Home Blog Page 3537

অটল বিহারীর বায়োপিক নির্মাণ হচ্ছে

0

এবার নির্মাণ হচ্ছে ভারতরত্ন অটল বিহারি বাজপেয়ীর বায়োপিক। বড়পর্দায় উঠে আসবে ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জীবনী। তার জীবনের অজানা কাহিনী বড়পর্দায় তুলে ধরবেন আমাশ ফিল্মসের প্রযোজক জুটি শিব শর্মা এবং জিশান আহমেদ।

উল্লেখ এনপি’র লেখা ‘দ্য আনটোল্ড বাজপেয়ী’ বইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হবে বায়োপিক। বইয়ের স্বত্ত্ব কিনে নিয়েছেন প্রযোজক জুটি। বাজপেয়ীর শৈশব থেকে ছাত্র জীবন এবং তারপর ভারতবর্ষের অন্যতম উল্লেখযোগ্য রাজনীতিবিদে পরিণত হওয়ার কাহিনী এবার ফুটে উঠবে রুপালি পর্দায়।

প্রযোজক শিব শর্মা জানান, দ্য আনটোল্ড বাজপেয়ী আমার জীবনের অন্যতম কাঙ্ক্ষিত প্রজেক্ট। বাজপেয়ীর মতো হিরোকে নিয়ে বায়োপিক করা একটা স্বপ্নের মতো। সত্যিই আমি গর্বিত। আমার মনে হয়, সবাই বাজপেয়ীর প্রকৃত সত্তাকে চেনেন না। এই বই পড়ার পর আমিও তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। প্রধানমন্ত্রী হিসেবে তার কাজ ভোলার নয়। বাজপেয়ীর অজানা-অচেনা ব্যক্তিত্ব তার মতো আরো অনেককে অনুপ্রাণিত করবে বলেও মনে করেন তিনি।

আরেক প্রযোজক জিশান জানান, এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু হয়ে গেছে। সেই কাজ শেষ হলেই অভিনেতা ও সিনেমার পরিচালক বাছাইয়ের কাজ শুরু হবে। সিনেমার নাম আপাতত বইয়ের নামে ‘দ্য আনটোল্ড বাজপেয়ী’ রাখা হয়েছে।

সম্প্রতি ভারতের লোকসভা নির্বাচনের প্রাক্কালে শিরোনামে আসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক। বিবেক ওবেরয় অভিনীত সেই সিনেমা নিয়ে কম বিতর্ক হয়নি। নির্বাচনের ফলাফল প্রকাশের পর মুক্তি পায় নরেন্দ্র মোদির বায়োপিক।

যদিও বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি উমঙ্গ কুমার পরিচালিত সেই সিনেমা। তবে এবার বাজপেয়ীর বায়োপিক তৈরির খবর প্রকাশ্যে আসতেই সিনেপ্রেমী-সহ রাজনৈতিক মহলে উদ্দীপনা শুরু হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীর বায়োপিক নিয়ে উচ্ছ্বাস হওয়া স্বাভাবিক, বলছে সিনেমহল।

অক্টোবরেই শুরু হবে ভারত-পাকিস্তান যুদ্ধ : পাকিস্তানের রেলমন্ত্রী

0

খুব শিগগরই ভারতের সঙ্গে পাকিস্তানের পুরোদমে যুদ্ধ শুরু হবে। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রসিদ আহমেদ। আরও একধাপ এগিয়ে, কবে থেকে ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হবে, তাও বললেন পাকিস্তান রেলমন্ত্রী।

পাকিস্তানের রেলমন্ত্রীর কথায়, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ লাগবে। অক্টোবর বা তার পরেই যুদ্ধ হবে।’

সংবাদ সংস্থা এএনআই-এ প্রকাশিত খবরে বলা হয়েছে, পাকিস্তানের সংবাদ মাধ্যমও দাবি করছে, রসিদ আহমেদ এই কথা বলেছেন।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল ও পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণায় ভারতের সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করছে পাকিস্তান। ভারতের জন্য পাকিস্তানের আকাশ পথ চিরতরে বন্ধ করার বিষয়েও চিন্তা-ভাবনা করছে ইসলামাবাদ। কয়েক দিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, যুদ্ধ লাগলে ভারতের জন্যই হবে।

