Home Blog Page 3515

মাধ্যমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

0

অনুষ্ঠিত হলো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের পরীক্ষা। রাজধানীর ১৭০টি কেন্দ্রে শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ১২টা পর্যন্ত একযোগে এই পরীক্ষা হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসির অধীনে এ পরীক্ষায় ১২ ক্যাটাগরির ১ হাজার ৩৭৮টি পদে মোট আবেদনকারী ছিলেন ২ লাখ ৩৫ হাজার ২৯৩ জন।

তবে কেবল রাজধানীতে না রেখে অন্যান্য বিভাগীয় ও জেলা শহরেও নিয়োগ পরীক্ষার কেন্দ্র রাখার দাবি জানান ঢাকার বাইরে থেকে আসা পরীক্ষার্থীরা। পরীক্ষার প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তারা।

রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারকে চাপ দেবে অস্ট্রেলিয়া

0

রোহিঙ্গা সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারকে চাপ দেবে অস্ট্রেলিয়া। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন এক বৈঠকে বিষয়টি জানিয়েছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকা সফর করছেন।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ঢাকা-অস্ট্রেলিয়া সরাসরি কার্গো ফ্লাইটও আবার চালু এবং বাংলাদেশি নাগরিকদের জন্য অস্ট্রেলিয়ার ভিসা অফিস দিল্লি থেকে ঢাকায় স্থানান্তরের অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়া রোহিঙ্গা সঙ্কট সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনকে আশ্বস্ত করেন, এ সঙ্কট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে মিয়ানমারকে চাপ দেবে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত শ্রীলংকা

0

বাংলাদেশ-শ্রীলংকা দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী তিলক মারাপানা।

বৈঠকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। ড. এ কে মোমেন বাংলাদেশ থেকে ওষুধ নেওয়ার জন্য শ্রীলঙ্কাকে অনুরোধ জানান। এছাড়া, বঙ্গোপসাগরে সমুদ্র পর্যটন উন্নয়নে জোর দিয়েছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে লঙ্কান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পার্শ্ববৈঠক করেন ড. মোমেন। বৈঠকে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে রোহিঙ্গা প্রত্যাবাসনে শ্রীলঙ্কার সমর্থন চেয়েছে বাংলাদেশ।

‘বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান এখন আক্ষেপ করে’

0

আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২০৪১ সালের মধ্যে যে উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন বঙ্গবন্ধুকন্যা দেখিয়েছেন, তা বাস্তবায়নে আজকের এই শিশু-কিশোরদের সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। তাদের হাত ধরে বাংলাদেশ তার স্বপ্নের ঠিকানায় শুধু পৌঁছেই যাবে না, সেই ঠিকানা অতিক্রম করতে পারবে। আজ বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তান আক্ষেপ করে, আর ভবিষ্যতের সেদিন সমগ্র বিশ্ব অবাক তাকিয়ে দেখবে এদেশের বিস্ময়কর অগ্রগতি।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে খেলাঘর ঢাকা মহানগর উত্তরের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে দেখে এখন পাকিস্তানের রাজনীতিবিদ ও বুদ্ধিজীবীরা আক্ষেপ করে বলেন সব সূচকে বাংলাদেশ আজকে পাকিস্তানকে পেছনে ফেলে দিয়েছে।

তিনি বলেন, এজন্য প্রয়োজন আমাদের শিশু-কিশোরদের জঙ্গিবাদ, মৌলবাদ, মাদক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে মুক্ত রেখে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করা, যে কাজকে খেলাঘর ও এ ধরনের উদ্যোগ অনেক এগিয়ে নিতে পারে।

মন্ত্রী বলেন, জীবন মানেই যুদ্ধ। আমি পারবোই- এমন প্রত্যয়ে বুক বেঁধে এগিয়ে চলতে হবে লক্ষ্যের দিকে। জয় আসবেই।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ, খেলাঘরের উপদেষ্টা ড. সেলু বাসিতসহ খেলাঘরের বিভিন্ন স্তরের নেতারা।

জাতীয় পার্টির টানাপড়েনে আওয়ামী লীগ কারো পক্ষ নেবে না : ওবায়দুল কাদের

0

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্ব নিয়ে টানাপড়েনকে তাদের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে এতে আওয়ামী লীগ কারো পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শুক্রবার দুপু‌রে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবলীগের আয়োজনে আলোচনা সভায় বক্তব্য দানকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।

