Home Blog Page 2635

সারাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছি : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সারাদেশে যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলছি। নৌপথগুলো সচল করার ব্যবস্থা নিয়েছি। রেলপথ সংযোগ পুনরায় স্থাপন করে এবং আরও নতুন নতুন অঞ্চলে রেললাইন সম্প্রসারণ করে রেলে যোগাযোগের সুযোগটা বাড়াচ্ছি।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যখন যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, মানুষের পণ্য পরিবহনের সুবিধা হবে। সেখানে মানুষের অর্থনৈতিকভাবে স্বাবলম্বিতা ফিরে আসবে এবং বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মহামান্য রাষ্ট্রপতিতে আন্তরিক ধন্যবাদ জানাই। মহামান্য রাষ্ট্রপতি যদি এই উদ্যোগটা না নিতেন, আর বারবার আমাদের না বলতেন, তা হলে তো এই অঞ্চলে যে এই রকমভাবে রাস্তা করা যায়, এটা হয়ত চিন্তারই বাইরে ছিল। কিন্তু আজকে তার অনুপ্রেরণা এবং তারই উদ্যোগে এই রাস্তাটি আমরা করতে পেরেছি।’

উদ্বোধন ঘোষণার পর ভিডিওতে হাওরের বিস্ময় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভিডিও চিত্র দেখানো হয়। এ সময় হাওর ও সড়কটির সৌন্দর্য দেখে অভিভূতি হয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ইশ! এ সড়কে (দেখতে) কবে যে যাব।

প্রধানমন্ত্রী বলেন, আমার মনটা পড়ে থাকল। এ সড়ক দিয়ে গাড়িতে কবে যাব। রাষ্ট্রপতিও চান আমি যেন সরাসরি যাই। আমি যাবো। করোনা পরিস্থিতি উন্নতি হলে এ সড়ক দেখতে যাব।

এ সময় হাওরাঞ্চলে কৃষিপণ্যভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। যোগাযোগ উন্নত হলে দেশের পণ্য বিদেশেও রফতানি করার যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানের গণভবন প্রান্তে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জের মিঠামইন প্রান্তে ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, ডিসি মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী।

সৌন্দর্যের লীলাভুমি কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা-মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলা। সম্প্রতি যুক্ত হয়েছে সারাবছর চলাচল উপযোগী দৃষ্টিনন্দন সড়ক। ৮৭৪ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই রাস্তা রাষ্ট্রপতির উদ্যোগে নিমার্ণকাজ শুরু হয় ২০১৬ সালে।

ইটনা-মিঠামইন ও অষ্টগ্রামে অল ওয়েদার সড়কের মাধ্যমে পর্যটনের অপার সম্ভাবনা ও জীববৈচিত্র্যের পরিপূর্ণ হাওরের সৌন্দর্য বেড়েছে। গণভবন থেকে ৪ বছরে সম্পন্ন এই রাস্তাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতুর কাজ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে : সেতুমন্ত্রী

0

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের কাজ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে। প্রকল্পের কাজের ৮৮ দশমিক ৫০ শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান স্থাপন শেষ করেছি। বাকি ১০টি জুলাইয়ের মধ্যে টার্গেট ছিল। কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে এ স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও অন্য কাজ থেমে নেই।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সেখানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে এ কথা বলেন।

তিনি বলেন, তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬। এই প্রকল্পটির কাজও করোনাকালে নানা বাধাবিপত্তি সত্ত্বেও ৫০ শতাংশ অগ্রগতি হয়েছে। এ ছাড়া মেট্রোলাইন-১ এবং মেট্রোলাইন-৫ এর নির্মাণ কাজের প্রস্তুতিও এগিয়ে চলছে। ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোলাইন নির্মাণ করবো। সারা ঢাকা শহরকে যানজটমুক্ত করার পথে এটা হবে সুদূরপ্রসারি পদক্ষেপ।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু শেখ হাসিনা ও শেখ হাসিনা সরকারের সাহস এবং সক্ষমতার প্রতীক। তেমনি ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক ইঞ্জিনিয়ারদের সফলতার প্রতীক। হাওরের মাঝখানে এ রকম সড়ক নির্মাণ এটি হাওরের বিস্ময় বলে পরিচিত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ৩৩টি সেতুর নির্মাণকাজ শেষ করেছি। প্রধানমন্ত্রীর সুবিধামতো সময় পেলে সেগুলো উদ্বোধন করা হবে। আমাদের সবগুলো কাজই আশ্চর্য দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। করোনাকালে প্রথম প্রথম বিদেশি জনবল অনেকেই ছুটিতে যাওয়ায় সমস্যা ছিল, এখন তারা এসেছে। এখন আগের মতোই কাজ চলছে।

