Home Blog Page 2658

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় আজ

0

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধেকরা অস্ত্র মামলার রায় আজ।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার এক নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কেএম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন।

গত ২০ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এ তারিখ ঠিক করেন আদালত।

সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘আশা করছি, আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড দেবেন আদালত।’

সাহেদের আইনজীবী মনিরুজ্জামান বলেন, ‘রাষ্ট্রপক্ষ সাহেদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে পারেনি। আশা করছি, তিনি খালাস পাবেন।’

গত ১৫ সেপ্টেম্বর মামলাটিতে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার কার্যদিবসে মামলাটিতে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

গত ৩০ জুলাই ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রে আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. শায়রুল ইসলাম এই চার্জশিট দাখিল করেন। গত ২৭ আগস্ট সাহেদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত।

গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা সীমান্ত থেকে গ্রেফতার করা হয় সাহেদকে। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে থাকা সাহেদকে নিয়ে ১৮ জুলাই রাতে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। পরে তার বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক এস এম গাফফারুল আলম অস্ত্র মামলা করেন।

১০ বছরের কর ফাঁকি দিয়েছেন ট্রাম্প

0

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় ১০ বছর ফেডারেল আয়কর ফাঁকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত ১৫ বছরে তিনি এ কর ফাঁকি দিয়েছেন। বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে ব্যয় বেশি দেখিয়েছেন তিনি।

প্রেসিডেন্ট হওয়ার পরও ট্রাম্প মাত্র ৭৫০ ডলার ফেডারেল আয়কর দেন। দুই দশকেরও বেশি ট্যাক্সের বিবরণী থেকে তথ্য নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। আর বছরের পর বছর ট্যাক্স ফাঁকি দেয়া ট্রাম্প এভাবেই তার ব্যবসাকে সমৃদ্ধ করেছেন বলে জানায় পত্রিকাটি।

খবর নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনের তথ্য অনুসারে, ট্রাম্প তার অন্যান্য ব্যবসায় ৪৩৭.৪ মিলিয়ন মার্কিন ডলার বিশেষ করে তার গলফ কোর্সগুলোতে বিনিয়োগ করে আসছিলেন এবং ব্যবসার বাইরেও নিজের কাছে নগদ অর্থ রেখেছিলেন।

যদিও রবিবার হোয়াইট হাউসে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প টাইমসের এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। ট্রাম্প বলেন, ‘আমি অনেক ডলার ট্যাক্স দিয়েছি। রাজ্য আয়করেও আমি অনেক দিয়েছি। অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা দ্বারা নিরীক্ষণের ব্যাপার না থাকলে আমি করের প্রমাণ প্রকাশ করতে ইচ্ছুক।’

প্রেসিডেন্টের নিরীক্ষা চলাকালীন তার করের রিটার্ন ধরে রাখার কোনো বাধ্যবাধকতা না থাকলেও বছরের পর বছর তিনি এই কাজটি কেন করে আসছেন এমন প্রশ্ন করেন সিএনএনের সাংবাদিক জেরেমি ডায়মন্ড। তবে এই প্রশ্নের জবাব না দিয়ে চিৎকার করতে করতে সাংবাদিক সম্মেলন স্থল থেকে বেরিয়ে যান।

অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজ বসবে না সুপ্রিমকোর্ট

0

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সম্মানে সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফলে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের কোনো আদালত বসবে না।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বিভাগ এ নির্দেশনা দেন।

প্রধান বিচারপতি বলেন, ‘আমরা ব্যথিত। অ্যাটর্নি জেনারেলের সম্মানে আজকে সুপ্রিম কোর্ট বসছে না।’

এ সময় আপিল বিভাগের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ অন্য আইনজীবীরা।

জ্বর ও গলা ব্যথা নিয়ে ৪ সেপ্টেম্বর সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল। ওই দিনই করোনা পরীক্ষা করলে রিপোর্ট পজিটিভ আসে। ১৯ সেপ্টেম্বর তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে তিনি মারা যান।

ছাত্রাবাসে ধর্ষণ : আসামি রাজন গ্রেফতার

0

সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় রাজন আহমদ (২৮) নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে সিলেটের ফেঞ্জুগঞ্জের কচুয়া নয়াটিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল।

