Home Blog Page 3556

হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়

0

মেয়ে পৌলমী বসু বলেন, ‘বাবা দীর্ঘদিনই সিওপিডি-তে আক্রান্ত। এখনও শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ঘাটতি রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বাবা এখন অনেকটা ভাল আছেন’

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

বুধবার (১৪ আগস্ট) সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে কলকাতায় বাইপাসের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, সৌমিত্র চট্টোপাধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত। প্রবীণ অভিনেতার বয়সের কথা মাথায় রেখে তাঁর অন্যান্য শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। ইতোমধ্যেই তাঁর চিকিৎসার জন্য চার সদস্যের একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে।

সৌমিত্রর ছেলে সৌগত চট্টোপাধ্যায় জানিয়েছেন, “ভোরেরদিকে বাবার শ্বাসকষ্ট শুরু হতেই আমাদের পারিবারিক চিকিৎসককে খবর দেওয়া হয়। বাবাকে দেখার পর তিনি হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সেইমতো ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিউ-তে ভর্তি করা হয়। বাবার ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।’’

মেয়ে পৌলমী বসু বলেন, ‘‘বাবা দীর্ঘদিনই সিওপিডি-তে আক্রান্ত। এখনও শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ঘাটতি রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বাবা এখন অনেকটা ভাল আছেন।’

আপনারা নিজেদের অসহায় ভাববেন না সরকার সব সময় আপনাদের পাশে আছে :ওবায়দুল কাদের

0

তিনি বলেন, ‘আপনারা নিজেদের অসহায় ভাববেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার।

সোমবার( ১৯ আগস্ট) বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি বলেন, “ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করছি, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার। এসব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো।”

ওবায়দুল কাদের বলেন, “আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা এই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে আছি। যতদিন পর্যন্ত না পুনরায় আপনাদের পুনর্বাসন করা না যায়। ততদিন পর্যন্ত আমরা আপনাদের ত্রাণসহ সকল ধরনের সহযোগিতা করব। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে।”

নতুন ৫ অঞ্চলে নির্বাহী কর্মকর্তা নিয়োগ ডিএসসিসির

0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসি) নতুন যুক্ত হওয়া পাঁচটি অঞ্চলে প্রশাসনিক কার্যক্রম শুরুর জন্য পাঁচজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের দায়িত্ব বণ্টন করা হয়। এই পাঁচটি অঞ্চলে দক্ষিণ সিটি করপোরেশনে দুই বছর আগে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ড আছে। গত মার্চে এসব ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

৪ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এসব কর্মকর্তাকে ডিএসসিসিতে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা পদে প্রেষণে সংযুক্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর মধ্যে জাহিদ হোসেন ছিদ্দিককে অঞ্চল-৬, মো. শাহীদুর আলমকে অঞ্চল-৭, মোহাম্মদ আশরাফুল আলম খানকে অঞ্চল-৮, মো. খায়রুল হাসানকে অঞ্চল-৯ ও মো. আব্দুল বাতেনকে অঞ্চল-১০–এর নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব বণ্টন করা হয়।

এত দিন এসব অঞ্চলে কোনো কর্মকর্তা ছিলেন না।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নতুন অঞ্চলগুলোয় প্রশাসনিক কাজ ও চলমান ডেঙ্গু সমস্যা মোকাবিলায় তাঁরা কাজ করবেন। পর্যায়ক্রমে অন্যান্য পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।

সব প্রাথমিক স্কুলে একবেলা খাবার ২০২৩ সালের মধ্যে

0

পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে এক বেলা খাবার দেওয়া হবে। খাবার হিসেবে বিস্কুট, রান্না করা খাবার বা ডিম, কলা খাওয়ানো হবে। এই ব্যবস্থা রেখে ‘জাতীয় স্কুল মিল নীতি ২০১৯’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই নীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

বর্তমানে পরীক্ষামূলকভাবে দেশের ১০৪টি উপজেলার ১৫,৩৪৯ টি বিদ্যালয়ে এই খাবার দেওয়া হচ্ছে। এর মধ্যে তিনটি উপজেলায় রান্না করা খাবার দেওয়া হচ্ছে। বাকিগুলোতে বিস্কুট দেওয়া হচ্ছে। বর্তমানে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় আছে প্রায় ৬৬ হাজার।