চট্টগ্রামের উন্নয়নে পরিকল্পিত মাষ্টারপ্লান প্রণয়নে সরকার সচেস্ট: স্থানীয় সরকার মন্ত্রী

0

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে চট্টগ্রামের উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ক্ষমতাসীন হওয়ার পর সে-সকল প্রতিশ্রুতি পূরণে একগুচ্ছ মেগা প্রকল্প উপহার দিয়েছেন। এই প্রকল্পগুলো এখন বাস্তবায়নাধীন এবং কোন কোন ক্ষেত্রে সমাপ্তির পথে। সর্বোপরি চট্টগ্রামের সবগুলো প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় সাধনের মাধ্যমে একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যাণ প্রণয়নের বিষয়টি সরকারের নজরে আছে।

আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে কর্ণফুলি নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণ এবং রোধে প্রণীত মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন,চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভায় তিনি একথা বলেন।

সভায় মন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আর্থিক সংকট রয়েছে। বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয় দেখছে। বিশেষ করে কর্পোরেশন চলে জনসাধারণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের ট্যাক্সের অর্থে। জনগণ যদি তাদের ট্যাক্স সঠিক সময়ে পরিশোধ করেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান যদি তাদের ট্যাক্স নিয়মিত প্রদান করতেন তাহলে এই আর্থিক সংকট কাটিয়ে উঠতো। তিনি উল্লেখ করেন যে, ২০১৬-১৭ অর্থ বছরে পঞ্চবার্ষিকী কর মূল্যায়নে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কর ১৬০ কোটি ১৬ লাখ ৪১ হাজার টাকা ধার্য্য করা হয়। কিন্তু চট্টগ্রাম বন্দর বর্তমানে বার্ষিক কর দেয় মাত্র ৩৯ কোটি ৫০ লাখ টাকা। যেখানে চট্টগ্রাম বন্দর বছরে ৩ হাজার ২শ কোটি টাকা আয় করে সেখানে চসিকের ধার্যকৃত ট্যাক্স কেন দেবে না। এই বিষয়টির যাতে সুরাহা হয় সেজন্য মন্ত্রণালয় উদ্যোগ নেবে।

তিনি আরো বলেন, জলাবদ্ধতা, জোয়ারের পানি থেকে চট্টগ্রাম নগরকে রক্ষা করার জন্য সিটি আউটার রিং রোডের কোন বিকল্প নেই। সিডিএ তত্ত্বাবধানে এই প্রকল্পটির কাজ চলছে। চট্টগ্রাম মহানগর রক্ষাকারী বিদ্যমান উপকূলীয় বাঁধের উপর ৪ লেইন বিশিষ্ট ১৫ কি.মি. দীর্ঘ সড়ক নির্মাণের কাজ চলছে। বাঁধের বিদ্যমান উচ্চতা ২০-২৩ ফুট হতে ৩০-৩৩ ফুট পর্যন্ত বাড়ানো হচ্ছে। ঢাকা ট্রাঙ্ক রোড হতে বায়েজিদ বোস্তামী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণ কাজও শেষের পথে। এসড়ক নির্মাণ হলে চট্টগ্রাম শহরের যানযট অনেকাংশে নিরসন হবে। ঢাকা-চট্টগ্রাম রোডের শহরের প্রবেশ মুখেও অসহনীয় যানজট থেকে চট্টগ্রামবাসী মুক্তি পাবে। চট্টগ্রাম শহরের মানুষের প্রধান দু:খ জলাবদ্ধতা ও জোয়ারের পানি। বিষয়টি নিয়ে সরকার সর্বদা সচেষ্ট। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসন,খাল সম্প্রসারণ ও সংস্কার নিয়ে এরই মধ্যে সাড়ে ৫ হাজার কোটি টাকা একটি প্রকল্প চলমান রয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই প্রকল্পটির কাজ দ্রুত এগুচ্ছে। এরই মধ্যে প্রকল্পের আওতায় ৩৬ টি খাল হতে কাঁদা ও মাটি অপসারণ করা হয়েছে। ৩৬ টি খাল উদ্ধারের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। ৩ হাজারেরও বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ২৮ টি খালের পাড়ে ৩৫ কি.মি. রিটেইনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। সিডিএ ও সেনাবাহিনীর সহযোগিতায় চলমান এই প্রকল্পের কাজ করেনাকালেও বন্ধ হয়নি।

