Home Blog Page 3559

‘আমি যখন ঘুম থেকে উঠি, তখন নিক আমার মুখ দেখতে পছন্দ করে: প্রিয়াঙ্কা

0

নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার বিয়ের ৯ মাস পার হয়ে গেছে। তবু তাঁদের রোমান্স হামেশাই সামাজিক যোগাযোগমাধ্যমে গরম খবর। বিয়ের আগের চেয়ে বিয়ের পরের রোমান্স নিয়েই যেন কানাঘুষা বেশি। আর ভক্তদের মধ্যে দুজনের প্রেম নিয়ে আলোচনা চলে সামাজিক যোগাযোগমাধ্যম মারফতই। প্রিয়াঙ্কা প্রায়ই ইনস্টাগ্রামে শেয়ার করেন স্বামী নিকের সঙ্গের নানান রোমান্টিক মুহূর্তের ছবি। আর ভক্তদের জানিয়ে দেন তাঁদের জীবনের নানান গোপন খবর। এ নিয়েই প্রিয়াঙ্কা–নিক ভক্তরা আলোচনায় সরব থাকেন। এবার এই বলিউড সুন্দরী ফাঁস করলেন তাঁদের বেডরুম রহস্য।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা জানালেন তাঁর বেডরুমের এক গোপন কথা। স্বামী নিকের সঙ্গে তাঁর সম্পর্কের এক মজাদার সমীকরণ ফাঁস করেছেন সাবেক এই বিশ্বসুন্দরী। প্রিয়াঙ্কা বলেন, ‘আমি যখন ঘুম থেকে উঠি, তখন নিক আমার মুখ দেখতে পছন্দ করে। আমি ওকে বলি, “এক মিনিট দাঁড়াও, আমি হালকা করে মাশকারা আর ময়েশ্চারাইজার লাগিয়ে নিই।” আমার চোখ তখন ঘুমে ভারী হয়ে থাকে। আর আমাকে এভাবেই দেখতে ওর ভালো লাগে।’

বিয়ের পরেও রোমান্টিক মুডে থাকলে কী হবে, কাজে এতটুকু ছাড় নেই এই বলিউড সুন্দরীর। বিয়ের পর প্রিয়াঙ্কা আবার পর্দায় আসতে চলেছেন। সোনালী বোস পরিচালিত দ্য স্কাই ইজ পিংক ছবিতে দেখা যাবে তাঁকে। এই ছবিতে তাঁকে বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিমের মায়ের চরিত্রে দেখা যাবে। প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন ফারহান আখতার। এদিকে প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাসকেও দুটি ছবিতে দেখা যাবে। মার্কিন এই পপ তারকা মিডওয়ে ও জুমানজি: দ্য নেক্সট লেবেল-এ নিজের অসাধারণ পারফরম্যান্স দেখাবেন।

তনুশ্রী দত্তকে যৌন হয়রানি করার অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন নানা পাটেকর

0

ভারতের সাবেক ‘মিস ইন্ডিয়া’ ও বলিউড তারকা তনুশ্রী দত্তকে যৌন হয়রানি করার অভিযোগ থেকে সম্প্রতি মুক্তি পেয়েছেন বলিউডের বরেণ্য অভিনেতা নানা পাটেকর। মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তদন্ত করতে গিয়ে ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়া যায়নি। এবার নিজের হারানো ইমেজ পুনরুদ্ধার করার জন্য স্বেচ্ছানির্বাসন থেকে জনসমক্ষে এসেছেন নানা পাটেকর। ছুটে গেছেন মহারাষ্ট্রের বন্যাদুর্গত এলাকা কোলহাপুর, সাংলি, সাতারায়। সেখানে তিনি বন্যায় নিঃস্ব হওয়া ৫০০ দরিদ্র পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

মহারাষ্ট্রে বন্যার ফলে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। অতিবৃষ্টির ফলে রেললাইন পানির নিচে। বহু জায়গার রাস্তায় ধস নেমেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে সরকারি অফিস, স্কুল, কলেজ ও ব্যাংক। টানা বৃষ্টিতে কোলহাপুর, সাংলি, সাতারায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে।

