিপাদ্য ‘বহু ভাষায় সাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা’ চলমান প্রেক্ষাপটে অত্যন্ত যথার্থ হয়েছে।

রাষ্ট্রপতি বলেন, শিশুরা মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা শিখলে, তা বিভিন্ন দেশ ও জাতির মধ্যে সাংস্কৃতিক বন্ধনকে আরো দৃঢ় করবে। একই সাথে নতুন নতুন অভিজ্ঞতালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে নিজের জীবনমান উন্নয়ন এবং দেশের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়ায় ভূমিকা রাখতে পারবে।

আবদুল হামিদ বলেন, সরকার দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং সাক্ষরতা ও দক্ষতা উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, রূপকল্প ২০৪১, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও সপ্তম পঞ্চমবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণসহ দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের জনগোষ্ঠীকে কর্মক্ষম মানবসম্পদে পরিণত করতে সরকার বদ্ধপরিকর। সে লক্ষ্যে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, প্রশিক্ষণ প্রদান, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শতভাগ উপবৃত্তি বিতরণ, স্কুল ফিডিংসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

রাষ্ট্রপতি বলেন, বিদ্যালয় বহির্ভূত শিশু-কিশোরদের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থায় সেকেন্ড চান্স প্রাথমিক শিক্ষা প্রদান, নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা প্রদান, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং জীবনব্যাপী শিক্ষার সুযোগ সৃষ্টির মাধ্যমে তাদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা আইন-২০১৪ প্রণয়ন করা হয়েছে।

শিক্ষিত জনগোষ্ঠী দেশের সম্পদ এ কথা উল্লেখ করে তিনি বলেন,জনমিতি অনুসারে বর্তমানে বাংলাদেশে কর্মক্ষম জনগোষ্ঠীর হার সর্বোচ্চ পর্যায়ে। এ বিপুল কর্মক্ষম জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদে পরিণত করে বাংলাদেশকে উন্নয়নের কাক্সিক্ষত স্তরে পৌঁছাতে সর্বাত্মক প্রয়াস চালাতে হবে।

আবদুল হামিদ আশা করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।
তিনি ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১৯’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন।

সংসদ বসছে আগামীকাল

0

একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামীকাল ৮ সেপ্টেম্বর রোববার বিকেল ৫টায় শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।

সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহবান করা হয়েছে। সংবিধান অনুযায়ী এক অধিবেশন সমাপ্তির ৬০ দিনের মধ্যে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে। ফলে এ অধিবেশন সংক্ষিপ্ত হওয়ার কথা রয়েছে। অবশ্য আগামীকাল বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়, এ অধিবেশনে বেশ ক’টি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হতে পারে।

এদিকে একাদশ জাতীয় সংসদের তৃতীয় (বাজেট) অধিবেশন গত ১১ জুন শুরু হয় গত ১১ জুলাই শেষ হয়। ওই অধিবেশনে গত ১৩ জুন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থ বছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করেন। গত ৩০ জুন এ বাজেট পাস করা হয়। মোট ২১টি কার্যদিবসের ওই অধিবেশনে ৭টি সরকারি বিল পাস হয়।

এছাড়াও রীতি অনুযায়ী ওই অধিবেশনে ২০১৯-২০ অর্থ বছরের বাজেটের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। বাসস

ভারতের রাষ্ট্রপতির বিমান আটকে দিল পাকিস্তান

0

নিজেদের আকাশ সীমায় ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের বিমান আটকে দিল পাকিস্তান। যা পারিস ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র এক প্রতিবেদন থেকে আজ শনিবার জানা গেছে।

ভারতশাসিত কাশ্মীর ও দুই দেশের মধ্যে বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে রাম নাথ কোবিন্দের বিমান প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশী। যেটিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের সম্মতি আছে বলেও খবর প্রকাশ করেছে স্থানীয় সংবাদ মাধ্যম ডন।

ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, আগামী সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিদেশীয় সফরে আইসল্যান্ড, সুইজারল্যান্ড ও স্লোভেনিয়া যাওয়ার কথা রয়েছে রাম নাথ কোবিন্দের। সেখানে দেশগুলোর শীর্ষ নেতৃত্ববর্গ সৌজন্য সাক্ষাত ও আন্তঃসীমান্তে বিভিন্ন সমস্যা ও অপরাধ নিয়ে আলোচনা করবেন বলেও জানা গেছে।

এনডিটিভি সূত্রে জানা যায়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ প্রথমে ৯ সেপ্টেম্বর যাবেন আইসল্যান্ডে। সেখানে দেশটির প্রেসিডেন্ট গুডনি জোহানেসন ও প্রধানমন্ত্রী ক্যাটরিন জ্যাকবসদত্তিরের সাথে সাক্ষাত করবেন। এরপর তিনি ১১ থেকে ১৫ সেপ্টেম্বর থাকবেন সুইজারল্যান্ডে। সেখানকার প্রেসিডেন্ট উইলি মুরার ও ক্যাবিনেট সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন।

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব চরমে পৌঁছায়। সে সময় সব ধরণের ভারতীয় বিমান নিজেদের আকাশসীমায় নিষিদ্ধ করে পাকিস্তান।এর মাস চারেক পর গত জুলাইয়ে এসব রুট ফের চালু হয়েছিল।