তিনি চট্টগ্রামের কর্ণফূলী নদী রক্ষায় সরকার বদ্ধপরিকর বলে জানান দিয়ে বলেন, এই কর্ণফুলীর ৮০ কি.মি. স্থান জুড়ে অন্তত ৩ শটি কারখানা কিংবা শিল্প স্থাপনা রয়েছে। এসব কারখানা এমনভাবে স্থাপন করা হয়েছে যাতে কারখানার বর্জ্য নদীতে চলে আসার আশংকা রয়েছে। পেপার মিল, তেল শোধনাগার, পাওয়ার প্লান্ট, ট্যানারী, সার প্রস্তুত কারক, সাবান এবং সিমেন্ট তৈরীর কারখানা এগুলোর মধ্যে অন্যতম। এসব কারখানার তরল বর্জ্য শোধনাগার (ইটিপি)আছে কিনা খতিয়ে দেখা হবে। থাকলেও এগুলোর ব্যবহার হচ্ছে কিনা তাও যাচাই বাছাই করা হবে। কর্ণফূলী রক্ষার বিষয়টি মাথায় রেখে এই নগরীর মাস্টারপ্ল্যান করা হবে।

তিনি আরো জানান সরকার প্রুতিশ্রুতি অনুযায়ী চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ডের মধ্যে প্রায় সবকটিতে ওয়াসার পানি সরবরাহ নিশ্চিত করছে। দৈনিক ৪২ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে চট্টগ্রাম ওয়াসা এখন ৩৭ কোটি লিটার পানি সরবরাহ দিচ্ছে। চট্টগ্রামে আবাসিক গ্রাহকরা ১ হাজার লিটার প্রতি পানির জন্য দাম দিচ্ছেন মাত্র ১২ টাকা ৪০ পয়সা, ঢাকায় যেটি ১৪ টাকা ৪৬ পয়সা। নানান প্রতিকূলতার মধ্যেও চট্টগ্রাম ওয়াসা চট্টগ্রামের ৪শ কি.মি. এলাকা নতুন সংযোগের আওতায় এনেছে। চট্টগ্রাম ওয়াসা যে প্রকল্পগুলো বাস্তবাবায়ন চলছে এসব সম্পন্ন হলে পানি ও পয়:নিস্কাশনের ক্ষেত্রে চট্টগ্রাম একটি আধুনিক নগরে পরিণত হবে। তিনি আরো জানান যে, শহরে প্রবেশ পথে কোন ডাম্পিং স্টেশন হবে না। চট্টগ্রামের ফয়’সলেক এলাকাকে অপরাধ মুক্ত করা হবে বলে ঘোষণা দেন। তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, কর্ণফূলী নদীর পাড় লিজ দিয়ে ব্যবসা বাণিজ্যের সুযোগ কেন দিচ্ছেন আমি জানিনা। এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের স্বার্থে সরকারের বিরুদ্ধেও কথা বলতেন। তাঁর মধ্যে বেসিক দেশপ্রেম ছিল এবং এটা প্রধানমন্ত্রী উপলদ্ধি করতেন। মহিউদ্দিন চৌধুরীর পর চট্টগ্রামের স্বার্থ রক্ষায় এভাবে আর কেউ ভূমিকা রাখেনি।

