Home Blog Page 3546

ভক্তের বাসায় গিয়ে রণবীরের চমক

0

রণবীর সিংয়ের উপমা কেবল রণবীর সিংই। বলিউড তারকাদের সব সময় কারও না কারও সঙ্গে তুলনা চলে। কিন্তু রণবীর সিং তাঁর স্বকীয় বৈশিষ্ট্যে অনন্য। ভক্তদের জন্য রণবীর সিং শুরু থেকেই নিবেদিতপ্রাণ। সব সময়ই ভক্তদের উপহার দেন তিনি। কিন্তু এবার যা করলেন, তা একেবারে অনন্য। বলা নেই, কওয়া নেই এক ভক্তের বাড়িতে গিয়ে তাঁকে চমকে দেন।

ভাগ্যবতী সেই ভক্তের নাম কিরণ। তাঁর বাড়ি ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে। লন্ডনের সারেতে। ডেকান ক্রনিকল লন্ডনের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কিরণ নামের রণবীরের এক অন্ধ ভক্ত থাকে লন্ডনের সারেতে। তিনি রণবীরের পুরোনো ভক্তদের একজন। রণবীরের সবচেয়ে পুরোনো ফ্যান ক্লাব রানবীরিয়ানসএফসির একজন অ্যাডমিন তিনি। রণবীর যতবার লন্ডনে গিয়েছেন, কিরণ তাঁর সঙ্গে দেখা করেছেন।

ওই সূত্র আরও জানায়, কিরণ এখন মা হতে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ মুহূর্তকে উদ্‌যাপন করতে রণবীর সিং হঠাৎ তাঁর বাসায় গিয়ে উপস্থিত হয়ে চমকে দেন।

কিরণকে দেখতে যাওয়ার সিদ্ধান্তও রণবীর সিয়ের হঠাৎ করে নেওয়া। তিনি তাঁর সঙ্গীদের এই ইচ্ছার কথা জানান এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। এর ৪৫ মিনিটের মাথায় কিরণের বাড়িতে গিয়ে উপস্থিত হন রণবীর সিং। কলবেল বাজান।

উচ্ছ্বসিত কিরণ টুইটারে লিখেছেন, ‘আমি তো ঘরের ভেতর থেকে রণবীরের গলা শুনেই চিনেছি। এক লাফে রান্নাঘরে গিয়ে লুকিয়েছি। আমার স্বামী দরজা খুলেছেন। তারপর রণবীর আমার স্বামীর কাছে জানতে চান, আমি কোথায়। আমার স্বামী উত্তর দেন, ও রান্নাঘরে লুকিয়েছে।’

কিরণ জানিয়েছেন, তিনি নাকি বিশ্বাস করতে পারছিলেন না। গায়ে চিমটি কেটেছেন। না, স্বপ্ন না, একেবারে সত্যি। রণবীর সিংই রান্নাঘরে গিয়ে কিরণকে বের করেছেন। কিরণের মুখে কোনো কথা নেই। চোখে তখন পানি। তারপর কিরণকে জড়িয়ে ধরেন রণবীর সিং। কিরণের তাঁর অনাগত শিশুর জন্য অভিনন্দন জানান, তাকে আশীর্বাদ করেন। তারপর কিরণ আর তাঁর স্বামীর মাঝে বসে দুজনের সঙ্গে অনেক গল্প করেন রণবীর।

কেমন লেগেছে রণবীরের এই চমক? কিরণ বলেছেন, ‘মনে হলো, অনেক দিনের পুরোনো বন্ধু এসেছে আমার খোঁজে। রণবীর সবাইকে খুব সহজে আপন করে নিয়েছে। বুঝতেই দেয়নি সে এত বড় তারকা! সে আমার স্বামীকে বলেছে, আমার স্বামী নাকি খুবই ভাগ্যবান। কারণ, সে আমাকে বিয়ে করেছে। তার সিনেমার শুটিংয়ের কিছু অংশ আমাদের দেখিয়েছে। কী বলব, মনে হচ্ছিল পুরাটাই স্বপ্ন। এটা আমার জীবনের সেরা ঘটনা। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে এটা সত্যিই ঘটেছে।’