সূত্র: নিউজ এইটিন, ইন্ডিয়া টুডে

নতুন নেতার খোঁজে ট্যালেন্টহান্টের ডাক দিলেন মমতা

0

নতুন নেতা চাই। আর সেই নেতা ছাত্র ও যুবকদের মধ্য থেকে বেছে নিতে চান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই প্রথমবার নেতা খুঁজতে ট্যালেন্ট হান্টের মতো কায়দায় ওয়ার্কশপের ডাক দিলেন তৃণমূলনেত্রী।

চলতি বছরের ১৪ ও ১৫ নভেম্বর কলকাতায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে সেই ওয়ার্কশপ। আর সেখান থেকেই জেলা থেকে কলকাতার নেতা বাছাই করবেন খোদ মমতা।

এক সময় যারা কংগ্রেসের নেতা ছিলেন, তারাই পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের নেতা হয়েছেন। রাজ্য স্তরে সেই অর্থে নতুন নেতা বলতে অভিষেক ব্যানার্জি। এর আগে শঙ্কুদেব পাণ্ডাকে নেতা হিসেবে তুলে ধরলেও তিনি বেশিদিন টিকতে পারেননি।

প্রথমে চিটফান্ড কাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি হয়ে আড়ালে চলে যেতে হয় শঙ্কুদেবকে। পরে সামনে এসেই বিজেপিতে যোগ দেন তিনি। সব মিলিয়ে নতুন প্রজন্মের নেতা দরকার তৃণমূল কংগ্রেসে।

এবার সেই নেতা খুঁজতেই দু’দিনের ট্যালেন্ট হান্টের আসর বসছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আবেদনকারীদের মধ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অগ্রাধিকার দেওয়া হবে, সেটাও বুঝিয়ে দিয়েছেন মমতা। বক্তৃতার মধ্যেই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দিয়েছেন বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ওই ওয়ার্কশপে হাজির করতে হবে। আনতে হবে শিক্ষকদেরও। সেখানেই তিনি দু’দিন ধরে কথা বলবেন সকলের সঙ্গে।

আর তার পরেই যোগ্যদের নেতা হিসেবে বেছে নেবেন। ওই দিনই তিনি দু’দিনের জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বুকিং ও হাজির প্রতিনিধিদের থাকা খাওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে।

মমতা হবু নেতাদের উদ্দেশে বলেন, দু’টো বছর দিন। দিল্লি বদলে দেওয়ার দিকে যাব। কাশ্মীরের পাশে দাঁড়াব। বিরোধীদের সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারবেন এমনরা এগিয়ে আসুন।

মমতা আরো বলেন, নতুনদের নিয়ে এমন লিডারশিপ তৈরি করে দেব যে, বিজেপি কিংবা সিপিএমের দিকে কেউ আর তাকাবেই না।

কাশ্মীরে সহিংসতায় উসকানি দিচ্ছে পাকিস্তান : রাহুল গান্ধী

0

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়, পাকিস্তান সেখানে সহিংসতায় উসকানি দিচ্ছে। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে রাহুল ওই মন্তব্য করেন।

রাহুল বলেন, বিভিন্ন বিষয়ে সরকারের সিদ্ধান্তে আমার আপত্তি রয়েছে। কিন্তু এটা একেবারে স্পষ্ট করে দিতে চাই যে, কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে হস্তক্ষেপ করার কোনও অধিকার পাকিস্তান বা অন্য কোনও দেশের নেই।

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করার পরে সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত শনিবার, রাহুল গান্ধী ও অন্য বিরোধী নেতারা শ্রীনগরে গিয়েছিলেন। কিন্তু সেখানকার প্রশাসন তাদের বিমানবন্দরের বাইরে পা রাখতে না দিয়ে দিল্লিতে ফেরত পাঠিয়ে দেয়। ওই ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করে রাহুল সে সময় বলেন, ‘স্পষ্ট বোঝা যাচ্ছে যে জম্মু কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক নয়।’

