Home Blog Page 3538

জ্যামাইকা টেস্টে দলে ফিরলেন পল

0

আগামী ৩০ আগস্ট থেকে ওয়েস্ট ইন্ডিজ-ভারত মধ্যকার দ্বিতীয় টেস্ট শুরু হবে। আর এই টেস্টে চোট কাটিয়ে দলে ফিরলেন ক্যারিবীয় অলরাউন্ডার কিমো পল। তাঁকে অন্তর্ভুক্ত করে জ্যামাইকা টেস্টের জন্য ১৩ সদস্যের দল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে বলে জানা গেছে।

আরো জানা গেছে, গোড়ালির চোটের কারণে অ্যান্টিগা টেস্টে খেলতে পারেননি অলরাউন্ডার কিমো পল। কিন্তু সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।

এদিকে পলের দল থেকে বাদ পড়লেন পেসার মিগুয়েল কামিন্স। ভারতের বিপক্ষে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হেরে যাওয়া প্রথম টেস্টে একেবারেই বিবর্ণ ছিলেন তিনি। দুই ইনিংস মিলিয়ে বল করেছিলেন ২০ ওভার, দিয়েছিলেন ৬৯ রান। কিন্তু উইকেট পাননি তিনি।

ওয়েস্ট উইন্ডিজ দল:
জেসন হোল্ডার(ক্যাপ্টেন), ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, স্যামরা ব্রুকস, জন ক্যাম্বেল, রসটন চেজ, রাকিম ক্রনওয়াল, জামার হ্যামিল্টন, শিমরন হেটম্যায়ার, শাই হোপ, শেনন গ্যাব্রিয়েল, কিমো পল, কিমার রোচ।

দ্বিতীয় টেস্টের জন্য ওয়েস্ট ইন্ডিজ দল ঘোষণা

0

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৩০ আগস্ট দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দুই দল।

প্রথম টেস্টে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হারার পর এই টেস্টে দুইটি পরিবর্তন এনেছে ক্যারিবীয়রা। তাই দল থেকে বাদ পড়েছেন পেসার মিগুয়েল কামিন্স ও উইকেট কিপার ব্যাটসম্যান শেন ডওরিচ। তার পরিবর্তে দলে ঢুকলেন অলরাউন্ডার কিমো পল, শাই হোপ। আর ব্যাক আপ উইকেট কিপার হিসেবে থাকছেন জামার হ্যামিল্টন।

এই টেস্ট জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পয়েন্ট অর্জন করা লক্ষ্য থাকবে ক্যারিবীয়দের। অন্যদিকে দ্বিতীয়  টেস্টও জিতে সিরিজ থেকে পূর্ণ পয়েন্ট অর্জন করতে চাইবে ভারত।

ওয়েস্ট উইন্ডিজ দল:
জেসন হোল্ডার(ক্যাপ্টেন), ক্রেইগ ব্রাথওয়েট, ড্যারেন ব্রাভো, স্যামরা ব্রুকস, জন ক্যাম্বেল, রসটন চেজ, রাকিম ক্রনওয়াল, জামার হ্যামিল্টন, শিমরন হেটম্যায়ার, শাই হোপ, শেনন গ্যাব্রিয়েল, কিমো পল, কিমার রোচ।

সকল জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট স্থাপনে হাইকোর্টের নির্দেশ

