Home Blog Page 3580

আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে আওয়ামী লীগের বিশেষ যৌথসভা

0

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বেলা ১১টায় এ বিশেষ যৌথসভা অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার দলটির উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত থাকবেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সব সদস্য, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের অন্তর্গত সব থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ও সব দলীয় কাউন্সিলর, ঢাকা মহানগর অন্তর্গত আওয়ামী লীগদলীয় সব সংসদ সদস্য।

এই বিশেষ সভায় সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

যুক্তরাষ্ট্রে বেশ কয়েক ডজন লোক আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

0

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো এক বার্তায় তিনি বলেন, ‘এ সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ওহিওতে ১৩ ঘণ্টার ব্যবধানে দুটি মারাত্মক গুলিবর্ষণের ঘটনায় ২৯ জন নিহত ও বেশ কয়েক ডজন লোক আহত হওয়ায় আমি অত্যন্ত মর্মাহত।’
তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি এ বর্বরোচিত সন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি।’
সন্ত্রাসীদের কোনো বর্ণ, জাতি বা ধর্ম নেই উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাদের একমাত্র পরিচয় তারা সন্ত্রাসী।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের ঘোষিত ও অনুসৃত নীতি হচ্ছে ‘সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স’।
শেখ হাসিনা বলেন, ‘আমার প্রিয় বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আমার পরিবারের অধিকাংশ সদস্য ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার শিকার হন। আমি নিজেও আমার জীবনে বেশ কয়েকবার সন্ত্রাসী হামলার শিকার হয়েছি।’
প্রধানমন্ত্রী ট্রাম্পের কাছে এবং তার মাধ্যমে বন্ধুপ্রতিম মার্কিন জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।
তিনি বলেন, ‘আপনাদের সকলের জন্য বিশেষ করে শোক-সন্তপ্ত পরিবারবর্গের জন্য আমাদের সহমর্মিতা ও প্রার্থনা রইল। এই মর্মান্তিক ও কঠিন সময়ে আমরা আপনাদের পাশে রয়েছি এবং আমাদের দুদেশ ও এর বাইরে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং সহিংস উগ্রবাদ মোকাবেলায় আমাদের সর্বাত্মক সহায়তার প্রস্তাব করছি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘এই কঠিন সময়ে আসুন আমরা ঘৃণা ও কট্টরপন্থার বিরুদ্ধে আমাদের প্রচেষ্টা বহুগুণ জোরদার করি এবং আমাদের গ্রহ থেকে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের হুমকি নির্মূল এবং এটিকে আগামীর প্রজন্মের জন্য আরো নিরাপদ করে গড়ে তুলতে আমাদের একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি।’
শেখ হাসিনা এই দু ঘটনায় নিহতদের আত্মার চির শান্তি এবং তাদের বিদেহী আত্মার মুক্তি কামনা করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিষয়টি আমরা বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিয়েছি