রণবীর সিং এখন ‘এইটি থ্রি’ ছবির শুটিংয়ে যুক্তরাজ্যে আছেন। ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের ওপর বড় আয়োজনের এই ছবি মুক্তি পাবে ২০২০ সালে।

করণ জোহরের কারণে যারা বলিউডে সুযোগ পেয়েছেন

0

অনেক আগেই করণ জোহর নিজেকে নিয়ে গেছেন বলিউডের অন্যতম সেরা পরিচালকদের কাতারে। অসাধারণ সব সিনেমা উপহার দিয়েছেন তিনি। সেইসঙ্গে কার মধ্যে সম্ভাবনা রয়েছে, কার নেই তা যেন পাকা জহুরির মতো বিচার বিশ্লেষণ করেছেন তিনি। তার মাধ্যমে এমন কিছু নায়ক-নায়িকা বলিউডে এসেছেন, যাদের প্রায় সবাই এখন নিজ নিজ জায়গা পাকা করে ফেলেছেন। এবার জেনে নেওয়া যাক তেমন কয়েকজন সম্পর্কে।

বরুণ ধাওয়ান: করণ জোহরের প্রিয় ছাত্র বরুণ। করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ এবং ‘কলঙ্ক’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। করণ জোহরের ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি বরুণের।

আলিয়া ভাট: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ তিন নতুন বলিউড স্টারের জন্ম দিয়েছে। এক জনের কথা আগেই বলা হয়েছে। বরুণ ধাওয়ান। দ্বিতীয় জন হলেন আলিয়া ভাট এবং তৃতীয় সিদ্ধার্থ মালহোত্রা। বিখ্যাত পরিচালক মহেশ ভাটের কন্যা আলিয়াও একাধিকবার স্বীকার করেছেন, করণের জন্যই আজ তিনি এই জায়গায়।

সিদ্ধার্থ মালহোত্রা: করণ জোহর এবং সিদ্ধার্থকে মাঝে মধ্যেই এক সঙ্গে দেখা যায়। কখনও ডিনারে, কখনও বা সিনেমা হলে। বিভিন্ন সময়ে পার্টিতে দুজনকে এক সঙ্গে যেতে আসতেও দেখা গেছে। সিদ্ধার্থ যে করণের খুব প্রিয় স্টুডেন্ট তা আর বলার অপেক্ষা রাখে না। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর পর করণের বহু ছবিতে সিদ্ধার্থ অভিনয়ের সুযোগও পান।

অভিষেক বর্মন: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘মাই নেম ইজ খান’-এর সহ পরিচালক ছিলেন অভিষেক। এর পর তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক ছিল ‘টু স্টেটস’।

জাহ্নবী কাপুর: প্রয়াত শ্রীদেবী এবং বনি কাপুরের মেয়ে জাহ্নবীরও বলিউডে পা করণ জোহরের হাত ধরেই। তার প্রথম ছবি ‘ধড়ক’ করণেরই ছবি। জাহ্নবীর মা শ্রীদেবীও করণ জোহরের খুব ঘনিষ্ঠ ছিলেন। এখন সেই জায়গাটা জাহ্নবীর।

অয়ন মুখার্জী: পরিচালনার পাশাপাশি ছবির স্ক্রিপ্টও লেখেন অয়ন। আর এই দুটোই সম্ভব হয়েছে করণ জোহরের সঙ্গে। ‘কভি অলভিদা না কহেনা’ ছবিতে তাকে সহ-পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন করণ। করণের ছবি ‘ওয়েক আপ সিড!’-এর স্ক্রিপ্ট রাইটার তিনি। শুধু তাই নয়, এর পরও করণ জোহরের সঙ্গে কাজ করে চলেছেন তিনি। ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’-র পরিচালনাও তিনিই করেন।

পুণিত মালহোত্রা: ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার ভাইপো পুণিত। মণীশ আবার করণ জোহরের খুব ভালো বন্ধু। সেই সূত্র ধরেই পুণিতের সঙ্গে পরিচয় করণের। পুণিত পরিচালক। ছবি পরিচালনার সুযোগ তাকে করণই করে দিয়েছিলেন। ‘কভি খুশি কভি গম’, ‘কাল হো না হো’, ‘পহেলি’ এবং ‘দোস্তানা’র মতো ছবিতে পুণিতকে সহ-পরিচালকের কাজ দিয়েছিলেন। করণ প্রযোজিত ছবি ‘আই হেট লাভ স্টোরি’র পরিচালনা করেছিলেন পুণিত।

