Home Blog Page 2649

বর্ণবিদ্বেষ নিয়ে সোচ্চার সুহানা খান

0

খোদ ‘বলিউড কিং’ শাহরুখ খানের কন্যা সুহানা খানকে ‘কালো’, ‘কালি বিল্লি’ (কালো বিড়াল) ইত্যাদি বলে আক্রমণ করেছেন কেউ কেউ। এ নিয়ে যারপরনাই ক্ষুব্ধ সুহানা ক্ষোভ উগড়ে দিয়েছেন সামাজিক মাধ্যমে।

গায়ের রং কালো বলে কতই না মানসিক হীনমন্যতা বা খোঁটার শিকার হন উপমহাদেশের নারীরা। ভারতবর্ষের মানুষের গায়ের রং স্বাভাবিকভাবেই কালো বা বাদামী। ভিনদেশের মানুষ হলে এক কথা, তাই বলে নিজ দেশের মানুষেরাই যদি কালো বলে গালি দেয়, সেটা হজম করা সত্যিই অসম্ভব হয়ে পড়েছে সুহানার পক্ষে।

বন্ধ হোক বর্ণ বিদ্বেষ। গায়ের রংয়ের জন্য ‘কালা’, ‘কালি’ বলে ডাকা বন্ধ করুন। গায়ের রং নিয়ে খোঁটা দেওয়া বন্ধ করা হোক বলে সরব হন সুহানা। নিজের ইনস্টাগ্রামে বর্ণ বিদ্বেষ নিয়ে লেখালেখি করেন তিনি। এরপরই সমাজের বিভিন্ন স্তরের মানুষ সুহানাকে সমর্থন করে তার পোস্টের প্রেক্ষিতে মন্তব্য করতে শুরু করেন।

তবে সুহানার ওই পোস্ট দেখে নেট জনতার একাংশ ক্ষিপ্তও হয়। তাদের দাবি, সুহানা খান যদি মানুষের বর্ণ বিদ্বেষের প্রবণতাকে বন্ধ করতে চান, তাহলে নিজের ঘর থেকেই তা শুরু করুন। তার বাবা শাহরুখ খানকে অনুসরণ করে দেশের যুব সমাজ। যুব সমাজের মুখ হয়ে শাহরুখ কীভাবে ফর্সা হওয়ার ক্রিমের প্রচার করেন! ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনের সঙ্গে শাহরুখ কীভাবে যুক্ত হন বলে সুহানাকে প্রশ্ন করতে শুরু করেন অনেকে।

কেউ আবার বলতে শুরু করেন, এতদিনে সুহানা বুঝতে পেরেছেন যে, গায়ের রং দিয়ে সুন্দর, অসুন্দরের বিচার করা যায় না। এই ধরনের ভণ্ডামি সুহানা খান বন্ধ করুন বলেও মন্তব্য করেন অনেকে। মূলত বর্ণ বিদ্বেষ প্রসঙ্গে সুহানা খানের পোস্ট নিয়ে নেটিজেনদের একাংশ শাহরুখ খানের বিরুদ্ধেও সুর চড়াতে শুরু করেন।

করোনায় আক্রান্ত ট্রাম্প ও মেলানিয়া

0

করোনাভাইরাসে (কোভিড১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

আজ শুক্রবার (২ অক্টোবর) এক টুইট বার্তায় নিজেই এ তথ্য জানিয়েছেন ট্রাম্প।

এর আগে ডোনাল্ড ট্রাম্পের খুব কাছের উপদেষ্টাদের একজন হোপ হিকসের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসে। এর পর থেকে মেলানিয়া ট্রাম্প ও তিনি কোয়ারেন্টিনে আছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নির্বাচন সামনে রেখে গত মঙ্গলবার এক টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন ট্রাম্প। সেখানে তার সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে করে ওহাইওতে গিয়েছিলেন হোপ হিকস।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনটি বিতর্ক অনুষ্ঠিত হবে। এদিন (মঙ্গলবার) ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী প্রার্থী জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের উপদেষ্টা হোপ হিকসকে এদিন মাস্ক পরা ছাড়ায় ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের এয়ার ফোর্স ওয়ান থেকে নামতে দেখা গেছে। সে সময় তোলা একটি ছবিতে বিষয়টি চোখে পড়ে। এ ছাড়া গত বুধবার মিনেসোটায় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি সমাবেশেও অংশ নেন হোপ হিকস।

