Home Blog Page 3532

বাংলাদেশের সুবর্ণা আর কলকাতার ‘ফেলুদা’র বন্ধুতা

0

সত্যজিৎ রায় তার সৃষ্ট ফেলুদা চরিত্রকে ফুটিয়ে তুলেছিলেন সৌমিত্র চট্টপাধ্যায়ের মাঝে। তারপর চরিত্রিটি পাকাপাকিভাবে পেয়ে যান সব্যাসাচী চক্রবর্তী। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করলেও ফেলুদা হিসেবেই দুই বাংলায় তুমুল জনপ্রিয় তিনি। অন্যদিকে এপার বাংলার সুবর্ণা মুস্তাফা তো অভিনয় জগতের কিংবদন্তি। এবার দুই বাংলার দুই মহাতারকাকে এক ফ্রেমে বন্দি করছেন বাংলাদেশি পরিচালক ফখরুল আরেফিন খান। শুভজিৎ রায়ের ‘পথের সাথী’গল্প অবলম্বনে তৈরি হচ্ছে ‘গণ্ডি’।

ধর্মীয় অনুশাসন, সমাজ একা মানুষের স্বাধীনতাকেও আটকে রাখে। খোলা আকাশে নিশ্বাস নেওয়ার, স্বাভাবিক বন্ধুতারও অধিকার নেই তার। দুই বয়স্ক মানুষ বাড়িতে একা। তাদের ছেলেমেয়েরা বিদেশে। তাদের মধ্যে আলাপ জমে। দেখা হয় রোজ। কিছু প্রেমাস্পর্শ। তারপর? তারা নিজের সিদ্ধান্তে তারা বাঁচতে চায়। কী সেই সিদ্ধান্ত? কেন সিদ্ধান্তের বিরোধী পক্ষ তৈরি হয়? এই নিয়েই চিত্রনাট্য লিখেছেন শুভজিৎ রায়।

এই ‘গণ্ডি’র বন্ধুতা কোনো সমাজ, ধর্ম বা কাঁটাতার মানে না। এখানে মানুষের অন্তর সমস্যার মানসিক দৃশ্যপট তুলে ধরা হয়। বন্ধুত্বের মতো মানবিক জায়গা আজ কোন পর্যায়ে দাঁড়িয়ে? ভিন্ন ধর্মে কি বন্ধুত্ব হয় না? বয়স্ক দুজন মানুষের বন্ধুতা কেন তার ছেলেমেয়েদের কাছে গ্রহণযোগ্য হয় না? সেই জায়গা থেকে ‘গণ্ডি’ শব্দটা বেছে নেওয়া। চিন্তার গণ্ডিবদ্ধতাকেই প্রশ্ন করছে এই ছবি। ধর্ম-বর্ণ-গোত্রকে ছাড়িয়ে ভারতের নদী স্রোত বয়ে যাবে নীল বন্ধুতার বাংলাদেশের মেঠো শরীরে!

লন্ডন আর কক্সবাজারে দুই প্রবীণ মানুষের বন্ধুতার গল্পের শুটিং হয়েছে। আরেফিন ভীষণ খুশি দুজনকে নিয়ে। তিনি কলকাতার এক দৈনিককে বলেছেন, ‘দুজনেই অভিজ্ঞ! আমিই বরং নতুন। পুরো টিমের সঙ্গে দারুণ সহযোগিতায় কাজ করছেন তারা। আর সব্যসাচী চক্রবর্তী বাংলাদেশে যে কী জনপ্রিয় তা উনি নিজেই জানতেন না। একজন রিকশাওয়ালাও শুটিংয়ের ফাঁকে সেলফি তুলে তাকে চমকে দেন।’

প্রথম দিনের আয়ে ফ্লপ প্রভাস-শ্রদ্ধার ‘সাহো’

0

‘বাহুবলী’র পর দক্ষিণী নায়ক প্রভাস এবং বলিউডের শ্রদ্ধা কাপুর জুটি দর্শকদের মাঝে প্রত্যাশা ছিল অনেক। স্পেশ্যাল ইফেক্টস, অ্যাকশন, লোকেশন সব দিক দিয়েই চোখ ধাঁধিয়ে দেবে ৩৫০ কোটি টাকা বাজেটের ‘সাহো’। প্রচারও হয়েছিল জোরদার। কিন্তু শুক্রবার মুক্তি পাওয়ার পরেই সমালোচনার মুখে পড়েছে এই বিগ বাজেট ছবি। ধীর গতির গল্প, সেটাও আবার এক সুঁতোয় গাঁথতে পারেননি পরিচালক।

