Home Blog Page 3529

রাষ্ট্রহীন হলো ভারতের সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিনের পরিবার!

0

শনিবার ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশিত হয়েছে। ভারতের সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদের পরিবারের কয়েকজন সদস্যের নাম এ তালিকায় খুঁজে পাওয়া যায়নি। এর ফলে, শনিবার থেকে তারা রাষ্ট্রহীন হয়ে পড়লেন।

ভারতের পঞ্চম রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলি আহমেদ। তিনি ১৯৭৪ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। দায়িত্বপালন অবস্থায় মৃত্যুবরণ করা দ্বিতীয় ভারতীয় রাষ্ট্রপতি তিনি। ফখরুদ্দিন আলি আহমেদ গুরজার জাতিগোষ্ঠীর পক্ষ থেকে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা একমাত্র ব্যক্তি ছিলেন।

২০১৮ সালে এনআরসি-র দ্বিতীয় খসড়া তালিকায় প্রকাশিত হয়। সে সময় ওই তালিকায় এই সাবেক রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের নাম ছিল না। তখন এ কারণে বিতর্ক হয়েছিল। এনআরসি কর্তৃপক্ষ তাদেরকে নাগরিকত্ব প্রমাণের উপযুক্ত প্রমাণ হাজির করতে বলেছিল। ফখরুদ্দিনের পরিবারের সদস্যরা তা দাখিল করেছিলেন।

তাদের দাবি, নথি জমা দেওয়াতে তাদের কোনও ত্রুটি ছিল না। এরপরও চূড়ান্ত নাগরিক তালিকায় নেই তাদের নাম।

জানা গেছে, ফখরুদ্দিনের পরিবার আসামের কামরূপের রঙ্গিয়ায় দীর্ঘদিন ধরে বাস করছেন। সাদামাটা গ্রামীণ জীবন তাদের। নাগরিকত্ব প্রমাণ নিয়ে বিন্দুমাত্র দ্বিধা ছিল না তাদের।

২০১৮ সালের জুলাইয়ে প্রকাশিত দ্বিতীয় খসড়া তালিকায় নাম ছিল না সাবেক রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলি আহমেদ, তাঁর প্রয়াত ভাই একরামুদ্দিন আলি ও ভাইয়ের ছেলে জিয়াউদ্দিনের।

তবে ওই তালিকায় ফখরুদ্দিনের ছেলে পারভেজ ও তার পরিবারের সদস্যদের নাম ছিল। বাকিদের নাম তালিকাভুক্ত করতে এনআরসি-র পক্ষ থেকে বংশলতিকা চাওয়া হয়। তা দাখিলও করা হয়। আশা ছিল, নিজেদের নাগরিকত্ব প্রমাণের পরীক্ষায় পাস করে যাবেন। কিন্তু তা আর হলো না।

আমাদেরও ভালো স্পিনার আছে : নবি

0

সফরকারীদের অধিকাংশ দলই বাংলাদেশের আবহাওয়াকে তাদের বড় প্রতিপক্ষ মনে করলেও আফগানিস্তানের বেলায় সেটা ভিন্ন। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট নিয়মিতভাবেই অংশ নিচ্ছে আফগানিস্তানের খেলোযাড়রা। যে কারণেই এখানকার কন্ডিশনের সঙ্গে তারা পরিচিত। তাদের বিশ্বাস, এখানকার কন্ডিশন তাদের জন্য মোটেও দুর্বোধ্য এবং এটাই একটা সুবিধা হিসেবে দেখছে আফগানিস্তান দল। একইসঙ্গে বাংলাদেশের স্পিন আক্রমণ ঠেকাতে নিজেদের স্পিন অস্ত্রগুলোর কথাও মনে করিয়ে দিলেন মোহাম্মদ নবি।

আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শুরু হতে চলা একমাত্র টেস্টের প্রস্তুতি হিসেবে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে সফরকারী আফগানিস্তান ক্রিকেট দল। অতীতে দেখা গেছে, এশিয়ার দেশগুলোকেও চট্টগ্রামের উষ্ণ আবহাওয়ার সাথে মানিয়ে নিতে কষ্ট করতে হয়েছে। তবে নিয়মিতভাবে বাংলাদেশ সফর করা আফগান অল-রাউন্ডার মোহাম্মদ নবি এর সঙ্গে একমত নন।

