Home Blog Page 3527

পকেটের টাকা দিয়ে হলেও বার্সায় ফিরতে চান নেইমার!

0

বার্সেলোনায় প্রত্যাবর্তনে নেইমার এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে চুক্তির আর্থিক ঘাটতি দূর করতে প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে ১৭.৭ মিলিয়ন পাউন্ড প্রদান করতে প্রস্তুত। স্প্যানিশ গণমাধ্যমের রিপোর্টে এই তথ্য বলা হয়েছে। আজই শেষ হতে যাচ্ছে স্প্যানিশ লিগের দলবদল। শেষ মুহূর্তের নাটক দেখতে রুদ্ধশ্বাস অপেক্ষা করছেন ফুটবলপ্রেমীরা।

২০১৭ সালে বিশ্ব রেকর্ড ১৯৮ মিলিয়ন পাউন্ডে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমানোর পর থেকেই মাঠে ও মাঠের বাইরে নানান বিতর্ককে সঙ্গী করে দুটি বছর কাটিয়েছেন নেইমার। যে কারণে এই গ্রীষ্মেই পিএসজি ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন ব্রাজিলের এই তারকা।

স্কাই স্পোর্টসের রিপোর্ট অনুযায়ী, ২৭ বছর বয়সী এই তারকা বার্সেলোনায় ফিরতে এতটাই মরিয়া হয়ে উঠেছেন যে, কোনো বড় চুক্তি সম্পাদনের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক যোগান দিতেও রাজি আছেন। বার্সেলোনা এবং তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ এই গ্রীষ্মে নেইমারকে দলে ভেড়াতে চাচ্ছে। কিন্তু বিনিময়ে পিএসজি চাহিদা এতটাই বেশী ছিল যেটি পুরণ করা সম্ভব হয়নি ক্লাব দুটির।

লিগ ওয়ান জায়ান্টরা নেইমারকে ছেড়ে দেয়ার বিষয়ে এতটাই কঠোর যে, কোন ভাবেই চাহিদার অর্থ কমাতে রাজি নয়। এদিকে লা লিগায় প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ না হলেও চলতি মৌসুমে পিএসজিতে খেলা চালিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন নেইমার। তিনি আগামী শনিবার ব্রাজিলের হয়ে কলম্বিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। যদিও এই মৌসুমে কোন ম্যাচেই মূল একাদশে খেলা হয়নি তার। আগামী ১১ সেপ্টেম্বর বুধবার পেরুর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে কোচ তিতের শিষ্যরা।

শামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা; আত্মসমর্পণের নির্দেশ!

0

ভারতের তারকা পেসার মোহাম্মদ শামি আবারও বিপদে পড়ে গেছেন। সেরা ফর্মে থাকা এই পেসারের বিরুদ্ধে আজ সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ না করলেই গ্রেপ্তার করা হবে তাকে। একইসঙ্গে শামির বড় ভাই হাসিদ আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালত। শামি এবং তার বড় ভাইয়ের বিরুদ্ধে পারিবারিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছিলেন স্ত্রী হাসিন জাহান।

এমন একটা সময়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যখন জাতীয় দলের সঙ্গে উইন্ডিজ সফরে আছেন শামি। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে যে, বিদেশ সফরে থাকায় অতিরিক্ত ১৫ দিন সময় দেওয়া হয়েছে শামিকে। আদালতে হাজিরা না দেওয়ার কারণেই তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা। তবে তার বড় ভাইয়ের ক্ষেত্রে আজ সোমবার থেকেই গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর হবে। অর্থাৎ দেশে ফিরেই শামি আত্মসমর্পণ না করলে পরিস্থিতি আরও জটিল হবে। তবে জামিনের জন্যও আবেদন করতে পারবেন শামি।

গতবছর শামির বিরুদ্ধে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য হিংসার মতো একাধিক গুরুতর অভিযোগ তুলেছিলেন হাসিন। এমনকি শামির বড় ভাই হাসিদও তাকে একাধিকবার শারিরীক সম্পর্কে বাধ্য করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ ধারায় শামি ও তার দাদার বিরুদ্ধে মামলা দায়ের হয়। কিন্তু তারপর থেকে একবারও আলিপুরের অতিরিক্ত মুখ্য দায়রা আদালতে হাজিরা দেননি শামি। বরাবরই নিজের উপরে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