সমালোচনা সত্ত্বেও প্রথমদিন বক্স অফিসে সাহো মোটামুটি ভালোই আয় করেছে। প্রথম দিনের পর ওই ছবির বক্স অফিসে রোজগার ২৪ কোটি রুপি। বিভিন্ন সূত্র বলছে, মোট আয় ২৪ কোটির খানিকটা বেশি হতো। কিন্তু উত্তর ভারতে বেশ কিছু রাজ্যে সিনেমার প্রিন্ট দেরিতে পৌঁছায়। তাই আয়ও বেশ কিছুটা কমে যায়। তবে মুম্বাই, গুজরাটে ভালো আয় করেছে ‘সাহো’। তা সত্ত্বেও ‘বাহুবলি’ র প্রথমদিনের রেকর্ড ভাঙতে পারেনি ওই অ্যাকশন থ্রিলার।

হিন্দিতে ডাবিং হওয়া দক্ষিণী ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশনের তালিকায় ‘সাহো’র স্থান রয়েছে দুই নম্বরে। এর আগে ‘থালাইভা’ রজনীকান্ত অভিনীত ২.০ এর স্থান ছিল ওই জায়গায়। কিন্তু তা ছাপিয়ে গিয়ে সেই জায়গা দখল করেছে ‘সাহো’। দুনিয়ার সবচেয়ে বড় ক্রাইম এজেন্সির খালি সিংহাসনে বসবে কে, তাই নিয়ে ষড়যন্ত্র, রেষারেষি। অন্য দিকে, মুম্বাইয়ে ঘটে যাওয়া কোটি টাকার চুরির তদন্ত করতে নামে পুলিশ। এই চোর-পুলিশ খেলার গল্প নিয়েই নির্মিত প্রভাস এবং শ্রদ্ধা কাপুরের ‘সাহো’।

উষ্ণতা ছড়িয়ে সাংসদ মিমির ‘নতুন প্রজেক্ট’ ঘোষণা

0

তিনি শুধু এখন টালিউডের ব্যস্ত নায়িকাই নন, ওপার বাংলার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত সাংসদও বটে। বেশ আলোচনার জন্ম দিয়ে রাজনীতিতে এসেছেন এই সুদর্শনা। কিছুদিন ধরে নতুন কোনো ছবিতে তাকে দেখা না গেলেও তার ‘ড্রিম প্রজেক্ট’ নিয়ে অন্য রূপে ফিরছেন মিমি। দর্শকের দরবারে নিয়ে আসছেন তার নতুন ইউটিউব চ্যানেল।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের চ্যানেলের ফার্স্ট লুক প্রকাশ করে মিমি লিখেছেন, ‘মাসের পর মাস শেষ না হওয়া মিটিং এবং বিনিদ্র রজনী কাটিয়ে অবশেষে আমার স্বপ্নের প্রজেক্টের ঝলক প্রকাশ্যে নিয়ে এলাম।’

পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে লাল রঙের ফ্রি-লেয়ার মিনি স্কার্টে দাঁড়িয়ে রয়েছেন মিমি। পায়ে রয়েছে কালো রঙের হাই-হিল বুটস। উষ্ণতা যেন ঠিকরে বেরুচ্ছে! পোস্ট হওয়ার পর মুহূর্তেই শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে মিমির ইনস্টাগ্রাম পোস্ট। অভিনেত্রী শ্রাবন্তীকেও দেখা গেছে শুভেচ্ছা জানাতে। জানা গেছে, ওই ইউটিউব চ্যানেলে নিজের গলায় গান গাইতে দেখা যাবে অভিনেত্রীকে।

গান যে তিনি ভালই গান লোকসভা নির্বাচনের সময়ই তার প্রমাণ পাওয়া গিয়েছিল। নির্বাচনী প্রচারে গিয়ে দর্শকদের অনুরোধে একাধিকবার গান গাইতে দেখা গিয়েছিল তাকে। প্রশংসিত হয়েছিল মিমির গলায় গাওয়া গানগুলি। শুধু তাই নয়, ‘মন জানে না’ ছবির জন্য ‘কেন যে তোকে’ গানটির প্লে ব্যাক করেছিলেন যাদবপুরের সাংসদ। তবে গান ছাড়া আর কী কী বিষয় তিনি প্রজেক্টে যোগ করবেন তা অবশ্য রহস্যই রেখেছেন।

