Home Blog Page 2630

নাটকীয় ম্যাচে পাঞ্জাবকে হারাল কেকেআর

0

শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ১৪ রান। ক্যারিবীয় স্পিনার সুনিল নারিনের ওই ওভারে ১১ রান তুলতে পারে রাহুলের দল, তার আগে ১৮তম ওভারে এই নারিনই মাত্র ২ রান খরচ করে নেন ১টি উইকেট। শেষতক ৫ উইকেটে ১৬২ রানে থেমেছে পাঞ্জাব।

অথচ বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল ১৪.১ ওভারে দলকে এনে দিয়েছিলেন ১১৫ রানের জুটি। সেখান থেকে নানা নাটকীয়তায় শেষটায় কাঁদতে হলো পাঞ্জাবকে।

এর আগে শুভমান গিল আর দিনেশ কার্তিকের জোড়া হাফসেঞ্চুরিতে ৬ উইকেটে ১৬৪ রান তুলে কলকাতা। অথচ টস জিতে ব্যাট করতে নেমে বিপদেই পড়েছিল তারা। ১৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দলটি। রাহুল ত্রিপাথি ৪ রান করে মোহাম্মদ শামির বলে বোল্ড হন। ২ রানে রানআউটের শিকার নিতিশ রানা।

ইয়ন মরগ্যানকে নিয়ে সেই বিপদ কিছুটা সামলে ওঠেন শুভমান গিল। তৃতীয় উইকেটে ৪৯ রানের জুটি গড়ে রবি বিষ্ণুর শিকার হন মরগ্যান, ২৩ বলে ইংলিশ ব্যাটসম্যান করেন ২৪ রান।

তবে শুভমান গিল আর দিনেশ কার্তিক এরপর পাঞ্জাবের বোলারদের কাঁদিয়ে ছেড়েছেন। ৪২ বলে হাফসেঞ্চুরি তুলে নেন গিল। ভয়ংকর কার্তিক তো ফিফটি ছুঁয়েছেন মাত্র ২২ বলে।

চতুর্থ উইকেটে তাদের ৪৩ বলে ৮২ রানের ঝড়ো জুটিটি শেষ পর্যন্ত ভেঙেছে রানআউটে। ৪৭ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ রান করে ১৮তম ওভারে এসে আউট হয়েছেন গিল। পরের ওভারে বিধ্বংসী আন্দ্রে রাসেলকে (৩ বলে ৫) তুলে নেন অর্শদ্বীপ সিং।

তবে কার্তিক তার তাণ্ডব চালিয়ে গেছেন একদম ইনিংসের শেষ পর্যন্ত। শেষ ওভারের শেষ বলে রানআউট হওয়ার আগে ২৯ বলে ৫৮ রান করেন কলকাতা অধিনায়ক, যে ইনিংসে ছিল ৮ বাউন্ডারি আর ২টি ছক্কা।

ক্যাম্পে সংঘর্ষ: অস্ত্রসহ ১৬ রোহিঙ্গা গ্রেপ্তার

0

কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় অস্ত্রসহ ১৬ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে কক্সবাজারে এপিবিএন-১৬।

শনিবার (১০ অক্টোবর) সকালে উখিয়ার বালুখালী চেকপোস্ট ও সোনার পাড়া চেকপোস্টে পৃথক অভিযানে এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারে এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক (পুলিশ সুপার) মো. হেমায়েতুর রহমান এ তথ‌্য নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব‌্যক্তিরা কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় জড়িত ছিল। তারা গ্রেপ্তারের ভয়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছিল।

হেমায়েতুর বলেন, ‘শনিবার সকালে এপিবিএন এর উখিয়ার বালুখালী চেকপোস্টের সদস্যরা তল্লাশী করে ক্যাম্প থেকে পালানোর সময় চারটি রামদাসহ চার রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি কুতুপালং ক্যাম্পে সংঘটিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় তারা জড়িত ছিল।’

গ্রেপ্তাররা হলো- জিয়াউর রহমান (৩০), মো. উসমান (৩০), সৈয়দ উল্লাহ (২৮) ও মো. রফিক (৩০)। তারা উখিয়ার বালুখালী ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা।

এদিকে শনিবার সকালে উখিয়ার সোনার পাড়া চেকপোস্টে তল্লাশিকালে ১২ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় বলে জানান কক্সবাজারে এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক (এসপি) মো. হেমায়েতুর রহমান।

গ্রেপ্তাররা হলো- এজাজুল হক (৬০), রহমত উল্লাহ (২৯), সোনা মিয়া (২১), রশিদ উল্লাহ (১৫), ইয়াচের (২১), উসমান (২১), ইসমাঈল (১৬), কবির আহম্মদ (৪০), সুলতান আহম্মেদ (৪০), আইয়ুব সালাম (২৫), আবুল কাশেম (১৮) ও মো. রফিক উল্লাহ (৩০)।

