Home Blog Page 3535

রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করাটাই বিএনপির উদ্দেশ্য : তথ্যমন্ত্রী

0

আজ শুক্রবার সকালে চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন্সে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিএমপি স্কুল অ্যান্ড কলেজ এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে তিনি বলেন, রোহিঙ্গারা ফেরত যাক- বিএনপি এটা চায় না। রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করাটাই হলো বিএনপির উদ্দেশ্য।

বঙ্গবন্ধু দূরদর্শী রাজনৈতিক নেতা ছিলেন মন্তব্য করে ড. হাছান মাহমুদ বলেন, পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ফেরার সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতে বলেছিলেন- মিসেস গান্ধী আপনার সৈন্য কখন ফেরত নেবেন? বঙ্গবন্ধুর দূরদর্শী রাজনৈতিক চিন্তার কারণে সেদিন তিন মাসের মাথায় ভারতীয় সৈন্য ফেরত গিয়েছিল।

তিনি আরও বলেন, এক সময় আমরা পুরনো কাপড় বিদেশ থেকে আমদানি করে এনে পড়তাম আর এখন আমরা বিদেশে নতুন কাপড় রপ্তানি করি।

রোহিঙ্গাদের নিয়ে ব্যবসার মনোভাব ছাড়ুন: এনজিওদের হানিফ

0

কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরগুলোতে মানবিক সহায়তার কাজে থাকা এনজিওগুলোকে ‘ব্যবসার মনোভাব’ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগেরে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

শুক্রবার রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলে, “আপনারা আরও দায়িত্বশীল মনোভাব তৈরি করুন। এই রোহিঙ্গাদের নিয়ে এনজিওদের শুধু ব্যবসার মনোভাব ত্যাগ করে তাদেরকে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির চেষ্টা করুণ, এটাই আমরা চাই।”

২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর থেকে সোয়া ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসেছে।

তাদের আশ্রয় দেওয়া হয় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন শরণার্থী শিবিরে; সেখানে আগে আসা আরও চার লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। দেশি-বিদেশি নানা এনজিওর সহযোগিতায় সেখানে এই শরণার্থীদের মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।

গত ২২ অগাস্ট শরণার্থী প্রত্যাবসনের দ্বিতীয় দফা উদ্যোগ ভেস্তে যাওয়ার পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ করা হয়, কিছু এনজিও রোহিঙ্গাদের মিয়ানমার ফিরতে নিরুৎসাহিত করছে।

কিছু এনজিও ‘মিয়ানমারের পক্ষ হয়ে’ রোহিঙ্গাদের নিয়ে ‘ষড়যন্ত্র করছে’ বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোহিঙ্গাদের জন্য ‘ধারাল অস্ত্র’ তৈরির অভিযোগ ওঠায় মুক্তি কক্সবাজার নামে একটি এনজিওর ছয়টি প্রকল্প ইতোমধ্যে বন্ধ ঘোষণা করেছে এনজিও বিষয়ক ব্যুরো।

হানিফ বলেন, “আজকে রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা গোটা বিশ্ববাসীর সমস্য।… রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সারা বিশ্বকে এগিয়ে আসতে হবে। আমি অনুরোধ জানাব যে সমস্ত উন্নত রাষ্ট্র আছেন, মহান শক্তিধর রাষ্ট্র আছেন, যারা আপনারা সব সময় মানবতার কথা বলেন, আপনাদের আরও সোচ্চার ভূমিকা দেখতে চাই।”

প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ায় বিএনপির সমালোচনার জবাবে পাল্টা তাদের বিরুদ্ধেই অভিযোগ আনেন আওয়ামী লীগেরে যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি শুরু করেছে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছিল মানবিক কারণে। এখানে ফাঁদে পড়ার কিছু নেই। এই অসহায় মানুষদের আশ্রয় দিয়ে মানবতা দেখিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।

“এই রোহিঙ্গা সমস্যা সমাধান অচিরেই আপনারা দেখতে পাবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, সরকারকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুন, তাহলে আমাদের কাজ করেতে সুবিধা হবে। সরকার কোন ফান্দে পড়ে নাই।”