নানা পাটেকর কোলহাপুরে প্রিন্সেস পদ্মরাজে বালিকা উচ্চবিদ্যালয়ে যান। সেখানে বন্যার কারণে আশ্রয় নেওয়া লোকজনকে নানা পাটেকর বলেন, ‘আপনাদের দুশ্চিন্তা করতে হবে না। প্রত্যেকের মাথা গোঁজার ব্যবস্থা করা হবে। সরকার কিছু অর্থ দিয়েছে, পাশাপাশি আমার স্বেচ্ছাসেবী সংস্থাও কাজ করছে। আমরা সরকারের বরাদ্দ দেওয়া অর্থের সঙ্গে প্রয়োজনীয় আরও অর্থ যোগ করে বন্যায় নিঃস্ব ৫০০ দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ করব।’

নানা পাটেকরের স্বেচ্ছাসেবী সংস্থা ‘নাম ফাউন্ডেশন’ থেকে এরই মধ্যে মহারাষ্ট্রের বন্যাদুর্গত এলাকার লোকজনের জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

গত বছর বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তনুশ্রী দত্ত বলেন, ‘২০০৮ সালে “হর্ন ওকে প্লিজ” ছবির সেটে নানা পাটেকর আমাকে যৌন হয়রানি করেন। একটি গানে অন্তরঙ্গ দৃশ্য অন্তর্ভুক্ত করার জন্য নানা পাটেকর চাপ দেন। আমার জন্য এটা ছিল ভয়ংকর অভিজ্ঞতা, কারণ সে (নানা পাটেকর) আমার পুরো শরীরে হাত দিয়েছে।’

তবে তনুশ্রী দত্তের সেই অভিযোগ নানা পাটেকর অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘যৌন হয়রানি বলতে সে কী বোঝাতে চাচ্ছে? আমরা যে সেটে কাজ করছিলাম, সেটির সামনে ২০০ মানুষ বসা ছিল।’

২০১৮ সালে ভারতে #মি টু আন্দোলনের প্রেক্ষাপটে নানা পাটেকরের বিরুদ্ধে তনুশ্রী দত্তের সেই অভিযোগ আবার সামনে আসে। নানা পাটেকরের বিরুদ্ধে মামলা করেন তনুশ্রী দত্ত। শেষ পর্যন্ত পুলিশ থেকে দেওয়া প্রতিবেদনে ‘পর্যাপ্ত প্রমাণ’ পাওয়া যায়নি বলে মন্তব্য করা হয়। বাতিল হয় তনুশ্রী দত্তের মামলা।

এখন অনেকেই মন্তব্য করেছেন, তনুশ্রী দত্তের অভিযোগের কারণে নানা পাটেকরের ইমেজের ভয়াবহ ধস নামে। অনেক বলিউড তারকা ও নির্মাতা তাঁর সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানান। এবার যৌন হয়রানির মামলা বাতিল হওয়ায় তিনি আবার প্রকাশ্যে আসছেন। নিজের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছেন। ছুটে গেছেন দুর্গতদের কাছে। আর তাদের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

অভিনেত্রী এমা ওয়াটসন তোপের মুখে পড়লেন

0

লিটল উইমেন ছবির ট্রেলার মুক্তি পেল গত বৃহস্পতিবার। মুক্তির পরপরই এই ছবির অভিনয়শিল্পী ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন তোপের মুখে পড়লেন ভক্তদের। ছবির ট্রেলারে তাঁর সংলাপ উচ্চারণ নিয়ে খেপেছেন ভক্তরা। আমেরিকার একটি প্রাচীন রীতিতে ইংরেজি বলতে গিয়ে ধরা খেয়েছেন এই অভিনেত্রী। ভক্তদের অভিযোগ, এমা ব্রিটিশ ও আমেরিকার ইংরেজির মধ্যে তালগোল পাকিয়ে ফেলেছেন। এ নিয়ে মন্তব্যের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।

টুইটারে এক ভক্ত লিখেছেন, ‘এমা ওয়াটসন ব্রিটিশ রীতিতে ইংরেজি বলছে? এর মানে কী?’ আরেক ভক্ত লিখেছেন, ‘এমা ওয়াটসনের আমেরিকান ইংরেজি বলার রীতি আটকে গেছে আজকাবান-এ।’ ওই ভক্ত এমার হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান সিনেমা নিয়ে খোঁচা দিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘হায়! হায়! এমা ওয়াটসনের সংলাপ বলার রীতি কি চেঁচামেচি হিসেবে মনে করব?’ একজন লিখেছেন, ‘আমি যখন ছোট, তখন থেকেই আমার প্রিয় বইয়ের একটি লিটল উইমেন। আমি সত্যিই এমার সংলাপ শুনে ভয় পেয়েছি।’

