Home Blog Page 2656

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক বিকালে

0

দুই দেশের সম্মতিতে করোনা পরিস্থিতির মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠবারের মতো বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক। ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ভারতের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেসিসি বৈঠক শুরু হবে।
বাংলাদেশ-ভারতের মধ্যে এবারের জেসিসি বৈঠকের প্রস্তুতি নিয়ে গত রবিবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভার আয়োজন করা হয়। সেখানে আলোচ্য বিষয়গুলো নিয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের বৈঠকে দুদেশের সহযোগিতার সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে তিস্তাসহ অভিন্ন নদীর পানি বণ্টন, সীমান্ত হত্যা, ভারতের ক্রেডিট লাইন, প্রতিরক্ষা, কানেক্টিভিটি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি বিষয় বৈঠকে উঠতে পারে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সম্প্রতি টেলিফোনে আলোচনাও করেছেন বৈঠক বিষয়ে। এর বাইরে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার গত ১৮ থেকে ১৯ আগস্ট ঢাকা সফরকালেও জেসিসি বৈঠকের বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী এ বৈঠক আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

দুদেশের মধ্যে কখনোই ভার্চ্যুয়ালি জেসিসি বৈঠক হয়নি। তবে করোনা ভাইরাসের কারণে এ প্রথম জেসিসি বৈঠক ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হচ্ছে।

জেসিসির শেষ (পঞ্চম) বৈঠক হয়েছিল দিল্লিতে। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের নেতৃত্বে সেই বৈঠক হয়েছিল। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন দায়িত্ব নেওয়ার পর সেটাই ছিল তার প্রথম বিদেশ সফর।

এ ছাড়া জেসিসির চতুর্থ বৈঠকও দিল্লিতে ২০১৭ সালের অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল। সেই বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিয়েছিলেন দেশটির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

কয়েক মিনিটেই মিলবে করোনা পরীক্ষার ফল

0

বিশ্বের ১৩৩টি দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নতুন এক প্রযুক্তি চালুর পরিকল্পনা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরীক্ষা পদ্ধতিতে সর্বোচ্চ ৩০ মিনিটেই ফল পাওয়া যাবে বলে মনে করছে সংস্থাটি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, নতুন এই পরীক্ষা ব্যবস্থা দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য করোনাভাইরাস মোকাবেলায় নাটকীয় পরিবর্তন এনে দেবে। তাদের আরও অনেক সক্ষম করে তুলবে।

এই পরীক্ষায় সর্বোচ্চ ৫ ডলার অর্থাৎ ৫০০ টাকার নিচে খরচ পড়বে। ৬ মাসে ১২০ মিলিয়ন পরীক্ষা হবে এই দেশগুলোতে এমন চুক্তি হয়েছে উৎপাদক প্রতিষ্ঠানের সঙ্গে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে আখ্যা দিয়েছে। অনেকে দেশে করোনাভাইরাস পরীক্ষা ও তার ফল পেতে যে দীর্ঘ সময় ব্যয় করতে হয় তাতে সেসব দেশ সংক্রমণ প্রতিরোধে পিছিয়ে যাচ্ছে।

দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য তৈরি হচ্ছে এই টেস্ট। ভারত ও মেক্সিকোর মতো খুব বেশি সংক্রমণ রয়েছে এমন দেশগুলোতে নমুনা পরীক্ষার হার কম হওয়ার কারণে সংক্রমণের সংখ্যা সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, ‘নতুন, সহজে বহন ও ব্যবহারযোগ্য’ এই পরীক্ষা কয়েক ঘণ্টা অথবা কয়েক দিন নয়, ১৫ থেকে ৩০ মিনিটে ফল সম্পর্কে তথ্য সরবরাহ করতে পারবে।

১২০ মিলিয়ন পরীক্ষা পদ্ধতি উৎপাদনে দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে সম্মতি দিয়েছে ওষুধ উৎপাদক প্রতিষ্ঠান অ্যাবট অ্যান্ড এসডি।

বিশ্বের সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর হার রয়েছে এমন ১৩৩টি দেশকে এই পরীক্ষা ব্যবস্থা দেয়া হবে।

টেড্রোস অ্যাধনম ঘেব্রেইয়েসাস বলেছেন, পরীক্ষার ল্যাব খুব কম অথবা সহজে পৌঁছানো যায় না, সেসব অঞ্চলে পরীক্ষার ব্যবস্থার সম্প্রসারণে সহায়তা করবে এই পরীক্ষা ব্যবস্থা।