শকুন বাত্রা: ‘রক অন’, ‘ডন ২’ এবং ‘জানে তু… ইয়া জানে না’ করণ জোহরের এই সব ছবিতে সহকারী পরিচালক ছিলেন তিনি। এর আগে ২০১২ সালে করণ জোহরের প্রযোজিত ছবি ‘এক ম্যায় অউর এক তু’-এ তাকে পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন। এটাই ছিল তার বলিউডের বড় ব্রেক থ্রু। শোনা যাচ্ছে, করণের পরবর্তী ছবি ‘দোস্তানা ২’-ও পরিচালনা করবেন তিনি।

শশাঙ্ক খৈতান: ২০১৪ সালে ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’ দিয়ে প্রথমবার বলিউডে পা রাখেন শশাঙ্ক। এরপর ২০১৬ সালে আবারও করণ জোহর তাকে ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিটা লেখার এবং একই সঙ্গে পরিচালনার সুযোগ দেন।

সিদ্ধার্থ পি মালহোত্রা: গডফাদারের ছোঁয়ায় আরও এক সিদ্ধার্থ উন্নতি করেছেন। তবে তিনি অভিনেতা নন। পরিচালক। করণ জোহরের ছবি ‘উই আর ফ্যামিলি’-তে সিদ্ধার্থকে পরিচালনার সুযোগ করে দিয়েছিলেন করণই। রানি মুখোপাধ্যায় অভিনীত ‘হিচকি’ ছবিটাও তারই পরিচালিত। এই ছবিটা যশ রাজ ফিল্ম প্রোডাকশন হাউসের হলেও করণ জোহর ব্যক্তিগত ভাবে এর প্রমোশন করেছিলেন।

সোনম নায়ার: নিঃসন্দেহে ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সেরা পরিচালক করণ জোহর। জোহরের জুহুরির চোখ শুধু ভাল অভিনেতা চেনে না, ভাল পরিচালকও বেছে নেয়। করণ জোহরের ছবি ‘গিপ্পি’তে সহকারী পরিচালক ছিলেন সোনম। গডফাদারের সংস্পর্শে থাকায় এর পর বহু ওয়েব সিরিজ এবং শর্ট ফিল্ম পরিচালনা করেছেন তিনি।

আইভি রহমানের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী যোগ দেন

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

আজ শনিবার বাদ আছর আইভি কনকডে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচলকগণসহ কর্মকর্তা-কর্মচারী ও আত্মীয়-স্বজন অংশ নেন।

এছাড়া, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), তথ্যসচিব আবদুল মালেক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন মিলাদে যোগ দেন।

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত তাঁর পত্নী আইভি রহমানসহ সবার রুহের মাগফেরাত কামনা করা হয়।

প্রধানমন্ত্রী আইভি রহমানের ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় আইভির রহমান স্প্রিল্টারের আঘাতে গুরুতর আহত হয়ে আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নতুন রোগীর সংখ্যা সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে

0

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী,শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট এক হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এদের মধ্যে রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫৭০ জন এবং ঢাকার বাইরে ৬০৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সারা দেশের বিভিন্ন হাসপাতালে এখনও ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন ছয় হাজার ২৮৯ জন। তাদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিন হাজার ৫১৮ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে দুই হাজার ৭৭১ জন ভর্তি রয়েছেন।

গত জুনে ঢাকায় ডেঙ্গুর প্রকোপ দেখা দেওয়ার পর ব্যাপকতা বাড়ে জুলাইয়ে, সরকারি হিসাবেই সে সময় রেকর্ড ১৬ হাজার ২৫৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হন।

অগাস্টের প্রথম সপ্তাহে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আগের মাসের তুলনায় দ্বিগুণের বেশি বেড়ে যায়, ৭ অগাস্ট একদিনে সর্বোচ্চ দুই হাজার ৪২৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।

এই অবস্থা চলতে থাকে সপ্তাহখানেক- প্রতিদিনই দুই হাজারের বেশি মানুষ ডেঙ্গু নিয়ে হাসপাতালে যান।

