Home Blog Page 2644

টিকিট রি-ইস্যু ছাড়াও দেড় হাজার টোকেন দেবে সৌদি এয়ার

0

পরিস্থিতি বিবেচনা করে দেড় হাজার টোকেন দেওয়ার কথা জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। একইসঙ্গে ভিসার মেয়াদ অনুযায়ী এখন থেকে টিকিট রি-ইস্যু করার কথাও জানায় সংস্থাটি।

আজ রোববার (৪ অক্টোবর) এ কথা জানানো হয়।

সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার জি এম জাহিদ হোসেন বলেন, পরিস্থিতি বিবেচনা করে দেড় হাজার টোকেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। প্রবাসীরা যে ফরম পূরণ করে জমা দিয়েছেন, তা যাচাই-বাছাই করে যাদের ভিসার মেয়াদ আগে শেষ হবে তাদের আগে টোকেন দেওয়া হবে। এ নিয়ম অনুযায়ী প্রথমে দেড় হাজার টোকেন দেওয়া হবে।

যদিও এতদিন সৌদি এয়ারলাইন্স রিটার্ন টিকিটের মেয়াদ ধরে টিকিট রি-ইস্যু করেছে। টিকিট ক্রয়ের তারিখ ধরে এ সিরিয়াল অনুযায়ী টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু রোববার টোকেনের জন্য সোনারগাঁও হোটেলে অন্তত ১২-১৬ হাজার লোকের সমাগম ঘটে। এতে সোনারগাঁও হোটেল অবরুদ্ধ হয়ে পড়ে ও চরম বিশৃঙ্খলা দেখা দেয়। ফলে সমস্যা সমাধানে এ উদ্যোগের কথা জানায় সংস্থাটি। এ হোটেলের এক পাশেই অবস্থিত সৌদি এয়ারলাইন্সের কার্যালয়।

করোনায় আরও ২৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১২৫

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৩৪৮ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৮২ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৬৮ হাজার ৬৯০ জন।

আজ রবিবার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৭ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮১ হাজার ৬৫৬ জনে।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ৪১ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৫৩ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ চার হাজার ১৩৮ জন (৭৭ দশমিক ৩৭ শতাংশ) ও নারী এক হাজার ২১০ জন (২২ দশমিক ৬৩ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন এবং ষাটোর্ধ্ব ১২ জন।

বিভাগ অনুযায়ী, ২৪ ঘণ্টায় মৃত ২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে একজন, রাজশাহীতে একজন, খুলনায় একজন, সিলেট একজন ও রংপুর দুইজন রয়েছেন।

সৌদি প্রবাসীদের অবরোধ প্রত্যাহার

0

রোববার বিকেল পৌনে ৪টার দিকে সড়ক থেকে অবস্থান সরিয়ে অন্যত্র চলে যান প্রবাসীরা। ফলে সড়ক অনেকটা স্বাভাবিক হয়।

এর আগে সকাল থেকে হোটেল সোনারগাঁওয়ে সৌদি এয়ারলাইন্সের টোকেনের জন্য ১২ থেকে ১৫ হাজার প্রবাসী অবস্থান নেন। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে একপর্যায়ে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। পরে হোটেল বন্ধ করে দেওয়া হয়। সেখান থেকে প্রবাসীদের একটি অংশ সার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা দেয়, ০৪ অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে। ৪৫০ জনকে টোকেনের জন্য ডাকা হলেও অন্তত ১২ থেকে ১৫ হাজার মানুষ টোকেনের জন্য এসে জড়ো হন।

দেশের শান্তি ও স্বস্তি নষ্টের অপচেষ্টা করলে প্রতিহত করা হবে : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন গণতান্ত্রিক আন্দোলনের নামে কোনো অপশক্তি দেশের বিদ্যমান শান্তি ও স্বস্তি নষ্ট করার অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।

আজ রোববার (৪ অক্টোবর) সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা ভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

আগামী দুই মাসের মধ্যে বিএনপি তাদের নেতাকর্মীদের মাঠে নামার প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মাঠে থাকুক তা আমরাও চাই, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনই জনগণ চায়। কিন্তু গণতন্ত্রের নামে কোন অপশক্তি দেশের বিদ্যমান শান্তি ও স্বস্তি নষ্ট করার অপচেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

