Home Blog Page 3565

সামাজিক যোগাযোগমাধ্যমে তারকারা নিজের ছবি দিয়ে ঈদের শুভেচ্ছা

0

ঈদ কেটে গেল। এবার কাজে ফেরার পালা। কিছুদিনের মধ্যেই আবার ব্যস্ত হয়ে উঠবে নগরী। ফিরে আসবে শহরের চিরচেনা যান। তবে শহর তাঁর নিজ রূপে ফেরার আগে আমরা ঘুরে আসি তারকায় ভরপুর ইনস্টাগ্রামে। ভার্চুয়াল এই ‘গ্রাম’-এ কেমন কাটল তারকাদের ঈদ? যাঁরা গত কয়েক দিনের ঈদ ব্যস্ততায় ইনস্টায় ঢুঁ মারতে পারেননি, তাঁরা একনজরে দেখে নিতে পারেন এই লেখা।

চিত্রনায়ক সিয়াম আহমেদ ঈদের আগে তাঁর নতুন ছবি ‘শান’-এর প্রথম পোস্টার প্রকাশ করে ভক্তদের দিয়েছিলেন ঈদের আনন্দ। আর আনুষ্ঠানিকভাবে সবাইকে ঈদের শুভেচ্ছা তিনি জানিয়েছেন ইনস্টাগ্রামে স্ত্রী অবন্তীর সঙ্গে একটি ছবি পোস্ট করে।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গত ঈদুল ফিতরের পর থেকে একটানা কাজে লেগেই ছিলেন। এর ছাপ মেহজাবীনের ইনস্টাগ্রাম পাতায় স্পষ্ট। ঈদে যে একটুখানি বিশ্রাম পেয়েছেন মেহজাবীন, সেটাও দেখা গেছে সেই ইনস্টার পাতাতেই। গত কয়েক সপ্তাহে একেক সময় একেক চরিত্রের সাজে, একেক ধরনের পোশাকে দেখা গেছে তাঁকে। ঈদের ছুটিতে মেহজাবীনকে তাঁর ইনস্টাগ্রামের পাতায় পাওয়া গেল একদম মেকআপ ছাড়া সাদামাটা। দেখেই বোঝা যায়, ছুটির এই অল্প একটু ক্ষণ বেশ উপভোগ করছেন ব্যস্ত এই অভিনেত্রী।

একই অবস্থা আরেক ব্যস্ত অভিনেত্রী তানজিন তিশার। তিনিও একটানা ঈদের নাটকের কাজ করে ছুটি পেয়েছেন অল্প সময়ের জন্য। এই অল্প সময়ের অবসরেও তিশা ইনস্টাগ্রামে তাঁর ১৫ লাখ অনুসারীকে (ফলোয়ার) শুভেচ্ছা জানাতে ভোলেননি। অভিনেত্রী টয়াও একই নিয়মে তাঁর ১১ লাখ অনুসারী জানিয়েছেন ‘ঈদ মোবারক’।

চলচ্চিত্রের আলোচিত দম্পতি অনন্ত জলিল ও বর্ষাও ইনস্টাগ্রামে বেশ সরব। বিশেষ করে বর্ষা। যাঁরা ইনস্টায় অনন্ত-বর্ষা দম্পতির অনুসারী, তাঁরা এরই মধ্যে জেনে গেছেন এই জুটি ঈদের ছুটি কাটাতে গেছেন থাইল্যান্ডে। সেখান থেকেই একের পর এক ছবি পোস্ট করছেন তাঁরা। তবে ঈদের দিন নিজ বাড়ি থেকে তোলা একটি ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছেন ‘ঈদ মোবারক’।
অভিনেতা ইরেশ যাকেরের জন্য এবারের ঈদ সবচেয়ে আলাদা। কারণ প্রথম সন্তান মেহা রশীদ যাকেরকে নিয়ে এটা তাঁর প্রথম ঈদ। তাই ইরেশের ইনস্টাগ্রামজুড়ে শুধু ঈদ শুধুই ‘মেহা’ময়। যাকের পরিবারের সবার পাতায় সেই একই ছাপ।

