Home Blog Page 2655

মিয়ানমার থেকে এলো ৫৮ মেট্রিকটন পেঁয়াজ

0

মিয়ানমার থেকে আমদানি করা দুই কনটেইনার পেঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে দেশে এলসি হওয়া পেঁয়াজের প্রথম চালান এটি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর থেকে ৫৮ মেট্রিকটন পেঁয়াজ খালাস করা হয়েছে। এসব পেঁয়াজ আমদানি করেছে চট্টগ্রামের প্রতিষ্ঠান কায়েল স্টোর।

চট্টগ্রাম উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-পরিচালক ড. মোহাম্মদ আসাদুজ্জামান বুলবুল জানান, পেঁয়াজের প্রথম চালানটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। এসব পেঁয়াজ এসেছে মিয়ানমার থেকে।

এর পরপরই পাকিস্তান থেকে এসেছে আরও ১১৬ টন পেঁয়াজ। এছাড়া তুরস্ক, নেদারল্যান্ড ও মিসর থেকেও পেঁয়াজ আমদানি পাইপলাইনে আছে।

জানা গেছে, চট্টগ্রাম সমুদ্রবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র থেকে এক লাখ ৪৭ হাজার ৫৫৪ টন পেঁয়াজ আমদানির জন্য ৩২২টি অনুমতিপত্র (আইপি) নিয়েছেন ব্যবসায়ীরা।

এদিকে বন্দরে পেঁয়াজ আমদানির খবরে স্বস্তি ফিরেছে খাতুনগঞ্জের পাইকারি বাজারে। পেঁয়াজ ব্যবসায়ীরা বলছেন, দেশে পেঁয়াজের সংকট আর থাকবে না।

স্কুল খোলা ও পরীক্ষার সিদ্ধান্ত শিগগিরই: শিক্ষামন্ত্রী

0

করোনায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান এবং পরীক্ষার কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে শিগিররই সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

করোনা পরিস্থিতি কারণে গেল ১৭ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এরপর দফায় দফায় বাড়ানো হয় বন্ধের মেয়াদ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়। তবে, এর মাঝে সরকারের তরফ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেয়ার জন্য প্রস্তুতি নেয়ার ঘোষণা আসলেও কবে খোলা হবে সে বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি।

গ্রাহকের অজান্তে কল রেকর্ড সংগ্রহ বন্ধে অভিমত

0

গ্রাহককে অবহিতকরণ ও ফরমাল রিকুইজিশন ছাড়া সরকারি-বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি থেকে কললিস্ট বা কল রেকর্ড সংগ্রহ অবশ্যই বন্ধ করতে হবে বলে অভিমত দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ডিজিটাল ডকুমেন্টকে সাক্ষ্য হিসেবে নিতে এভিডেন্স অ্যাক্টও সংশোধন করতে মতামত দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট বেঞ্চের বিচারকদের স্বাক্ষরের পর রায়টি গত ২৬ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

শিশু সৈকত হত্যা মামলার রায়ে বিচারপতি মো. শওকত হোসেন, মো. রুহুল কুদ্দুস ও এ এস এম আব্দুল মোবিনের সমন্বয়ে গঠিত বৃহত্তর বেঞ্চ পূর্ণাঙ্গ রায়ে এমন পর্যবেক্ষণ দিয়ে অভিমত দেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৪৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়, যা মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাংবাদিকদের জানান আইনজীবীরা।

এর আগে ২০১৯ সালের ২৮ আগস্ট শিশু সৈকতকে অপহরণের পর হত্যা মামলায় প্রধান আসামি নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র অলি আহম্মদকে (২২) মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়ে একটি সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন হাইকোর্টের এই বেঞ্চ।

মামলার বিবরণে জানা যায়, এক লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় সৈকতকে (৭) হত্যা করা হয়। এ ঘটনায় নেত্রকোনার কলমাকান্দা থানায় ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি মামলা করেন সৈকতের বাবা মো. সিদ্দিকুর রহমান। ২০১১ সালের ১৩ অক্টোবর এই মামলায় প্রধান আসামি নেত্রকোনা সরকারি কলেজের ছাত্র অলি আহম্মদকে (২২) মৃত্যুদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪। এছাড়া পলাতক আসামি সবুজ মিয়া ও তাপস বন্ধু সাহাকে যাবজ্জীবন সাজা দেন। তবে মামলার আরেক আসামি আনিছ মিয়া শিশু হওয়ায় তাকে ১০ বছরের সাজা দেন একই আদালত। আইন অনুযায়ী শিশুর অপরাধের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে পারে কি-না, এ নিয়ে আইনগত প্রশ্ন উত্থাপিত হলে হাইকোর্ট বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়।