গ্রেপ্তার এসব রোহিঙ্গা সন্ত্রাসীদের সংশ্লিষ্ট মামলায় আসামি দেখিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন-১৬ ব্যাটালিয়ানের এ অধিনায়ক হেমায়েতুর।

স্বর্ণের দাম ফের বাড়ছে

0

দ্বিতীয় ধাপে ইউরোপে করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহে স্বর্ণের দাম বেড়েছে ১ দশমিক ৫৯ শতাংশ। এর মধ্যে সপ্তাহের শেষ দিন শুক্রবারই বেড়েছে ১ দশমিক ৮৯ শতাংশ। এতে আবারও আউন্সপ্রতি স্বর্ণের দাম ১৯০০ ডলার ছাড়িয়েছে। স্বর্ণের দাম বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে দাম বেড়েছে আরেক মূল্যবান ধাতু রুপার। শুক্রবার রুপার দাম বেড়েছে ৪ দশমিক ৮৬ শতাংশ। এতে সপ্তাহজুড়ে এই ধাতুটির দাম বাড়ল ৫ দশমিক ৪১ শতাংশ।

বিশ্লেষকরা বলছেন, মহামারি করোনাভাইরাস প্রকোপের কারণে চলতি বছরের শুরু থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম অস্থির হয়ে ওঠে। ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম দুই হাজার ডলার ছাড়িয়েছে।

ফেডারেল রিজার্ভ ব্যাংক সুদের হার কমানোয় এবং নির্বাচনের আগে আমেরিকা ডলার শক্তিশালী করার প্রচেষ্টা চালানোয় মাঝে স্বর্ণের দামে কিছুটা পতন হয়। কিন্তু এখন ইউরোপে দ্বিতীয় ধাপে মহামারি করোনাভাইরাস প্রকোপ বাড়ায় আবার স্বর্ণের দাম বাড়ছে।

এদিকে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ায় চলতি সপ্তাহেই দেশের বাজারে স্বর্ণের দাম বাড়তে পারে বলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সূত্রে জানা গেছে। সূত্রটি বলছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকলে আগামী সোমবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হবে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, ইউরোপে করোনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি কোন দিকে যাবে, কেউ ধারণা করতে পারছে না। অপরদিকে আমেরিকার নির্বাচনও কাছে চলে এসেছে। সবকিছু মিলিয়ে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে।

তিনি বলেন, ইতোমধ্যে বিশ্ববাজারে স্বর্ণের যে দাম বেড়েছে তাতে বাংলাদেশে ভরিতে ৪ হাজার টাকা বাড়ানো উচিত। স্বর্ণের দাম বাড়ানোর জন্য আমার ওপর এক প্রকার চাপ আসছে। আমরা আগামী সোমবার দেখব। যদি সোমবারও বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রবণতা অব্যাহত থাকে, তাহলে আমরা দাম বাড়াব।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, মহামারি করোনাভাইরাসের প্রকোপের মধ্যে চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। দফায় দফায় দাম বেড়ে আগস্টের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ২ হাজার ৭৪ ডলারে ওঠে।

বিশ্ববাজারে অস্বাভাবিক দাম বাড়ার প্রেক্ষিতে ৬ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম রেকর্ড ৭৭ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ৭৪ হাজার ৬৬, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬৫ হাজার ৩১৮ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫৪ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করা হয়।

৭ আগস্ট থেকে পতনের কবলে পড়ে উড়তে থাকা স্বর্ণের দাম। ১১ আগস্ট এসে বড় পতন হয় স্বর্ণের দামে। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ১১২ ডলার পর্যন্ত কমে যায়। এর পরও চলতে থাকে স্বর্ণের দরপতনের ধারা। এতে সেপ্টেম্বর মাসের শেষ দিকে প্রতি আউন্স স্বর্ণের দাম সাড়ে ১ হাজার ৮শ ডলারের কাছাকাছি চলে আসে।

বিশ্ববাজারে স্বর্ণের দাম পতনের মধ্যে পড়ায় গত ২৫ সেপ্টেম্বর দেশের বাজারেও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৪৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৪ হাজার ৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ভরি ৭০ হাজার ৮৫৯ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ভরি ৬২ হাজার ১১১ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৫১ হাজার ৭৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্বজুড়ে রেকর্ড করোনা রোগী শনাক্তের দিনে বিশ্ববাজারে স্বর্ণের দামেও বড় লাফ দিয়েছে। একদিনে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩৫ দশমিক ৭৬ ডলার বা ১ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১৯২৮ দশমিক ৮৫ ডলার।

স্বর্ণের দামের বড় উত্থানের দিনে রূপার দামেও বড় উত্থান হয়েছে। শুক্রবার প্রতি আউন্স রূপার দাম বেড়েছে ১ দশমিক ১৬ ডলার বা ৪ দশমিক ৮৬ শতাংশ। এর মাধ্যমে প্রতি আউন্স রূপার দাম বেড়ে ২৪ দশমিক ৯৮ ডলারে উঠেছে।

ছেলে সন্তানের বাবা হলেন মিরাজ

0

ছেলে সন্তানের বাবা হলেন ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। আজ শনিবার সকাল ১০টায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি।