0

দেশের সকল জেলা সদরে সরকারি হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কত জনবল, টাকা প্রয়োজন সেবিষয়ে এই প্রকল্প তৈরি করে আগামী ২৩ অক্টোবরের মধ্যে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ল’ইয়ার্স অ্যান্ড সিকিউরিং এনভায়রনমেন্ট সোসাইটি অব বাংলাদেশের পক্ষে সংগঠনটির কোষাধ্যক্ষ মো. শাহ আলমের করা এক রিট আবেদনে এ আদেশ দেওয়া হয়েছে। রিট আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন ড. বশির আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আদালতে দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৪৭টি জেলা সদর হাসপাতালে ৩০ বেডের আইসিইউ-সিসিইউ স্থাপনের কাজ চলছে। আর ১৭টি হাসপাতালে আইসিইউ-সিসিইউ স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ ও সিসিইউ স্থাপনের মত জায়গা আছে কিনা এবং প্রয়োজনীয় জনবল আছে কিনা তার তথ্য নেওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জায়গা এবং জনবলের সঙ্কট থাকাতে প্রয়োজনীয় জায়গা তৈরি ও জনবল পদায়নের উদ্যেগ গ্রহন করা হচ্ছে। প্রয়োজন এবং অগ্রাধিকার মূল্যায়ন করে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের পদক্ষেপ গ্রহন করা হবে। যেসব জেলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ’র কার্যক্রম চালু আছে তার তালিকাও দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদনে বলা হয়েছে, কক্সবাজার জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ও ৩০টি সিসিইউ বেড চালু আছে। নীলফামারী আধুনিক সদর হাসপাতালে আইসিইউ বেড না থাকলেও সিসিইউ বেড আছে ২টি। কুষ্টিয়ায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ বেড নেই, ১৫টি সিসিইউ বেড আছে। পাবনা জেলা সদর হাসপতালে ৪টি আইসিইউ ও ৮টি সিসিইউ বেড আছে। ভোলা সদর হাসপাতালে সিসিইউ বেড আছে ৪টি। এছাড়া কিশোরগঞ্জ, সিরাজগঞ্চ, মানিকগঞ্জ, নোয়াখালী, পটুয়াখালী, জামালপুর, রাঙামাটি, নেত্রকোনা, নওগাঁ, মাগুরা, চাঁদপুর এবং হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ-সিসিইউ বেড স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এর আগে গত ২১ মে আদালত আইসিইউ ও সিসিইউ স্থাপনের অগ্রগতি জানাতে নির্দেশ দেন। এই নির্দেশের পর গত ২৯ জুলাই এই তালিকা দাখিল করে স্বাস্থ্য অধিদপ্তর। যা আজ উপস্থাপন করা হয়।

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন খন্দকার আনোয়ারুল ইসলাম

0

বিশ্বব্যাংকের ওয়াশিংটনের প্রধান কার্যালয়ে বিকল্প নির্বাহী পরিচালকের দায়িত্ব পাচ্ছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। আগামী তিন বছরের জন্য তিনি এ নিয়োগ পাচ্ছেন। এজন্য নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পাবেন সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব আরও বড় দায়িত্ব নিয়ে দেশের সেবার জন্য বিশ্বব্যাংকের বিকল্প পরিচালক হচ্ছেন।’
এ বিষয়ে সবকিছু চূড়ান্ত হয়ে গেছেও বলে জনান অর্থমন্ত্রী। বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবদিকদের এসব কথা বলেন।
তাহলে পরবর্তী মন্ত্রিপরিষদ সচিব কে হচ্ছেন জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ক্যাবিনেট সচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন।’
এ বিষয়ে শফিউল আলম বলেন, ‘সবকিছু চূড়ান্ত। তবে কিছু প্রক্রিয়া রয়েছে, প্রক্রিয়া শেষ হলেই তার নিয়োগ চূড়ান্ত হবে।’
খন্দকার আনোয়ারুল ইসলাম ২০১১ সালের ১৩ নভেম্বর সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব হিসেবে যোগ দেন। তিনি ২০১৩ সালের ৩১ জানুয়ারি সচিব পদে পদোন্নতি পান। ২০১৭ সালের ১৩ জুলাই সিনিয়র সচিব হন।
খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব এবং উপসচিব, ত্রাণ ও পুনর্বাসন অধিদফতরের পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিবের পদেও ছিলেন আনোয়ারুল ইসলাম।
খন্দকার আনোয়ারুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি অর্জন করেন। তার স্ত্রী কামরুন নাহার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব। পারিবারিক জীবনে তিনি দুই পুত্রসন্তানের জনক। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল।
মন্ত্রিপরিষদ সচিব মন্ত্রিসভা ও বিভিন্ন মন্ত্রিসভা কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। মন্ত্রিপরিষদ বিভাগের মূল দায়িত্ব হচ্ছে মন্ত্রিসভা ও এর কমিটিগুলোকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ ও সমন্বয়।
এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন তথা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাজের তদারিক করেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কাজের সমন্বয় সাধনও মন্ত্রিপরিষদ বিভাগের অন্যতম দায়িত্ব।
সরকারের সামগ্রিক কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয়ের অন্যতম ফোরাম সচিব সভা। মন্ত্রিপরিষদ সচিব এ সভার সভাপতি। তাছাড়া মন্ত্রিপরিষদ সচিব সিভিল প্রশাসনের ঊর্ধ্বতন পদগুলোতে পদোন্নতির সুপারিশকারী সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সভাপতি।

