Home Blog Page 3514

মরে গেলেও ব্রেক্সিট কার্যকর করবেন বরিস

0

আমি খাদে পড়ে মরব, তবুও ব্রেক্সট পেছাতে বলব না বলে মন্তব্য করেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ওয়েস্ট ইয়র্কশায়ারে দেওয়া এক ভাষণে বৃহস্পতিবার এ কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
তিনি আবারো জোর দিয়ে বলেছেন, ৩১ অক্টোবরই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবে যুক্তরাজ্য।
আগামী ৩১ অক্টোবর শেষ হবে ব্রেক্সিটের সময়সীমা। বরিস চান না কোনোভাবেই এর মেয়াদ বৃদ্ধি হোক। তবে বরিসের ভাগ্য তার আগের প্রধানমন্ত্রী থেরেসা মের মতোই খারাপ। তিনিও সামান্য মেজোরেটির এক ‘হস্টাইল পার্লামেন্টের’ নেতা। তিনি চাইলেও নিজের ইচ্ছামতো কিছু করতে পারেন না। তার বিতর্কিত সিদ্ধান্তগুলো সহজেই আটকে দিচ্ছেন এমপিরা। আর পার্লামেন্ট স্থগিত করে দিতে চাওয়ায় এমনিতেই বরিসের ওপর ক্ষিপ্ত রয়েছেন তার দলের এমপিরাও। এমপিদের অভিমত এসব করে বরিস ব্রিটিশ গণতন্ত্রকে অপমানিত করছেন।
ভূলুণ্ঠিত করেছেন ব্রিটিশ ঐতিহ্যকে। তাই তারা বরিসের যেকোনো কার্যক্রমের প্রতিই খড়গহস্ত হয়ে আছেন।
তবে ব্রেক্সিট যদি একান্তই পেছায় বরিস পদত্যাগ করবেন কি না সে প্রশ্নর জবাব দেননি তিনি। তিনি আরো জানান, চুক্তিহীন ব্রেক্সিটের জন্যও তিনি প্রস্তুত। পদত্যাগী ছোটভাই জো জনসনকে অসাধারণ মানুষ বলে উল্লেখ করেছেন বরিস। পারিবারিক বিশ্বস্ততা আর জাতীয় স্বার্থের একটি বেছে নিতে না পারার কথা বলে এদিনই পদত্যাগ করেন বরিসের মন্ত্রীপরিষদের অন্যতম সদস্য জো জনসন। নিজ বক্তব্যে আবারো একটি আগাম নির্বাচনের প্রয়োজনীয়তার কথা বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেছেন, এমপিরা শিশুতোষ আচরণ করে যুক্তরাজ্যের দরকষাকষির অবস্থান নষ্ট করেছেন।
যুক্তরাজ্যের ক্ষমতায় এখনও আছেন বরিস জনসন। কিন্তু পার্লামেন্ট শাসিত যুক্তরাজ্যের নিয়ন্ত্রণ তার হাতে নেই। কারণ ব্রিটিশ পার্লামেন্টের নিয়ন্ত্রণ কেড়ে নিয়েছেন এমপিরা। এ কারণে বরিসের একটি সাধারণ নির্বাচন খুব বেশি প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ নির্বাচনের মাধ্যম আবারো ক্ষমতায় এলে বরিস নিজের পছন্দের এমপিদের পেতে পারেন। এ ছাড়া তিনি তখন জোর গলায় বলতে পারবেন, ক্ষমতায় এসেছেন জনগণের ম্যান্ডেট নিয়ে।
এই সমস্যা সমাধানের একমাত্র পথ পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা। এবং সেসব মানুষকেই এমপি বানানো যারা বরিসের প্রতি অতিমাত্রায় অনুগত। বর্তমান এমপিদের আনুগত্য অধিকাংশ ক্ষেত্রেই বরিসের জন্য নয়। কিছু ক্ষেত্রে তা থেরেসার প্রতি, অনেক ক্ষেত্রেই তা ডেভিড ক্যামেরুনের প্রতি। তবে আসল অনুগত্য ব্রিটিশ গণতান্ত্রিক রাজনৈতিক ঐতিহ্যের প্রতি। যা বরিসের পছন্দ হওয়ার কোনো কারণ নেই। কোণঠাসা বরিস তাই আগাম নির্বাচনেসর স্বপ্ন দেখছেন।