0

লন্ডনে বিবিসি বাংলার সাথে একান্ত সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘটনা চক্রে কিছু ঘটনা হয় তো ঘটতে পারে। গত ১০ বছরে এই ব্যাপরে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। যখন আমি নিজের বাবা-মা, ভাই-বোনকে হারালাম খুনিদেরকে বিচার না করেন তাদের ইনডেমনিটি দেয়া হলো। অর্থাৎ অপরাধকে প্রশ্রয় দেয়া হল। আমাদের তো বিচার পেতে ৩৫ বছর অপেক্ষা করতে হয়েছে। যে দেশে অপরাধকে স্বীকৃতি দিয়েই একটি সামাজিক ব্যবস্থা গড়ে তোলা হয়, সেই দেশে অপরাধ নিয়ন্ত্রণ করা অত্যন্ত কঠিন হয়ে যায়।
বিবিসির মানসী বড়ুয়ার কছে দেওয়া দীর্ঘ এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের এবং জনগণের নিরাপত্তার স্বার্থে যে কোনো উস্কানির বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হয়। কিন্তু শুধুমাত্র সরকারের সমালোচনা করতে মিডিয়াকে বাধা দেয়া হয় না। বিবিসি বাংলাকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, গণতন্ত্র, অনাদায়ী ব্যাংক ঋণ এবং হেফাজতে মৃত্যু ও নির্যাতন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন শেখ হাসিনা।
তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নির্যাতনের বিষয়টি আমরা বন্ধ করতে যথাযথ ব্যবস্থা নিয়েছি। এখন সেইভাবে হেফাজতে মৃত্যু হয় না। নির্যাতনও যে তেমন করা হয় তা না তবে, আন্তজার্তিকভাবে অপরাধীর কাছ থেকে তথ্য সংগ্রহ করার জন্য কতোগুলো নিয়ম আছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারি সংস্থাকে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠিয়ে প্রশিক্ষণ দেয়া হয়। সে অনুযায়ী অপরাধীর কাছ থেকে তথ্য নিতে চান, সেখানে আন্তর্জাতিকভাবে যা যা করা হয় তার বাইরে কিছু করা হয় না।
শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পর জাতির পিতাকে হত্যা করা হলো। এই কালচারটাই চলে আসলো এবং এটাই প্রচলিত হলো। সেখান থেকে ফিরিয়ে একটি গণতান্ত্রিক ধারায় নিয়ে আসা যেখানে মিলিটারি শাসন চলছিলো। কখনো সরাসারি কখনো নাম পরিবর্তন করে। মূলত ক্ষমতা ক্যান্টনমেন্টের ভেতরেই ছিলো, এটিই হলো বাস্তবতা। এই যে কালচার দীর্ঘ বছরের পর বছর চলেছে, সেখান থেকে ফিরিয়ে দেশেকে একটি সুষ্ঠু ধারায় নিয়ে আসা কঠিন দায়িত্ব। এই কঠিন দায়িত্বটি আমরা পালন করে যাচ্ছি। কাজেই এখন যারা বলছে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তারা তেমন কোনো তথ্য দিতে পারবে না। একটা শ্রেণি আছে যারা এই অপপ্রচার চালাচ্ছে। তাদের ভেতর একটা অসাংবিধানিক বা অস্বাভাবিক সরকার অথবা ইমার্জেন্সি সরকার বা মিলিটারি রোলার আসলে তাদের খুব দাম বেড়ে যায়। খুটিনাটি বিষয় নিয়ে তারা সারাক্ষণ আমাদের পেছনে লেগেই থাকে। কিন্তু আমার কথা হলো দেশের মানুষ ভালো আছে কিনা।
অর্থনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০০৫-৬ সালে দেশে দারিদ্রের হার ৪১ ভাগের ওপরে ছিলো কিন্তু তা কমে ২১.৪ ভাগে কমে এসেছে। মাত্র ১০ বছরে তা অর্জন করতে পেরেছি। মাথাপিছু আয় মাত্র যা মাত্র ৪’শ-৫’শ মার্কিন ডলার ছিলো, তা থেকে ২ হাজার মার্কিন ডলারে পৌঁছে যাচ্ছি। প্রবৃদ্ধি যখন বাড়তে থাকে, সাথে মূল স্ফিতিও বাড়তে থাকে কিন্তু তা আমরা বাড়তে দেইনি, নিয়ন্ত্রণে রেখেছি। খুব স্বাভাবিকভাবে যার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়।
তিনি আরো বলেন, আদিকাল থেকে মানুষের মাঝে একটি প্রবণতা আছে, অন্য জায়গাতে গিয়ে নিজের ভাগ্য পরিবর্তন করতে হবে। তার সাথে দারিদ্রের যে বিষয় তা যুক্ত করতে পারেন না। এটি হলো এক ধরনের প্রবণতা। এখন কেউ যদি দেশে কাজ করতে চায়, সেক্ষেত্রে যুবকদের বিনা জামানতে লোন দেয়ার করে দিয়েছে সরকার