ডেঙ্গু আক্রান্তের সংখ্যার রেখাচিত্রে অবনমন ঘটে ঈদের পরদিন ১৩ অগাস্ট। ওই দিন এক হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে প্রতিদিন এই সংখ্যায় ওঠানামা চললেও তা দেড় হাজারের কাছাকাছি থাকে। শনিবারই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এগারশ’র ঘরে এলো।

গত ১ জানুয়ারি থেকে ২৩ অগাস্ট পর্যন্ত সারা দেশে মোট ৬২ হাজার ২১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৫ হাজার ৮৮১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সংখ্যা মোট আক্রান্ত রোগীর ৯০ শতাংশ।

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে বিভিন্ন হাসপাতাল ও জেলার চিকিৎসকদের কাছ থেকে অন্তত ১৭৮ জনের মৃত্যুর তথ্য পেয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭৪ জন, খুলনা বিভাগে ১৩৮ জন, রংপুর বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ১০৬ জন, সিলেট বিভাগে ৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে : পররাষ্ট্রমন্ত্রী

0

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘মিয়ানমার রোহিঙ্গাদের মাঝে আস্থা তৈরি করতে পারেনি বলেই তারা তাদের দেশে ফিরতে রাজি হচ্ছে না। তবে দেশটির ওপর চাপ সৃষ্টি অব্যাহত রয়েছে। তাদের রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে। আর তাদেরও ফিরে যেতে হবে।’

শনিবার সিলেটে একটি অনুষ্ঠানে যোগদানের আগে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

এ কে আব্দুল মোমেন বলেন, ‘সব প্রস্তুতি থাকা সত্ত্বেও রোহিঙ্গারা ফেরত যেতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো প্রত্যাবাসন প্রক্রিয়া ভেস্তে যায়। প্রত্যাবাসনে ব্যর্থতার দায় মিয়ানমারের।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মিয়ানমারকে আগেই প্রস্তাব দিয়েছিলাম রোহিঙ্গাদের ১০০ জন নেতাকে সেখানে নিয়ে যেতে। তাদের প্রত্যাবর্তনের জন্য সেখানে কি কি করা হয়েছে সেগুলো দেখে এসে তারা অন্যদের বোঝাবে। সেখানে চীন ১০০টি এবং ভারত ২৫০ বাড়ি বানিয়ে দিয়েছে। সেগুলো দেখে এসে তারা যখন অন্য রোহিঙ্গাদের বলতো তখন তারা আশ্বস্থ হতো। প্রত্যাবর্তনে রাজি হতো। কিন্তু মায়ানমার সেটা করেনি। তাই প্রত্যাবর্তনের ব্যর্থতার দায় তাদেরই।’

পরে পররাষ্ট্রমন্ত্রী সিলেটে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

এই অনুষ্ঠানে ড. মোমেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে ‘মানবিক উন্নয়ন’ হিসেবে উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনা সরকারের গৃহিত সামাজিক নিরাপত্তায় নানামুখী কর্মসূচির কারণে এটা সম্ভব হয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিবেশি রাষ্ট্র ভারত, নেপালসহ অনেক দেশে উন্নয়নের পাশাপাশি ধনী-দরিদ্রের বৈষম্য অনেক বেশি। বাংলাদেশে উন্নয়নের সাথে সাথে ধনী-দরিদ্রের ফারাক সেভাবে বাড়েনি।’

শনিবার সিলেটে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে আর্থিক সহায়তা কর্মসূচির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চান। তিনি চান না সমাজ থেকে একটি মানুষও ঝরে পড়–ক।’

তাই, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বরাদ্দকৃত এসব অর্থ কোনভাবে যেনো বেহাত না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

সিলেট জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা পরিচালক সন্দ্বীপ কুমার সিংহ।

অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেতা সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট জেলা সমাজসেবা অফিসার নিবাস রঞ্জন দাস উপস্থিত ছিলেন। বাসস

‘বঙ্গবন্ধুর আদর্শে বাঙালীকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে হবে’

0

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বস্তবায়ন করে বাঙালী জাতিকে বিশ্বের শ্রেষ্ঠ জাতিতে পরিণত করতে হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত ‘বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু। সংগঠনের সভাপতি সভাপতি লায়ন গনি মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন মুহম্মদ শফিকুর রহমান এমপি, বেগম শামসুন্নাহার ভুঁইয়া এমপি, কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল প্রমুখ।

মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলন সফল করার লক্ষে অনেক পরিশ্রম করেছেন। জাতির পিতা শেখ মুজিবুর রহমান শুধু বঙ্গবন্ধুই ছিলেন না, তিনি তাঁর জীবদ্দশাতেই বিশ্ববন্ধুতে পরিণত হন।

এ বিষয়ে বিভিন্ন ঘটনার উদাহরণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছালে ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ বঙ্গবন্ধুকে বহনকারী গাড়িটির দরজা নিজ হাতে খুলে দিলে বিরোধী দলীয় নেতা হাউজ অভ কমনসে বলেছিলেন, এ ঘটনায় ইংরেজ জাতির মান সম্মান ধুলায় মিশে গেছে। এ অভিযোগের উত্তরে প্রধানমন্ত্রী হিথ বলেছিলেন, আমি বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে দিয়ে বরং ইংরেজ জাতির মান মর্যাদা বৃদ্ধি করেছি কারণ শেখ মুজিবুর রহমানই বিশ্বের একমাত্র নেতা যিনি একটি ভূখন্ডের জনগণকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছেন, স্বাধীনতার জন্য আজীবন সংগ্রাম করেছেন এবং স্বাধীনতার স্বপ্ন বস্তবায়ন করেছেন।

মন্ত্রী বলেন, জাতির পিতাকে হত্যা করে ঘাতকচক্র তাঁর আদর্শকে মুছে ফেলতে চেয়েছিলো, কিন্তু তাদের উদ্দেশ্য সফল হয়নি। বঙ্গবন্ধুর খুনিদের বিচার হয়েছে কিন্তু ঘৃণ্য এ হত্যাকান্ডের পরিকল্পনাকারীদের বিচার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদত বার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আবারও দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

0

আবারও দুটি স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ শনিবার জাপান সাগরে জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলছে, কয়েক সপ্তাহ ধরে নিয়মিত বিরতিতে পূর্ব উপকূল থেকে দুটি করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া।

এদিকে, এক মার্কিন কর্মকর্তা জানান, শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্রদুটি এর আগে উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রগুলোর মতো। এ নিয়ে গত কয়েক সপ্তাহে সপ্তমবারের মতো জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া।

মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি আমরা জানি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। পাশাপাশি আমাদের মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে এ নিয়ে কথাও বলছি।

প্রসঙ্গত, গত জুনে দুই কোরিয়ার সীমান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের মধ্যে সাক্ষাত হয়। এরপর থেকে নিয়মিত বিরতিতে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে উত্তর কোরিয়া। এ পরিস্থিতিতে পিয়ংইয়ংয়ের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কার্যক্রমের ভবিষ্যত নিয়ে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে পুনরায় আলোচনা শুরুর প্রক্রিয়া ক্রমে জটিল হয়ে পড়ছে।

মুম্বাই শহরতলির ভিওয়ান্ডিতে আচমকাই ভেঙে পড়েছে একটি বহুতল ভবন

0

ভারতের মুম্বাই শহরতলির ভিওয়ান্ডিতে আচমকাই ভেঙে পড়েছে একটি বহুতল ভবন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটছে। ধ্বংসস্তূপে চাপা পড়েছে অনেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ রয়েছে কমপক্ষে ১৫ জন।

মুম্বাই শহরতলির ভিওয়ান্ডি নামের এলাকার ওই চারতলা বাড়িটিতে থাকতো ২২টি পরিবার। এমনটাই জানিয়েছে পুলিশ। ফলে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা অনেকটাই।

জানা গেছে, শুক্রবার বেআইনিভাবে তৈরি ওই বাড়িটির একাধিক জায়গায় ফাটল দেখা যায়। রাতেই বাড়িতে থাকা ওইসব পরিবারকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় পুলিশ। কিন্তু কিছু লোক ঘরে ঢুকে তাদের জিনিসপত্র নিয়ে আসার জন্য। তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ফলে ভেতরে চাপা পড়ে যান অনেকে।

এখন পর্যন্ত ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই উদ্ধারকাজে নেমেছে এনডিআরএফ। ধ্বংস্তূপের নীচে কেউ চাপা পড়ে রয়েছে কিনা তার খুঁজে দেখা হচ্ছে।