মন্ত্রী আশা প্রকাশ করেন, চট্টগ্রাম দৃষ্টি নন্দন শহর হবে। সৃষ্টিকর্তা প্রদত্ত সকল সুযোগ এই নগরীতে রয়েছে। আউটার রিং রোড, কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক করতে পারলে হাজার হাজার পাঁচ তারকা হোটেল হবে। এরজন্য রকেট সাইয়েন্সের দরকার হবে না। শুধু চট্টগ্রাম পর্যটন খাত দিয়ে পুরো দেশকে এগিয়ে নিবে। তবে অবকাঠামো যাতে আগামী দিনের দূর্ভাগ্য ডেকে না আনে সেব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে আন্তরিক। তাই এত উন্নয়ন প্রকল্প ও টাকা দিয়েছেন। ভবিষ্যতে আরো দেবেন। যদি কাজে লাগাতে পারি। আগে মহিউদ্দিন চৌধুরী বলতেন সিটি কর্পোরেশনকে আয়বর্ধক করতে হবে। তিনি করেও গিয়েছিলেন কিন্তু তা ধরে রাখা সম্ভব হয়নি। এখন সরকার সিটি কর্পোরেশনকে সহায়তা দিচ্ছে।

পানি সম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, চট্টগ্রাম নিয়ে মন্ত্রণালয়ের যে সকল প্রকল্প রয়েছে সেগুলো বাস্তবায়নের পথে। তবে কিছু প্রতিবন্ধকতাও আছে। পর্যায়ক্রমে এই প্রতিন্ধকতা দূর করা হবে। তিনি বলেন, ওয়াসার বিদ্যমান প্রকল্পে সুয়ারেজ সিস্টেম যেন কর্ণফুলী নদী মুখী না হয়, তাহলে এই নদী দূষণ থেকে রক্ষা পাবে।

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি বলেন, চট্টগ্রামে যে উন্নয়ন প্রকল্পগুলো হচ্ছে তা প্রধানমন্ত্রীর আন্তরিকতারই বহি:প্রকাশ। এগুলো সমন্বয়ের মাধ্যমেই সম্পাদন করতে হবে। তা নাহলে এর সুফল থেকে নগরবাসী বঞ্চিত হবে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেন, চট্টগ্রাম প্রকৃতপক্ষেই একটি প্রাকৃতিক শহর। তবে এর নানান অবকাঠামোগত দূর্বলতা রয়েছে। রাস্তাঘাটগুলোর ধারণ ক্ষমতা ৬ টনের হলেও ৬০ টনের বোঝা নিয়ে গাড়ী চলাচল করছে। বিশেষ করে চট্টগ্রাম বন্দরমূখী সড়কগুলো একারণেই প্রতিনিয়ত নষ্ট হচ্ছে। তাই আমার প্রশ্ন বন্দর কর্তৃপক্ষ তাদের সাড়ে ৩শ কোটি টাকার বেশি তহবিল থেকে ১ শতাংশ হারে সিটি কর্পোরেশনকে দেবে না কেন? তাদের গৃহকর বাবদ পঞ্চবার্ষিকী কর পূন:মূল্যায়ন হলে সিটি কর্পোরেশনকে দেয় ট্যাক্সের পরিমাণ দাঁড়াতো প্রায় ১ শ ৬০ কোটি টাকা। কিন্তু দিচ্ছে মাত্র ৩৯ কোটি টাকা। আমি মনে করি এটা চট্টগ্রামবাসীকে বঞ্চিত করার আরেকটি অপপ্রয়াস।

তিনি উল্লেখ করেন, একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় চট্টগ্রামের কর্ণফুলী নদী সহ ঢাকার চার পাশের নদীগুলোর দূষণ রোধ ও নাব্যতা ফিরিয়ে আনতে একটি মাস্টারপ্ল্যান তৈরীর নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনানুযায়ী মাস্টারপ্ল্যান প্রণয়নের জন্য স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীকে সভাপতি করে পানি সম্পদ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন।

এবিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সার্বক্ষণিক মনিরটরিং ও সমন্বয়ের জন্য সাচিবিক দায়িত্ব পালন করবেন। তাই বলার অপেক্ষা রাখে না চট্টগ্রামের সামগ্রিক উন্নয়নের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ের বিষয়টি আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। তিনি মাননীয় মন্ত্রীকে অবহিত করেন যে, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সিটি কর্পোরেশনের যে ম্যাচিং ফান্ড বাধ্যবাধকতা রয়েছে তা থেকে যেন চসিককে অব্যাহতি দেয়া হয়।

সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়াসিকা আয়েশা খানম এমপি, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ, পানি উন্নয়ণ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার, নৌ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরী।

বিভাগীয় কমিশনার এবিএম আজদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সিডিএ চেয়ারম্যান এম.জহিরুল আলম দোভাষ, বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার সালেহ আহমদ তানভীর, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাহেরা ফেরদৌস, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একে এম ফজলুল্লাহ,চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, সচিব আবু শাহেদ চৌধুরী প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রশাসকের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম প্রমূখ। চসিকের প্রকল্প উপস্থাপন করেন প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম।

চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের পরিকল্পনা সরকারের: স্থানীয় সরকার মন্ত্রী

0

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত মেরিন ড্রাইভ নির্মাণের পরিকল্পনা করছে সরকার। এটি নির্মিত হলে অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হবে। তিনি বলেন, এই মেরিন ড্রাইভ নির্মিত হলে এই অঞ্চলে নতুন হাজার হাজার হোটেল-মোটেল, রেস্টুরেন্ট, কলকারখানা সৃষ্টি হবে। এতে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হবে অন্যদিকে পর্যটন খাতে খুলবে নতুন দিগন্ত।

আজ চট্টগ্রাম সার্কিট হাউজে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত কর্ণফুলী নদীর নাব্যতা বৃদ্ধি, দখল ও দূষণ রোধে প্রণীত মাস্টারপ্ল্যানের বাস্তবায়ন, চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উন্নয়ন সংক্রান্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী একথা জানান।

সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বন্দর-সহ সকল প্রতিষ্ঠান সিটি কর্পোরেশনের রাস্তা-ঘাট-সহ নানা সেবা গ্রহণ করছে তাদেরকে সিটি কর্পোরেশনের ন্যায্য পাওনা পরিশোধ করার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এসব প্রতিষ্ঠানের হাজার হাজার ট্রাক, লরি-সহ বিভিন্ন যানবাহন চলাচল করায় নগরীর অভ্যন্তরীণ রাস্তা ঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব রাস্তা ঘাট সংস্কার করতে অর্থের প্রয়োজন যা যোগান দেওয়া সিটি কর্পোরেশনের একার সম্ভব নয়। তাই সকল প্রতিষ্ঠানকে সঠিক সময়ে সিটি কর্পোরেশনের নিকট রাজস্ব প্রদানের নির্দেশনা দেন মোঃ তাজুল ইসলাম।

মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানকেই বিনামূল্যে সরকারি সেবা দেওয়া যাবে না। নির্ধারিত ফি পরিশোধ করেই সবাইকে সেবা গ্রহণ করতে হবে। এতে করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি সেবার মানও উন্নত হবে।

এছাড়া, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি অধিদপ্তর ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম ছিলেন একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা : খাদ্যমন্ত্রী

0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মোহাম্মদ নাসিম ছিলেন একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা। তাঁর মৃত্যুতে দেশ একজন ত্যাগী, যোগ্য ও দেশপ্রেমিক নেতাকে হারিয়েছে। তাঁর কর্মকাণ্ড, তাঁর জীবন সবসময়ই অনুকরণীয় হয়ে থাকবে।

আজ সকালে বঙ্গবন্ধু একাডেমি কর্তৃক জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত ‘বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাতীয় সংসদে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে স্বরণ সভা’য় তিনি এসব কথা বলেন।
এ সময় দেশের কয়েকটি জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ সম্পর্কে মন্ত্রী বলেন, এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে এবং প্রয়োজনে আরো কঠোর অবস্থানে যাবে। ইতোমধ্যেই ঘটে যাওয়া প্রতিটি জায়গায় অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা ধরা পড়েনি তাদেরও অচিরেই গ্রেপ্তার করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ধর্ষণের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং তিনি মোহাম্মদ নাসিমকে একজন ত্যাগী ও দেশ প্রেমিক নেতা হিসেবে উল্লেখ করেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এমএ করিম, শেখ ইকবাল খোকন, মিনহাজ উদ্দিন মিন্টু, ব্যারিস্টার জাকির আহমেদ প্রমুখ।