অবশ্য সবাই যে এমাকে ধুয়ে দিচ্ছেন, তা নয়। একজন লিখেছেন, ‘লিটল উইমেন ছবির ট্রেলার বেশ ভালো। এমার আমেরিকান রীতিতে ইংরেজি বলার ধরনও বেশ ভালো হয়েছে। প্রত্যেকেরই উচিত এক মিনিটের জন্য একটু চুপ থাকা।’ এসশোবিজ, এক্সপ্রেস ইউকে

এখনো বাতাসে চক্রান্তের গন্ধ আসছে

0

বিএনপি-জামায়াত চক্রের ষড়যন্ত্রের বিরুদ্ধে দলীয় নেতা–কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, ‘এখনো ওদের ষড়যন্ত্র চলছে। এখনো বাতাসে চক্রন্তের গন্ধ আসছে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।’

আজ শনিবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান ওবায়দুল কাদের। ২০০৫ সালের ১৭ আগস্ট সারা দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের অস্তিত্বের জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে কোনো চক্রান্তই আমাদের ক্ষতি করতে পারবে না। সবাই ঐক্যবদ্ধ থাকলে আমরা যেকোনো অবস্থা মোকাবিলা করতে পারব।’
‘সরকার বিএনপিকে নেতৃত্বশূন্য করতে চায়’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘নিজে নির্বাচিত হয়ে আসন ছেড়ে দিয়েছেন শূন্য করেছেন। তাহলে বোঝেন আপনি কতটা শূন্য। আপনার অবস্থা কোথায়? আপনারা তো নিজেই নিজেদের শূন্য করছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল বিএনপি। তারা ক্ষমতায় থাকার সময়ে গুম, খুন, বোমা হামলা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। তৎকালীন বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় সারা দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা হয়েছিল। এগুলো ভুলে গেলে চলবে না ফখরুল সাহেব।’

ওবায়দুল কাদের বলেন, ‘অনেক কিছু ভুলে গিয়েছিলাম আমরা। ১৫ আগস্ট, ২১ আগস্টের কথা ভুলে সেদিন সন্তানহারা মাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্ত্বনা জানাতে গিয়েছিলেন কিন্তু আপনারা ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। গণভবনে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছিলেন কিন্তু কী ভাষায় কথা বলা হয়েছিল। এসবে জবাব দিতে পারবেন না ফখরুল সাহেব।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভুলের রাজনীতি, নেতিবাচক রাজনীতি, সন্ত্রাস, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে আপনারা নিজেদের রাজনীতি নিজেরাই শূন্য করে দিয়েছেন। ফখরুল সাহেব বলেন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করতে পারেন না। আপনারা কত দেউলিয়া হয়ে গেছেন যে আন্দোলন করতে পারেননি। আপনাদের দেখলে মনে হয়, জয়নুল আবেদীনের ছবির কাদার মধ্যে আটকে যাওয়া গরুর গাড়ির মতো। এখান থেকে উদ্ধার পেতে হলে আপনাদের জঙ্গিবাদ, সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা, দুর্নীতির রাজনীতি পরিহার করতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, ‘নেতিবাচক ধ্বংসাত্মক রাজনীতি করতে করতে আপনারা ভুলের চোরাবালিতে এসে নিজেরাই নিজেদের শূন্য করে দিয়েছেন, আওয়ামী লীগ আপনাদের শূন্য করতে চায়নি। খুনের রাজনীতি, হত্যার রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতার রাজনীতি আপনারাই শুরু করেছিলেন। আজ কোন সাহসে সন্ত্রাসের রাজনীতির কথা বলেন। বাংলাদেশের মানুষ কি ভুলে গেছে, সেই হাওয়া ভবনের লুটপাট, দুর্নীতিতে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার কথা। আজকে বলেন দুর্নীতিবাজ ব্যবসায়ীদের সিন্ডিকেট। এই সিন্ডিকেটের পৃষ্ঠপোষক আপনারা।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম ও মহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় নেতা কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য দেন।