হানিফের ভাষায়, বিএনপিকে এখন আর কোনো রাজনৈতিক দল বলা যায় না।

“এটা একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম। স্বাধীনতাবিরোধী, অশুভ শক্তি দুর্নীতিবাজ শক্তির একটা প্ল্যাটফর্ম বিএনপি। এই প্ল্যাটফর্মে থেকে তাদের লক্ষ্য একটাই, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্থ করা।”

জাতীয় শোক দিবস উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদ অডিটরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।

অন্যদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যন মেজবাউর রহমান চৌধুরী আলোচনায় অংশ নেন।

জিয়াউর রহমানের হাতই রক্তে রঞ্জিত : আনিসুল হক

0

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এড. আনিসুল হক বলেছেন, ‘ইতিহাস বলে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর পরিবারের ১৭ জনকে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান ক্যু নাটক সাজিয়ে আর্মির ৫ থেকে ৬ হাজার সৈন্য হত্যা করেছে। তাহলে কার হাত রক্তে রঞ্জিত? জিয়াউর রহমানের হাত। আগুন-সন্ত্রাসসহ কানসাটে কৃষক হত্যা বলেন সবগুলো হত্যা বিএনপি ঘটিয়েছে। এতে প্রমাণ হয় বিএনপির হাতই রক্তে রঞ্জিত।

‘আওয়ামী লীগের হাত সাধারণ মানুষের রক্তে রঞ্জিত-’ মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার আখাউড়া রেলওয়ে ষ্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

আনিসুল হক এসময় বলেন, ‘অগ্নি সন্ত্রাস করেছেন খালেদা জিয়া, ২১ আগষ্ট গ্রেনেড হামলা করেছিলো তারেক জিয়া। তাহলে রক্তে রঞ্জিত কার হাত। বিএনপির রাজনীতি হচ্ছে ষড়যন্ত্র ও হত্যা করা আর আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে জনগনের উন্নয়ন।

এ সময় আইন সচিব মো. গোলাম সারওয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভূইয়া, আখাউড়া পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ মো. আবুল কাসেম আবেদীন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া, উপজেলা কৃষি অফিসার সাহেনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে আইনমন্ত্রী ষ্টেশন চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় ১১০ জন কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বাসস

৯ গোপন স্থানে পাকিস্তানের পরমাণু অস্ত্র- দাবি ভারতীয় গণমাধ্যমের

0

সম্প্রতি ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ সুবিধা তুলে নিয়েছে ভারত সরকার। এ নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে ক্রমশ। বসে নেই দেশ দুটির গণমাধ্যমও। অভিযোগ পাল্টা অভিযোগ নিয়ে দুই দেশের গণমাধ্যমই প্রকাশ করছে নানা প্রতিবেদন।

ভারতের একটি গণমাধ্যমে আজ শুক্রবার (৩০ আগস্ট) প্রতিবেদন প্রকাশিত হয়েছে পাকিস্তানে পরমাণু অস্ত্র মজুত প্রসঙ্গে। এতে বলা হয়েছে, অন্তত ৯টি গোপনা জায়গায় পরমাণু অস্ত্র মজুত করছে পাকিস্তান। আর ক্রমশ বাড়াচ্ছে অস্ত্রের পরিমাণ। সম্প্রতি একদল মার্কিন গবেষক এই তথ্য সামনে এনেছেন। অন্তত ১৩০ থেকে ১৪০টি ওয়ারহেড রয়েছে বলে আনুমান তাঁদের।

এই ৯টি জায়গার মধ্যে চারটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাছে, তিনটি সিন্ধু প্রদেশের কাছে ও একটি বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখাওয়ার আশপাশে। ফেডারশন অব আমেরিকান সায়েন্টস্ট’-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ইসলামাবাদ কেবল পরিমাণে বেশি অস্ত্রই মজুত করছে না, অস্ত্রের গুণগত মানও বাড়াচ্ছে। যদিও জায়গাগুলো একেবারে নিখুঁতভাবে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না গবেষকদের পক্ষে।

যে ৯টি জায়গার তথ্য তুলে ধরা হয়েছে সেগুলো হলো:
আকরো গ্যারিসন: (সিন্ধু প্রদেশ) সম্ভবত এখানে মাটির তলায় রয়েছে পরমাণু অস্ত্র।