সাংবাদিকদের নবি বলেন, ‘এখানকার আবহাওয়া কোনো বিষয় নয়। কেননা আমরা মাত্র আবুধাবি থেকে এসেছি, যেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। আমরা সেখানে ১০ দিন কাটিয়েছি। সুতরাং এর সঙ্গে আমরা অনেকটাই অভ্যস্ত। এখানকার(চট্টগ্রামে) আদ্রতা কিছুটা বেশি। তবে আশা করছি ৪-৫ দিনে আমরা এটা মানিয়ে নিতে পারব। গত ৫/৬ বছর ধরে আমরা নিয়মিতভাবে এখানে খেলতে আসছি। আমাদের দলের অধিকাংশ সদস্যই এ ধরনের কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত।’

টেস্ট ক্রিকেট তার দল নতুন হওয়ায় নবি বরং ইতিবাচক ক্রিকেট খেলার ওপর গুরুত্ব দেন, ‘টেস্টে আমরা ইতিবাচক খেলতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমি মনে করি উভয় দলের জন্যই বাড়তি পাওনা হচ্ছে তারা এশিয়ান কন্ডিশনে অভ্যস্ত এবং এশিয়ান খেলোয়াড়।’

নিজ মাঠে টেস্টে সাধারণত চার স্পিনার নিয়ে সেরা একাদশ সাজায় বাংলাদেশ এবং এবারও তার ব্যতিক্রম হবেনা। তবে নবির মতে, বাংলাদেশের পেসাররাও হুমকি হয়ে উঠতে পারেন এবং ধৈর্য্য এবং ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে নিজ দলের প্রতি আহবান জানান তিনি। নবি বলেন, ‘ভালো স্পিনর আক্রমণ ছাড়া তাদের ভালো ফাস্ট বোলারও রয়েছে। আমার মনে পিচ খুব বেশি বাউন্সি হবে না। অধিকাংশ সময়েই চট্টগ্রামের পিচ ব্যাটিং সহায়ক হয়ে থাকে এবং আমাদের দলে মানসম্মত বেশ কয়েকজন ব্যাটসম্যান ও ভালো মানের স্পিনারও আছে।’

শরীরে কিসের এতো দাগ? সমালোচনার তীরে জারিন

0

ওজন কমালে বা প্রেগন্যান্সির পরে স্ট্রেচ মার্কস একটি অত্যন্ত স্বাভাবিক বিষয়। তবুও তা নিয়ে হীনমন্যতায় ভোগেন অনেক নারী। তারকাদের ক্ষেত্রে আবার অনেকে এই স্ট্রেচমার্কসের কারণে সমালোচনায় শিকার হন। ঠিক যেমনটা হলো অভিনেত্রী জারিন খানের সঙ্গে। শরীরের স্ট্রেচ মার্কসের কারণে সোশ্যল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছেন জারিন। তবে এক্ষেত্রে তাঁর পাশে দাঁড়িয়েছেন আনুশকা শর্মা।

সম্প্রতি, ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন জারিন। সেখানে জারিনের শরীরের স্ট্রেচ মার্কস নিয়ে তাঁকে ট্রোল করতে থাকেন অনেকেই।

যদিও এক্ষেত্রে ট্রোলিং জবাবও দিতে ছাড়েননি জারিন। জারিনের হয়ে মুখ খোলেন তার ভক্তরাও। এক্ষেত্রে জারির সাফ জবাব, ওজন কমানোর পর শরীরে স্ট্রেচ মার্কস অত্যন্ত সাধারণ একটা বিষয়। স্ক্রিনশটের স্ট্যাটাস দিয়ে তাঁকে নিয়ে করা ট্রোলিংয়ের জবাব দেন অভিনেত্রী। পাশাপাশি যাঁরা তাঁকে সমর্থন করেছেন তাঁদের প্রশংসা করতেও ভোলেননি তিনি।

জারিন বলেন, প্রায় ৫০ কেজিরও বেশি ওজন কমালে স্ট্রেচ মার্কস থাকাটা খুবই স্বাভাবিক। জারিন আরও জানান, চিরকালই স্বাভাবিক শরীরিক সৌন্দর্যে বিশ্বাস করে এসেছি। তাই স্ট্রেচ মার্কস নিয়ে আমি মাথা ঘামাই না। “ফটোশপ বা সার্জারি না করলে স্বাভাবিক মানুষের শরীর এমনই হয়, স্টেটাসে লেখেন জারিন।