এই সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গিয়াস উদ্দিন আহমেদ বলেন, খাবার দেওয়ার ফলে দেখা যাচ্ছে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেড়েছে। এর মধ্যে রান্না করা খাবার দিলে ১১ শতাংশ উপস্থিতি বৃদ্ধি পায়। আর বিস্কুট দিলে ৬ শতাংশ বৃদ্ধি পায়। গিয়াস উদ্দিন বলেন, সরকারি পরিকল্পনা হলো, যে এলাকায় যে ধরনের খাবারের প্রয়োজন সে ধরনের খাবার দেওয়া হবে। প্রতিদিন একই খাবার না দিয়ে খাবারে বৈচিত্র্য থাকবে।

মন্ত্রী পরিষদ সচিব শফিউল আলম বলেন, এ ছাড়া আজকের বৈঠকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান করতে নীতিমালার খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এই নীতিমালা অনুযায়ী কমপক্ষে ৭৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থী হলে প্রতিবন্ধী শিক্ষাপ্রতিষ্ঠান করার সুযোগ রয়েছে। এ সব শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতি পাঁচজন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক নিয়োগ করা যাবে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠার জন্য নির্ধারিত কমিটির মাধ্যমে যাচাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। এই প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত (বেতন-ভাতা বাবদ মাসিক সরকারি অনুদান) করা হবে।

মন্ত্রী পরিষদ সচিব বলেন, বর্তমানে এ ধরনের যে প্রতিষ্ঠান আছে সেগুলো যদি এই নীতিমালা অনুযায়ী না হয় তাহলে সেগুলো চলতে পারবে না। এ ছাড়া আজকের সভায় চাঁদপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য আইনি খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়।

এ ছাড়াও মোংলা বন্দর কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদনসহ আরও কয়েকটি বিষয়ে মন্ত্রী সভায় সিদ্ধান্ত হয়েছে।

দেশে ফিরেছেন ৭ হাজার ৯৮২ জন হাজি

0

হজ পালন শেষে সৌদি আরব থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ২২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭ হাজার ৯৮২ জন হাজি। গতকাল রবিবার বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজে যান। তাদের মধ্যে গত দুদিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮টি ও সৌদি এয়ারলাইন্সের ১৪টিসহ মোট ২২টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে।

আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশের সব হাজিকে সৌদি আরব থেকে ফিরিয়ে আনার কথা রয়েছে।

‘আল্লাহর সরকার’ নামের জঙ্গি সংগঠনের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৩

0

রাজধানীতে অভিযান চালিয়ে ‘আল্লাহর দল’ বা ‘আল্লাহর সরকার’ নামের জঙ্গি সংগঠনের ভারপ্রাপ্ত আমিরসহ চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

রবিবার দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান জঙ্গিদের আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন আল্লাহর দলের আমিরসহ চারজন আটক করা হয়েছে বলে জানান তিনি।

আজ কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাব।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর তিন দিনের সফরে রাতে ঢাকায় আসছেন

0

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. সুব্রামানিয়াম জয়শঙ্কর তিন দিনের সফরে আজ সোমবার রাতে ঢাকায় আসছেন। আগামীকাল মঙ্গলবার তিনি বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। সফর শেষে আগামী বুধবার সকালে তিনি বাংলাদেশ ছাড়বেন।

গত মে মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর জয়শঙ্করের এটিই প্রথম বাংলাদেশ সফর। তবে ২০১৫ সালের ২৮ জানুয়ারি থেকে ২০১৮ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব পালনের সময় বেশ কয়েকবার বাংলাদেশ সফর করেন তিনি। এ কারণে বাংলাদেশের কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে তিনি পরিচিত মুখ।

ভারতীয় সূত্রগুলো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জয়শঙ্করের এ সফরকে ‘সৌজন্যমূলক’ বললেও নরেন্দ্র মোদি দ্বিতীয় দফায় সরকার গঠনের পর তাঁর সরকারের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির এটিই প্রথম বাংলাদেশ সফর। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এ সফরে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ব্যাপারে ভারতের মোদি সরকারের মনোভাব আরো স্পষ্ট হতে পারে। বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো এগিয়ে নিতে দুই দেশ আলোচনা ও কাজ করবে।