জানা যায়, মা ও ছেলে দুজনই সুস্থ আছে। সন্তানের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মিরাজ। শিশুটির নাম এখনো জানানো হয়নি।

এ নিয়ে মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিরাজ। খুলনার মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সাথে ৬ বছর প্রেমের পর বিয়ে করেন তিনি। ঢাকঢোল না বাজিয়ে ঘরোয়া পরিবেশেই হঠাৎ করে শুভকাজটি সম্পন্ন করেছিলেন এই তরুণ ক্রিকেটার। গত বছর ওই সময়টাতে নিউজিল্যান্ড সফরের ধাক্কার পরে জাতীয় বেশ কয়েকজন ক্রিকেটারই বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তাদের মধ্যে মিরাজও একজন।

বিয়ের দেড় বছরের মাথায় প্রথম সন্তানের মুখ দেখলেন মিরাজ।

লক ডাউনে অনেক শিশুর নিজ বাড়ি, বন্ধুটিও অনিরাপদ

0

গতকাল মিডিয়া,সংবাদ পত্রের মাধ্যমে বরিশালের বাকেরগন্জে একজন কন্যা শিশুকে খেলতে যাওয়া তার চার শিশু খেলার সাথীর দ্বারা ধর্ষনের শিকার হয়েছে বলে আমরা দেখছি।কোন একটা ঘটনা ঘটার সাথে সাথেই পক্ষে বিপক্ষে অনেক বিজ্ঞ জনেরা মতামত দিতে মরিয়া হয়ে পরেন। মিথ্যা মামলা, শত্রুতা,বৈরীতা,আগে থেকেই চরিত্র খারাপ কতো কিছুই না আসে।

ধর্ষনের মতো কোন ঘটনা ঘটেছে কিনা, আক্রান্ত শিশুটির ডাক্তারী পরীক্ষা,তার ২২ ধারা জবানবন্দী,তার শরীরের আর কোন অঙ্গে আঘাত,নখের আঁচড় ইত্যাদি আছে কিনা তা পরীক্ষা করলেই সত্য বেড়িয়ে আসবে। এতো মত, এতো পথ,এতো জ্ঞান দেয়ার কিছু নেই আদালতে মামলা বিচারাধীন আদালত সঠিক সিদ্ধান্ত নেবে।

তথ্যসূত্রঃ ইন্টারনেট, সমীক্ষায় দেখা গেছে বর্তমানে ৩০% শিশু, প্রতিবন্ধী শিশু নির্যাতনের শিকার সমবয়সী দের দ্বারা, পরিবারের সদস্যদের দ্বারা, কখনো মেয়েদের দ্বারা। গবেষনায় দেখা গেছে দেশের ৪ জন মেয়ে শিশুর মধ্যে একজন, ৬ জন ছেলে শিশুর মধ্যে একজন নির্যাতনের শিকার।

আমরা যৌনতার শ্রেনী বিন্যাসে বহুগামিতা,পশু গামিতা,সমকামিতা,শিশুকামিতার কথা শুনে আসছি।
শিশু কামিতা ” পেডোফেলিয়া ” হলো এক ধরনের যৌন বিকৃতি, আক্রান্ত রা নাকি শিশুদের দেখলে তীব্র যৌন উত্তেজনা অনুভব করে তাই বিকারগ্রস্ত এসব মানুষেরা, কখনো নারীরা শিশুদের ও উপর যৌন নির্যাতন চালায় এটিকে চাইল্ড সেক্সচুয়েল এ্যাবিউজ বলাহয়,এ ছাড়া বিকার গ্রস্হ রা অনেক সময়ই শিশুদের ব্যবহার করে ভয়ংকর সব পর্নো ছবি নেটে ছেড়ে দিচ্ছে।।

শিশুরা জীবনের শুরু থেকেই বিভিন্ন ভাবে নির্যাতনের শিকার হয়ে আসছে।
এখানে শিশুকে ছোঁয়া বা স্পর্শ করা একটি প্রধান বিষয়।স্পর্শের কোনটিতে থাকে কোমলতা,স্নেহ,ভালবাসা, আদর,থাকে অগাধ বিশ্বাস,ও নিরাপত্তা।আর কোনটি অপকর্ম তা শিশু বুঝতে পারেনা। অসৎউদ্দেশ্যের স্পর্শে থাকে ব্যথা,শিশুদের প্রাইভেট পার্ট গুলোতে স্পর্শ করেই বিকারগ্রস্হ হয়ে উঠে শিশু ধর্ষক। তবে নারী শিশু নির্যাতন আইনের সংজ্ঞায় তাদের ফেলানো অনেক সময় কঠিন।