কী এই নতুন পরীক্ষা?
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, এটি এক ধরনের ‘অ্যান্টিজেন র‌্যাপিড টেস্ট’।

এই পরীক্ষাতেও নাক বা গলা থেকে সোয়াব বা নমুনা সংগ্রহ করে দেখা হয়, সেখানে ভাইরাসের অস্তিত্ব আছে কিনা।

অ্যান্টিজেন হচ্ছে ভাইরাসের প্রোটিন, যা শরীরের ভেতর প্রবেশ করে কোষের প্রোটিন তৈরির পদ্ধতি ব্যবহার করে নিজের প্রতিলিপি তৈরি করতে শুরু করে।

শরীরের ভেতর ভাইরাস, ব্যাকটেরিয়া, প্যারাসাইটস প্রবেশ করলেই শরীর সেটাকে অ্যান্টিজেন হিসাবে গণ্য করে। কারো পরীক্ষায় অ্যান্টিজেন পাওয়া গেলে তিনি ভাইরাসে আক্রান্ত বলে ধরে নেয়া হয়।

বাংলাদেশও অগাস্ট মাসের শেষের দিকে অ্যান্টিজেন টেস্টের অনুমোদন দেয়ার ঘোষণা দিয়েছে।

প্রথমবার জুটি বাঁধছেন গাজী মাজহারুল আনোয়ার ও আসিফ

0

দেশের কিংবদন্তি সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্রথমবার অডিও গানে কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এর আগে গাজী মাজহারুল আনোয়ারের কথায় প্লেব্যাক করলেও অডিও গানে প্রথমবার জুটি বাঁধছেন দেশের সংগীতের দুই তারকা।

জানা গেছে, গাজী মাজহারুল আনোয়ার এরই মধ্যে আসিফ আকবরের জন্য দুটি গান লিখেছেন। সামনে আরো কিছু গান করার পরিকল্পনা রয়েছে, যার মধ্যে একটি গানে আসিফের সঙ্গে কণ্ঠ দেবেন গাজী মাজহারুল আনোয়ারের কন্যা দিঠি আনোয়ার। রোমান্টিক আমেজের গানগুলোতে সুর ও সংগীত পরিচালনা করবেন জাভেদ আহমেদ কিসলু।

এ প্রসঙ্গে গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আসিফ আমাদের দেশের অন্যতম প্রতিভাবান গায়ক। তার স্পষ্টবাদিতা ও ব্যক্তিত্বের জন্য তাকে আমার খুব পছন্দ। তাকে স্নেহ করি। তার কণ্ঠের গানে মুগ্ধ হই।’

আসিফ আকবর বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ার একজন জীবন্ত কিংবদন্তি। আমি ডাকি গাজী চাচা। বাংলাদেশের সংগীতজগতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ গীতিকবি হিসেবে ওস্তাদ মানি। আমার বন্ধুপ্রতিম সংগীত পরিচালক জাভেদ আহমেদ কিসলু চাচার লেখা একটি গানে সুর দেবেন। চাচার মেয়ে আমার কলিগ সুকণ্ঠি গায়িকা দিঠি আনোয়ার আর আমি গাইব। অভিজ্ঞতার এক জ্বলন্ত মশাল গাজী মাজহারুল আনোয়ার চাচা। ওনার গুণরাশির কথা বলা আমার মুখে মোটেও মানানসই নয়, যেমন উচিত নয় সমুদ্রের জলরাশি গুনতে যাওয়া।’

দীপিকা-সারা-শ্রদ্ধার ব্যাংক অ্যাকাউন্টে নজর, দেখা হচ্ছে আয়-ব্যয়ের হিসাব

0

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের মাঝেই মাথাচাড়া দিয়েছে মাদক মামলা। অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক, স্যামুয়েল মিরান্ডা, দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। বর্তমানে সামনে এসেছে দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলি খান এবং রাকুলপ্রীত সিংয়ের নামও। তাদেরও ইতিমধ্যেই জেরা করেছে। তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের মোবাইল। সূত্রের খবর, এবার ওই অভিনেত্রীদের আর্থিক আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

