Home Blog Page 2640

মারা গেলেন সড়ক দুর্ঘটনায় কোমায় থাকা আফগান ওপেনার

0

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে হেরে গেলেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ওপেনার নাজিব তারাকাই(২৯)। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় কোমায় থেকে মঙ্গলবার মারা গেছেন এ ডানহাতি ব্যাটসম্যান। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এসিবির অফিসিয়াল হ্যান্ডলার থেকে লেখা হয়েছে, ‘আক্রমণাত্মক ব্যাটসম্যান ও অসাধারণ একজন মানুষ নাজিব তারাকাইয়ের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবরে এসিবি এবং আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী জাতি শোকাচ্ছন্ন। আল্লাহ্ তার ওপর শান্তি বর্ষিত করুন (আমিন)’।

গত শুক্রবার (২ অক্টোবর) রাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েন আফগানিস্তান ক্রিকেট দলের ডানহাতি ওপেনার নাজিব তারাকাই। তারপর থেকে আর জ্ঞান ফেরেনি ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যানের। শুক্রবার রাতে গুরুত্বপূর্ণ এক অপারেশনের পরেও অবস্থার কোনো উন্নতি ঘটেনি তার।

গণমাধ্যমের খবর অনুযায়ী, জালালাবাদে গাড়ি দুর্ঘটনায় পড়েন নাজিব তারাকাই। পরে সেখানেরই এক হাসপাতালে নেয়া হয় তাকে। কিন্তু অবস্থার উন্নতি তো ঘটেইনি না, উল্টো প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় ধরে কোমায় থাকেন তিনি। তার উন্নতমানের চিকিৎসার জন্য কাবুলের উন্নত কোনো হাসপাতাল কিংবা দেশের বাইরে পাঠানোর কথাও চিন্তা করছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

শনিবার নাজিব তারাকাইয়ের ব্যাপারে আপডেট জানিয়ে আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) টুইট করেছিল, ‘গতকাল (শুক্রবার) এক গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় ক্রিকেট নাজিব তারাকাই। রাতেই অপারেশন করা হয়েছে। তবু অবস্থার কোনো উন্নতি ঘটেনি। তার দ্রুত আরোগ্যের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে’।

আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের হয়ে ১টি ওয়ানডে ১২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২৯ বছর বয়সী নাজিব তারাকাই। যার সবশেষটি ছিল বাংলাদেশের মাটিতে গত সেপ্টেম্বরে। টি-টোয়েন্টি ক্রিকেটে ১২ ম্যাচে ২৫৮ রান সংগ্রহ করেছেন এ ডানহাতি ওপেনার। এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ৬ সেঞ্চুরিতে ২০৩০ ও লিস্ট এ ক্রিকেটে ১ সেঞ্চুরিতে ৫৫৩ রান রয়েছে তার নামের পাশে।

প্রতিবন্ধীদের জন্য সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপনে করা হবে : সমাজকল্যাণ মন্ত্রী

0

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এম পি বলেছেন, সেরিব্রাল পালসিসহ এনডিডি বৈশিষ্ট্য সম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিগণের অন্যান্য প্রতিবন্ধী ব্যক্তিদের তুলনায় জীবনব্যাপী যত্ন-পরিচর্যার বেশি প্রয়োজন। তাদের জীবনব্যাপী যত্ন-পরিচর্যার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ধরনের এনডিডি সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হবে।

মন্ত্রী আজ, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট-এর উদ্যোগে ‘বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যাক্তি দিবস ২০২০’ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এন ডি ডি ট্রাস্ট- এর চেয়ারপার্সন অধ্যাপক ডা. মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এম পি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী বান্ধব সরকার। প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় নিয়ে আসতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে এক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিবন্ধিদেরকেও মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

মন্ত্রী আরও বলেন, সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে ‘প্রতিবন্ধিতা সম্পর্কিত সমন্বিত বিশেষ শিক্ষা নীতিমালা ২০১৯’ প্রণয়ন করা হয়েছে। বিশেষ শিক্ষা কারিকুলাম প্রণয়নের লক্ষ্যে গাইডলাইন প্রস্তুতকরণ ও বিশেষ স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করছে।