রংপুর-৩ আসনে উপনির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, রংপুর-৩ আসনে নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি চলছে। এ পর্যন্ত ১৬ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামীকাল প্রার্থীর নাম প্রকাশ করা হবে।

বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নিজ অপকর্মে জর্জরিত হয়ে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তাই তারা নালিশের মাধ্যমে টিকে থাকতে চেষ্টা করছে।

সালমান শাহর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ

0

ঢাকাই সিনেমার নায়কদের নিয়ে কথা বলতে গেলেই একজন নায়কের ছবি চোখের সামনে ভেসে উঠবেই। সেই মানুষটি আর কেউ নন, তিনি হলেন সালমান শাহ। নব্বই দশকের সবচেয়ে সুন্দর ও মেধাবী সেই চলচ্চিত্রশিল্পীর ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের এইদিনে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান তিনি।
এখনো চলচ্চিত্রের আলোচনা হলেই উদাহরণ স্বরূপ সামনে আসে তার নামটি। এ সময়ের নায়কদের কাছে তাদের প্রিয় নায়কের নাম জানতে চাওয়া হলে অকপটেই তারা বলেন প্রিয় সালমান শাহের নাম।
তার মূল নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। চলচ্চিত্রে এসে নাম নেন ‘সালমান শাহ’। ১৯৭০ সালের ২৯ সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মা নীলা চৌধুরী। তিনি ছিলেন পরিবারের বড় ছেলে।
সালমান শাহ ১৯৯২ সালের ১২ আগস্ট বিয়ে করেন। তার স্ত্রীর নাম সামিরা। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিরবিদায় নেন তিনি। হারিয়েও যেন হারাননি তিনি। কোটি ভক্তের হৃদয়ে সোনালি অক্ষরে লেখা আছে তার নাম।
যেদিন সালমান শাহের মৃত্যু হয় সেই দিন তার মৃত্যুতে সারাদেশে শোক নেমে এসেছিল। শোক সইতে না পেরে অনেক ভক্ত আত্মাহুতির পথও বেছে নিয়েছিলেন। এরপর অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে বাংলা চলচ্চিত্রশিল্প।
মাত্র চার বছরের চলচ্চিত্র জীবনে সালমান শাহ খুব বেশি ছবিতে অভিনয় না করলেও যতটা করেছেন, মন দিয়ে করেছেন। দর্শকদের জন্য করেছেন। তাই তো দর্শকরা আজও তাকে ভুলতে পারেননি। আজও সালমান যেখানে চিরনিদ্রায় শায়িত সেখানে তার ভক্তরা নীরবে চোখের জল ফেলেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি স্মরণ করেছে তাকে।
শিল্পী সমিতির আয়োজন ছাড়াও টেলিভিশন চ্যানেলগুলোও নানা অনুষ্ঠান প্রচার করবে সালমান শাহর মৃত্যু দিবসে।

চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা আটক

0

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে বাংলাদেশি পাসপোর্টসহ ৩ রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক তিন রোহিঙ্গা হলো- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মোহাম্মদ আজিজ প্রকাশ আইয়াজ (২১)।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে। তাদের কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। তারা জানায়, তাদের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। তারা পাসপোর্ট নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাসে যাওয়ার চট্টগ্রামে এসেছে। দালালের মাধ্যমে নোয়াখালী থেকে তারা পাসপোর্টগুলো তৈরি করিয়েছিল। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