টুইট বার্তায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আজ রাতে মেলেনিয়া ট্রাম্প ও আমার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আমরা দ্রুত কোয়ারেন্টিন ও সুস্থতার প্রক্রিয়া শুরু করব।’

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০ শতাংশে উন্নীত করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

0

২০৪১ সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০-৫০ এ উন্নীত করার অঙ্গীকারের পাশাপাশি কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে তাদের চাকরি রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি নারীর সমতা, ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকার নবায়ন ও প্রচেষ্টা জোরদারেরও আহ্বান জানান।

নিউইয়র্কে জাতিসংঘ সদরদফতরে উচ্চ পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠকে তিনি বৃহস্পতিবার এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ এর প্রেক্ষাপটে বিশ্ব সরবরাহ চেইনসহ অন্যান্য বৃহৎ কর্মক্ষেত্রে অভিবাসী শ্রমিকসহ নারী কর্মীদের অবশ্যই রক্ষা করতে হবে যেন তারা আবারও প্রান্তিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম বার্ষিক অধিবেশনের ফাঁকে ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেনের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী প্রথমেই বলেন, প্রতিটি মেয়ের কাছ থেকে বিশ্ব উপকৃত হতে পারে যার সম্ভাবনা ইতোমধ্যে উপলদ্ধি করা গেছে, প্রতিটি নারী যাদের মেধা অবিকশিত এবং কেবল শিক্ষার মাধ্যমেই এর বিকাশ ঘটানো সম্ভব।

দ্বিতীয়ত তিনি বলেন, আয় ও কর্মসংস্থানের মাধ্যমেই ক্ষমতায়ন সৃষ্টি হয়। তাই আয়বর্ধক কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করার বিষয়টি অগ্রাধিকার পাওয়া উচিত। প্রধানমন্ত্রী বলেন, ফোর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেন এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অন্ষ্ঠুানে অংশ নিতে পেরে তিনি আনন্দিত।

তিনি বলেন, ‘২৫তম এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি ২০৪১ সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ ৫০-৫০ এ উন্নীত করার অঙ্গীকার করতে চাই। কোভিড-১৯ মহামারি বিশেষ করে নারীদের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। মহামারির এই সময়ে নারীরা বৈষম্য এবং বেড়ে যাওয়া পারিবারিক সহিংতার শিকার হচ্ছে। এ কারণে নারীর ক্ষমতায়নে আমাদের কষ্টার্জিত অর্জন হুমকির মুখে।‘

তিনি বলেন, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে ১৯৯৫ সালের বেইজিং ডিক্লারেশন অ্যান্ড প্লাটফর্ম ফর অ্যাকশন একটি বড় ধরনের রোডম্যাপ তৈরি করেছে। এটি নারীর প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি ব্যাপকভাবে বদলে দিয়েছে এবং ইতিবাচক উন্নয়নের অনুঘটক হিসেবে কাজ করেছে।

শেখ হাসিনা বলেন, তখন থেকে প্রায় সব দেশে নারী ও মেয়েদের সুরক্ষায় আইনি কাঠামো গঠন করে। ২০৩০ এজেন্ডাও সব লক্ষ্যে নারী ক্ষমতায়নকে স্বীকৃতি দিয়েছে। তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু ডেকেড অব অ্যাকশনে প্রবেশ করেছি, তাই আমাদের অবশ্যই প্রতিশ্রুতি নবায়ন করতে হবে এবং নারী-পুরুষের সমতা, নারীর ক্ষমতায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা বাড়াতে হবে।’