চামড়ার দরপতনের খেলায় যারা মেতেছে, সরকার তাদের খুঁজে বের করার চেষ্টা করছে

0

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের যে হারে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে সেই হিসেবে ট্যানারির সংখ্যা বাড়েনি। এই সুযোগ নিয়ে একটি চক্র চামড়ার দরপতনের খেলায় নেমেছে। এটা নিয়ে ফখরুল সাহেবও রাজনীতি করার চেষ্টা করছেন। তবে এই চামড়ার দরপতনের খেলায় যারা মেতেছে, সরকার তাদের খুঁজে বের করার চেষ্টা করছে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি একথা জানান।

চামড়া শিল্প ধ্বংস করতে সরকার পরিকল্পিতভাবে জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে- বিএনপির এমন অভিযোগের প্রেক্ষিতে তিনি বলেন, এ দেশের পাট শিল্পকে ধ্বংস করেছে বিএনপি। আমি বলতে চাই আদমজী জুটমিল কারা বন্ধ করেছিল?

হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের চক্রান্তের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের খুঁজে বের করতে একটি কমিশন গঠন করতে হবে।

সভায় হাছান মাহমুদের সঙ্গে সুর মিলিয়ে একই দাবি তোলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক।

আলোচনাসভায় ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সবুর, বিএসএমএমইউয়ের উপাচার্য কনক কান্তি বড়ুয়া, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, ডিইউজের সোধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।

পুড়ে যাওয়া বস্তিবাসীদের পুনর্বাসনে সার্বিক সহায়তার আশ্বাস মেয়র আতিকুলের

0

মিরপুরে আগুনে ক্ষতিগ্রস্ত চলন্তিকা বস্তিবাসীদের জন্য সিটি করপোরেশন সব ধরনের সহযোগিতা চালিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরের চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তির আগুনে ক্ষতিগ্রস্তদের সর্বশেষ অবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মেয়র বলেন, বস্তিতে আগুন লাগা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অস্থায়ীভাবে থাকা-খাওয়াসহ সার্বিক সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের জন্য পার্শ্ববর্তী পাঁচটি স্কুল অস্থায়ীভাবে বসবাসের জন্য খুলে দেওয়া হয়েছে। পুড়ে যাওয়া বস্তিবাসীদের পুনর্বাসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন মেয়র।

তিনি বলেন, বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য ২০১৭ সালে বাউনিয়া বাঁধে জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে ইতোমধ্যে পুনর্বাসনের কাজ শুরু হয়ে গেছে। এখানকার ১০ হাজার বস্তি পরিবারকে পর্যায়ক্রমে সেখানে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিরপুরের চলন্তিকা মোড় সংলগ্ন ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দীর্ঘ তিন ঘণ্টা ধরে ২৪টি ইউনিটের প্রচেষ্টায় রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এতে বস্তিবাসীর সর্বস্ব পুড়ে যায়।

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন

0

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন পেলেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান। আজ শনিবার দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আতাউর রহমানকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করেন।

আতাউর রহমানকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ৪৩ জনের দাঁড়াল। এই কমিটিতে আমির হোসেন আমু, তোফায়েল আহমেদের মতো প্রবীণ রাজনীতিকদের পাশাপাশি কূটনীতিক, শিক্ষাবিদরাও রয়েছেন।

একুশে পদকজয়ী আতাউর রহমান এর আগে তিনি আওয়ামী লীগের সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

আতাউর রহমান একাধারে লেখক, নাট্যকার, নাট্যনির্দেশকম অভিনেতা ও নাট্যসমালোচক। গত ৫০ বছরে তিন ডজনের মতো মঞ্চ নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। পাশাপাশি ২ হাজারটি প্রদর্শনীতে অভিনয় করেন।

চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে : রাঙ্গা

0

চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, এতে হতদরিদ্র মানুষ ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাই হতদরিদ্রদের সহায়তা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রাঙ্গা বলেন, দেশে ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই সবাইকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। যারা সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদের এবং যারা প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তাদেরও চিকিৎসা বিনামূল্যে করার দাবি জানান তিনি।