অভিনেত্রী নুসরাত ফারিয়া একদম পাশের বাড়ির লক্ষ্মী মেয়েটির মতোই কাটালেন তাঁর ঈদ। এ কথা বোঝা গেছে ফারিয়ার ইনস্টাগ্রাম পোস্ট আর স্টোরি দেখে। ফারিয়ার ইনস্টা-কাহিনি থেকেই জানা গেছে, এবারের ঈদ তিনি কাটিয়েছেন পরিবারের সঙ্গে, পরিবারের সবার জন্য রান্না করেছেন, আত্মীয় ও অতিথিদের আপ্যায়ন করেছেন, আরও কত কী!

অভিনয় জগতের আরেক জনপ্রিয় ফারিয়াও বেশ কাটালেন তাঁর ঈদ। ইনস্টাগ্রামের পাতায় সবার প্রিয় শবনম ফারিয়াকে দেখা গেছে বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে ঈদ কাটাতে। তাঁর পোস্ট করা ছবির নিচে ভক্তরা যেমন প্রশংসা করেছেন এই অভিনেত্রীর ঈদের কাজের, তেমন করেছেন ফারিয়া গোলাপি-রঙা ঈদের পোশাকেরও।

মডেল, অভিনেত্রী শেহতাজকে এই ঈদের গোলাপি পোশাকে ইনস্টাগ্রামের পাতায় দেখা গেল।
মডেল, অভিনেত্রী শেহতাজকে এই ঈদের গোলাপি পোশাকে ইনস্টাগ্রামের পাতায় দেখা গেল।
এই ঈদের গোলাপি পোশাক পরা আরেক তারকার দেখা পাওয়া গেছে ইনস্টাগ্রামের পাতায়। তিনি হলেন মডেল, অভিনেত্রী শেহতাজ। ১৩ লাখ ইনস্টা অনুসারী (ফলোয়ার) এই অভিনেত্রীর। তাঁদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঈদের সাজে। সেই সঙ্গে দেখা গেছে বন্ধু সংগীতশিল্পী জেফারের সঙ্গে ঈদ উদযাপনের কিছু মুহূর্তও।
সেই ছবিতে ছিলেন ইন্তেখাব দিনার-বিজরী বরকতুল্লাহ দম্পতি, আজাদ আবুল কালাম, শতাব্দী ওয়াদুদ, সাজু খাদেম, আফনান আহমেদসহ আরও কয়েকজন।

আগামীকাল টুঙ্গিপাড়া যাবেন প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং সেখানে অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী আগামীকাল সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি বনানী কবরস্থানে ১৫ আগস্টের হত্যাযজ্ঞে নিহত শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং ফাতেহা ও মোনাজাতে শরিক হবেন।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া হেলিপ্যাডে পৌঁছে সরাসরি বঙ্গবন্ধুর মাজারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টের হত্যাযজ্ঞে নিহত অন্যান্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা ও মোনাজাতে অংশ নেবেন।

অনুষ্ঠানে এর আগে ৩ বাহিনীর একটি চৌকষ দল প্রধানমন্ত্রীকে গার্ড-অব অনার প্রদান করবে।

প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, দলের নেতা-কর্মীরা মাজার প্রাঙ্গণে মন্ত্রিপরিষদ বিভাগ ও গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেবেন। প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ শেষে বিকেলে ঢাকায় ফিরবেন।

পুরোপুরি সন্তুষ্ট না হলেও অসন্তুষ্টি নেই যাত্রী সেবার ক্ষেত্রে

0

আজ বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে ঈদযাত্রা নিয়ে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে সবাইকে নিয়ে কিছু পদক্ষেপ নিয়েছিলাম তাতে আমরা সন্তুষ্ট। আমরা পুরোপুরি সন্তুষ্ট না হলেও অসন্তুষ্টি নেই যাত্রী সেবার ক্ষেত্রে।’

দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে দীর্ঘ যানজট নিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ফেরিগুলো ফ্রিকুয়েন্টলি চলেছে, ফেরিতে কোনো জট নেই, জট রাস্তায়। ২০টি ফেরির কোনোটি কোথাও থেমে থাকেনি। বিশ্রামের বিষয়টাও যাত্রী সেবায় উৎসর্গ করেছে। পাঁচটি ফেরি শুধু যাত্রী পারাপারের জন্য দিয়েছিলাম। লাখ লাখ মানুষ ফেরিতে গেছে। কোরবানির গরুও ফেরিতে পার করেছি এবার। ঈদের আগের দিন ফেরিতে পরিবহন সংকট ছিল। ফেরি বসেছিল কিন্তু বাস-ট্রাক ছিল না।’ আরও বলেন, ‘রাস্তার মধ্যে যে যানজট থাকে সেটা তো আমাদের বিষয় না। ওভারটেকের বিষয়টা আমরা দেখভাল করেছি। কাজেই কোনো অনিয়ম আমাদের দৃষ্টির মধ্যে আসেনি।’

প্রতিমন্ত্রী বলেন, সবচেয়ে বড় কথা সিরিয়ালটা কখনও এবার ইয়ে হয়নি, সবাই মেনে চলেছে। এটার ওপর আমরা খুব স্ট্রিক ছিলাম। যে কাউকে অভারটেক করে ফেরিতে উঠে যাওয়া বা কোনো রকম সুবিধা নিয়ে উঠে যাওয়া- এ ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ খুব তৎপর ছিল। এটা এবার হয়নি। সিরিয়াল মেইনটেন করা হয়েছে।

জাতীয় শোকদিবসে আওয়ামী লীগের কর্মসূচি গ্রহণ

0

আগামীকাল জাতীয় শোক দিবস। দিবসটি স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী। প্রতি বছর এই দিন জাতীয় শোক দিবস হিসেবে যথাযথ মর্যাদা ও শোকাবহ পরিবেশে পালিত হয়। প্রতিবারের মতো এবারও জাতীয় শোকদিবসে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মমূচি গ্রহণ করেছে।

১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল।

পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত। বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন।

আওয়ামী লীগের পক্ষ থেকে দিবসটির শুরুতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবে।

এরপর সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানানো হবে। এদিন বাদ জোহর দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিল হবে। এদিন দুপুরে অস্বচ্ছল, এতিম ও দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে।

এছাড়া মন্দির, গির্জা, প্যাগোডাসহ উপাসনালয়ে হবে বিশেষ প্রার্থনা। এর অংশ হিসেবে সকাল ৯টায় ওয়াইএমসিএ চ্যাপেল, ১৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০-এ খ্রিস্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং সকাল সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করেছে।

দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ১৬ আগস্ট শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ১৫ আগস্ট জাতির পিতার ৪৪তম শাহাদতবার্ষিকী, জাতীয় শোকদিবস যথাযথ মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাগুলোর সব স্তরের নেতা-কর্মী, সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

একইসঙ্গে আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ডসহ সব শাখাকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করার অনুরোধ জানিয়েছেন।

এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন না হওয়া পর্যন্ত এ দুর্ভোগ থাকবে :ওবায়দুল কাদের

0

আজ বুধবার (১৪ আগস্ট) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদ-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবার সড়কপথে ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক ছিল। একটি রুটে (টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ) দুর্ভোগ ছিল অসহনীয়। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন না হওয়া পর্যন্ত এ দুর্ভোগ থাকবে।

তিনি বলেন, ‘একটা রুটে দুদিন খুবই দুর্ভোগের কারণ হয়েছিল। সড়কেও হয়েছিল এবং টার্মিনালেও অপেক্ষমাণ যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছিল। এটা টাঙ্গাইল রুটে।’