জাতিসংঘের উচ্চ পর্যায়ে নারী প্রতিনিধিদের অগ্রাধিকার দেওয়ায় প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা সব পর্যায়েই এমনটা দেখতে চাই।’

নারী ক্ষমতায়নে বাংলাদেশের অসামান্য উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, স্বাধীনতার পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের উন্নয়ন এজেন্ডার কেন্দ্রবিন্দুতে নারীদের বসিয়েছিলেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে নারী-পুরুষ সমঅধিকার ভিত্তিক একটি সংবিধান নিশ্চিত করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে নারীদের বাস্তবসম্মত প্রয়োজন পূরণের ওপর জোর দেওয়া হয়েছে। আমাদের এই উন্নয়নে সমাজের সব স্তরের সব ধরনের মানুষকে অন্তর্ভুক্তির ওপর জোর দেওয়া হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘এ জন্যই আমরা শিক্ষার পাশাপাশি নারীর অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নের ওপর জোর দিয়েছি। আমরা নারীদের আমাদের উন্নয়নের সক্রিয় কর্মী হিসেবে বিবেচনা করি।’

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার ২০১১ সালে একটি প্রগতিশীল নারী উন্নয়ন নীতিমালা প্রণয়ন করেছে।

তিনি আরো বলেন, ‘জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টিতে উন্নীত করা হয়েছে। সংসদ নেতা, সংসদীয় উপনেতা, বিরোধী দলীয় নেত্রী ও স্পিকার নারী। স্থানীয় সরকার ব্যবস্থায় ৩০ শতাংশ আসন মহিলাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে। আর জনসেবাতে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য বিশেষ বিধান রাখা হয়েছে।‘

তিনি বলেন, নারীরা এখন উচ্চ আদালতের বিচারক, পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি, মন্ত্রণালয়ের সচিব এবং আরও অনেক কিছু হয়ে উঠছেন। জেন্ডার বাজেটিং, মাইক্রো ফাইন্যান্স এবং অনুরূপ উদ্যোগগুলো নারীদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষেত্রে সরকারের বিনিয়োগ নারী সমাজের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে সুফল বয়ে আনছে। আজ দুই কোটি নারী কৃষি, শিল্প ও সেবা খাতে নিয়োজিত রয়েছেন এবং ৩৫ লাখেরও বেশি নারী তৈরি পোশাক খাতে কাজ করছেন, যা আমাদের বৃহত্তম রফতানি আয়ের ক্ষেত্র।

শেখ হাসিনা বলেন, এ পর্যন্ত প্রায় এক হাজার নারী সেনা ও পুলিশ কর্মকর্তা জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, ‘আমাদের নারীরা বাধা ভাঙছে এবং পেশায় সফল হচ্ছেন যা আমাদের পূর্ববর্তী প্রজন্ম কখনই কল্পনা করতে পারতো না। নারীর ক্ষমতায়নে সাফল্যের কারণে বাংলাদেশ বিশ্বব্যাপী অনেক প্রশংসা অর্জন করেছে।’

তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ ইনডেক্স অনুসারে, আমরা নারীদের সামগ্রিক ক্ষমতায়নে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিচ্ছি। ১৪৯ টি দেশের মধ্যে বিশ্বব্যাপী পঞ্চম স্থানে এবং রাজনৈতিক ক্ষমতায়ণে সপ্তম স্থানে রয়েছে। আমাদের আরও অনেক কিছু করার আছে।’

চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

0

চোখের ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল দুবাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন।

আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

গত জুলাই মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশে লন্ডন গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাসের দরুন উদ্ভুত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে।

আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন।

কঙ্গোর এয়ারপোর্ট সুরক্ষার দায়িত্বে বাংলাদেশের নারী পুলিশ

0

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কর্তৃক পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দর নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের পুলিশের নারী শান্তিরক্ষীরা।