ভিওয়ানডি পৌরসভার কমিশনার অশাক রণখম্ব সংবাদমাধ্যমে জানিয়েছেন, বাড়িটি খালি করে দেওয়া হয়েছে। কিন্তু কাউকে কিছু জিজ্ঞাসা না করে কিছু লোক বাড়িটিতে প্রবেশ করে। তখনই সেটি ভেঙে পড়ে। বাড়ি আট বছর আগে তৈরি হয়েছিল। এর জন্য পৌরসভার প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। তদন্ত চলছে।

পৃথিবীর ফুসফুস’, আকাশ থেকে পানি ঢালার উদ্যোগ বলিভিয়ার

0

তিন সপ্তাহ ধরে ‘পৃথিবীর ফুসফুস’ খ্যাত আমাজান জঙ্গল জ্বলছে। ধারণা করা হচ্ছে, দাবানলের কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই পুড়ে গেছে সাত হাজার ৭৭০ বর্গ কিলোমিটার এলাকা। এদিকে এই জঙ্গলকে বাঁচাতে বিমান থেকে পানি ঢালার উদ্যোগ নিয়েছে বলিভিয়া। আগুন নিয়ন্ত্রণে শুক্রবার থেকে আকাশপথে সুপারট্যাংকার নিয়ে অভিযান শুরু করেছে বলিভিয়া।

বলিভিয়ার ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া জানান, দেড় লাখ লিটার পানি বা অগ্নি নির্বাপক নিয়ে উড্ডয়নে সক্ষম ওই সুপারট্যাংকার বোয়িং বিমান। এই বিমান থেকে পুড়তে থাকা আমাজনে পানি ঢালা হবে। তার আগে বিমানবাহিনীর বিমান গিয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে আসবে। এরপরই পানি নিয়ে উড়াল দেবে সুপার ট্যাংকার বোয়িং বিমান।

প্রতিবেশী প্যারাগুয়ে ও ব্রাজিলের প্রতিও সীমান্তে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জানা গেছে, সুপার ট্যাংকারটির সঙ্গে রয়েছে তিনটি অতিরিক্ত হেলিকপ্টার। এতে রয়েছেন ৫০০ অগ্নিনির্বাপন কর্মী। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে আমাজন জঙ্গলে নেমে আগুন নেভানোর চেষ্টা করবেন তারা।

পরিবেশবাদীরা বলছেন, আমাজনকে বাণিজ্যের জন্য উন্মুক্ত করার সরকারি নীতির কারণেই আগুন লাগানোর মহোৎসব শুরু হয়েছে। অঞ্চলটিকে ঘিরে করা কয়েকটি গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, কথিত উন্নয়ন ও প্রবৃদ্ধির জন্য কৃষির বিস্তৃতি, বৈধ ও অবৈধ খনি এবং প্রাকৃতিক সম্পদ আহরণের জন্য ঘটছে অরণ্য বিনাশ। গড়ে উঠছে সংশ্লিষ্ট অবকাঠামোগত প্রকল্প। গত কয়েক দিনের আগুন কথিত উন্নয়নের জন্য অরণ্য বিনাশের গতিকেই জোরদার করছে বলে প্রতীয়মান হচ্ছে।

ইরাকে মার্কিন সব ঘাঁটি ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে, হুমকি হিজবুল্লাহর

0

ইরাকের বালাদ বিমান ঘাঁটিতে হাশ্‌দ আশ-শাবির অস্ত্র গুদামে বিস্ফোরণের পর হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সর্বশেষ হুঁশিয়ারি।

সেই সঙ্গে হিজবুল্লাহ দাবি করেছে, ইরাকে মার্কিন সব সামরিক ঘাঁটি তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। হাশ্‌দ আশ-শাবির অস্ত্রগুদামে বিস্ফোরণসহ সাম্প্রতিক ঘটনার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের মনে রাখতে হবে, ইরাকে অবস্থিত সকল মার্কিন ঘাঁটি হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।

ওই বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রকে শেষবারের মতো সতর্ক করে দিয়ে বলছি, নতুনভাবে এ ধরনের ঘটনা ঘটানো হলে কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।