Home Blog Page 3554

বিদেশি বিশেষজ্ঞরা ঢাকায় আসছেন এডিস মশা নিয়ন্ত্রণে

0

এডিস মশার মাধ্যমে সৃষ্ট রোগ মোকাবিলার জন্য বাংলাদেশ সফরে আসছেন উচ্চ পর্যায়ের বিদেশি বিশেষজ্ঞ প্রতিনিধিদল।

আগামী ২১-২৩ আগস্ট আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিএইচও) সমন্বয়ে যৌথ বিশেষজ্ঞ প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবেন।

আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিশেষজ্ঞ প্রতিনিধিদলের মূল উদ্দেশ্য হবে জীবাণুমুক্ত কীট প্রযুক্তির (এসআইটি) সম্ভাব্যতা মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশের এডিস মশা নিয়ন্ত্রণ।

বাংলাদেশে ডেঙ্গুজ্বরের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনের উদ্যোগ নেওয়ায় আইএইএ থেকে বিশেষজ্ঞ প্রতিনিধিদল পাঠানোর অনুমোদন দেয়।

প্রতিনিধিদলে খাদ্য ও কৃষি পারমাণবিক প্রযুক্তির যৌথ এফএও/ আইএইএ বিভাগের পোকামাকড় নিয়ন্ত্রণ বিভাগের প্রযুক্তিবিদ রাফায়েল আরগিলিস হেরেরো, ডানিলো ডি অলিভিয়ারা কারভালহো, ডাব্লিএইচও’র বিশেষজ্ঞ রাজপাল যাদব রয়েছেন।

ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এম আবু জাফর বলেন, এডিস মশা মোকাবিলার জন্য সর্বোত্তম বৈজ্ঞানিক প্রযুক্তি কাজে লাগানোর চেষ্টা করছি আমরা। এই সময়ে বাংলাদেশকে সহায়তা দেওয়ার জন্য আইএইএকে ধন্যবাদ।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের এমডি পদে রদবদল হয়েছে

0

রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ও রূপালী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে রদবদল হয়েছে। তবে অগ্রণী ব্যাংকে আগের ব্যবস্থাপনা পরিচালক নতুন করে নিয়োগ পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার (২০ আগস্ট) তাদের এ বিষয়ে আদেশ জারি করেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল আওয়ালের সই করা এই আদেশ ব্যাংক তিনটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।
আদেশ অনুযায়ী, রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন উবায়েদ উল্লাহ আল মাসুদ। তিনি বর্তমানে সোনালী ব্যাংকে একই পদে কর্মরত রয়েছেন। অন্যদিকে, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন আতাউর রহমান প্রধান। তিনি বর্তমানে রূপালী ব্যাংকে একই পদে দায়িত্বরত রয়েছেন। তাদের নিয়োগ আগামী তিন বছরের জন্য কার্যকর হবে।
অন্যদিকে, রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও’র দায়িত্বে থাকা মোহাম্মদ সামস-উল ইসলামকে পৃথক আদেশে আরও তিন বছরের জন্য ব্যাংকটির একই পদে বহাল রাখা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ১৬ আগস্ট তারা এমডি হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিলেন। চলতি আগস্ট মাসেই তাদের চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হয়েছে। এ কারণে সরকার রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে একইপদে তাদের দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিলো।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের কাছে এই চিঠি পৌঁছানোর পর ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে পরিচালনা পর্ষদ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তাদের নতুন করে নিয়োগ দেবে।
এর আগে গত ৪ জুলাই ব্যাংক ৩টিতে এমডি নিয়োগে সার্চ কমিটি গঠন করে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
২০১৮ সালের ২৪ ডিসেম্বর জারি করা বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে ৬৫ বছর পর্যন্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়া যাবে।

৩৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে জুলাইয়ে

0

২০১৯-২০ অর্থবছরের প্রথম মাস, অর্থাৎ জুলাইয়ে ৩৩১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৯ দশমিক ৭ শতাংশ বেশি।

পোশাক রপ্তানির ওপর ভর করে পণ্য রপ্তানি আয়ে চলতি অর্থবছরের প্রথম মাসে ৮ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। সব মিলিয়ে রপ্তানি হয়েছে ৩৮৮ কোটি ৭৮ লাখ ডলারের পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আজ মঙ্গলবার রপ্তানি আয়ের হালনাগাদ এ তথ্য দিয়েছে।

বিদায়ী অর্থবছরে ৪ হাজার ৫৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৫০ কোটি ডলার। সেই হিসাবে অর্থবছরের প্রথম মাসে লক্ষ্যমাত্রা ছিল ৩৮২ কোটি ডলার। তার বিপরীতে অর্জিত হয়েছে ৩৮৮ কোটি ডলার।

ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে ১০ কোটি ডলারের চামড়া ও চামড়া পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে ৯০ লাখ ডলারের চামড়া, ২ কোটি ৪০ লাখ ডলারের চামড়াপণ্য ও ৭ কোটি ২৩ লাখ ডলারের চামড়ার জুতা রপ্তানি হয়েছে। সব মিলিয়ে চামড়া ও চামড়াপণ্য রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ৩৯ শতাংশ। তবে চামড়ার রপ্তানি কমেছে ৩ দশমিক ৩৭ শতাংশ।

চামড়া ও চামড়াপণ্যের পাশাপাশি পাট ও পাটপণ্যের রপ্তানি ইতিবাচক ধারায় ফিরে এসেছে। চলতি অর্থবছরের প্রথম মাসে রপ্তানি হয়েছে ৭ কোটি ৪৮ লাখ ডলারের পাট ও পাটপণ্য। তার মধ্যে ৬৫ লাখ ডলারের কাঁচা পাট, ৫ কোটি ডলারের পাটের সুতা ও ৮৩ লাখ ডলারের পাটের বস্তা রপ্তানি হয়েছে। সব মিলিয়ে পাট ও পাটপণ্যের রপ্তানি বেড়েছে দশমিক ৮৩ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

0

দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সিউলে ১৫টি কোরীয় ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সময় অর্থমন্ত্রী এই আহ্বান জানান। আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী গত ১০ বছরে আর্থসামাজিক ক্ষেত্রে বাংলাদেশের অর্জন সম্পর্কে কোরীয় ব্যবসায়ীদের অবহিত করেন। তিনি বলেন, বাংলাদেশের জন্য বিদেশি বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগের জন্য বাংলাদেশ অত্যন্ত সুন্দর অপার সম্ভাবনার দেশ।

আ হ ম মুস্তফা কামাল বলেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন খাতে আকর্ষণীয় প্রণোদনার সুযোগ নেওয়ার মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ দিচ্ছে বাংলাদেশ সরকার।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ বিপুল জনসংখ্যার একটি সম্ভাবনাময় দেশ। ব্যবসায়ের একটি বড় বাজার বাংলাদেশ।

দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের ভালো ও দীর্ঘস্থায়ী বন্ধু হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের জন্য এগিয়ে এসে তা থেকে অতুলনীয় সুবিধা গ্রহণের আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করে নতুন উদ্যোগ সন্ধানের জন্য আমন্ত্রণ জানান অর্থমন্ত্রী।

বৈঠকে অংশ নেওয়া দক্ষিণ কোরীয় ব্যবসায়ীরা বাংলাদেশের সম্ভাবনা নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। বাংলাদেশে বিদ্যমান সুযোগ অনুসন্ধানে এগিয়ে আসার আশ্বাস দেন।

সঠিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে পারলে নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ দারিদ্র্য মুক্ত হবে

0

নতুন শ্রমবাজার অনুসন্ধান ও রেমিটেন্স প্রবাহ বৃদ্ধিতে উদ্যোগী হতে হবে। নিয়মিতভাবে সঠিক শ্রম অভিবাসন নিশ্চিত করতে পারলে নির্দিষ্ট সময়ের আগেই বাংলাদেশ দারিদ্র্য মুক্ত হবে বলে আশা প্রকাশ করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিন দিনব্যাপী ‘শ্রম কল্যাণ সম্মেলন-২০১৯’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দক্ষ জনশক্তি তৈরিতে সরকার নানা পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সমস্যা ও সম্ভাবনার বিষয়ে সার্বক্ষণিক নজর রাখতে হবে। প্রবাসী কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করতে পারলে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পাবেই এবং প্রবাসী কর্মীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ বলেন, প্রবাসী কর্মীরা রেমিটেন্স, টেকসই উন্নয়ন লক্ষমাত্রা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রবাসী কর্মীরা যাতে দ্রুততম সময়ে সহজ পদ্ধতিতে সেবা পায় সে ব্যবস্থা করতে হবে।

অনুষ্ঠানে বায়রা’র সভাপতি ও সংসদ সদস্য বেনজির আহমেদ বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে আমাদের প্রতিযোগী অনেক দেশ রয়েছে। বিভিন্ন দেশের জনশক্তির সঙ্গে প্রতিযোগিতা মোকাবেলা করেই বাংলাদেশ আন্তর্জাতিক শ্রমবাজারে সফলতার সাথে টিকে আছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য আয়েশা ফেরদৌস, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস এনডিসি, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন প্রমুখ।