জাতিসংঘ পরিচালিত বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা, যার সুরক্ষা দিতে পেরে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা অত্যন্ত গর্বিত।

বাংলাদেশ পুলিশের এআইজি মো. সোহেল রানা (মিডিয়া অ্যান্ড পিআর) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এ বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন -১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা।

এ রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশিও জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদা, গর্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এ বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতই এবারও সফল হব। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলেছি।

দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষার পাশাপাশি বিদেশ বিভূঁইয়ে সঙ্ঘাতময় দেশসমূহ বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গোবাসীর মনে জাগিয়েছে নতুন আশা।

করোনাভাইরাস : টিকা পেলেও সহসাই জীবন স্বাভাবিক হচ্ছে না

0

মহামারি করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯ প্রতিরোধ সক্ষম টিকা এলেও আগামী বসন্তে মানুষের জীবনযাপন স্বাভাবিক হবে না বলে সতর্ক করেছেন একদল বিজ্ঞানী। অথচ এই টিকাই সবচেয়ে কাঙিক্ষত বস্তু হিসেবে দেখা হয়; যা মহামারিকে নির্মূল করবে।

লন্ডনের ইম্পেরিয়াল কলেজের অধ্যাপক নিলয় শাহ বলেন, ‘এই বসন্তে কোনো টিকা সহজলভ্য হয়ে গেলেও তার মানে এই নয় যে, মার্চেই স্বাভাবিক জীবন ফিরে আসবে।’

আর সে কারণে করোনাভাইরাসে জারি থাকা কড়াকড়ি ধীরে ধীরেই শিথিল করতে হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় বিশ্বজুড়ে ২ শতাধিক টিকা তৈরির কাজ চলছে। কেউ কেউ টিকা আবিষ্কারের দৌড়ে অনেকটা এগিয়েও গেছে। কিন্তু এখনো কেউই চূড়ান্ত নিরাপত্তার পরীক্ষা শেষ করতে পারেনি। সবাই টিকা পরীক্ষার নানা ধাপে থাকায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনো কারও টিকা ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দেয়নি।

মহামারী অবসানে টিকা আশার আলো জাগালেও সেটি তৈরির ক্ষেত্রে অনেকবার ব্যর্থতা আসতে পারে সেটি সবারই জানা। আর তা সহজলভ্য হতেও লেগে যেতে পারে এক বছর।

যদিও ব্রিটিশ সরকারের বৈজ্ঞানিক উপদেষ্টারাসহ কেউ কেউ আশার বাণী শুনিয়ে বলেছেন, কিছু মানুষ এ বছরই টিকা পেতে পারে। আর গণহারে টিকা দেওয়া শুরু হতে পারে আগামী বছরের শুরুতেই। তবে, লন্ডনের রয়্যাল সোসাইটির প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, এই প্রক্রিয়া হবে অনেক দীর্ঘ।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের অধ্যাপক নিলয় শাহ বলেন, ‘টিকা যদি সহজলভ্যও হয়ে যায় তবু এক মাসের মধ্যেই যে সবাই টিকা পেয়ে যাবে তা নয়, সে ক্ষেত্রে টিকা পেতে বছরে ছয় মাস, নয় মাসও লাগতে পারে। হঠাৎ করে মার্চেই মানুষের জীবন স্বাভাবিক ছন্দে ফেরার প্রশ্ন নেই।’

ইম্পেরিয়াল কলেজ অব লন্ডনের ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চার্লস ব্যাংহাম বলছেন, ‘আমরা জানি না কবে একটি কার্যকর করোনা টিকা আসবে এবং কতটা কার্যকর হবে। এর চেয়ে বড় প্রশ্ন হচ্ছে কত দ্রুত এটা সবার কাছে পৌঁছানো সম্ভব। যদি কার্যকর হয়ও তাহলেও সহসাই জীবন স্বাভাবিক হচ্ছে না।’

ফলে বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান প্রক্রিয়া শুরু হলেও সে প্রক্রিয়া এগিয়ে নিতে কয়েক মাস, এমনকী এক বছরেরও বেশি সময় লেগে যেতে পারে।
খবর বিবিসি

সেপ্টেম্বরেও রেকর্ড রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

0

বিশ্বজুড়ে করোনার চলমান সংকটের মধ্যেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে এযাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুলাইয়ে। ওই মাসে রেমিট্যান্স আসে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার। তার আগের মাস জুনে রেমিট্যান্স এসেছিল ১৮৩ কোটি ৩০ লাখ ডলার।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অর্থবছরের তৃতীয় মাস সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে (প্রতি ডলার ৮৪ টাকা ধরে), যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৪০ লাখ ডলার বা ৪৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে ১৪৭ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এদিকে চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৬৭১ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময় রেমিট্যান্স এসেছিল ৪৫২ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৫৭ শতাংশ।

এদিকে রেমিট্যান্সের প্রবাহ চাঙ্গা থাকায় ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন (রিজার্ভ)।

কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাস শেষে দেশে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৯ দশমকি ৪৬ বিলিয়ন ডলার।

জানা গেছে, গত অর্থবছর রেমিট্যান্সের ওপর ঘোষিত ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করে সরকার। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকে। চলতি (২০২০-২১) অর্থবছরেও রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্সপ্রবাহ বাড়তে থাকে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবছরে প্রবাসীরা মোট এক হাজার ৮২০ কোটি ৪৯ লাখ ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। দেশীয় মুদ্রায় যার পরিমাণ এক লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এর আগে কোনো অর্থবছরে এত অর্থ দেশে আসেনি। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণে রেকর্ড হয়। ওই সময় প্রবাসীরা এক হাজার ৬৪২ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। সেই হিসাবে আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭৮ কোটি ৫৩ লাখ ডলার বা ১৫ হাজার কোটি টাকা।

রেমিট্যান্স বাড়ার নেপথ্যের কারণ হিসেবে হুন্ডি বন্ধ হওয়া এবং সরকারের দুই শতাংশ নগদ প্রণোদনাকে দেখা হচ্ছে।

করোনা: বিশ্বে আরও ৮ হাজারে বেশি মৃত্যু, নতুন শনাক্ত ৩ লাখ

0

এপ্রিলের পর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৮ হাজারের বেশি মৃত্যু দেখলো বিশ্ব। এখন মোট প্রাণহানি ছাঁড়ালো ১০ লাখ ২৭ হাজারের চৌকাঠ। নতুন করে করোনায় আক্রান্ত ৩ লাখের মতো। এরফলে, মোট আক্রান্ত পৌনে ৪ কোটির কাছাকাছি।

আর্জেন্টিনায় একদিনে ৩ হাজার ৩৫২ জনের মৃত্যু হয়েছে, যা লাতিন দেশটির রেকর্ড। আর করোনা শনাক্ত ১৪ হাজারের বেশি রোগী। দ্বিতীয় সর্বোচ্চ ১১শ’র মতো মৃত্যুতে ভারতে মোট প্রাণহানি লাখো ছুঁইছুঁই। দেশটিতে আক্রান্ত ৬৪ লাখের মতো মানুষ।

৯১৫ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রেও প্রাণহানি ছাড়ালো দু’লাখ ১২ হাজার। এদিকে, ব্রাজিলে ৮ শতাধিক মানুষ করোনায় মারা গেছেন; মোট প্রাণহানি পৌনে দু’লাখের মতো।

নতুন গবেষণা-কার্যকরী ভ্যাকসিন উদ্ভাবিত হলেও; আগামী বসন্তের আগে স্বাভাবিক হচ্ছে না মহামারি পরিস্থিতি।