দেশের কোনো অঞ্চল অনুন্নত থাকবে না : প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কোনো অঞ্চল অনুন্নত থাকবে না। দেশব্যাপী সড়ক যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলে অথনৈতিক উন্নতি করাই সরকারের লক্ষ্য। করোনা না এলে আরও এগিয়ে যেত দেশ।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশুরা স্কুলে যেতে পারছে না এটাই এখন সবচেয়ে বড় ক্ষতি। তার পরও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা ব্যবস্থা চালু রেখেছে সরকার।

তিনি বলেন, হাওর এলাকায় কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তুলতে চায় সরকার।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0

হাওরের বিস্ময় কিশোরগঞ্জ জেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়কটির উদ্বোধন করেন তিনি।

বর্ষায় মাইলের পর মাইল বিস্তির্ণ জলরাশি, বর্ষা শেষে জলকাদা আর শুকনো মৌসুমে ফসলি জমি। বর্ষায় নৌকা আর অন্য ঋতুতে পায়ে হাঁটা ছাড়া চলাচলের উপায় ছিল না হাওরবাসীর। যোগাযোগে এখানকার মানুষের কষ্ট লাঘবে বিশাল হাওরের মধ্যে সড়ক নির্মাণের স্বপ্ন দেখেন ‘ভাটির শার্দুল’ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ইচ্ছে অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে কিশোরগঞ্জ জেলার তিন উপজেলার মধ্যে সারা বছর চলাচলের জন্য নির্মিত হয় হাওরের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক।

সড়কটি নির্মাণের ফলে শুধু হাওরবাসীর চলাচলের দুর্ভোগ দূর হয়েছে তা নয়, নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে।

ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি এখন আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এরইমধ্যে হাওরের নৈসর্গিক রূপ দেখতে দেশের নানা প্রান্ত থেকে এখানে ছুটে আসছে মানুষ।

হাওরের বিশাল জলরাশির বুক চিরে চলে গেছে ২৯.৭৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি। বর্ষায় সড়কের দুই পাশে অথৈ জলরাশি, নির্মল বাতাস আর মনকাড়া ঢেউ। শুকনো মৌসুমে মাইলের পর মাইল ফসলি জমি, যেখানে সবুজ আর সোনালি রং মিলেমিশে একাকার। হাওরের বুকে বিশাল খোলা আকাশের রূপে মুগ্ধ ভ্রমণপিপাসুরা। কখনো ঝকঝকে নীল আকাশ, কখনো আকাশে সাদা মেঘের ভেলা। ভোরের সূর্য আর গোধূলীতে ভিন্ন রূপে সাজে হাওরের আকাশ।

২০১৬ সালের ২১ এপ্রিল ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়ক প্রকল্পের নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সড়ক ও জনপথ অধিদপ্তর ৮৭৪.০৮ কোটি টাকা ব্যয়ে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কটি নির্মাণ করেছে।

হাওরের বুক চিরে চলে যাওয়া ২৯.৭৩ কিলোমিটার দীর্ঘ এ অলওয়েদার সড়কে ৫৯০.৪৭ মিটার দীর্ঘ তিনটি পিসি গার্ডার, ১৯০ মিটার দীর্ঘ ৬২টি আরসিসি বক্স কালভার্ট, ২৬৯.৬৮ মিটার দীর্ঘ ১১টি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়েছে। এর মধ্যে ২৬১.৮১ মিটার দীর্ঘ ভাতশালা সেতু, ১৭১.৯৬৪ মিটার ঢাকী সেতু ও ১৫৬.৭২ মিটার দীর্ঘ ছিলনী সেতু সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে।

অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর

0

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে অস্ত্র উদ্ধারের মামলায় সাইফুর রহমানের তিন দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাইফুর কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলারও প্রধান আসামি।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক সাইফুর রহমানের আদালতে সাইফুুরের ৫ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে, শুনানিতে সাইফুরের পক্ষে দাঁড়াননি কোনো আইনজীবী।