এসময় তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন করলে আমাদের সমস্যা নেই। কিন্তু আন্দোলনের নামে কোন ধরনের সন্ত্রাস সৃষ্টি, জণভোগান্তি এবং জণমালের ক্ষতি সরকার মেনে নিবে না।

বিএনপি তাদের নেতাকর্মীদের উপর মামলা- হামলার কল্পিত অভিযোগের ভাঙ্গা রেকর্ড বাজানো এখনো অব্যাহত রেখেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসন্ন উপনির্বাচনে ভরাডুবির আশংকায় তারা এখন থেকেই হামলার মিথ্যা অভিযোগ করছে। এটা তাদের পুরানো অভ্যাস। ভোটারদের আস্থা অর্জনে তাদের কোন পুঁজি নেই, তাই বিএনপি মিথ্যাচারের ভেলায় চড়ে উত্তাল সাগর পাড়ি দেওয়ার অপচেষ্টা করছে।

তিনি বলেন, প্রার্থীরা নির্বাচনে শেষ পর্যন্ত টিকে থাকতে চাইলেও বিএনপির হাইকমান্ডের অপরাজনৈতিক কৌশলের কারনে পার্থীরা ভোটের নিষ্ক্রিয় হয়ে যায় একান্ত অনিচ্ছায়। নির্বাচন করা বিএনপির আসল লক্ষ্য নয়, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা।

ওবায়দুল কাদের বলেন, অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্বোচ্চার, অনিয়ম উদঘাটন করে সরকার স্বপ্রণোদিত হয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে, কারো চাপে পড়ে নয়।

বিএনপি সমর্থিত বুদ্ধিজীবীদের মতে তারা এখন কোমর ভাঙ্গা রাজনৈতিক দল উল্লেখ করে তিনি বলেন, যাদের হাত দিয়ে এদেশে দুর্নীতি বটবৃক্ষে রুপ নিয়েছিলো তারা দুর্নীতি বিরোধী আন্দোলন করবে, একথা শুনলে জণগণের হাসি পায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ও কমিটি গঠনের সময় এলে বিএনপি নেতারা বাণিজ্য করছে বলে তাদের কর্মীদের প্রকাশ্যে অভিযোগ আছে। তাই তারা নাকি অনিয়ম দূর করার আন্দোলন করবে? জণগণ তা বিশ্বাস করে না।

ওবায়দুল কাদের বলেন, জমা পড়া সকল কমিটি যাচাই বাছাই করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিতর্কিত ও অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে কমিটি করতে হবে।

দুর্যোগ দুর্বিপাকে একমাত্র আওয়ামী লীগই জণগণের পাশে থাকে জানিয়ে তিনি বলেন, একদিকে করোনা মহামারী আর অপরদিকে প্রাকৃতিক দুর্যোগ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সাথে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সরকার প্রমাণ করেছে দুর্যোগ প্রতিরোধ করা না গেলেও শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ হ্রাস করা যেতে পারে।

এসময় ধানমন্ডিস্থ অফিসে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা এবং উপদপ্তর সম্পাদক সায়েম খান।

পরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মাঝে করোনা প্রতিরোধ সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।

সিনেমা শিল্পের উন্নয়নে ১ হাজার কোটি টাকার তহবিল: তথ্যমন্ত্রী

0

বন্ধ প্রেক্ষাগৃহ চালু, সংস্কার ও নতুন প্রেক্ষাগৃহ তৈরির জন্য স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দিতে ১ হাজার কোটি টাকার তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

রোববার (০৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চলচ্চিত্র নির্মাতা, গবেষক ও প্রশিক্ষকদের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের তিনি তথ্য জানান।