এ সময় রাজনকে পালাতে সহযোগিতা করায় আইনুল ইসলাম নামের আরেক ব্যক্তিকেও আটক করা হয়।

গ্রেফতার রাজন ছাত্রাবাসে তরুণীকে গণধর্ষণ মামলার অজ্ঞাত আসামি ছিলেন। ছায়া তদন্তে নেমে র‌্যাব এ তথ্য নিশ্চিত হয়ে রাজনকে গ্রেফতার করে। এ নিয়ে চাঞ্চল্যকর এই ঘটনায় পাঁচ আসামিকে গ্রেফতার করা হলো। এর মধ্যে চারজন মামলার এজাহারভুক্ত আসামি। আর অপরজন মামলার অজ্ঞাতনামা আসামি।

র‌্যাব ও ডিবি সূত্রে জানায়, এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণ মামলার রাজন নামের আরেক আসামি ফেঞ্জুগঞ্জ উপজেলার কচুয়া নয়াটিলা এলাকা তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছেন, এমন খবরে অভিযান চালানো হয়। পরে রাত ১টার দিকে রাজন ও তার সহযোগী আইনুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সিলেট নিয়ে আসা হয়েছে।

এর আগে রবিবার সন্ধ্যায় এ মামলার আরেক আসামি মাহবুবুর রহমান রনিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গ্রেফতার করে র‌্যাব-৯ এর একটি দল। একই সময়ে মামলার অন্যতম আসামি রবিউল হাসানকে নবীগঞ্জ উপজেলা থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া রবিবার সকালে সুনামগঞ্জের ছাতক খেয়াঘাট এলাকা থেকে গণধর্ষণ ও অস্ত্র মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। আর অর্জুন লস্করকে গ্রেফতার করা হয় হবিগঞ্জের মাধবপুরের মনতলা থেকে।

গত শুক্রবার বিকেলে স্বামীর সঙ্গে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন এক গৃহবধূ। সন্ধ্যায় তাদের কলেজ থেকে ছাত্রাবাসে ধরে নিয়ে যায় ছাত্রলীগের ৬-৭ জন নেতাকর্মী। এরপর দুইজনকে মারধর করা হয়। একই সঙ্গে স্বামীকে আটকে রেখে তার সামনে স্ত্রীকে গণধর্ষণ করে তারা। খবর পেয়ে রাতে ছাত্রাবাস থেকে ওই দম্পতিকে উদ্ধার করে পুলিশ। পরে ধর্ষণের শিকার হওয়া নারীকে ওসমানী হাসপাতালের ওসিসি সেন্টারে ভর্তি করা হয়।

এ ঘটনায় শনিবার সকালে ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে শাহপরান থানায় মামলা করেন। মামলা ছাত্রলীগের ৬ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও ৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার শাহ মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুম (২৫)।

শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী

0

করোনাভাইরাসজিনত পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা না খোলা এবং পরীক্ষা নিয়ে অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও তৈরি হয়েছে হতাশা।

এসব বিষয় নিয়ে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো বাড়বে কি-না, সে বিষয়ে ঘোষণা আসতে পারে। এছাড়া স্থগিত হয়ে থাকা এইচএসসি পরীক্ষা নিয়েও জানাবেন শিক্ষামন্ত্রী।

গত ১ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা থাকলেও করোনার সংক্রমণ বাড়ার কারণে তা স্থগিত রয়েছে। এর আগে জেএসসি ও পিইসি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত হয়।

বছর প্রায় শেষ হয়ে আসায় এসব পরীক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। বার্ষিক পরীক্ষা হওয়া নিয়েও তৈরি হয়েছে শঙ্কা।

মাদককাণ্ড: এনসিবির জেরায় কেঁদে ফেলেন দীপিকা!

0

মাদককাণ্ডে শনিবারই বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে টানা সাড়ে ৫ ঘণ্টা জেরা করেছে এনসিবি। লাগাতার জেরার মুখে প্রায় ৩ বার কেঁদে ফেলেন দীপিকা। ভারতীয় গণমাধ্যমকে জি নিউজ এক প্রতিবেদন এ তথ্য জানায়।

প্রকাশিত প্রতিবেদন বলা হয়, শনিবার দীপিকা ও তার ম্যানেজারকে একসঙ্গে বসিয়ে জেরা করে এনসিবি।

দীপিকা যখন কাঁদতে শুরু করেন, তখন তাকে এনসিবির কর্মকর্তারা জানিয়েদেন, কান্নাকাটি করে এখানে ‘চিড়ে ভিজবে না’। এখানে ইমোশন নিয়ে খেলার চেষ্টা করবেন না। যা জিজ্ঞেসা করা হবে ‘সত্যি কথা বলবেন’ বলেও দীপিকাকে সাফ জানান তারা।

এদিকে শনিবারই জানা গিয়েছিল, মাদক সংক্রান্ত হোয়াটসঅ্যাপ চ্যাট’র কথা এনসিবি’র জেরার মুখে মেনে নিয়েছেন দীপিকা পাড়ুকোন। যে হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন দীপিকাই ছিলেন বলে জানিয়েছেন তার ম্যানেজার কারিশমা প্রকাশ।

এর আগে ম্যানেজার কারিশমা প্রকাশের সঙ্গে দীপিকায় যে হোয়াটসঅ্যাপ প্রকাশ্যে এসেছিল, তাতে অভিনেত্রীকে ‘মাল’, ‘হাশ’, ‘গাঁজা’ এই শব্দগুলি ব্যবহার করতে দেখা গিয়েছিল।

দীপিকা বেশিরভাগ প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ কিংবা ‘না’তেই দেওয়ার চেষ্টা করেন। আর তাতেই বিরক্ত হন এনসিবি’র কর্তারা। তাকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকবে এনসিবি।

দেশের জন্য গুলিও খেতে পারি: হুমকি ফোন পেয়েও নির্ভীক রবি কিষাণ

0

সম্প্রতি বলিউডে মাদকযোগ কাণ্ডে বক্তব্য রাখতে গিয়ে লোকসভায় বিতর্কিত মন্তব্য করেছিলেন অভিনেতা তথা সাংসদ রবি কিষাণ।

তিনি বলেছিলেন, “বলিউড ইন্ডাস্ট্রিতে ভাল রকম মাদকের ব্যবহার হয়।’‌’ তার ‌এই বক্তব্যের পরেই উত্তাল হয় গোটা দেশ। বলিউডের অনেকেই সরব হন। তবে এই মন্তব্য করায় এবার হুমকি ফোনও পেতে শুরু করেছেন তিনি। এমনই অভিযোগ শোনা গেল সাংসদের গলায়। অবশ্য দেশের জন্য তিনি যে দু’‌চারটি গুলি খেতেও প্রস্তুত সেকথাও জানাতে ভুললেন না রবি কিষেণ। পাশাপাশি বললেন, নির্দিষ্ট সময়ে সমালোচকদের জবাব দেব।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে এই প্রসঙ্গে শনিবার সাংসদ বলেন, ‘‌‘‌আমি একদম সঠিক সময়ে মুখ খুলব। ফিল্ম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ এবং দেশের যুব সম্প্রদায়ের কথা ভেবে আমি ওই কথা বলেছিলাম। আমি নিজের জীবনের কথা ভাবিনি। দেশের ভবিষ্যতের জন্য দু–পাঁচটি গুলিও খেতে পারি। কোনও চিন্তা নেই সেজন্য।’‌’‌

মাদক নিয়ে জেরার মুখে যা বললেন দীপিকা, শ্রদ্ধা ও সারা

0

শেষ পর্যন্ত মাদক কেলেঙ্কারির তদন্তে বলিউডের সমকালীন শীর্ষ তারকা দীপিকা পাডুকোনসহ শ্রদ্ধা কাপূর এবং সারা আলি খানকে হাজির হতে হলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর (এনসিবি) দপ্তরে।

শনিবারের এনসিবি দপ্তরে দীপিকা, শ্রদ্ধা এবং সারার জিজ্ঞাসাবাদের প্রাথমিক পর্ব সম্পন্ন হয়। সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, দিনভর জিজ্ঞাসাবাদের পর তিন অভিনেত্রীর প্রত্যেকেই দাবি করেছেন, তারা কোনওদিনই মাদক নেননি।

এদিকে, মাদক-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে এদিন এনসিবি গ্রেপ্তার করেছে পরিচালক এবং প্রযোজক করন জোহরের ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে পরিচিত ক্ষিতিজ রবি প্রসাদকে। যদিও করণ আগেই বিবৃতি দিয়ে জানিয়েছেন, ক্ষিতিজ আদৌ তার ‘ঘনিষ্ঠ’ নন। ক্ষিতিজের বিরুদ্ধে অভিযোগ, গাঁজা ছাড়াও এমডিএমএ (এক ধরণের মাদক) নিতেন তিনি। করতেন মাদক সরবরাহ। তবে ক্ষিতিজের দাবি, মারিজুয়ানা সেবন করলেও তিনি মাদক পাচার বা সরবরাহে যুক্ত নন।

এনসিবি সূত্র জানায়, দীপিকা এদিন জেরায় স্বীকার করে করে নেন, হোয়াটসঅ্যাপের সেই বিতর্কিত গ্রুপে ‘ডি’ এবং ‘কে’-র মাদক সংক্রান্ত যে চ্যাট হয়েছিল, তা তার এবং তার ম্যানেজার করিশমার প্রকাশেরই কথোপকথন। ‘ডি’ হলেন দীপিকা নিজে এবং ‘কে’ করিশমা। ওই চ্যাটে দীপিকা করিশমাকে লিখেছিলেন, ‘মাল হ্যায় ক্যায়া?’ দীপিকা জেরায় জানিয়েছেন, করিশমার কাছে তিনি যে ‘মাল’ চেয়েছিলেন, তা মাদক নয়। তিনি কোনওদিনই মাদক নেননি।

অন্যদিকে, সারা সদ্য প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে তার একসময়ের ঘনিষ্ঠতার কথা স্বীকার করে নিয়েছেন। সারা জেরার মুখে জানিয়েছেন, ‘কেদারনাথ’ ছবির শ্যুটিংয়ের সময় কাছাকাছি এসেছিলেন তারা। একসঙ্গে পার্টি করেছেন। বিভিন্ন জায়গায় বেড়াতেও গিয়েছেন। যদিও পরে সেই সম্পর্ক ভেঙে যায়।

সারার বক্তব্য, তিনি এবং সুশান্ত একসঙ্গে প্রচুর পার্টি করেছেন ঠিকই। কিন্তু তিনি কোনও পার্টিতেই মাদক নেননি। সিগারেট খেয়েছেন অবশ্য। প্রসঙ্গত, দিন কয়েক আগে সারা এবং সুশান্তের একটি ভিডিও হঠাৎ ভাইরাল হয়। সেই ভিডিওতে সারা-সুশান্ত দু’জনের হাতেই সিগারেট ছিল। প্রশ্ন উঠেছিল সিগারেটের মধ্যে কি মাদক ছিল? এনসিবি সেই প্রসঙ্গে জানতে চাওয়ায় সারা দাবি করেন, তাদের হাতে বিশুদ্ধ সিগারেটই ছিল। তাতে কোনও মাদক ছিল না। তিনি ধূমপান করেন। কিন্তু মাদক নেন না।

এনসিবি-র জেরার মুখে শ্রদ্ধা বলেন, তিনিও কোনওদিন মাদক নেননি। জয়া সাহার সঙ্গে তার সিবিডি অয়েল সংক্রান্ত (গাঁজা থেকে তৈরি এক ধরণের তৈলজাতীয় পদার্থ) যে চ্যাট প্রকাশ্যে এসেছিল, সে বিষয়ে শ্রদ্ধাকে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান। শ্রদ্ধার জবাব খুব ‘সন্তোষজনক’ বলে মনে হয়নি এনসিবি কর্তাদের।

তিন নায়িকার জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন এনসিবি-র ডেপুটি ডিরেক্টর জেনারেল মুথা অশোক জৈন। এনসিবি-র তরফে একটি বিবৃতিও জারি করা হয়। তাতে বলা হয়, রবিবার আর দীপিকা, সারা, শ্রদ্ধা এবং দীপিকার ম্যানেজার করিশমা প্রকাশকে আর ডাকা হচ্ছে না।

হোমিওপ্যাথি বোর্ড চেয়ারম্যানের দুর্নীতির বিরুদ্ধে যৌথ সংবাদ সম্মেলন

0

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডকে দুর্নীতিমুক্ত ও হোমিওপ্যাথি চিকিৎসাসেবার মান উন্নয়নে চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের কর্মকর্তারা।

রোববার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশন, দুর্নীতি নির্মুল ও হোমিওপ্যাথিক উন্নয়ণ কমিটির পক্ষ থেকে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ডা. ওমর কাওছার দাবিগুলো উপস্থাপন করেনে।

তাদের দাবি গুলো হচ্ছে, ডিএইচএমএস কোর্সের শিক্ষাগত মান নির্ধারণ, ডিএইচএমএস উত্তীর্ণদের উচ্চ শিক্ষার গবেষণার সুযোগ প্রদান এবং প্রস্তাবিত বঙ্গবন্ধু হোমিওপ্যাথি ইউনিভার্সিটির প্রাথমিক অনুমোদন প্রদান। এছাড়া ডিএইচএমএস চিকিৎসকদের সরকারি চাকরির ব্যবস্থা করার দাবি করা হয়েছে।

তিনি হোমিওপ্যাথি অ্যাক্ট ১৯৮৩ অবজ্ঞা করে অনিয়মতান্ত্রিকভাবে চিকিৎসা প্রতিনিধি বাদ দিয়ে বাংলাদেশ হোমিও বোর্ড গঠন এবং হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান কতিপয় বোর্ড সদস্যবৃন্দের ব্যাপক দুর্নীতির কারণে বোর্ড পরিচালনা কমিটি ভেঙে দেয়ার দাবি জানান।

ডা. ওমর কাওছার বলেন, হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হওয়ার পর ডা. দিলীপ রায় ৩৪টি নুতন কলেজের অনুমোদন দিয়েছেন। শিক্ষক কর্মকর্তা পদোন্নতির ক্ষেত্রে ৯০ শতাংশ নিয়মতান্ত্রিকভাবে করা হয়নি।

হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান আইন ভঙ্গ করে স্বীকৃতির ৬ মাসের মধ্যে কলেজের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন কলেজের নামে ৩০ লাখ টাকা অনুমোদন দিয়েছেন। এ অভিযোগ তদন্ত করে দ্রুত আইনি পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনের কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের সভাপতি ডা. সাখাওয়াত ইসলাম ভুইয়া, ডা. হুমায়ূন কবির, ডা. রোকেয়া বেগম, ডা. আফরোজা সুলতানা দিপালী, ডা. আকবর হোসাইন, ডা. এনামুল হক, ডা. খন্দকার লিটন প্রমুখ।

পদোন্নতি পাওয়া ৮৪ অতিরিক্ত সচিবকে পদায়ন

0

অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পাওয়া ৯৮ কর্মকর্তার মধ্যে ৮৪ জনকে আগের দপ্তরেই পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়ার একদিন পর এসব কর্মকর্তাকে পদায়ন করে রোববার (২৭ সেপ্টেম্বর) আলাদা আদেশ জারি করা হয়েছে।

এরমধ্যে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ ওয়াহিদা আক্তারকেও আগের পদেই নিয়োগ করা হয়েছে।

স্থায়ী পদ না থাক‌লেও জনপ্রশাসনের ৯৮ জন যুগ্ম-স‌চিব‌কে সাপ্তাহিক ছুটির দিন শনিবার (২৬ সেপ্টেম্বর) প‌দোন্ন‌তি দি‌য়ে অতিরিক্ত সচিব করা হয়। প‌দোন্ন‌তির পর এদের জনপ্রশাসন মন্ত্রণাল‌য়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছিল।

নিয়মানুযায়ী এসব কর্মকর্তা অতিরিক্ত সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এরপর তাদের পদায়ন করে আদেশ জারি করা হয়।

বর্তমানে প্রশাসনে অতিরিক্ত সচিবের ১৩০টি স্থায়ী পদের বিপরীতে ৬১১ জন কর্মরত। এজন্য পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেশিরভাগকেই আগের দপ্তরেই পদায়ন করা হয়।