জানা গেছে, দীপিকা, সারা, শ্রদ্ধা, রাকুলপ্রীত গত ৩ বছর ঠিক কত টাকা আয় করেছেন এবং কত টাকা ব্যয় করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তারা ক্রেডিট কার্ড ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। আদতে মাদক কেনাবেচার ক্ষেত্রে তারা টাকা লেনদেন করেছেন কিনা, তা খতিয়ে দেখতেই মূলত এবার ব্যাংক অ্যাকাউন্টের দিকে নজর দিয়েছেন তদন্তকারীরা। উল্লেখ্য, এনসিবি’র কাছে জেরায় ইতিমধ্যে দীপিকা পাড়ুকোন মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাটের কথা স্বীকার করে নিয়েছেন। শ্রদ্ধা কাপুর জানিয়েছেন তিনি যে পার্টিতে গিয়েছিলেন সেখানে মাদক ছিল। তবে তিনি মাদক সেবন করেননি। সারা আলি খান জানিয়েছেন, ‘কেদারনাথ’ ছবির শুটিংয়ের সময় তিনি সুশান্ত সিং রাজপুতকে মাদক নিতে দেখেছেন। তবে তিন অভিনেত্রীই নিজেরা মাদক নেননি বলেই দাবি করেছেন। সূত্রের খবর, দীপিকা নাকি এনসিবি কর্তাদের সামনে জেরায় কেঁদে ফেলেন। তার উত্তরে খুশি নন তদন্তকারীরা। খুব শীঘ্রই এই তিন অভিনেত্রীকে ফের এনসিবি ডেকে পাঠাতে পারে বলেই সূত্র মারফত জানা গেছে।

এদিকে, করণ জোহরের হাউস পার্টির ভাইরাল ভিডিও নিয়েও জলঘোলা হচ্ছে যথেষ্ট। ইতিমধ্যেই করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ম্যানেজার ক্ষিতীশ প্রসাদকে নিজেদের হেফাজতে নিয়েছে এনসিবি। তিনি এনসিবি’র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন।

তার দাবি, মিথ্যে অভিযোগের ভিত্তিতে এনসিবি নাকি করণ জোহরকে ফাঁসানোর চেষ্টা করছে।

ক্ষিতীশ বলেন, “এনসিবির আধিকারিক সমীর ওয়াংখেড়ে স্পষ্ট জানিয়েছেন করণ জোহরের নামে অভিযোগ করলে আমাকে ছেড়ে দেওয়া হবে।”

এছাড়াও বাড়ির ব্যালকনি থেকে শুধুমাত্র সিগারেট উদ্ধার হওয়া সত্ত্বেও কীভাবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেপ্তার করল তাকে, সেই প্রশ্নও তুলেছেন ক্ষিতীশ। যদিও এনসিবি ক্ষিতীশের তোলা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে।

মারধর খাওয়ার পরও সেই শ্যাম বম্বের কাছেই ফিরলেন পুনম

0

শ্যাম বম্বের হাতে মারধর খাওয়ার পরও সেই বরের কাছেই ফিরলেন পুনম পান্ডে! সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই খবর মিলেছে। নিজের ইনস্টাগ্রামে শ্যাম বম্বে ফের পুনমের সঙ্গে বিয়ের একটি হাসখুশি ছবি পোস্ট করেছেন।

হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন।

পুনমের চোখের জল শুকিয়েছে কিনা সন্দেহ। স্বামীকে কাঠগড়ায় তুলে গাল-মন্দ করে, এমনকী জেলে পাঠানোর পরই রাতারাতি সব ভুলে গেলেন সোশ্যাল মিডিয়ার সেনসেশন। সেজেগুজে স্বামীর সঙ্গে দিব্যি ছবি তুলেছেন। ইনস্টাগ্রামে তা পোস্ট করেছেন স্যাম। কিন্তু কয়েকদিনের মধ্যেই এমন কী হল যে ‘শত্রুতা’ ভুলে ফের স্বামীকে বুকে টেনে নিলেন পুনম! এক সংবাদমাধ্যমকে পুনম বলেন, “আমাদের মধ্যে সমস্ত তিক্ততা দূর করারই চেষ্টা করছিলাম। অনেকটাই হয়েছে। আমরা আবার একসঙ্গে। ভালবাসা থাকলে সব সমস্যাই মিটিয়ে ফেলা যায়।”

সুশান্তকে নিয়ে তৈরি হতে চলা ছবিতে নারকোটিক্স অফিসার শক্তি কাপুর!