কলেজ ছাত্র খুন ঈদে বাড়ি যাওয়ার পথে

0

কলেজ ছুটি হয়ে যাওয়ায় গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন কলেজছাত্র ফারদিন ইসনা আশারিয়া রাব্বি (১৯)। রেলস্টেশনে পৌঁছানোর আগেই কে বা কারা তাঁকে কুপিয়ে হত্যা করে। আজ মঙ্গলবার ভোরে রাজশাহী নগরের বর্ণালি মোড়ে এই ঘটনা ঘটে। ফারদিন রাজশাহী সিটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর গ্রামে। বাবার নাম মোজাফফর হোসেন।

পুলিশ সূত্র জানায়, ফারদিন শহরের একটি মেসে থাকতেন। ঈদের ছুটিতে তিনি আজ সকাল ৬টা ২০ মিনিটের তিতুমীর এক্সপ্রেস ট্রেনে করে বাড়ির যাওয়ার জন্য মেস থেকে বেরিয়েছিলেন। পথে বর্ণালি মোড়ে তিনি হত্যাকাণ্ডের শিকার হন। তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাই মনে করা হচ্ছিল। কিন্তু ফারদিনের ব্যাগ, মানিব্যাগ, মোবাইল খোয়া যায়নি। তাই এখন ঘটনাটিকে হত্যা বলেই মনে করছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, প্রচুর রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই ফারদিনের মৃত্যু হয়েছে। একে ছিনতাই নয়, খুন বলেই মনে হচ্ছে। কারণ, ছিনতাইয়ের জন্য হত্যা হলে ফারদিনের মালামাল নিয়ে যাওয়ার কথা। কিন্তু তাঁর ব্যাগ, মানিব্যাগ, মোবাইল ফোন সঙ্গেই পাওয়া গেছে।

ফারদিনের লাশ এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

0

মাত্র দুই সপ্তাহের কম সময়ের মধ্যে আজ মঙ্গলবার চতুর্থবারের মতো পূর্ব উপকূলের দিকে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে পরীক্ষা চালায় দেশটি।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী নতুন করে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ার দক্ষিণাঞ্চলীয় হুয়াংহাই প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

যুক্তরাষ্ট্র বলেছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার থেকে কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়া যে যৌথ সামরিক মহড়া শুরু করেছে, তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে উত্তর কোরিয়া। যদিও সিউল ও ওয়াশিংটন দাবি করছে, এবারের বার্ষিক যৌথ মহড়া অনেকটা সীমিত আকারে অনুষ্ঠিত হচ্ছে। কিন্তু পিয়ংইয়ং বলছে, এ মহড়ার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে অর্জিত সমঝোতা লঙ্ঘন করা হয়েছে।

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাদের যৌথ মহড়াকে বৈধতা দেওয়ার লক্ষ্যে সব ধরনের ছলচাতুরী ব্যবহার করছে। কিন্তু এসব করে এই মহড়ার আগ্রাসী চরিত্র ঢেকে রাখা যাবে না।

গত শুক্রবার পূর্ব সাগর লক্ষ্য করে দুটি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। ক্ষেপণাস্ত্র দুটি ২২০ কিলোমিটার দূরে গিয়ে সাগরে পড়লেও এগুলো তুলনামূলক কম উচ্চতা দিয়ে উড়ে যায়। এ ছাড়া এগুলোর গতিও ছিল অনেক বেশি।

এর আগে গত বুধবার উত্তর কোরিয়া আরো দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। ক্ষেপণাস্ত্র দুটি ৩০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় উঠে ২৫০ কিলোমিটার দূরের কল্পিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। আর গত ২৫ জুলাই প্রথমবার উত্তর কোরিয়া যে দুটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায়, সেগুলোর একটি গিয়ে পড়ে প্রায় ৬৯০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জাপান সাগরে।

কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গ্রেপ্তার

0

ভারতের জম্মু-কাশ্মীরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এদিকে গৃহবন্দি থাকা অবস্থায় জম্মু-কাশ্মীরের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার রাত থেকেই গৃহবন্দি ছিলেন তাঁরা। অবশেষে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হলো তাঁদের। এ ছাড়া বর্ষীয়ান কংগ্রেস নেতা সাজ্জাত লোনকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