গুজরানওয়ালা গ্যারিস: (পঞ্জাব) এক প্রত্যন্ত জায়গায় মজুত রয়েছে অস্ত্র।

খুজদার গ্যারিসন: (বেলুচিস্তান)- সম্ভবত এখানে মাটির তলায় রয়েছে পরমাণু অস্ত্র।

উমাসরুর ডিপো: (করাচি)- মিরজ বিমান থেকে নিক্ষেপ করার মতো বোমা মজুত আছে বলে অনুমান।

ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্স: (পঞ্জাব) লঞ্চার ও ওয়ারহেড থাকার সম্ভাবনা।

পানো আকিল গ্যারিসন: (সিন্ধ)- এক প্রত্যন্ত জায়গায় মজুত আছে অস্ত্র।

সরগোড়া ডিপো: (পঞ্জাব)- এফ-১৬ বিমান থেকে নিক্ষেপ করার অস্ত্র আছে এখানে।

তারবালা ডিপো: (খাইবার পাখতুনখাওয়া)- মজুত আছে ওয়ারহেড ওয়ার অর্ডিন্যান্স ফেসিলিটি (পঞ্জাব)- সম্ভবত এখানে তৈরি হয় ওয়ারহেড।

স্যাটেলাইট ইমেজ, বিভিন্ন গবেষণার তথ্য ও স্থানীয় সংবাদমাধ্যমের ওপর ভিত্তি করেন এই তালিকা তৈরি করেছে আমেরিকার বিজ্ঞানীরা।

কয়েকদিন আগেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, ‘যদি কাশ্মীর দ্বন্দ্ব যুদ্ধে দিকে যায়, তাহলে মনে রাখতে হবে দুই দেশের কাছেই পরমাণু অস্ত্র আছে। আর পরমাণু যুদ্ধে কেউ জয়ী হয় না।’

নিজেকে ‘কাশ্মীরি দূত’ বলে উল্লেখ করে ইমরান খান বলেন, কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমার চেষ্টা চলবে। কাশ্মীরি জনগণকেও আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কাশ্মীর ইস্যুটি নিয়ে আমি সারা বিশ্বে কাজ করব। বলেন, যতক্ষণ পর্যন্ত কাশ্মীর স্বাধীন না হবে, প্রতিটি ফোরামে আমি এই বিষয়ে সর্বোচ্চ আওয়াজ তুলব।

এমপি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

0

কানাডা থেকে নিউজসেভেন২৪ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক বরিশাল ৪ আসনের মাননীয় সংসদ সদস্য বাবু পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট তথাকথিত ভিডিও প্রচার করায়, প্রতিবাদ সভা করেছে কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারহানা খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আব্দুল গফফার। বিশেষ অতিথি ছিলেন কানাডা আওয়ামী লীগের সহ সভাপতি জসিম চৌধুরী অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোঃ হাসান এবং সাধারণ সম্পাদক সুদিপ সোম রিংকু, কানাডা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বেলাল সামসুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সোহেল শাহরিয়ার রানা।

বক্তারা এই ঘৃণ্য অপকাজের জন্য প্রতিবাদ করে বলেন বাবু পঙ্কজ দেবনাথ একজন শুধু সংগঠক নন তিনি একজন আপামর জনতার প্রিয়জন। বরিশাল ৪ এলাকার এই জনপ্রিয় মুখকে হেয়প্রতিপন্ন করতে পারলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সরকার দুটোকেই বেয়কাদায় ফেলতে পারবে। দেশরত্ন শেখ হাসিনার হাত দূর্বল করতেই এই ধরনের অপপ্রচার চালাচ্ছে বিএনপি জামায়াত এর দোসররা। আসুন এই ন্যক্কারজনক কাজের প্রতিবাদ করে অবিলম্বে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