0

জীবন কখনও কখনও আমাদের দেখে মুচকি হাসলে তা হয়তো খোলা চোখে নজরে পড়ে না। শক্তি কাপুরের জীবনেও কি সেই সময়টাই এল? নিন্দুকরা কিন্তু তেমনটাই বলছে। মাদকযোগে জর্জরিত মেয়ে শ্রদ্ধা কাপুর। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর এনসিবি পোড় খাওয়া আধিকারিকদের সামনে বসে কঠিন সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে তাঁকে। আর ঠিক এই সময়ই জানা গেল, এনসিবি আধিকারিকের চরিত্রে নাকি এবার দেখা যাবে তাঁর বাবা শক্তি কাপুরকে। আরও আবার সুশান্ত সিং রাজপুতের জীবনী অবলম্বনে তৈরি ছবিতেই! কী অদ্ভুত সমাপতন।

বিশ্বাস করা কঠিন হলেও এভাবেই কাপুর পরিবারে মিলেমিশে একাকার রিল আর রিয়েল লাইফ। জানা গেছে, ‘ন্যায়: দ্য জাস্টিস’ (Nyaay: The Justice) ছবিতে একজন এনসিবি আধিকারিকের ভূমিকায় ধরা দেবেন শক্তি কাপুর। কাকতালীয়ভাবে সেই ছবিটিতে টাকা ঢেলেছেন সরলা এ সারাওজি। যার স্বামী অশোক এ সারাওজি আবার সুশান্ত সিং রাজপুত মামলায় প্রয়াত অভিনেতার প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদির হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন।

ছবির মুখ্য ভূমিকায় অর্থাৎ সুশান্তের চরিত্রে দেখা যাবে জুবের কে খানকে। সিনেমায় তার নাম মহেন্দ্র সিং। রিয়া চক্রবর্তীর চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন শ্রেয়া শুক্লা। তার চরিত্রের নাম উর্বসী। এখানেই শেষ নয়, ছবিতে সারা আলি খান, কৃতী শ্যানন, অঙ্কিতা লোখাণ্ডে এমনকী সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের চরিত্রও তুলে ধরা হবে। ভালবাসা থেকে অভিনয়- সুশান্তের জীবনের নানা দিক ফুটে উঠবে ছবিতে।

একটি সংবাদ সংস্থাকে জুবের জানান, সুশান্তের জীবন এবং তাঁর মৃত্যুর পর যা যা ঘটনা ঘটছে, তার উপর ভিত্তি করেই তৈরি হচ্ছে ছবিটি। যেখানে ইডি আধিকারিকের চরিত্রে দেখা যাবে অমন ভার্মাকে। নারকোটিক্স অফিসার হবেন শক্তি কাপুর। আর সিবিআই আধিকারিকের ভূমিকায় অভিনয় করবেন সুধা চন্দ্রন। ইতিমধ্যেই শুটিং শুরু হয়ে গিয়েছে। যদিও এই তিন অভিনেতা এখনও শুটিং ফ্লোরে নামেননি। তবে তার আগেই বাস্তবের সুশান্ত মামলায় মাদকযোগে উঠে এসেছে শ্রদ্ধার নাম। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে মশকরা শুরু হয়ে গিয়েছে। যদিও এখনও পর্যন্ত এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি শক্তি কাপুর।

আটকেপড়া প্রবাসীদের বিষয়ে প্রতিবেদন দিতে পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ

0

করোনাভাইরাস মহামারির কারণে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের বিদেশে চাকরিতে ফেরত পাঠানোর বিষয়ে মন্ত্রিসভার আগামী বৈঠকে সমন্বিত প্রতিবেদন দিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীকে প্রতিবেদন জমা দেওয়ার এ নির্দেশ দেওয়া হয়। ২০২০ সালে কোভিড-১৯ মহামারির কারণে এক লাখ ৪১ হাজার প্রবাসী দেশে ফেরত আসেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা সচিবালয় থেকে যুক্ত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়রুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ‘বৈঠকের শেষে প্রধানমন্ত্রী বিদেশে কর্মসংস্থান নিয়ে অতিরিক্ত (অনির্ধারিত) আলোচনায় গিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে কীভাবে আটকাপড়া প্রবাসী শ্রমিকদের ফেরত পাঠানো যায়, যথাযথভাবে পুনরায় নিয়োগ দেওয়া যায় এবং বিদেশে নতুন শ্রমবাজার অন্বেষণ করা যায় সে বিষয়ে একটি বিস্তৃত প্রতিবেদন দিতে বলেছেন।’