একটি সূত্র জানিয়েছে, মেহবুবা মুফতিকে শ্রীনগরের বাসভবন থেকে কিছুটা দূরের একটি সরকারি গেস্ট হাউজে নিয়ে যাওয়া হয়েছে।

মেহবুবা মুফতি বিজেপির সঙ্গে জোট করে একসময় জম্মু-কাশ্মীরে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। কিন্তু গত বছর জুনে সেই জোট ভেঙে যায়। পতন হয় সরকারের। গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কাশ্মীরে সেনা সংখ্যা বৃদ্ধির উদ্যোগের পর থেকে উপত্যকার রাজ্যনীতিতে সক্রিয় হয়ে উঠেছিলেন পিডিপি নেত্রী। উপত্যকার বিরোধীদলগুলোকে একত্রিত করতে মুল ভুমিকা নেন তিনি।

মেহবুবার উদ্যোগে রবিবার ফারুক আবদুল্লাহর শ্রীনগরের বাসভবনে বৈঠকে বসেছিল কাশ্মীরের দলগুলো। দীর্ঘ আলোচনার পরে এদিন রাতে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের প্রস্তাব পাশ করে রাজ্যসভা। এর কিছুক্ষণ পরেই মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ এবং সাজ্জাত লোনের মতো কাশ্মীরি নেতাদের গ্রেপ্তারের খবর আসতে থাকে।

ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ, যা কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেয়, তা বিলোপ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বলেই এতদিন বিশেষ সুবিধা ভোগ করে আসছিল জম্মু-কাশ্মীর।

সোনাক্ষী সিনহার জন্য সুযোগ্য পাত্র দরকার

0

পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার মারপিট, নাচ-গান জানা এই বলিউড তারকার জন্য খানদানি পাত্র খুঁজছেন বাবা শত্রুঘ্ন সিনহা। আর সেই পাত্র হতে হবে বলিউডের বাইরের।সোনাক্ষীর ভালো লাগে প্রেম করতে, প্রেমে পড়তে। মুখে সে কথা বলতে পারেন না। সে রকম ইঙ্গিত দিয়েছেন তিনি। বন্ধুদের মধ্যে যাঁরা প্রেম করে বিয়ে করেছেন, তাঁদের বেশ ভালোই লাগে সোনাক্ষীর। ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা নন তিনি। প্রেম নিয়েও তাই তেমন কিছু শোনা যায়নি। বন্ধুদের মধ্যে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, সোনম কাপুর ও আনুশকা শর্মারা নিজেদের পছন্দের মানুষকে বিয়ে করেছেন। সোনাক্ষীর কেবল মনের মানুষ নেই। নাকি আছে?

প্রেমে পড়াটা সোনাক্ষীর কাছে এক দারুণ ব্যাপার। বিষয়টি মিস করছেন তিনি। যদিও এখনো ভালোবাসার পেছনে দৌড়াতে শুরু করেননি তিনি। তিনি বলেন, ‘বন্ধুদের অনেকেই তাদের মনের মানুষকে খুঁজে পেয়েছে। তাদের সুখে থাকতে দেখে আমার ভালোই লাগে। আমাকেও এ রকম একটি জীবনের স্বপ্ন তাড়া করে বেড়ায়। যেসব মেয়ের কাছে রোমান্স ও সম্পর্কে জড়ানোটা স্বপ্নের মতো, আমি সে রকম একজন। তবে মনে হচ্ছে, ভালোবাসাই আমাকে খুঁজে নেবে।’

তবে সোনাক্ষী যে প্রেমে কখনই জড়াননি, এমন নয়। একবার সেই প্রেমিকের কথা বলেছিলেন তিনি। সেটা কেউ অবশ্য মনে রাখেনি। কিন্তু তাঁকে নিয়ে কি ভাবছেন মা–বাবা? সোনাক্ষী বলেন, ‘মা-বাবা চান আমি যেন খানদানি কোনো পাত্রের সঙ্গে প্রেম করি। কিন্তু সে যেন বলিউডের কেউ না হয়।’