প্রধান বক্তার বক্তব্যে কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলেন ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা বারবার কারা নির্যাতিত নেতা বরিশাল ৪ আসনের প্রিয়জন আমাদের প্রিয় পঙ্কজ দেবনাথ। অত্যান্ত শক্তিশালী একজন সংগঠকব হিসেবে পরিচিত, নেতা কর্মীদের মনের আসনে যার অবস্থান, তাকে আর যাই হউক মিথ্যা অপপ্রচার করে শেষ করা যাবে না। মনে রাখতে হবে যিনি বঙ্গবন্ধু আদর্শের যিনি দেশরত্ন শেখ হাসিনার আদর্শ ও চেতনায় বিশ্বাস করেন তাকে কোনমতেই পরাজিত করা যায় না। আসুন আমরা সম্মলিত ভাবে এই অপপ্রচারকারীদের বিরুদ্ধে এক হয়ে দাঁতভাঙা জবাব দেই এবং দোষীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসনকে বিনীত ভাবে অনুরোধ করছি।

প্রতিবাদ সভায় আরও উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সেলিনা পারভিন রিনি,যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ নাফিস সাংগঠনিক সম্পাদক শারিফুল হক, তানজিম সোহাগ, মোহাম্মদ শরীফুল আলম সাগর।

যুব ও ক্রিয়া সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন,অর্থ বিষয়ক সম্পাদক সিদার্থ সাহা, সমাজকল্যান সম্পাদক মোঃ আরিফ, সাংস্কৃতিক সম্পাদক ডালিয়া আহমেদ,দপ্তর সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক মাইদুল ইফতি।
তথ্য, গবেষণা ও পাঠাগার বিষয়ক সম্পাদক রেদওয়ান আহমেদ সৈকত।
আরও উপস্থিত ছিলেন মাহমুদ খান দ্বিপ, উৎস খান,খাইরুল মাসুদ তাসলিমা আক্তার, জাহিদ হাসান ইমন, তাসকিন চৌধুরী, নাবিল চৌধুরী, মুনতাকিসুর রহমান জিহাদ মাসদুস জামান জনি সহ আরও অনেকে।

গ্রেপ্তারকৃতদের বিষয়ে গণমাধ্যমে প্রচার-প্রকাশে নীতিমালা করার নির্দেশ

0

মামলার তদন্ত পর্যায়ে তদন্তের অগ্রগতি বা গ্রেপ্তারকৃতদের বিষয়ে গণমাধ্যমে কতটুকু প্রচার বা প্রকাশ করা যাবে, সেই বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ মহাপরিদর্শকের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির জামিন দেওয়া রায়ে বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন।

আজ জামিনের রায়ের সময় হাইকোর্ট বলেন, ‘আসামি আয়েশা সিদ্দিকা মিন্নি রিমান্ডে থাকা অবস্থায় বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মারুফ হোসেন গণমাধ্যমের সম্মুখিন হন। মিন্নি দোষ স্বীকার করেছেন মর্মে যে বক্তব্য তিনি দিয়েছেন, তা শুধু অযাচিত, অনাকাঙ্ক্ষিত নয়, বরং সুষ্ঠ এবং নিরপেক্ষ তদন্তের পরিপন্থি।’

আদালত আরো বলেন, ‘পরিস্থিতি ও বাস্তবতা যাই হোক না কেন, পুলিশ সুপারের মত দায়িত্বশীল পদে থেকে মারুফ হোসেন যে বক্তব্য দিয়েছেন, তা একদিকে যেমন জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে, তেমনি তিনি তার দায়িত্বশীলতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। যা দুঃখ এবং হতাশাজনক। উচ্চ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তার নিকট হতে এ ধরনের কাজ প্রত্যাশিত বা কাম্য নয়। ভবিষ্যতে দায়িত্ব পালনে তিনি আরও সতর্কতা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন এটাই কাম্য।’

হাইকোর্ট বলেন. ‘মামলাটির তদন্ত কাজ যেহেতু এখনও চলছে, সে কারণে এ মুহূর্তে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে আদালত বিরত থাকছে। তবে বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশের মহাপরিদর্শককে সময়মত প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।’

আদালত তার পর্যবেক্ষণে বলেন: ‘ইদানিং প্রায়শ লক্ষ্য করা যাচ্ছে যে, আলোচিত ঘটনার তদন্তকালীন সময়ে পুলিশ, র‌্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারকৃত অভিযুক্তদের বিষয়ে এবং তদন্ত সম্পর্কে প্রেস ব্রিফিং করা হয়ে থাকে। গ্রেপ্তারকৃত সন্দেহভাজন বা অভিযুক্তদের কোনো নিয়মনীতি ছাড়াই গণমাধ্যমের সামনে হাজির করা হয়, যা অনেক প্রশ্নের উদ্রেক করে। যদিও এ বিষয়ে অত্র আদালতে একটি রায়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছিল।