সেসময় তথ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী কয়েক বছর পর সিনেমা শিল্পে একটা বিরাট পরিবর্তন আসবে। প্রেক্ষাগৃহ সংস্কার ও আধুনিকায়ন করা, বন্ধ হয়ে যাওয়া প্রেক্ষাগৃহগুলো চালুর ব্যবস্থা করাসহ আরও অনেকগুলো নতুন প্রেক্ষাগৃহ গড়ে উঠবে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরেই বাংলাদেশে জাতীয় চলচ্চিত্রের যাত্রা শুরু হয়েছিল ১৯৫৭ সালে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই শিল্পের উন্নয়নের জন্য নানা পদক্ষেপ নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের পক্ষ থেকে বন্ধ প্রেক্ষাগৃহ চালু, সংস্কার ও নতুন প্রেক্ষাগৃহ তৈরি করার জন্য স্বল্প সুদে দীর্ঘ মেয়াদে ঋণ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১০০০ কোটি টাকার একটি তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাছান মাহমুদ বলেন, চলচ্চিত্র পৃথিবীর অনেক পুরনো একটি মাধ্যম। যে মাধ্যম জীবনের কথা, সমসাময়িক কালের কথা বলে। মানুষকে আনন্দ দেয়, সমাজের অসঙ্গতি তুলে ধরে, মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের অনেক কিছু চলচ্চিত্রের মাধ্যমে উঠে আসে। চলচ্চিত্র সমাজের তৃতীয় নয়ন খুলে দেয়। চলচ্চিত্রই সর্বোত্তম মাধ্যম যা মানুষকে হাসি, কান্না, বেদনা ও আনন্দ দেওয়ার মাধ্যমে সমাজকে পরিশুদ্ধ করে এবং সমাজকে সঠিক পথে পরিচালিত করে।

২০১৩ সালে বাংলাদেশ সিনেমা ও টেলিভিশন ইনস্টিটিউটের যাত্রা শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বাংলাদেশে সিনেমা ও টেলিভিশনের জন্য একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে এই ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে। এখানে এক ও দুই বছরের কোর্স করানো হয়। এছাড়া এখানে কিছু শর্ট কোর্সও করানো হয়। যারা টেলিভিশন ও চলচ্চিত্রের সঙ্গে যুক্ত আছেন তারা কোর্সগুলো করতে পারেন।

তিনি বলেন, এই ইনস্টিটিউট থেকে যারা বিভিন্ন কোর্স সম্পন্ন করে বের হয়ে যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। যারা এখানে কোর্স করে তাদের কিছু শর্টফিল্ম বানানোর জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। এগুলো নির্মাণে সরকার ২ লাখ ৩৫ হাজার টাকা দেয়। এখানকার অনেকের শর্টফিল্ম জাতীয় পুরস্কার পেয়েছে। আমাদের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানকে একটি আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া।

কবে থেকে প্রেক্ষাগৃহ খোলা হবে, এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। করোনায় এখনও প্রতিদিন ৩০-এর কাছাকাছি মৃত্যু হচ্ছে, যদিও আগের স্বাভাবিক অবস্থার মত গণপরিবহন থেকে অফিস-আদালত চালু হয়েছে। এ বিষয়গুলো আরেকটু পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো। তবে অনির্দিষ্টকালের জন্য তো প্রেক্ষাগৃহ বন্ধ রাখা যাবে না। স্বাস্থ্যবিধি মেনে এবং দূরত্ব বজায় রেখে, আসন সংখ্যা পুনর্বিন্যাস করে প্রেক্ষাগৃহ কবে চালু করা যায়, তা আমরা এ সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের শুরুতে পরিস্থিতি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবো।

‌’জিয়ার অপকর্ম ঢাকতেই বিএনপি’র মানববন্ধন’

তথ্যমন্ত্রী আরো বলেন, জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন, সেগুলো দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। এগুলো যখন পত্রপত্রিকায় ছাপানো হচ্ছে, জনগণের কাছে বিশ্বাসযোগ্য আকারে গণমাধ্যম উপস্থাপন করছে তখন বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ আগে গণতন্ত্রকে ধ্বংস করেছে এখন মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে চায়-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গয়েশ্বর বাবু, বাংলাদেশে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হচ্ছে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসার পর, জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর মুক্তিযুদ্ধের সব চেতনাকে ধ্বংস করার চেষ্টা করেছে। যে চেতনার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল সেই চেতনাকে ধ্বংস করেছেন তিনি।

অনেক অনলাইন পোর্টাল সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে, সেসব অনলাইনও নিবন্ধন পাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, সরকারের বিরুদ্ধে আলোচনা-সমালোচনা থাকবেই, সরকারের সমালোচনা করলে নিবন্ধন পাবে না, এটা নয়। দায়িত্বে থাকলে সমালোচনা হবে, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা অপরাধ নয়। অনলাইন নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে তিনটি সংস্থা যাচাই-বাছাই করছে। তিনটি সংস্থা থেকে যখন অনাপত্তি পাচ্ছি, নিবন্ধনের জন্য শুধু সেগুলোকে ছাড়পত্র দিচ্ছি।

বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করছে : স্বাস্থ্যমন্ত্রী

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে রয়েছে বলেই আমি মনে করি। বাংলাদেশ সফলতার সঙ্গে কোভিড মোকাবিলা করছে।

আজ রবিবার (৪ অক্টোবর) শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনকালে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, গত সাত আট মাস স্বাস্থ্য মন্ত্রণালয় একদিকে কোভিড মোকাবিলা করেছে সফলতার সঙ্গে, অন্যদিকে নন-কোভিড রোগীদেরও চিকিৎসা দিয়ে এসেছে।

বাংলাদেশের কোভিড নিয়ন্ত্রণের প্রশংসা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ব, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন রাষ্ট্র প্রধান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিকবার এর স্বীকৃতি দিয়েছেন।’

জাহিদ মালেক বলেন, আমরা গত ছয় সাত মাস ধরে কাজ করেছি, মৃত্যুর হার কমে এসেছে।

ভারতে ও আমেরিকার উদাহরণ দিয়ে তিনি বলেন, আমেরিকাতে রোজ এক হাজার মানুষের মৃত্যু হয়, প্রতিদিন শনাক্ত হন দুই লাখের বেশি। তাদের দেশের জনসংখ্যা আমাদের দ্বিগুণ। সেই হারে ধরলে আমাদের দেশে মৃত্যু হতো এক লাখের বেশি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত আক্রান্ত হয়েছেন। এই ভাইরাস কাউকে ছাড়ছে না। শুধু যে ভ্যাকসিনের মাধ্যমেই ঠেকানো যাবে তা নয়, সাবধানতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা ভালো থাকব।

তিনি বলেন, বিভিন্ন সময়ে এ দেশে বিভিন্ন সংক্রামক রোগ দেখা দিয়েছে। আমারা সেসব মোকাবিলা করেছি। কোভিডের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছি, যারা নন-কোভিড রয়েছেন তাদের স্বাস্থ্যসেবাও পুরোদমে চলেছে। সব ধরনের কাজ হয়েছে।

সিনহা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন আবেদন

0

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার বৈধতা চ্যালেঞ্জ করে প্রধান আসামি বরখাস্ত পুলিশ পরিদর্শক লিয়াকতের পক্ষে রিভিশন আবেদন দায়ের হয়েছে।

আজ রোববার (১০ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে লিয়াকতের পক্ষে মামলাটি দায়ের করেন তার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ শাহরিয়ার।

ফরহান শাহরিয়ার জানান, গত ৫ আগস্ট কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার আদেশের বিরুদ্ধে বৈধতা চ্যালেঞ্জ করে রিভিশন মামলাটি দায়ের করা হয়েছে। কারণ সিনহার বোনের মামলাটির পুরো বিচার প্রক্রিয়ায় আইনের ২০৫ ডি সেকশনকে অনুসরণ করা হচ্ছে না। ফলে সিনহা হত্যারকাণ্ডের বিচার সুষ্ঠু ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিয়ে তার সন্দেহ রয়েছে।

সত্যতা নিশ্চিত করে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. ফরিদুল আলম জানান, আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল মামলাটি গ্রহণ করে ২০ অক্টোবর শুনানীর জন্য তারিখ নির্ধারণ করেছেন।

প্রসঙ্গত, ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ রোডে শামলাপুর চেকপোস্টে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় নয়জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। মামলাটি র‌্যাবকে তদন্তভার দেওয়া হয়।

৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার এবং বাহারছরা পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ বরখাস্ত পরিদর্শক লিয়াকতসহ পুলিশের সাত সদস্য। পরে র‌্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার তিন সাক্ষী ও সর্বশেষ পুলিশের একজন কনস্টেবলকে আটক করেন। এ মামলায় এখন মোট আসামি ১৪ জন। ১২ আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।

দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় সরকার প্রস্তুত : রেলমন্ত্রী

0

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বন্যাসহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সার্বিক সহায়তায় প্রস্তুত রয়েছে সরকার। নদী ভাঙ্গন একটি প্রাকৃতিক দুর্যোগ, কৃষি জমি ও স্থাপনা রক্ষায় সরকার নদী ভাঙ্গন রোধে নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। নদী ভাঙ্গনে এ এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন মন্ত্রী।