মা–বাবার সঙ্গে কন্যার প্রত্যাশা—দুইয়ে দুইয়ে চার হলেই হয়তো বেজে উঠবে বিয়ের বাদ্য। এই মুহূর্তে প্রেক্ষাগৃহে চলছে সোনাক্ষীর খানদানি সাফাখানা ছবিটি। তাঁকে দেখা যাবে মিশন মঙ্গল ছবিতেও। মিশন মঙ্গল-এ আরও দেখা যাবে অক্ষয় কুমার, বিদ্যা বালান, তাপসি পান্নু, কৃতি শ্যানন, কৃতি কুলহারি, নিথিয়া মেনন ও শারমান যোশির মতো একঝাঁক তারকাকে। সূত্র: ডিএনএ

আলিয়া জানিয়েছেন তিনি আসলে কতগুলো সন্তানের মা হতে চান

0

বন্ধু দিবসে বিটাউনের অলিগলিতে ছিল খুশির আমেজ। বলিউড তারকারা নিজেদের মতো করে দিনটি উদ্‌যাপন করেছেন। এদিকে বলিউড সুন্দরী আলিয়া ভাট দিনটি বিশেষভাবে সেলিব্রেট করেছেন। এই দিনে প্রিয় বান্ধবী আকাঙ্ক্ষা রঞ্জনের সঙ্গে এক ভিডিও শুট করেন তিনি। ভিডিওতে আলিয়াকে বান্ধবী আকাঙ্ক্ষার সঙ্গে অত্যন্ত খোশমেজাজে দেখা গেছে। এমনকি বান্ধবীর কাছে অনেক গোপন কথা অকপটে স্বীকার করেছেন। এখানে আলিয়া জানিয়েছেন, তিনি আসলে কতগুলো সন্তানের মা হতে চান।

আলিয়া ভাট তাঁর ইউটিউব চ্যানেলে আকাঙ্ক্ষার সঙ্গে এক মজার ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে তাঁর অনেক অজানা খবর উঠে এসেছে। সেখানে আলিয়া বলেছেন, তাঁর প্রিয় ঠিকানা লন্ডন। আর তিনি স্থায়ী হতে চান যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সম্প্রতি জানা গেছে, লস অ্যাঞ্জেলেসে তিনি নতুন বাসা নিয়েছেন। আর সন্তানের প্রসঙ্গ আসতে আলিয়া বলেন, দুটি পুত্র সন্তান চান তিনি। আলিয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। আর ভিডিওটি সবাই খুব পছন্দ করেন।

আলিয়া এখন ব্যস্ত বাবা মহেশ ভাট পরিচালিত ‘সড়ক টু’ ছবির শুটিংয়ে। আগামী বছর মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখার্জি পরিচালিত এই ছবিতে প্রথম তিনি জুটি বেঁধেছেন প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। শোনা যাচ্ছে, করণ জোহর ‘দুলহানিয়া’র সিকুয়াল করতে চান। তাই এই ছবিতে আবার আলিয়া ভাট আর বরুণ ধাওয়ানকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

মনের অসুখ ছোট নয় : দীপিকা পাড়ুকোন

0

বলিউড তারকাদের ভেতর একটা বিশেষ কারণ দীপিকাকে অন্য সবার থেকে আলাদা করেছে। অন্যরা যেখানে গণমাধ্যমে নিজেদের হতাশা লুকাতে ব্যস্ত, দীপিকা পাড়ুকোন সেখানে আয়োজন করে নিজের হতাশার বিষয়ে কথা বলেছেন। বলেছেন, মনের অসুখ ছোট নয়। মানসিক স্বাস্থ্যকে মোটেই হেলাফেলা করা যাবে না। দীপিকা পাড়ুকোন অনেককেই এই বার্তা দিতে পেরেছেন। মন খুলে বলেছেন বিষণ্নতার সঙ্গে নিজের যুদ্ধের কথা।