অটিজম ও এনডিডি সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ন্ত্রণ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন ২০১৮’ প্রণয়ন করেছে। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, সহায়ক উপকরণ বিতরণ, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে থেরাপী ও কাউন্সেলিং সেবা প্রদানসহ এনডিডি সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করা হয়েছে বলে মন্ত্রী জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রয়াসই পারে প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতে নিয়ে আসতে। প্রতিবন্ধীদের শিক্ষা, চিকিৎসা ও কর্মে প্রবেশের সমানাধিকার নিশ্চিত করা হবে। পরে সেরিব্রাল পালসি প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থী ও উদ্যেক্তাদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়।

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

0

পদার্থ বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পাচ্ছেন ৩ বিজ্ঞানী। তারা হলেন- রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনরেজ ও আন্দ্রেয়া ঘেজ।

দুটি তত্ত্বের জন্য এই ৩ জনকে পুরস্কার দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সুইডেনের রাজধানী স্টকহোমে এক অনুষ্ঠানে নোবেল কমিটি ২০২০ সালে পদার্থে নোবেল জয়ীদের নাম প্রকাশ করেন।

গত বছর মহাবিশ্ব নিয়ে ‘যুগান্তকারী’ আবিষ্কারের জন্য তিন জন বিজ্ঞানীকে পদার্থে নোবেল পুরস্কার দেওয়া হয়। তারা হলেন— জেমস পেবলস, মিচেল মেয়র ও ডিডিয়ের কুইলজ।

এদিকে সোমবার (৫ অক্টোবর) চিকিৎসায় নোবেল পুরস্কার দেওয়ার মাধ্যমে এ বছরের প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হয়। চিকিৎসায় বিশেষ অবদানের জন্য এ বছর নোবেল পুরস্কার পেয়েছেন ৩ জন। হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কারের জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন- হার্ভে জে. অল্টার, মাইকেল হাউটন এবং চার্লস এম. রাইস।

বুধবার (০৭ অক্টোবর) রসায়নশাস্ত্রে, বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (০৯ অক্টোবর) শান্তিতে এবং আগামী সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।

আগামী ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদানের অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা হচ্ছে না। তবে বিজয়ীরা ওয়েবিনারে অংশগ্রহণের মাধ্যমে ভার্চুয়াল নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়া চলতি বছর নোবেল পুরস্কারের অর্থমূল্য বৃদ্ধি করা হয়েছে। ফলে প্রত্যেক বিজয়ী ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনা পাবেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ কোটি ৪৮ লাখ টাকা।

সময়মতো পদক্ষেপ নেওয়ায় অর্থনীতি গতিশীল : প্রধানমন্ত্রী

0

নগদ সহায়তা ও প্রণোদনাসহ সঠিক পদক্ষেপের কারণে সরকার অর্থনীতি গতিশীল রাখতে সক্ষম হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা ঠিক সময়মতো পদক্ষেপ নিয়েছিলাম।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভার সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ঠিক সময়মতো পদক্ষেপ নিয়েছিলাম। কত টাকা আছে কী আছে সেটা চিন্তা করিনি। এটাই চিন্তা করেছি এই দুঃসময়ে আমাদের অর্থনীতির চাকাটাকে যদি গতিশীল রাখতে হয় তাহলে অবশ্য সেখানে আমাদের পৌঁছাতে হবে। মানুষের হাতে টাকা পৌঁছে দিতে হবে। আর সাধারণ মানুষ যাদের কোনো কাজ না থাকলে জীবনটা চালানোই মুশকিল, তাদেরও নগদ অর্থ সাহায্য করা বা বিভিন্ন সেক্টরে যে আমরা টাকা পাঠিয়েছি সেগুলোও কিন্তু খুব কাজে লেগেছে।

শেখ হাসিনা বলেন, কৃষিতে আমরা সরাসরি দিলাম, আবার শিল্পসহ অন্য সেক্টরগুলোর জন্য আমরা আলাদাভাবে কিন্তু ভাগে ভাগে যেমন ক্ষুদ্র ও মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা- এরকম প্রত্যেকটা সেক্টরের জন্য ভাগ ভাগ করে দেওয়ার পরে গার্মেন্টস সেক্টরের জন্যও বিশেষভাবে দিলাম- এই দেওয়ার কারণেই অর্থনীতিটা গতিশীল রাখতে সক্ষম হয়েছি। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যে প্রণোদনাটা দিয়েছি- এই প্রণোদনাটা যখনই এরা নিতে শুরু করেছে তখনই কিন্তু তারা আবার ব্যবসায় ফিরে আসতে পারছে। এমন কোনো সেক্টর নেই যাদের আমরা সাহায্য দেইনি।