এর আগে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি। সভায় সঞ্চালনা করেন পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা। এতে পার্টির প্রেসিডিয়াম ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশে চিকিৎসা বিজ্ঞানের আরো উন্নয়নে সরকার প্রয়োজনীয় সবকিছু করবে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে চিকিৎসা বিজ্ঞানের আরো উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, এজন্য সরকার প্রয়োজনীয় সবকিছু করবে। তিনি বলেন, “শিক্ষক ও সংশ্লিষ্ট অন্যান্যদের বিদেশে পাঠানোসহ শিক্ষা ও উচ্চশিক্ষার জন্য আমরা প্রয়োজনীয় সবকিছু করবো।”

সম্প্রতি ঢাকার সিএমএইচ-এ জমজ শিশুর সফল অস্ত্রোপচারকারী বাংলাদেশী ও হাঙ্গেরীয় চিকিৎসক এবং অন্যান্য কর্মচারীদের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলের উদ্দেশে বক্তব্যে শুক্রবার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রী একথা বলেন।

শেখ হাসিনা বলেন, “আমাদের দেশে রাবেয়া ও রোকেয়া জমজের সফল অস্ত্রোপচারের মতো আরো জটিল কাজ যাতে করা যায় সেজন্য আমরা সব ধরনের শিক্ষার ব্যবস্থা করবো।”

গণভবনে এই অনুষ্ঠানে আর্মড ফোর্সেস মেডিকেল সার্ভিসের মহাপরিচালক মেজর জেনারেল মো. ফশিউর রহমান, ডিজিএমএস-এর কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মাহবুবুর রহমান, ড. হাবিবে মিল্লাত এমপি, হাঙ্গেরীয় চিকিৎসক দলের ডা. কেসাপোডি, ডা. কোসোকি এবং পাটাকি বক্তব্য রাখেন। এছাড়া, অন্যান্য চিকিৎসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারাও বক্তব্য রাখেন।

শেখ হাসিনা বলেন, এ জমজ শিশুর অস্ত্রোপচারের মাধ্যমে বাংলাদেশের চিকিৎসকরা বিশাল অভিজ্ঞা অর্জন করেছেন। এখন আমরা এ সাফল্যের ধারা অব্যাহত রাখার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানের আরো উন্নয়নে মনোনিবেশ করবো।

গত ২ আগস্ট ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দীর্ঘ ৩৩ ঘন্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে জমজ শিশুকে আলাদা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরী সরকারের সংস্থা ডিফেন্সলেস পিপল ফাউন্ডেশনের (এডিপিএফ) সহযোগিতায় এ অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।

এর আগে জমজ শিশুকে চিকিৎসার জন্য হাঙ্গেরী পাঠানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে-বিদেশে তাদের চিকিৎসার সকল খরচ বহন করেন। পাবনার চাটমোহর উপজেলায় তারা জন্মগ্রহণ করে।

প্রধানমন্ত্রী বলেন, যে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো জমজ শিশুর অস্ত্রোপচারে জড়িত ছিল সেগুলোকে অভিজ্ঞতার আলোকে আরো উন্নত ও আধুনিকায়ন করতে হবে। শেখ হাসিনা এ সফল অস্ত্রোপচারের জন্য হাঙ্গেরীয় চিকিৎসক দলের সদস্যসহ সকল চিকিৎসক, নার্স ও অন্যান্যদের অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশী ও হাঙ্গেরীয় চিকিৎসরা একটি অসাধারণ কাজ করেছেন। জমজ শিশুদ্বয় পুরোপুরি সুস্থ হয়ে শিগগিরই মায়ের কোলে ফিরে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। শেখ হাসিনা বলেন, এ সফল অস্ত্রোপচারের মাধ্যমে বাংলাদেশের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর চিকিৎসকরা নতুন অভিজ্ঞতা অর্জন করেছেন।

রাবেয়া-রোকেয়ার পিতা রফিকুল ইসলাম তার কন্যাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই অস্ত্রোপচারের সঙ্গে জড়িত বাংলাদেশ ও হাঙ্গেরীর চিকিৎসকদের ধন্যবাদ জানান।

জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন রাসেল ডমিঙ্গো

0

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ হলেন রাসেল ডমিঙ্গো। দুই বছরের চুক্তিতে টাইগারদের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন তিনি। তিনি দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ।
আজ শনিবার দুপুরে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বাংলাদেশর প্রধান কোচ হিসেবে তার নাম ঘোষণা করেন।