১১ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিরাট বোঝা: প্রধানমন্ত্রী

0

মিয়ানমার থেকে জোর করে বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়াটা বাংলাদেশের জন্য এক বিরাট বোঝা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক এবং তাদেরকে অবশ্যই নিজভূমে ফিরিয়ে নিতে হবে।
সফররত অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী মেরিজ পেইন বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি একথা বলেন।
আজ থেকে ঢাকায় শুরু হওয়া ৩য় আইওরা সমুদ্র অর্থনীতি (ব্লু ইকোনমি) বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগদানের জন্য তিনি ঢাকায় অবস্থান করছেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
সফররত অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী মেরিজ পেইন বলেছেন, তার দেশ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের প্রতি জোড়ালো সমর্থন অব্যাহত রাখবে।
অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্বৃতি দিয়ে প্রেস সচিব জানান, আমরা চাই জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকরা তাদের নিজ দেশে ফিরে যাক।
মেরিজ পেইন প্রায় ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুয়সী প্রশংসা করেন।
অষ্ট্রেলিয়া মানবিক দিক বিবেচনায় আগামীতে আরো সহযোগিতা করবে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই ইস্যুটির সংস্পর্শে থাকতে চাই।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে এসব জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।
প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব জানান, শেখ হাসিনা বলেছেন , আমরা মিয়ানমারের সঙ্গে সংলাপ করেছি এবং রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের বিষয়ে একটি চুক্তিতে উপনীত হয়েছি কিন্তু চুক্তির বাস্তবায়ন হয়নি।
তিনি আরও বলেন, এটা আমাদের জন্য একটি বড় বোঝা। ইতোমধ্যেই কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক লাখ নতুন শিশু জন্মলাভ করেছে।
শেখ হাসিনা অষ্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রীকে অবহিত করেন যে, তাঁর সরকার রোহিঙ্গাদের স্থানান্তরের জন্য একটি দ্বীপের উন্নয়ন সাধন করেছে।
অষ্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ভুয়সী প্রশংসা করেন।
ক্রিকেট প্রসঙ্গে কথা হলে মেরিজ পেইন, যিনি কিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতই এই জনপ্রিয় খেলার একজন ভক্ত, তিনি বলেন, তাঁরা চান অস্ট্রেলীয় জাতীয় ক্রিকেট দল আগামী বছর বাংলাদেশ সফর করুক।
পররাষ্ট্র মন্ত্রী ড.একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো.নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলীয় হাইকমিশনার জুলিয়া নিবলেট এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে ৩য় আইওরা সমুদ্র অর্থনীতি (ব্লু-ইকোনমি) বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগদানে আগত বিভিন্ন দেশের প্রতিনিধিদলের প্রধানগণ একই হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেন।
তাঁদেরকে প্রধানমন্ত্রী স্বাগত জানান বলেও প্রেস সচিব উল্লেখ করেন।

‘রোহিঙ্গা স্থানান্তর সমর্থন করো, নইলে দেশ ছাড়ো’

