Home Blog Page 2623

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ২ কোটি ৮৮ লাখ মানুষ

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৯০ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৮৩ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ কোটি ৮৮ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১০ লাখ ৯০ হাজার ১৫০ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ১৮১ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৮৩ লাখ ৫০ হাজার ৮৫৫ জন চিকিৎসাধীন এবং ৬৯ হাজার ৮১২ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৩৬৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

‘শান্তি চুক্তি’ সত্ত্বেও তালেবান অবস্থানে বিমান হামলা চালাল আমেরিকা

0

আফগানিস্তানের তালেবানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ সই করা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়।

আফগানিস্তানের তালেবানের সঙ্গে ‘শান্তি চুক্তি’ সই করা সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল সনি লিজেট বলেছেন, তালেবানের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করার লক্ষ্যে গত দু’দিনে হেলমান্দ প্রদেশে তালেবানের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। তিনি আরো বলেন, তালেবানের যেকোনো ধরনের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করতে সহযোগিতা করে যাবে মার্কিন সেনাবাহিনী।

এদিকে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার অবিলম্বে হামলা বন্ধ করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, “তালেবানকে অবিলম্বে হেলমান্দ প্রদেশে হামলা এবং সারাদেশে সহিংসতা বন্ধ করতে হবে। এ ধরনের হামলা তালেবান-মার্কিন চুক্তির পরিপন্থি এবং চলমান দোহা শান্তি আলোচনাকে অবজ্ঞা করার শামিল।”

আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে প্রায় দুই দশক যুদ্ধ করার পর গত ফেব্রুয়ারিতে এই গোষ্ঠীর সঙ্গে শান্তি চুক্তি সই করে আমেরিকা। চুক্তিতে তালেবানের পক্ষ থেকে নিরাপত্তার নিশ্চয়তার বিপরীতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা বলা হয়। সেইসঙ্গে দেশে পরিপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আফগান সরকারের সঙ্গে শান্তি আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ হয় তালেবান।

সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে কাতারের রাজধানী দোহায় কাবুল সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনা চলমান থাকা অবস্থায় আফগানিস্তানের বিভিন্ন স্থানে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অব্স্থার উন্নতি

0

করোনায় আক্রান্ত ভারতীয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অব্স্থার কিছুটা উন্নতি হয়েছে। খুলে দেয়া হয়েছে ভেন্টিলেশন।

ডাকে সাড়াও দিচ্ছেন তিনি। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন তার চিকিৎসকরা। অবশ্য জানিয়েছেন, এখনও শঙ্কামুক্ত নন সৌমিত্র।

গেলো এক সপ্তাহ ধরে কলকাতার বেলভিউ নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছেন তিনি। ডাক্তাররা জানিয়েছেন, সৌমিত্রের ফুসফুস এবং মস্তিস্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। মূত্রথলিতেও ঘটেছে সংক্রমণ।

গেলো শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরইমধ্যে দু’দফায় দেয়া হয়েছে প্লাজমা থেরাপি।

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ১০ লাখ ৯০ হাজারের বেশি

0

বিশ্বজুড়ে আরও প্রায় ৫ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে করোনাভাইরাসে। টানা বেশ কিছুদিন দৈনিক প্রাণহানির শীর্ষে থাকা ভারতকে টপকে মঙ্গলবার মৃত্যু তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র।

৭৮৪ জনের মৃত্যুতে দেশটির মোট প্রাণহানি ২ লাখ ২১ হাজারের কাছাকাছি। দৈনিক মৃত্যু সংখ্যায় এরপরেই ভারত। দেশটিতে মঙ্গলবার প্রাণ গেছে ৭২৩ জনের। গেল কিছুদিনের মতোই এখনও সংক্রমণের শীর্ষে দেশটি। সংক্রমণ শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৫শ’য়ের ওপর। ভারতে মোট মৃত্যু দাঁড়িয়েছে ১ লাখ ১০ হাজারের বেশি।

এদিন সাড়ে ৩ শতাধিক মৃত্যু হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনায়। সংক্রমণ বেড়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য আর আর্জেন্টিনায়। করোনায় বিশ্বে মোট প্রাণহানি ১০ লাখ ৯০ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্ত ৩ কোটি ৮৩ লাখ ৪৫ হাজারের বেশি।

এসএসসি-এইচএসসির নম্বর ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা!