আমাদের দেশে নারী ও শিশুদের সুরক্ষায় নারী ও শিশু নির্যাতন আইন২০০০ (সংশোধনী২০০৩) এ শাস্তির বিধান রয়েছে। শিশুদের জন্য শিশু আইন ২০১৩ করা হয়েছে সেখানে মামলা গ্রহন,তদন্তরিপোর্ট, শিশুদের নিরাপত্তা,বিচার প্রক্রিয়ার সময় সীমা,বিচার চলাকালীন শিশুদের শোধনাগার রাখা, জামিন, শিশুর প্রতি দন্ড আরোপ সব কিছুই আছে। সব থাকা সত্বেও সব কিছুর আগে সচেতন হতে হবে সন্তানধারনকারী মা বাবাকে,শিক্ষা দিতে হবে শিশু সন্তানকেঃ
?️‍♂️আপনার অনুমতি ছাড়া সে যেন ঘরের বাইরে না যায়।?️‍♂️?️‍♂️কেউ অপ্রত্যাশিত ব্যবহার করলে আপনাদের যেন জানায়,তার কোন অভিযোগ,অনুযোগ উড়িয়ে দেবেন না।
?️‍♀️না জানিয়ে অপরিচিত জায়গায়,অপরিচিত মানুষের কাছে যেন না যায়, অপরিচিত কারো খাবার যেনো না খায় তাকে বলতে হবে।

?️‍♂️স্নেহ মাখা স্পর্শ আর যৌনতার স্পর্শ সম্পর্কে তাকে অবহিত করুন
?️‍♀️শিশুর সাথে গল্প করুন সে কার কার সাথে মিশে,কি ভাবে খেলেছে,গল্পেরচ্ছলে কি দেখেছে জেনে নিন।?️‍♀️আপনার শিশুর বন্ধু,তার পরিবার, বা মানসিক বিকারগ্রস্ত কোন বাবা মায়ের সন্তান কিনা জেনে মিশতে দিন।শিশুকে কোন ভাবেই একা রেখে যাবেন না,রেখে যেতে বাধ্য হলেও ঘরে সিসিটিভি,মোবাইল অপসানে শিশুটিকে দেখার অপসান রাখুন।?️‍♂️পরিবারের বন্ধু বান্ধব,আত্মীয়ের বাসা,গৃহকর্মী,ড্রাইভার,দারোয়ান,এদের কাছে না রেখে বাবা মায়ের দৃষ্টিগোচরে সন্তান দের রাখুন।আপনার শিশু সন্তানের প্রতি কারো আচরণ বাড়াবাড়ি রকমের মনে হলে তার প্রতি লক্ষ করুন যেমন অধিক পছন্দ করা,বেশী বেশী গিফট দেয়া,ছবি,ভিডিও করতে চাওয়া,চুমু দেয়া,একাকী কক্ষে নিয়ে যাওয়া মায়ের চেয়ে বেশী দরদ দেয়ার বিষয় গুলোর উপর নজর দিন।

বর্তমান সময়ে আমরা মা বাবারা সন্তানের প্রতি তেমন নজর দেইনা,কর্ম কালীন সময়ে বাদে সারাদিন ফেসবুক,চ্যাটিং ইন্টারনেটে কাটাই। শিশুর,খাওয়া,পড়া,যত্ন নেয়া, খেলাধুলা, বিনোদনের ব্যবস্হা করা সহ তার মানসিক অবস্থার খেয়াল রাখতেই হবে।

আজ আমরা ডিজিটাল বাংলাদেশে বাস করছি। জন্মের পর থেকেই শিশুকে একটি মোবাইল ধরিয়ে দিচ্ছি।সচেতন বাবা মা হয়তো তাদের ভাল জিনিস দিচ্ছে কিন্তু যে বাবা মা তার কান্না, দুষ্টামী থামানোর জন্য মোবাইল হাতে দিচ্ছে এক সময় আঙ্গুল ঘেটে সে পর্নো ছবি বের করে ফেলছে কিনা তা ভাববার বিষয়। ইন্টার নেট যেমনি সুফল বয়ে এনেছে কুফল ও কম নেই, কেননা পর্নো ছবি দেখার কোন বয়স নির্ধারন করা নেই।

মনে রাখতে হবে ইন্টার নেট শিশুদের যোগাযোগের মাধ্যমনয়, আজকাল লক ডাউনে বাচ্চারা সারাক্ষন নেটে ডুবে থাকছে,স্কুলে ক্লাস করছে,বন্ধু বান্ধবীর সাথে যোগাযোগ রাখছে পৃথিবী তার হাতের মুঠোয়।তবে অভিভাবক গন মাঝে মাঝেই একটু খেয়াল রাখবেন। এতো বিশ্বাসের কিছু নেই।।

বাংলাদেশে নারী নির্যাতনও শিশু নির্যাতন দমনে কঠিন আইন আছে, যৌন নিপীড়ন রোধ কল্পে বর্তমানে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি মহোদয় ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী মহোদয় দের দিক নির্দেশনা মূলক রায় রয়েছে, যার সঠিক প্রয়োগ করলে কর্মক্ষেত্রে, স্কুল কলেজ,বিশ্ববিদ্যালয়ে যৌন নিযাতন অনেক কমে যেতো।কিন্তু আজ অবধি রায় টির সফল,প্রয়োগ বাস্তবায়ন, কর্মক্ষেত্রে,শিক্ষা প্রতিষ্ঠানে কোথাও বাস্তবায়িত হয়নি।।
আমরা আমার সন্তানকে নিয়ে খেলা দেখতে চাইনা।