দুবাইয়ে ভারতীয় কিশোরীর শ্লীলতাহানি, অভিযুক্ত পাকি যুবক

0

দুবাইয়ে বহুতল ভবনের লিফ্টের ভিতরে ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে পাকিস্তানি এক যুবকের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পেশায় ডেলিভারি ম্যান ওই যুবক।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ জুন দুবাইয়ের ওই বহুতল ভবনে পণ্য পৌঁছে দিতে যান অভিযুক্ত যুবক। লিফ্টের ভিতরে ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী ওই কিশোরীর শরীর তিনি স্পর্শ করেন।
ওই বহুতল ভবনের বাসিন্দা ৩৪ বছর বয়সী এক নারী জানান, তার কাছে পড়তে আসত ওই কিশোরী। ১৬ জুন পড়তে আসার পর শিক্ষিকার নির্দেশে জরুরি বইখাতা আনতে আবারো নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য সে বের হয়েছিল। কিন্তু কিছু ক্ষণ পর ফ্যাকাসে মুখে ফিরে আসে কিশোরী। তারপর সে কাঁদতে শুরু করে।
জানতে চাইলে সে শিক্ষিকাকে জানায়, লিফটে এক ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চায়। তার পরই তাকে জাপ্টে ধরে সারা শরীর স্পর্শ করতে থাকে। মেয়েটির বাড়িতে ফোন করে বিষয়টি তার মাকে জানান ওই শিক্ষিকা।
পাশাপাশি, নিরাপত্তারক্ষীদের কাছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ করেন।

সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব হাসপাতালে ভর্তি, দেখতে গেলেন মমতা

0

গুরুতর অসুস্থ অবস্থায় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি আছেন। শ্বাসকষ্টজনিত কারণে বর্ষীয়ান এই সিপিএম নেতাকে শুক্রবার রাতে ভর্তি করা হয়েছে উডল্যান্ডস হাসপাতালে।
তাকে রাখা হয়েছে আইসিইউ-তে। জানা গেছে, বুদ্ধদেবের অবস্থা সঙ্কটাপন্ন। রাতেই তাকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
২০০৯ সাল থেকে বুদ্ধদেবের সিওপিডি-র সমস্যা। যে কারণে তাকে প্লেনে চড়তে নিষেধ করেছিলেন চিকিৎসকরা। ২০১১ সালের পর শ্বাসকষ্ট এমন জায়গায় যায় যে, সিঁড়ি দিয়েও উঠতে পারতেন না তিনি। ব্যবহার করতে হত লিফট। এমনও দিন গেছে, বুদ্ধদেব বাবুর কনভয় আলিমুদ্দিনে পৌঁছানোর পর দেখা যায় লিফট খারাপ, তখন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরে চলে আসতে হয় তাকে।
গত আড়াই বছর ধরে গৃহবন্দি বুদ্ধদেব।
মাঝে শ্বাসকষ্টকে ছাপিয়ে গিয়েছিল তার চোখের সমস্যা। তখনো মমতা ব্যানার্জি ছুটে গিয়েছিলেন বুদ্ধদেবের বাড়িতে। বর্তমান মুখ্যমন্ত্রী, সাবেক মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছিলেন, হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে। কিন্তু, রাজি হননি বুদ্ধদেব বাবু। গত ৩ ফেব্রুয়ারি বামদের ব্রিগেডে খানিকটা জেদ করেই এসেছিলেন। তবে গাড়ি থেকে নামেননি। ১৫ মিনিট থেকেই ফিরে যান।
কয়েকদিন আগেই অসুস্থ মুখ্যমন্ত্রীকে বাড়িতে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের সঙ্গে তার যে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, তা দেখে প্রায় সবাই বুঝতে পেরেছিলেন, শরীর একেবারেই ভালো নেই তার। ইদানীং প্রায় সারাদিনই পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রাখতে হত তাকে। হাসপাতাল সূত্রে খবর, সাবেক মুখ্যমন্ত্রীর চিকিৎসার জন্য পাঁচজন চিকিৎসকের মেডিক্যাল বোর্ড তৈরি হয়েছে।