গত দুই মাসে বিদেশে আঞ্চলিক/আন্তর্জাতিক সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্কর অন্তত দুই দফা বৈঠক করেছেন। সেই বৈঠকগুলোতে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ভারত ইতিবাচক বার্তা দিয়েছে। আগামীকাল ঢাকায় অনুষ্ঠেয় বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে আরো সুনির্দিষ্ট ধারণা পাওয়া যেতে পারে। এ ছাড়া আগামী অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লি সফরও চূড়ান্ত হতে পারে এই বৈঠকে।

এদিকে গত মে মাসে নরেন্দ্র মোদি ভারতে দ্বিতীয় দফায় সরকার গঠনের পর দুই দেশের অভিন্ন নদ-নদীর পানিবণ্টনসহ পানিসংক্রান্ত বিভিন্ন ইস্যু সুরাহা করতে গত ৮ আগস্ট ঢাকায় বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশনের (জেআরসির) সচিব পর্যায়ের বৈঠক হয়েছে। ওই বৈঠকে ফেনী, ধরলা, দুধকুমার, মনু, খোয়াই, গোমতী ও মুহুরী—এ সাতটি নদীর পানিবণ্টন চুক্তি দ্রুত সই করার লক্ষ্যে কাজ করতে দুই দেশ সম্মত হয়েছে। কয়েক মাসের মধ্যেই অন্তর্বর্তী চুক্তি সইয়ের জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ওই নদ-নদীগুলোর তথ্য-উপাত্ত হালনাগাদ করারও সিদ্ধান্ত হয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীদের আসন্ন বৈঠকে রোহিঙ্গা ইস্যুতেও আলোচনা হতে পারে। বাংলাদেশ, ভারত উভয়ই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন চায়। এ ছাড়া উঠতে পারে কাশ্মীর ইস্যুও। বাংলাদেশ কাশ্মীরকে ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই মনে করে। জানা গেছে, বৈঠকের এজেন্ডায় না থাকলেও বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অভিবাসনের অভিযোগ ও বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্য ভারতের আসামে চলমান নাগরিক তালিকা হালনাগাদের ব্যাপারেও আলোচনা হতে পারে।

আসামে নাগরিক তালিকা হালনাগাদকে বাংলাদেশ ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেই মনে করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অনুপ্রবেশের অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে অবৈধভাবে কোনো বাংলাদেশি ভারতে যায় না।

জাকির নায়েকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মালয়েশিয়ার প্রদানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

0

ফের আরেকবার ভারতের বিতর্কিত ধর্মপ্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মালয়েশিয়ার প্রদানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বলেন, মালয়েশিয়ার ধর্মীয় সাম্প্রদায়িক ও জাতিগত ইস্যুতে কথা বলার সময় সীমা লঙ্ঘন করেছেন জাকির নায়েক। এবং মালয়েশিয়ার ভিন্ন ধর্মীয় সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর মধ্যে অস্থিরতা উসকে দিচ্ছেন।

তুন ড. মাহাথির মোহাম্মদ বলেন, তিনি নিশ্চিত নন, কারা ভারতীয় বংশোদ্ভূত এই মুসলিম ধর্মপ্রচারককে মালয়েশিয়া স্থায়ী বসবাসের অনুমতি দিয়েছেন। এছাড়া স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেলেই কেউ সেদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন না।

মালয়েশিয়ার সাবেক শাসক দল বারিসান ন্যাশনাল প্রশাসন জাকির নয়েককে স্থায়ীভাবে মালয়েশিয়ায় বসবাসের অনুমতি দিয়েছিলো।

রবিবার (১৮ আগস্ট) ৬২ তম আন্তর্জাতিক পরিসংখ্যান ইনস্টিটিউট বিশ্ব পরিসংখ্যান কংগ্রেস ২০১৯ উদ্বোধন করার পর এক সংবাদ সম্মেলনে ড. মাহাথির বলেন, ‘ধর্মীয় শিক্ষকেরা ধর্ম প্রচার করতে পারেন, রাজনীতি করতে পারেন না। কিন্তু তিনি সেই কাজ করছেন না। তিনি মালয়েশিয়ায় থাকা চীনা ও ভারতীয়দের নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলছেন। এটাতো রাজনীতি।’

জানা গেছে, সম্প্রতি মালয়েশিয়ার পেনাং, পেরিলিস, কেদাহ ও সারাওয়াক অঙ্গরাজ্যে ড. জাকির নায়েকের প্রকাশ্যে কথা বলার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

ড. মাহাথির বলেন, দেশের বিভিন্ন সম্প্রদায়ের কাছে সংবেদনশীল বিষযয়ে কীভাবে কথা বলা হচ্ছে, তা নিয়ে আমাদের সরকার সতর্ক ছিলো।

‘এই ধরনের কথা আমি কখনও বলিনি। কিন্তু তিনি চীনাদেরকে নিজের দেশে ফেরত পাঠাতে বললেন।’

‘আপনি যদি ধর্ম নিয়ে কথা বলতে চান, এগিয়ে যান, তা অনুমোদনযোগ্য । তা থেকে আমরা তাকে থামিয়ে রাখতে চাই না। কিন্তু তিনি এখন স্পষ্টতই মালয়েশিয়াযর জাতিগত রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইছেন। তিনি জাতিগত অনুভূতিতে আঘাত করছেন। যা খারাপ কাজ।’

ড. মাহাথির আরো বলেন, ‘পুলিশকে তদন্ত করতে হবে ড. জাকির নায়েক মালয়েশিয়ায় সাম্প্রদায়িত ও জাতিগত উত্তেজনা সৃষ্টি করছেন কি না।’ তবে মাহাথিরের মত হলো জাকির নায়েকে স্পষ্টতই তা করছেন।

ড. মাহাথির আরো বলেন, জাকির নায়েকের ওপর আইনের শাসন জারি করা হবে। কেননা তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জাতিগত রাজনীতি নিয়ে কথা বলছেন এবং জাতিগত উত্তেজনা উসকে দিচ্ছেন।

‘আমরা যা ব্যবস্থা নেওয়ার তা আইন অনুযায়ীই নিবো। কেননা আমাদের সরকার আইনের শাসনকে সম্মান করে।’

৮ আগস্ট তারিখে কোটা বারুর কেলাতান এর একটি ধর্মীয় আলোচনা সভায় ড. জাকির নায়েক তাকে মালয়েশিয়া থেকে বের করে দেওয়ার আহবানের জবাবে বলেন, ‘মালয়েশিয়ায় থাকা চীনাদেরই সবার আগে নিজ দেশে ফিরে যাওয়া উচিত। কারণ তারাই মালয়েশিয়ার সবচেয়ে পুরানো অতিথি।’

এর আগে ড. জাকির বলেছিলেন, ‘মালয়েশিয়ায় হিন্দুরা ড. মাহাথির মোহাম্মদের চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি বেশি অনুগত।’

সূত্র: দ্য স্টার, এশিয়া নিউজ নেটওয়ার্ক

কোনো কারণ ছাড়াই ভারতে একের পর এক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা

0

বেশ কয়েক মাস ধরেই কোনো কারণ ছাড়াই ভারতে একের পর এক যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটছে। বছরেই পৃথক ১০টি ঘটনায় অন্তত ১১ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এসব ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। অবশ্য কয়েকটি বিমান পাকিস্তানের হাতে ধ্বংস হয়েছে।

তবে ভারতের অভ্যন্তরে ঠিক কী কারণে বিমান বাহিনীর জঙ্গিবিমানে এমন দুর্ঘটনা ঘটছে তার সঠিক কোনো কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি।

ভারতে সর্বশেষ গত ৮ আগস্ট রাতে একট সুখোই এসইউ এমকেআই যুদ্ধবিমান আসাম রাজ্যের তেজপুরে টহলরত অবস্থায় বিধ্বস্ত হয়।

ভারতের বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, গত ৩ জুন ১৩ আরোহীসহ নিখোঁজ হয় এএন-৩২ বিমান। পরে বিমানটির বিধ্বস্ত অংশ উদ্ধার করা হয়।

গত মার্চ মাসে ভারতীয় বিমানবাহিনীর ২টি ‘মিগ’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ৮ মার্চ পাখির সঙ্গে ধাক্কা লেগে একটি মিগ-২১ ও মাসের শেষের দিকে যোধপুরে বিধ্বস্ত হয় মিগ-২৭।

গেল ফেব্রুয়ারি মাসে ঘটে সবচেয়ে বড় ঘটনা। এ মাসে ছয়টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বালাকোটে ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে এ ঘটনা ঘটে।

১ ফেব্রুয়ারি পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয় মিরেজ ২০০০।

১২ ফেব্রুয়ারি কোনো কারণ ছাড়াই রাজস্থানের জয়সালমারে বিধ্বস্ত হয় মিগ-২৭।

১৯ ফেব্রুয়ারি ব্যাঙ্গালুরুর বিধ্বস্ত হয় ভারতীয় বিমান কসরত (অ্যাক্রোবেটিক) দল সূর্য কিরণের দুটি বিমান।

২৭ ফেব্রুয়ারি মিগ-২১ ও এমআই-১৭ভি৫ হেলিকপ্টার হারায় ভারত।

পাকিস্তান বিমান বাহিনীর সঙ্গে যুদ্ধে ভারতীয় মিগ-২১ কে ভূপাতিত করে পাকিস্তান।

বালাকোটে উত্তেজনার মধ্যে নিজেদের ভুলেই বিধ্বস্ত হয় ভারতীয় বিমান বাহিনীর এমআই-১৭ভি৫ হেলিকপ্টার।

২৮ জানুয়ারি উত্তর প্রদেশে জাগুয়ার বিমান আকাশে ওড়ার কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয়।

২ বাংলাদেশিকে গাড়িচাপায় হত্যা

0

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গত শুক্রবার গভীর রাতে দুই বাংলাদেশিকে গাড়িচাপায় হত্যার মামলায় চালক আরসালান পারভেজকে ১০ দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আজ রোববার কলকাতার নগর বিচার বিভাগীয় আদালতে তোলা হলে বিচারক এ আদেশ দেন।

যে জাগুয়ার গাড়িতে দুর্ঘটনা ঘটে সেটি কলকাতার একটি দামি চেইন রেস্তোরাঁ নামে নিবন্ধন করা। গাড়িটি চালাচ্ছিলেন ওই রেস্তোরাঁর মালিকের ছেলে আরসালান পারভেজ। তাঁর বয়স ২২ বছর। তিনি স্কটল্যান্ডের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ছুটিতে তিনি বাড়িতে এসেছিলেন। তাঁর বাসা পার্ক সার্কাসের কাছে বেকবাগানে। গত শুক্রবার রাত ১২টার দিকে তিনি গাড়ি নিয়ে বের হয়েছিলেন।

বাংলাদেশ থেকে কলকাতায় বেড়াতে ও চিকিৎসা করাতে এসেছিলেন তিন বন্ধু। উঠেছিলেন কলকাতার মার্কুইস স্ট্রিটের একটি হোটেলে। গত শুক্রবার রাতে খাবার খেতে তাঁরা হোটেল থেকে বের হন। খাবার খেয়ে ফেরার পথে তাঁরা বৃষ্টিতে আটকা পড়েন। তখন আশ্রয় নেন পুলিশ কিয়স্কের নিচে। এ সময় একটি জাগুয়ার গাড়ি হঠাৎ এসে চাপা দিয়ে যায় তাদের দুজনকে। ঘটনাস্থলেই দুজন মারা যান, আরেকজন সামান্য আহত হন। নিহত দুজন হলেন কাজী মুহম্মদ মইনুল আলম (৩৬) ও ফারহানা ইসলাম ওরফে তানিয়া (৩০)। আহত হয়েছেন কাজী সফি রহমতউল্লাহ।

দুর্ঘটনার পরপর জাগুয়ারের চালক গাড়ি ফেলে পালিয়ে যান। গতকাল দুপুরে তাঁকে আটক করা হয়। পুলিশ বলছে, তিনবার সিগনাল ভেঙে দ্রুতগতিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জাগুয়ারটি জব্দ করা হয়েছে।