সচিব আরো বলেন, বাংলাদেশি শ্রমিকদের জন্য উজবেকিস্তান এবং কাজাখস্তানের মতো কিছু সম্ভাব্য চাকরির বাজার রয়েছে।

মন্ত্রিপরিষদের বৈঠকে উত্থাপন করা উপাত্ত অনুসারে, ২০২০ সালে মোট এক লাখ ৪১ হাজার ৪৬ জন শ্রমিক দেশে ফিরেছেন এবং তাদের মধ্যে ৮৮ হাজার ৫৮৬ জন বহিরাগত বা ভ্রমণ ভিসা নিয়ে এসেছিলেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোভিড-১৯ মহামারিকালীন জনশক্তি রপ্তানি এবং বিদেশে কর্মসংস্থানের পরিস্থিতি সম্পর্কে এর ভবিষ্যত কর্মপরিকল্পনা উত্থাপন করেছে।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, প্রায় এক কোটি বাংলাদেশি বিদেশে থাকায় এবং বেশিরভাগ প্রবাসী নিয়মিত দেশে ভ্রমণ করায় ফেরত আসাদের সংখ্যা বাংলাদেশের জন্য উদ্বেগজনক নয়।

‘চলতি বছরের আগস্ট পর্যন্ত আট মাসে প্রায় এক লাখ ৮১ হাজার ২৭৩ বাংলাদেশি শ্রমিক বিদেশে গিয়েছেন, আগের বছরে একই সময়ে এ সংখ্যা ছিল চার লাখ ছয় হাজার ৯৬২ জন। ২০১৯ সালে প্রায় সাত লাখ ১৫৯ জন বাংলাদেশি শ্রমিক বিদেশে গিয়েছিলেন এবং ২০২০ সালে সরকার প্রায় সাড়ে সাত লাখ শ্রমিক রপ্তানি করার লক্ষ্য নিয়েছিল। বিশ্বব্যাপী কোভিড -১৯ মহামারির প্রাদুর্ভাব সত্ত্বেও গত অর্থবছরে (২০১৯-২০২০) রেমিট্যান্স প্রবাহ ছিল ১৮.২১ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ৯.৬ শতাংশ বেশি।‘

সচিব আরো জানান, আটকে থাকা সৌদি প্রবাসীদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিপরিষদকে জানিয়েছেন যে, তিনি গতকাল রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং বিপুল সংখ্যক সৌদি বিমান ও বিমান বাংলাদেশের ফ্লাইট চালনার অনুমতি দেওয়ার এবং ভিসার মেয়াদ ২৪ দিন বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। ভিসার মেয়াদ কয়েকবার বাড়ানো হলেও সৌদি কর্তৃপক্ষ আরো সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন।

বঙ্গবন্ধুর স্বপ্ন অপূর্ণ রাখা হবে না: প্রধানমন্ত্রী

0

জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করাই একমাত্র লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কঠিন হলেও এ স্বপ্ন অপূর্ণ রাখা হবে না।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রিপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন। বৈঠকের পর সচিবালয়ে সীমিত প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
নিয়মিত বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্যবৃন্দ তাঁকে ৭৪তম জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানালে শেখ হাসিনা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘বাবা-মা সব হারিয়ে রিক্ত, নিঃস্ব হয়ে এই দেশে কাজ করা, এটা খুবই কঠিন কাজ। কিন্তু তারপরেও শুধু একটা কথা চিন্তা করেছি-যে দেশটাকে এবং দেশের মানুষকে আমার বাবা এত ভালবেসেছেন তাঁদের জন্য আমাকে কিছু করে যেতে হবে। তাঁর (জাতির পিতা) স্বপ্নটা যেন অপূর্ণ না থাকে সেটা যেন পূর্ণ করতে পারি।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারে সেটাই জাতির পিতা করতে চেয়েছিলেন, ছোটবেলা থেকেই তাঁর এই আকাঙ্খাটা আমরা জানি, শুনেছি। সেকারণেই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি- এই দেশটাকে যেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি।’

‘দেশের মানুষ যেন বিশ্বদরবারে মাথা উঁচু করে চলতে পারে ঐটুকুই আমার প্রচেষ্টা আর কিছু না,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ, সকলের সহযোগিতাতেই বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি।

তিনি বলেন, হয়তো এই করোনাভাইরাসটা না আসলে আমরা আরো অনেক কাজ করতে পারতাম। তারপরেও যত বাধা বিঘ্নই আসুক সেটা অতিক্রম করবার মত ক্ষমতা বাংলাদেশের মানুষ রাখে। সেজন্য বাংলাদেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