তিনি বলেন, বিত্তশালী-বড়লোকদের সেভাবে আমরা দেইনি। যারা ব্যবসার সঙ্গে জড়িত তাদের কাছে পৌঁছাতে পেরেছি এবং সময়মতো আমরা যে টাকাটা দিলাম, নগদ ও প্রণোদনা দিলাম- এটাতেই কিন্তু ব্যবসাটা ধরে রাখতে সক্ষম হয়েছি। যারা লেবার তাদেরও কাজ করবার আগ্রহ ছিল, তারাও কাজ করছে।

কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কৃষিকে গুরুত্ব দিতে হবে এই কারণে- কৃষি আমাদের ধরে রাখতে হবে এবং খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে। মানুষের যাতে খাবারে কষ্ট না হয়। সেটা আমরা কিন্তু ধরে রেখেছি।

করোনায় আরও ৩০ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৪৯৯

0

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০৫ জনে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৪৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৭১ হাজার ৬৩১ জনের।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৬৫১ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮৪ হাজার ৮৩৩ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১৪ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৪৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৬৪ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৭৫ জন (৭৭ দশমিক ২৪ শতাংশ) ও নারী এক হাজার ২৩০ জন (২২ দশমিক ৭৬ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব দুজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন ও ষাটোর্ধ্ব ১৭ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৩০ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রামে চারজন, খুলনায় দুজন, বরিশালে দুজন, সিলেট একজন ও রংপুর দুজন রয়েছেন।

নোয়াখালী-সিলেটের ঘটনায় সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নোয়াখালী ও সিলেটে যা ঘটেছে তা বর্বরতার চূড়ান্ত উদাহরণ, আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব আমরা।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের শাসন আছে বলেই অপরাধীদের আইনের আওতায় আনা হচ্ছে, কিন্তু নিপীড়করা মানুষ না, এরা অমানুষ, এ জন্যই এমন ঘটনা ঘটছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে বিচারহীনতার কোনো সংস্কৃতি নেই। সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চুপচাপ বসে নেই। একের পর এক অপরাধীদের বিচার হচ্ছে।

তিনি বলেন, নোয়াখালীর ঘটনায় দুইজন বাদে সবাইকে ধরে ফেলেছি। এখানে কোনো রকমের গাফিলতি নিরাপত্তাবাহিনী দেখায়নি। খুব শিগগিরই আমরা তাদের আইনের মুখোমুখি করব।

এর আগে, রোববার (০৪ অক্টোবর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে অনৈতিক কাজের অপবাদ দিয়ে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে একদল যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। এরপরই পুলিশ অভিযান চালিয়ে আবদুর রহিম (২৪) নামে এক যুবককে আটক করে।

জানা যায়, গত তিন বছর আগে ওই নারীর বিয়ে হয়। বিয়ের কিছুদিনের মধ্যে তার স্বামী আরও একটি বিয়ে করলে তাদের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সঙ্গে দেখা করতে তার ঘরে ঢোকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে। পরে অনৈতিক কাজের অভিযোগ এনে ওই নারীকে মারধর শুরু করেন। একপর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে।

অন্যদিকে, গত ২৫ সেপ্টেম্বর রাত ৮টা নাগাদ কলেজের ফটকের সামনে বেড়াতে যাওয়া এক তরুণী ও তার স্বামীকে জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করেন একদল তরুণ।