এর আগে কড়া নিরাপত্তায় পুলিশ সাইফুরকে আদালতে হাজির করে।

প্রসঙ্গত, এমসি কলেজে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পর ৬ জনের নামে ও অজ্ঞাত ৩ আসামির বিরুদ্ধে গণধর্ষণ মামলা হয়। এর প্রধান আসামি সাইফুর রহমান। এ ছাড়া ঘটনার দিন রাতে হোস্টেলে সাইফুরের কক্ষ থেকে আগ্নেয়াস্ত্রসহ দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরদিন সাইফুরের বিরুদ্ধে শাহপরান থানায় একটি অস্ত্র মামলা করে পুলিশ।

এইচএসসির বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে লিগ্যাল নোটিশ

0

জেএসসি ও এসএসসির ফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) ফল প্রস্তুতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রেজিস্ট্রি ডাকযোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং ৯টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ আইনি নোটিশ পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী এবং ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থী শতাব্দী রায় পক্ষে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, বুধবার (৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ না করে জেএসসি ও এসএসসির ফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফল প্রস্তুতের সিদ্ধান্ত নিয়েছে। এতে নোটিশ প্রদানকারীসহ আরও অনেক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করার প্রস্তুতি থাকার পরেও আগের জিপিএর কারণে ভালো ফলাফল প্রাপ্তি থেকে বঞ্চিত হবেন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, জেএসসি ও এসএসসির ফলের গড় করার কারণে একদিকে যেমন অনিয়মিত, একাধিক বিষয়ে অকৃতকার্য, প্রস্তুতিহীন শিক্ষার্থীর জন্য সুযোগ তৈরি হবে, তেমনিভাবে কোনো কারণে জেএসসি কিংবা এসএসসিতে কম জিপিএ পাওয়া মেধাবী, পরিশ্রমী শিক্ষার্থীরা তাদের প্রচেষ্টা প্রমাণে ব্যর্থ হবে। আগের ফলাফলের গড় করে পরবর্তী পরীক্ষার ফলাফল নির্ধারণ এক ধরনের জোরপূর্বক এবং বেআইনি আরোপ, যা দায়িত্বশীল কর্তৃপক্ষ আইনত করতে পারেন না।

করোনার কারণে যদি পরীক্ষা একেবারেই না নেওয়া যায়, সেক্ষেত্রে নিজ নিজ কলেজে অনুষ্ঠিত টেস্ট পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রস্তুতের দাবি জানানো হয়েছে।

আগামী ৩ দিনের মধ্যে নোটিশে উল্লেখিত দাবি মানা না হলে শিক্ষার মৌলিক অধিকার আদায়ে হাইকোর্ট বিভাগে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

করোনা আমার জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ : ট্রাম্প

0

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার পাঁচ মিনিটের একটি ভিডিও বার্তা দেন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। সেখানে তিনি পরীক্ষামূলকভাবে যেসব ওষুধ সেবন করেছেন সেটা নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার এই করোনা আক্রান্ত হওয়াকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ বলে উল্লেখ করেন।

ট্রাম্প বলেছেন, ‘এটি আসলে অবিশ্বাস্য। আমি ভালো বোধ করছি। তিন দিন আগে আমি যেমন ভালো বোধ করেছিলাম, এখন ঠিক তেমনটা বোধ করছি। সুতরাং আমি মনে করি আমার যে করোনা হয়েছে সেটি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমার জন্য আশীর্বাদস্বরূপ ছিল।’

করোনাকালীন তিনি যেসব ওষুধ সেবন করেছেন সেগুলো বিনামূল্যে হাসপাতাল থেকে করোনা রোগীদের দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি তিনি যে চিকিৎসা পেয়েছেন সেটি যাতে অন্যরাও পায় সেই আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমি যে ওষুধ সেবন করেছি, আমি যে চিকিৎসা নিয়েছি সেটির সবার জন্য চাই। আমি চাই সবাই যেন প্রেসিডেন্টের মতো চিকিৎসা পায়। কারণ, আমি এই চিকিৎসা নিয়ে বেশ ভালো বোধ করছি।’