রুটটি প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, ‘সমস্যাটি আগে ঢাকা-চট্টগ্রামে ছিল। এদিক থেকে এইট লেনে গিয়ে টু লেন ব্রিজে চলাচল, ওদিক থেকে ফোর লেনে এসে টু লেন ব্রিজে লম্বা টেইলব্যাক (যানজট) সৃষ্টি হচ্ছে। এখানেও সমস্যাটাও ঠিক তাই। এখানে ফোর লেনে যাত্রাটা যেখানে শেষ হয়, টু লেন শুরু হয় সেখানে।’ তিনি বলেন, ‘শুধুমাত্রা টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জ-এখানে যে সমস্যাটা, এ সংকট অনেক চেষ্টা করেও এড়াতে পারিনি। এখন এলেঙ্গা থেকে রংপুর ফোর লেনের কাজ শুরু হবে। এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত চার লেন না হওয়া পর্যন্ত দুর্ভোগ থাকবে।’ ‘ঢাকা-সিলেটও ভালো ছিল। ভুলতা ফ্লাইওভার খুলে দেয়া হয়েছে। ঢাকা-ময়মনসিংহেও আমরা যতটা খারাপ হবে ভেবেছিলাম সেটা হয়নি। ঢাকা-ময়মনসিংহে স্বস্তিদায়ক ছিল।’

‘আমি আশা করি, আমাদের ওদিকে আরেকটু অপেক্ষা করতে হবে। তবে আপাতত ফোর লেন হওয়ার আগ পর্যন্ত আরও ঈদ আছে, আরও প্রেসার আছে। এই পরিস্থিতি মোকাবিলার জন্য আপাতত কিছু ব্যবস্থা করার চিন্তা-ভাবনা আমরা করছি’-যোগ করেন মন্ত্রী।

টাঙ্গাইল রুটে ভোগান্তির কারণ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘উত্তরবঙ্গে এমনিতেই গার্মেন্টস কর্মীরাসহ শেষ দিকে চাপটা এমন যে, তখন প্রেসার মোকাবিলা করা খুব কঠিন। চার লেন থেকে যখন দু্ই লেনে যায় প্রেসারটা তখন লম্বা টেইলব্যাক সৃষ্টি হয় এবং টেইলব্যাকটা আরও লম্বা হয় যখন ধৈর্য হারা হয়ে চালকরা গাড়ি উল্টোপথে নিয়ে যায়। এ কারণটাই ছিল। যে কারণে দুদিন যাত্রাটা স্বস্তিদায়ক ছিল না, ভোগান্তি হয়েছে। অনেক মানুষ কষ্ট করেছেন। গাড়ি দেরিতে আসার কারণে টার্মিনালেও বহু মানুষের কষ্টের সীমা ছিল না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছি।’

উত্তরের মানুষ এ সুবিধাটা কবে পাবে জানতে চাইলে তিনি বলেন, ‘পর্যায়ক্রমে পাবে। এখন ঢাকা-এলেঙ্গা ফোর লেন হয়ে গেল। যখন এলেঙ্গা-রংপুর ফোর লেন কাজটা শেষ হবে তখন উত্তরবঙ্গের মানুষ আরও স্বস্তি পাবে এবং ঢাকা-চট্টগ্রামের মতো স্বস্তিদায়ক হবে। কাজেই যতদিন না ফোর লেনের কাজটা শেষ না হচ্ছে এলেঙ্গা থেকে রংপুর, ততদিন পর্যন্ত এ দুর্ভোগ পোহাতে হবে এবং ভোগান্তির অবসান হবে না- এটাই স্বাভাবিক।’

এবারের ঈদযাত্রা মোটামুটি স্বস্তিদায়ক হয়েছে তবে একটা জায়গায় হ্যাসেল বেশি হয়েছে যেটা আমরা এক্সপেক্ট করিনি। তার চেয়ে বেশি হয়েছে। আমরা এবারের ভুল থেকে ভবিষ্যতে শিক্ষা নেব। এ ভুলের পুনরাবৃত্তি রোধে ফোর লেন হওয়ার আগে সেটা করব। এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং আমরা সিরিয়াসলি বিষয়টা দেখছে-বলেন মন্ত্রী।

আগামী ১৭ আগস্ট বিমানের প্রথম ফিরতি হজ্বের ফ্লাইট

0

সারা বিশ্ব থেকে সৌদি আরবে জড়ো হওয়া প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান গতকাল মঙ্গলবার শেষ করেছেন হজ পালনের আনুষ্ঠানিকতা।