0

করোনাভাইরাসের কারণে চলতি বছরের এইচএসসি পরীক্ষা বাতিল করে শতভাগ শিক্ষার্থীকে পাশ করার সিদ্ধান্ত নেয় সরকার। গত সপ্তাহে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, জেএসএসি এবং এসএসসি পরীক্ষার গড় ফলাফলের ভিত্তিতেই এবার এইচএসসির ফলাফল মূল্যায়ন হবে। এর ফলে নতুন পদ্ধতিতে এসএসসি এবং এইচএসসির জিপিএ নম্বর ছাড়াই স্নাতক ভর্তি পরীক্ষার চিন্তাভাবনা করছে যাচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো।

আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নীতিনির্ধারকরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এক আলোচনা সভায় বসবে। সেখানে বিস্তারিত আলাপ করে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আহ্বায়ক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এবার লিখিত পরীক্ষার ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

তাঁর মতে, এ বছরের ভর্তি পরীক্ষায় আমরা এসএসসি এবং এইচএসসির ফলাফলের নম্বর বিবেচনা করবো না। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে পূর্বের দুই পাবলিক পরীক্ষার ফলাফল মূল্যায়ন না করার এটা সবচেয়ে ভালো সুযোগ। এই বিষয়টি নিয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে আমি আলোচনা করবো।

ইউজিসির সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার করণীয় নিয়ে আগামী ১৫ অক্টোবর উপাচার্যদের একটি বৈঠক ডেকেছি। সেখানে এ বিষয়ে বিস্তারিত আলাপ করা হবে। তবে আমাদের অবস্থান হলো, ভর্তিচ্ছুদের বিগত দুটি পাবলিক পরীক্ষার নম্বর বাদ দিয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাবীদের বের করে নিয়ে আসা।

তাঁর মতে, শিক্ষার্থীদের ভালোর স্বার্থে ভর্তি পরীক্ষায় এসএসসি এবং এইচএসসির নম্বর বাদ দেওয়ার কোনো বিকল্প নেই।

সূত্র মতে, চলতি বছর দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ই ইউজিসির অধীনে সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আলাদাভাবে নিজস্ব ব্যবস্থাপনায় স্নাতক পরীক্ষা নেবে।

দেশের ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রায় ৬০ হাজার আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদনের জন্য এসএসসি এবং এইচএসসিতে নুন্যতম জিপিএ ২.৫০ হওয়ায় প্রতিবছরই অন্তন্ত ১ থেকে ২ লাখ শিক্ষার্থী খারাপ ফলাফল করায় বিশ্ববিদ্যালয়গুলোর জন্য আবেদনই করতে পারেন না।

তবে চলতি বছরের উচ্চমাধ্যমিকের এই পরীক্ষা বাতিল করে শতভাগ শিক্ষার্থীকে পাশ করার সিদ্ধান্তের ফলে ১৩ লাখ এইচএসসি পরীক্ষার্থীই পাশ করেছে। পরীক্ষা ছাড়াই শতভাগ পাশের এমন ঘটনা দেশের ইতিহাসে প্রথম। সরকারের এ সিদ্ধান্তের কারণে শিক্ষার্থীদের প্রায় শতভাগই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ইউনিটে ২০০ নম্বরের ভর্তি পরীক্ষা হয় যেখানে ১২০ নম্বরের লিখিত এবং এমসিকিউ পরীক্ষা হলেও ৮০ নম্বর বরাদ্দ থাকে এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে।

তথ্য অনুযায়ী, দেশের শীর্ষ চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, গণিত এবং ইংরেজির ফলাফল বিবেচনা করে। তবে তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষার নেয়। এ চারটি বিশ্ববিদ্যালয় হল- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট), খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েত) এবং চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট)।

এবার চার ধাপে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম তিন ধাপে প্রকৌশল, কৃষি ও সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভর্তি পরীক্ষা আলাদাভাবে অনুষ্ঠিত হবে।

তামিমদের হারাল মাহমুদউল্লাহ একাদশ

0

ছোট্ট লক্ষ্য। কিন্তু শুরুর বিপর্যয়ে ১০৪ রানের লক্ষ্যটাও একপর্যায়ে বিশাল হয়ে দাঁড়াল মাহমুদউল্লাহ একাদশের জন্য। স্কোরবোর্ডে কোনো রান যোগ না হতেই ৩ উইকেট হারিয়ে ফেলা দলটিকে পরে পথ দেখান মুমিনুল হক ও নুরুল হাসান সোহান। এই দুই ব্যাটে তামিম একাদশের বিপক্ষে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মাহমুদউল্লাহ একাদশ।

মঙ্গলবার বিসিবি প্রেসিডেন্টস কাপে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়েছে মাহমুদউল্লাহ একাদশ। উদ্বোধনী ম্যাচে যারা হেরেছিল নাজমুল একাদশের বিপক্ষে। তামিম একাদশের ছিল এটি প্রথম ম্যাচ।

বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল তামিম একাদশ। ২৩.১ ওভারে ১০৩ রানেই গুটিয়ে যায় দলটি। জবাব দিতে নেমে ২৭ ওভারে ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে মাহমুদউল্লাহ একাদশ।

‘নির্ধারিত মান বাস্তবায়নে বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অধিক সংখ্যক মান প্রণয়ন ও নির্ধারিত মান বাস্তবায়ন করতে বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে বলে আশা করেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে অধিক সংখ্যক মান প্রণয়ন ও নির্ধারিত মান বাস্তায়ন করতে বিএসটিআই আরো উদ্যোগী ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বিশ্ব মান দিবস উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে আরো বলেন, বিশ্বায়নের যুগে পরিবেশের নিরাপত্তা রক্ষায় এবং সকলের জন্য নিরাপদ পৃথিবী গড়তে আন্তর্জাতিক মান -এর ভূমিকা অত্যন্ত কার্যকর ও গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সস্টিটিউট (বিএসটিআই)-এর উদ্যোগে ৫১তম বিশ্ব মান দিবস পালন করা হচ্ছে জেনে তিনি আনন্দিত। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পৃথিবী সুরক্ষায় মান’। বর্তমান বিশ্বে দ্রুত শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপট বিবেচনায় এবারের প্রতিপাদ্যটি অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে তিনি মনে করি।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর এ দেশকে সোনার বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে কৃষি ও শিল্পখাতের উন্নয়নে গুরুত্বারোপ করে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে ও ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সস্টিটিউটের যাত্রা শুরু হয়, যা ১৯৭৪ সালে আন্তর্জাতিক মান সংস্থা International Organization for Standardization (ISO)-এর সদস্যপদ লাভ করে।

শেখ হাসিনা বলেন, আধুনিক সভ্যতার প্রয়োজনে বিশ্বব্যাপী ব্যাপক শিল্পায়ন ইতিবাচক ফলাফলের পাশাপাশি পরিবেশ ও জনজীবনে নেতিবাচক প্রভাবও ফেলেছে। এক্ষেত্রে যথাযথ কর্মপরিকল্পনা ও আন্তর্জাতিক মান অনুসরণের বিষয়টি গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মান অনুসরণ করে বাংলাদেশের প্রণীত জাতীয় মান পরিবেশ বিপর্যয় ও জনজীবনের ওপর নেতিবাচক প্রভাব থেকে উত্তরণ ঘটাতে সহায়ক ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে সকলের সুরক্ষায় উৎপাদিত পণ্য ও সেবা প্রদানে নির্ধারিত ‘মান’ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করতে হবে।

বিএসটিআই দেশের খ্যাতিমান বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং বিশেষজ্ঞগণের সহায়তায় তাদের গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগিয়ে পণ্য ও সেবার মান প্রণয়ন করছে উল্লেখ করে তিনি বলেন, বিএসটিআই এ পর্যন্ত ৩৯০০টি জাতীয় মান প্রণয়ন করেছে। এ সকল মান-এর সঠিক প্রয়োগ ও বাস্তবায়ন নিরাপদ পরিবেশ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

এছাড়াও পণ্য ও সেবার মান নিশ্চিত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সস্টিটিউট আইন-২০১৮ প্রণয়ন করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা শিল্পসমৃদ্ধ দেশ গঠনে বিএসটিআই জাতীয় মান প্রণয়ন ও উন্নয়ন বাস্তবায়নের কাজ অব্যাহত রেখে বিভিন্ন পণ্যের মানের বিষয়ে জনগণের আস্থা অর্জন করবে এবং মানসম্মত সেবা সকলের নিকট পৌঁছে দেবে- এ প্রত্যাশা করেন।

প্রধানমন্ত্রী বিশ্ব মান দিবস উপলক্ষ্যে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

করোনায় স্থগিত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

0

করোনা ভাইরাস মহামারির কারণে এবার স্থগিত হলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। চলতি বছরের নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে বসার কথা যুবাদের এশিয়া কাপের আসর।

এবার তা পিছিয়ে ২০২১ সালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাছাই পর্ব থেকে উঠে আসা দু’টি দলসহ মোট আটটি দলের অংশগ্রহণে এবারের যুব এশিয়া কাপ হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে জানান, শুধু এশিয়া কাপ নয়, এ বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অধীনে যতগুলো আসর হওয়ার কথা ছিল সব আসরই স্থগিত করে ২০২১ সাল পর্যন্ত পিছিয়ে নেওয়া হয়েছে।

বিসিবির প্রধান বির্বাহী বলেন, ‘শুধু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপই নয়, চলতি বছর এসিসির যতগুলো আসর ছিল, সবই আগামী বছর নিয়ে যাওয়া হয়েছে। সময়-সুযোগ বুঝে এগুলো ২০২১ সালে আয়োজিত হবে। ’

প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

0

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, দুর্নীতি করলে কোন ছাড় নেই। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং সিটিজেন চার্টার অনুযায়ী প্রবাসী কর্মীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ মিলনায়তনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কার্যক্রম সম্পর্কে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী প্রবাসী কর্মীর পরিবারের সদস্যদের মাঝে পুনর্বাসন, ক্ষতিপূরণ, আর্থিক অনুদান ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন।

জাতির পিতার মানব সেবার আদর্শ নিজেদের মধ্যে ধারণ করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী সততা দক্ষতা দিয়ে দেশের আর্থ সামাজিক অবস্থার উন্নতি সাধন করেছেন।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বাগদানের ছবি প্রকাশ কাজলের

0

তেলেগু সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা কাজল আগরওয়াল বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আগামী ৩০ অক্টোবর। ইনস্টাগ্রামে বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর প্রকাশ পেয়েছে এই অভিনেত্রীর ব্যাচেলরেট পার্টির ছবি। ছবিগুলো প্রকাশ করেছিলেন কাজলের ছোট বোন নিশা আগরওয়াল।

এবার প্রকাশ পেয়েছে কাজলের বাগদানের ছবি। ছবি প্রকাশ করেছেন কাজলের হবু স্বামী গৌতম কিচলু। নিজের ইনস্টাগ্রামে একটি ইমোজি দিয়ে ছবিটি শেয়ার করেছেন তিনি। ছবির কমেন্ট বক্সে কাজল হৃদয়ের ইমোজি শেয়ার করেছেন। এ ছাড়া লিখেছেন, এমনকি এই ছবিতেও ভালোবাসার প্রতিফলন দেখা যাচ্ছে।

জানা গেছে, ২০২০ সালের ৩০ অক্টোবর মুম্বাইয়ে গৌতম কিচলুর সঙ্গে ছোট পরিসরে পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কাজল। গেল আগস্টে বিলিয়নেয়ার ব্যবসায়ী গৌতমের সঙ্গে গোপনে আংটিবদলের খবর রটেছিল কাজল আগরওয়ালের। সে সময় এই অভিনেত্রী মুখ খোলেননি। কয়েক বছর ধরে তেলেগু ইন্ডাস্ট্রির রানা দাগ্গুবতি, প্রভাসসহ অনেকের নাম তাঁর পাশে উচ্চারণ হয়েছে। তবে পরে সেসব গুঞ্জন ধোপে টেকেনি।

২০০৪ সালে ‘কিউ! হো গায়া না…’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কাজল আগরওয়াল। আর ২০০৭ সালে ‘লক্ষ্মী কালিয়ানাম’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় আত্মপ্রকাশ ঘটে। তিনি প্রথম সফলতা পেয়েছিলেন ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘চান্দামামা’ সিনেমায় কাজ করে। তবে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘মগধিরা’ সিনেমার পর আর পেছনে ফিরতে হয়নি এই অভিনেত্রীকে।