এক্ষেত্রে, জারিনের পাশে দাঁড়িয়েছেন আনুশকা। তিনি লেখেন, জারিন তুমি যেরকম, সেরকমই তুমি সুন্দর, সাহসী ও আত্মবিশ্বাসী! আনুশকার এই স্টেটাসের প্রশংসা করেছেন নেটিজেনরাও। যেভাবে একজন অভিনেত্রী হয়ে আরেক অভিনেত্রীকে ভরসা জোগালেন, তারই আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায়।

‘শুধু ফেসবুকে লিখলে হবে না, হলে আসতে হবে

0

ঠিক দেড় বছর আগে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। আজকের দিনে এই যে দাঁড়িয়ে আপনাদের সামনে এই ছবি নিয়ে বলবো এমনটা চিন্তা করেছিলাম। আজ সেই চিন্তার বাস্তবায়ন হচ্ছে। আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। এগিয়ে আসতে চাইলে হলে আসতে হবে, শুধু ফেসবুকে লিখলেই হবে না। সিনেমা দেখতে হবে।

শনিবার বিকালে তেজগাঁওয়ের বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে আয়োজিত ‘সাপলুডু’র চলচ্চিত্রের গান রিলিজ অনুষ্ঠানে অংশ নেওয়ার পূর্ব মুহূর্তে সাংবাদিকদের সাথে কথাগুলো বলছিলেন চিত্রনায়ক আরেফিন শুভ।

এমন থ্রিলার চলচ্চিত্র বাংলা ভাষায় খুব কম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দর্শকরা অনেক সাপোর্টিং। তারপরেও দর্শকের কাছে একটাই প্রত্যাশা, তারা ঘরে বসে না থেকে সিনেমা হলে এসে ছবিটা দেখুক। টিকেট কেটে সিনেমা দেখলে প্রযোজক কিছু টাকা পাবে, এটা এজন্য বলছি না। দর্শককে হলে আসতে বলছি, কারণ এই মুহূর্তে বেশ ভালো ভালো ছবি হচ্ছে। আর সাপ্লুডুর মতো থ্রিলার ছবি খুবই কম হয়েছে আমাদের দেশে।

তারকাবহুল ছবি উল্লেখ করে আরেফিন শুভ বলেন, এই ছবি আমার ছবি, আমাদের ছবি একটা স্বপ্নের ছবি। এই ছবিতে কে নেই? আপনাদের পরিচিত তারকা কে নেই? আমি আছি, বিদ্যা সিনহা মিম আছে, মারজুক আছেন, রুনা আছেন, তারিক আনাম খান আছেন, সালাউদ্দিন লাভলু আছেন, জাহিদ হাসান আছেন, শতাব্দী ওয়াদুদ আছেন, সুষমা সরকার আছেন- কে নেউ?

আরেফিন শুভ বলেন, বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন দর্শকের সাপোর্ট খুব বেশি প্রয়োজন। আমাদের দেশের সব মানুষের উচিত, বর্তমান জরাজীর্ণ চলচ্চিত্র শিল্পকে আবার আগের মতো জায়গায় নিয়ে যেতে সহায়তা করা। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করি, সময়ের পরিবর্তন হবেই।

কেমন হলো ‘সাপলুডু’ খেলা?-এমন প্রশ্নে শুভ বলেন, আমরা ছবিটা করেছি দর্শকদের জন্য। ‘সাপলুডু’ কেমন হলো ২৭ সেপ্টেম্বর হলে মুক্তি পাওয়ার পর বোঝা যাবে! দর্শক বলুক, ছবিটা কেমন হয়েছে। তবে এটুকু বলি, ‘সাপলুডু’ এক্সট্রা অর্ডিনারি কিছু না। তবে আমরা একটা সাদামাটা গল্পকে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করেছি। আশা করছি দর্শক এটা পুরোপুরি উপভোগ করবেন এবং তারা এটাও বুঝতে পারবেন যে আমরা ‘সাপলুডু’ কেমন খেলেছি!