এদিকে, রাহুল গান্ধীর মন্তব্যকে ব্যবহার করে জাতিসংঘের মানবাধিকার কমিশনে নালিশ করেছে পাকিস্তান। তাদের অভিযোগে বলা হয়েছে, রাহুল গান্ধীও স্বীকার করেছেন কাশ্মীরে মানুষ মরছেন এবং সেখানে পরিস্থিতি স্বাভাবিক নয়।

ইসলামাবাদের ওই পদক্ষেপে ক্ষুব্ধ কংগ্রেস অস্বস্তিতে পড়ায় শেষমেশ ড্যামেজ কন্ট্রোল করতে রাহুল নিজেই টুইটার বার্তায় পাকিস্তানকে জবাব দিয়েছেন। রাহুল গান্ধী ও দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় কংগ্রেসের অন্য নেতারাও আজ এ নিয়ে সাফাই দিয়েছেন।

রাহুল গান্ধী আজ বলেন, ‘জম্মু-কাশ্মীরে সহিংস ঘটনা ঘটছে। সহিংসতায় মদদ দিচ্ছে পাকিস্তান। যারা গোটা বিশ্বে সন্ত্রাসবাদের প্রধান মদতদাতা হিসেবে পরিচিত।’

কংগ্রেস এমপি শশী থারুর রাহুলের মন্তব্যের সমর্থনে টুইট করে বলেন, ‘এটিই হল ভারতীয় জাতীয় কংগ্রেসের মূল মতামত। জম্মু-কাশ্মীর ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা ৩৭০ ধারা বাতিল করার পদ্ধতির বিরোধিতা করেছি, কারণ যেভাবে এটা হয়েছে তাতে আমরা আমাদের সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর অত্যাচার চালিয়েছি। আমাদের অবস্থান থেকে পাকিস্তানের কোনও স্বাচ্ছন্দ্যবোধ করার কারণ নেই।’

অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র রণদ্বীপ সূর্যেওয়ালা তার সাফাইতে বলেছেন, গণমাধ্যমের থেকে জানতে পারলাম পাকিস্তান জাতিসংঘের নালিশে অন্যায়ভাবে রাহুল গান্ধীর নাম ব্যবহার করেছে শুধুমাত্র তাদের মিথ্যাচার প্রমাণ করার জন্য। আমরা একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। এই ধ্রুবসত্যটি পাকিস্তানের শত অপচেষ্টাতেও বদলাবে না।

এদিকে, কংগ্রেস নেতাদের সাফাই সত্ত্বেও কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা গিরিরাজ সিং তার প্রতিক্রিয়ায় রাহুল গান্ধী ও কংগ্রেস ভারতকে অনেক আঘাত দিয়েছে বলে মন্তব্য করেছেন।

সূত্র: পার্স টুডে

এক ধর্ষক, ২৩ ধর্ষিতা; আড়াই ঘণ্টা ধরে জবানবন্দি নিলেন বিচারক

0

মার্কিন ধনকুবের জেফরি ইপস্টেইনের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের ব্যাপারে জবানবন্দি দিতে মঙ্গলবার ২৩ জন নারী আদালতে উপস্থিত হন। যুক্তরাষ্ট্রের জেলা জজ আদালতের বিচারক রিচার্ড বারম্যান খোলামেলাভাবে শুনানির জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবী, ইপস্টেইনের আইনজীবী এবং ইপস্টেইনের বিরুদ্ধে অভিযোগকারীদের কথা বলার সুযোগ দেন।

গত ১০ আগস্ট জেফরি ইপস্টেইন আত্মহত্যা করার কারণে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ খারিজ করে দেওয়ার আগে গতকালের শুনানিটি ছিল শেষ পদক্ষেপ। জানা গেছে, গতকাল মঙ্গলবারই অনেক নারী প্রথমবারের মতো নিজেদের অভিযোগ ক্রিমিনাল আদালতে জানাতে পেরেছেন। অনেক নারীই দাবি করেছেন, তাদের অভিযোগের ব্যাপারে যেন তদন্ত সাপেক্ষে সিদ্ধান্তে আসা হয়।