শুধু তা-ই নয়, হতাশাকে স্বাভাবিক ও মহামারি রোগ বলে ঘোষণা করেছেন তিনি। আর মানসিক সমস্যাবিষয়ক সচেতনতা গড়তে নিজের একটা সংস্থাও চালু করেছেন, যার নাম দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন। তিনি মনে করেন, প্রতিটি প্রতিষ্ঠানে একজন মনোরোগবিশেষজ্ঞ দরকার। হতাশা মানুষকে গ্রাস করে ধীরে ধীরে। আবার কোন মুহূর্তে হতাশা বাতাসে মিলিয়ে যায় তা-ও ধরা যায় না। দীপিকার ভাষায়, ‘ধরুন আপনাকে নিয়ে বিমানটা মেঘের ভেতর দিয়েই যাচ্ছে, হঠাৎ মেঘ সরে গেল, আর আপনি সূর্যটা দেখতে পেলেন, হতাশা কেটে যাওয়ার অনুভূতি অনেকটা তেমন।’

সম্প্রতি ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আবারও কথা বলেছেন নিজের বিষণ্নতা নিয়ে। বলেছেন, ‘ডিপ্রেশনের দিনগুলোতে কেবল একটা শব্দই আমার অনুভূতিকে বর্ণনা করতে পারে। সংগ্রাম। প্রতিটি মুহূর্তে আমি সংগ্রাম করেছি। পুরোটা সময় আমার নিজেকে কেবল বিধ্বস্ত মনে হতো। অনেকে এই অনুভূতিকে মন খারাপ ভেবে ভুল করত। কিন্তু এটা মন খারাপ থেকে অনেক ভয়াবহ পরিস্থিতি।’

২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে ‘ভোগ’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খান দীপিকা পাড়ুকোনের নাম উল্লেখ না করে বলেছিলেন, ‘ইদানীং অনেককেই দেখা যায় “আমি হতাশ, আমি বিষণ্ন, আমার মন খারাপ” এগুলো বলতে। আর এই শব্দগুলোকে অনেক বেশি মনোযোগ আর গুরুত্ব দিতে। আমার হতাশা বা বিষণ্নতাকে প্রশ্রয় দেওয়ার মতো বিলাসিতা করার সময় নেই, সুযোগও নেই।’

আবারও সালমান খানের সেই বিতর্কিত মন্তব্যের জবাব দিয়েছেন দীপিকা। বলেছেন, ‘একজন বড় পুরুষ তারকা একবার মন্তব্য করেছিলেন তিনি নাকি বিষণ্ন হওয়ার মতো বিলাসী নন। যেন বিষণ্নতা একটা বিলাসিতা। যেন মানুষ বিষণ্ন হবে কি হবে না, সেই সিদ্ধান্ত তার নিজের। এসব মিথ ভাঙার সময় হয়েছে।’ দীপিকা আরও বলেন, শেষবার তিনি যখন বিষণ্নতা লিখে গুগল করেছিলেন, মানসিক রোগই দেখেছিলেন।

এ সময় দীপিকা হতাশা, বিষণ্নতা নিয়ে প্রকাশ্যে কথা বলার অনুভূতিও জানান। বলেন, ‘যখন আমি সবার থেকে আড়াল করা, চেপে রাখা অনুভূতিগুলো নিয়ে কথা বললাম, যেন মুক্তি পেলাম। যেন আমার কাঁধের ওপর কেউ খুব ভারী কিছু একটা চেপে বসে ছিল, সেটা নেমে গেল। আমি হঠাৎ করেই স্বাধীনতার সুখ পেলাম।’

সাকিবের রংপুর রাইডার্সে নাম লেখানো নিয়ে হইচই

0

গত মাসের শেষ দিনে বেশ ঘটা করেই ঘোষণাটা দিয়েছিল রংপুর রাইডার্স। ঢাকা ডায়নামাইটসের সাকিব আল হাসান এবারের বিপিএলে তাদের হয়ে খেলবেন। ফ্র্যাঞ্চাইজি মালিকের সঙ্গে সাকিবের হাস্যোজ্জ্বল ছবি ছাপা হলো। সাকিব বললেন, তিনি রংপুরে গিয়ে খুশি। রংপুরও সাকিবকে পেয়ে আনন্দিত।