সব টিভি চ্যানেল চলবে বঙ্গবন্ধু স্যাটেলাইটে অক্টোবর থেকে

0

আগামী ১ অক্টোবর থেকে দেশের সব টিভি চ্যানেলের সম্প্রচার চলবে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে।
আজ বুধবার (২৮ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়।
আনুষ্ঠানিকভাবে এ সম্প্রচারকার্যের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
বৈঠকে জানানো হয়েছে, ‘১২ মে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের একবছর পূর্তি হয়। ১২ মে নাগাদ বাংলাদেশের সব টেলিভিশন চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা করার কথা ছিল। তবে কিছু সমস্যার কথার কারণে এটা করা হয়নি। আগামী আক্টোবর থেকে সম্প্রচারের ব্যবস্থা করা হবে।’
বৈঠকে আরও জানানো হয়, আইন অনুযায়ী বিদেশের চ্যানেলের মাধ্যমে দেশি বিজ্ঞাপন দেয়া যাবে না। এ আইন অমান্য করলে আক্টোবরের পর ব্যবস্থা গ্রহণ করা হবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ তিন মাস বিনামূল্যে সেবা দেবে বলেও বৈঠকে জানানো হয়।
গত বছরের ১২ মে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ মহাকাশে উৎক্ষেপণের মধ্যে দিয়ে বিশ্বের ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইট যুগে প্রবেশ করে বাংলাদেশ। এর পর ৩১ জুলাই এ স্যাটেলাইটের জন্য গাজীপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় দুটি উপগ্রহ ভূ-কেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গাজীপুর গ্রাউন্ড স্টেশন থেকে সার্বক্ষণিক মহাকাশে থাকা বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর গতিবিধি ও অবস্থান পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রথম কয়েক মাস নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস এলিনিয়া দেখভাল করলেও গত বছরের ৯ নভেম্বর মালিকানা হস্তান্তর করে বাংলাদেশের কাছে।

কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে যাতে বড় ধরনের বিশৃঙ্খলা ও সংকট সৃষ্টি না হয়, সেজন্য নতুন উপায় বের করা হবে

0

‘এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবেই। ভবিষ্যতে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে যাতে বড় ধরনের বিশৃঙ্খলা ও সংকট সৃষ্টি না হয়, সেজন্য নতুন উপায় বের করা হবে।’

আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বাণিজ্যমন্ত্রী বলেন, এ বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহে সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করে দিলেও তা কার্যকর করা যায়নি। এবার চামড়া সংগ্রহে আগ্রহ ছিল না ব্যবসায়ীদের। বার বার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানেননি। তাই এবারের মতো বিশৃঙ্খলা যাতে আগামী বছর না হয় এবং সাধারণ মানুষকে চামড়া নষ্ট করতে না হয় সেজন্য সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

ভারতে পেঁয়াজের দাম বাড়ার কারণে বাংলাদেশেও আমদানি করা পেঁয়াজের দাম বেড়েছে। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য সচিব মফিজুল হক বলেন, ‘যে পরিমাণে দাম বাড়ানো হয়েছে তাতে বড় ধরনের প্রভাব পড়বে না।’

দেশের প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে হবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে জীববৈচিত্র্য রক্ষা ও নাগরিক সুবিধা নিশ্চিত করে দেশের প্রতিটি গ্রামকে পরিকল্পিতভাবে সাজাতে হবে। শুধু উপজেলা নয়, বরং ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রাম পর্যন্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

আজ বুধবার দুপুরে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ সংলগ্ন এলাকায় ভূমি অধিগ্রহণ ও জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কিত উপস্থাপন বিষয়ক অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ফসলের জমি যেন নষ্ট না হয় সেভাবেই কর্মসূচি গ্রহণ করেন। তার পথ অনুসরণ করে পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা প্রসঙ্গে তিনি বলেন, শুধু ইট-সুরকির স্থাপনা নির্মাণ নয়, বরং প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করে জনগণের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