আদালত রায়ে বলেন, ‘এটি আমাদের সাধারণ অভিজ্ঞতা যে, আজকাল নাগরিকদের মধ্যে ব্যক্তিগত অডিও-ভিডিওসহ ব্যক্তিগত যোগাযোগের বিষয়গুলো প্রায়ই বিভিন্ন উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয় এবং প্রকাশিত হয়। সংবিধানের ৪৪ অনুচ্ছেদ অনুসারে আমাদের নাগরিকদের চিঠিপত্রের এবং যোগাযোগের অন্যান্য উপায়ে গোপনীয়তার অধিকারের নিশ্চয়তা অবশ্যই ভুলে যাওয়া উচিত নয় বলে রায়ে বলা হয়েছে।’

রায়ে বলা হয়েছে, রাষ্ট্রীয় গোপনীয়তা বজায় রাখার সাংবিধানিক ম্যান্ডেট রক্ষার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এবং বাংলাদেশে পরিচালিত ফোন সংস্থাগুলোর একটি বৃহৎ দায়িত্ব রয়েছে। সংবিধানের সাথে মেলে না এমন আইনের অনুমতি না থাকলে তারা (কোম্পানিগুলো) তাদের গ্রাহক ও দেশের নাগরিকদের যোগাযোগ সম্পর্কিত কোনো তথ্য কাউকে সরবরাহ করতে পারে না।

রায়ে আরও বলা হয়েছে, কারও যোগাযোগের তথ্য সম্পর্কিত কল তালিকা এবং তথ্যের জন্য কোনো মামলার তদন্তকারী কর্মকর্তাকে অবশ্যই সংশ্লিষ্ট সংস্থা/অফিসের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে হবে। অন্যথায় সরবরাহ করা দস্তাবেজটি তার স্পষ্টতার মূল্য হারাবে এবং সরবরাহকারী ব্যক্তি/কর্তৃত্ব সংবিধানের আওতাধীন গ্যারান্টিযুক্ত একের মৌলিক অধিকার লঙ্ঘনের পক্ষেও দায়বদ্ধ হবে। সৈকত হত্যা মামলায় উচ্চ আদালত অভিযুক্ত অলির কল তালিকা তার বিরুদ্ধে প্রমাণ হিসেবে প্রত্যাখ্যান করেছিল, কারণ সেগুলো বেসরকারি মোবাইল অপারেটর সংস্থা কর্তৃক অথরাইজড করা ছিল না বা যারা সংগ্রহ করেছে তাদের স্বাক্ষরও ছিল না।

এমসি কলেজে গৃহবধূ ধর্ষণ : যৌথ তদন্তের নির্দেশ

0

সিলেটের এমসি কলেজে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় যৌথ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।

একইসঙ্গে এমসি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

সিলেটের নারী ও শিশু আদালতের বিচারকসহ ৩ জনকে যৌথ তদন্তের এ নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া সিলেটের পুলিশ কমিশনারকে তদন্তের সময় কমিটির সদস্যদের নিরাপত্তা ও সহযোগিতা করতে বলা হয়েছে।

৭৯৬ কোটি টাকা ব্যয়ে একনেকে ৪ প্রকল্পের অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৭৯৬ কোটি ৪৫ লাখ টাকা খরচে চারটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে প্রায় ৬২৩ কোটি ৬৫ লাখ টাকা এবং বিদেশি ঋণ ১৭২ কোটি ৮০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গণভবন থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এবং সংশ্লিষ্ট অন্য মন্ত্রীরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত থেকে একনেক সভায় অংশ নেন।

একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, আজ অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে তিনটি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত। সংশোধিত প্রকল্পটি হলো নৌপরিবহন মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ)’ প্রকল্প।

তিন হাজার ২০০ কোটি টাকা থেকে ব্যয় বেড়ে এখন প্রকল্পের খরচ ধরা হয়েছে তিন হাজার ৩৪৯ কোটি ৪২ লাখ টাকা। এতে সময়ও বেড়েছে। ২০১৬ সালের জুলাইয়ে শুরু হওয়া প্রকল্পটির সময় দেড় বছর বাড়িয়ে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ভূমি মন্ত্রণালয়ের ‘মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং’ প্রকল্পের খরচ ধরা হয়েছে ৩৩৭ কোটি ৬০ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘ভৈরব নদ পুনঃখনন (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের খরচ ধরা হয়েছে ২৩৭ কোটি ৫৬ লাখ টাকা। চলতি বছরের আগস্ট থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করা হবে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের ‘নোয়াখালী জেলার বেগমগঞ্জ, চাটখিল, সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে খাল পুনঃখনন’ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭১ কোটি ৮৭ লাখ টাকা। চলতি বছরের অক্টোবর থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

একনেক সভায় আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক; তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক; ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ ছাড়া সংশ্লিষ্ট সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাই সোসাইটি ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য রিয়া!

0

হাই সোসাইটি ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য ছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের প্রেমিকার জামিনের আবেদনের বিরোধিতায় নাকি এই যুক্তিই দেওয়া হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। আজ, মঙ্গলবার বম্বে হাই কোর্টে রিয়া এবং তাঁর ভাই সৌভিকের জামিনের আবেদনের শুনানি। তার আগেই আদালতে জামিনের বিরোধিতায় হলফনামা দেয় এনসিবি।

এনসিবি’র পক্ষ থেকে হলফনামা দাখিল করেন সংস্থার আঞ্চলিক ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। সূত্রের খবর অনুযায়ী, এফিডেবিটে জামিনের বিরোধিতা করে জানানো হয়েছে, মাদক কারবারের সক্রিয় সদস্য ছিলেন রিয়া। নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে নাকি নিয়মিত মাদক কিনতেন তিনি। রিয়াই নাকি হাই সোসাইটি এবং মাদক কারবারিদের যোগসূত্র ছিলেন। নিজের যুক্তির সপক্ষে বৈদ্যুতিন প্রমাণ হিসেবে রিয়ার হোয়াটসঅ্যাপ চ্যাট এবং কল লিস্ট জমা দিয়েছে এনসিবি।

এনসিবি-র এফিডেবিটে নাকি এও জানানো হয়েছে, সুশান্তের মাদকাসক্তির কথা রিয়া জানতেন। তা সত্ত্বেও নিয়মিত মাদক জোগাড় করতেন এবং সুশান্তকে দিতেন। রিয়া নিজেও সঙ্গ দিতেন বলেও জানানো হয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে। সুশান্ত মামলায় মাদক যোগের তদন্তে এখনও পর্যন্ত ১৮ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এনসিবি। রিয়া, সৌভিক এবং ধর্মা প্রোডাকশনের সাবেক ক্রিয়েটিভ প্রোডিউসার ছাড়া বাকি সকলেই মাদক কারবারি হিসেবে পরিচিত। আজ শুনানিতে রিয়ার পক্ষ রাখছেন তার আইনজীবী সতীশ মানেশিন্ডে। সুশান্ত মামলায় মাদক যোগে দীপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপুর এবং রকুলপ্রীত সিংয়ের মতো বলিউড তারকাদেরও জিজ্ঞাসাবাদ করেছে এনসিবি।

শোনা গেছে, জিজ্ঞাসাবাদের পর নাকি সারা এবং শ্রদ্ধার লিখিত বয়ানে স্বাক্ষর নিতে ভুলে গিয়েছিলেন এনসিবিআধিকারিকরা। পরে অভিনেত্রীদের বাড়ি পৌঁছে সেই কাজ সম্পন্ন করা হয়।

এমসি কলেজে ধর্ষণ : আরও তিনজন ৫ দিনের রিমান্ডে

0

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার আরও তিনজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন- মামলার এজহারভুক্ত আসামি মাহবুবুর রহমান রনি, সন্দেহভাজন আসামি রাজন ও আইনুদ্দিন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানা পুলিশের ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য তাদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।

আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) খোকন কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এ নিয়ে চাঞ্চল্যকর এই মামলায় এজাহারনামীয় পাঁচ আসামিসহ সিলেট রেঞ্জ পুলিশ ও র‌্যাব-৯ এর হাতে গ্রেফতার সাতজনের মধ্যে ছয়জনকে ৫ দিন করে রিমান্ডে পেল পুলিশ। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) তিন আসামিকে রিমান্ডে নেয়া হয়।

গত ২৫ সেপ্টেম্বর রাতে এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক গৃহবধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসের সামনে পালাক্রমে ধর্ষণ করেন ছাত্রলীগের কর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে আটকে রাখে দুজন।

এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। অভিযুক্ত ছাত্রলীগ কর্মীরা সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় গত রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মহানগর হাকিম ৩য় আদালতের বিচারক শারমিন খানম নিলার কাছে সেই রাতের ঘটনার জবানবন্দি দেন নির্যাতনের শিকার ওই গৃহবধূ। এ সময় তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। আদালত গৃহবধূর জবানবন্দি রেকর্ড করে তাকে পরিবারের জিম্মায় দিয়ে দেন।

এ ঘটনায় গ্রেফতারদের মধ্যে মামলার প্রধান আসামি সাইফুর রহমান, চার নম্বর আসামি অর্জুন লস্কর ও পাঁচ নম্বর আসামি মুক্তিযুদ্ধ মঞ্চ এমসি কলেজ শাখার সভাপতি রবিউল হাসানকে সোমবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

নকল এন-৯৫ মাস্ককাণ্ডে জেএমআইয়ের চেয়ারম্যান গ্রেফতার

0

নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে জেএমআইয়ের চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করে জানান, দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে।

এর আগে কেন্দ্রীয় ওষুধাগারের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ২০ হাজার নকল এন-৯৫ মাস্ক আসল দেখিয়ে ১০টি হাসপাতালে সরবরাহ করার অভিযোগে আব্দুর রাজ্জাক, সিএমএসডির সাবেক উপপরিচালক ও কক্সবাজার মেডিক্যালের তত্ত্বাবধায়ক জাকির হোসেন খানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করে দুদুক।

গত ১০ জুন থেকে দুদক কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়।

মাস্ক-পিপিই কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ১২ ও ১৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবদ করে। এ ছাড়া মাস্ক-পিপিই ক্রয় দুর্নীতির অনুসন্ধানে এর আগে জুলাইয়ের শেষ সপ্তাহে সিএমএসডির ছয় কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে দুদক।

স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ ১১৩ অভিবাসী আটক

0

মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে। স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আটককৃতদের বেশিরভাগই বাংলাদেশি ও পাকিস্তানি।

সোমবার স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের মুখপাত্র আনিকা লেস্কোভিচ দেশটির স্থানীয় এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, স্লোভেনিয়ায় এর আগে কখনও একদিনে একসঙ্গে এত বেশি অভিবাসীকে আটক করার ঘটনা ঘটেনি।

তিনি বলেন, যেহেতু স্লোভেনিয়া এবং ক্রোয়েশিয়ার সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ট্রাসে এ ঘটনাটি ঘটেছে, তাই ধারণা করা হচ্ছে এ সকল অভিবাসীর বেশিরভাগই ক্রোয়েশিয়া থেকে স্লোভেনিয়া হয়ে ইউরোপের অন্যান্য দেশ বিশেষ করে ইতালি, স্পেন, ফ্রান্সে যেতে মূলত রুটটি ব্যবহার করতে চেয়েছিলেন।

স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আলেস হোস জানিয়েছেন, একসঙ্গে এত সংখ্যক অবৈধ অনুপ্রবেশকারীকে আটকের মধ্য দিয়ে প্রমাণিত হয় স্লোভেনিয়াসহ আশপাশের দেশগুলোকে ঘিরে মানবপাচারের একটি বিশাল চক্র গড়ে উঠেছে।

এর আগেও গত সপ্তাহে স্লোভেনিয়ার অন্য একটি সীমান্তবর্তী শহর সেলইয়েতে এক লরি থেকে ৩৪ অবৈধ অভিবাসীকে আটক করা হয়।

স্লোভেনিয়ার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আট মাসে দেশটিতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সর্বমোট ১০ হাজার ২২৩ জনকে আটক করা হয়েছে যা বিগত বছরের তুলনায় ৩.৩ শতাংশ বেশি।

ভিসার মেয়াদ বাড়ানোর দাবিতে সৌদি প্রবাসীদের বিক্ষোভ মিছিল

0

স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবিতে সৌদি প্রবাসী শ্রমিকরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাজধানীর কারওয়ানবাজারের সোনারগাঁও হোটেল থেকে এ মিছিল শুরু হয়।

এর আগে সৌদি প্রবাসী শ্রমিকরা কারওয়ানবাজারের হোটেল সোনারগাঁওয়ের সামনের রাস্তায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

এ সময় সৌদি প্রবাসী শ্রমিকরা স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ ও ইকামা বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। উল্লেখযোগ্য হচ্ছে, দুনিয়ার প্রবাসী এক হও, আমাদের দাবি মানতে হবে, ভিসার মেয়াদ বাড়াতে হবে।

সৌদি প্রবাসীদের বিক্ষোভ মিছিলের ফলে সোনারগাঁ হোটেলের সামনের রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।