“নিজকে জানো,নিজের দেহকে জানো”
শিশু ধর্ষন প্রমান কঠিন বিষয়।দরকার ফরেনসিক ল্যাব,আর মানসিক স্বাস্হ্যের জন্য সেবা। স্পর্শকাতর বিষয়টি কতো ক্ষতিকর ভুক্তভোগী ছাড়া কেউ জানেনা।

বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে আমাদের দেশে ও পৃথিবীর বিভিন্ন দেশে ডাক্তার পরীক্ষার নামে শিশুদের যৌন নির্যাতন করা হয়,মাদ্রাসা,মক্তব,স্কুল,ঘনবসতিপূর্ণ এলাকায় শিশুরা নির্যাতনের শিকার।

আসুন সবাই সচেতন হই।
আর কোন শিশু যেন নির্যাতনের শিকার না হয়।
শিশুর প্রতি মানবিক আচরন করি।
তার জন্য নতুন পৃথিবী গড়ে তুলি।।

জেসমিন সুলতানা
এডভোকেট।
বাংলাদেশ সুপ্রীম কোর্ট।।

করোনায় আরও ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২০৩

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৫০০ জন। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ২০৩ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জনে।

আজ শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক শূন্য ৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ২৯ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৭ দশমিক ২৭ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৬ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ২৩৭ (৭৭ দশমিক শূন্য ৪ শতাংশ) ও নারী এক হাজার ২৬৩ জন (২২ দশমিক ৯৬ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুইজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১৬ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন ও চট্টগ্রামে চারজন রয়েছেন।

মির্জা ফখরুল ইসলামের বক্তব্য হাস্যকর : তথ্যমন্ত্রী

0

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা দলগতভাবে এসব অপকর্ম করেছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে আট বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারী, ষাট বছরের বয়স্ক নারী পর্যন্ত কেউ রক্ষা পায়নি বিএনপির লেলিয়ে দেয়া বাহিনীর হাত থেকে। যারা নারী নির্যাতন-ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে এ নিয়ে যখন তারা কথা বলে, তখন হাস্যকর হয়ে দাঁড়ায়। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হাস্যকর।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন কথা বলেন তখন ভুলে যান তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কী করেছে। এ জন্য এ রকম লাগামহীন কথা বলতে পারেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের সরকার এ ধরনের ঘটনা অতীতে যেগুলো ঘটেছে, সেগুলোর বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এখনো যেগুলো ঘটেছে সেগুলোরও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য বদ্ধপরিকর।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ বেতারের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় সরকারকে আর সময় দেয়া যাবেনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম বেতারের পরিচালক এসএম আবুল হোসেন প্রমূখ।

ড. হাছান মাহমুদ বলেন, উনারা অবশ্য আমাদের সময় দিচ্ছেন না বহু আগে থেকে। ২০০৯ সালে আমরা সরকার গঠনের তিন মাসের মাথা থেকে উনারা আমাদের কখনো সময় দিতে চাননি। কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ আমাদের সময় দিয়েছে। এবং প্রায় পৌনে ১২ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিলেন কী দিলেন না, সেটি বড় ব্যাপার নয়, জনগণ সময় দিচ্ছে কিনা সেটিই হচ্ছে মুখ্য বিষয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। স্থানীয় সরকার পর্ষদে ৩৩ শতাংশ নারীর জন্য সংরক্ষিত কোটা তিনিই করেছিলেন। নারী সংসদ সদস্যের সংখ্যা পঞ্চাশে উন্নিত করেছেন বঙ্গবন্ধুকন্যা। দেশের ইতিহাসে প্রথম পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকারসহ নানা পদে নারীর পদায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নতি হয়েছে সেটা পৃথিবীর সামনে বড় উদাহরণ।

তথ্যমন্ত্রী বলেন, আজকে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো যে আগে ঘটে নাই তা নয়। কিন্তু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকতা ছিল না বিধায় সেগুলো মানুষ জানতে পারত না। নোয়াখালীর ঘটনাটা কোনো টেলিভিশন কিংবা কোন পত্রপত্রিকায় এমনকি কোনো অনলাইনেও প্রথম প্রকাশ করেনি। এটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়, এরপর অন্যান্য মূলধারার গণমাধ্যম সেটি নিয়ে সংবাদ পরিবেশন করেছে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিন্তু এখন কোন ঘটনাই ঢাকা থাকে না। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিক।