আনুষ্ঠানিক ঘোষণা না হলেও সাকিবের দলবদলের মতোই শোনা যাচ্ছিল আরও দুটি গুঞ্জন। তামিম ইকবাল কুমিল্লা ভিক্টোরিয়ানস ছেড়ে খুলনা টাইটানসে আসবেন। মুশফিকুর রহিম কুমিল্লায় যাবেন চিটাগং ভাইকিংস থেকে। বিদেশি কয়েকজন তারকারও বিপিএল-ঠিকানা ঠিক হয়ে গেছে বলে শোনা যাচ্ছিল। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান ঢাকা ডায়নামাইটসে, রাজশাহী কিংসে পল ডুমিনি। কিন্তু কাল এক সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের হয়ে বিসিবি পরিচালক মাহবুবুল আনাম যা বললেন, তাতে দলবদলের ওসব খবরের এখন আর কোনো মানে থাকল না।

ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান চুক্তি অনুযায়ী, সপ্তম আসর থেকে বিপিএল গড়াবে চার বছরের নতুন চক্রে। আর নতুন চক্র মানেই ফ্র্যাঞ্চাইজি-গভর্নিং কাউন্সিলের মধ্যে নতুন করে চুক্তি। সে চুক্তি হওয়ার পরই ঠিক হবে খেলোয়াড় নিলামের নিয়ম-কানুন। ‘আইকন’ বা ‘এ প্লাস’ শ্রেণি থাকবে কি না, পুরোনো খেলোয়াড় ধরে রাখা যাবে কি না, ‘আইকন’রা স্বাধীনভাবে অন্য দলে যেতে পারবেন কি না—নতুন চক্রে এই সবকিছুর ব্যাপারেই সিদ্ধান্ত হবে নতুন করে। সাকিবসহ তিন আইকন যে এর মধ্যেই নতুন দলে যাওয়া নিশ্চিত করেছেন, সে বিষয়ে কথাই বলতে চাননি মাহবুবুল আনাম। বিপিএল যেখানে নতুন করে শুরু হচ্ছে, সেখানে এসব নিয়ে আলোচনার প্রয়োজন মনে করেননি তিনি।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে মাহবুবুল আনামের দুই পাশে ছিলেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিপিএল গভর্নিং কাউন্সিলের ছয় কর্মকর্তা। তবে তাঁরা কেউ কিছু বললেন না। গভর্নিং কাউন্সিলের কেউ না হয়েও সব ব্যাখ্যা দিলেন মাহবুবুল আনাম। জানালেন, বিপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে নতুন চুক্তির জন্য আলোচনায় আসতে ৪৮ ঘণ্টার মধ্যে চিঠি দেওয়া হবে। চিটাগং ভাইকিংস আসবে নতুন মালিকানায়, যোগ হতে পারে অষ্টম ফ্র্যাঞ্চাইজিও। যদিও রাতে জানা গেছে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। বর্তমান আরেকটি ফ্র্যাঞ্চাইজি বিপিএলে আর না–ও থাকতে পারে বলেই দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানার জন্য আবেদনপত্র চেয়ে বিজ্ঞাপন দিয়েছে বিসিবি। মাহবুবুল আনামের আশা, এ মাসের মধ্যেই নতুন ফ্র্যাঞ্চাইজি নেওয়া এবং ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা সপ্তম বিপিএল। সব শ্রেণিতে খেলোয়াড় নিলাম হবে এর মাস দুয়েক আগে।