ভারতে অমাবস্যা! তীরে ডুবল চন্দ্রযান, উৎসবের বদলে দুঃখে হাসলেন মোদি

0

চাঁদের মাটি থেকে যখন ২.১ কিলোমিটার ওপরে ছিল বিক্রম, তখন থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তা নিয়ে পর্যালোচনা করা হবে।
যে পনেরো মিনিটের দুশ্চিন্তা প্রতি মুহূর্তে গ্রাস করছিল বিজ্ঞানীদের, তাই সত্যি হলো?
ল্যান্ডিংয়ের সময় চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের গতিবেগ ছিল ৬ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টা, যেখানে প্রয়োজনীয় গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় সাত কিলোমিটার। ধারণা করা হচ্ছে, চাঁদের পাথরের আঘাত লেগেই নষ্ট হয়ে যায় ল্যান্ডার। যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে পৃথিবীর সঙ্গে বিক্রমের যোগাযোগ। কিন্তু আসলে কী ঘটেছে, তা নিয়ে এখনো পর্যালোচনা চলছে।
এত দিন যাবৎ তিল তিল করে গড়ে তোলা খরচ সাপেক্ষ স্বপ্ন, ল্যান্ডারের সঙ্গে এক লহমায় ভেঙে চুরমার হয়ে যাওয়ার আশঙ্কা করছে পুরো দেশ। ইসরোর মিশন কন্ট্রোল সেন্টার থেকে জানানো হয়েছে।
আপাতত চাঁদের দক্ষিণাংশে অভিযানের স্বপ্ন, স্বপ্নই রয়ে গেল ভারতের। কোথায় গেল ল্যান্ডার? কেন বিজ্ঞানীদের ডাকে সাড়া দিচ্ছে না সে? পনেরো মিনিটের দুশ্চিন্তা কি সত্যি হলো তাহলে? একাধিক প্রশ্ন এখন গোটা দেশ জুড়ে। ৭ সেপ্টেম্বর ইসরোর অন্দরমহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃদু হাসিমুখেই সান্ত্বনা বাক্য আওড়ালেন, কিন্তু তাতে কাজ হয়েছে বলে মনে হয় না।
তিনি হাল ছাড়েননি, কিন্তু তাঁর কথায় হতাশা কাটল না ইসরোর বিজ্ঞানীদের। যাঁদের হাতে গত ১০ বছর ধরে তিল তিল করে গড়ে উঠেছিল চন্দ্রযান-২, তার ল্যান্ডার বিক্রম, এবং রোভার প্রজ্ঞান।
অবতরণের নির্ধারিত সময়ের ২০ মিনিট অতিক্রম হওয়ার পর ল্যান্ডার বিক্রমের অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রীকে গম্ভীর মুখে আপডেট দিয়ে যান ইসরোর চেয়ারম্যান কে শিভন। তারপরই নিজের চেয়ার ছেড়ে উঠে পড়েন প্রধানমন্ত্রী। বিজ্ঞানীদের মন শক্ত করতে তিনি বলেন, ‘জীবনে চড়াই উৎরাই এসেই থাকে। আপনারা কেন নিজেদের ছোট করছেন? আপনারা দেশের গর্ব। মানবজাতির সেবায় নিয়োজিত। যোগাযোগ করা গেলে শুরু হবে কাজ। আশা রাখুন। পিছিয়ে যাবেন না। ‘ কিন্তু তা সত্ত্বেও ইসরো কন্ট্রোল সেন্টারের চারদিকে হতাশা, মলিন মুখগুলোতে হাসি ফুটল কই?

খাঁটি ক্রিকেট ফ্যান! চার বছর কাগজ কুড়িয়ে টিকিট কিনল ১২ বছরের খুদে

0

আট বছর বয়স থেকে টাকা জমানো শুরু করেছিল ম্যাক্স ওয়েট। মা সপ্তাহের শেষে প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা পরিষ্কারের কাজ করেন। মায়ের সঙ্গে যায় আট বছরের ম্যাক্স। বলতে গেলে, সপ্তাহের শেষে কাগজ কুড়ানি হয়ে যেত ম্যাক্স। এমন কাজ করে প্রতি বাড়ি থেকে এক ডলার করে পেত। এই ডলার জমানো শুরু করে শিশুটি। লক্ষ্য ছিলো একটাই, দেড় হাজার ডলার জমানো। কারণ, তার বাবা বলেছিলেন দেড় হাজার ডলার জমাতে পারলেই ম্যাক্সকে তিনি ইংল্যান্ডে অ্যাসেজ দেখতে নিয়ে যাবেন।