এদিকে হাল ছাড়েননি হাসিন। ক্রিকেটের ফিক্সিং সংক্রান্ত বিষয়েও শামির নাম জড়ানোর চেষ্টা করেছিলেন। তবে বিসিসিআইয়ের তদন্তের পর ক্লিনচিট পেয়ে মাঠে কামব্যাক করেছিলেন শামি। বিশ্বকাপে দারুণ পারফর্মেন্স করেছেন। কিন্তু এবার স্ত্রী নির্যাতন মামলায় আবারও সমস্যা নেমে এল তার জীবনে। এখন দেখার, পারিবারিক নির্যাতনের এমন গুরুতর অভিযোগ কীভাবে সামাল দেন ভারতীয় পেসার।

বিয়ের পর দুই নায়কের বিপরীতে নুসরাত

0

বিয়ের পরের কয়েকটা দিনে বেশ ঝামেলায় কেটেছে। নতুন সংসার, সংসদের দায়দায়িত্ব পালনের মাঝে বেশ কিছুদিন ডুবে ছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান। সিনেমার জগত থেকে চলে গিয়েছিলেন দূরে। আবার তিনি অভিনয়ে ফিরবেন কিনা- এমন জল্পনার মাঝেই প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন অভিনেত্রী। ছবির নাম ‘অসুর’। পরিচালনা করেছেন পাভেল। ওই ছবিতে নুসরাতের সঙ্গে দেখা যাবে আরও দুই অভিনেতা আবীর চ্যাটার্জি এবং জিৎকে।

শিল্পী রামকিঙ্কর বেজকে শ্রদ্ধা জানিয়ে নির্মিতব্য ছবিটির শুটিং কয়েকদিন আগেই শুরু হয়েছে। নুসরাত জাহানকে নিয়ে পরিচালক পাভেল বলেছেন, ‘ও আমার ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট। সাধারণত নায়িকাদের দেরি করে আসা নিয়ে আমি খুব বিরক্ত হই। তবে নুসরাত রাজনৈতিক কাজ সামলেও কোনো ঝামেলা করেনি। এত ভাল অভিনয় করছে যে, এই ছবি ওর ক্যারিয়ারের জন্য নতুন মাইলফলক হবে।’

শোনা যাচ্ছে, এই বছরের শেষের দিকে বড় পর্দায় মুক্তি পাবে ওই ছবি। নতুন জীবনে প্রবেশের পর প্রথম ছবি নিয়ে বেশ উত্তেজিত নুসরাত। দর্শকরা তাকে কীভাবে গ্রহণ করেন সেটাও একটা বিষয়। যদিও ইতিমধ্যেই তিনি প্রচার শুরু করেছেন। তিন দিন আগে ইনস্টাগ্রাম থেকে অভিনেতা জিতের সঙ্গে শুটের ছবি শেয়ার করেছেন নুসরাত। হ্যাশট্যাগে লিখেছেন ‘শুট মোড’। ভক্তরাও তাকে বড় পর্দায় দেখার জন্য মুখিয়ে আছেন।

এবার টেক্সাসে নোবেল

0

নিউ ইয়র্কের পথে। আমার পরের শো টেক্সাসের হিউস্টনে।

কানেক্টিকাটের কনসার্টে

এ দিন বিকেল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে এ অনুষ্ঠান। যদিও ইতোপূর্বে নোবেলের একটি কনসার্টেরই তথ্য পাওয়া গিয়েছিল। এখন জানা যাচ্ছে টেক্সাসেও কনসার্ট রয়েছে।

‘সা রে গা মা পা’তে অংশ নিয়ে দুই বাংলার মানুষের মন জয় করেছেন বাংলাদেশের ছেলে মাঈনুল আহসান নোবেল। দর্শক ভোটে বার বার সেরা হওয়ার পাশাপাশি, বিচারকদের কাছ থেকে সবসময় উচ্ছসিত প্রশংসা পেয়েছেন। তবে ‘সা রে গা মা পা’র এবারের প্রতিযোগিতায় প্রথম হয়েছেন অঙ্কিতা। যৌথভাবে প্রথম হন রানারআপ গৌরব ও স্নিগ্ধজিৎ ও দ্বিতীয় রানারআপ হন প্রীতম ও মাঈনুল আহসান নোবেল।