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন সাকিব আল হাসান

0

আইসিসির এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কায় তিন টেস্টের সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। এজন্য বিকেএসপিতে অনুশীলনও শুরু করেছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ায় সাকিব ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। জানা গেছে আজ রাতেই যুক্তরাষ্ট্রে ফিরছেন তিনি।

সাকিব অবশ্য নিষেধাজ্ঞা কাটিয়ে শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ খেলতে পারতেন। এলপিএলের নিলামেও ছিলেন তিনি। কিন্তু বিসিবি এ মুহূর্তে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই এলপিএলে যাওয়ার অনাপত্তিপত্র দেবে না। তাই যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে সাকিব।

এরআগে প্রায় সাত মাস যুক্তরাষ্ট্রে থাকার পর গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব। গত অক্টোবরে জুয়াড়ির কাছ থেকে পাওয়া তথ্য গোপন করায় এক বছরের জন্য সকল ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। নিষেধাজ্ঞায় এ থাকা ক্রিকেটার মাঠে ফিরতে পারবেন আগামী ২৯ অক্টোবর।

দুবাইতে সন্তানদের রেখেই তড়িঘড়ি মুম্বাইতে ফিরলেন সঞ্জয়

0

​দুবাই থেকে মুম্বাইতে ফিরে এলেন সঞ্জয় দত্ত। স্ত্রী, সন্তানদের সঙ্গে বেশ কিছুটা সময় একান্তে কাটানোর পর এবার ফের মুম্বাইতে চিকিতসার জন্য ফিরে এলেন বলিউডের এই অভিনেতা।

সম্প্রতি স্ত্রী মান্যতার সঙ্গে দুবাইতে উড়ে যান সঞ্জয়। শাহরান ও ইকরা, দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্যই দুবাইতে উড়ে গিয়েছিলেন সঞ্জয়।

দুবাইতে কয়েকদিন থাকার মাঝে আচমকাই খবর পাওয়া যায়, ৩০ সেপ্টেম্বর ফের মুম্বাইতে ফিরবেন মুন্নাভাই। কেমোথেরাপির জন্য শিগগিরই তাকে ফের শহরে ফিরে আসতে হবে বলে জানা যায়। যদিও সংবাদমাধ্যমের সামনে বিষয়টি নিয়ে মুখ খুলতে দেখা যায়নি দত্ত পরিবারকে। তবে দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর পর মুম্বাইতে ফিরে তৃতীয় পর্যায়ের কেমোথেরাপি শুরু হবে অভিনেতার। পরিকল্পনা অনুযায়ী তাই ৩০ সেপ্টেম্বরই মুম্বাইতে ফেরেন অভিনেতা।

ক্যানসারের চিকিৎসার জন্য মার্কিন মুলুকে উড়ে যাওয়ার কথা থাকলেও, বর্তমানে সঞ্জয় দত্ত মুম্বাইতেই থাকছেন। বেশ কয়েকটি সিনেমার শ্যুটিং বাকি রয়েছে তার। সেই কারণে এই মুহূ্র্তে তিনি বিদেশে গিয়ে চিকিৎসা করাবেন না বলে জানা যাচ্ছে।

প্রসঙ্গত, ক্যানসারের চিকিতসার জন্য আমেরিকায় থাকার ৫ বছরের চিকিৎসা ভিসা রয়েছে সঞ্জয়ের। তা সত্ত্বেও তিনি এই মুূহূর্তে আমেরিকায় যাচ্ছেন না বলেই খবর। চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও যাওয়ার কথা ছিল সঞ্জয়ের। সেখানে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছেন অভিনেতা।

সম্প্রতি মুক্তি পায় পরিচালক মহেশ ভাটের সিনেমা সড়ক টু। এই সিনেমার অন্যতম মূল চরিত্রে ছিলেন সঞ্জয় দত্ত। আলিয়া ভাট এবং আদিত্য রয় কাপুরের সঙ্গে সড়ক টু-তে স্ক্রিন শেয়ার করেন তিনি।