Home Blog Page 3570

ফুটবল তারকা নামের গরু কোরবানীর হাট

0

কারও নাম মেসি, কারও-বা রোনালদো। ওজিল, লুকাকু, হিগুয়েইন, এমবাপ্পেরও দেখা মিলল। ওদের দেখতে অনেক মানুষ ভিড় করছে। এদের কারও দাম দেড় লাখ, কারও দাম পাঁচ লাখ। ডলার বা পাউন্ডে না, টাকাতেই কিনতে হবে।

না, বিশ্বের নামী কোনো স্টেডিয়ামে এসব তারকার সমাবেশ ঘটেনি; কক্সবাজারের উখিয়ার সুপারিবাগানে ঘেরা চৌধুরীপাড়ার একটি খামারে তাদের ভিড়।

২২ আগস্ট পবিত্র ঈদুল আজহা। কোরবানির জন্য এই খামারেই মোটাতাজা করা হয়েছে বিশ্বের নামী ফুটবল খেলোয়াড়দের নামে রাখা গরুগুলো। এমন নাম রাখার ক্ষেত্রে বাণিজ্যিক উদ্দেশ্য কাজ করেছে—স্বীকারও করেছেন খামার মালিক।

আগামী বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌরসভার কোরবানির পশুর হাটে তারকা ফুটবল খেলোয়াড়দের নামে রাখা বিশাল আকৃতির গরুগুলো তোলা হবে। বিক্রি হবে লাখ লাখ টাকায়। তাই এখন চলছে গরুগুলোর সাজগোজের কাজ। গরুগুলোর ওজন ৮ থেকে ১৭ মণ।

আজ মঙ্গলবার সকালে কক্সবাজার শহর থেকে ৬৭ কিলোমিটার দূরে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের চৌধুরীপাড়ার চৌধুরী এগ্রো ফার্মে গিয়ে দেখা গেছে, বিশাল আকৃতির ২০টি গরুর শরীরে সরিষার তেল মাখাছে কয়েক রাখাল কিশোর। একজন কিশোর বলল, গোসলের পর শরীরে তেল মাখলে গরু সুন্দর দেখায়। এরপর ফুলের মালা পরানো হবে। কিছুক্ষণ পর থেকে দেশের বিভিন্ন এলাকার লোকজন ভিড় জমাবে গরুগুলো দেখতে।

খামারের সামনে দাঁড়িয়ে আছে ১৭ মণ ওজনের বিশাল একটি লাল গরু। গরুটির নাম রাখা হয়েছে বেলজিয়ামের বিখ্যাত ফুটবল খেলোয়াড় রোমেলু লুকাকুর নামে। পাশে দাঁড়ানো আছে ১২ মণ ওজনের আরেকটি গরু। এই গরুর নাম ফ্রান্সের আলোচিত খেলোয়াড় এমবাপ্পের নামে। দাম চার লাখ টাকা।

রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের সঙ্গে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম। তখন আলোচনায় ছিল ফ্রান্সের এমবাপ্পে আর বেলজিয়ামের লুকাকু। ২৫ বছর বয়সী আফ্রিকান বংশোদ্ভূত লুকাকু কৃষ্ণবর্ণের লোক হলেও তাঁর নামে রাখা গরুটির রং কিন্তু লাল। লুকাকুর দাম হাঁকা হচ্ছে পাঁচ লাখ টাকা।

খামারে আছে ১২ মণ ওজনের আরেকটি গরু। নাম তার মেসি। মেসির দাম চার লাখ টাকা।

১২ মণ ওজনের হিগুয়েইনের দাম চার লাখ টাকা। তবে লুকাকুর চেয়ে মেসির দাম কম হওয়ায় উপস্থিত লোকজনের সমালোচনা শুনতে হচ্ছে খামারটির মালিক ইমরুল কায়েস চৌধুরীকে!