মহান স্বাধীনতাযুদ্ধে বেতারের ভুমিকার কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্বাধীন বাংলা বেতারের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ বিনির্মাণে বেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বেতারের অনেকগুলো অনুষ্ঠান অত্যন্ত ভাল এবং জনমানুষের কাছে সেই অনুষ্ঠানমালার ব্যাপক আবেদন রয়েছে। আমাদের কৃষ্টি সংস্কৃতিকে লালন করার ক্সেত্রে বেতার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। দূর্যোগ-দূর্বিপাকে বেতারই কিন্তু মানুষের কাছে খবর পৌঁছায়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্টফোনের ব্যাপকতা বেড়েছে তখন একটি রেডিও বহন করা সম্ভবপর নয়। তাই রেডিওকে অ্যাপসের মাধ্যমে টেলিফোনের আনার উদ্যোগ নিয়েছি। এখন অ্যাপসের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ বেতার মোবাইলেও শোনা যায়।

তিনি বলেন, ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও আশপাশে পাহাড়সহ নানাকারণে ফেনীতেও চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান শোনা যায়না। অথচ ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন খুলনা কেন্দ্রের অনুষ্ঠান প্রতিবন্ধকতা না থাকায় এখানে শোনা যায়। গুরুত্ব বিবেচনায় ব্যবসা বাণিজ্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ নানা সংবাদ ও কৃষ্টি সংস্কৃতির চাহিদা রয়েছে সারা দেশে। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ঢাকা কেন্দ্রের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটে আপলিঙ্ক করে সেটি আবার বিভিন্ন বেতার কেন্দ্রে ডাউনলিঙ্ক করে সারাদেশে শোনানো হয় চট্টগ্রাম বেতার কেন্দ্রের অনুষ্ঠানও খুবসহসা সেভাবে উদ্বোধন হবে। এটি চট্টগ্রাম বেতার কেন্দ্রের ইতিহাসে বিরাট মাইলফলক হয়ে থাকবে। বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন তারা দলগতভাবে এসব অপকর্ম করেছে। নৌকায় ভোট দেওয়ার অপরাধে আট বছরের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারী, ষাট বছরের বয়স্ক নারী পর্যন্ত কেউ রক্ষা পায়নি বিএনপির লেলিয়ে দেয়া বাহিনীর হাত থেকে। যারা নারী নির্যাতন-ধর্ষণগুলো দলগতভাবে অতীতে করেছে এ নিয়ে যখন তারা কথা বলে, তখন হাস্যকর হয়ে দাঁড়ায়। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য হাস্যকর।

তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন কথা বলেন তখন ভুলে যান তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কী করেছে। এ জন্য এ রকম লাগামহীন কথা বলতে পারেন। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বের সরকার এ ধরনের ঘটনা অতীতে যেগুলো ঘটেছে, সেগুলোর বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছে। এখনো যেগুলো ঘটেছে সেগুলোরও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার জন্য বদ্ধপরিকর।

আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে বাংলাদেশ বেতারের উদ্যোগে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় সরকারকে আর সময় দেয়া যাবেনা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের ব্যাপারে সাংবাদিকরা তথ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক হোসনে আরা তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম বেতারের পরিচালক এসএম আবুল হোসেন প্রমূখ।

ড. হাছান মাহমুদ বলেন, উনারা অবশ্য আমাদের সময় দিচ্ছেন না বহু আগে থেকে। ২০০৯ সালে আমরা সরকার গঠনের তিন মাসের মাথা থেকে উনারা আমাদের কখনো সময় দিতে চাননি। কিন্তু বাস্তবতা হচ্ছে জনগণ আমাদের সময় দিয়েছে। এবং প্রায় পৌনে ১২ বছর ধরে জননেত্রী শেখ হাসিনা একটানা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সময় দিলেন কী দিলেন না, সেটি বড় ব্যাপার নয়, জনগণ সময় দিচ্ছে কিনা সেটিই হচ্ছে মুখ্য বিষয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন হয়েছে। স্থানীয় সরকার পর্ষদে ৩৩ শতাংশ নারীর জন্য সংরক্ষিত কোটা তিনিই করেছিলেন। নারী সংসদ সদস্যের সংখ্যা পঞ্চাশে উন্নিত করেছেন বঙ্গবন্ধুকন্যা। দেশের ইতিহাসে প্রথম পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্পিকারসহ নানা পদে নারীর পদায়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে। নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নতি হয়েছে সেটা পৃথিবীর সামনে বড় উদাহরণ।

তথ্যমন্ত্রী বলেন, আজকে যেই ঘটনাগুলো ঘটছে এগুলো যে আগে ঘটে নাই তা নয়। কিন্তু আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকতা ছিল না বিধায় সেগুলো মানুষ জানতে পারত না। নোয়াখালীর ঘটনাটা কোনো টেলিভিশন কিংবা কোন পত্রপত্রিকায় এমনকি কোনো অনলাইনেও প্রথম প্রকাশ করেনি। এটি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়, এরপর অন্যান্য মূলধারার গণমাধ্যম সেটি নিয়ে সংবাদ পরিবেশন করেছে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে কিন্তু এখন কোন ঘটনাই ঢাকা থাকে না। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমের ভালো দিক।