‘আমাদের সকলকেই মনে রাখতে হবে যে, যতক্ষণ পর্যন্ত কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণের মাধ্যমে অভিযোগ প্রমাণিত না হচ্ছে, ততক্ষণ বলা যাবে না সে অপরাধী বা অপরাধ করেছে। আর তদন্ত বা বিচার পর্যায়ে এমনভাবে বক্তব্য উপস্থাপন করা উচিৎ নয় যেন মনে হয় অভিযুক্ত ব্যক্তি অপরাধী। সেই কারণে মামলার তদন্ত পর্যায়ে তদন্তের অগ্রগতি বা গ্রেপ্তারকৃতদের বিষয়ে গণমাধ্যমে কতটুকু বিষয় প্রচার বা প্রকাশ করা যাবে, সেই বিষয়ে একটি নীতিমালা করা বাঞ্ছনীয়। এই নীতিমালা প্রণয়ন ও প্রচারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ প্রদান করা হল।’

৪৫ রানে অলআউট হয়েও যখন ম্যাচ জেতা যায়

0

হেডিংলি টেস্ট শেষ হয়েছে চার দিন হলো। বিস্ময় এখনো কাটছে না অনেকের। বেন স্টোকসের দুর্দান্ত এক ইনিংসে সব ধারণা উল্টে ১ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৬৭ রানে গুটিয়ে যাওয়ার পরও টেস্ট জিতে ১৩১ বছর পুরোনো এক স্মৃতিও ফিরিয়ে এনেছে ইংল্যান্ড। টেস্ট ম্যাচে এক ইনিংসে ৭০ রানের নিচে অলআউট হয়েও কোনো দলের জয়ের সর্বশেষ নজির ছিল ১৮৮৮ সালে।

অ্যাশেজ বলেই হেডিংলি টেস্ট এত গুরুত্ব পেয়েছে। না হলে এক শর নিচে অলআউট হয়েও কদিন আগেই টেস্ট জিতেছে ইংল্যান্ড। বিশ্বকাপ জয়ের স্বাদ নিয়ে লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নেমে মাত্র ৮৫ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। পরে আইরিশদের দ্বিতীয় ইনিংস ৩৮ রানে শেষ করে দিয়ে বদলা নিয়েছিল ইংলিশরা। এক মাসের মধ্যেই এক শর নিচে গুটিয়ে গিয়েও টেস্ট জেতার নজির গড়ল ইংল্যান্ড।

এটুকু পড়েই মনে হতে পারে, এক মাসেই যদি দুবার এমন কীর্তি গড়া যায়, তাহলে আর প্রথম ইনিংসে ভালো করা নিয়ে এত বাড়াবাড়ি কেন? কারণ, ইংল্যান্ড যা করেছে সেটা স্বাভাবিক নয়। এক মাসেই দুবার হওয়া এক কাণ্ড এর আগের ১৪২ বছরেই হয়েছে মাত্র ১৪ বার! হ্যাঁ, এক শর নিচে গুটিয়ে গিয়েও টেস্ট জেতার নজির মাত্র ১৫টি। আর সেটা যদি দলের প্রথম ইনিংসে হয় তাহলে মাত্র ১৪বার।

বিশ্বকাপের পরই দুবার কাণ্ড করা ইংল্যান্ড বরাবরই এ কাজে পারদর্শী। এ পর্যন্ত সাতবার এমন ম্যাচে জয় পেয়েছে তারা। হেডিংলিতে এমন জয়ের উল্টো প্রান্তে থাকা অস্ট্রেলিয়াও এ কাজে খারাপ না। মোট চারবার এমন ম্যাচ জিতেছে তারা। যদিও ১৯৫০ সালেই সর্বশেষ এমন কিছু করতে পেরেছে তারা। দক্ষিণ আফ্রিকা আবার এ দুই চিরপ্রতিদ্বন্দ্বীকেই এই তেতো স্বাদ উপহার দিয়েছে। একবার করে এমন জয় পেয়েছে নিউজিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