স্বাভাবিক রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোহিঙ্গাদের নিয়ে নতুন ইস্যু খুঁজে পেয়েছে

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাভাবিক রাজনীতিতে ব্যর্থ হয়ে বিএনপি এখন রোহিঙ্গাদের নিয়ে নতুন ইস্যু খুঁজে পেয়েছে। তারা বাংলাদেশকে নিয়ে নতুন খেলায় মেতে উঠেছে।

আজ বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতিবাচক রাজনীতি করে বারবার ব্যর্থ হয়েছে। এখন তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। সর্বশেষ আমরা দেখছি রোহিঙ্গা ইস্যুকে তারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, সরকারকে বেকায়দায় ফেলার জন্য।

তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ তারা। কোটা আন্দোলনের ওপর ভর সেখানেও ব্যর্থ। স্কুলের ছেলেমেয়েদের নিরাপদ সড়কের আন্দোলনেও ভর করে তারা ব্যর্থ। অবশেষে রোহিঙ্গা ইস্যুর ওপর তারা ভর করেছে এখন। এখন রোহিঙ্গাদের নিয়ে নানা খেলা খেলছে বিএনপি। বিদেশি কিছু এনজিও ষড়যন্ত্র করছে, মিয়ানমারকে সহযোগিতা করছে পরোক্ষভাবে।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা আপন অপরাধের শৃঙ্খলে পড়ে গেছেন, আপন অপরাধের শৃঙ্খলে আপনারা জড়িত হয়ে গেছেন, আবদ্ধ হয়ে গেছেন। ইতিহাস ক্ষমা করবে না। জনতার আদালত ক্ষমা করবে না।

ডেঙ্গু মোকাবিলায় সারা বছরের প্রস্তুতি রাখতে হবে- স্বাস্থ্যমন্ত্রীর প্রতি এমন আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মৌসুমি আয়োজনে ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে না। আগস্ট মাসে ডেঙ্গু কমেছে, সেপ্টেম্বর মাসে নিয়ন্ত্রণে আসবে, আবার শুনছি সেপ্টেম্বর মাসে ভয়াবহ হবে। এনিয়ে দিনক্ষণ ঠিক করার দরকার নেই, সারা বছরের প্রস্তুতি রাখতে হবে। শুধু ওষুধ ছিটিয়ে এডিস মশার বিস্তার ঠেকানো যাবে না। এডিস মশা বিস্তার ঠেকানোর ওষুধ জনসচেতনতা।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ড. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আলোচনাসভায় আরো বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএম) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সালান, বিএম-এর মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ও স্বাচিপ-এর মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজসহ আরো অনেকে।

হঠাৎ ছাঁটাইয়ের সুরাহা হবে গণমাধ্যমকর্মী আইন পাস হলে

0

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণমাধ্যমকর্মী আইন পাস হলে এর আলোকে টেলিভিশন সাংবাদিকদের জন্য নতুন নীতিমালা করার সুযোগ তৈরি হবে। এমনকি সাংবাদিকদের হঠাৎ করে ছাঁটাই, পাওনা পরিশোধ না করাসহ বিভিন্ন বিষয়ে সুরাহা হবে।

আজ বুধবার দুপুরে সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সঙ্গে মতবিনিময়ের পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমকর্মী আইন নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ শ্রম আইনের সঙ্গে গণমাধ্যমকর্মী আইনের বিষয় রয়েছে সেগুলো সমাধান করা প্রয়োজন। সেটি সহসা হবে, হলে পরে সেটি আবার মন্ত্রিসভায় নিয়ে যেতে পারবো। মন্ত্রিসভা হয়ে পার্লামেন্টে যাবে। একটি আইন তৈরি করা সহজ কাজ নয়, আর গণমাধ্যম সংশ্লিষ্ট আইন করা আরো সহজ নয়। যেহেতু এটি অত্যন্ত স্পর্শকাতর, সবকিছু বিবেচনা করে দেখেশুনে করতে হয়। নানা মন্ত্রণালয় এর সঙ্গে যুক্ত, সেজন্যই সময় লাগছে।