সময়টা ২০১৫ সাল। ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। আর তখন ইংল্যান্ডের মাঠে বসে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের অ্যাশেজ টেস্ট খেলার স্বপ্ন দেখতে শুরু করেছিল ম্যাক্স ওয়েট। কিন্তু হাতে অর্থ নেই। এদিকে ম্যাচের টিকিটেরও দাম অনেক। এত অর্থ সে পাবে কোথায়! বাবার সেই সামর্থ নেই।

মা-বাবা ও প্রতিবেশীদের সহায়তায় চার বছর ধরে অর্থ জমিয়ে শেষ পর্যন্ত নিজের স্বপ্ন পূরণ করল ১২ বছরের ম্যাক্স। ম্যাঞ্চেস্টারে জাস্টিন ল্যাঙ্গার, স্টিভ ওয়দের পাশে বসে খেলা দেখল। সেই সঙ্গে প্রিয় তারকাদের সঙ্গে বাসে চড়ার সুযোগও পেল।

ক্রিকেটে ফ্যান বোধ হয় একেই বলে।

জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু করলো বাংলাদেশ

0

সংযুক্ত আরব আমিরাতকে ৬ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ অনূর্ধ-১৯ দল। আজ শুক্রবার শ্রীলঙ্কার কাতুনায়েকেতে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। এর আগে টস জিতে সংযুক্ত আরব আমিরাতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ।

২৮ ওভারে ১২৭ রানে গুটিয়ে যায় সংযুক্ত আরব আমিরাতের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩টি করে উইকেট নেন হাসান সাকিব ও রাকিবুল হাসান। ১৬ রানে ২ উইকেট নেন শরিফুল ইসলাম। সংযুক্ত আরব আমিরাতের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ওসামা হাসান। ৩৪ রান করেন আলিসান শারাফু। এছাড়া অন্য কোনো ব্যাটসম্যানই দুই অংকে যেতে পারেননি।

খেলতে নেমে সংযুক্ত আরব আমিরাতের ছুড়ে দেওয়া ১২৮ রানের টার্গেট ২১ দশমিক ৩ ওভারে ৪ উইকেট হারিয়ে স্পর্শ করে ফেলে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬২ রান করে বাংলাদেশের জয়ের পথ সহজ করে দেন দুই ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন। তানজিদ দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন। ইমন করেন ৩০। ২৭ রানে অপরাজিত থাকেন মাহমুদুল হাসান জয়।

শুটিং লোকেশন নির্ধারণ করতে আরব আমিরাতে শাকিব

0

সিনেমার শুটিং-এর জন্য লোকেশন দেখতে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। আজ শুক্রবার ভোর ৪ টার ফ্লাইটে দুবাই এয়ারপোর্টের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শাকিব খান নিজেই। তার সঙ্গে রয়েছেন পরিচালক ইফতেখার চৌধুরী, কাজিন মনির হোসেন ও চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

শাকিব খান বলেন, ‘পাসওয়ার্ড’ ও মনের মতো মানুষ পাইলাম না ছবির গানের শুটিং তুরস্কে করেছি। এবার নতুন ছবির জন্য ভেন্যু পরিবর্তন করতে হচ্ছে। আগেই চেয়েছিলাম দুবাইতে শুটিং করতে। তখন সেখানে প্রচণ্ড গরম থাকায় সম্ভব হয়নি। এবার একটু পরিকল্পনা চেঞ্জ করেছি। এবার এসকে ফিল্মসের নতুন ছবির শুটিং হবে দুবাইতে। সেখানে ভালো ভালো লোকেশনে কাজ হবে। মূলত সেজন্যই দুবাইতে যাচ্ছি।

গত সপ্তাহে জ্বরের কবলে পড়ে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন শাকিব খান। ঠিকমতো চিকিৎসা নেওয়ায় তিনি এখন পুরোপুরিভাবে সুস্থ হয়েছেন বলে জানান ৩-৪ দিন দুবাই থাকবেন আমিরাতের দু-একটি শহরে।

