Home Blog Page 3555

৩০ বছরের মধ্যেই ডুবে যেতে পারে জাকার্তা

0

দুই মেরুর বরফ গলছে খুব দ্রুত। বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতিনিয়ত বাড়ছে সমুদ্রের পানির স্তর। বিশেষজ্ঞদের অভিমত, এর ফলে অদূর ভবিষ্যতে পানির তলায় চলে যেতে পারে সমুদ্রের গা ঘেঁষা বহু দেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাও তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, ২০৫০-এর মধ্যে জাকার্তা পানির তলায় চলে যেতে পারে।

বিজ্ঞানীদের মতে, ৩০ বছরের মধ্যেই ডুবে যেতে পারে জাকার্তার এক-তৃতীয়াংশ। উপকূলবর্তী সেই অংশেই বাস করেন প্রায় ১ কোটি মানুষ।

শহরের পরিকাঠামোগত পরিবর্তন এনেও কোনও সুরাহা হচ্ছে না। এর আগে শহরের রাস্তাঘাট উঁচু করার চেষ্টা করা হয়েছে। জাকার্তায় উপকূল বরাবর তৈরি করা হয়েছে বিশাল বাঁধও। কিন্তু সব প্রচেষ্টাই মাটি হয়েছে। জাকার্তাকে বাঁচানোর কোনও উপায় নেই বলেই জানিয়ে দিয়েছেন বিজ্ঞানীরা।

এমতাবস্থায় দেশের রাজধানী স্থানান্তর করাই একমাত্র উপায় বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাঁদের কথা মেনে দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়ার সরকার।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোডো টুইটারে ঘোষণা দেন, দেশের রাজধানী বোর্নিও দ্বীপে স্থানান্তরিত করা হবে।

বিশ্ব উষ্ণায়নের প্রত্যক্ষ প্রভাব যে বেশি দূরে নেই, সেটাই মনে করিয়ে দিচ্ছে জাকার্তার পরিস্থিতি। এই সিদ্ধান্ত যে পৃথিবীর এক ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত, তা বলাই বাহুল্য।

মালয়েশিয়ার ৭টি প্রদেশে জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ওপর নিষেধাজ্ঞা

0

মালয়েশিয়ার ৭টি প্রদেশে বিতর্কিত ধর্ম প্রচারক জাকির নায়েকের প্রকাশ্যে বক্তৃতা দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মালয়েশিয়ার মেলাকা, জহর, সেলানগর, পেনাং, কেদাহ, পারলিস ও সারাক রাজ্য জাকির নায়েকের ওপর ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দেশটির সংবাদমাধ্যমগুলোর বরাতে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি মালয়েশিয়ায় জাকির নায়েকের উস্কানিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠে।মালয়েশিয়ার ‘ন্যাশনাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন’ এর দাবি মালয়েশিয়দের উষ্কানিমূলক বক্তব্য দেওয়া বন্ধ করুক জাকির নায়েক।

একই সাথে জাকির নায়েককে মালয়েশিয়া থেকে বের করে দেয়ার দাবি উঠেছে।

মালয়েশিয়ার মেলাকা প্রদেশের মুখ্যমন্ত্রী আদলি জাহরি জানিয়েছেন, জাকির নায়েককে এই রাজ্যে ধর্মীয় আলোচনা করতে নিষেধ করা হয়েছে।

দেশটির জহর রাজ্যের ইসলামিক বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকি জানান, জাকির নায়েককে ধর্মীয় ভাষণ দিতে কোন অনুমোদন দেয়নি জহর রাজ্য।

পেনাং রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার জাকিউদ্দিন আব্দুল রহমান জানিয়েছেন, জাকির নায়েককে ধর্মীয় ভাষণ দিতে এই রাজ্য স্বাগত জানাবে না। এই সিদ্ধান্ত ৬ মাস আগেই নেয়া হয়েছে।

এদিকে সেলানগর, কেদাহ, পারলিস ও সারাক প্রদেশের পক্ষ থেকেও জাকির নায়েকের প্রকাশ্যে ভাষণ দেয়ার ওপর নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়।

সূত্র : জি-নিউজ, স্টার

যানবাহন চালকদের সেবার বিনিময়ে প্রাপ্ত আয় পুরোপুরি ভ্যাটমুক্ত

0

রাইড শেয়ারিংয়ের ওপর ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট নিয়ে ব্যাখ্যা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এনবিআরের ব্যাখ্যা অনুযায়ী, রাইড শেয়ারিং অ্যাপস পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকার ওপরেই শুধু ভ্যাট বসবে। চালকের প্রাপ্ত ভাড়ার টাকার ওপর কোনো ভ্যাট বসবে না। ভ্যাট যাত্রীদের দেওয়া ভাড়ার ওপর বসবে না।

এনবিআরের রাইড শেয়ারিংয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, রাইড শেয়ারিং অর্থ হলো কোনো ইন্টারনেট বা ওয়েব বা অনলাইন প্ল্যাটফর্ম বা মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যক্তিমালিকানাধীন মোটরযানের মাধ্যমে প্রদত্ত যাত্রী পরিবহন সেবা। এই ধরনের সেবা দিতে ব্যক্তিগত পরিবহনের মালিক নিজে বা চালক দিয়ে অ্যাপস ব্যবহার করে যাত্রী পরিবহন করেন।

যাত্রীরা নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে ভাড়া প্রদান করেন। সেই ভাড়ার একটি অংশ উবার, পাঠাওয়ের মতো অ্যাপসভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পায়। সেই সেবা প্রতিষ্ঠানের প্রাপ্ত টাকার ওপর ৫ শতাংশ ভ্যাট বসবে। নতুন ভ্যাট আইন অনুযায়ী, যানবাহন চালকদের সেবার বিনিময়ে প্রাপ্ত আয় পুরোপুরি ভ্যাটমুক্ত।

বঙ্গবন্ধু হত্যা: ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে কমিশন গঠনে সরকার নীতিগতভাবে সম্মত

0

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার নেপথ্যে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করতে একটি কমিশন গঠন করতে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে।

বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ সোমবার রাজধানীর তেজগাঁও এলাকায় সরকারি শিশু পরিবারের শিশুদের মধ্যে উন্নত খাবার পরিবেশনকালে সাংবাদিকদের এ কথা বলেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই কমিশন হবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কমিশন একটি গুরুদায়িত্ব পালন করবে। ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মন্ত্রিপরিষদের সদস্যরা বৈঠকে বসে কমিশনের কর্মপরিধি নির্ধারণের পাশাপাশি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য মনোনয়নের সিদ্ধান্ত নেবেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমার একার পক্ষে এই কমিশন গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়, ফলে আমি খুব শিগগির বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলব এবং যৌথভাবে সিদ্ধান্ত নেব।’

একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, সরকার এই মামলার পলাতক সব আসামিকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, বিএনপি বাংলাদেশে বিশ্বাস করে না। ফলে তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই দেশের বিরুদ্ধে কাজ করেছে। তারা নিজামী ও মুজাহিদদের মতো লোকদের মন্ত্রী বানিয়েছে। শাহ্ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছে। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ রুদ্ধ করে দিয়েছিল। এখন তারা বিদেশি শক্তির কাছে অভিযোগ করার হুমকি দিচ্ছে।

এর আগে মন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে শিশুদের পরামর্শ দেন। অনুষ্ঠানে আইন বিচার ও সংসদ মন্ত্রণালয়ের আইন ও সংসদবিষয়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ শহিদুল হক, আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে আজ ঢাকায়

0

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে আজ সোমবার রাতে ঢাকায় এসেছেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