মন্ত্রী বলেন, অতীতের চেয়ে বর্তমানে টেলিভিশন মাধ্যমের বিকাশ ঘটেছে। তবে এর বাজার সংকুচিত হওয়ায় টেলিভিশনগুলো লাভজনক হয়ে ঘুরে দাঁড়াতে পারছে না। এরই মধ্যে বিদেশি টেলিভিশন চ্যানেলে দেশি বিজ্ঞাপন বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, টেলিভিশনগুলো আয় কমে যাওয়ায় সংবাদকর্মীদের নিয়মিত বেতন দিতে পারে না। যেসব টেলিভিশন মালিক নিয়ম না মেনে কর্মী ছাঁটাই করছে তাদের ক্ষতিপূরন আদায়েও তিনি উদ্যোগ নিয়েছেন বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশে এখন ৩৩টি চ্যানেল আছে, আরো ছয়টি খুব সহসাই অনএয়ারে আসবে। সেখানে কয়েক হাজার গণমাধ্যম কর্মী ও সাংবাদিক রয়েছেন। সম্প্রচার গণমাধ্যমে বিকাশটা পুরোটাই শেখ হাসিনার হাত ধরে হয়েছে।

তথ্যসচিব আবদুল মালেক ছাড়াও সংগঠনের সভাপতি রেজোয়ানুল হক ও সদস্য সচিব শাকিল আহমেদের নেতৃত্বে এসময় অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে টেলিভিশন সাংবাদিকদের জন্য একটি আলাদা ওয়েজবোর্ড গঠন, গণমাধ্যমকর্মী আইনটি দ্রুত পাসসহ নিজেদের কর্মপরিবেশ সুরক্ষা রেখে, কারণে-অকারণে কর্মী ছাঁটাই বন্ধে তথ্যমন্ত্রীর সহযোগিতা চান বিজেসি নেতারা।

নিয়োগ পরীক্ষায় পৃথক প্রশ্ন তৈরির সুপারিশ দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য

0

বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য গাণিতিক জটিল প্রশ্ন বাদ দিয়ে পৃথক প্রশ্ন তৈরির সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে প্রতিবন্ধি বিদ্যালয় প্রতিষ্ঠার নামে কেউ যাতে প্রতিবন্ধিদের নিয়ে ব্যবসার সুযোগ না পায় তা নিশ্চিত করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বেগম সাগুফতা ইয়াসমিন, বেগম নাসরিন জাহান রতনা, আ ক ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা ও আরমা দত্ত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে জাতীয় প্রতিবন্ধি ফাউন্ডেশন ও নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধি সুরক্ষা ট্রাস্টের সার্বিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে হয়েছে। আলোচনা শেষে দেশের বিভিন্ন স্থানে প্রতিবন্ধি বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধিদের জন্য বিশেষ শিক্ষা নীতিমালা-২০০৯-এর যথাযথ প্রয়োগের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বলা হয়েছে।

বৈঠকে উচ্চশিক্ষিত দৃষ্টি প্রতিবন্ধীদের চাকরি দেওয়ার মাধ্যমে সমাজের মূল স্রোতে সম্পৃক্ত করতে পিএসসির মাধ্যমে বিসিএস (বিশেষ) নিয়োগ পরীক্ষার প্রশ্নে বীজগণিত, জ্যামিতি, গ্রাফিক্স চিত্র, সূত্র ও জটিল গাণিতিক হিসাব বাদ দিয়ে তাদের উপযোগী পৃথক প্রশ্ন তৈরির সুপারিশ করা হয়। প্রাক বাছাই পরীক্ষা ও অন্যান্য নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে গণিতের পরিবর্তে বর্ণনামূলক প্রশ্ন রাখতে বলা হয়।

এছাড়া বৈঠকে সমাজ সেবা অধিদফতরের অধীনে দ্বিতীয় শ্রেণির ২৭৯টি উপজেলা সহকারী সমাজসেবা অফিসার পদ সৃষ্টি এবং সেই পদে দ্রুত নিয়োগের সুপারিশ করা হয়েছে।