Home Blog Page 3513

সুন্দরগঞ্জে পিআইও কর্তৃক হিসাবরক্ষণ কর্মকর্তাকে বন্দুকের ভয় দেখিয়ে বিল পাশ

0

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার কর্তৃক হিসাবরক্ষণ কর্মকর্তাকে বন্দুকের ভয় দেখিয়ে ৬ কোটি ৬০ লাখ টাকার বিল স্বাক্ষর করে নেয়ার অভিযোগের আজও তদন্ত হয়নি। তথ্য নিতে নিতে গিয়ে তোপের মুখে পড়েন যমুনা টিভির জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ।
অভিযোগে জানা যায় গত ২৯ জুন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নুরুন্নবী সরকার ৩টি প্রকল্পের অগ্রিম বিল ও ১১টি প্রকল্পের ঠিকাদারী বিল হিসাবরক্ষণ কর্মকর্তার দপ্তরে দাখিল করেন। দাখিলকৃত বিলগুলোর বিপরীতে বিলবহি/বলভাউচার না থাকায় হিসাবরক্ষণ কর্মকর্তা আ. রাজ্জাক তা পাশ করতে অসম্মতি জানান।
এতে উক্ত পিআইও ক্ষিপ্ত হয়ে হিসাবরক্ষণ কর্মকর্তাকে অশ্লীল ভাষায় গালিগালাজসহ বন্দুকের ভয় দেখিয়ে জোরপূর্বক দাখিলকৃত বিলগুলো পাশ করে নেয়।
এ ব্যাপারে হিসাবরক্ষণ কর্মকর্তা নিরুপায় হয়ে সুন্দরগঞ্জ থানায় জিডি করাসহ মহাপরিচালক দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ২ মাস অতিবাহিত হলেও কোন প্রকার তদন্ত ও বিভাগীয় ব্যবস্থা না নেয়ায় অভিযোগকারী হিসাবরক্ষণ কর্মকর্তা উৎকণ্ঠায় ভুগছেন।
এ নিয়ে গত ৫ সেপ্টেম্বর যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি জিল্লুর রহমান পলাশ পিআইওর কার্যালয়ে তথ্য জানতে চাইলে পিআইও নুরুন্নবী সরকার ক্ষিপ্ত হয়ে তাকে চর থাপ্পর মারার চেষ্টা করেন।
এ নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যমুনা টিভির সাংবাদিক আমার রুমে ঢুকে আমার অনুমতি ছাড়াই ক্যামেরা চালু করায় আমি তাকে থাপ্পর মারি কিন্তু ভাগ্য ভালো যে থাপ্পরটি গালে না লেগে ক্যামেরায় লেগেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সাথে কথা হলে তিনি জানান মৌখিকভাবে লাঞ্চিতের বিষয়টি জানানো হয়েছে।

বালিশ দুর্নীতি হাসপাতালের পর্দার কাছে হেরে গেছে: ফখরুল

0

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বালিশ কেনার দুর্নীতিকে হারিয়ে দিয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পর্দা কেনার দুর্নীতি।

শুক্রবার বিকেলে (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাইফুর রহমান সাহেব দেশপ্রেমিক ছিলেন, দেশকে ভালোবাসতেন। নিজের বা দলের লাভবান হওয়ার জন্য দেশের সার্থকে জলাঞ্জলি দেননি। আজকে সাইফুর রহমান সাহেবরা থাকলে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, ব্যাঙের ছাতার মতো ব্যাংক, রূপপুরে এভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হত না।

তিনি বলেন, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। এক হাসপাতালে (ফরিদপুর মেডিকেল কলেজে) ৩৭ লাখ টাকায় একটি পর্দা কেনার কাছে বালিশ তো হেরে গেছে। বালিশ পর্দার কাছে হেরে গেছে। এই হচ্ছে অবস্থা, চারিদিকে শুধু লুট ও লুটেরা। এই অবস্থায় চলছে বাংলাদেশ।

