Home Blog Page 3530

রোহিঙ্গা ‘ডাকাত’ নূর মোহাম্মদ ‘বন্দুকযুদ্ধে’ নিহত

0

নিহত রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ প্রকাশ নুর আলম মিয়ানমারের আকিয়াব এলাকার কালা মিয়ার ছেলে। বর্তমানে কক্সবাজারের টেকনাফের ২৭ নম্বর শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করছিলেন। তবে ইতোমধ্যে নিহত রোহিঙ্গা নূর বাংলাদেশি স্মার্ট কার্ড তৈরি করেছিল। এদেশে রয়েছে তার ৪টি বাড়ি।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান: আলোচিত রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদকে শনিবার গ্রেপ্তারের পর রোববার ভোররাতে টেকনাফ থানার ওসি তদন্ত এবিএম দোহার নেতৃত্বে পুলিশের একটি দল তার দেয়া তথ্য মতে তাকে সাথে নিয়ে টেকনাফ উপজেলার নীলা জাদিমুরা ২৭ নম্বর ক্যাম্পের পাহাড়ী জনপদের বাড়িতে অবৈধ অস্ত্র ভান্ডার উদ্ধার করতে গেলে রোহিঙ্গা উগ্রপন্থি সংগঠন এবং মাদক কারবারি সিন্ডিকেটের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি শুরু করে। এসময় টেকনাফ থানার ওসি তদন্ত এবিএম দুহা, কনস্টেবল আশেদূল ও কনস্টেবল অন্তর চৌধুরী আহত হন।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ৪ টি এলজি, ১টি থ্রি কোয়াটার, ১৮ রাউন্ড গুলি ২০ কি ঊষা সহ গুলিবিদ্ধ নূর মোহাম্মদ কে উদ্ধার করে। উদ্ধারকৃত নূর মোহাম্মদ কে টেকনাফ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ আরো জানান: নিহত রোহিঙ্গা ডাকাতের বিরুদ্ধে ডাকাতি সহ অনেকগুলো মামলা রয়েছে। টেকনাফের নীলার যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি ছিল এই রোহিঙ্গা ডাকাত নূর মোহাম্মদ।

তবে রোহিঙ্গা ক্যাম্পে তিনি আলোচিত ডাকাত হওয়ার পাশাপাশি শনিবার তার মেয়ের কান ফোঁড়ানো অনুষ্ঠানে ১ কেজির ওপরে স্বর্ণ ও নগদ ১৪ লাখ টাকার মতো উপহার পেয়ে তিনি আরও পরিচিত হয়েছেন।

রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন

0

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য ঘোষিত রংপুর-৩ আসনে আগামী ৫ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তফসিলে বলা হয়েছে- মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ রবিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনেরর মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন।

উপনির্বাচনে সম্পূর্ণ ইলেক্ট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএম) ওই আসনে ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি। সেদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে।

উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৯ সেপ্টেম্বর ও মনোনয়নপত্র বাছাই হবে ১১ সেপ্টেম্বর। আর প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে বলে জানানো হয়েছে।

এইচএম এরশাদ গত ১৪ জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

ভারতের এনআরসি নিয়ে আমরা মন্তব্য করছি না, করতেও চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী

0

ভারতের আসামে ঘোষিত নাগরিকপঞ্জি (এনআরসি) প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমরা মন্তব্য করছি না এবং করতেও চাই না। ভারত যদি আমাদের কিছু জিজ্ঞাসা করে তখন আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো।’

আজ রবিবার সকা‌লে গাজীপু‌রের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের ৫৬তম ব্যাচের বু‌নিয়াদী প্র‌শিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ ও শপথগ্রহণ অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের প্র‌শ্নের জবা‌বে তি‌নি এসব কথা ব‌লেন। বুনিয়াদি প্রশিক্ষণে সর্বমোট ৩১৯ জন কারারক্ষী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

একাত্তরের পরে বাংলাদেশ থেকে কেউ অবৈধভাবে ভারতে যায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুস্পষ্টভাবে বলতে চাই- একাত্তরের পরে আমাদের বাংলাদেশ থেকে কেউ ভারতে যায়নি। যারা গিয়েছেন তারা আগেই গিয়েছেন। ওই দেশ থেকে যেমন এখানে এসেছে এখান থেকেও ওখানে গিয়েছে। কাজেই আমাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।’