গোপালগঞ্জের সন্তান নোবেল ছোটবেলা থেকেই গান করেন। কোনো গুরুর কাছে শিক্ষা না নিলেও আগে বাংলালিংক নেক্সট টিউবার প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা ছয়ে এসেছিলেন । তারপর জি বাংলার সা রে গা মা পা দিয়ে আলোচনায় আসেন তিনি। তবে নানা রকম নেতিবাচক মন্তব্যে বিতর্কেরও জন্ম দিয়েছেন নবাগত এই গায়ক।

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৪ শতাংশ ডেঙ্গু রোগী

0

চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৪ শতাংশ ডেঙ্গু রোগী। চিকিৎসা নিয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা বাড়ছে।

চলতি বছরের শুরু থেকে আজ সোমবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ৯৬২ জন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৬৭ হাজার ৮৪৩ জন। সোমবার পর্যন্ত ৯৪ শতাংশ মানুষ চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

সারাদেশে বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৯৩১ জন। এর মধ্যে ঢাকায় ২ হাজার ১৭৭ জন এবং ঢাকার বাহিরে ১ হাজার ৭৫৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৫ জন। এর মধ্যে ঢাকায় ৩৯৬ জন এবং ঢাকার বাহিরে ৪৬৯ জন। নতুন করে আক্রন্ত রোগীর সংখ্যা ৪ শতাংশ কমেছে। এ যাবত ডেঙ্গু রোগে ৫৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮২, মিটফোর্ড হাসপাতালে ৫৪, ঢাকা শিশু হাসপাতালে ৯, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ৩৩, বিএসএমএমইউতে ১৮, পুলিশ হাসপাতাল রাজারবাগে ৫, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬, বিজিবি হাসপাতাল পিলখানায় ১, সম্মলিত সামরিক হাসপাতালে ৬ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ২৯ জন, কুয়েত মৈত্রী সরকারী হাসপাতালে ১ জন এবং নিটোরে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭২ জন, খুলনা বিভাগে ১৪৩ জন, রংপুর বিভাগে ১৭ জন, রাজশাহী বিভাগে ৪২ জন, বরিশাল বিভাগে ৬১ জন, সিলেট বিভাগে ৯ জন ও ময়মনসিংহ বিভাগে ১৬ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হন।

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন সৌদি নৌ প্রধান

0

ঢাকা সফররত সৌদি নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল ফাহাদ বিন আবদুল্লাহ আল-গোফায়েলি ১১ লাখের অধিক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন।

সৌদি নৌ প্রধান আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ প্রশংসা করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে বলেন, বাংলাদেশ মানবিক কারণে মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্ত্যচ্যুত এ সকল রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।

শেখ হাসিনা বলেন, রোহিঙ্গারা কক্সবাজারের যেসব স্থানে আশ্রয় নিয়েছে, তারা ওখানকার স্থানীয়দের তুলনায় বেশি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে এবং আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেখ হাসিনা বলেন, ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা বিরোধ বাংলাদেশ সমাধান করেছে।

সৌদি নৌ প্রধান বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিরাজমান বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, আগামী দিনগুলোতে এ সম্পর্ক আরো জোরদার হবে।

তিনি আরো বলেন, সৌদি জনগণের হৃদয়ে বাংলাদেশের বিশেষ স্থান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশী লোকেরা কঠোর পরিশ্রম করতে পারে। তিনি বাংলাদেশের সর্বাত্মক সাফল্য কামনা করেন।

বৈঠকে সৌদি নৌ প্রধান জানান, দুই দেশের নৌ বাহিনীর মধ্যে সহযোগিতা বৃদ্ধি প্রশ্নে বাংলাদেশের নৌ প্রধানের সঙ্গে তার ফলপ্রসু আলোচনা হয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশের নৌ প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল ষ্টাফ অফিসার লে. জেনারেল মাহফুজুর রহমান এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি চার্জ দ্যা এ্যাফেয়ার্স উপস্থিত ছিলেন।

রোহিঙ্গাদের মোবাইল বন্ধের নির্দেশ

0

রোহিঙ্গাদের কাছে মোবাইল সুবিধা বন্ধে ব্যবস্থা নেয়ার জন্য মোবাইল অপারেটরদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিটিআরসি)।