এর আগে শনিবার হাজিরা আরাফাতের ময়দানে হাজির হয়ে যোগ দেন হজের মূল অনুষ্ঠানে। আর রবিবার ঈদুল আজহার দিন পশু কোরবানি দেন তাঁরা। এরপর মঙ্গলবার জামারতে শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।

পবিত্র হজ পালনের জন্য মক্কায় সমবেত ধর্মপ্রাণ মুসলমানরা গত বৃহস্পতিবার মিনায় পৌঁছান। এর মাধ্যমে শুরু হয় হজের আনুষ্ঠানিকতা। হজের অংশ হিসেবে তাঁরা ৭ থেকে ১২ জিলহজ পর্যন্ত মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করেন।

স্থানীয় সময় গত ৮ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ নিজ মুয়াল্লিম কার্যালয় কিংবা মসজিদুল হারাম (কাবা শরিফ) থেকে হজের নিয়ত করে মিনার উদ্দেশে রওনা হন হজযাত্রীরা। তাঁদের পরনে সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড়। মিনামুখী পুরো রাস্তায় ছিল হজযাত্রীদের স্রোত। কেউ বাসে, কেউ গাড়িতে, কেউ বা হেঁটে মক্কা থেকে প্রায় ৯ কিলোমিটার পথ পাড়ি দেন। তাঁদের মুখে ছিল ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক।’

শুক্রবার হজযাত্রীরা মিনায় অবস্থান করেন। শনিবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানে যান এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে থাকেন। এরপর প্রায় আট কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে রাত যাপন ও পাথর সংগ্রহ করেন তাঁরা। রবিবার ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে মিনায় ফেরেন।

হাজিরা মিনায় বড় শয়তানকে পাথর মারেন, কোরবানি দেন এবং মাথা মুণ্ডন বা ন্যাড়া করেন। এরপর মক্কায় গিয়ে কাবা শরিফ তাওয়াফ ও সাফা-মারওয়া সায়ি করেন। তাওয়াফ ও সায়ি শেষে আবার মিনায় ফিরে সোম ও মঙ্গলবার অবস্থান করেন। সেখানে প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করেন তাঁরা।

প্রত্যেক শয়তানকে সাতটি করে পাথর মারতে হয়। মসজিদে খায়েফের দিক থেকে মক্কার দিকে আসার সময় প্রথমে জামারায় সগির বা ছোট শয়তান, এরপর জামারায় ওস্তা বা মেজো শয়তান, এরপর জামারায় আকাবা বা বড় শয়তানকে পাথর মারতে হয়। শয়তানের প্রতি ঘৃণার বহিঃপ্রকাশ হিসেবে এই পাথর নিক্ষেপ করা হয়।

আগামী ১৭ আগস্ট বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইটের মধ্য দিয়ে বাংলাদেশি হাজিদের দেশে ফেরা শুরু হবে বলে জানা গেছে।

অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে চামড়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের :সেতুমন্ত্রী

0

চামড়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে ঈদ পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন সড়ক পরিবহন মন্ত্রী।

এ সময় চামড়া সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের অপরাধের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সেতুমন্ত্রী।

এছাড়া ভবিষ্যতে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এবারের ঈদযাত্রায় গত ৩ থেকে ১৩ আগস্ট পর্যন্ত সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

চামড়ার দাম কমার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে

0

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ঈদের আগে মালিক ও চামড়া ব্যবসায়ীদের নিয়ে সভা করে আমরা চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছিলাম। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করলাম- ঈদের দিন দাম এমন কমে এলো, যা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। দাম কমার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আজ বুধবার সকালে রংপুর নগরীর শালবন এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চামড়ার দাম অস্বাভাবিক কমে যাওয়ার জন্য চামড়া ব্যবসায়ীদের দোষারোপ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দাম কমার পেছনে ব্যবসায়ীদের কারসাজি রয়েছে।

টিপু মুনশি বলেছেন, চামড়ার দাম এত কমে যাওয়া কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এ কারণে আমরা কাঁচা চামড়া রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছি।