আগস্টে সবচেয়ে কম ডেঙ্গু রোগী

0

আগস্ট মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবচেয়ে কম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী, শনিবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭৬০ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত এক মাসে সবচেয়ে কম। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৩৪৯ জন এবং ঢাকার বাইরে ৪১১ জন।

এই এক মাসের মধ্যে সবচেয়ে বেশি দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত ৭ আগস্ট। ২১ আগস্টের পর থেকে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে।

এর আগে ৩১ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১৫৬২ জন।

সরকারি হিসাবে, চলতি বছর এপ্রিলে ৫৮ জন, মে মাসে ১৯৩ জন, জুনে ১৮৮৪ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুলাই মাসে তা এক লাফে ১৬ হাজার ২৫৩ জনে পৌঁছায়। অগাস্টে রোগীর সংখ্যা জুলাইয়ের তিন গুণেরও বেশি বৃদ্ধি পেয়ে ৫১ হাজার ৭৩৪ জন হয়েছে।

হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম বলছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত যারা ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ৯৩ শতাংশই সুস্থ হয়েছেন। এখন সারা দেশে বিভিন্ন হাসপাতালে ৪৮৬০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

রোহিঙ্গা ক্যাম্প থেকে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার

0

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সৃষ্টির পর ১৩৯টি এনজিও ওই এলাকায় তাদের কার্যক্রম শুরু করেছিল। এদের মধ্যে অপকর্মে লিপ্ত থাকায় তালিকা করে ৪১টি এনজিওকে সব ধরনের কার্যক্রম থেকে প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার সকালে সিলেট শহরতলীর দক্ষিণ সুরমা এলাকায় জেলা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখনো বিভিন্ন এনজিও একই কাজ করছে। সে ধরনের তথ্য প্রমাণও পাওয়া যাচ্ছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করে বলেন, বিভিন্ন দেশি ও বিদেশি এনজিও নানাভাবে তদবিরও করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য।
সিলেট সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা উদ্যোগকে স্বাগত জানিয়ে মন্ত্রী বলেন, আমার বড় ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও সিটি মেয়র আরিফুল হকে চৌধুরী। এ দুইজন যদি না হতেন এটা হতো না, এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
এসময় উপস্থিত ছিলেন- সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি

0

চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য গেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ শনিবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন তিনি। রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) সকাল ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।
রাষ্ট্রপ্রধান লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক উর্ধ্বতন কর্মকর্তান্ বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
রাষ্ট্রপতির উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন।
রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।
রাষ্ট্রপতি হওয়ার পর সিঙ্গাপুরের পাশাপশি লন্ডনেও স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন তিনি।

আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ, বাদ ১৯ লাখ

0

উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে ভারতের বাংলাদেশ লাগোয়া রাজ্য আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, শনিবার সকালে কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রকাশিত ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন্স (এনআরসি) বা নাগরিকপঞ্জিতে আসামে বসবাসরত ১৯ লাখের নাম নেই।

অর্থাৎ নাগরিকত্বের তালিকা থেকে এই ১৯ লাখ বাদ পড়লেন; যার একটি বড় অংশ মুসলমান বলে ধারণা করা হচ্ছে।

কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতারা আবার আশঙ্কা করছেন, বাঙালি অনেক হিন্দুর নামও তালিকা থেকে বাদ পড়েছে।

চূড়ান্ত তালিকায় আসামের নাগরিক হিসাবে ৩ কোটি ১১ লাখ ২১ হাজার ৪ জনের আবেদন গৃহীত হয়েছে; বাদ পড়েছেন ১৯ লাখ ৬ হাজার ৬৫৭ জন।

সকাল ১০টায় অনলাইনে চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়। যাদের ইন্টারনেট সংযোগ নেই, তারা সরকার পরিচালিত সেবাকেন্দ্রে গিয়ে নিজেদের অবস্থা দেখতে পারছেন বলে আনন্দবাজার জানিয়েছে।