মহান স্বাধীনতাযুদ্ধে বেতারের ভুমিকার কথা উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন স্বাধীন বাংলা বেতারের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশ বিনির্মাণে বেতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বেতারের অনেকগুলো অনুষ্ঠান অত্যন্ত ভাল এবং জনমানুষের কাছে সেই অনুষ্ঠানমালার ব্যাপক আবেদন রয়েছে। আমাদের কৃষ্টি সংস্কৃতিকে লালন করার ক্সেত্রে বেতার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছে। দূর্যোগ-দূর্বিপাকে বেতারই কিন্তু মানুষের কাছে খবর পৌঁছায়। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ও স্মার্টফোনের ব্যাপকতা বেড়েছে তখন একটি রেডিও বহন করা সম্ভবপর নয়। তাই রেডিওকে অ্যাপসের মাধ্যমে টেলিফোনের আনার উদ্যোগ নিয়েছি। এখন অ্যাপসের মাধ্যমে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশ বেতার মোবাইলেও শোনা যায়।

তিনি বলেন, ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও আশপাশে পাহাড়সহ নানাকারণে ফেনীতেও চট্টগ্রাম বেতারের অনুষ্ঠান শোনা যায়না। অথচ ১০০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন খুলনা কেন্দ্রের অনুষ্ঠান প্রতিবন্ধকতা না থাকায় এখানে শোনা যায়। গুরুত্ব বিবেচনায় ব্যবসা বাণিজ্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠিসহ নানা সংবাদ ও কৃষ্টি সংস্কৃতির চাহিদা রয়েছে সারা দেশে। তাই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ঢাকা কেন্দ্রের মতো বঙ্গবন্ধু স্যাটেলাইটে আপলিঙ্ক করে সেটি আবার বিভিন্ন বেতার কেন্দ্রে ডাউনলিঙ্ক করে সারাদেশে শোনানো হয় চট্টগ্রাম বেতার কেন্দ্রের অনুষ্ঠানও খুবসহসা সেভাবে উদ্বোধন হবে। এটি চট্টগ্রাম বেতার কেন্দ্রের ইতিহাসে বিরাট মাইলফলক হয়ে থাকবে।

ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু ২০ অক্টোবর

0

প্রায় সাত মাস পর আগামী ২০ অক্টোবর থেকে ঢাকায় পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে সিঙ্গাপুর এয়ারলাইন্স। আজ শনিবার (১০ অক্টোবর) এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২০ অক্টোবর স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি। পরে ঢাকা থেকে ওই দিন রাত ১১টা ৫৫ মিনিটে ফ্লাইটটি সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে। প্রথম ধাপে সিঙ্গাপুর-ঢাকা-সিঙ্গাপুর রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে।

সিঙ্গাপুর সরকারের ঘোষণা অনুযায়ী, দেশটিতে যেতে বাংলাদেশি নাগরিকদের করোনা নেগেটিভ সনদ লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে। এ জন্য অতিরিক্ত প্রায় দেড় লাখ টাকা খরচ হবে, যা যাত্রীকে বহন করতে হবে।

করোনা পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকে ঢাকায় বন্ধ রয়েছে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট।

গতবছরের ১ হাজার দুর্ঘটনায় দায়ী গ্যাস লিকেজ: ফায়ার সার্ভিস

0

কখনো অন্য সংস্থাগুলোর সমন্বয়হীনতার বলি, কখনো দেখভালের অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানীতে গ্যাস পাইপলাইন। ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০১৯ সালে প্রায় ১ হাজারটি দুর্ঘটনার পেছনে দায়ী গ্যাস লিকেজ।

আবারো রাজধানীতে গ্যাস লিকেজ। তবে এবারের কারণ, সিটি করপোরেশনের সুয়ারেজ লাইন মেরামত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয় তিতাসের পাইপলাইন। রাজধানীতে প্রায়ই বিভিন্ন উন্নয়ন কাজ কিংবা সেবা সংস্থাগুলোর লাইন মেরামত করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস এমআরটি পাইপলাইন। রাজধানীর উত্তরায় হাউজবিল্ডিং এলাকায় কমপক্ষে ৪ বার MRT প্রকল্পের কাজ করতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্যাস পাইপলাইন।

সম্প্রতি রাজধানীর শেওড়াপাড়া, ফার্মগেট, ডেমরায় মূল সড়কে গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পেছনেও রয়েছে কখনো ওয়াসার লাইন, কখনো বা মেট্রোরেল প্রকল্পের কাজ, কখনো বা অন্যান্য উন্নয়ন কাজের ফলে হয়েছে।

তিতাসের তথ্য মতে, গত ২০১৯ সাল থেকে ২৫টির বেশি বড় ধরনের গ্যাস লিকেজ হয়েছে অন্য সংস্থাগুলোর কাজের কারণে। এর বাইরে এ রকম ছোটোখাটো ঘটনা আছে শতাধিক। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণে বারবার ঘটা দুর্ঘটনা ঠেকাতে আধুনিক প্রযুক্তি নিরভর ম্যাপিং এর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের।