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়াকে বন্দী রেখেছে শুধু মাত্র একটি কারণে, কী? উনি যদি বাইরে থাকেন তাহলে লুটপাট চলবে না। মানুষের অধিকারকে বিনষ্ট করা যাবে না। উনি বাইরে থাকলে ঠিকই এসব অনিয়ম প্রতিহত করতেন। দেশের মানুষ অবশ্যই দেশনেত্রীকে বের করে আনবেন, গণতন্ত্রকে মুক্ত এবং তাদেরকে (আওয়ামী লীগকে) প্রতিহত করবেন।’

স্মরণ সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক প্রমুখ।

বিকালে বৈঠকে বসবে বিএনপির স্থায়ী কমিটি

0

বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ শনিবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। বিকাল ৫টায় রাজধানীর গুলশানস্থ দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে।
বিএনপি চেয়ারপারসনের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেবেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে এ বৈঠকে যুক্ত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক নিয়ে পর্যালোচনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন ও ছাত্রদলের কাউন্সিলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

রংপুরে নৌকার প্রার্থী ১৬, সিদ্ধান্ত আজ

0

জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এর রংপুর-৩ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ১৬ জন আবেদনপত্র সংগ্রহ করেছেন। ইতিমধ্যে মনোনয়নপ্রত্যাশীরা আবেদনপত্র জমাও দিয়েছেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হবে।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য চৌধুরী খালেকুজ্জামান, রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রাজু, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজাউল ইমলাম মিলন, রংপুর মহানগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল মজিদ, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোমতাজ উদ্দীন আমেদ।
এছাড়া রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. মোসাদ্দেক হোসেন বাবলু, রংপুর জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক এটিএম তোহিদুর রহমান টুটুল, রংপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী বিপ্লব, রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মো. দেলোয়ার হোসেন, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. সফিউর রহমান, রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি দিলশাদ ইসলাম এবং হাবিবুল হক সরকার।

রাজাকারের প্রাথমিক তালিকা এ মাসেই: মুক্তিযুদ্ধ মন্ত্রী

0

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, খুব শিগগিরই রাজাকারের তালিকা প্রণয়ন করা হবে এবং এ মাসের মধ্যেই রাজাকারের প্রাথমিক তালিকা প্রকাশ হবে।
ভারতের ত্রিপুরা রাজ্যে মুক্তিযোদ্ধা একাডেমি ট্রাস্টের একটি সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ঢাকায় ফিরে যাওয়ার পথে আখাউড়া স্থলবন্দর নোম্যান্সল্যান্ডে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে ভারত সর্বাত্নক সহযোগিতা করবে। তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক পৃথিবীর মাঝে নজীর স্থাপন করেছে এবং তা বজায় থাকবে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধের ইতিহাসে ত্রিপুরার অবদান কখনও ভোলার নয় জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের ত্রিপুরায় ৪টি সেক্টরে বাংলাদেশি মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ দেওয়া হতো এবং সেখানে শরণার্থী ক্যাম্প ছিল।
ওই চার সেক্টরের মধ্যে ‘পদ্মা’ নামক সেক্টরের চীফ হিসাবে আমি (মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী) দায়িত্ব পালন করিছিলাম।
মন্ত্রী বলেন, ৭১’র স্মৃতি বিজরিত মুক্তিযুদ্ধের সময়কার ত্রিপুরার ওইসব সেক্টরগুলো কীভাবে সংরক্ষণ করা যায় সেসব বিষয়ে ত্রিপুরা সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ভারত কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হবে।
এসময় ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (আখাউড়া-কসবা সার্কেল) আব্দুল করিম, আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী উপস্থিত ছিলেন।