বলিউড বা টলিউডের মতো আমাদের বাজেট নেই। আমাদের অনেক সংকীর্ণতা, অনেক সীমাবদ্ধতা। তারপরও আমরা আমাদের লিমিটেশনের মধ্যে দিয়েও দুর্দান্ত একটা কাজ করেছি বলে আমার মনে হয়। এখন বাকিটা দর্শকের বিবেচনা। বলছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ।

গত বছর ২৬ অক্টোবরে শুরু হয়েছিল ‘সাপলুডু’র শুটিং। কঠোর গোপনীয়তা রক্ষা করে মানিকগঞ্জ, মধুপুর, গাজীপুর, টেকনাফ, কক্সবাজারে টানা শুটিংয়ের মাধ্যমে ৩ ডিসেম্বর শেষ হয় ছবির কাজ।

প্রশিক্ষণ সফরে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’র চট্টগ্রাম ত্যাগ

0

বন্ধুপ্রতিম দেশ শ্রীলংকা ও ভারতে প্রশিক্ষণ সফরে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ আজ রবিবার (০১-০৯-২০১৯) দুপুরে চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ-জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-স্বজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদেরকে বিদায় জানায়।
এ সময় কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানসহ স্থানীয় নৌ কর্মকর্তা, নাবিক এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

সফরের অংশ হিসেবে জাহাজটি আগামী ৭ হতে ১০ সেপ্টে¤¦র শ্রীলংকার কলম্বো বন্দরে এবং ১৪ হতে ১৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখ পর্যন্ত ভারতের বিশাখাপত্তম এ অবস্থান করবে। উক্ত সফরে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিকসহ বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/সংস্থা হতে মোট ২৫৭ জন সদস্য অংশগ্রহণ করছে। সফরকারী নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান এর অধিনায়ক হিসেবে রয়েছেন কমান্ডার এম জহিরুল ইসলাম।
জাহাজটি উক্ত প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মান উন্নয়নের পাশাপাশি দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, প্রশিক্ষণ সফর শেষে জাহাজটি আগামী ১৯ সেপ্টেম্বর ২০১৯ তারিখে দেশে প্রত্যাবর্তনের কথা রয়েছে।

সরকার মিয়ানমারকে চাপ দিতে ব্যর্থ হয়েছে: ফখরুল

0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সঙ্কট এখন ভয়াবহ অবস্থায় আছে। এ সঙ্কটের ভবিষ্যৎ বলা মুশকিল। সরকার মিয়ানমারকে চাপ দিতে ব্যর্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের দুষছে। অথচ আমরা কথা বলছি সরকারের পক্ষে। আমরা জাতীয় ঐক্যের কথা বলছি। অথচ তাদের জাতীয় ঐক্য ভালো লাগে না।
তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানের মতো সঙ্কট আর আসেনি। জনগণ থেকে এ সরকার পুরোপুরি বিচ্ছিন্ন। আমরা জনগণের মাঝে আছি, আমরা হেরে যাব না। আমরা হতাশ নই, শেষ পর্যন্ত লড়বো। অবিলম্বে একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি।

কাশ্মিরে সঙ্কট সমাধানে গণভোট দেয়ার আহ্বান ওআইসি’র

0

ভারত শাসিত কাশ্মিরে চলমান সঙ্কট ও সমস্যা সমাধানে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে গণভোট দেয়ার আহ্বান জানিয়েছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওআইসি এই আহ্বান জানায়। পাশাপাশি কাশ্মিরকে আন্তর্জাতিকভাবে দেয়া মর্যাদা রক্ষার কথাও সংস্থাটি জোরালো ভাবে উল্লেখ করে বলে জানায় পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন।
সাম্প্রতিক সময়ে কাশ্মির উত্তেজনা ও সেখানকার মানুষের মৌলিক অধিকারের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় হওয়ার প্রেক্ষিতে ওআইসি সচিবালয় থেকে এই বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত জম্মু ও কাশ্মিরকে দেয়া বিশেষ মর্যাদার কথা জোর দিয়ে উল্লেখ করা হয়।

মুসলিম দেশগুলোর শীর্ষ এই সংস্থা কাশ্মিরের জনগণের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ওআইসি সম্মেলনের সিদ্ধান্ত এবং পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে নেয়া প্রস্তাবগুলোর কথাও মনে করিয়ে দিয়েছে। পাশাপাশি ওআইসি অবিলম্বে ভারত শাসিত কাশ্মির থেকে কারফিউ তুলে নেয়ার, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবস্থাসহ যোগাযোগ ব্যবস্থা পুনর্বহালের এবং কাশ্মিরের জনগণের মৌলিক অধিকারগুলোর প্রতি সম্মান দেখাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের মাধ্যমে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে অঞ্চলটিতে বিরাজমান পরিস্থিতি নিয়ে আর্ন্জাতিক সম্প্রদায়ের মতো ওআইসি’ও উদ্বিগ্ন বলেও উল্লেখ করে সংস্থাটি।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপ করে কাশ্মিরকে দেয়া বিশেষ মর্যাদা বাতিল করে নয়াদিল্লী। পাশাপাশি কাশ্মির রাজ্য ভেঙে জম্মু ও কাশ্মির এবং লাদাখ নামের দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে ভারত সরকার। এরপর থেকেই ভারত শাসিত কাশ্মিরে টানা কারফিউ চলছে।
পাশাপাশি বন্ধ করে রাখা হয়েছে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট সংযোগসহ সকল যোগাযোগ ব্যবস্থা। কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রায় এক মাস পর হতে চললেও উপত্যকাটি কার্যতঃ অচল হয়ে আছে। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনও হয়ে আছে স্থবির।