শেখ হাসিনা তাঁর ৭৪ তম জন্মদিনে সকলের কাছে দোয়া প্রত্যাশা করে বলেন, ‘সকলের কাছে দোয়া চাই যতদিন বেঁছে আছি যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারি। আর আমার কাজ দ্বারা বাংলাদেশের মানুষের যেন উপকার হয় এবং মানুষ যেন ভল থাকে সেই কাজটুকু যেন করতে পারি।’

প্রধানমন্ত্রী এ সময় গত রাতে অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং বলেন, ‘তাঁর জ্ঞান, প্রজ্ঞা ও মেধা রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তাঁর মৃত্যু আমাদের তথা রাষ্ট্রের জন্য এক বিরাট ক্ষতি।’

শেখ হাসিনার জন্যই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে: মেয়র তাপস

0

শেখ হাসিনার জন্যই বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে, সংবিধান সমুন্নত হয়েছে এবং মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আজ বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।

ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় বলেন, শেখ হাসিনা আমাদের মাঝে ফিরে এসেছিলেন বলেই আমরা যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে পেরেছি, বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন করতে পেরেছি। দেশে মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসতে পেরেছে এবং অসাম্প্রদায়িক রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন সোনার বাংলার অর্থনৈতিক মুক্তি। জাতির পিতার সেই স্বপ্ন জননেত্রী শেখ হাসিনা বাস্তবায়ন করে চলেছেন জানিয়ে এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, আজ থেকে এক যুগ আগেও আমাদের মাথাপিছু আয় ছিল মাত্র ৬০০ মার্কিন ডলার, বর্তমানে মাথাপিছু সেই আয় ২০০০ মার্কিন ডলার। আজ আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছি। তাই, দেশের উন্নতি ও অগ্রগতির ধারা অব্যাহত
রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। জন্মদিনের শুভক্ষণে আমরা মহান আল্লাহপাকের কাছে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আজ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি ভৌত-অবকাঠামোগত উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, তথ্যপ্রযুক্তি, কৃষি, শিল্প, স্বাস্থ্য ও শিক্ষাসহ সকল ক্ষেত্রেই অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।

এসময় কৃষিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা শুধু উন্নয়নের নেত্রীই নন, মানবতারও অনন্য উদাহরণ। আমাদের মত একটি ঘনবসতিপূর্ণ ও স্বল্পোন্নত দেশে তিনি বিপদাপন্ন ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতি প্রার্থনা করে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় উক্ত দোয়া মাহফিল ও সংক্ষিপ্ত আলোচনা সভায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম আমিন উল্লাহ নূরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মোরশেদ হোসেন কামাল, ডিএসসিসি সচিব আকরামুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের পরিচালক মহিউদ্দিন মজুমদার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদ্যুতের গ্রাহক সেবার মান বাড়াতে নির্দেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

0

সমন্বিত বিদ্যুৎ সেবা সম্পর্কিত গুণগত জরিপ নিয়মিতভাবে করার উদ্যোগ নিন। যা বছরে অন্তত একবার হতে পারে। বিতরণ কোম্পানিগুলোকে জরিপের মতামতের ভিত্তিতে গ্রাহক সেবার মান বাড়ানোর নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অনলাইনে ২০২০-২১ অর্থবছরের এডিপি বাস্তবায়ন, অগ্রগতি ও পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পসমূহ বাস্তবায়নে প্রকল্প পরিচালকদের আরো সক্রিয় থেকে কাজ করতে হবে। বাস্তবায়নের যে মাসিক লক্ষ্য দেয়া হয়েছে তা অবশ্যই বাস্তবায়ন করতে হবে।

ময়মনসিংহ লাইন আরো উন্নত করার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বয় বাড়ানোর উপর গুরুত্ব প্রদান করেন।

সভায় বিদ্যুৎ বিভাগের ৯৩টি প্রকল্প বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। যার মধ্যে ৭৯টি বিনিয়োগ প্রকল্প, ৯টি টিএ প্রকল্প এবং ৫টি প্রকল্প নিজস্ব অর্থায়নে রয়েছে। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত আর্থিক ৮.২৬ ও ভৌত অগ্রগতি হয়েছে ৯.৪৮ শতাংশ।

ভার্চুয়াল এ সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব:) সহ কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।