তালিকায় নাম না থাকলেই বিদেশি বলে চিহ্নিত কিংবা বন্দিশিবিরে নেওয়া হবে না বলে ইতোমধ্যে আশ্বস্ত করেছে আসাম রাজ্য সরকার।

তালিকায় যাদের নাম নেই, তাদের ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে ১২০ দিনের মধ্যে। এই বিষয়ে শুনানির জন্য রাজ্যজুড়ে ১ হাজার ট্রাইব্যুনাল গড়ে তোলা হবে বলে জানানো হয়েছে।

ইতোমধ্যেই ১০০ ট্রাইব্যুনাল খোলা হয়েছে। আরও ২০০টি ট্রাইব্যুনাল সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই খোলার আশ্বাস দেওয়া হয়েছে।

ট্রাইব্যুনালে মামলায় হেরে গেলে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগও রয়েছে।

তালিকা প্রকাশের পর বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে এমন আশঙ্কা করে গোটা আসামকে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। রাজ্যজুড়ে ৬০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। আরও ২ হাজার আধা সামরিক বাহিনীর সদস্যও পাঠিয়েছে কেন্দ্র।

বৈধ নাগরিকদের চিহ্নিত করা এবং অবৈধ অনুপ্রবেশকারীদের বাতিল করার লক্ষ্যে নতুন করে এই নাগরিকপঞ্জি প্রকাশিত হল বলে সরকারের তরফে বলা হচ্ছে।

আসামে প্রথম নাগরিকপঞ্জি প্রকাশিত হয়েছিল ১৯৫১ সালে। তবে প্রতিবেশী বাংলাদেশে থেকে বহু মানুষ অবৈধভাবে আসামে বসবাস করছে দাবি তুলে কয়েক দশক আগে আসামে ‘বাঙ্গালি খেদাও’ আন্দোলন শুরু হয়।

তার ধারাবাহিকতায় রাজনৈতিক অঙ্গনে বিতর্কের মধ্যে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর লক্ষ্যে চার বছর আগে আসাম সরকার নতুন নাগরিকপঞ্জি তৈরির কাজ শুরু করে।

নাগরিকপঞ্জিতে ঠাঁই পেতে হলে বাসিন্দাদের প্রমাণ করতে হয়, তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে ১৯৭১ সালের ২৪ মার্চের আগে রাজ্যে আবাস গেঁড়েছেন।

গত চার বছর ধরে সেখানকার বাসিন্দাদের নিজেদের নাগরিকত্ব প্রমাণের নানা কাগজ-পত্র হাতে এক দরজা থেকে অন্য দরজায় ছুটতে হয়েছে।

এরপর ২০১৮ সালের জানুয়ারিতে প্রথম খসড়া নাগরিকপঞ্জি প্রকাশ করা হয়। সেখানে মাত্র ১ কোটি ৮০ লাখ মানুষের ঠাঁই হয়। অথচ আবেদন করেছিল ৩ কোটি ২৯ লাখ মানুষ।

তা নিয়ে তীব্র সমালোচনা ও বিক্ষোভ শুরু হলে ওই বছর জুলাই মাসে সংশোধিত খসড়া নাগরিকপঞ্জি প্রকাশ পায়। নতুন তালিকায় ২ কোটি ৮৯ লাখ মানুষের নাম ঠাঁই পেলেও বাদ পড়েন উত্তর-পূর্ব আসামের ৪০ লাখ বাসিন্দা।

তা নিয়েও বিতর্কের পর সুপ্রিম কোর্টের নির্দেশে চূড়ান্ত তালিকা প্রকাশিত হল। এতে বাদ পড়াদের সংখ্যা কমে ১৯ লাখে দাঁড়াল।

নাগরিকপঞ্জিতে বাদ পড়াদের ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করে ভারত থেকে বের করে দেওয়া হতে পারে বলে আলোচনায় বাংলাদেশের ভেতরেও উদ্বেগ রয়েছে।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার সাম্প্রতিক ঢাকা সফরে বাংলাদেশকে আশ্বস্ত করে বলেন, “এটা একান্তই ভারতের অভ্যন্তরীণ বিষয়।”

শাহজালাল বিমানবন্দরে শিগগিরই তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হবে : প্রতিমন্ত্রী

0

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিগগিরই তৃতীয় টার্মিনাল নির্মাণের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