আজ থেকে নেটওয়ার্কের বাইরে রোহিঙ্গারা

0

কক্সবাজারের উখিয়া এবং টেকনাফ এলাকায় মোবাইলের নতুন সিম বিক্রি বন্ধ রয়েছে। সেই সঙ্গে ওই এলাকায় প্রতিদিন ১৩ ঘণ্টার জন্য থ্রিজি এবং ফোরজি সেবা আজ শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে বন্ধ রাখা হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকাগুলোতে মোবাইল ফোনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে বিটিআরসি নির্দেশনা পাঠিয়েছে মোবাইল অপারেটরদের কাছে। যে কারণে আগামীকাল শনিবার থেকে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকা থাকবে নেটওয়ার্কের বাইরে।
জানা গেছে, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় ব্যবহার করা সিমের সংখ্যা ৮ থেকে ৯ লাখ। নতুন সিম বন্ধ করে দেয়া হলেও এ ৮-৯ লাখ সিম বন্ধের উপায় খুঁজতে শুরু করেছে বিটিআরসি। রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল ব্যবহার বন্ধ করতে কক্সবাজার প্রশাসন এবং পুলিশের প্রত্যক্ষ সহায়তা চাওয়া হয়েছে বিটিআরসির পক্ষ থেকে। এ বিষয়ে পর্যালোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি সূত্র।
বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, রোহিঙ্গা শরণার্থীদের মোবাইল নেটওয়ার্কের বাইরে রাখতে আগে থেকেই কাজ করে আসছিল সরকার। উদ্দেশ্য বাস্তবায়নে কয়েক দফা নির্দেশনাও দেয়া হয়। তবে ওইসব নির্দেশনা তেমন কাজে আসেনি। যে কারণে এখন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহায়তা নেয়ার কথা ভাবছে বিটিআরসি।
তিনি বলেন, রোহিঙ্গাদের মোবাইল সেবা না দেয়ার জন্য নিয়মতান্ত্রিক পন্থায় এগোচ্ছে বিটিআরসি।

তাজিয়া মিছিলে আগুন, তরবারি নিষিদ্ধ : ডিএমপি কমিশনার

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, পবিত্র আশুরায় তাজিয়া শোক মিছিলে আগুন, তরবারি ও ছোরা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর লালবাগের হোসনি দালান ইমামবাড়ায় পবিত্র আশুরা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, যাঁরা এ ইমামবাড়াতে শ্রদ্ধা নিবেদন করতে বা মিছিলে যোগ দিতে আসবেন, তাঁদের আর্চওয়েসহ প্রয়োজনবোধে বিভিন্নভাবে তল্লাশি করা হবে। তল্লাশির পরে তাঁরা ভেতরে প্রবেশ করতে পারবেন। প্রতিটি অনুষ্ঠানের চারপাশে স্পেশাল ব্র্যাঞ্চ (এসবি) এবং গোয়েন্দা নজরদারি থাকবে। অনুষ্ঠানের আগে ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা সুইপিং করা হবে। অনুষ্ঠানগুলো মনিটর করবে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কাউন্টার টেররিজম ইউনিট। এছাড়া বোমা নিষ্ক্রিয়করণ দল ও সোয়াত টিম প্রস্তুত থাকবে।

এ সময় কিশোর গ্যাংয়ের বিষয়ে পুলিশের কোনো পদক্ষেপ থাকবে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘কিশোর গ্যাং বলি আর বড় গ্যাং বলি ঢাকায় গ্যাং বলে কোনো শব্দ থাকবে না। সবাইকে নিশ্চিহ্ন করা হবে। গ্যাং কালচারের বিরুদ্ধে ডিএমপি শূন্য সহিষ্ণু নীতি অবলম্বন করেছে। ঢাকায় কোনো গ্যাং থাকবে না। এ ছাড়াও অন্য কাউকেও মিছিলে নাশকতা করতে দেওয়া হবে না।’

অনিয়ম বন্ধে মাঠ পর্যায় পর্যন্ত প্রতিষ্ঠানগুলোর ওপর মনিটরিং বাড়ানো হয়েছেঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