কায়েস চৌধুরী বললেন, টানা আট বছর ধরে তিনি কোরবানির গরু মোটাতাজা করে বাজারে বিক্রি করছেন। কক্সবাজার পৌরসভার কোরবানির হাটে সবচেয়ে মোটা গরু তিনিই সরবরাহ দিয়ে আসছেন। কোরবানি এলে লোকজন তাঁর খামারে জড়ো হন বড় গরু দেখার জন্য।

গত বছর কায়েস চৌধুরী এই কোরবানির হাটে ৩০টি মোটা গরু বিক্রি করেছিলেন। তখন ১২ মণ ওজনের মেসি নামের বড় গরুটি ৩ লাখ ২০ হাজার টাকায় কিনেছিলেন চকরিয়ার একজন ব্যবসায়ী। তখন মোটা গরুর ক্রেতা ছিল কম। তবু ৩০টি গরু বিক্রি করে তিনি লাভ করেছিলেন চার লাখ টাকা। এবার ২০টি গরু বিক্রি করে ১০ লাখ টাকা লাভের আশা করছেন তিনি।

কারণ জানতে চাইলে ইমরুল কায়েস চৌধুরী প্রথম আলোকে বলেন, এবারের কোরবানিতে মোটা গরুর চাহিদা অনেক। উখিয়া ও টেকনাফের ৩০টি আশ্রয়শিবিরে থাকা প্রায় ১২ লাখ রোহিঙ্গার জন্য বিভিন্ন এনজিও অন্তত ২০ হাজার কোরবানির পশু কিনছে। মিয়ানমার থেকে চাহিদামতো পশু আমদানি না হলে স্থানীয় পশুর দাম অনেকে বেড়ে যাবে। এ জন্য স্থানীয় অনেক প্রভাবশালী আগেভাগে গরু কিনে মোটাতাজা করছেন।

ইমরুলের খামারে গরু কিনতে এসেছেন চট্টগ্রামের কয়েকজন ব্যবসায়ী। তাঁদের একজন গোলাম রহমান প্রথম আলোকে বলেন, চৌধুরী খামারের গরুগুলো সুন্দর ও মোটাতাজা। কিন্তু এত বেশি ওজনের গরু কেনার লোক সহজে পাওয়া যায় না। তবে চট্টগ্রাম শহর এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি আছেন, যাঁরা মোটা অঙ্কের টাকায় কোরবানি দেন। তাঁদের জন্য এই গরু কিনতে আসা। কিন্তু দাম বেশি বলে কেনা হচ্ছে না। তিন লাখ টাকার মধ্যে হলে লুকাকু, এমবাপ্পে, মেসি ও হিগুয়েইনকে কেনা যেত।

ইমরুল কায়েস চৌধুরী বলেন, পাঁচ মাস আগে তিনি টেকনাফের শাহপরীর দ্বীপ করিডর থেকে ২০টি গরু কিনেছিলেন। গরুগুলোর ওজন ও আকৃতি ছিল প্রায় সমান। কিন্তু খামারে পরিচর্যার পর দেখা গেল লুকাকুর ওজন দ্রুত বেড়ে গেছে। এর তুলনায় কয়েক মণ ওজন কম মেসি, হেগুইন ও এমবাপ্পের। এ ছাড়া খামারের আছে ৫ থেকে ৮ মণ ওজনের আরও কিছু গরু। যার নাম নেইমার, ওজিল, রোনালদো ইত্যাদি। ২০টি গরুর পেছনে পর্যন্ত তাঁর খরচ হয়েছে ৩০ লাখ টাকা। ১৬ আগস্ট কক্সবাজার শহরের পৌরসভা কোরবানির হাটে গরুগুলো বিক্রির জন্য তোলা হবে। তাঁর আশা, তখন কমপক্ষে ৪০ লাখ টাকায় গরুগুলো বিক্রি হবে। এতে লাভ থাকবে ১০ লাখ টাকা। মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি বিশ্বকাপ ফুটবল তারকাদের নামেই গরুগুলোর নামকরণ করছেন। গত বছরও মেসি, রোনালদো, নেইমার নামের গরু নিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

পৌরসভা কোরবানির হাটের ইজারাদার শাহেদ মো. এমরান বলেন, গত বছর এই হাটে ১ হাজার ২০০ কোরবানির পশু বিক্রি হয়েছিল। এবার বেচাবিক্রি ২ হাজার ছাড়িয়ে যাবে। ১৬ আগস্ট থেকে জেলার অন্তত ৩০টি হাটে কোরবানির পশু বিক্রি শুরু হবে।

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শিক্ষামন্ত্রীর স্বামীকে দেখতে প্রধানমন্ত্রী