ভার্জিনিয়া রবার্ট জেফরি নামের এক নারী অভিযোগ করেছেন, তার যখন কেবল ১৮ বছর বয়স; ওই সময় জেফরি ইপস্টেইন তার বন্ধুদের সঙ্গে বিছানায় যেতে ওই নারীকে বাধ্য করেছেন। সেই নারীর দাবি, (আত্মহত্যার কারণে) পাওনা মিটে যায়নি। এটা (বিচারকার্য) চলতে থাকা দরকার। কারণ, তিনি (অভিযুক্ত) একা এসব করেননি, আমরা ভুক্তভোগীরা সেটা জানি।

সারাহ র‌্যানসাম নামের আরেক নারীর অভিযোগ, তাকে দিয়েও যৌন ব্যবসা করিয়েছেন ইপস্টেইন। এই নারীও অনুরোধ জানিয়েছেন, এই মামলা যেন চালিয়ে যাওয়া হয়।

ধর্ষণের অভিযোগ ওঠার পর গত ১০ আগস্ট আত্মহত্যা করেন জেফরি ইপস্টেইন। এর আগে ২০০৮ সালে ফ্লোরিডার আদালতে হালকা মাত্রার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন জাফরি। কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবীর পদক্ষেপের ব্যাপারে নিউইয়র্কের আইনজীবীরা বেজায় চটেছেন। ফলে শেষাবধি জেফরি মারা যাওয়ার পর সিদ্ধান্ত হয়, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, ওই ব্যাপারে খোলামেলাভাবে শুনানি হবে।

বিচারকও মনে করেন অমীমাংসিত ওই ইস্যুতে অন্তত একদিন বৈধভাবে শুনানি হওয়া দরকার। আর সেটা খুব শিগগিরই চাচ্ছিলেন তিনি। তবে, অভিযুক্তের আইনজীবী দাবি করেছিলেন, তার মক্কেলের আত্মহত্যার বিষয়টির দিকে আলোকপাত করা হোক। সেই আত্মহত্যার পেছনে আসলে কারা দায়ী, সেটাও উদঘাটনের আবেদন জানান তিনি।

জানা গেছে, মার্কিন বিচার বিভাগ এবং এফবিআই জেফরির আত্মহত্যার বিষয়টি তদন্ত করছে। এরই মধ্যে নিউইয়র্ক সিটি মেডিক্যালের চিকিৎসকরা সাফ জানিয়ে দিয়েছেন, জেফরি আত্মহত্যা করেছেন। সে কারণে তার মৃত্যু যে আসলে হত্যা না, তা আদালতের কাছেও অনেকটাই পরিষ্কার। আর সে কারণেই শুনানির আয়োজন করা হয়।

আড়াই ঘণ্টার ওই শুনানিতে একের পর এক ভুক্তভোগী নিজেদের জবানবন্দি দিয়েছেন। তবে কয়েকজন নারী নিজেদের সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি মুখে না বলে লিখে দিয়েছেন। এমনকি প্রায় ১২ জন নিজেদের পরিচয় জনসম্মুখে প্রকাশ করতে রাজি হননি।

জানা গেছে, জেফরি ইপস্টেইন ৫৭৭ মিলিয়ন ডলারের সম্পদ রেখে গেছেন। এরই মধ্যে স্বতন্ত্রভাবে তার বিরুদ্ধে অভিযোগ করেছেন পাঁচজন নারী। তবে মামলার শুনানির সময় অবশ্য জেফরির সম্পদের বিষয়ে কোনো আলোচনা হয়নি।

অ্যাটনি ব্র্যাড এডওয়ার্ড আদালতকে বলেন, আদালত কক্ষে তিনি ১৫ জন ভুক্তভোগীকে উপস্তিত করেছেন। আরো এমন ২০ জন রয়েছেন, যারা আদালতে হাজির হতে চাননি। আর অন্য আটজন নারী নিজের থেকে আদালতে গিয়ে অভিযোগ করেছেন।

তিনি আরো বলেন, এরকম পরিস্থিতিতে মামলাটি নিষ্পত্তি করে দিলে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে। এছাড়া আরো যে পাঁচজন নারী মামলা করেছেন, তাদেরও মামলার শুনানি হওয়া দরকার। এজন্য তিনি মামলার শুনানির জন্য পরবর্তী তারিখ নির্ধারণের জন্য বিচারকরে প্রতি অনুরোধ জানান।