কারা কর্মকর্তা-কর্মচারী‌দের শারী‌রিক উৎকর্ষ ও কর্ম দক্ষতা বৃ‌দ্ধি করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের আন্ত‌রিকতায় রাজশাহী‌তে কারা প্র‌শিক্ষণ কে‌ন্দ্রের কাজ চলমান র‌য়ে‌ছে। ঢাকার কেরানীগ‌ঞ্জে বঙ্গবন্ধু শেখ মু‌জিব কারা প্র‌শিক্ষণ একা‌ডে‌মি নির্মা‌ণের উদ্যোগ গ্রহণ করা হ‌য়ে‌ছে

‘গাড়ির চাকা বার্স্ট হলেও বলে আইএস করেছে’

0

‘বাংলাদেশে আইএস বলে কিছু নাই। গাড়ির চাকা বার্স্ট হলেও বলে আইএস করেছে। আবার ককটেল বিস্ফোরণ হলেও বলে আইএস করেছে। কারা যে এগুলো ছড়ায় আমরা জানি না।’

রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলামের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর বোমা হামলায় আইএস’র দায় স্বীকার প্রসঙ্গে আজ রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

গাড়িচাপায় পা হারানো কৃষ্ণা রানী প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘কৃষ্ণা রানীর ওপর গাড়ি তুলে দেওয়া অত্যন্ত মর্মান্তিক। আমি শুনেছি তিনি নাকি রাস্তার সাইডেই ছিলেন। সে কারণে আমি গাড়ির মালিকদের বলব যাতে তারা কোনো হেলপার দিয়ে গাড়ি না চালান। যারা এই দুর্ঘটনাটি ঘটিয়েছে তাদের বিচার হোক সেটি আমি চাই।’

‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে সামাজিক গুজব ছড়ানো হয়। আমি চাই সামাজিক যোগাযোগ মাধ্যমেই এর সমাধান হোক’- বলেন তিনি।

‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়’

0

‘আমরা কারও সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না। আমরা শান্তির চেষ্টা করছি। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়- নীতির ভিত্তিতে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছি।’

ভারতের আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া নাগরিকদের প্রসঙ্গে আজ রবিবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল শনিবার (৩১ আগস্ট) বিজেপি সরকারের তৈরি এনআরসির চূড়ান্ত তালিকা থেকে থেকে বাদ পড়েছে ১৯ লাখ ছয় হাজার ৬৫৭ জন। নাম উঠেছে তিন কোটি ১১ লাখ ২১ হাজার চারজন বাসিন্দার। বাদ পড়া ব্যক্তিরা বাংলাদেশি বলে দাবি করেছে ভারতীয় মন্ত্রী ও সেদেশের গণমাধ্যম। এসব বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সতর্ক আছি। বিষয়টি পর্যবেক্ষণ করছি।’

ওবায়দুল কাদের বলেন, আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তৈরি। আমরা কারো সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি না। আমরা শান্তির চেষ্টা করছি। সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়’- নীতির ভিত্তিতে যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করতে চাইছি। তবে, দেশি-বিদেশি ষড়যন্ত্র সম্পর্কে আমরা সতর্ক আছি।

রোহিঙ্গা ও আসামের অবৈধ নাগরিকদের সাম্প্রতিক বিষয়ে বাংলাদেশ একটি ভূ-রাজনৈতিক গুটি হতে যাচ্ছে কি-না প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশ এখন অর্জনে-উন্নয়নে মিশে অনেকেরই ঈর্ষার কারণ। অনেকে বাংলাদেশকে সমীহ করে। ভূ-রাজনৈতিক বিষয় তো আছেই, জিয়ো-পলিটিক্যাল বিষয় আছে। এটা আগেও ছিল, এখন আরো বেশি হয়েছে।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশের জিডিপি এখন দক্ষিণ এশিয়ার নাম্বার ওয়ান, আইএমএফ পর্যন্ত একথা স্বীকার করেছে। কাজেই বাংলাদেশ এখন সমীহ করার মতো একটি দেশ। এ দেশকে নিয়ে বিভিন্ন দেশের বা যাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় আছে, তাদের চিন্তুা-ভাবনা থাকতেও পারে। আর ভূ-রাজনৈতিক বিষয়টিকে উপেক্ষা করারও কোনো কারণ নেই।

ঢাকা দক্ষিণের বাজেটে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের বাজেট দ্বিগুণেরও বেশি বৃদ্ধি

0

আগামী অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। বাজেটে মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের বাজেট দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করা হয়েছে। এছাড়া মশা নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে ও পৃথক জনবল নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

আজ রবিবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এই বাজেট ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন। আগামী ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য সিটি কর্পোরেশন মোট তিন হাজার ৬৩১ কোট ৪০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে।