গতকাল শনিবার (৩ অক্টোবর) পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলায় সাম্প্রতিককালের আকর্ষিক বন্যায় করতোয়া নদীর ভাঙ্গনকবলিত এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে এ কথা বলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, আব্দুল মালেক চিশতি, উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী, প্রত্যয় হাসান, আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী, হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ, আব্দুর রহমান সরকার ও আবুল কালাম আজাদ আবু উপস্থিত ছিলেন।

মন্ত্রী নদী ভাঙ্গন রোধ ও ভাঙ্গা সড়ক দ্রুত পানি উন্নয়ন বোর্ড ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীগণকে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ২ লাখ ১৪ হাজার ছাড়িয়েছে

0

মার্কিন যুক্তরাষ্ট্রে কোনোভাবেই থামছে না প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব। যেখানে গত একদিনেও সাড়ে ৭ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। এতে মৃতের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে আগের মতোই ঊর্ধ্বমুখী সংক্রমণ হার। যার ভুক্তভোগী ৭৬ লাখ আমেরিকান। তবে কিছুটা বেড়েছে সুস্থতা।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৬ লাখ ৮৪৬ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৭৫৫ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৪ হাজার ২৭৭ জনে ঠেকেছে।

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৪১ হাজার ৬৮৫ জন রোগী। এতে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪৮ লাখ ১৮ হাজার ৫০৯ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর পর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি।

সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ২৯ হাজার ৭৪৪ জন মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ১১৯ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪৮০ জনের।

ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ১৪ হাজার ৫৯১ জন মানুষ। ইতোমধ্যে সেখানে ১৪ হাজার ৬৪০ জনের প্রাণহানি ঘটেছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৯৮ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ২৯০ জন ভুক্তভোগী।

জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৭৮ জন। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ১৩৪ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৩ হাজার ছুঁই ছুঁই। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ২৩ জন।

অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২০ হাজার ৩৯৯ জন মানুষ। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭০৫ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৫৪ জনের।

এ ছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

যৌনতায় এক্সপার্ট রণবীর, দাবি ভূমির

0

সম্প্রতি নেহা ধুপিয়ার চ্যাট শো নো ফিলটারে ভূমি পেডনেকার বলেন, যৌনতাকে বেশ এক্সপার্ট রণবীর সিং। শুধু তাই নয়, এ নিয়ে পরামর্শ দিতেও বেশ পটু এ অভিনেতা।
কিন্তু রণবীর সম্পর্কে এমন কেন বললেন ভূমি? অভিনেত্রীর এই মন্তব্য ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে। তার এই মন্তব্য নিয়ে বলিউডে জল্পনা চলছে।

চ্যাট শোয়ে বিভিন্ন তারকাদের নিয়েই কথা বলেন ভূমি। একটি সেগমেন্টে নেহা তাকে জিজ্ঞাসা করেন বলিউডে এমন কোন অভিনেতা রয়েছেন যিনি সেক্সোলজিস্ট হতে পারবেন। অর্থাৎ এমন কোন অভিনেতা রয়েছেন যিনি যৌন জীবন নিয়ে বিভিন্ন পরামর্শ দিতে পারবেন। উত্তরে ভূমি রণবীরের নাম নেন।

বলিউড অভিনেত্রী বলেন, আমার মনে হয় ওর কাছে এই ধরনের অনেক টিপস রয়েছে। ভূমি জানান, রণবীর যখন ব্যান্ড বাজা বারাত-এর সময়ে অডিশন দিচ্ছিলেন তিনিও সেখানে ছিলেন।

এই চ্যাটে করোনাভাইরাস নিয়েও কথা বলেন ভূমি। লকডাউনে কেমন সময় কেটেছে তাও শেয়ার করেন তিনি।

ভূমি বলেন, গ্রীষ্মে আমার অনেক পরিকল্পনা ছিল। সেগুলো হল না। তখন নিজেকেই বোঝালাম যে ভূমি তোমার সমস্যাগুলি প্রথম দুনিয়ার। বরং নিজেকে বোঝাও যে এই কঠিন সময়ে পরিবারের সঙ্গে তুমি নিরাপদে রয়েছো।