১৪ জন নারী সেখানে উপস্থিত হয়ে কথা বলেছেন। তাদের মধ্যে ১০ জন নিজেদের প্রকৃত নাম উল্লেখ করেছেন। এমনকি প্রথমবারের মতো পাবলিক পরিসরে তারা অভিযোগের ব্যাপারে কথা বলেছেন।

ওইসব নারীরা জেফরির বিরুদ্ধে যোন হয়রানি, ধর্ষণ এমনকি দেহ ব্যবসা করানোর অভিযোগ তুলেছেন। পাঁচজন নারী বলেছেন, জেফরি যখন তাদের ধর্ষণ করেছেন, ওই সময় তারা কিশোরী ছিলেন। ওই নারীদের অভিযোগ, জেফরির খ্যাতি এবং অর্থের দাপটের কারণে এসব অপরাধ করা থেকে তাকে বিরত রাখার শক্তি তারা পাননি।

৭৫’র নেপথ্যের কুশীলবদের খুজঁতে কমিশন হবেই: আইনমন্ত্রী

0

আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদেরকে খুঁজে বের করার জন্য একটা কমিশন গঠন করবোই। এই কমিশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন জননেত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ।

তিনি বলেন, এটা একটা বিশেষায়িত কমিশন হবে। এই কমিশন ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের কোন প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা যায় সেবিষয়ে সুপারিশ করবে।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরীষদ আয়োজিত আলোচনা সভায় কথা বলেন আইনমন্ত্রী।

আজ বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন মিলনায়তনে পরিষদের আহবায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন- গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন, জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ রেজাউর রহমান, সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, আইনজীবী সমিতির সাবেক সভাপতি মেসবাহ উদ্দিন বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন প্রমুখ।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আজকে আমরা সম্ভাবনার আলো দেখছি। আজকে আমরা একটা কমিশন গঠন করতে পারি। জননেত্রী শেখ হাসিনার কারনেই আজকে আমরা সম্ভবনার আলো দেখছি।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর হত্যার বিচার করিয়েছেন। তিনি বিচার শেষ করেছেন। জাতীয় চার নেতা হত্যার বিচার শেষ করেছেন। আর যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করে শেষ করে রায় কার্যকর করেছেন। এই সব বিচার হয়ে যাওয়ার কারনেই আমাদের সামনে কুশিলবদের ধরার সাহস হয়েছে।

তিনি বলেন, এই কমিশনের চেয়ারম্যান কে হবেন, কতজন সদস্য বিশিষ্ট হবে, মেয়াদ কত দিন হবে, কি কি করবে-এটা ঠিক করে দিতে হবে। অনুসন্ধান কমিশন আর এ কমিশন এক না। এটা একটা বিশেষায়িত কমিশন হবে। এই কমিশন ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল তাদেরকে খুঁজে বের করে তাদের ব্যাপারে তাদেরকে কোন বিচারের আওতায় আনা হবে সেই সুপারিশ করবে। একটা কমিশন কিন্তু বিচার করতে পারে না। কমিশন সুপারিশ করতে পারে।

আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আর বাংলাদেশকে আলাদা করা যায় না। বঙ্গবন্ধুকে হত্যা করে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছেন জিয়াউর রহমান। যখন বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জ রুজু করা হয়, দেখা যায় জিয়াউর রহমানের নাম পাতায় পাতায়। কিন্তু তার সৌভাগ্য তখন তিনি জীবিত ছিলেন না। না হলে এই মামলার তিন নম্বর আসামি হতো জিয়াউর রহমান।

তিনি বলেন, এই ফারুক, রশিদকে জিয়াউর রহমানের আমলে দেশের বাইরে রাখার পরিকল্পনা ছিল।  এমন ঘটনাও জানি তাদেরকে ধরে মাসের পর মাস ক্যান্টমেন্টে রেখে দিয়েছে। একবারও জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যা মামলা করে বিচার করেন নাই। এতে এটাই প্রমাণ করে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল। এরপর এরশাদ সাহেবও তাই করেছেন।

গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, একাত্তর, পচাত্তর এবং একুশে আগস্টেও ঘটনা একই সমীকরণে গাঁথা। আমি বলি দুইটি শ্রেণি বঙ্গবন্ধু হত্যায় জড়িত। একটি হলো স্বাধীনতা বিরোধী শক্তি আরেকটি প্রতিক্রিয়াশীল। দুই কুকুরের লড়াই যারা বলতো তারা শ্রেনি শত্রু খতমের নামে আমাদের এমপি ও নেতাদের হত্যা করেছে। তারা দেশকে অস্থিতিশীল করেছিল। ১৬ ডিসেম্বর তারা নাজাত দিবস পালন করেছিল। সেই ব্যক্তিরাই জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার মন্ত্রীসভায় যোগ দিয়েছিল।

চার মাস চিকিৎসার পর বাসায় ফিরলেন এটিএম শামসুজ্জামান

0

বাংলা চলচ্চিত্র ও নাটকের খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান টানা চার মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে আজ বুধবার সকালে এটিএম শামসুজ্জামানকে বাসায় নিয়ে যাওয়া হয়।

এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান তাঁর বাসায় ফিরে আসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চিকিৎসকের অনুমতিক্রমে এখন থেকে বাসাতেই চিকিৎসা চলবে তাঁর।

সবার কাছে এটিএম শামসুজ্জামানের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন স্ত্রী রুনী জামান।

এর আগে গত ২৬ এপ্রিল অসুস্থ হয়ে পড়লে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় এটিএম শামসুজ্জামানকে। এরপর গত ১৫ জুন তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে স্থানান্তর করা হয়।

গত ১৩ মে তাঁর চিকিৎসার দায়িত্ব নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয় ১০ লাখ টাকার চেক।

এবার ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ নিয়ে আসছেন মর্গান ফ্রিম্যান ও জেরার্ড বাটলা

0

আবারও একসঙ্গে দর্শকদের সামনে আসছেন হলিউডের ডাকসাইটে অভিনেতা মর্গান ফ্রিম্যান ও জেরার্ড বাটলার। প্রথমে ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ এবং পরবর্তীতে ‘লন্ডন হ্যাজ ফলেন’ ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তারা। এবার সিরিজের তৃতীয় ছবি ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’-এ দেখা যাবে তাদেরকে। আগামী ২৩ আগস্ট ছবিটি আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে আগামী ৩০ আগস্ট।

২০১৩ সালে হোয়াইট হাউজ নিয়ে নির্মিত ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ ছবিটি দারুণভাবে দর্শক-সমালোচক মন জয় করে। এর তিন বছর পর ২০১৬ সালে একই সিরিজের ‘লন্ডন হ্যাজ ফলেন’ মুক্তি পায়। সেটিও জনপ্রিয়তার ধারা অব্যাহত রাখে। দ্বিতীয় কিস্তির ঠিক তিন বছরের মাথায় আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন সিরিজের প্রধান দুই চরিত্র জেরার্ড বাটলার ও মর্গান ফ্রিম্যান। এবারের ছবির পরিচালক হিসেবে আছেন রিক রোমান ওয়াহ। সম্প্রতি সিনেমাটির প্রথম অফিসিয়াল ট্রেলার উন্মুক্ত হয়েছে অন্তর্জাল দুনিয়ায়। যেটি দেখে আগাম অনুমান করা যায়, এবারের কিস্তিতেও থাকছে অ্যাকশন দৃশ্যে ভরপুর। এ সিরিজের সিনেমাগুলো মূলত অ্যাকশন নির্ভর যেখানে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের নিরাপত্তার বিষয়টি নিয়ে কাজ করেন জেরার্ড বাটলার। নিরাপত্তার এমন গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে চমকপ্রদ সব ঘটনা দেখানো হয় গল্পের মাধ্যমে। এর আগের সিরিজের দুটি পর্বে সিক্রেট এজেন্ট হিসেবে প্রেসিডেন্টের বিশ্বস্ত হিসেবে মাইককে দেখানো হলেও এবার প্রেসিডেন্টের নিরাপত্তা বা হামলার মূল নায়ক হিসেবে দেখানো হচ্ছে মাইক চরিত্রে থাকা জেরার্ডকে। ট্রেলার থেকে এটুকু বেশ স্পষ্ট। নতুন এ সিনেমাটি নিয়ে দর্শকদের যেমন আগ্রহ তৈরি হয়েছে তাতে খুশি প্রযোজকও। ৭০ মিলিয়ন ডলারে নির্মিত সিরিজের প্রথম সিনেমা ‘অলিম্পাস হ্যাজ ফলেন’ সারাবিশ্বে আয় করে ১৭০ মিলিয়ন ডলার। আর ৬০ মিলিয়ন ডলারে নির্মিত দ্বিতীয় সিনেমা ‘লন্ডন হ্যাজ ফলেন’ আয় করে ২০৬ মিলিয়ন ডলার। এবার তাই নতুন সিনেমা ‘অ্যাঞ্জেল হ্যাজ ফলেন’ নিয়ে আরও আশাবাদী হয়ে আছেন মূল অভিনেতা ও প্রযোজক জেরার্ড বাটলার।

ডিপজলের সিনেমা করবেন না সিয়াম

0

খলনায়ক মনোয়ার হোসেন ডিপজলের প্রযোজনায় নির্মাণের অপেক্ষায় থাকা চার চলচ্চিত্রের মধ্যে তিন চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। নতুন চলচ্চিত্র নির্মাণ শুরুর আগে ডিপজলের ‘সৌভাগ্য’, ‘এদেশ তোমার আমার’ ও ‘এক কোটি টাকা’ নামে তিনটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ডিপজল এর আগে কালের কণ্ঠকে জানান আগামী সেপ্টেম্বর থেকে ছবিগুলোর শুটিং শুরু করবেন। এই ছবিগুলোতে সিয়ামকে নায়ক হিসেবে পেতে চান বলেও ডিপজল আগ্রহ প্রকাশ করীন। তবে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কথা হলেও শিডিউল না থাকায় ছবিগুলো করতে পারছেন না সিয়াম। সিয়াম এই মুহূর্তে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’ চলচ্চিত্রের শুটিংয়ে এখন চাঁদপুর আছেন।

ডিপজল জানান, ছবিগুলোর নাম এখনও নির্ধারণ করা হয়নি। ইতোমধ্যে একটির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে; বাকিগুলোর চিত্রনাট্যও শিগগিরই সম্পন্ন হবে। প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন এ খলনায়ক। পরিচিত নায়কের বিপরীতে নতুন নায়িকাকে বড়পর্দায় নিয়ে আসার পরিকল্পনা আছে তার।

সিয়াম ‘পাপ-পুণ্য’ ছাড়াও চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’, এম রহিমের ‘শান’ চলচ্চিত্রে শুটিং করছেন। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তরুণ নির্মাতা রায়হান রাফির ‘স্বপ্নবাজি’ চলচ্চিত্রে। এই ছবিতে ছোট পর্দার অভিনেতা গোলাম রব্বানী অভিনয় করবেন।

মাশরাফি-সাকিবদের নতুন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন ফিজিও হলেন ইতালিয়ার বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান জুলিয়ান ক্যালেফাতো। তাকে দুই বছরের জন্য ফিজিও হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

সাবেক ফিজিও তিহান চন্দ্র মোহনের স্থলাভিষিক্ত হয়েছেন জুলিয়ান ক্যালেফাতো।

এই নতুন ফিজিও সম্পর্কে এক বিবৃতিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জুলিয়ান জাতীয় ক্রিকেট দলের জন্য তার অভিজ্ঞতার সর্বোচ্চটুকু দেবেন বলে আমরা আশা করছি এবং ক্রিকেটারদের ইনজুরি ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করবেন।’

এর আগে জুলিয়ান ইংলিশ কাউন্টি ক্লাব গ্লস্টারশায়ার, ডার্বিশায়ার ও দক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন প্রভিন্স কেপ কোবরাস ক্লাবে ফিজিওর দায়িত্ব পালন করেন। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচ সিরিজের টেস্টের আগেই তিনি দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।