0

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর পর্যাপ্ত আন্তর্জাতিক চাপ প্রয়োগ না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
তিনি বলেছেন, রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরে বাংলাদেশের যে পরিকল্পনা তাতে জাতিসংঘের সংস্থাগুলো সমর্থন দিক, নয়তো তারা দেশ ছেড়ে চলে যাক।
গত ২৬ আগস্ট ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেন। তবে গত বুধবার (৪ সেপ্টেম্বর) এই সাক্ষাতৎকার প্রকাশ করা হয় ।
সাক্ষাৎকারে অধিকাংশ রোহিঙ্গাই মিয়ানমারে ফিরতে চায় না। সে কারণেই কি বাংলাদেশ তাদের ভাসানচরে সরাতে চাইছে এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার মনে হয় রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর এখনই সময়। তবে ওই দ্বীপে সব রোহিঙ্গাকে পাঠানো সম্ভব নয়। আমরা মাত্র এক লাখ রোহিঙ্গাকে সেখানে পাঠাতে পারি। আমরা তাদের জোর করে পাঠাতে চাই না। আমরা আশা করেছিলাম, তারা স্বেচ্ছায় সেখানে যাবে। সেখানে তারা অর্থনৈতিক কার্যক্রম চালাতে পারবে। কিন্তু কক্সবাজারে কাজ করা ত্রাণ সংস্থাগুলো ভাসানচরে যেতে চায় না। কক্সবাজারে তারা পাঁচ তারকা হোটেলে থাকতে পারেন, তাই তারা অন্য জায়গায় যেতে চান না। আন্তর্জাতিক বেসরকারি সংস্থার মধ্যে যারা রোহিঙ্গা ইস্যুকে রাজনীতিকরণ করতে চাইছে আমরা তাদের খুঁজে বের করার চেষ্টা করছি।’
তার মানে কি এই যে, জাতিসংঘের সংস্থাগুলো বাংলাদেশের পরিকল্পনা সমর্থন না করলেও রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হবে এমন প্রশ্নে ড. মোমেন বলেন, ‘হ্যাঁ সম্ভবত। আমরা অনেক লিফলেট, সিডি ও ভিডিও জব্দ করেছি, যেগুলোয় রোহিঙ্গাদের নির্দিষ্ট কিছু দাবি না মানলে মিয়ানমারে ফিরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ কিছু দাবি মানতে রাজি হয়েছে, যেমন নিরাপত্তা দেওয়া ও চলাফেরার অনুমতি। তবে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, হত্যাকা-ে জড়িতদের শাস্তি দেওয়া, রোহিঙ্গাদের এথনিক গোষ্ঠী হিসেবে স্বীকৃতি দেওয়া এবং তাদের নিজেদের ঘরবাড়িতে ফেরার অনুমতি দেওয়ার মতো দাবি মানা হয়নি।’
জাতিসংঘের সমর্থন ছাড়া বাংলাদেশ এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরাতে পারবে কিনা এমন প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা তা করতে পারব। তাতে জাতিসংঘ কী প্রতিক্রিয়া দেখাবে এর উত্তরে তিনি বলেন, ‘জাতিসংঘকে এই পরিকল্পনা মেনে নিতে হবে, নয়তো তারা রোহিঙ্গাদের তাদের সঙ্গে নিয়ে যেতে পারে। এই মানুষদের অনেকেই ইতোমধ্যে অপরাধমূলক কার্যক্রমে জড়িয়ে পড়েছে। ওই এলাকায় রোহিঙ্গাদের সংখ্যা স্থানীয়দের প্রায় দ্বিগুণ। স্থানীয়রা নিয়মিত অপরাধমূলক কার্যক্রমের অভিযোগ করছে। আমরা তা হতে দিতে পারি না। সে কারণে আমরা তাদের ভাসানচরে যেতে বাধ্য করতে পারি। বাংলাদেশ ধনী দেশ নয়। আমরা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র। এর পরও আমরা রোহিঙ্গাদের জন্য অনেক কিছু করেছি। এখন অন্যদের এগিয়ে আসতে হবে কারণ এটা শুধু আমাদের সমস্যা নয়। এটা একটা আন্তর্জাতিক ইস্যু। আমরা যদি তাদের নিরাপত্তা না দিতাম, তা হলে তারা গণহত্যার শিকার হতে পারত। আমরা তাদের যে কোনো জায়গায় পাঠাতে রাজি, যে কারও কাছে, যারা তাদের নিতে চায়। তাদের অনেক বছর রাখার সামর্থ্য আমাদের নেই। আমরা তাদের চিরদিন রাখতে পারি না।’
জাতিসংঘের বিরোধিতা করার সামর্থ্য বাংলাদেশের আছে কিনা এর উত্তরে ড. মোমেন বলেন, জাতিসংঘ আমাদের বেশি সাহায্য করছে না। তারা মিয়ানমারের রাখাইনে অনুকূল পরিবেশ তৈরি করতে পারছে না। জাতিসংঘের এ সংস্থাগুলো কেন মিয়ানমারে কাজ করছে না? তাদের মিয়ানমারে যাওয়া উচিত, বিশেষ করে রাখাইনে। সেখানে এমন পরিবেশ তৈরি করা উচিত, যা রোহিঙ্গাদের ফিরতে সহায়তা করতে পারে। জাতিসংঘের কাছ থেকে আমরা যে কাজ প্রত্যাশা করি, তা তারা করছে না।
জাতিসংঘের সংস্থাগুলো যদি আপনাদের পরিকল্পনা সমর্থন না করে তা হলে কী বাংলাদেশ তাদের তাড়িয়ে দেবে, এমন প্রশ্নে ড. মোমেনের উত্তর যদি প্রয়োজন হয়, আমরা তা-ই করব।
ভাসানচরের পরিবেশ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটা নিরাপদ। আমরা সেখানে সুন্দর বাড়ি ও বাঁধ নির্মাণ করেছি। আমরা যদি বাংলাদেশিদের সেখানে যেতে বলি তা হলে তারা নিশ্চয় যাবে।

হজ পালন শেষে ২৪৩ ফ্লাইটে দেশে ফিরেছেন ৮৬৪৩৮ হাজি

0

বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়ে হজ পালন শেষে দেশে ফিরেছেন ৮৬ হাজার ৪৩৮ জন হাজি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১১৭ ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১২৬ সহ মোট ২৪৩টি ফ্লাইটে তারা দেশে ফিরেন।

বাংলাদেশ থেকে চলতি বছর সর্বমোট এক লাখ ২৭ হাজার ১৫২ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) পবিত্র হজ পালন করেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদিয়া এয়ারলাইন্সের মোট ৩৬৫ ফ্লাইট যোগে তারা সৌদি যান। গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়।

গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব হাজিদের দেশে ফেরার কথা রয়েছে।