একনেকে দেড় হাজার কোটি টাকার ৪ প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১ হাজার ৬৫৯ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দিয়েছে।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় যুক্ত হন।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরে বলেন, আজকের একনেকে তিনটি সংশোধিত প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধন)’ প্রকল্প। সংশোধনীতে প্রকল্পের খরচ বাড়ানো হয়েছে, তবে সময় একই রয়েছে। সংশোধনীতে ৪৯১ কোটি ৩৪ লাখ থেকে খরচ বেড়ে ৮৪০ কোটি ৫৬ লাখ টাকা ধরা হয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘চট্টগ্রাম জেলা উপকূলীয় এলাকার পোল্ডার নং-৬২ (পতেঙ্গা), পোল্ডার নং-৬৩/১ বি (আনোয়ারা এবং পটিয়া) পুনর্বাসন’ প্রকল্পের দ্বিতীয় সংশোধন আনা হয়েছে। এতে খরচও বাড়ছে, সময়ও বাড়ছে। ২৮০ কোটি ৩০ লাখ থেকে খরচ বেড়ে প্রথম সংশোধনীতে হয় ৩২০ কোটি ২৯ লাখ এবং আজকে সংশোধনের পর আরও বেড়ে দাঁড়ালো ৫৭৭ কোটি ২৩ লাখ টাকা। ২০১৬ সালের মে-তে শুরু হওয়া প্রকল্পটির মেয়াদ ২০২০ সালের জুন পর্যন্তই রয়েছে।

স্থানীয় সরকার বিভাগের ‘জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি-সেক্টর’ প্রকল্পটির প্রথম সংশোধন আনা হয়েছে। এ প্রকল্পটিরও ব্যয় ও সময়ও বেড়েছে। ১ হাজার ৫৭ কোটি ৮৪ লাখ থেকে ব্যয় বেড়ে ১ হাজার ৯৮৭ কোটি ৮৪ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। ২০১৮ সালের ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রকল্পটি ২০২১ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও এখন হবে ২০২৪ সালের জুন পর্যন্ত।

শিল্প মন্ত্রণালয়ের ‘হাতে কলমে কারিগরি প্রশিক্ষণে মহিলাদের গুরুত্ব দিয়ে বিটাকের কার্যক্রম সম্প্রসারণপূর্বক আত্ম-কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচন (ফেজ-২)’ নামে একটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। এতে খরচ করা হবে ১২৩ কোটি ১৮ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

পরিকল্পনা মন্ত্রী বলেন, এ চারটি প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়নে ব্যয় হবে ৭৪০ কোটি ১৪ লাখ টাকা এবং বৈদেশিক উৎস হতে প্রাপ্ত অনুদান ৯১৯ কোটি ২০ লাখ টাকা।

বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী।

সভায় মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ লাগালে বিচার বাধাগ্রস্ত হবে: কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়কম পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। এটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্নখাতে নিলে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে। দুর্বৃত্তের কোন দলীয় পরিচয় নেই।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সম্পাদকমন্ডলীর সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, সরকার স্বপ্রণোদিত হয়ে সব অপরাধের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে। কারো প্রতি সরকার পক্ষপাত দেখায়নি।

তিনি আরও বলেন, অপরাধী যত বড় নেতাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়েছে। তবে, সরকার কাউকেই ছাড় দিচ্ছে না। অপরাধী যত বড় নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তিই হোক না কেন স্বতঃপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি— এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। অপরাধী যত বড় নেতাই হোক তাকে বিচারের আওতায় আনা হবে। এটাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে নিলে সুষ্ঠু বিচার বাধাগ্রস্ত হবে। দুর্বৃত্তের কোন দলীয় পরিচয় নেই।

তিনি বলেন, সরকার স্বতঃপ্রণোদিত হয়ে সব অপরাধের বিরুদ্ধে বিচার কার্যক্রম শুরু করেছে। কারো প্রতি সরকার পক্ষপাত দেখায়নি। ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। ধর্ষণ-হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি। ধর্ষণকে রাজনৈতিক ট্যাগ দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে।

ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ধর্ষণের ঘটনায় সরকার অপরাধীদের শাস্তি দিচ্ছে। তবে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধও গড়তে হবে। এ ধরনের ইস্যু নিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের ধৈর্য্য ধরার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, প্রতিবাদের প্রয়োজন নেই, সরকার ব্যবস্থা নিচ্ছে।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, এস এম কামাল হোসেন, অ্যাডভোকেট আফজাল হোসেন ও মির্জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