সম্প্রতি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহমদাবাদ ইউনিয়নে স্কুল ও রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

তিনি বলেন, শাহজালালে যাত্রীসেবার মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। বর্তমানে কোনো যাত্রীর লাগেজ যাতে খোয়া না যায় সে জন্য সার্বক্ষণিক মনিটরিং করা হয়। তৃতীয় টার্মিনাল নির্মিত হলে সেবার মান আরও বাড়বে।

প্রতিমন্ত্রী বলেন, এবার হজযাত্রায় কোনো যাত্রী হয়রানির শিকার হননি। অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হজযাত্রীদের সেবা দেয়া হয়েছে।

উপজেলায় সরকারি কর্মকর্তা উপস্থিত থাকেন না, এটি মেনে নেয়া যায় না

0

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন বাংলাদেশের অনেক উপজেলায় সরকারি কর্মকর্তা উপস্থিত থাকেন না। এটি মেনে নেয়া যায় না। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের যৌথ উদ্যেগে প্রশাসনিক সম্মেলন কক্ষে আয়োজিত ছয়দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা ২০১৮ এবং উপজেলা পরিষদের অর্থায়নে মাদারস অ্যাম্বুলেন্সের কার্যক্রমের উদ্বোধনী সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি সর্বক্ষেত্রে জনসাধারণের সেবা সুনিশ্চিত করার লক্ষে কাজ করে যাচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সবার আগে জনগনের সেবাদানে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আমরা সেই লক্ষেই কাজ করছি।

মন্ত্রী বলেন, অনেক সময় দেখা যায় উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারী দপ্তরে দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তারা অনুপস্থিত থাকেন। যে কারনে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হন মানুষ। এটি কোনোভাবো মেনে নেয়া যায়না। এসব বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীগের সহসভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান প্রমুখ।

এ সময় জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত ছয় দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে বিভিন্ন
স্টল পরিদর্শন করেন।

আজ এরশাদের চেহলাম, রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে

0

আজ শনিবার রংপুরসহ সারা দেশে জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের চেহলাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে রংপুরে ৩০ হাজার মানুষকে খাওয়ানো হবে বলে জানা গেছে।

জাতীয় পার্টি সূত্রে জানা গেছে, রংপুর শহরের ১৬টি স্থানে চেহলাম হবে। তার মধ্যে এরশাদের বাসভবন পল্লীনিবাসে দোয়া মাহফিল ও চেহলামে উপস্থিত থাকতে পারেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলের নেতা রওশন এরশাদ। এতে দলের অন্যান্য কেন্দ্রীয় নেতা ছাড়াও রংপুর-৩ আসনের অর্ধডজন মনোনয়নপ্রার্থী উপস্থিত থাকতে পারেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ বিষয়ে গণমাধ্যমকে জানান, এরশাদের রূহের মাগফিরাতের জন্য দোয়া ও চেহলামের জন্য রংপুরসহ সারা দেশের সব ইউনিটে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রংপুরে জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ হাজার পরীক্ষিত নেতাকর্মী চেহলামে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। তিনি এরশাদের রূহের মাগফিরাত কামনায় দেশবাসীকে চেহলামের স্পটগুলোতে উপস্থিত হয়ে ধৈর্যসহকারে সুষ্ঠু পরিবেশ বজায় রেখে দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির গতকাল শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৪ জুলাই, রবিবার সকাল পৌনে ৮টার দিকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় এরশাদ মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। ২৩ আগস্ট তার মৃত্যুর ৪০ দিন ছিল। সে দিনই তার চেহলাম অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত ছিল। কিন্তু সে দিন হিন্দু সম্প্রদায়ের একটি পূজা থাকায় তারিখ পরিবর্তন করে ৩১ আগস্ট করা হয়।

এদিকে এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির প্রকৃত চালক কে—তা নিয়ে দলটির ভেতরে-বাইরে যেমন রেষারেষি আছে, তেমনি কর্মী ও সমর্থকরাও চরম আকারের গ্রুপিংয়ে জড়িয়ে পড়েছে। এক পক্ষ চায় জি এম কাদেরের নেতৃত্ব, অন্য পক্ষ রওশনের। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন ঘিরে এ কোন্দল আরো বেড়েছে। এরশাদের পরিবারেও দ্বন্দ্ব রয়েছে।