এ বছরের মে মাসে ভারতের ৩৮ তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী কাল মঙ্গলবার সকালে এস জয়শঙ্কর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করবেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রীরা দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকের পর সেখানে তাঁর সম্মানে পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া এক মধ্যহ্নভোজে যোগ দেবেন তিনি। বিকেলে তিনি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে তাঁর সম্মানে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের দেওয়া নৈশভোজে যোগ দেবেন তিনি।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিন দিনের সফরে শেষে বুধবার সকালে কাঠমান্ডুর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন।

এবার তাই নেটফ্লিক্সে নাম লেখালেন জাহ্নবী কাপুর

0

প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি সেকেন্ডে নেটফ্লিক্সের জনপ্রিয়তা ছড়িয়ে পড়ছে। নেটফ্লিক্স এখন ধর্ম–বর্ণ–লিঙ্গ–জাতিনির্বিশেষে সারা বিশ্বের তরুণদের সর্বশেষ ক্রাশ। প্রতিদিন ১৪ কোটি ঘণ্টা দেখা হয় নেটফ্লিক্স। আর প্রতি সপ্তাহে তা প্রায় ১০০ কোটি ঘণ্টা! বিশ্বের ১৩ কোটি ৯০ লাখ মানুষ নেটফ্লিক্সের সাবস্ক্রাইবার। এটি তো বর্তমানের হিসাব। সংখ্যাগুলো সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিমুহূর্তে বেড়েই চলেছে।

তাই নির্মাতা, প্রযোজক আর অভিনয়শিল্পীরাও ঝুঁকেছেন এই মাধ্যমের দিকে। বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান এই মাধ্যমের জন্য ‘বার্ড অব ব্লাড’ নামে ওয়েব সিরিজ প্রযোজনা করছেন। গোপন সূত্রে খবর, নেটফ্লিক্সের এই সিরিজে ইমরান হাশমির সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ খান। কারিশমা কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ, রাভিনা টেন্ডন, মনীষা কৈরালারা যোগ দিয়েছেন নেটফ্লিক্সে। কিন্তু তরুণদের এই মাধ্যমে তরুণেরা না থাকলে কি চলে? এবার তাই নেটফ্লিক্সে নাম লেখালেন জাহ্নবী কাপুর।

গতকাল রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটা নিজেই জানালেন জাহ্নবী কাপুর। ইনস্টাগ্রামে একটা ভিডিও আপলোড করে সেখানে উচ্ছ্বসিত জাহ্নবী লিখেছেন, ‘একটি বিশেষ ঘোষণা। প্রিয় নির্মাতার সঙ্গে কাজ করার অপূর্ব সুযোগ পেয়েছি। মানুষ হিসেবে যে নারী আমার আদর্শ, তিনি আর কেউ নন, স্বয়ং জোয়া আখতার।’ এরপরই জানালেন, এটি নির্মিত হচ্ছে নেটফ্লিক্সের জন্য। ‘লাস্ট স্টোরিজ’-এর মতোই ‘ঘোস্ট স্টোরিজ’।

‘লাস্ট স্টোরিজ’-এ চিরাচরিত প্রেম বা ভালোবাসা নয়, কামনার চারটি পৃথক গল্প নিয়ে ছবি নির্মাণ করেছেন করণ জোহর, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও অনুরাগ কাশ্যপ। জনপ্রিয় এই ছবির মতো ‘ঘোস্ট স্টোরিজ’ও এই চার গুণী নির্মাতার চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সমন্বয়ে নির্মিত হবে। আর তার বিষয় যে উপমহাদেশের অন্যতম জনপ্রিয় চরিত্র, ‘ভূত’, তা আর বলে দিতে হবে না। আর জাহ্নবী কাপুর ইদানীং মানুষের থেকে ভূত হতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তাঁকে ‘রুহ আফজা’ ছবিতে দেখা যাবে ভূতের চরিত্রে।

‘রুহ আফজা’ ছবিতে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই দ্বৈতচরিত্রের একটা আবার ভূত। সেই ভূত জাহ্নবীর ঘাড় থেকে নামতেই চাইছে না? এবার ভূত হয়ে নেটফ্লিক্সের যাত্রা শুরু করবেন তিনি? তা এখনই বলা যাচ্ছে না। তবে নেটফ্লিক্সে পা রেখে দারুণ খুশি এই ‘জুনিয়র শ্রীদেবী’। ওই ভিডিও বার্তায় জাহ্নবী আরও বলেছেন, ‘এবার সারা দিন আমাকে নেটফ্লিক্সে দেখতে পাওয়া যাবে। প্রতিদিন। যতক্ষণ খুশি ততক্ষণ আমাকে নেটফ্লিক্সে দেখতে পাবেন।’

তবে গল্পের বিষয়ে মাত্র একটি শব্দেই ইতি টেনেছেন। বলেছেন, ‘ইন্টারেস্টিং’।

জাহ্নবী কাপুরকে আরও দেখা যাবে গুঞ্জন স্যাক্সেনার বায়োপিক ‘কারগিল গার্ল’ ও ‘তখত’ ছবিতে।

দ্য রক আবার বিয়ে করলেন

0

রেসলিং তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বিশ্ব জানতে পেরেছে, তিনি বলেছেন, ‘আই ডু।’ অর্থাৎ তিনি আবারও বিয়ে করেছেন। ৩৪ বছর বয়সী গায়িকা, গীতিকার ও সংগীত প্রযোজক লরেন হাসিনের সঙ্গে বিয়ের পরে তোলা দুটি ছবি দিয়েছেন ডোয়াইন জনসন। ডোয়াইন আর লরেন বিয়ের ছবি আপলোড করে লিখেছেন, ‘উই ডু।’ পাশে দিন–তারিখ আর স্থানও লিখেছেন—১৮ আগস্ট ২০১৯, হাওয়াই। আরও লিখেছেন, ‘আমাদের আশীর্বাদ করুন।’ ইনস্টাগ্রামে মাত্র এক ঘণ্টায় ডোয়াইন ‘দ্য রক’ জনসন আর লরেন হাসিনের বিয়ের পরে তোলা ছবির নিচে লাইক জড়ো হয়েছে ৩৫ লাখ। আর হাজার হাজার ভক্তের অভিনন্দন আর ভালোবাসায় ভরে উঠছে মন্তব্যের উঠান।

প্রথম স্ত্রী প্রযোজক ড্যানি গার্সিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর আবারও বিয়ে করেছেন ডোয়াইন ‘দ্য রক’ জনসন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের বাবা। ডোয়াইন জনসন ১৯৯৭ সালের ৩ মে ড্যানি গার্সিয়াকে বিয়ে করেন। ২০০১ সালে তাঁদের মেয়ে সিমোন আলেক্সান্দ্রা জন্মগ্রহণ করে। ২০০৭ সালের জুন মাসে ঘোষণা আসে যে তাঁরা বিবাহবিচ্ছেদ করেছেন এবং বাকি জীবন বন্ধু হিসেবে থাকবেন। এরপর তাঁর জীবনে আসে ৩৪ বছর বয়সী লরেন হাসিন। দীর্ঘদিনের সম্পর্ক তাঁদের। ঠিক কত দিনের, তা বলা যাবে না। তবে ২০১৫ সালে তিনি এসকয়্যারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তিনি আর লরেন প্রায় আট–নয় বছর ধরে একসঙ্গে থাকছেন। সেই হিসেবে প্রায় ১২–১৩ বছরের সম্পর্ক তাঁদের।

পিপল ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ডোয়াইন ‘দ্য রক’ জনসন বলেছেন, খুব বেশি ভাগ্যবান হলেই কেবল লরেন হাসিনের মতো মানুষের সঙ্গে প্রেম করা যায়। ২০১৬ সালে তাঁদের প্রথম সন্তান জেসমিন জন্ম নেয়। আর ২০১৮ সালে জন্ম নেয় এই জুটির দ্বিতীয় ও জনসনের তৃতীয় কন্যা টিয়ানা গিয়া।

ডোয়াইন জনসন ওরফে দ্য রক। ১৯৯১ সালে তিনি ছিলেন একজন সাধারণ মার্কিন তরুণ। ইউনিভার্সিটি অব মায়ামিতে পড়ার সময় মায়ামি হারিকেনস ফুটবল টিমের হয়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জেতেন। এর পাঁচ বছর পর বদলে যায় তাঁর জীবন। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সালে ‘দ্য রক’ নামে ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশনে (ডব্লিউডব্লিউএফ, বর্তমানে ডব্লিউডব্লিউই) তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা অর্জন করেন। এরপর অভিনয়কে পেশা বানাতে নেন ছয় বছরের বিরতি।

এরপর যখন ২০১১ সালে আবারও ফিরে আসেন ডব্লিউডব্লিউইয়ের রিংয়ে, সেদিন হলভর্তি দর্শক চিৎকার করে কাঁপিয়ে দিয়েছিল স্টেডিয়াম, জানিয়ে দিয়েছিলে দ্য রককে নিয়ে তাঁদের উন্মাদনা। ২০১৪ সাল পর্যন্ত তাঁকে দেখা গেছে রেসলিংয়ের রিংয়ে। এ বছর আগস্ট মাসেই রেসলিং থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন ১০ বারের এই বিশ্বচ্যাম্পিয়ন। তাঁর আত্মজীবনীমূলক বই ‘দ্য রক সেইজ…’ দীর্ঘদিন নিউইয়র্ক টাইমস বেস্ট সেলার তালিকার এক নম্বরে ছিল। তাঁকে বলা হয় ‘দ্য মোস্ট ইলেকট্রিফায়িং ম্যান অব স্পোর্টস এন্টারটেইনমেন্ট ইন হিস্ট্রি’।

‘দ্য মামি রিটার্নস’ (২০০১) দিয়ে চলচ্চিত্রে তাঁর যাত্রা হলেও প্রধান অভিনয়শিল্পী হিসেবে শুরু করেন ‘দ্য স্করপিয়ন কিং’ (২০০২) ছবির মধ্য দিয়ে। এই ছবির জন্য তিনি প্রায় ৫০ কোটি টাকা পারিশ্রমিক নেন। যা যেকোনো অভিনয়শিল্পীর প্রথম চলচ্চিত্রের জন্য জন্য রেকর্ড। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের চলচ্চিত্রগুলোর জন্য। উপহার দিয়েছেন ‘সেন্ট্রাল ইন্টেলিজেন্স’ ও ‘স্যান আন্ড্রেস’-এর মতো ব্লকব্লাস্টার হিট ছবিগুলো। ৪৭ বছর বয়সী এই তারকার নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।

২০১৬ সালে ‘পিপল’ ম্যাগাজিনের মতে, বিশ্বের সবচেয়ে আবেদনময় পুরুষ ডোয়াইন ‘দ্য রক’ জনসন। সে বছর হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী অভিনেতাও তিনি। টাইম ম্যাগাজিনের বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ১০০ তারকার তালিকায় তিনি দুবার স্থান পেয়েছেন, ২০১৬ সালে ও ২০১৯ সালে।

মেসির পুসকাস পাওয়ার পথে ইব্রার গোলটিই মূল বাধা

0

রেকর্ডটি তাঁরই ছিল, নতুন করে আবার করলেন লিওনেল মেসি। ফিফার বর্ষসেরা গোল বা পুসকাসে সাতবার মনোনয়ন পেয়েছেন। সেটা এবার আটে নিয়ে গেলেন। লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে বক্সের ভেতরে ঢুকেই দুর্দান্ত এক চিপে গোলপোস্টের দুরূহ কোণ দিয়ে গোল করেছিলেন। সে গোলের সুবাদে আরও একবার পুসকাস অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছেন মেসি।

এ নিয়ে ১১ বার বছরের সেরা গোলের পুরস্কার দিতে যাচ্ছে ফিফা। তার মাঝে আটবারই সেরা দশ গোলের একটি ছিল মেসির। এ এক অনন্য অর্জন। কিন্তু আগের সাতবারে একবারও সেরা হতে পারেননি মেসি। সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন ২০১৫ সালে। কিন্তু সেবার তাঁকে টপকে সেরার পুরস্কার জিতে নিয়েছিলেন ব্রাজিলের নিচু স্তরের লিগে কয়েক শ মানুষের সামনে অবিশ্বাস্য এক গোল করে মন জিতে নেওয়া ওয়েন্ডেল লিরা।

এবার আবার সুযোগ এসেছে মেসির সামনে। তবে এবারও কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়েছেন মেসি। এবার অবশ্য অখ্যাত কেউ নন, জ্লাতান ইব্রাহিমোভিচই তাঁর মূল প্রতিদ্বন্দ্বী। গত সেপ্টেম্বরে এলএ গ্যালাক্সির হয়ে অবিশ্বাস্য এক গোল করেছিলেন। যে গোলের বর্ণনা স্বাভাবিকভাবে করতে না পেরে অনেকে নাম দিয়েছিলেন ‘শাওলিন সকার’ গোল। এ গোল দিয়েই পঞ্চমবারের মতো মনোনয়ন পেলেন ইব্রা। ২০১৩ সালে পুসকাস জেতা ইব্রা এ দিক থেকে নেইমারকে ছুঁয়ে ফেললেন। ২০১১ সালের বিজয়ী নেইমার ২০১৬ সালের মধ্যেই পাঁচবার মনোনয়ন পেয়েছিলেন।

মনোনয়ন প্রাপ্ত বাকি আটজন হলেন:

ম্যাথিয়াস কুনহা (লাইপজিগ)
আরাহা নোত (নাইজেরিয়া)
ফাবিও কোয়াগলিরায়েলা (সাম্পদোরিয়া)
হুয়ান কিন্তেরো (রিভারপ্লেট)
অ্যামি রদ্রিগেজ (উতাহ রয়ালস)
বিলি সিম্পসন (ক্লিফটনভিলা)
অ্যান্দ্রোস টাউনসেন্ড (ক্রিস্টাল প্যালেস)
ড্যানিয়েল এঞ্জোরি (দেব্রেচেন)

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছে বিসিবি

0

বিপিএল গভর্নিং কাউন্সিল ঈদের আগেই জানিয়েছিল, তারা একে একে সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বসবে। আগামী দিনে জমজমাট ও বিশৃঙ্খলামুক্ত বিপিএল আয়োজন করতে কী করণীয়, সেসব নিয়ে জানতে চাইবে। আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে তাই বসেছিল ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস ও খুলনা টাইটানস। বৈঠক শেষে ফ্র্যাঞ্চাইজিগুলো জানিয়েছে বিসিবির সঙ্গে আজ তাদের কী নিয়ে আলোচনা হয়েছে।

ঢাকা
ঢাকা ডায়নামাইটসের একটি বিষয় নিয়েই আসলে হঠাৎ তুমুল আলোচনা। তাদের ‘আইকন’ সাকিব আল হাসান কদিন আগে ঘটা করে চুক্তি করেছে রংপুর রাইডার্সের সঙ্গে। ঢাকা বিষয়টি স্বাভাবিকভাবে নিতে পারেনি। সাকিবকে ঢাকা ধরে রাখবে, না তিনি রংপুরেই খেলবেন—বিষয়টি তাই এখনো পরিষ্কার নয়। ঢাকা ডায়নামাইটসের প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম অবশ্য বৈঠক শেষে দাবি করেছেন, আলোচনায় সাকিবের প্রসঙ্গ আসেনি। তবে তিনি বলেছেন, ‘আইকনদের নিয়ে কোনো প্রশ্ন নেই, এবার সব নতুন করে শুরু হবে। আমাদের থেকে কিছু উপদেশ চেয়েছিল তারা, তা আমরা লিখে নিয়ে এসেছিলাম। তারা শুনেছে, দেখি কী হয়।’

খুলনা
খুলনার দাবি ছিল মূলত দুটি। সে দাবি দুটি কী, ফ্র্যাঞ্চাইজির স্বত্বাধিকারী কাজী এনাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘টুর্নামেন্ট টেকসই হোক। বছরের পর বছর অনেক দলের মালিক বদলায়। টুর্নামেন্ট কীভাবে বাণিজ্যিকভাবে টেকসই করা যায়, সামনে ফ্র্যাঞ্চাইজিরও যেন আয় থাকে। আবার বিসিবির আয় না কমে। রাজস্ব শেয়ারের প্রসঙ্গ এসেছে। আর আগামী চার বছরের জন্য চুক্তি হচ্ছে নতুন করে। ড্রাফট, খেলোয়াড় ধরে রাখার নিয়ম কী হবে—সবার সঙ্গে আলোচনা করে, এক মত হয়ে নিয়মগুলো একবারে বলে দেওয়া। প্রতিবছর যেন নিয়ম না বদলায়। নিয়মগুলো স্বচ্ছ থাকতে হবে।’

এই দুটি দাবির বাইরেও খুলনা টাইটানস চাইছে এবার খুলনায় ম্যাচ খেলতে। বিপিএল গভর্নিং কাউন্সিলকে আরও একটি পরামর্শ দিয়েছেন কাজী এনাম, ‘আমরা পরামর্শ দিয়েছি খেলোয়াড় ধরে রাখার সংখ্যাটা বাড়ানো হোক। ৪-৫ জনের জায়গায় ৮-৯ জন করা। এতে অফ সিজনে ক্যাম্প করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সারা বছর খেলোয়াড়দের নিয়ে কাজ করতে পারবে।’

রাজশাহী
রাজশাহী আগ থেকেই বিপিএলের রাজস্ব বা আয়ের ভাগ দাবি করে আসছে। এখনো সেটি করছে। ফ্র্যাঞ্চাইজিগুলো কীভাবে সমানভাবে আয়ের ভাগ পেতে পেরে সেটি নিয়ে কিছু পরামর্শ দিয়েছে রাজশাহী। খুলনার মতো তারাও চায় বিপিএলের নিয়ম কদিন পর পর যেন না বদলায়। প্রথম সংস্করণ থেকে সবশেষ সংস্করণ—কতবার নিয়ম বদলেছে, সেটিও তারা জানিয়েছে। রাজশাহীর যুক্তি, চার বছরের চুক্তিতে যেন একই নিয়ম থাকে আর নিয়ম বদলালেও সেটি যেন আলোচনা করে নেওয়া হয়।

বিপিএল গভর্নিং কাউন্সিল কী বলে
বিপিএল গভর্নিং কাউন্সিল অবশ্য কিছু এখনো চূড়ান্ত করেনি। এখনো তাদের আরও চারটি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে বৈঠক বাকি। তবে গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার খেলোয়াড় ধরে রাখা নিয়ে বললেন, ‘এ বছরের আমাদের পরিকল্পনা হলো, নিলাম হবে। প্লেয়ার্স বাই ড্রাফট হবে, একদম নতুন করে হবে। খেলোয়াড় ধরে রাখার প্রক্রিয়া চূড়ান্ত করিনি। করলে আপনাদের জানানো হবে।’
নতুন করে যে নিয়মগুলো করা হবে সেটি সেপ্টেম্বরের মাঝামাঝি প্রকাশ করা হবে বলে জানিয়েছে গভর্নিং কাউন্সিল। সাকিবের মতো যাঁদের চুক্তি এরই মধ্যে হয়ে গেছে সেটি নিয়ে পুরোনো উত্তরই পাওয়া গেল। ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে বৈঠকে থাকা বিসিবির পরিচালক মাহবুব আনাম বললেন, ‘খেলোয়াড় দলে নেওয়ার যে কাজ হয়েছে, তা আমরা স্বীকৃতি দিচ্ছি না, দিই না।’

এবারও হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলার নিয়মটা চালু করা সম্ভব হচ্ছে না। আগের মতোই খেলা হবে মাত্র তিনটা মাঠে।

অনুরাগ কাশ্যপের বাবা-মাকে হত্যার হুমকি

0

জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলের সমালোচনা করে টুইটের পর অনুরাগ কাশ্যপের বাবা-মাকে হত্যার হুমকি দেওয়া হয়। এরপর শনিবার নিজের টুইটার অ্যাকাউন্টটি ডিলিট করে দেন বলিউডের এই পরিচালক।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলে ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের ব্যাপারে টুইটারে সরব হয়েছিলেন বলিউডের অন্যতম সেরা পরিচালক অনুরাগ কাশ্যপ। টুইটে বিজেপি সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন তিনি। আর এরপরেই অনুরাগের পরিবারের সদস্যরা বিভিন্ন ধরণের হুমকি পেতে থাকেন। বাবা-মা ও মেয়ে হুমকি পাওয়ার পরে নিজের টুইটার অ্যাকাউন্টটি ডিলিট করে দেন সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সর্বদা সরব থাকা এই পরিচালক।

শনিবার (১১ আগস্ট) টুইটার অ্যাকাউন্টটি ডিলিট করার আগে তিনি দু’টি টুইট করেন।

সেখানে লেখেন, “যখন আপনার অভিভাবকেরা হুমকি ফোন পেতে থাকেন এবং আপনার মেয়েকে অনলাইনে হুমকি দেওয়া হয়, তখন বুঝতে হবে কেউ কথা বলতে চায় না। কোনও যুক্তি বা যুক্তিগ্রাহ্য মনের অস্তিত্ব এখানে নেই। গুন্ডারাই রাজত্ব করবে এবং গুন্ডামিই হবে জীবনযাপনের নতুন ধরন। নতুন এই ভারতের জন্য সবাইকে অভিনন্দন এবং আশা করি আপনারা সকলেই বেঁচে থাকবেন।”

অপর টুইটে লেখেন, “আপনাদের জন্য অকুণ্ঠ আনন্দ ও সাফল্য কামনা করি। এটাই এখানে আমার শেষ বার্তা কারণ আমি টুইটার ছেড়ে যাচ্ছি। যখন নির্ভয়ে নিজের মত জানাতে পারব না, তখন কথা একবারে না বলাই ভালো। বিদায়।”

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের জেরে অনুরাগ টুইট করেন, “ভয়ের ব্যাপার কি জানেন, একজন মানুষ মনে করছেন যে একমাত্র তিনিই ১২০ কোটি মানুষের জন্য সঠিক জিনিসটি জানেন এবং তা প্রয়োগ করার ক্ষমতাও ধরেন।”

এরপর থেকেই বিভিন্ন হুমকি পেতে থাকে তার পরিবারে সদস্যরা।

এর আগেও বিজেপি সরকারের সমালোচনার জেরে হুমকি পেয়েছিল অনুরাগের পরিবার। মে মাসে লোকসভা নির্বাচনের প্রচারে নিজের নামের আগে ‘চৌকিদার’ শব্দ জোড়ার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেন অনুরাগ কাশ্যপ। এরপর তার মেয়েকে অনলাইনে শ্লীলতাহানির হুমকি দেওয়া হয়। বিষয়টি জানিয়ে টুইটারের মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন বলিউডের এই পরিচালক।