0

ব্যারিস্টার ড. তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন। আজ উন্নত চিকিৎসার জন্য ড. তৌফিক নেওয়াজ ভারতের মুম্বাই নেওয়ার কথা। শিক্ষামন্ত্রীসহ পরিবারের আরও দুজন সদস্য তার সঙ্গে থাকবেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রীর একান্ত সচিব আব্দুল আলিম খান।
এর আগে ১৯ জুলাই রাতে ড. তৌফিক নেওয়াজ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। কার্ডিয়াক অ্যারেস্ট হওয়ার পর তার ব্রেন স্ট্রোক হয়। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন। ইতোমধ্যে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা এসে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার অস্ত্রোপচার করে গেছেন। তারপরেও অবস্থার উন্নতি না হওয়ায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীককে এখন ভারতে নেওয়ার প্রস্তুতি চলছে।
শুক্রবার (৯ আগস্ট) আব্দুল আলিম জানান, ব্রেইন স্ট্রোকজনিত কারণে তৌফীক নাওয়াজ প্রায় কোমার কাছাকাছি অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। এখন নিজে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন, তবে চোখ মেলে তাকান না।

গণভবনে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদে

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১২ আগস্ট তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা ও কর্মী, বিচারক এবং বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা প্রথমে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দলীয় নেতা ও কর্মী, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্বিজীবী এবং সকল শ্রেণি ও পেশার জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

প্রেস সচিব বলেন, পরে প্রধানমন্ত্রী একই স্থানে সকাল ১১টা থেকে বিচারক, মন্ত্রী পরিষদ সচিব, তিন বাহিনী প্রধানগণ, বিদেশী কূটনীতিক, সিনিয়র সচিবগণ এবং সচিব মর্যাদার অন্যান্য বেসামরিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন ওবায়দুল কাদের

0

মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে ঈদের ছুটিতে ঘরমুখী মানুষের ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘একজন মন্ত্রী হিসেবে জনগণের দুর্ভোগের জন্য আমার দায় এড়াতে পারি না।’

তবে দীর্ঘ যানজট বা ভোগান্তি কেবল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে, দেশের সব মহাসড়কে নয় বলেও দাবি করেন মন্ত্রী।

‘আজ বিকেল থেকে পরিস্থিতির উন্নতি ঘটবে’ উল্লেখ করে কাদের বলেন, কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এবারের ঈদুল আজহায় ঘরমুখী মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। এ সড়ক ব্যবহার করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন গুণ, কোথাও তার চেয়েও বেশি সময় লাগছে বলে অভিযোগ পাওয়া গেছে।

কাল পবিত্র ঈদুল আযহা

0

পবিত্র ঈদুল আজহা আগামীকাল। বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে মুসলিম সম্প্রদায় ঈদুল আজহা উদযাপন করবে।

মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় ঈদুল আজহার জামাত শেষে ধর্মপ্রাণ মুসলমানরা সামর্থ অনুয়ায়ী পশু কোরবানি করবেন।

এদিকে রাজধানীর সুপ্রিমকোর্ট প্রাঙ্গণস্থ জাতীয় ঈদগাহ ময়দানে সোমবার সকাল ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য প্রধান জামাতে নারীদের জন্যও ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠানের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ডিএসসিসি’র মেয়র সাঈদ খোকন রবিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ ময়দান প্রস্তুতি কাজ সরেজমিন পরিদর্শন করেন।

জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে মহিলাদের অংশ নেয়ার জন্য আলাদা প্রবেশপথ ও বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। মুসল্লিদের গাড়ি রাখা ও ঈদগাহকে নামাজ আদায়ের উপযোগী করার জন্য প্যান্ডেল নির্মাণ, অজুর পানি নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়া হয়েছে বলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সরকারি বা বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা ও ‘ঈদ মোবারক’ লিখিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোস্টে প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া পবিত্র ঈদুল আযহা দিবাগত রাত্রিতে নির্দিষ্ট সরকারি ভবনসমূহ ও সামরিক গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হবে।

সারাদেশে বিভাগ বা ওজলা বা উপজেলা বা সিটি করপোরেশন বা পৌরসভা বা সশস্ত্র বাহিনী বিভাগ বা ওবসরকারি সংস্থাসমূহের প্রধানগণ জাতীয় কর্মসূচীর আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ঈদ উদযাপন করবে।