গত বছর সংশোধিত বাজেটে মশা নিধনে বরাদ্দের পরিমাণ ১৯ কোটি ৫২ লাখ টাকা থাকলেও আসন্ন ২০১৯-২০২০ বাজেটে মশা নিয়ন্ত্রণের জন্য ৪৩ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এছাড়া বাজেটে জ্বালানিসহ মশার ওষুধের জন্য ৩৮ কোটি টাকা, কচুরিপানা, আগাছা পরিষ্কার ও পরিচর্যার জন্য এক কোটি ৩০ লাখ টাকা এবং ফগার, হুইল, স্প্রে মেশিন পরিবহনের জন্য চার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এ বিষয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ডেঙ্গুর কারণে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা এখনো অসুস্থ তাদের সুস্থতা কামনা করছি। মশার উৎপাত কমাতে এবার দ্বিগুণ বাজেট রাখা হয়েছে। এছাড়াও এ বছর মশা নিয়ন্ত্রণে লার্ভা ধ্বংসসহ অভিযান জেল-জরিমানা চলমান আছে। এবার সিটি কর্পোরেশন সারা বছর মশক নিধন নিয়ে গবেষণার জন্য পৃথক একটি বিভাগ খুলে ও পৃথক জনবল নিয়োগ করা হবে।

পরিবেশ সংরক্ষণের দিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

0

শিল্পাঞ্চলে শিল্প উন্নয়নের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণ বিষয়গুলোর দিকে বিশেষভাবে দৃষ্টি রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০১৬-২০১৭ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য সেরা রপ্তানিকারকের মাঝে ট্রফি প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে এই ট্রফি প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটি অনুরোধ করব, আপনাদের ব্যবসায়ীদের সবাইকে। শিল্পাঞ্চল আপনারা গড়ে তুলবেন, শিল্প উন্নয়ন করবেন। সঙ্গে সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ এ বিষয়টির দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। বর্জ্য ব্যবস্থাপনাটা শুরু থেকেই করতে হবে।’ তিনি বলেন, ‘বর্জ্য দুই ধরনের থাকে। খুব হার্ড, যেটা একেবারে কেমিক্যাল বর্জ্যটা অথবা সলিড ওয়েস্ট বা অন্যান্য লিকুইড ওয়েস্ট। এসবের সবগুলোর একটা ব্যবস্থাপনা যদি শুরু থেকেই করেন যেটা আমাদের পরিবেশ রক্ষায় অত্যন্ত সহজ হবে এবং দেশের জন্য কল্যাণকর হবে মানুষের জন্যও কল্যাণকর হবে। সেইদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়া।’

ব্যবসায়ীদের প্রতিটি শিল্পাঞ্চল এলাকায় জলাধার রাখার অনুরোধ করে প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি জায়গায় একটা জলাধার রাখা দরকার। সেই জলাধারগুলো যেমন বৃষ্টির পানি যাতে সেখানে সংরক্ষণের ব্যবস্থা করা যায়। বৃষ্টির পানি যেন এই জলাধারে সঞ্চিত হয়, যাতে আগুন লাগলে বা দুর্ঘটনা ঘটলে সেই পানিটা ব্যবহার করা যায়। আর একটা জলাধার থাকলে সেখানকার পরিবেশটাও ভালো থাকে। পাশাপাশি ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা দরকার। এটি আমাদের পরিবেশের জন্য একান্তভাবে দরকার। আমার এই অনুরোধটা আমি আপনাদের কাছ থেকে রেখে গেলাম।’

এর আগে বিভিন্ন ক্যাটাগরিতে ট্রফিপ্রাপ্তদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। দেশের রপ্তানি বাণিজ্য উৎসাহিত করার পাশাপাশি সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রতিবছর ব্যবসায়ীদের রপ্তানি ট্রফি প্রদান করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি বাণিজ্যে অবদানের জন্য এবার সেরা ৬৬ রপ্তানিকারককে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা অনুযায়ী মোট ২৮টি ক্যাটাগরিতে পদক দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মফিজুল ইসলাম, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি শেখ ফজলে ফাহিম, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান বেগম ফাতিমা ইয়াসমিন।

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

0

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ রবিবার (০১ সেপ্টেম্বর)। অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্রায়ন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে জাতীয় ঐক্য এবং জনগণের মধ্যে স্ব-নির্ভরতার উত্থান ঘটানোর মূলনীতিকে সামনে রেখে ১৯৭৮ সালের এই দিনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন রাজনৈতিক দল ও মতের অনুসারীদের এক মঞ্চে নিয়ে দলটি প্রতিষ্ঠা করেন।

দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে চট্টগ্রামের সার্কিট হাউজে গভীর রাতে হত্যার পর তার সহধর্মিণী খালেদা জিয়া ৩৭ বছর ধরে বিএনপির হাল ধরে আছেন। স্বামীর মৃত্যুর পর নিছক একজন গৃহবধূ থেকে রাজনীতিক হয়ে ওঠা এবং দেশের কয়েকবারের প্রধানমন্ত্রী সেই নেত্রী এখন কারাবন্দি। তাকে ছাড়াই ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি।

অন্যদিকে চেয়ারপারসন কারাবন্দি হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া তারেক রহমানও অনেকদিন ধরে লন্ডনে প্রবাসী। এমন পরিস্থিতিকে বিশ্লেষকদের কেউ কেউ ‘নাজুক’ হিসেবে উল্লেখ করলেও দলটির সবচেয়ে বড় সফলতা হলো- দেশের অন্যতম বড় দল ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী এখনো বিএনপিই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ মনে করেন, অনেক প্রতিকূল অবস্থা সত্ত্বেও বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। দলটি এ দেশে এখনো ক্ষমতার রাজনীতিতে মূল প্রতিদ্বন্দ্বী। বিএনপির জন্য এটি অনেক বড় সফলতা। তবে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা বিএনপির সামনে এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ।

বিএনপিকে ধ্বংস করার বহু ষড়যন্ত্র হলেও দল ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়িয়েছে মনে করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করতে বহু বছর ধরে যারা চেষ্টা করে আসছে; দলটির ৪১ বছর পূর্তি তাদের জন্য নতুন একটি বার্তা। এই দলের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র করা হয়েছে। তবে দল ফিনিক্স পাখির মতো আবার উঠে দাঁড়িয়েছে।

জিয়াউর রহমানের আদর্শে অবিচল না থাকলে অন্য অনেক দলের মতো বিএনপিও হারিয়ে যেত উল্লেখ করে তিনি বলেন, কিন্তু এক যুগ ধরে চরম অন্যায়-অত্যাচার ও নিপীড়নের পরও বিএনপি টিকে আছে; এটাই বাস্তবতা।

৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলাদা বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বাণীতে মির্জা ফখরুল বলেন, আজ থেকে ৪১ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্বনন্দিত নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের করাল গ্রাস থেকে রক্ষার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি দেশ, দেশের মানুষের উন্নয়ন এবং বিশ্বের সব রাষ্ট্রের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে নিরলস কাজ করে যাচ্ছে।

বিবৃতিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই মহান দিনে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে দলকে আরো গতিশীল করার ক্ষেত্রে মনেপ্রাণে কাজ করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি। বর্তমান দুঃসময়ে জনগণকে সংগঠিত করার কোনো বিকল্প নেই। দেশ আজ দুঃশাসনকবলিত। মানুষ ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে দিনাতিপাত করছে। গুম-খুনের আতঙ্ক মানুষের নিত্যসঙ্গী। আইন, বিচার, প্রশাসনকে সরকার কব্জার মধ্যে রাখার চেষ্টায় মরিয়া। আইন-শৃঙ্খলা বাহিনীকে বেআইনি কাজ করতে বাধ্য করা হচ্ছে। ফলে সমাজে দেখা দিয়েছে বিপজ্জনক বিশৃঙ্খলা। খুন, নারী-শিশু নির্যাতন, অপহরণ, গুপ্তহত্যা ইত্যাদি অনাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে। কারণ সরকার যেখানে জনগণের প্রতিপক্ষ সেখানে মানুষের জানমালের কোনো নিরাপত্তা থাকতে পারে না। জনগণের নিরাপত্তা বিধানের জন্যই গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন বেগবান করতে হবে উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, তিনি প্রতিহিংসার শিকার। কারণ তিনিই গণতন্ত্রের প্রতীক এবং জনগণের নাগরিক ও বাকব্যক্তি স্বাধীনতার পক্ষে প্রধান কণ্ঠস্বর। পাশাপাশি দেশের যেকোনো ক্রান্তিলগ্নে সবাইকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতি গুরুত্বারোপ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমি দেশবাসীকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানাই।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি :

বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সকাল ৬টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।

একই দিন সকাল ১০টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা এবং সকল পর্যায়ের নেতাকর্মী শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমে মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন।

