Home Blog Page 2659

করোনায় আরও ৩২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,২৭৫

0

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ১৬১ জনে।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৬৮৫টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ২৭৫ জনের শরীরে।

ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্ততে জানানো হয়, নতুন করে ১০ হাজার ২৬১টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৬৮৫টি। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৯ হাজার ৪৬০টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষার তুলনায় নতুন করে শনাক্তের হার ১১ দশমিক ৯৩ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মোট পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্তের হার ১৮ দশমিক ৮১ শতাংশ। নতুন করে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ১৬১ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৪৪ শতাংশ। তবে এ সময়ে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭১৪ জন। সবমিলিয়ে সুস্থ হওয়ার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৪৯১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৩১ শতাংশ।

মৃত ৩২ জনের মধ্যে ২২ জন পুরুষ ও ১০ জন নারী। মৃতদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। এখন পর্যন্ত পুরুষ ৩ হাজার ৯৯৬ জন মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৭.৪৩ শতাংশ এবং ১ হাজার ১৬৫ জন নারী মৃত্যুবরণ করেছেন যা ২২.৫৭ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, নতুন করে করোনায় মৃত ৩২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব ২ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, নতুন করে করোনায় মৃত ৩২ জনের মধ্যে ঢাকা বিভাগে ২০ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৪ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই

0

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

আজ রোববার সন্ধ্যা সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তায় মাহবুবে আলমের ছেলে সুমন মাহবুব বলেছেন, আমার বাবা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে মারা গেছেন।

স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এর আগে জ্বর ও গলা ব্যথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর সিএমএইচে ভর্তি হন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তাকে। ওইদিনই করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে। এদিকে ১৮ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি হলে মাহবুবে আলমকে আইসিইউতে নেয়া হয়।

২০ সেপ্টেম্বর করোনা (কোভিড-১৯) পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় রাখা হয়েছিল আইসিইউতেই।

সুপ্রিম কোর্টের এ সিনিয়র আইনজীবী ১৯৭৫ সালে হাইকোর্টে আইন পেশায় যুক্ত হন। ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন।

মাহবুবে আলম সুপ্রিম কোর্ট বারের ১৯৯৩-৯৪ সালে সম্পাদক ও ২০০৫-২০০৬ সালে সভাপতি নির্বাচিত হন। পরে ২০০৯ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।

তিনি জাতির জনক বঙ্গবন্ধু হত্যা, জাতীয় চার নেতা হত্যা, সংবিধানের এয়োদশ ও ষোড়শ সংশোধনীসহ অসংখ্য ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ মামলার শুনানি করেন।

বিমানের ফ্লাইট বাড়াতে সৌদিকে পররাষ্ট্রমন্ত্রীর অনুরোধ

0

বাংলাদেশ থেকে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি আরবকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ড. মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদকে টেলিফোনে এই অনুরোধ করেন। এছাড়া দাম্মাম রুটে দ্রুত ফ্লাইট চালু করতেও অনুরোধ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রোববার বিকেলে টেলিফোনে আলাপ করেছেন। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, টেলিফোন আলাপে ড. মোমেন ইকামার মেয়াদ বৃদ্ধি ও ভিসা দেওয়ায় সৌদি আরবের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বিমানের ফ্লাইট চলাচলে অনুমতি দেওয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সাথে দাম্মাম রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়ার জন্য সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বর্তমানে রিয়াদ, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ বিমানের চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলাকালে বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী একাধিকবার টেলিফোনে আলাপ করেছেন। তারই ধারাবাহিকতায় রোববার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আবারও ফোনালাপ করেন।

শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি

0

আগামীকাল ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করে মোদির শুভেচ্ছাবার্তা হস্তান্তর করেন ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এসময় তার পক্ষ থেকে ফুলের তোড়াও শেখ হাসিনাকে উপহার দেন রীভা গাঙ্গুলি।

ঢাকায় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ শেষে রীভা গাঙ্গুলি নয়াদিল্লিতে ফিরে যাচ্ছেন। তার আগে বাংলাদেশ সরকারপ্রধানের সঙ্গে বিদায়ী এ সাক্ষাৎ করলেন তিনি।

সাক্ষাৎকালে হাইকমিশনার ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতিতে বাংলাদেশের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন।

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী এবং পরের বছরে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদযাপন বিষয়েও আলোচনা হয় সাক্ষাৎ অনুষ্ঠানে।

হাইকমিশনার ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভারত সফরের কিছু দুর্লভ ফুটেজ উপহার দেন শেখ হাসিনাকে।

প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে অবদানের জন্য বিদায়ী হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পূর্ব) হিসেবে তার পরবর্তী কর্মজীবনের জন্য শুভকামনা করেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বিদায়ী সাক্ষাৎ করেছেন।

এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি শুভেচ্ছাবার্তা শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন তিনি। বাংলাদেশে প্রায় দেড় বছর দায়িত্ব পালন করেছেন রিভা গাঙ্গুলি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে পূর্ব এশিয়ার দেশগুলো দেখভালের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিতে আগামী বৃহস্পতিবার ঢাকা ছাড়ছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের একটি নোটভারবাল প্রধানমন্ত্রীর দপ্তরের বিবেচনার পরিপ্রেক্ষিতে আজ ভারতের বিদায়ী হাইকমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে, ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভারত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের যৌথ পরামর্শক কমিশন জেসিসির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। পরদিন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সময়মতো করোনার ভ্যাকসিন পাওয়া যাবে : স্বাস্থ্যমন্ত্

0

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং ভ্যাকসিন উৎপাদনে এগিয়ে আছে এমন অনেক দেশ আমাদের সঙ্গে যোগাযোগ করছে। সময়মতো করোনার ভ্যাকসিন পাওয়া যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় পরামর্শ দিয়ে যাচ্ছেন।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ‘শতাব্দীর মহামারি করোনা, বাস্তবতা ও আমরা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে বাংলাদেশে ৫ লাখ মানুষের মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল অক্সফোর্ড। কিন্তু তাদের সেই আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য মন্ত্রণালয়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কম হয়েছে।

চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় ঝিমিয়ে পড়লে চলবে না। সামনে আরও কাজ করতে হবে। শীতকালে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ সময়ে বিভিন্ন আচার-অনুষ্ঠান যেমন বিয়ে-শাদি, পিকনিক, খেলাধুলা ও ধর্মীয় অনুষ্ঠান বেশি হওয়ায় জনসমাগম হয়। এ কারণে আসন্ন শীত মৌসুমে এসব আচার-অনুষ্ঠান নিয়ন্ত্রণ ও সীমিত আকারে করতে হবে।

করোনার সংক্রমণ রোধে জনগণকে মাস্ক পরিধান, পরিবহনে যাতায়াতে সর্তকতা, সাবান বা স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করা ইত্যাদি স্বাস্থ্যবিধি মেনে চলা, করোনাভাইরাস শনাক্তে টেস্টের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

সিলেটে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না : কাদের

0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের এমসি কলেজে গণধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান অত্যন্ত কঠোর, অপরাধীদের বিচারের আওতায় আনা হবে, কাউকে ছাড় দেয়া হবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনারও নির্দেশ।

আজ রবিবার আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের নিজের বাসভবন থেকে অনলাইনে এ সভার কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অপরাধ করে কেউ পার পায়নি। তাদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হয়েছে। সিলেটের এমসি কলেজের হোস্টেলে তরুণী ধর্ষণের ঘটনায়ও প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে, এ ঘটনায় কেউ যাতে ছাড় না পায়। অপরাধীরা যে দলেরই হোক, বিচারের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে।

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নির্বাচনে অংশগ্রহণ একটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। তারা সমালোচনা করার জন্যই নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে অংশ নিয়ে তারা পোলিং এজেন্ট দেয় না, প্রচার কার্যক্রমে অংশ নেয় না। ফলে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে নৌকার প্রার্থীকে ভোট দিচ্ছে।

পাবনার উপনির্বাচনের ভোটের ফলের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দেশে আওয়ামী লীগ ও নৌকার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, পাবনার উপনির্বাচনেও তা দেখা গেছে। সরকারের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় থাকে তখন জনগণের মঙ্গলের জন্য কাজ করে।

বাংলাদেশ-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন সংলাপ বিকেলে

0

বাংলাদেশ ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা আজ রবিবার বিকেলে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

কভিড-১৯ মহামারির কারণে বাংলাদেশে আটকে পড়া সৌদিপ্রবাসী বাংলাদেশিদের ইকামা ও ভিসার মেয়াদ বাড়ানো এবং ফ্লাইট চলাচলের উদ্যোগ নেওয়ার পটভূমিতে আজ বিকেল ৫টায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের মধ্যে এ ফোনালাপ অনুষ্ঠিত হচ্ছে।

আজ রবিবার ঢাকায় সৌদি দূতাবাসে ভিসা কার্যক্রম শুরু হওয়ার কথাও রয়েছে। বাংলাদেশে এসে আটকে পড়া সৌদিপ্রবাসীদের কারো ভিসার মেয়াদ শেষ হয়ে থাকলে তিনি ঢাকায় সৌদি দূতাবাসে ভিসার মেয়াদ বাড়াতে আবেদন করতে পারবেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদিতে অবস্থানরত রোহিঙ্গাদের বিষয়ে আজ আলোচনা করবেন কি না তা স্পষ্ট নয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব সে দেশে অবস্থানরত রোহিঙ্গা, বিশেষ করে কারাগারে থাকা রোহিঙ্গাদের ফিরিয়ে আনতে বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬ রুটের ফ্লাইট বাতিল

0

চলমান করোনা পরিস্থিতি ও বিভিন্ন দেশে বাংলাদেশের ফ্লাইট ওঠানামায় বিধিনিষেধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬ রুটের ফ্লাইট আগামী ২৪ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আগামী ২৪ অক্টোবর পর্যন্ত ভারতের কলকাতা, দিল্লি, নেপালের কাঠমান্ডু, কুয়েত, সৌদি আরবের মদিনা এবং থাইল্যান্ডের ব্যাংকক রুটের ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে, একই কারণে গত ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়।

বন্ধের পর গত ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি মেলে। এর ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হচ্ছে। তবে বিভিন্ন দেশ এখনো বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা রয়েছে।

মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট অক্টোবরে

0

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট-ঢাকা রুটে সপ্তাহে দুটি সিডিউল ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি খাতের অন্যতম এয়ারলাইন্স ইউএস-বাংলা কেভিড-১৯-এ নির্দেশিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে মাস্কাটে সপ্তাহে সোম ও বৃহস্পতিবার দুটি ফ্লাইট পরিচালনা করবে।

ইউএস-বাংলা সোম ও বৃহস্পতিবার রাত ১০টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরের দিন মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ১টায় মাস্কাটে অবতরণ করবে। অপরদিকে, মঙ্গল ও শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় মাস্কাট থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করবে এবং সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দের অবতরন করবে।

বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। খুব শিগগিরইই ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।

টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আপনার ট্রাভেল এজেন্ট অথবা এয়ারলাইন্সের নিজস্ব সেলস্ সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।