হোটেলে গিয়ে ‘অফস্ক্রিন রোমান্সের’ প্রস্তাব অভিনেত্রীকে, স্ক্রিনশট ফাঁস

0

অভিনয়ের কথা বলে অভিনেত্রীদের কুপ্রস্তাব দেওয়ার বিষয়টি অহরহ ঘটছে। বলিউডে ‘কাস্টিং কাউচ’-এর গল্প হরহামেশা শোনা যায়। টালিগঞ্জে যে এ ধরনের ঘটনা ঘটে না, তা কিন্তু নয়। তবে সচরাচর কেউ এসব ব্যাপারে মুখ খোলেন না।

টালিগঞ্জের টেলিভিশন অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য অন্য সবার থেকে এ ব্যাপারে আলাদা। কুপ্রস্তাব আসার পর সরাসরি তার প্রতিবাদ করে স্ক্রিনশটও ফাঁস করেছেন তিনি।

জানা গেছে, আয়েষাকে ওয়েব সিরিজে অভিনয় করার প্রস্তাব দেন এক ব্যক্তি। সে ব্যাপারে সিধু বিশ্বনাথ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তার কাছে ওয়েব সিরিজে অভিনয় করার প্রস্তাব দিয়ে অভিনয়ের ব্যাপারে আলাপ চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এমনকি অভিনেত্রীর কাছ থেকে পোর্টফোলিও চেয়ে পাঠান তিনি।

যদিও এসব নিয়ে সন্দেহ হয়নি আয়েষার। তিনি পাঠিয়েও দেন। এরপর ওয়েব সিরিজের গল্প, লোকেশন ইত্যাদি সম্পর্কে কথা হয় তাদের। আয়েষার অভিযোগ, একপর্যায়ে কুপ্রস্তাব দিতে শুরু করেন ওই ব্যক্তি।

আয়েষার কাছে ওই ব্যক্তি জানতে চান, তিনি সাহসী দৃশ্যে অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না। আয়েশা সরাসরি না করে দেন। তারপর ক্রমাগত সেই ব্যক্তি অভিনেত্রীকে স্বল্প পোশাকে অভিনয় করার প্রস্তাব দিতে থাকেন। একপর্যায়ে অভিনেত্রীকে ‘কম্প্রোমাইজ’ করার কথাও বলেন তিনি।

কলকাতার ফাইভ স্টার এক হোটেলে অভিনেত্রীকে আসতে বলেন। স্বাভাবিকভাবেই ওই ঘটনা ভালোভাবে নেননি আয়েষা। পুরো কথোপকথনের স্ক্রিনশট তুলে রাখেন তিনি। পরে সেটি প্রকাশও করেন।

আয়েষা জানান, এর আগেও সোশ্যাল মিডিয়ায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। তাই এবার এমন ঘটতে পারে, তা একবারও বুঝতে পারেননি। এমন অভিজ্ঞতা তার ক্যারিয়ারে এই প্রথম।

প্রসঙ্গত, আয়েষা এখন ‘মহাপীঠ তারাপীঠ’ ও ‌’শ্রীময়ী’ ধারাবাহিকে অভিনয় করছেন। এর আগে ‘খনা’ ধারাবাহিকে দেখা গেছে তাকে।

‘রওশন নয়, জিএম কাদেরই জাতীয় পার্টির চেয়ারম্যান’

0

জাতীয় পার্টির চেয়ারম্যান পদ নিয়ে বিভেদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি বলেছেন, যারা রওশন এরশাদকে পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তারা গঠনতন্ত্রবিরোধী অপরাধ করেছেন। তারা সাধারণ জনগণ এবং জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছেন। যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা চলাকালে সংবাদকর্মীদের ব্রিফিংয়ের সময় ফিরোজ রশীদ এ কথা বলেন। তখন কথা বলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুও।

হুসেইন মুহম্মদ এরশাদ প্রয়াত হওয়ার পর তার ভাই গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করা হলেও বৃহস্পতিবার দুপুরে পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সংবাদ সম্মেলন করে এ পদে এরশাদপত্নী রওশনের নাম ঘোষণা করেন। রওশনের গুলশানের বাসভবনের ওই সংবাদ সম্মেলনে দলটির নেতাদের একাংশের উপস্থিতি ছিল।