কাঁচা চামড়া রপ্তানির বিরুদ্ধে ট্যানারি মালিকদের অবস্থান প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা বলছেন- কাঁচা চামড়া রপ্তানি করলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। আজ তারা নিজেরা সভা ডেকেছেন, দেখি কী সিদ্ধান্ত নেন। এর পর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। তবে কোনোভাবেই চামড়াশিল্পকে আমরা ধ্বংস করে দিতে পারি না।

জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বর ও বনানী কবরস্থান এলাকা ঘিরে নিশ্ছিদ্র সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা

0

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেছেন, জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বনানী কবরস্থান এলাকা ঘিরে নিশ্ছিদ্র সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। শোক দিবসের নানা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে ঢাকা মহানগরীজুড়ে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

আজ বুধবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, শোক দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন শেণিপেশার মানুষ ফুলের শ্রদ্ধা নিবেদন করবেন। সকালে সবার আগে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধি নিবেদন করবেন। এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে টুঙ্গিপাড়া যাবেন।

আসাদুজ্জামান মিয়া বলেন, এদিন পুরো এলাকা সিসিটিভি ক্যামেরায় সার্বক্ষণিক নিরীক্ষণের আওতায় থাকবে। ডিএমপি ডগ স্কোয়াডের মাধ্যমে পুরো এলাকা সুইপিং করা হবে। ধানমণ্ডি লেকেও পুলিশের নৌ-প্রহরা থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, নির্ধারিত সময়ের আগে কেউ চলে আসলে সবাই কলাবাগান মাঠে অপেক্ষা করবেন। ভিভিআইপিদের শ্রদ্ধা নিবেদন শেষে সবাইকে প্রবেশের অনুমতি দেওয়া হবে বলেও জানান আসাদুজ্জামান মিয়া।

কোরবানির পর গরুর মাংসগুলো অসচ্ছল শিল্পীদের মাঝে বিতরণ করেন পরীমনি

0

এবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) -তে চারটি গরু কোরবানি করেছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনি। ঈদের দিন বিকেলে নিজ হাতে তিনি মাংস বিতরণ করেন। ঈদের আগের রাতে নানাকে নিয়ে রাজধানীর কমলাপুর গরুর হাটে যান পরী। সেখান থেকেই চারটি গরু কেনেন তিনি।

এফসিডিসিতে কোরবানির পর গরুর মাংসগুলো অসচ্ছল শিল্পীদের মাঝে বিতরণ করেন পরীমনি। ২০১৬ সালে এফডিসিতে কোরবানি শুরু করেন চিত্রনায়িকা পরীমনি। প্রথম বছর একটি পরের পর দুইটি এবং পরের বছর তিনটি গরু কোরবানি দেন তিনি। এরই ধারাবাহিকতা এবার এফডিসিতে চারটি গরু কোরবানি দিলেন পরীমনি।

পরীমনি ছাড়াও চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে ৫ টি গরু কোরবানি দেওয়া হয়। কোরবানির মাংস শিল্পী সমিতির প্রতিটি সদস্যদের বাসায় পৌঁছে দিয়ে আসা হবে বলেও জানিয়েছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

জায়েদ খান বলেন, ‘শিল্পী সমিতির পক্ষ থেকে এবার পাঁচটি গরু কোরবানি দেয়া হয়েছে। শুরুতেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এ কোরবানি দিতে সহায়তা করেছেন। এবার কোরবানির গরুর মাংস শুধু আর্থিকভাবে অসচ্ছল শিল্পী পরিবারের কাছেই নয়, শিল্পী সমিতির প্রত্যেক সদস্যদের বাসাতেই পৌছে যাবে। মাংস ছাড়াও সবার ঘরেই সামর্থ মতো সেমাই-চিনি-চালসহ গরুর মাংস পাঠাব। এটি আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে এক টুকরো ভালোবাসা।’

শিল্পী সমিতির কোরবানির গরু কেনায আর্থিকভাবে সহায়তা করেছেন চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, অভিনেত্রী আঞ্জুমান ও সেলিম খান । তাদের সহায়তো শিল্পী সমিতি পাঁচটি গরু কোরবানি দিতে সম্ভব হচ্ছে বলে তাদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন ‘অন্তর জ্বালা’ ছবির এ নায়ক।