নগর পরিকল্পনাবিদ হাবিবুর রহমান বলেন, জিপিএস লাইডার সিস্টেম বলে টেকনোলজি রয়েছে যার মাধ্যমে সংস্থাগুলো নিজেদের ম্যাপিং করতে পারবে।

রয়েছে মুদ্রার উল্টো পিঠও। তিতাসের গাফিলতিতেও ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস পাইপলাইন। নারায়ণগঞ্জ বিস্ফোরণ যার সবশেষ উদাহরণ।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২০১৯ সালে প্রায় ১ হাজারটি দুর্ঘটনার পেছনে দায়ী গ্যাস লিকেজ। বিশেষজ্ঞরা বলছেন, লিকেজজনিত দুর্ঘটনা ঠেকাতে তিতাসের লাইন সার্ভের কোনো বিকল্প নেই।

ফায়ার সার্ভিসের একজন বলেন, যেহেতু কোন ডিজিটাল ম্যাপিং নেই, কোন ব্যবস্থা নেই পাইপলাইনগুলো চিহ্নিত করা যায়, তাই অন্য ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ৩০-৪০ বছরের পুরোনো লাইন বদলে ফেলার পরামর্শ বিশেষজ্ঞদের।

ট্রাম্প-বাইডেন দ্বিতীয় বিতর্ক বাতিল

0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের মধ্যকার দ্বিতীয় বিতর্ক বাতিল করেছে প্রেসিডেন্সিয়াল ডিবেট কমিশন। আগামী ১৫ নভেম্বর বিতর্কটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নভেল করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সরাসরি মঞ্চে বিতর্কের পরিবর্তে ভার্চুয়াল পদ্ধতিতে বিতর্কের প্রস্তাবনা আসে। কিন্তু ট্রাম্প সাফ জানিয়ে দেন ভার্চুয়াল বিতর্ক হলে তিনি তাতে অংশ নেবেন না। ফলে জটিলতা সৃষ্টি হলে গতকাল শুক্রবার দ্বিতীয় বিতর্ক বাতিল করে কমিশন। ওয়াল স্ট্রিট জার্নাল এ খবর দিয়েছে।

এক বিবৃতিতে ডিবেট কমিশন জানায়, ১৫ অক্টোবরের দ্বিতীয় বিতর্ক হচ্ছে না। তারা এখন আগামী ২২ অক্টোবরের তৃতীয় ও চূড়ান্ত বিতর্কের প্রস্তুতির দিকে মনোযোগ দিয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে কমিশন জানিয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু করোনায় আক্রান্ত, ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অনুষ্ঠাতব্য দ্বিতীয় বিতর্ক ভার্চুয়ালি হবে। এর পরই বাদ সাধেন ট্রাম্প। তিনি ভার্চুয়াল বিতর্কে অংশ নিতে নারাজ বলে জানান।

এদিকে বাইডেন শিবির কমিশনের সিদ্ধান্ত মেনে নিয়ে পরবর্তী বিতর্ক নিয়ে প্রস্তুতি নিতে শুরু করেছে। বাইডেনের নির্বাচনী প্রচার কমিটির মুখপাত্র অ্যান্ড্রু বেটস গতকাল এক বিবৃতিতে বলেন, ‘একমাত্র যে বিতর্কে ভোটাররা প্রশ্ন করার সুযোগ পান, সেই বিতর্কে অংশ নিতে অস্বীকৃতি জানালেন ট্রাম্প। এটি অবশ্য অবাক করার মতো কিছু নয়।’

প্রথম বিতর্কে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণ, সুপ্রিম কোর্ট, অর্থনীতি ও চলমান বর্ণবাদ কেন্দ্রিক সহিংসতা নিয়ে বেশ পর্যুদস্ত হন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যমগুলোতে বাইডেন প্রথম বিতর্কে ভালো করেছেন বলে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিতর্ক একটি অন্যতম অনুষঙ্গ এবং এটি নির্বাচনে বিশেষ গুরুত্ব বহন করে। মার্কিন রাজনীতিতে প্রেসিডেন্ট প্রার্থীদের দলীয় মনোনয়ন নিতে হলেও বিতর্ক প্রতিযোগিতার মুখোমুখি হতে হয়। সেখানে প্রার্থীদের প্রজ্ঞা, মেধা ও সহনশীলতাসহ অনেক কিছু সম্পর্কে ধারণা পায় ভোটাররা।

যুক্তরাষ্ট্রে প্রতিবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি প্রেসিডেন্সিয়াল ডিবেট ও একটি ভাইস প্রেসিডেন্সিয়াল ডিবেট। প্রথম প্রেসিডেন্সিয়াল ডিবেট অনুষ্ঠিত হয় ওহাইওর ক্লিভল্যান্ডে। দ্বিতীয়টি বাতিল করা হলো। আর তৃতীয় বিতর্ক হওয়ার কথা রয়েছে ২২ অক্টোবর টেনেসির ন্যাশভিলে।