এর পরদিনই পার্টির চেয়ারম্যানে কার্যালয়ে ডাকা যৌথসভার ফাঁকে কাজী ফিরোজ রশীদ বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক গোলাম মোহাম্মদ কাদের এমপিকে পার্টির চেয়ারম্যান পদে স্থলাভিষিক্ত করেছেন। পরে ১৭ আগস্ট প্রেসিডিয়ামের সভায় উপস্থিত সব সদস্য গোলাম মোহাম্মদ কাদের এমপিকে বিরোধী দলীয় নেতা হতে সমর্থন দেন। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।

তিনি বলেন, পার্টির চেয়ারম্যান হিসেবে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ চিঠি দিয়ে বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্ধারণ করেছেন। এটা পার্টি চেয়ারম্যানের এখতিয়ার। পল্লীবন্ধুও কখনো পার্লামেন্টারি কমিটির সভা করেননি। তাছাড়া গঠনতন্ত্রেও পার্লামেন্টারি কমিটির সভার কোনো কথা নেই।

কাজী ফিরোজ রশীদ বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এবং তিনিই হবেন সংসদে বিরোধীদলীয় নেতা।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, জাতীয় পার্টি দেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দল। পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় জাতীয় পার্টি ঐক্যবদ্ধ আছে। পল্লীবন্ধু তার ছোট ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপিকে গঠনতন্ত্র অনুসরণ করেই পার্টির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন।

তিনি বলেন, যিনি অন্য কাউকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করেছেন তিনি অবৈধ কাজ করেছেন, যাকে ঘোষণা করেছেন তিনি এর প্রতিবাদ না করে সীমারেখা লঙ্ঘন করেছেন। যারা অবৈধ ও অগণতান্ত্রিক ঘোষণা দিয়েছেন তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টি একটি, এর চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি।

বিকেল ৫টা থেকে গোলাম মোহাম্মদ কাদের এমপির সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শুরু হয়। এর আগে পার্টির পার্লামেন্টারি বোর্ডের সভায়ও সভাপতিত্ব করেন গোলাম মোহাম্মদ কাদের। বোর্ডের সদস্যরা রংপুর-৩ আসনে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকারও গ্রহণ করেন।

সভায় কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু ছাড়াও উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, আলহাজ্ব সাহিদুর রহমান, অ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, অ্যাড. সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, মাসুদ পারভেজ (সোহেল রানা), হাবিবুর রহমান, সুনীল শুভ রায়, মাহমুদুল ইসলাম চৌধুরী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, পীরজাদা শফিউল্লাহ আল মনির, লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখ্ত, কাজী মামুনুর রশীদ, জাফর ইকবাল সিদ্দিকী, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল রানা এমপি, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে : নাসিম

0

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশে উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি দিয়েছেন। তাঁর নেতৃত্বে দেশ আলোর পথে এগিয়ে যাচ্ছে, কেউ আর অন্ধকারের দিকে ফিরে যাবে না। সন্ত্রাস ও জঙ্গীবাদের স্থান এদেশে হবে না।
গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ শান্তি বিরাজ করায় উন্নয়নধারা অব্যাহত রয়েছে। গ্রামে গ্রামে বিদ্যুত পৌছেছে। গ্রাম এবং শহর প্রায় সমান্তরাল উন্নয়ন অগ্রগতিতে ধাবিত হচ্ছে।
জনসভায় তিনি রোহিঙ্গা সমস্যা সংকট তুলে ধরে বিএনপিসহ সকল দলমতকে এগিয়ে আসার আহবান জানান। বহুলী ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমুলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি টিএম মঞ্জুরুল ইসলাম মঞ্জু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু ইউসুফ সুর্য্য, প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী তালুকদার, জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুল হাকিম, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে তিনি কাজীপুরের আলমপুর প্রতিবন্ধী স্কুল, মেঘাইতে উপজেলা পর্যায়ে নির্মাণাধীণ কেন্দ্রীয় মসজিদ ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন।