Home Blog Page 3571

কলেজছাত্রীর মৃত্যু ১৫ তলা ভবন থেকে পড়ে

0

রাজধানীর মতিঝিল সিটি সেন্টারের ১৫ তলা থেকে পড়ে তানজিনা আক্তার রূপা (১৭) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে বিকেল ৫টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত তানজিলা ওই এলাকার একটি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী। তিনি খিলগাঁও দক্ষিণ গোড়ান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মৃত তাহাজ উদ্দিন।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ওই তরুণীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুল খালেক জানান, ময়নাতদন্তের জন্য ওই কিশোরীর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য ভাইকে মতিঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বিশালদেহী অল-রাউন্ডার এবার টেস্ট খেলবেন

0

উচ্চতা তার ৬ ফুট ৫ ইঞ্চি। ওজন ১৪০ কেজি। বিশালদেহী এই অল-রাউন্ডারকে এবার দেখা যেতে পারে টেস্ট ক্রিকেটে। হ্যাঁ, ভারতের বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজে উইন্ডিজ দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাকিম কর্নওয়াল। অনেকদিন ধরেই বিশাল বপুর জন্য কর্নওয়ালকে নিয়ে বিশ্ব ক্রিকেটে আলোচনা চলছে। এত বড় দেহ নিয়ে তিনি ক্রিকেট খেলবেন কীভাবে সেটাও অনেকের প্রশ্ন। তবে যোগ্যতা দেখিয়েই টেস্ট দলে সুযোগ পেয়েছেন কর্নওয়াল।

২০১৪ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই অফ-স্পিনিং অল-রাউন্ডারের। এরপর থেকে লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে নিয়মিত খেলছেন। চলতি বছরের শুরুতে দলকে নেতৃত্বও দিয়েছেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার। এখন পর্যন্ত ৫৫ ম্যাচে নিয়েছেন ২৬০ উইকেট। সবশেষ চার দিনের ম্যাচের আঞ্চলিক প্রতিযোগিতায় ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি। শুধু তাই নয়; মিডল অর্ডারে ব্যাট হাতে ঝড় তুলতেও জুড়ি নেই তার। তাহলেই বুঝুন, বিশাল বপু নিয়েও কর্নওয়াল কীভাবে ক্রিকেট মাঠ দাপিয়ে বেড়াতে সক্ষম।

আসলে সতীর্থদের ভালোবাসা আর নিজের মনোবলে রাকিম কর্নওয়াল অসম্ভবকে সম্ভব করেছেন অ্যান্টিগার বারবুডায় জন্মগ্রহণকারী এই ক্রিকেটার। জাতীয় দলে সুযোগ পেতে ওজন ১৬০ কেজি থেকে কমিয়ে ১৪০ এ নিয়ে এসেছেন। তাকে দলে নেওয়ার বিষয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্তর্বর্তীকালীন নির্বাচক কমিটির প্রধান রবার্ট হেইন্স বলেছেন, ‘ও ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছে। ম্যাচ কীভাবে জিততে হয় সেটা খুব ভালো করে জানে। আমরা তাকে তার সামর্থ্যের জন্য সুযোগ দিয়েছি। বাড়তি বাউন্স ও টার্ন করাতে পারে আর লোয়ার অর্ডারে ব্যাটিং করতে পারবে সে। আশা করছি সুযোগটি সে কাজে লাগাতে পারবে।’

‘কোলাভেরি ডি’ গেয়ে ফাটিয়ে দিলেন পাণ্ডিয়া ভাতৃদ্বয়

0

৮ বছর আগে সনি মিউজিক ইন্ডিয়ার ব্যানারে ইউটিউবে রিলিজ হয়েছিল ‘হোয়াই দিস কোলাভেরি ডি’। তারপর তো তৈরি হয় ইতিহাস। ইউটিউবে প্রকাশ পাওয়ার পর রাতারাতি এই গানটি ভাইরাল হয়ে গিয়েছিল। ভারতের বাইরেও বাংলাদেশসহ বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল গানটি। লোকের মুখে মুখে ফিরত ‘হোয়াই দিস কোলাভেরি ডি’! এবার নতুন করে শোনা গেল এই গান; তাও ক্রিকেটারের কণ্ঠে।

ভারতের দুই তারকা অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ও ক্রুনাল পাণ্ডিয়া বন্ধুদের আসরে এই গান গেয়েছেন যা ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে। শনিবার সন্ধ্যায় ক্রুনাল নিজের টুইটারে শেয়ার করেছেন এই ভিডিও। মজা করে লিখেছেন, ‘পাণ্ডিয়া মিউজিক স্টুডিও-র এই নিবেদন’। টুইটে ট্যাগ করেছেন ছোট ভাই হার্দিককে।

ভারতের দক্ষিণী অভিনেতা ধনুশের তার ছবি ‘থ্রি’র জন্য এই গান লিখেছিলেন ও গেয়েছিলেন। তামিল আর ইংরাজির মিশেলে এই মজার গান তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। এই গানের কম্পোজার অনিরুদ্ধ রবিচন্দর মাত্র ৫ মিনিটে টিউন তৈরি করে পুরো ব্য়াপারটা ২০ মিনিটের মধ্যে কম্পোজিশন করে ফেলেছিলেন। ভারতের প্রতিবেশী দেশগুলো তো বটেই; চীন, জাপান এমনকী আমেরিকায় পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল ‘কোলাভেরি ডি’।

‘মানসিক বিরতি’ চেয়েছেন তামিম

0

ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চেয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন তামিম ইকবাল
ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে আবেদন করেছেন তামিম ইকবাল। আগস্টের শুরু থেকে বিশ্রাম চেয়েছেন এ ওপেনার। তাঁর আবেদন বিসিবি অনুমোদন করেছে বলে জানিয়েছে ক্রিকইনফো। তেমন হলে, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং তারপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে থাকবেন তামিম।

চট্টগ্রামে আগামী ৫ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টটি খেলবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর থেকে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। ক্রিকেট থেকে বিরতি নিয়ে শারীরিক ফিটনেস ক্যাম্পে অংশ নিতে দেশের বাইরে থাকবেন তামিম। তবে নভেম্বরে ভারতের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। বিশ্বকাপের পর সাকিব আল হাসানকে বিশ্রাম দিয়েছিল বিসিবি। এ ছাড়া ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজেও বিশ্রাম পেয়েছিলেন সাকিব।

বিশ্বকাপে মোটেই ভালো করতে পারেননি তামিম। মাত্র একটি ফিফটির মুখ দেখেছেন। বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও রানখরায় ভুগেছেন তিনি। বিসিবিকে পাঠানো চিঠিতে তামিম ক্রিকেট থেকে ‘মানসিক বিরতি’ চেয়েছেন। বিসিবি ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম খান তামিমের চিঠি পাওয়ার ব্যাপারটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করে বলেছেন, ‘তামিমের কাছ থেকে এ ব্যাপারে (ঘরের মাঠে সিরিজ থেকে বিশ্রাম) আমরা একটি চিঠি পেয়েছি। ঈদের ছুটির পর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’

আলোচিত প্রেম অতীত হলো এক বছরেই

0

বলিউড ও ছোট পর্দার তারকা অমিত সাধ অভিনয়ের জন্য যতটা না আলোচিত, সম্প্রতি তার চেয়ে বেশি আলোচিত হয়েছেন প্রেমের জন্য। ২০১৮ সালের মাঝামাঝি সময় থেকে তাঁর আর মডেল আনাবেল দাসিলভার রোমান্টিক ছবি দেখে মনে প্রেম জেগেছে অসংখ্য ভক্তের। মাত্র এক বছর প্রেম করলেন তাঁরা। আর মনে হচ্ছে, এক বছরেই জীবনের সব প্রেম করে ফেলেছেন। তাই হঠাৎ করে খবর এসেছে, দুজনের পথ আর এক নেই। বেঁকে গেছে দুই দিকে।

৩৪ বছর বয়সী অভিনয়শিল্পী অমিত সাধকে ছোট পর্দায় ‘খুন হোতা হ্যায় পেয়ার’ এবং ‘কোহিনূর’ সিরিয়ালে দেখা গেছে। অংশ নিয়েছেন ‘নাচ বালিয়ে’, ‘ফিয়ার ফ্যাক্টর’ এবং ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোতে। তাঁকে দেখা গেছে ‘কাই পো চে’ (২০১৩), ‘সুলতান’ (২০১৬), ‘সরকার থ্রি’ (২০১৭) ও সর্বশেষ ‘সুপার থার্টি’ ছবিতে। কিন্তু ছবির চেয়েও তাঁকে আলোচনায় রেখেছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রেমিকার সঙ্গে তাঁর ছবিগুলো।

একটা ছবিতে দেখা গেছে, তাঁরা জলের ওপর, আবার পরের ছবিতেই জঙ্গলে। অমিতকে চুমু খাচ্ছেন, এমন একটি ছবির ক্যাপশনে আনাবেল লিখেছেন, ‘আমার হৃদয়।’ আবার তাঁদের অন্য একটি ছবির ক্যাপশনে আনাবেল লিখেছেন, ‘এই হাসির জন্যই আমার বেঁচে থাকা।’ আবার ছুটির দিনের ছবি শেয়ার করে অমিত লিখেছেন, ‘এভাবেই বাকি জীবন একসঙ্গে পথ চলতে চাই।’

‘তোমার সঙ্গে বাকি জীবন সুখে কাটিয়ে দেওয়ার ১০০টা কারণ আছে’, ‘এভাবেই স্বপ্ন দেখো আর স্বপ্নকে সম্ভব করো’, ‘ভালোবাসা, তোমায় ভালোবাসি’—ইনস্টাগ্রামে নিজেদের প্রেমকে বর্ণনা করতে গিয়ে এমনি অসংখ্য ক্যাপশন লিখেছেন। নৈনিতাল, মানালি, লন্ডনের ছুটির দিনগুলো তাঁদের ভালোবাসার সাক্ষী হয়ে থাকবে।

কিন্তু সেই ১০০টা কারণের একটিও আর অবশিষ্ট নেই। ভালোবাসা এক বছর হতে না হতেই হয়ে গেছে অতীত। তাঁদের কাছের এক সূত্র জানিয়েছে, বন্ধুত্বপূর্ণভাবে তাঁদের বিচ্ছেদ ঘটেছে। উভয়ে তাঁদের সম্পর্কের বিষয়ে অনেক আন্তরিক ছিলেন। কিন্তু সবকিছু পরিকল্পনামাফিক ঘটে না। তাঁদের যোগাযোগ থাকবে, কিন্তু বন্ধু হিসেবে। প্রেমিক-প্রেমিকা হিসেবে নয়।

এর আগে অমিত দীর্ঘদিন প্রেম করেছেন আরেক অভিনয়শিল্পী নীরু বাজওয়ার সঙ্গে। ২০১০ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে।

প্রধানমন্ত্রী ব্যস্ত সময় কাটালেন ছুটির দিনেও

0

গণভবনে বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করে আজ তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন তিনি। পাশাপাশি দলের বেশ কয়েকজন নেতাদের নিয়েও বৈঠক করেছেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ বাসস’কে এ তথ্য জানান। তিনি বলেন, ‘আজ ছুটির দিনেও অত্যন্ত কর্মব্যস্ত সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী।’

প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী সকাল ১০টায় গণভবনের অফিসকক্ষে আসেন এবং বেলা তিনটা পর্যন্ত তিনি সেখানে অফিস করেন।’ এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন। প্রধানমন্ত্রী সড়ক ব্যবস্থাপনার বিষয়ে মন্ত্রীর কাছ থেকে খোঁজ-খবর নেন এবং ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও সহজ করতে মন্ত্রীকে নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সম্প্রতি ভারত সফর থেকে ফেরা স্বরাষ্ট্রমন্ত্রী তার সফরের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রী ঈদ জামাত, কোরবানি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেসব বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

শেখ হাসিনার সঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও বৈঠক করেন। প্রধানমন্ত্রী এ সময় ডেঙ্গু জ্বরের চিকিৎসার সার্বিক বিষয়ে মন্ত্রীকে বিভিন্ন নির্দেশনা দেন।

গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন তার উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাহারা খাতুন, জাহাঙ্গীর কবীর নানক, অসীম কুমার উকিল প্রমুখ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

অভিনেত্রীর আত্মহত্যা মেয়েকে খুন করে

0

ভয়ংকর এক ঘটনা ঘটে গেল ভারতের মুম্বাইয়ে থানের কালওয়াতে। মেয়েকে খুন করে আত্মঘাতী হলেন টেলিভিশন অভিনেত্রী। সেই মারাঠী অভিনেত্রীর নাম প্রজ্ঞা প্রশান্ত সরকার এবং তার মেয়ের নাম শ্রুতি। মানসিক অবসাদে ভোগার কারণেই অভিনেত্রী এই ঘটনা ঘটিয়েছেন বলা দাবি পুলিশের। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করা হয়েছে। অভিনেত্রীর স্বামী প্রশান্তকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ৪০ বছর বয়সী প্রজ্ঞা ও তাঁর মেয়ে শ্রুতি থানের কালওয়া এলাকার গৌরী-সুমন সোসাইটিতে থাকতেন। প্রজ্ঞা দীর্ঘদিন ধরেই কোনো কাজ পাচ্ছিলেন না। আর্থিক সংকটের মধ্যে দিন কাটছিল। পুলিশের অনুমান, কাজ না পাওয়ার কারণে মানসির অবসাদের ভুগছিলেন অভিনেত্রী, আর সেকারণেই তিনি এই পথ বেছে নেন। প্রজ্ঞার মৃতদেহের পাশ থেকে পাওয়া সুইসাইড নোটে জানা যায়, তিনিই মেয়ে শ্রুতিকে গলা টিপে খুন করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রজ্ঞার স্বামী সকাল ৯:৩০টায় জিম থেকে ফিরে স্ত্রী ও মেয়ের মৃতদেহ দেখতে পান! সঙ্গে সঙ্গেই তিনি পুলিশেকে ফোন করে জানান, তার স্ত্রী প্রজ্ঞা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মেয়ে শ্রুতির দেহ পড়েছিল খাটের ওপর। অভিনেত্রীর স্বামী তখুনি তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। প্রজ্ঞা ও শ্রুতিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জয়ার বিপরীতে প্রসেনজিত

0

অসাধারণ অভিনয় দিয়ে ওপার বাংলার সিনেমা পাড়া মাতিয়ে যাচ্ছেন বাংলাদেশের জয়া আহসান। তার অভিনীত পরপর দুটি ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে। এবার শোনা যাচ্ছে একসঙ্গে বড়পর্দায় আসতে চলেছেন টালিউডের বিখ্যাত নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও জয়া আহসান। সবকিছু ঠিক চললে সেপ্টেম্বরেই শুরু হতে পারে ছবির শুটিং। ছবিটি পরিচালনা করবেন অতনু ঘোষ।

জানা গেছে, ২-৩টি চিত্রনাট্য নিয়ে প্রসেনজিতের সঙ্গে কথা হলেও কোনো গল্পই চূড়ান্ত হয়নি। তবে এই প্রথমবার নয়; আগেও জয়া ও প্রসেনজিতের সঙ্গে কাজ করেছেন অতনু ঘোষ। তার সিনেমা ‘ময়ূরাক্ষী’তে প্রসেনজিতের সঙ্গে ছিলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টপাধ্যায়। বাবা-ছেলের এই গল্প ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা বাঙালি ফিচার ছবির সম্মান পেয়েছিল।

‘ময়ূরাক্ষী’র পরে অতনুর নির্মিত ‘বিনিসুতোয়’ কাজ করেছেন জয়া আসহান ও ঋত্বিক চক্রবর্তী। মাস দেড়েক আগে জয়ার জন্মদিনে সোশ্যাল সাইটে শুভেচ্ছা জানান প্রসেনজিত। তবে প্রসেনজিতের বিপরীতে জয়াকে নিয়েই কাজ করবেন কিনা সে বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক অতনু। এই গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে দুই বাংলার দুই শক্তিমান অভিনয়শিল্পীকে একই ফ্রেমে দেখতে পারবে বাংলা ছবির দর্শকরা।

উল্লেখ্য, শ্রেষ্ঠ বাংলা ছবির ক্যাটাগরিতে এবারের ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে জয়া আহসান অভিনীত সৃজিত মুখার্জীর ছবি ‘এক যে ছিল রাজা’। বাংলাদেশের গাজীপুরের ভাওয়াল রাজার জীবন নিয়ে নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

জিতল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ার ‘এক যে ছিল রাজা’

0

ভাওয়াল রাজার বিস্ময়কর জীবনকাহিনী নিয়ে সৃজিত মুখার্জির সাড়া জাগানো মুভি ‘এক যে ছিল রাজা’ এ বছর সেরা বাংলা ছবি হিসেবে ভারতের ৬৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত এবং বাংলাদেশের জয়া আহসান। এছাড়া, সেরা হিন্দি ছবি হিসেবে জাতীয় পুরস্কার পাচ্ছে দুধর্ষ থ্রিলার ‘অন্ধা ধুন’ আর সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন আয়ুস্মান খুরানা ও ভিকি কৌশল।

বাংলাদেশের বর্তমান গাজীপুর জেলার একটি ঐতিহাসিক গল্প নিয়ে তৈরি ‘এক যে ছিল রাজা’। ভাওয়াল রাজার মৃত্যু এবং সন্ন্যাসী বেশে ফিরে আসার এক লোমহর্ষক গল্প ফুটিয়ে তুলেছেন সৃজিত মুখার্জী। ভাওয়াল সন্ন্যাসীর ঘটনা এবং আদালতের কেসের প্রেক্ষাপট উঠে এসেছে এই মুভিতে। একজন মানুষের জীবন এতটা নাটকীয় এবং রহস্যময় হতে পারে সেটা এই মুভি না দেখলে ধারণা করা যায় না। সবচেয়ে বড় ব্যাপার হলো, এই কেসটিতে জড়িয়ে পড়েছিল তৎকালীন ব্রিটিশ শাসকেরা। শেষ পর্যন্ত প্রিভি কাউন্সিল পর্যন্ত গড়ায় এই কেস। ভাওয়াল সন্ন্যাসী কেস জয়ের একদিন পরেই মারা যান।

ছবিতে ভাওয়াল রাজার বোনের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন জয়া আহসান। এই সুসংবাদ দিয়ে তিনি ফেসবুকে লিখেছেন, ‘দুটো কারণে এটি আমার কাছে এক বিরাট আনন্দের খবর হয়ে এসেছে। ২০১৭ সালে এ পুরস্কার পেয়েছিল কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’। আমি সে ছবির অন্যতম মুখ্য চরিত্রে ছিলাম। এ বছরের পুরস্কৃত ছবি ‘এক যে ছিল রাজা ছবি’তেও আমি অভিনয় করেছি। দ্বিতীয় আনন্দের বিষয় হলো, এ ছবির প্রেক্ষাপট বাংলাদেশের ভাওয়াল অঞ্চল। গবেষক দলের অংশ হিসেবে ছবিটিতে ভাওয়ালের স্থানীয় বাংলা উচ্চারণের ভঙ্গিমা নিয়ে আসার কাজটিতে আমি যুক্ত ছিলাম। কাকতালীয়ভাবে দুটো ছবির প্রেক্ষাপটই যে বাংলাদেশ, এটি আমার আনন্দের মাত্রা পূর্ণতর করেছে।’

এছাড়া মহান্তি ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছে তামিল অভিনেত্রী কীর্তি সুরেশ। ‘পদ্মাবত’ ছবির জন্য সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার উঠছে সঞ্জয় লীলা বনসালীর হাতে। ‘ঘুমর’ গানটি সেরা কোরিওগ্রাফির পুরস্কার পাচ্ছে। সামাজিক বিষয়ের উপর ছবি হিসেবে পুরস্কৃত হচ্ছে ‘প্যাডম্যান’। সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য পুুরস্কৃত হবে ‘উরি- দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। সহ অভিনেত্রী হিসেবে পুরস্কার পাচ্ছেন ‘বাধাই হো’ ছবির জন্য সুরেখা সিক্রি। বিনতে দিল গানের জন্য সেরা প্লে ব্যাক সিঙ্গার ‘বিনতে দিল।’

৫ স্তরের নিরাপত্তা জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে

0

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদের জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ শনিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, ডিএমপি ঈদ জামাতকে ঘিরে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পাঁচ স্তরের সুদৃঢ় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। এ ছাড়া থাকবে পোশাকধারী পুলিশ, সাদাপোশাকে ডিবি পুলিশ, স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট), কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), বোম্ব ডিসপোজাল ইউনিট, ওয়াচ-টাওয়ার, আর্চওয়ে ব্যবস্থা। এর মধ্য দিয়েই মুসল্লিদের ঈদ জামাতে প্রবেশ করতে হবে।

জাতীয় ঈদগাহ ময়দান ঈদের জামাতের জন্য সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ঈদের জামাতে ব্যাগ, ছুরি, চাকু, দেশলাইসহ কোনো ধরনের দাহ্য পদার্থ আনা যাবে না। মুসল্লিরা কেবল জায়নামাজ এবং বৃষ্টি হলে ছাতা সঙ্গে নিয়ে ঈদগাহে আসতে পারবেন। এর বাইরে কোনো কিছু সঙ্গে নিয়ে আসা যাবে না। নিরাপত্তার স্বার্থে পুলিশ মুসল্লিদের জায়নামাজ ও ছাতা তল্লাশির জন্য দেখতে চাইলে তা দেখাতে হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, ঈদগাহ মাঠে প্রবেশে মানুষের চলাচল নির্বিঘ্ন করতে আবদুল গণি রোড, দোয়েল চত্বর, মৎস্য ভবন মোড়সহ কয়েকটি এলাকায় ব্যারিকেড থাকবে। এসব সড়ক দিয়ে ঈদগাহের দিকে হেঁটে আসতে হবে। ব্যারিকেডের ভেতর ভিভিআইপি ছাড়া কোনো গাড়ি চলাচল করতে পারবে না।