একটি দিকে ইংল্যান্ডকে অবশ্য টপকানো খুব কঠিন। টেস্টে সর্বনিম্ন ৪৫ রানে অলআউট হওয়ার রেকর্ড আছে ইংল্যান্ডের। ১৮৮৭ সালে সিডনির সে টেস্টে তবু জয় পেয়েছিল ইংলিশরা। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৪৫ রানের জবাবে অস্ট্রেলিয়া থেমেছিল ১১৯ রানে। দ্বিতীয় ইনিংসেও ভালো করেনি ইংল্যান্ড। মাত্র ১৮৪ রান করেছিল সফরকারীরা। কিন্তু ১৩ রানের জয় পেতে ওটাই যথেষ্ট বানিয়ে দিয়েছিলেন বিলি বার্নস ও জর্জ লোহম্যান।

অস্ট্রেলিয়াও দুবার ৬০ ও ৬৩ রানে অলআউট হয়ে ম্যাচ জিতেছিল। এর মাঝে ওভালের ৬৩ রানের ঘটনাতেই জন্ম নিয়েছে অ্যাশেজ সিরিজ। কিন্তু কোনো দেশ নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোরের ম্যাচকে জয়ে রূপ দিতে পারেনি। সবগুলো দলের সর্বনিম্ন স্কোরের রেকর্ড আর ব্যাটিং সহায়ক উইকেট বলছে, এমন কীর্তি এখন আর হয়তো সম্ভব হবেও না।

‘অপ্রয়োজনীয়’ মনে করে কর্মী ছাঁটাই আফগান ক্রিকেট বোর্ডে

0
‘অপ্রয়োজনীয়’ মনে করে কর্মী ছাঁটাই করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড

বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হবে একমাত্র টেস্ট ম্যাচটি। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ। রশিদ খানের দল আবুধাবিতে তার প্রস্তুতি নেওয়ার মধ্যে শুনলেন দুঃখজনক এক খবর। ৪৩ জন কর্মী ছাঁটাই করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

আফগান সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার ৪৩ জন কর্মীর সঙ্গে চুক্তি বাতিল করে দেশটির ক্রিকেট বোর্ড। এর কারণ হিসেবে জানানো হয়, স্বল্প বাজেটের মধ্যেই কাজের মান বাড়ানোর ভাবনা থেকে এ সিদ্ধান্ত নেন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা। বোর্ড প্রধান ও তাদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, বাকি সব কর্মীদের চুক্তিপত্রও পুনর্মূল্যায়ন করা হবে। বোর্ডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয় নেতৃত্বস্থানীয় কর্মকর্তারা এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ ৪৩জন কর্মীকে ‘অপ্রয়োজনীয়’ মনে করায় তাদের চুক্তি বাতিল করা হয়।

এসিবি মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান জিয়া-উল-হক জিয়া সংবাদমাধ্যমকে বলেছেন, স্বল্প বাজেটের মধ্যে কাজের মান বাড়াতে কিছু নির্দিষ্টসংখ্যক কর্মীকে ছাঁটাই করার প্রয়োজন ছিল। তবে ছাঁটাই হওয়া কর্মীদের আগামী মাসের বেতন দেওয়া হবে জানিয়েছে বোর্ড।

সুবিধাভোগীরা আর কোনো সুবিধা নিতে পারবেন না

0

যেসব ঋণখেলাপি শতকরা ২ ভাগ ডাউন পেমেন্টের সুবিধা নিয়েছেন তারা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আর কোনো ব্যাংক থেকে ঋণ সুবিধা নিতে পারবেন না বলে নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। ঋণ খেলাপিদের বিশেষ সুবিধা দিয়ে গত ১৬ মে বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনের বিষয়ে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) করা এক আবেদন নিষ্পত্তি করে এ আদেশ দেন আদালত।

আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শামীম খালেদ ও মো. মনিরুজ্জামান।