তিন দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ২৬টি দেশের ২৯টি মিশনের কাউন্সেলর (শ্রম) ও প্রথম সচিববৃন্দ (শ্রম) উপস্থিত ছিলেন।

দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে আমরা প্রস্তুত : জয়শঙ্কর

0

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বৈঠক শেষে একথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর

বাংলাদেশ ও ভারতের মধ্যে অভিন্ন নদীর পানি বণ্টনের ক্ষেত্রে দু’পক্ষই লাভবান হয়, এমন একটি ফর্মুলা বের করার জন্য সম্মত হয়েছে দুই দেশ। মঙ্গলবার (২০ আগস্ট) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

জয়শঙ্কর বলেন, “দুই দেশের ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনে আমরা প্রস্তুত।” এসময় তিস্তার প্রসঙ্গে তিনি বলেন, “তিস্তার বিষয়ে আমাদের একটি অবস্থান আছে। এ বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর কোনও পরিবর্তন হয়নি।”

রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারের রাখাইনে নিরাপদে, দ্রুত এবং টেকসই প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ ও ভারত একমত বলে জানিয়েছেন সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর। এজন্য ভারত সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে তৈরি আছে। এরই মধ্যে রাখাইনে ভারত ২৫০টি বাড়ি হস্তান্তর করেছে বলেও তিনি জানান।

আসামের ‘ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেন (এনআরসি)’ হলে ওই তালিকায় থেকে বাদ পড়া লোকজনকে বাংলাদেশের পাঠানোর বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। এ প্রশ্নের উত্তরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি একান্তভাবে ভারতের অভ্যন্তরীণ বিষয়।”

এর আগে বেলা ১১টা ১০ মিনিটে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক শুরু হয়।

বৈঠক শুরুর আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যান এবং সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

দুপুরে তার (জয়শংকর) সম্মানে ড. মোমেনের দেয়া দুপুরের খাবার শেষে বিকাল ৫টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করবেন এস জয়শংকর। সন্ধ্যায় তার সম্মানে নৈশভোজের আয়োজন করবেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস।

মন্ত্রী হিসেবে প্রথম বাংলাদেশ সফর শেষ করে বুধবার সকালে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন জয়শংকর।

গত কয়েক মাসের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল হয়েছে

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ‘ডেঙ্গু নিয়ন্ত্রণে ৫৮ হাজার ৭৪৭ বাসায় অভিযান চালানো হয়েছে। আপনারা যদি আমাকে অবস্থা মূল্যায়ন করতে বলেন তাহলে বলবো, গত কয়েক মাসের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল হয়েছে। নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যা কমছে। আশা করছি, এডিস মশা নিয়ন্ত্রণে নতুন ওষুধ কাজ করবে।’

মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ব মশক দিবস উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে এসে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘আমরা জুলাই মাস থেকে বাসায় বাসায় গিয়ে এডিস মশার উৎপত্তি ধ্বংস করতে অভিযান চালিয়ে আসছি। সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত আমাদের এই কর্মসূচির আওতায় ৫৮ হাজার ৭৪৭ বাসায় অভিযান পরিচালনা করা হয়েছে। কমবেশি ১২০০ বাসায় এডিস মশার লার্ভার অস্তিত্ব পাওয়া গিয়েছিল। সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় সেগুলোকে জরিমানা করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে আমাদের এ কার্যক্রম চলবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে আমাদের স্কাউটের একটি টিম রয়েছে। ডিএসসিসি এলাকায় তাদের সূত্রমতে কমবেশি এক লাখ বাসায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে।’

মশক দিবসের কর্মসূচিতে সাঈদ খোকনডিএসসিসির মেয়র বলেন, ‘সরকারের বিভিন্ন উদ্যোগ ও নগরবাসীর সচেতনতা এই দুইয়ের সমন্বয়ে ডিএসসিসি এলাকায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছি। গত কয়েক মাসের তুলনায় ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কয়েক দিন পরপরই অভিযান চালিয়ে হাসপাতালের চারদিকের অবৈধ দোকান উচ্ছেদ করি। কিন্তু অভিযানের এক ঘণ্টা পর তারা ফের ওই স্থানে বসে। আমাদের কিছু পুলিশ দিলে এর একটা সমাধান হতে পারে।’

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা আমাদের হাসপাতালে কিছুটা কমছে। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১২৯ জন রোগী। সর্বমোট ভর্তি আছেন ৫৩৫ জন। এছাড়া প্রতিদিনই রোগী সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি যাচ্ছেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে যাওয়ায় ২৭ জনকে ফিরতে দিচ্ছে না পাকিস্তান

0

পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পোঞ্ছ শহরে এসেছিলেন ২৭ জন ব্যক্তি। তাদের জন্য ফেরার দরজা বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

জানা গেছে, আজ সোমবার তাদের আজাদ কাশ্মীরে ফিরে যাওয়ার কথা ছিল। তবে তাদের বহনকারী বাস প্রবেশের জন্য দরজা খুলে দেয়নি পাকিস্তান। সে কারণে ওই ২৭ জন ব্যক্তি আজাদ কাশ্মীরে ফিরে যেতে পারেননি।

এদিকে সম্প্রতি কাশ্মীরের বিশেষ সুবিধা দেওয়া ৩৭০ ধারা বাতিল করে কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ চালু করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তার পর থেকেই ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। এরই মধ্যে এ ধরনের ঘটনা ঘটলো।

প্রসঙ্গত, ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মীরের পোঞ্ছ শহরটি পাকিস্তানের আজাদ কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছেই অবস্থিত। সেখানকার ওই বাসিন্দাদের ভাগ্যে ঠিক কী ঘটছে, তা এখনো জানা যায়নি।

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ালো

0

পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার মেয়াদ আরও তিন বছরের জন্য বাড়ানো হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সোমবার এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জেনারেল কামার জাভেদ বাজওয়াকে বর্তমান মেয়াদ শেষ হওয়ার তারিখ থেকে আরও তিন বছরের জন্য সেনা প্রধান নিযুক্ত করা হয়েছে।’

ডনের খবরে বলা হয়েছে, বিরাজমান আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় প্রধানমন্ত্রী ইমরান খান এই সিদ্ধান্ত নিয়েছেন।

জেনারেল বাজওয়াকে ২০১৬ সালের নভেম্বরে বর্তমানে কারাগারে আটক প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সেনা প্রধান হিসাবে নিয়োগ দিয়েছিলেন। ৫৮ বছর বয়সী জেনারেল এই বছর অবসর নেবেন বলে আশা করা হয়েছিল।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

দুবাই পালাতে চেয়েছিলেন আরসালান

0

গাড়িচাপায় দুই বাংলাদেশিকে হত্যার পর দুবাই পালাতে চেয়েছিলেন আরসালান পারভেজ। কিন্তু তার পরিবার তাকে আত্মসমর্পণ করতে রাজি করেছিল।

তার পরিবারের সদস্যদের একাংশ দাবি করেছেন, আরসালান চেইনের দুবাইয়ের দোকান দেখাশোনা করতে চেয়েছিল। তবে পরিবারের সিনিয়ররা একত্রিত হয়ে তাকে বুঝতে পেরেছিল যে, আইন থেকে দূরে পালানো বৃথা চেষ্টা।

‘আরসালান অনিচ্ছুক ছিলেন, তবে আমরা আইনকে সম্মান করতে চেয়েছিলাম। তিনি চিন্তিত ছিলেন এবং তিনি যুক্তরাজ্যে উচ্চতর পড়াশোনা করতে পারবে কি না সেটা পুলিশ থেকে বারবার জানতে চেয়েছিলেন।’ বলেন আরসালানের এক পারিবারিক সূত্র।

আরসালানের জাগুয়ার গাড়িটি মার্সিডিজ ই -২২০ ডি-তে ধাক্কা দিয়েছিল এবং তাতে তিন বাংলাদেশি নাগরিক আঘাত পান, যার মধ্যে দুজন মারা যান।

আরসালানকে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ দশ বছরের সাজা হতে পারে।

পরিবারের সূত্র জানায়, দুর্ঘটনার জায়গা থেকে আরসালান তার বেকবাগান বাড়িতে ফিরে আসার কয়েক ঘণ্টার মধ্যেই তার চাচা ও আত্মীয়রা আলাপে বসেছিলেন। আরসালান খুব ভয় পেয়েছিল এবং দুবাই চলে যেতে চেয়েছিল যেখানে গত বছরের নভেম্বরে এই চেইন আল কারামায় একটি ইউনিট খুলেছিল।

পরিবারের অভ্যন্তরীণ ব্যক্তি বলেছেন, এই বছরের শেষের দিকে যুক্তরাজ্যে কোর্স করার পরিকল্পনা নিয়ে আরসালান অত্যন্ত চিন্তিত ছিলেন। তিনি চেয়েছিলেন তাঁর সিনিয়ররা তাকে আশ্বস্ত করুক যে তাঁর গ্রেপ্তার উচ্চ শিক্ষার পথে আসবে না। তারপরে আরসালান আত্মসমর্পণ করেন।