নির্দেশনায় বলা হয়েছে, আগামী সাত দিনের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পগুলোয় মোবাইল সিম বিক্রি, রোহিঙ্গাদের মোবাইল সিম ব্যবহার বন্ধসহ সবরকম মোবাইল সুবিধা বন্ধ করতে হবে।

রবিবার বিটিআরসি এই নির্দেশনা দিলেও, সোমবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে বিস্তারিত জানানো হয়েছে।

কি বলা হয়েছে বিটিআরসির নির্দেশনায়

‘রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন শৃঙ্খলা রক্ষা ও জন সুরক্ষার স্বার্থে রোহিঙ্গা জনগোষ্ঠী যেন কোনরকম মোবাইল সুবিধা না পায়, সেজন্য আগে মোবাইল অপারেটরদের নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি বিটিআরসির ক্যাম্প পরিদর্শন কমিটি, গোয়েন্দা সূত্র ও পত্রপত্রিকায় প্রকাশিত খবরে রোহিঙ্গাদের হাতে ব্যাপক হারে সিম/রিম ব্যবহারের তথ্য পাওয়া গেছে’।

‘তাই আগামী সাত কর্ম দিবসের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে কোন প্রকার সিম বিক্রিসহ সকল প্রকার মোবাইল সুবিধা বন্ধের নির্দেশনা প্রদান করা হলো। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করে বিটিআরসিকে অবহিত করতে হবে’।

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর নির্দেশের পর বিটিআরসি এই ব্যবস্থা নিয়েছে বলে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

কীভাবে সিম পায় রোহিঙ্গারা

বাংলাদেশে মোবাইল সিম কিনতে হলে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের ফটোকপির মতো পরিচয় ও ছবিযুক্ত আইডি কার্ড দরকার হয়। সেই সঙ্গে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় তথ্যাগারের সঙ্গে আঙ্গুলের ছাপ মেলার পরেই একজনের নামে সিম বিক্রি করা হয়ে থাকে।

তাহলে রোহিঙ্গারা সিম কিনছেন কীভাবে?

কক্সবাজারের সাংবাদিক তোফায়েল আহমেদ বলছেন, ”প্রথম দিকে যখন রোহিঙ্গারা আসে, তখন বিভিন্ন এনজিও তাদের নানারকম খাদ্য ও দরকারি সামগ্রীর পাশাপাশি মোবাইল ও সিম কার্ড দিয়েছে। তখন অনেক কোম্পানির লোকজন ক্যাম্পে সিম বিক্রি করেছে।”

পরবর্তীতে কড়াকড়ি আরোপ করার পরে বাংলাদেশি নানা ব্যক্তির সঙ্গে টাকাপয়সার চুক্তিতে তাদের নামে সিম কেনা হয় বা সিমের মালিকানা দেয়া হয়। কিন্তু সেসব সিম ব্যবহার করেন রোহিঙ্গারা।

বিবিসির কথা হয় সাতবছর ধরে বাংলাদেশে থাকা একজন রোহিঙ্গার সঙ্গে। তিনি তখন বাজার থেকেই সিম কিনেছিলেন।

কিন্তু এনআইডি আর আঙ্গুলের ছাপের কড়াকড়ি আরোপ করার পরে বাংলাদেশি একজনের পরিচয় পত্র দিয়ে সিমটি রেজিস্ট্রেশন করিয়ে নেন। কিন্তু এখনো তিনিই সেটি ব্যবহার করছেন। বিবিসি

টানা চার দিন ধরে দরপতনে পুঁজিবাজার

0

সূচকের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে এই পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৩৭ পয়েন্ট, অবস্থান করছে ৫০৩৩ পয়েন্টে। এই নিয়ে টানা চার কার্যদিবসে ডিএসইএক্স কমল ১৫৫ পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮৮ পয়েন্ট।

ডিএসইতে আজ মোট লেনদেন কিছুটা বেড়েছে, হয়েছে ৪৪২ কোটি ৯০ লাখ টাকা। গত কার্যদিবসে মোট লেনদেনের পরিমাণ ছিল ৩৩২ কোটি ৪০ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ২০৯টির, বেড়েছে ১০০টির ও অপরিবর্তিত আছে ৪৫টির।

আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্টাইল ক্র্যাফট, জেএমআই সিরিঞ্জেস, আইটি কনসালট্যান্ট লিমিটেড, সিলকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ওয়াটা কেমিক্যাল, বিকন ফার্মা, ন্যাশনাল পলিমার ও মুন্নু স্টাফলার।