এর আগে ২ শতাংশ সুদ জমা দিয়ে ১০ বছরের জন্য ঋণ পুনঃ তফসিলের জন্য গত ১৬ মে প্রজ্ঞাপন জারি করে কেন্দ্রীয় ব্যাংক। ২১ মে হাইকোর্ট এক আদেশে বাংলাদেশ ব্যাংকের এই প্রজ্ঞাপনের কার্যকারিতার ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন। পরবর্তীতে এই স্থিতিবস্থার আদেশ বাড়ানো হয়। আপিল বিভাগ গত ৮ জুলাই এক আদেশে শর্ত সাপেক্ষে হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ জুলাই হাইকোর্ট এক আদেশে ১৬ মে জারি করা প্রজ্ঞাপন নিয়ে রুল জারি করেন। আজ এই রুল নিষ্পত্তি করে আদেশ দেন। এছাড়া আগামী ১৩ অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

বিশ্ব সম্প্রদায়ের আরো জোরালো ভূমিকা চায় সরকার

0

রোহিঙ্গাদের প্রত্যাবাসন ও তাদের সংকট সমাধানে বিশ্ব সম্প্রদায়ের আরো জোরালো ভূমিকা চায় বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বৃহস্পতিবার বিকালে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিদেশি রাষ্ট্রদূতদের রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ব্রিফিংকালে ওই প্রত্যাশার কথা জানান। এদিকে দুই দফায় প্রত্যাবাসন শুরুর উদ্যোগ ব্যর্থ হওয়ার পর চীন বাংলাদেশ ও মিয়ানমারকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে। ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, চীন মিয়ানমারের সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশকে বৈঠকের ব্যাপারে জানাবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ২২ আগস্ট একজন রোহিঙ্গাও মিয়ানমারে ফিরে না যাওয়ায় মিয়ানমার বাংলাদেশকে দায়ী করেছে। বাংলাদেশ গতকাল বিদেশি কূটনীতিকদের বলেছে, চুক্তি অনুযায়ী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায় তাদের দেশে ফেরত যেতে রাজি করানোর দায়িত্ব মিয়ানমারের। এটা আমাদের দায়িত্ব না। তারা তাদের দায়িত্ব পালন করেনি বলেই রোহিঙ্গারা যায়নি।

তিনি বলেন, বাংলাদেশের প্রক্রিয়া খুব স্বচ্ছ। এখানে লুকানোর কিছু নেই। মিয়ানমার বলেছে, তারা অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। যদি করে থাকে তবে তাদের লোক তাদের বিশ্বাস করে না। সেখানে বিশ্বাসের ঘাটতি আছে। মিয়ানমার সেই ঘাটতি কমাতে ব্যর্থ হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার বারবার বাংলাদেশের সঙ্গে অঙ্গীকার করেছে যে রোহিঙ্গাদের নিরাপত্তা, সুরক্ষা ও স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সেখানে গেলে হবে। তাই যদি হয় অন্যদের নিয়ে তারা তা দেখায় না কেন? বাংলাদেশ এটিই সবাইকে বলেছে।

তিনি বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফেরার জন্য বেশ কিছু দাবি তুলেছে। এগুলো পূরণের ব্যাপারে মিয়ানমারের চিন্তাভাবনা করা উচিত বলেও বাংলাদেশ আজকের ব্রিফিংয়ে জানিয়েছে।

বিশ্ব সম্প্রদায়ের উদ্দেশ্যে বাংলাদেশের বক্তব্য প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যা করার করে যাবো, করছি। আপনারা যারা বিশ্ব নেতৃত্ব আছেন তাদের একটা দায়দায়িত্ব আছে। আমরা আবেদন করেছি। আপনারা আরো আগ্রাসী আরো বেশি করে উদ্যোগ নেবেন এই সমস্যা সমাধানের জন্য। কারণ এটি কেবল আমাদের সমস্যা না। আপনাদের সবার সমস্যা। আপনারা বিশ্ব নেতৃত্ব, সংস্থাগুলো আরো উদ্যোগ নেবেন যাতে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হয়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে। তবে বাংলাদেশ তাদের আরো জোরালো ভূমিকা চায়।

তিনি বলেন, এনজিওগুলোর বিরূদ্ধে রোহিঙ্গা শিবিরে রাজনৈতিক তৎপরতা বা উস্কানি দেওয়ার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরূদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে রোহিঙ্গাদের মধ্যে যারা সন্ত্রাস করবে তাদের কোনো ধরনের ছাড় দেবে না সরকার।