এছাড়া এদিন দুপুর ৩টায় বিএনপির উদ্যোগে রাজধানীর রমনায় ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় বক্তব্য রাখবেন- বিএনপির সিনিয়র নেতারাসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিকে দিনটি কেন্দ্র করে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শোভাযাত্রা, আলোচনা সভা, দলীয় পতাকা উত্তোলন, দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এছাড়া কেন্দ্রীয়ভাবে রাজধানীতে আগামীকাল সোমবার (০২ সেপ্টেম্বর) একটি শোভাযাত্রা করা হবে। নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে বেলা ২টায় শোভাযাত্রাটি শুরু হয়ে মগবাজার গিয়ে শেষ হবে।

আজ থেকে ভারতে ট্রেনের অনলাইন টিকিটের দাম বাড়ছে

0

ভারতে আজ (১ সেপ্টেম্বর) থেকে বাড়ছে ট্রেনের অনলাইন টিকিটের দাম। এর ফলে যাত্রীদের আইআরসিটিসি ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকেট কাটার খরচ বেড়ে যাবে। আজ থেকে ই-টিকিটে সার্ভিস চার্জ নেওয়া ফের শুরু করছে রেলের অধীনস্ত আইআরসিটিসি সংস্থাটি।

এক বিবৃতিতে আইআরসিটিসির পক্ষ থেকে বলা হয়েছে, এবার থেকে স্লিপার ক্লাসসহ সমস্ত নন-এসির ক্ষেত্রে অনলাইনে টিকিট কাটলে সার্ভিস চার্জ বাবদ দিতে হবে ১৫ রূপি। আর ফার্স্ট ক্লা-সহ সমস্ত এসি ক্লাসের ক্ষেত্রে তা বেড়ে দাঁড়াবে ৩০ রূপি । এর সঙ্গে আলাদাভাবে যুক্ত হবে পণ্য ও পরিষেবা কর (জিএসটি)। ফলে সবমিলিয়ে আরও বেশ কিছুটা বাড়বে খরচ।

তিন বছর আগে ডিজিটাল লেনদেনকে উৎসাহ দিতে আইআরসিটিসি -র ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট টাকার ক্ষেত্রে সার্ভিস চার্জ তুলে দিয়েছিল সরকার। সে সময়ে নন-এসি টিকিটের ক্ষেত্রে ২০ রূপি এবং এসি টিকিটের ক্ষেত্রে ৪০ রূপি টাকা করে সার্ভিস চার্জ নেওয়া হতো। কিন্তু ই-টিকিটে সার্ভিস চার্জে ছাড় একটি সাময়িক সুবিধা এবং রেল মন্ত্রণালয় চাইলে তা ফের চালু করতে পারে বলে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। এরপরই আয় বাড়াতে রেলের কর্মকর্তারা সিদ্ধান্ত নেন।

জানা গেছে, প্রাথমিকভাবে স্থির করা হয়, ই-টিকিটে ফের সার্ভিস চার্জ নেওয়া হবে। সেই সিদ্ধান্ত অনুসারে পুনরায় সার্ভিস চার্জ চালু করার অনুমতি চেয়ে রেল বোর্ডের কাছে আবেদন করেছিল আইআরসিটিসি -র। সেই অনুমোদন পেয়েছে তারা। সমস্ত দিক খতিয়ে দেখে আইআরসিটিসি -কে এই অনুমতি দেওয়া হয়েছে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

টেক্সাসে বন্দুকধারীর গুলি, নিহত ৫

0

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ২১ জন। স্থানীয় সময় শনিবার টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমাঞ্চলের মিডল্যান্ডে এক বা একাধিক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্য জানিয়েছে। খবরে পুলিশের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, শনিবার এক কিংবা একাধিক ব্যক্তি টেক্সাসের মিডল্যান্ডে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। মিডল্যান্ডের এক পুলিশ কর্মকর্তা একটি গাড়ি থামানোর চেষ্টা করলে সেটি থেকে এলোপাতাড়ি গুলি চালানো হয়। তবে কারা এবং কেন গুলি চালিয়েছে পুলিশ তা জানাতে পারেনি। এ ঘটনায় ২১ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুই শিশুও রয়েছে।

চলতি মাসেই এটা টেক্সাসে দ্বিতীয় বন্দুক হামলা। এর আগে ৩ আগস্ট এক হামলায় ২২ জন নিহত হয়েছিলেন।

অন্য এক খবরে বলা হয়েছে, শনিবার সকালে মিডল্যান্ডের পুলিশ জানায়, একটি ছোট টয়োটা গাড়িতে করে এসেছিল ওই বন্দুকধারী। ওডিশার কর্তৃপক্ষ জানায়, মার্কিন ডাকবিভাগের একটি গাড়ি চালিয়ে এসেছিল হামলাকারী। একাধিক ব্যক্তি ওই গাড়ি ছিলতাই করে সেখান থেকে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে।