Home Blog Page 2629

মিয়ানমারের বিরুদ্ধে শাহবাগে রাখাইনদের বিক্ষোভ

0

মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে বাংলাদেশে বসবাসরত রাখাইন সম্প্রদায়ের বেশ কয়েকটি সংগঠন। নজিরবিহীন এই বিক্ষোভে রাখাইনে বৌদ্ধদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগ করেন এসব সংগঠনের নেতারা। এজন্য তারা মিয়ানমারের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের দাবি জানান।

আজ রোববার (১১ অক্টোবর) রাজধানীর শাহবাগে আয়োজিত এই মানববন্ধনে ১০টি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। আরাকান রাজ্যের রাখাইনে সাধারণ মানুষের ওপর দেশটির সেনাবাহিনী ধর্ষণ, লুট, অগ্নিসংযোগ, বসতবাড়ির ওপর বিমান হামলা, জাহাজ থেকে ভারী বোমা নিক্ষেপ এমনকি নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা করছে। যা মানবতাবিরোধী অপরাধ।

রাখাইনের বর্তমান চিত্র তুলে ধরে বক্তারা বলেন, রাখাইন প্রদেশে এক বছরেরও বেশি সময় ধরে ইন্টারনেট সেবা বন্ধ। সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বিচ্ছিন্ন করে তারা গণহত্যার বিষয়টি গোপন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) করোনাভাইরাস মহামারী চলাকালে ইন্টারনেট সেবা চালু রাখার নির্দেশনা দিলেও সেটি অমান্য করে চলেছে মিয়ানমার। তারা কৌশলে এবং পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রামে ঢুকে নির্যাতন, ধর্ষণ, লুণ্ঠন, গুলিবর্ষণসহ বসতবাড়িতে অগ্নিসংযোগ চালিয়ে যাচ্ছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি মিয়ানমার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অতিরিক্ত সেনা মোতায়েনসহ উসকানিমূলক নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক কোনো বিধিনিষেধ তারা মানছে না। কাউকে তোয়াক্কা করছে না।

বক্তারা বলেন, আরাকানে সাম্প্রতিক সময়ের বিভিন্ন হামলায় এখন পর্যন্ত ৩০০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত ও ছয় শতাধিক আহত হয়েছেন। পাশাপাশি ২ লাখ ৫০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে উদবাস্তু জীবনযাপন করছে। আমরা এই মানববন্ধন থেকে ইউরোপিয়ান কমিশন, রাশিয়া, চায়না ও এশিয়ান আন্তর্জাতিক সম্প্রদায়কে অনুরোধ করতে চাই। এমন অত্যাচারের বিরুদ্ধে এখনই যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে রাখাইন প্রদেশের জনগণ অচিরেই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে।

মানববন্ধনে বাংলাদেশ রাখাইন স্টুডেন্স অ্যাসোসিয়েশন, রাখাইন কালচারাল গ্রুপ (কক্সবাজার, বাংলাদেশ), জাতীয় পরিবেশ ও মানবাধিকার সোসাইটি, রাখাইন ইয়ুথ ইউনাইটেড অ্যাসোসিয়েশন বাংলাদেশ, রাখাইন ওমেন অর্গানাইজেশন, রাখাইন কমিউনিটি অব বাংলাদেশ, বাংলাদেশ স্টুডেন্স কাউন্সিল, কক্সবাজার আর্ট ক্লাব, বাংলাদেশ রাখাইন ভিক্ষুক সংঘ, বুদ্ধিষ্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (ঢাকা) শাখার নেতাকর্মীরা অংশ নেন।

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

0

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগের পর এবার পদত্যাগ করলেন আরেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুরাদ রেজা।

আজ রবিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেন মুরাদ রেজা।

তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছি। তবে কী কারণে পদত্যাগ করেছেন সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।

এর আগে সকালে আইন মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মাধ্যমে পদত্যাগপত্র জমা দিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির। এ বিষয়ে তিনি জানান, একান্ত ব্যক্তিগত কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর বাইরে কিছু নেই বলে জানান তিনি।
এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আবু মুহাম্মদ (এএম) আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এ আইনজীবীকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন। এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও দুই মেয়াদে সমিতির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন মারা যান। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

ধারাবাহিকভাবে আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বিএনপি: কাদের

0

গত ১১ বছর ধরে ধারাবাহিকভাবে বিএনপি আন্দোলনে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে বলে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কোনো আন্দোলনে যদি জনগণের সম্পৃক্ততা না থাকে তাহলে সে আন্দোলন ব্যর্থ হতে বাধ্য।’

বিএনপি নেতারা আন্দোলনের ডাক দিয়ে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশের গতিবিধির খবর নেন বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

আজ রোববার (১১ অক্টোবর) সকালে বিআরটিসির সদর দপ্তরে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

বিএনপির আন্দোলনের ওপর জনগণের কোনো আস্থা নেই এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মানুষের সাড়া না পেয়ে বিএনপি বার বার ব্যর্থ চেষ্টা করছে। তারা একবার কোটা সংস্কার আন্দোলন, আবার শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলনে জনগণের সাড়া না পেয়ে এখন ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী আন্দোলনের উপর ভর করেছে।

শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে সরকার কোনো বাধা দেবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কিন্তু আন্দোলনের নামে পরিস্থিতি নষ্ট করতে চাইলে, সহিংসতা ছড়ালে জণগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

এ সময় নারী নির্যাতনসহ যেকোনো অপরাধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান সেতুমন্ত্রী।

প্রমত্তা পদ্মার বুকে আজ ৩২তম স্প্যান বসানো হয়েছে। এর ফলে সেতুর ৪৮০০ মিটার দৃশ্যমান হয়েছে। অনুষ্ঠানে সে বিষয়টি নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের। সেতুমন্ত্রী বলেন, ‘আজ সকালে পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানো হয়েছে। এই সেতু এখন ৪ হাজার ৮ শত মিটার দৃশ্যমান হয়েছে।

ধর্ষণ মামলায় ৪ শিশুকে কারাগারে পাঠানোয় ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রুল

0

বরিশালের বাকেরগঞ্জে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের চার শিশুকে কারাগারে পাঠানোর নির্দেশদাতা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই মামলার কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছেন আদালত। সেই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য ২২ অক্টোবর দিন নির্ধারণ করেন হাইকোর্ট।

আজ রবিবার (১১ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে শিশু আদালতের মামলার কার্যক্রম বিচারিক আদালতে পরিচালার জন্য ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। ওই চার শিশুকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়ারও আদেশ দেন হাইকোর্ট।

এর আগে ওই চার শিশুকে কারাগারে পাঠানোর ঘটনায় উচ্চ আদালতের তলবে সশরীরে হাইকোর্টে উপস্থিত হন বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এনায়েত উল্লাহ। আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন তিনি।

বেলা সাড়ে ১১টায় সশরীরে তাকে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। একই সঙ্গে অভিভাবকসহ ওই চার শিশু ও বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) উপস্থিত থাকতে বলা হয়। সে অনুযায়ী রোববার সকালে তারা হাইকোর্টে উপস্থিত হন।

এ বিষয়ে চার শিশুর বক্তব্য শুনতে তাদের বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিচারকের খাস কামরায় নিয়ে যাওয়া হয়।

বিশ্বজুড়ে করোনায় শনাক্ত-মৃতের সংখ্যা বেড়েই চলেছে

0

বিশ্বজুড়ে আরও প্রায় ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৩ লাখের বেশি।

দৈনিক সংক্রমণ আর প্রাণহানির শীর্ষে এখনও ভারত। শনিবার দেশটিতে ৯২১ জনের প্রাণ গেছে কোভিড নাইনটিনে। সংক্রমণ শনাক্ত হয়েছে ৭৪ হাজার ৫শ’য়ের বেশি।

এদিন ৬ শতাধিক মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় সাড়ে ৫শ’। সেকেন্ড ওয়েভের শিকার ফ্রান্সে আরও বেড়েছে সংক্রমণ। প্রায় ২৭ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে।

বিশ্বে করোনাভাইরাসে মোট প্রাণহানি ১০ লাখ ৭৭ হাজারের ওপর। আর মোট আক্রান্ত ৩ কোটি ৭৪ লাখ ৪৯ হাজারের কাছাকাছি।

করোনামুক্ত জাহাঙ্গীর কবির নানক

0

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানকের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। এজন্য তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শনিবার (১০ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লবও তথ্যটি নিশ্চিত করেছেন।

জাহাঙ্গীর কবির নানক ফেসবুক পেজে লেখেন, মহান আল্লাহ্‌র অশেষ রহমতে আমার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আমি আমার দলের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার করোনা পজিটিভ হওয়ার পরেই আমি আমার পুত্র সমতুল্য একমাত্র মেয়ের জামাই ডাক্তার নাজমুল ইসলামের পরামর্শ অনুযায়ী হোম কোয়ারেনটাইনে চিকিৎসাধীন ছিলাম। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাকে আরও কিছুদিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

তিনি আরও লেখেন, আমি পুরোপুরি সুস্থ হয়ে আপনাদের সেবায় আবারও নিজেকে নিয়োজিত করতে চাই। আমার জন্য এবং আমার পরিবারের সকল সদস্যদের জন্য দোয়া করবেন।

উল্লেখ্য, এর আগে গত ৩ অক্টোবর জাহাঙ্গীর কবির নানক করোনাভাইরাস পজিটিভ হন। ওই সময় থেকেই তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন।

বিশ্বজুড়ে করোনা থেকে সুস্থ ২ কোটি ৮১ লাখের বেশি মানুষ

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ লাখ ৭৭ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৭৪ লাখের বেশি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ কোটি ৮১ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ১০ লাখ ৭৭ হাজার ৪২৮ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩ কোটি ৭৪ লাখ ৫৮ হাজার ৯২৪ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৮২ লাখ ১ হাজার ৩৭৩ জন চিকিৎসাধীন এবং ৬৮ হাজার ৬১১ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ৮১ লাখ ১১ হাজার ৫১২ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

দুই সপ্তাহে হিনা খানের পারিশ্রমিক ৭২ লাখ!