৬১ হাজার শিক্ষক নিয়োগ হবে প্রাথমিকে

0

প্রাথমিকে নিয়োগ হবে ৬১ হাজার ১৬৬ জন শিক্ষক। এজন্য চলতি (২০১৯-২০) অর্থবছরে ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির প্রথম যৌথ বার্ষিক পর্যালোচনা সভায় এ তথ্য জাননো হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন সভাপতিত্বে সভায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (জাইকা), জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ৬১ হাজার ১৬৬ জন শিক্ষকের পদ সৃজন করা সংক্রান্ত পরিকল্পনা এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

পর্যালোচনা সভায় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির পাঁচটি বিষয় নিয়ে গ্রুপ ডিসকাশন হয়। এগুলো হচ্ছে- মান নিশ্চিতকরণ, ন্যায় সঙ্গত অংশগ্রহণ নিশ্চিতকরণ, ব্যবস্থাপনা ও সুশাসন, অর্থ ও ক্রয় ব্যবস্থাপনা এবং সুষ্ঠু সমন্বয় ও অংশীদারিত্ব।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা মঙ্গলবার

0

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর এক সভা আগামী মঙ্গলবার বিকেল ৫টায় দলের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার এ কথা জানানো হয়।
দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

রিফাত হত্যা মামলায় মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

0

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে চারটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. হুমায়ুন কবির।
বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার পর পুলিশ নিরবিচ্ছিন্নভাবে গভীর তদন্ত শেষে ২৪ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪/২১২/১০৯/১১৪/১২০-বি(১) ধারায় বরগুনা সদর থানার অভিযোগপত্র ২৮০(১) বিজ্ঞ আদালতে দাখিল করা হয়েছে। চার্জশিটে উল্লেখিত আসামিদের ব্যাপারে কোনো তথ্য দিতে রাজি হয়নি পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি চার্জশিটের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও তাদের কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।
রিফাত হত্যা মামলায় গত ২২ আগস্ট আদালতে চার্জশিট জমা দেয়ার দিন ছিল। সেদিন মামলার প্রতিবেদন তৈরি করতে না পারায় আদালতে চার্জশিট জমা দেয়া হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য করেন আদালত। কিন্তু এরই মধ্যে তড়িঘড়ি করে রোববার (১ সেপ্টেম্বর) আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ।
এর আগে গত ২৯ আগস্ট হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ দুই শর্তে মিন্নির জামিন মঞ্জুর করেন। এরই মধ্যে রোববার হাইকোর্টে জামিন পাওয়া রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন স্থগিত চেয়ে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ।
রিফাত হত্যা মামলায় এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- রিফাত ফরাজী, রিশান ফরাজী, চন্দন সরকার, রাব্বি আকন, হাসান, অলি, টিকটক হৃদয়, সাগর, কামরুল ইসলাম সাইমুন, আরিয়ান শ্রাবণ, রাফিউল ইসলাম রাব্বি, তানভীর, নাজমুল হাসান, রাতুল সিকদার ও আয়শা সিদ্দিকা মিন্নি।
তবে মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মুসা বন্ড, ৭ নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ৮ নম্বর আসামি রায়হান ও ১০ নম্বর আসামি রিফাত হাওলাদারকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ মামলার প্রধান আসামি নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
গত ২৬ জুন সকালে প্রকাশ্যে বরগুনা সরকারি কলেজ গেটের সামনে রিফাতকে কুপিয়ে আহত করা হয়। গুরুতর আহত অবস্থায় বরিশাল নেয়ার পর মারা যান রিফাত। এ ঘটনায় রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা থানায় হত্যা মামলা করেন।