বিসিবির হঠাৎ এত কিছু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন পড়ল আসলে সাকিব রংপুরে নাম লেখানোতেই। এক সাকিবের কারণেই অসময়ে বিপিএল নিয়ে এত হইচই। মুশফিক, তামিমের দলবদলের গুঞ্জন যখন এল, বিদেশিদের নাম যখন শোনা গেল, তখনো বিসিবির মনে হয়নি, আরে, এবার তো বিপিএল নতুন চক্রে ঢুকছে! তাহলে দলগুলো আগেভাগে খেলোয়াড় নিচ্ছে কীভাবে? রংপুর সাকিবকে দলে টানার ঘোষণা দেওয়ার পরই নড়েচড়ে ওঠেন গভর্নিং কাউন্সিলের সদস্যরা। গত তিন-চার দিনে তারা নিজেদের মধ্যে একাধিক বৈঠক করেন। বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আলোচনায় বসেন। কাল মিরপুরে সংবাদ সম্মেলনের আগেও গভর্নিং কাউন্সিল আরেকবার সভায় বসে। কেন, কী কারণে এত বসাবসি, সে ব্যাপারে সংবাদ সম্মেলনের আগে কর্মকর্তারা কেউই কিছু বলতে রাজি হননি। তবু উদ্দেশ্যটা বুঝতে অসুবিধা হয়নি কারও—সাকিবের রংপুর গমন ঠেকাও।

নিয়মের মারপ্যাঁচে তাতে আপাতদৃষ্টিতে সফল গভর্নিং কাউন্সিল। চুক্তিতে যদি থাকেই যে সপ্তম আসর থেকে বিপিএল নতুন চক্রে গড়াবে, সেটি জানা উচিত ছিল রংপুর রাইডার্সেরও। তবে এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিটির প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বললেন ভিন্ন কথা, ‘আমরাও জানি এবার নতুন করে চুক্তি হবে। তবে গত জুনে গভর্নিং কাউন্সিল আমাদের ই–মেইলে এবারের বিপিএলের জন্য প্রস্তুতি নিতে বলে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছিলাম। তা ছাড়া গত বিপিএলের আগে সব ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে একটি সভায় গভর্নিং কাউন্সিল জানিয়েছিল, সেবারের নিয়ম-কানুন পরবর্তী তিন বছর বলবৎ থাকবে। সে হিসাবে তো সাকিব দল বদলাতেই পারে।’ মুঠোফোনে যোগাযোগ করা হলে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া সাকিব এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি।

সাকিবের দুর্ভাগ্য বটে। ‘আইকন’ বা ‘এ প্লাস’ শ্রেণির ক্রিকেটারদের দল বদলানোর ঘটনা বিপিএলের প্রতি মৌসুমেই ঘটেছে। অথচ তিনি যখন নতুন ঠিকানায় যেতে চাইলেন, তখনই পড়লেন বাধায়! ২০১৬ সালের বিপিএলের আগে এটা নিয়মই করে দেওয়া হয় যে আইকন খেলোয়াড়েরা চাইলে স্বাধীনভাবে ফ্র্যাঞ্চাইজি বেছে নিতে পারবেন। রংপুর থেকে সেবারই ঢাকায় আসেন সাকিব। তা ছাড়া গত বিপিএলের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের কাছে হারের পর ঢাকা ডায়নামাইটস থেকেই শোনা গিয়েছিল, এবার তারা সাকিবকে রাখবে না। সাকিবের প্রতি বিরক্তি প্রকাশ করেছিলেন ফ্র্যাঞ্চাইজির কেউ কেউ। এমনকি এবার বিশ্বকাপের আগেও সে রকমই মনোভাব ছিল তাদের। সাকিবের নতুন দল খোঁজার সেটিও একটি কারণ। কিন্তু সেই ঢাকা সাকিবকে হারিয়ে এত ‘শোকার্ত’ কেন? আসলে বিশ্বকাপে অমন দুর্দান্ত পারফরম্যান্সের পর সাকিবকে হারাতে চাইবে কোন দল!

নতুন প্রেক্ষাপটে অবশ্য সুযোগ পেলেও সাকিবকে হয়তো রাখবে না ঢাকা। কাউকে ইচ্ছার বিরুদ্ধে খেলিয়ে যে ভালো পারফরম্যান্স আশা করা যায়