দর বাড়ার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো ইনটেক, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, কে অ্যান্ড কিউ, মুন্নু সিরামিকস, গ্লোবাল ইনস্যুরেন্স, মুন্নু স্টাফলার, আইটি কনসালট্যান্ট লিমিটেড, স্টাইল ক্র্যাফট, প্রগতি লাইফ ইনস্যুরেন্স ও লিগ্যাসি ফুটওয়্যার।

দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো জিল বাংলা, আইসিবি ইনভেস্টমেন্ট ব্যাংক লিমিটেড, আইপিডিসি, তাল্লু স্পিনিং, ন্যাশনাল পলিমার, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, তুংঘাই নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড, বে লিজিং, সিনো বাংলা ও সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

অন্যদিকে, সিএসইতে লেনদেনে অংশ নেওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে ১৫৩টির, বেড়েছে ৬৩টির ও অপরিবর্তিত আছে ৩১টির।

ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় শতাধিক নিহত

0

ইয়েমেনে রেডক্রসের প্রতিনিধি দলের আন্তর্জাতিক কমিটির প্রধান ফ্রাঞ্জ রাউচেনস্টেইনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, সেখানে শতাধিক মানুষ নিহত হয়েছেন বলেই তিনি বিশ্বাস করেন।
হামলার পর কারাগার কমপ্লেক্স এবং হাসপাতালগুলো পরিদর্শন করে রাউচেনস্টাইন বলেন, ‘সেখানে তিনটি ভবন বিধ্বস্ত হয়েছে এবং যে বিল্ডিংয়ে আটক ব্যক্তিরা ছিল সেটিও। যাদের বেশিরভাগই মারা গেছেন।’
এদিকে ইউসুফ আল-হাদ্রি নামে হুথিদের একজন মুখপাত্র বলেছেন, বন্দিশালা হিসেবে ব্যবহৃত একটি কমপ্লেক্সে রবিবারের ওই বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন।
এতে আরও ৫০ জন আহত হয়েছেন উল্লেখ করে বিদ্রোহীদের দ্বারা পরিচালিত আল মাসিরাহ টিভিকে তিনি বলেন, ১৮৫ জনের মত যুদ্ধবন্দি ছিল ধামার কমিউনিটি কলেজের এ কমপ্লেক্সে।
আহতদের মধ্যে ছিলেন নাজম সালেহ নামে এক যুবকও। তিনি সংবাদ সংস্থা এপিকে বলেছেন, ‘আমরা ঘুমিয়ে ছিলাম এবং মধ্যরাতের দিকে প্রায় তিন, চার অথবা ছয়টি বোমার বিস্ফোরণ ঘটে।’
স্থানীয় একটি হাসপাতালের স্ট্রেচারে চড়া অবস্থায় তিনি বলছিলেন, ‘তারা কারাগারকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছিল, তবে আমি আসলে বোমার প্রকৃত সংখ্যাটা জানি না … আমরা নিচ তলায় ১০০ জন বন্দী ছিলাম এবং উপরের তলায় ছিল প্রায় ১৫০ জনের মতো।’
এর আগে, হুথিদের মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম একটি টুইটার পোস্টে বলেছিলেন, নিহতের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে এবং শতাধিক আহত হয়েছে।
বিষয়টি স্বীকার করে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জোটটি বলেছে, তারা ধামারে হুথি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণকারী একটি সাইট ধ্বংস করে দিয়েছে

ম্যানিলায় এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে নিহত ৯

0

ফিলিপাইনে রোগী ও ডাক্তারদের বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৯ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন স্থানীয় নাগরিক।
রবিবার দেশটির রাজধানী ম্যানিলা থেকে ৪৬ কিলোমিটার দূরবর্তী ল্যাগুনার একটি রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ম্যানিলা পুলিশ জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চল থেকে ম্যানিলায় আসার পথে কিং এয়ার ৩৫০ নামের একটি বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া স্থানীয় দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের মধ্যে একজন রোগী এবং বাকিরা সবাই চিকিৎসক ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়তে দেখা যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মূলত, বিমানটি রিসোর্টের কয়েকটি বাড়ির ওপর দিয়ে বিধ্বস্ত হয়। এতে ওই বিল্ডিংগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।