এছাড়াও বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বেসরকারি গণমাধ্যমসমূহ যথাযোগ্য গুরুত্ব সহকারে বিশেষ অনুষ্ঠান প্রচার ও সংবাদপত্রসমূহে বিশেষ সংখ্যা প্রকাশ করবে।

ঈদ উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল বা কারাগার বা সরকারি শিশু সদন বা বৃদ্ধ নিবাস বা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদুল আযহা উদযাপন করবে। এ উপলক্ষে সারাদেশে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা নেয়া হবে।

মহানগরীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় নীতির সাথে সংগতিশীল ডকুমেন্টারি ফিল্ম বা চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশন-এর আওতাধীন সকল শিশু পার্কে প্রবেশ এবং বিনোদনের ব্যবস্থা করা হবে। ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনাটিকেটে ঢাকা যাদুঘর, আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা ইত্যাদি দর্শনীয় স্থান প্রবেশ এবং তা প্রদর্শনের ব্যবস্থা করা হবে। বাংলাদেশ শিশু একাডেমিতে শিশুদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হবে।

কুরবানীকৃত পশুর রক্ত বা বর্জ্য পদার্থ দ্বারা যাতে পরিবেশ দুর্গন্ধময় না হয় সে বিষয়ে সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদুল আযহার পূর্ববর্তী জুমার খুৎবায় এ বিষয়ে মুসলি¬দের সচেতন করা হয়েছে।

উল্লেখ্য, প্রায় চার হাজার বছর আগে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য হজরত ইব্রাহিম (আ.) নিজ পুত্র হজরত ইসমাইল (আ.)’কে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু পরম করুণাময়ের অপার কুদরতে হজরত ইসমাইল (আ.)-এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়ে যায়। হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমার কথা স্মরণ করে বিশ্বব্যাপি মুসলিম সম্প্রদায় জিলহজ মাসের ১০ তারিখে আল্লাহ পাকের অনুগ্রহ লাভের আশায় পশু কোরবানি করে থাকে। আর্থিকভাবে সামর্থ্যবান মুসলিমের জন্য আল্লাহ কোরবানি ফরজ করে দিয়েছেন। এজন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোরবানি করাই এ দিনের উত্তম ইবাদত। সেই ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে সারাদেশের মুসলিম সম্প্রদায় সোমবার দিনের শুরুতেই ঈদগাহ বা মসজিদে সমবেত হবেন এবং ঈদুল আজহার দু’রাকাত ওয়াজিব নামাজ আদায় করবেন। নামাজের খুতবায় খতিব তুলে ধরবেন কোরবানির তাৎপর্য।

এদিকে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বরাবরের মতো এবারও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় শহর থেকে অগণিত মানুষ নাড়ির টানে গেছেন গ্রামের বাড়িতে।

ঈদ উপলক্ষে আজ রবিবার থেকে শুরু হয়েছে তিনদিনের সরকারি ছুটি।

রাজধানীর দুই সিটি কর্পোরেশনের উদ্যোগে ৫৮২টি স্থানে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় জাতীয় ঈদগাহের প্রধান জামাতসহ ঈদুল আজহার ৩১২টি এবং উত্তর সিটি কর্পোরেশনে ২৭০ টি জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দেশের সবচেয়ে বড় ঈদের জামাত কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা, দ্বিতীয় জামাত সকাল ৮টা, তৃতীয় জামাত সকাল ৯টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০ টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

ডিএসসিসি’র অঞ্চল-১ এর নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ শফিউল্লাহ জানান, জাতীয় ঈদগাহ ময়দানে এবার ৯০ হাজার থেকে এক লাখ মুসল্লির জন্য নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে পাঁচ থেকে ছয় হাজার নারী মুসল্লির জন্য আলাদাভাবে পর্দা দিয়ে নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রয়েছে। তাঁদের জন্য আলাদা প্রবেশ পথেরও ব্যবস্থা করা হয়েছে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদুল ফিতরের জামাতের আয়োজন করা হয়েছে। এখানে মন্ত্রী পরিষদের সদস্যবর্গ, জাতীয় সংসদের হুইপবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার মুসল্লিগণ জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল আযহার দু’টি জামাত অনুষ্ঠিত হবে। এখানে ঈদের প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং উত্তর নীলক্ষেত ও গিয়াসউদ্দিন আহমেদ আবাসিক এলাকার বায়তুস সালাম জামে মসজিদে সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এবার ঈদ জামাত শুরু হবে সকাল সাড়ে ৮টায়। জামাতে ইমামতি করবেন প্যানেল ইমাম শহরের মারকায মসজিদের ইমাম মাওলানা হাফিজুর রহমান খান। ইতোমধ্যে সেখানেও ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এবারও নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চলছে ঈদ জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি।

ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদের নামাজ আদায়ের পর কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করবেন। ঘুচে যাবে সব ভেদাভেদ। নামাজ শেষে মুসল্লিদের অনেকেই যাবেন কবরস্থানে। চিরবিদায় নেওয়া স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে সজল চোখে এই আনন্দের দিনে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে আকুতি জানাবেন। এরপর বাড়ি ফিরে আল্লাহর উদ্দেশে পশু কোরবানির মধ্যদিয়ে ঈদেও প্রধান কর্তব্য সম্পন্ন হবে।

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদযাপিত হলেও পরের দুই দিনও পশু কোরবানি করার বিধান রয়েছে। সামর্থবান মুসলমানদের জন্য কোরবানি ফরজ হলেও ঈদের আনন্দ থেকে দরিদ্র-দুঃস্থরাও বঞ্চিত হবেন না। কোরবানির পশুর চামড়া বিক্রির সমুদয় অর্থ এবং কোরবানি দেওয়া পশুর মাংসের তিন ভাগের এক ভাগ তাদের মধ্যে বন্টন করে দেওয়া হবে।
মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় এই উৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে নির্ধারিত স্থানগুলোতে পশু কোরবানির জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে উভয় সিটি করপোরেশনের পক্ষ থেকে কোরবানীর পশুর বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। দুই সিটি করপোরেশনের প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী বর্জ্য অপসারণে নিয়োজিত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পাঁচজন পরমাণু বিজ্ঞানী নিহত রাশিয়ায় রকেট বিস্ফোরণে

0

রাশিয়ায় রকেট বিস্ফোরণের কারণে পাঁচজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। রাশিয়ান নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্রে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে উত্তরপূর্ব রাশিয়ার সেভেরডভিন্সেক শহর থেকে কিছুটা দূরে বিশেষ ধরনের রকেট ইঞ্জিনের পরীক্ষা চলছিল। সে সময় আচমকা দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই এলাকার মানুষেরা।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, নিয়েন্সাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে সেভেরডভিন্সেক শহর সংলগ্ন নৌসেনার পরীক্ষা কেন্দ্রে ওই রকেট ইঞ্জিনটির পরীক্ষা হচ্ছিল। হঠাৎ বিস্ফোরণ ঘটে। প্রথমে ২ জন নিহত ও ৬ জন আহত হয়েছে বলে জানা যায়। পরে আরও তিনজনের মৃত্যু হয়। রোসাটমের পক্ষে জানানো হয়েছে, নিহতরা সবাই পরমাণু বিজ্ঞানী।

রোসাটমের সূত্রে খবর, ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্রে রকেট ইঞ্জিনের জ্বালানি নিয়ে পরীক্ষা চালানো হচ্ছিল। সে সময় আচমকা দুর্ঘটনাটি ঘটে। নিমেষের মধ্যে ওই রকেটের ইঞ্জিনে থাকা তেজস্ক্রিয় তরল আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এর ফলে স্থানীয় পরিবেশে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়। তবে প্রায় কয়েক ঘণ্টা পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। ওই এলাকার নিকটবর্তী ‘হোয়াইট সি’ নামে পরিচিত সমুদ্রের একটি অংশে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। ওই এলাকার পানিতে তেজস্ক্রিয় পদার্থ মিশেছে বলে সন্দেহ করছেন গবেষকরা।

এদিকে অভিযোগ উঠেছে, বৃহ্স্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটলেও প্রশাসন বিষয়টি প্রথমে প্রকাশ্যে আনতে চায়নি। কেউ কেউ বলেছেন, ওই পরীক্ষাগারে বিভিন্ন গোপনীয় অস্ত্র নিয়ে পরীক্ষা করা হয়। যেগুলির মধ্যে অনেক তেজস্ক্রিয় পদার্থও থাকে। এবার সেই ধরনের কোনও জিনিস নিয়ে পরীক্ষা চালানোর সময় দুর্ঘটনাটি ঘটেছে। এরপর গোটা এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ভয়ে নিজেদের বাড়ি ছেড়ে পালাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।

দুই বান্ধবীর একসঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

0

ভারতের পূর্ব মেদিনীপুরের জনপুট কোস্টাল থানার হুগলি গ্রামের বাসিন্দা সোনালি কামিলা (১৫) ও দীপালি মান্না (১৬)। দু’জনের মধ্যে গভীর বন্ধুত্ব। গ্রামে হোক বা স্কুলে; দুই বান্ধবীকে সব সময় একসঙ্গেই দেখা যেত। গতকাল শুক্রবারও স্কুল থেকে তারা একসঙ্গেই বাড়ি ফিরেছিল। কিন্তু তারা আর একসঙ্গে বাড়ি থেকে বের হয়নি। দু’জনের বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় একই সময়ে দুই বান্ধবীর এই ‘আত্মহত্যা’র ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার স্কুল থেকে ফিরার পর দুজনেই স্বাভাবিক ছিল। এরপর রাতের দিকে দুজনকেই নিজের ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তাদের পরিবারের লোকজন। বেশ কিছু সময় পর দুজনকেই নিজের নিজের বাড়িতে একটি ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

হুগলির গ্রাম পঞ্চায়েতের সদস্য সমর রঞ্জন দাস জানান, এরপর দুই পরিবারের লোকেরা চেঁচামেচি শুরু করলে পাড়ার লোকেরা গিয়ে দরজা ভেঙে উদ্ধার করেন তাদের।

ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালের নিয়ে যায়। জুনপুট কোস্টাল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ দিন দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ তুলে দেওয়া হয়েছে বাড়ির লোকের হাতে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা আত্মহত্যা করেছে। তবে এ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে এলাকায়। স্থানীয়দের একটা অংশের মতে, এই ঘটনার সঙ্গে ত্রিভুজ প্রেমের সম্পর্ক থাকতে পারে। তাদের দাবি, দুই বান্ধবীর মধ্যে এক জন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল। তা নিয়ে দু’জনের মধ্যে হয়তো কোনো সমস্যা হতে পারে। ঠিক কী ঘটেছিল, তা এখনও স্পষ্ট নয়।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ জানানো হয়নি। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

ফের কংগ্রেস সভাপতি সোনিয়া

0

ভারতে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকেও সভাপতি ঠিক করতে পারেনি কংগ্রেস। তাই অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে ফের দলের দায়িত্বে ফেরানো হলো সোনিয়া গান্ধীকে। শনিবার সন্ধ্যায় দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দিল্লিতে বৈঠক বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির। সেখানেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কংগ্রেস সূত্রে জানা গেছে, এ দিন রাহুল গান্ধীকে ফিরে পেতে আগ্রহী ছিলেন শীর্ষ নেতৃত্বের একাংশ। কিন্তু পদত্যাগপত্র তুলে নিতে রাজি হননি তিনি। এমন অবস্থায় রাজীব জায়ার দ্বারস্থ হন দলের নেতারা। যত দিন পর্যন্ত না রাহুলের বিকল্প পাওয়া যাচ্ছে, তত দিন পর্যন্ত তাকে দায়িত্ব নিতে অনুরোধ করা হয়, যা ফেলতে পারেননি সোনিয়া। তারপরই এত দিন ধরে পড়ে থাকা রাহুল গান্ধীর পদত্যাগপত্র গৃহীত হয়।

রাহুল গান্ধীর উত্তরসূরি হিসেবে এত দিন অনেকেরই নাম উঠে আসছিল যাদের মধ্যে দৌড়ে এগিয়ে ছিলেন মুকুল ওয়াসনিক এবং মোদী সরকারের প্রথম দফায় লোকসভায় বিরোধী নেতার দায়িত্ব পালনকারী মল্লিকার্জুন খড়্গে। তবে শেষ মেশ সেই গান্ধী পরিবারেই হাতেই কংগ্রেসের দায়িত্ব গেল।

এদিন বিকেল পর্যন্ত যদিও সের কম কোনো ইঙ্গিত মেলেনি। এমনকি সভাপতি বাছাই নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে পর্যন্ত যোগ দিতে চাননি সোনিয়া এবং রাহুল গান্ধী। কিন্তু দলীয় নেতৃত্বের অনুরোধ ফেলতে পারেননি তারা।

এ বছর লোকসভা নির্বাচনে ভরাডুবির পর ব্যর্থতার দায় নিয়ে কংগ্রেস সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রাহুল গান্ধী। গান্ধী পরিবারের বাইরের কাউকে দায়িত্ব বসানোর পরামর্শ দেন তিনি দলের শীর্ষ নেতৃত্বকে। সেই থেকে সভাপতির খোঁজ চলছিল কংগ্রেসের ভেতরে। তবে যত দিন পর্যন্ত উপযুক্ত কাউকে না পাওয়া যায় তত দিন অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামালানোর জন্য কাউকে আনার পরামর্শ দিয়েছিলেন শশী তারুরসহ দলের অনেক প্রবীণ নেতারা। শেষমেশ সেই পথেই হাঁটল দেশের প্রাচীনতম রাজনৈতিক দল।

নরওয়ের মসজিদে হামলা

0

নরওয়ের রাজধানী অসলোর কাছে একটি মসজিদে বন্দুকধারীর হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সময় বিকেলে রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে বায়েরুম এলাকার আল নুর ইসলামিক সেন্টার নামের এ মসজিদে হামলার ঘটনাটি ঘটে। এ সময় মুসল্লিরা দ্রুত হামলাকারীকে ধরে ফেলে। গুলিতে আহত ৭৫ বছর বয়সী ওই ব্যক্তির জখম গুরুতর নয় বলে জানা গেছে।

পুলিশ জানায়, প্রায় ২০ বছর বয়সী বন্দুকধারী একজন শ্বেতাঙ্গ যুবক। তাঁকে পৃথক একটি হত্যা মামলায় সন্দেহ করা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।

গতকাল বিকেলে নরওয়ে পুলিশের অসলো অপারেশন সেন্টারের এক টুইটার পোস্টে বলা হয়, মসজিদের ভেতরে গুলির ঘটনা ঘটে। এতে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। তবে তাঁর জখম সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ হামলায় আরো কোনো ব্যক্তি জড়িত কি না সে রকম ইঙ্গিত পাওয়া যায়নি।

স্থানীয় সময় বিকেল ৪টার পর ওই হামলার ঘটনা ঘটে। মুসলমানদের পবিত্র ঈদুল আজহার ঠিক এক দিন আগে এ হামলার ঘটনা ঘটল। আজ রবিবার নরওয়েতে ঈদুল আজহা পালিত হবে।

মসজিদের পরিচালক ইরফান মুশতাক নরওয়েজীয় গণমাধ্যমকে বলেন, বন্দকুধারী উর্দি (ইউনিফর্ম) ও হেলমেট পরে এ হামলা চালায়। সে গুলিবর্ষণ শুরু করলেও মসজিদের লোকজন খুব দ্রুত তাকে ধরে ফেলে। তিনি টিভি২-কে বলেন, ওই ব্যক্তি বন্দুক ও পিস্তলের মতো দুটি শটগান বহন করছিল। সে কাচের দরজা ভেঙে গুলি করা শুরু করে।

মসজিদের ওয়েবসাইট সূত্রে জানা গেছে, আল নুর ইসলামিক সেন্টারের ওই ভবনের দ্বিতীয় তলায় নামাজের জন্য দুটি বড় কক্ষ রয়েছে। তৃতীয় ও চতুর্থ তলা ভাড়া দেওয়া অ্যাপার্টমেন্ট। চলতি বছরের শুরুর দিকে নিউজিল্যান্ডের মসজিদে হামলার পর এখানে অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি বঙ্গভবনে

0

আগামীকাল সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

জানা গেছে, সোমবার ঈদের দিন বঙ্গভবনে সকাল সাড়ে ১০টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এর আগে রাষ্ট্রপতি হাইকোর্টের সামনে জাতীয় ঈদগায় ঈদের নামাজ আদায় করবেন। বঙ্গভবনের অনুষ্ঠানের ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহম্মদ জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে জানান, সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণ এবং পেশাজীবীদের সঙ্গে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।