0

আজ শনিবার দুপুরে চাঁদপুরের হাইমচরে একটি উচ্চ বিদ্যালয়ে গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ‘আমরা অনলাইনের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোতে মনিটরিংয়ের চিন্তা-ভাবনা করছি। শিগগিরই আমরা এই ব্যবস্থা করতে পারব। বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ও অনিয়মের কথা শুনি সেগুলো যেন বন্ধ হয় সেজন্য এই ব্যবস্থা নেওয়া হবে। যদি খুব ভালো মনিটরিং করা যায় তাহলে এই ধরনের ঘটনা বন্ধ করতে পারব বলে আশা করি। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। এ ছাড়াও আমরা শিশুদের মূল্যবোধ সৃষ্টিতে আলাদাভাবে গুরুত্ব দিচ্ছি।’

এ সময় তাঁর সঙ্গে চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাইমচর উপজেলা চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোতালেব জমাদারসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রবিবার থেকে বিদ্রোহীদের শোকজ চিঠি দেবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

0

উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও তাদের মদদদাতাদের কারণ দর্শানো (শোকজ) চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রবিবার থেকে তাদের শোকজের চিঠি পাঠানো হবে।

আজ শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ কথা বলেন ওবায়দুল কাদের। এর মধ্যে মদদদাতা হিসেবে এমপি-মন্ত্রীরাও থাকতে পারেন বলেও তিনি জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উপজেলা নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন এবং তাদের যারা মদদ দিয়েছিলেন তাদের শোকজ দেওয়ার সিদ্ধান্ত ঠিক আছে।

আগামী রবিবার থেকে তাদের শোকজের চিঠি পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, তারা তিন সপ্তাহ সময় পাবেন শোকজের জবাব দেওয়ার জন্য।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রায় দেড়শ’র মত বিদ্রোহী ও মদদদাতাকে শোকজ দেওয়া হবে। এর মধ্যে মদদদাতার সংখ্যা অর্ধেক হতে পারে।

ট্রাম্পকে রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিতে চান পুতিন!

0

অবিশ্বাস্য! যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারের আরও উন্নয়ন আনতে ট্রাম্পকে রাশিয়ার হাইপারসনিক মিসাইল (ক্ষেপণাস্ত্র) কেনার প্রস্তাব দিয়েছিলেন পুতিন। এই অস্ত্রে রাশিয়া এবং চীন থেকে পিছিয়ে আছে যুক্তরাষ্ট্র।
অবশ্য যুক্তরাষ্ট্র নিজেদের চেষ্টায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করতে চাইছে।
বৃহস্পতিবার রাশিয়ার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকোনমিক ফোরামে (ইইএফ) বক্তব্য দিতে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন বিস্ময়কর তথ্য দেন।
বক্তব্যে পুতিন বলেন, আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলেছিলাম, আপনি কী চান আমাদের হাইপারসনিক অস্ত্রশস্ত্র আপনার কাছে বিক্রি করি? আর এর মাধ্যমে আমরা সবকিছুর ভারসাম্য বজায় রাখবো। এছাড়া আমি তখনই এ কথা বলেছিলাম, যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল, নতুন রুশ অস্ত্র কীভাবে ‘অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে’ ফিট থাকতে পারে?
তবে এই প্রস্তাব ডোনাল্ড ট্রাম্প বিবেচনা করেছেন কি-না, সেটা অস্পষ্টই রয়েছে গেছে। কারণ নিজেদের চেষ্টায় এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বানানোয় ওয়াশিংটন দীর্ঘদিন ধরে কাজ করছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে।
পুতিন এও বলেন, ঠিক আছে, তারা (যুক্তরাষ্ট্র) পারবে এই অস্ত্র বানাতে। তবে কেন তারা এই অর্থ ব্যয় করবে, যেহেতু আমরা ইতোমধ্যে করেছি। আমাদের দু’দেশের নিরাপত্তা রক্ষার জন্য ভারসাম্য তৈরি করতে রাশিয়া এই ব্যয় করতেই পারে।
তবে সংবাদমাধ্যম বলছে, রুশ প্রেসিডেন্ট তার প্রস্তাবটি সম্পর্কে সিরিয়াস ছিলেন কি-না, সেটা তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়।
এছাড়া এটি খুবই হাই-প্রোফাইল ট্রলের উদাহরণও হতে পারে বলে মনে করছেন অনেকে। কেননা, মস্কো যেহেতু অন্য কারও মতো বিদেশে নিজেদের সর্বাধুনিক অস্ত্র বিক্রি করতে সবসময়ই অনীহা প্রকাশ করে। দেশটি রপ্তানির জন্য অস্ত্রের বিশেষ সংস্করণ তৈরি করে বলে জানা যায়।
রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত উচ্চগতিতে শত্রুপক্ষকে আঘাত করতে পারে। মুহূর্তেই ধীরগতির প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে সক্ষম। তখন প্রতিপক্ষের মোকাবিলা করা কঠিন থেকে আরও কঠিন হয়ে যাবে।
২০১৮ সালের মার্চে অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, লেজার, ক্রুজ ক্ষেপণাস্ত্র, আন্ডারওয়াটার ড্রোনসহ একগুচ্ছ নতুন অস্ত্র উন্মোচন করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এর মধ্যে তার সবচেয়ে বড় আকর্ষণ ছিল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বা মিসাইল ‘কিনঝাল’।
বিশ্বে সর্বপ্রথম সর্বাধুনিক এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে পুতিন জানিয়েছিলেন, হাইপারসনিক ক্ষেপাণাস্ত্র প্রতিযোগিতায় রাশিয়া অন্য যেকোনো দেশের চেয়ে ১৫ বছর এগিয়ে থাকবে। সেইসঙ্গে রাশিয়া এটি নিয়ে ১০টি অত্যাধুনিক মারণাস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। এর মধ্যে কিনঝালটি ‘তোপোলেভ টিইউ-২২২এম৩ বোমার’ বহন করে অত্যাধিক দূরগতির সঙ্গে। এটির গতি শব্দের চেয়ে আটগুণ বেশি। যেখানে শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩২ মিটার। এ হিসেবে কিনঝাল এক সেকেন্ডে যেতে পারে দু্ই হাজার ৫৭৬ মিটার। অর্থাৎ এক সেকেন্ডে কিনঝাল পাড়ি দিতে সক্ষম প্রায় আড়াই কিলোমিটার। এমনকি ক্ষেপণাস্ত্রটি মুহূর্তেই গতি পাল্টিয়ে প্রতিপক্ষকে পরাস্ত করতে সক্ষম।
এদিকে, বিশ্বে দ্বিতীয় হিসেবে হাইপারসনিক যুগে প্রবেশ করে চীন। ২০১৮ সালের আগস্টে বেইজিং এবং রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা এয়ারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি করপোরেশনের সংযুক্ত প্রতিষ্ঠান চীনা একাডেমি অব এয়ারোস্পেস এয়ারোডায়নামিক্স (সিএএএ) ‘স্টাররি স্কাই-২’ নামে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
তখন বেইজিংয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম বলেছিল, স্টাররি স্কাই-২ কেবল দ্রুতগতির নয়। শব্দের চেয়েও এর গতি পাঁচগুণ বেশি। এটি নীরবে-নিঃশব্দে মাত্র ৩০ মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এর গতি প্রতি ঘণ্টায় চার হাজার ৫৬৩ মাইল বা সাত হাজার ৩৪৪ কিলোমিটার।
এ দিক থেকে ওই দুই রাষ্ট্রের চেয়ে পিছিয়ে আছে বা দুর্বল যুক্তরাষ্ট্র। যদিও ২০১৮ সালের অক্টোবরে নিজেদের অস্ত্রাগারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যোগ করা হবে বলে ঘোষণা দিয়েছিল প্রধান পরাশক্তির দেশটি।
শিগগির মহাকাশের অত্যাধুনিক প্রযুক্তিটির পরীক্ষা চালানো হতে পারে বলে জানিয়েছিলেন তৎকালীন মার্কিন ভারপ্রাপ্ত ডেপুটি সেক্রেটারি অব ডিফেন্স প্যাট্রিক শানাহান।