0

বিগ বস ১৪-এর ঘরে হাজির হয়েছেন হিনা খান। বসের ঘরে আপাতত দুই সপ্তাহের অতিথি হিসেবে থাকছেন হিনা। সালমান খানের শোয়ে থাকাকালীন ২ সপ্তাহের জন্য হিনা খানকে ৭২ লাখ পারিশ্রমিক দেওয়া হচ্ছে। খবর জিনিউজের।

যদিও অন্য একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, অতিথিদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন সিদ্ধার্থ শুক্ল। সিদ্ধার্থ প্রায় ১২ কোটি পারিশ্রমিক নিচ্ছেন বলে খবর। সিদ্ধার্থ শুক্ল বা হিনা খানের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

জিনিউজের প্রতিবেদনে জানানো হয়, বর্তমানে বলিউডের জন্য নিজেকে তৈরি করছেন হিনা খান। বিক্রম ভাটের সিনেমা হ্যাকড দিয়ে ইতোমধ্যেই বলিউডে পা রেখেছেন হিনা খান। ওই সিনেমার পর হিনা খানের পরবর্তী সিনেমা নিয়ে কৌতূহল রয়েছে দর্শকদের কাছে। তা নিয়ে ভক্তদের মধ্যে জল্পনা ছড়িয়েছে। তবে ক্যারিয়ার ছেড়ে হিনা যে এই মুহূর্তে সংসার পাতাতে একেবারেই রাজি নন, তা স্পষ্ট করে দিয়েছেন অনেকবার। সেই কারণেই বন্ধু রকি জয়সওয়ালের সঙ্গে সম্পর্ক থাকলেও, তারা এই মুহূর্তে সাতপাকে বাঁধা পড়ছেন না বলেই জানা যাচ্ছে।

হিন্দুস্তান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে হিনা খান বলেন, আমি সব সময় বলি, টেলিভিশনই আসলে আপনাকে প্রকৃতপক্ষে ভালো অর্থ দেয়। তাই এটা ছেড়ে অন্য কোথাও যাওয়া কঠিন। এখানে প্রচুর শ্রম, সংগ্রাম ও সাধনা করা লাগে।

শিকল দিয়ে বেঁধে মাদরাসার শিশু শিক্ষার্থীকে নির্মম নির্যাতন

0

পাবনার ঈশ্বরদীতে মাদরাসার শিশু শিক্ষার্থী মোবারক হোসেনকে (১১) শিকল দিয়ে বেঁধে রেখে তিনদিন নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষ হাফেজ আবদুল মমিন, অভিযুক্ত শিক্ষক পিয়ারুল ইসলামসহ তিনজনকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

ভুক্তভোগী শিক্ষার্থী মোবারকের পিতা আটঘরিয়া উপজেলার বাঁচামরা গ্রামের নজরুল ইসলাম ও মা মুর্শিদা খাতুন অভিযোগ করেন, ঈশ্বরদীর কদিমপাড়া বুড়া দেওয়ান নূরানি হাফিজিয়া মাদরাসার শিক্ষার্থী মোবারক মাদরাসা থেকে পালিয়েখালার বাড়িতে যায়।সেখান থেকে বুঝিয়ে তাকে গত বুধবার মাদরাসায় ফেরত পাঠানো হয়। মাদরাসায় যাওয়ার পর মোবারককে লোহার শিকল দিয়ে তিনদিন ধরে বেঁধে রেখে নির্মমভাবে পেটানো হয়। সেইসাথে ৭ বার থুতু ফেলে সেই থুতু তাকে দিয়ে চাটানো হয়েছে বলে অভিযোগ তাদের।

তারা বলেন, শুক্রবার জুমার নামাজ আদায়ের সময় পালিয়ে যায় মোবারক। শিকলবাঁধা অবস্থায় তাকে এলাকার লোকজন উদ্ধার করে পরিবারকে খবর দেয়। মোবারকের শরীরের পেছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবি জানান ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা।

এ বিষয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, খবর পেয়ে মাদরাসার শিক্ষকদের থানা হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় মামলা থানায় মামলা হয়েছে।

ভ্যাকসিন কেনার সকল প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্যমন্ত্রী

0

সামনের শীতে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে বলে জানান মন্ত্রী।

শনিবার (১০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২৬০ পাম্পযুক্ত গভীর নলকূপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, এসময় বিয়ে, নানা ধরণের সভা-সমাবেশসহ সামাজিক দূরত বজায় রাখা ছাড়াও খেলাধুলাসহ অন্যান্য বিষয়াদি সীমিত আকারে করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। করোনার ভ্যাকসিন কেনার সকল কাজ সম্পন্ন হয়েছে। বিশ্ব ব্যাংকসহ সকল ব্যাংক ভ্যাকসিন ক্রয়ের টাকা দিতেও সম্মতি হয়েছে বলেও জানান তিনি।

এসময় জেলা প্রশাসক এস এম ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাসিন হোসেন, সদর উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. কাবুল উদ্দিনসহ সদর উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ২৬০ জন সুবিধাভোগীর মাঝে একটি করে পাম্প যুক্ত গভীর নলকূপ বিতরণ করেন মন্ত্রী।