কারাগার মুক্তি পেল ভিয়েতনাম ফেরত ৪৭ জন

0

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা ভিয়েতনাম ফেরত ৪৭ জন মুক্তি পেয়েছেন।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

এর আগে আদালত থেকে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই বাছাই শেষে তাদের সঙ্গে থাকা মালপত্র বুঝিয়ে দিয়ে মুক্তি দেওয়া হয়। সম্প্রতি ভিয়েতনামে গিয়ে প্রতারণার শিকার হয়ে ১০৬ জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও তাদের গ্রেফতার দেখায় তুরাগ থানা পুলিশ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ জানান, গত ৫ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরতদের মধ্যে ১৯ জনকে পাঠানো হয়। আদালত থেকে তাদের মুক্তির আদেশ আসে। পরে তা যাচাই বাছাই করে আজ দুপুরে তাদের মুক্তি দেওয়া হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার মো. আবু সায়েম জানান, গত ১ সেপ্টেম্বর ওই কারাগারে ভিয়েতনাম ফেরত ৩২ জনকে পাঠানো হয়। তাদের মধ্যে ২৭ জনের মুক্তির আদেশ পাওয়া গেছে। আদেশের কপি যাচাই বাছাই করে মঙ্গলবার দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। এ সময়ে তাদের সঙ্গে আনা জিনিসপত্রও বুঝিয়ে দেওয়া হয়েছে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, এ কারগার থেকে ভিয়েতনাম ফেরত একজনকে দুপুর ১২টার দিকে মুক্তি দেওয়া হয়েছে। এর আগে গত শনিবার আদালতের নির্দেশে ২০ জনকে এ কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

জম্মু-কাশ্মীর সীমান্তে রাতভর গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

0

জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে পাকিস্তানের গোলাবর্ষণে ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছেন।

 

নিয়ন্ত্ররেখার বাবখোরি এলাকায় সোমবার ব্যাপক গোলাগুলি চালায় পাকিস্তান। এই হামলায় ভারতীয় সেনা অফিসার প্রাণ হারান। এর জেরে কাশ্মীর সীমান্তে রাতভর পাল্টাপাল্টি গোলাগুলির ঘটনা ঘটেছে।

 

ভারতীয় গণমাধ্যম বলছে, বিনা প্ররোচনায় রাজৌরির নৌশেরা সেক্টরেও গোলাবর্ষণ করে পাকিস্তান। তার জেরে এক জেসিও প্রাণ হারিয়েছেন। এই ঘটনার পর ভারতও পাল্টা গোলাবর্ষণ শুরু করে। তবে, এ ঘটনার বিস্তারিত জানা যায়নি।

 

ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র জানান, জম্মু অঞ্চলের যমজ জেলা রাজৌরি ও পুঞ্চের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দু’টি সেক্টরে পাকিস্তান ওপেন গুলি চালিয়েছে। সেইসঙ্গে মর্টার সেলও ছোড়া হয়। এদিন সন্ধে সাড়ে ৬টা নাগাদ রাজৌরির নৌশেরা সেক্টরে ভারী গোলাবর্ষণ করে পাকিস্তান। সন্ধ্যা থেকে নৌশেরায় দু’পক্ষের ক্রস বর্ডার ফায়ারিং শুরু হয়। কিছুক্ষণ গোলাগুলি চলার পর তা বন্ধ হয়ে যায়।

 

ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সোমবার রাত ৮টা ২০ মিনিটে আবারও পাকিস্তান গোলাবর্ষণ শুরু হয়। এবার পুঞ্চের দেগওয়ারকে টার্গেট করে বিনা প্ররোচনায় গুলি ছোড়ে পাকিস্তান। সঙ্গে মর্টার সেলও। গভীর রাত পর্যন্ত দু-পক্ষের ক্রস বর্ডার ফায়ারিং চলছে।

 

বিগত পাঁচ দিনের মধ্যে এই নিয়ে চারজন ভারতীয় সেনা পাকিস্তানের গুলিতে নিহত হয়েছেন। গত ১ অক্টোবর পুঞ্চের কৃষ্ণাঘাটি সেক্টর ও কুপওয়ারার নৌগম সেক্টরে পৃথক দু’টি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনায় তিন ভারতীয় সেনা প্রাণ হারান।