Home Blog Page 2661

নাটকীয় জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড

0

স্বস্তির জয় পেলো ওলেগানার সোলশায়ার শিষ্যরা। অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে আলবিওনকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচজুড়ে দুর্দান্ত ফুটবল খেলেও ব্রাইটনকে হারতে হলো ৩-২ গোলে।

ম্যাচশেষে ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবলারদের চওড়া হাসিটা স্বস্তির। এ আনন্দ মুক্তির। না, লিগ কিংবা কোন ট্রফি জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এটা নিছকই একটা লিগ ম্যাচ।তারপরও, এমন উদযাপনের পেছনের কথা জানতে হলে, আপনাকে চোখ রাখতে হবে পুরো ম্যাচটিতে।

অ্যামেরিকান এক্সপ্রেস কমিউনিটি স্টেডিয়ামে শুরুর গল্পটা ছিলো একেবারে আলাদা। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ক্রিস্টালের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর, এ ম্যাচটা জেতা ছাড়া খুব একটা বিকল্প ছিলোনা ম্যানচেস্টার ইউনাইটেডের সামনে। তাই হয়তো, একাদশ নিয়ে কোন বাছ-বিচারে যাননি ওলে গানার। ৪-২-৩-১ ফর্মেশন নিয়ে মাঠে পগবা-ফার্নান্দেজরা।

কিন্তু কিক অফ থেকেই মাঠের নিয়ন্ত্রণ ছিলো ব্রাইটন এন্ড হোভ আলবিওনের হাতে। মাঝমাঠ থেকে ছোট ছোট পাসে গুছিয়ে উঠতে থাকে তারা। তবে ৯ মিনিটে বড় ধাক্কা খায় পটার বাহিনী। পোস্টে লেগে ফিরে আসে ট্রোসাডের গতিময় শট। এতেও অবশ্য দমেনি ব্রাইটন। ২০ মিনিটে আবারো সুযোগ এসেছিলো তাদের সামনে। কিন্তু এবার আর লাইনে রাখতে পারেননি ট্রোসাড।

একেবারে নিষ্প্রভ ছিলো অতিথিরা। একবার যাও বল নিয়ে ডি বক্সে ঢোকার সুযোগ পেয়েছিলো, সেটাও হেলায় হারান ম্যান ইউ তারকা গ্রিনউড।

প্রথমার্ধ্বের ৩৮ মিনিটে এসে ভাগ্য খুলে যায় স্বাগতিকদের। পেনাল্টি থেকে স্কোর করেন মাওপে। গোলটা যেন টনিকের মতো কাজ করে রেড ডেভিল শিবিরে। পিছিয়ে পড়ার ৪ মিনিট বাদেই ফ্রি কিক থেকে পাওয়া বলে দলকে সমতায় ফেরান ম্যানইউ অধিনায়ক ম্যাগুয়ের। যদিও, আত্মঘাতি গোল হিসেবেই বিবেচনা করা হবে সেটি।

বিরতি থেকে ফিরে গোলের নেশায় মত্ত হয়ে উঠে দুই দল। ৫০ মিনিটেই পেনাল্টি আদায় করে নেয় আলবিওন। কিন্তু প্রযুক্তি বাঁচিয়ে দেয় ইউনাইটেডকে। ৫২ মিনিটে এগিয়ে যায় সোলশায়ার শিষ্যরা। কিন্তু, মুচকি হেসে ফুটবল বিধাতা সমতায় নামিয়ে আনেন দু দলকে। তাদের গোলটাও বাতিল হয়ে যায় অফসাইড খাঁড়ায়।

তবে রাশফোর্ড ছিলেন বাঁধনহারা। কতবার আর তাকে আটকাবে রেফারি? ২ মিনিট পরেই আবারো জালে বল পাঠান এ ফরোয়ার্ড। এগিয়ে যায় রেড ডেভিল।

ম্যাচের আধিপত্য ধরে রাখতে আপ্রাণ চেষ্টা চালাতে থাকে দুই দল। কিন্তু, গোলমুখের শটগুলো ছিলো এলোমেলো।

তবে, সবকিছু বদলে যায় ম্যাচের অতিরিক্ত সময়ে। ৯৫ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান মার্চ। আনন্দে ফেটে পড়ে আলবিওন শিবির। কিন্তু রেড ডেভিলদের হয়ে নিজের ৫০তম ম্যাচে সোলশায়ারকে জয় উপহার দিলেন ব্রুনো। অতিরিক্ত সময়েরও অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে দলের জয়সূচক গোলটি করেন এ পর্তুগীজ। ২০২০/২১ মৌসুমের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথম জয়ের খোঁজে কলকাতা-হায়দরাবাদ

0

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে হারের ধাক্কা ভুলে ঘুরে দাঁড়াতে চায় নাইটরা। অন্যদিকে হায়দরাবাদও আইপিএলে তাদের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে যায়। আবুধাবিতে আজ তাই প্রথম জয়ের খোঁজে কলকাতা ও হায়দরাবাদ। পয়েন্ট টেবিলে সাত নম্বরে রয়েছে হায়দরাবাদ, আর আট নম্বরে কলকাতা। সাত বনাম আটের লড়াইয়ে যে জিতবে পয়েন্ট টেবিলে তারাই এগিয়ে যাবে।

মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ধরাশায়ী হওয়ার সেই ব্যর্থতা ভুলতে মরিয়া দীনেশ কার্তিক-আন্দ্রে রাসেলরা। আজ শনিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সেই পুরনো মেজাজে নিজেদেরকে বিধ্বংসী রূপেই তুলে ধরতে চান তারা।

এ ম্যাচের আগের দিন নাইট শিবিরে মূল আলোচ্য বিষয় ছিল- রাসেলের ব্যাটিং অর্ডার নিয়ে। দলীয় সূত্রে খবর, রান তাড়া করার ক্ষেত্রে তাঁকে নামানো হতে পারে তিন নম্বরে। শেষ ম্যাচে যদিও ছ’নম্বরে নামেন তিনি। গত বছর যা নিয়ে অধিনায়ক কার্তিকের সঙ্গে মনোমালিন্যও হয় ক্যারিবিয়ান অলরাউন্ডারের। এবারও প্রথম ম্যাচে একই ভুল করেন কার্তিক। তবে ওয়ার্নারদের বিরুদ্ধে তাঁর ব্যাটিং অর্ডার এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। উইকেটে থিতু হওয়ার কিছুটা সময় দেওয়া হতে পারে রাসেলকে।

পরিবর্তন করা হতে পারে দলের কম্বিনেশনও। পাওয়ার প্লের সুবিধা নিতে সুনীল নারাইনকে দিয়ে ওপেন করাতে পারে কেকেআর। এছাড়া শেষ দু’দিন বিশেষ নজর দেওয়া হয় কমলেশ নগরকোটি ও প্রসিদ্ধ কৃষ্ণের ওপরে। শিবম মাভি, প্যাট কামিন্সের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে দলে ঢুকে পড়বেন এ দুজনের মধ্যে একজন। সন্দীপ ওয়ারিয়রের পারফরম্যান্স প্রথম ম্যাচে দাগ কাটতে পারেনি। কেকেআরের জার্সিতে ১৪ উইকেট পাওয়া প্রসিদ্ধই তাই প্রথম পছন্দ। পিছিয়ে নেই নগরকোটিও। তাঁদের সঙ্গেই থাকছেন দুই স্পিনার। সুনীল নারাইন ও কুলদীপ যাদব।

শুক্রবার স্পিনারদের নিয়ে বিশেষ ক্লাস করেন ডেভিড হাসি ও কাইল মিলস। প্রথম ম্যাচে কুলদীপ যাদব নিজের সেরা ছন্দে ছিলেন না। ৩৯ রান দেন চার ওভারে। মাঝের ওভারগুলোয় রান তুলতে সমস্যা হয়নি রোহিত শর্মাদের। ওয়ার্নারদের বিরুদ্ধে রণনীতি পাল্টে নামতে পারেন কুলদীপ। তাঁকে হয়তো আগের মতো বলে ফ্লাইট দিতে দেখা যাবে না। গতি বাড়িয়ে বল করার নির্দেশ দেওয়া হয়েছে চায়নাম্যানকে।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কুলদীপের বিস্ময় ডেলিভারিও কার্যকরী হয়ে ওঠেনি। তাঁর সেই বিশেষ ডেলিভারির গতি একশো কিমি প্রতি ঘণ্টার বেশি হলেও ঠিক লাইন ও লেংথে রাখতে পারেননি। আবু ধাবিতে আজ, ওয়ার্নার, জনি বেয়ারস্টোদের পরাস্ত করার জন্য তাঁকে অনেক বেশি দায়িত্ব নিতে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সের রাহুল চাহার, আরসিবির যুজ়বেন্দ্র চহাল, সিএসকের রবীন্দ্র জাডেজা যে কাজটা করছেন, কুলদীপের কাছ থেকেও সেই দায়িত্বই আশা করছে নাইট শিবির।

চাপের মধ্যে রয়েছেন অধিনায়ক দীনেশ কার্তিকও। সানরাইজ়ার্সের বিরুদ্ধে ফের অঘটন ঘটলে তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে সোশ্যাল মিডিয়ায়। দলে যে রয়েছেন বিশ্বকাপ জয়ী এক অধিনায়কও!

অন্যদিকে, ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, মনীশ পান্ডে, রশিদ খানের মতো ক্রিকেটাররা রয়েছেন হায়দরাবাদ দলে। মুম্বাইয়ের বিরুদ্ধে যেমন চেনা মেজাজে পাওয়া যায়নি কামিন্স- রাসেলদের, তেমনি প্রথম ম্যাচে রান পাননি ডেভিড ওয়ার্নারাও। সুতরাং হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের অপেক্ষায় সবাই।

টাইগারদের শ্রীলঙ্কা সফর পিছিয়েছে

0

অবশেষে আশঙ্কাই সত্যি হলো। বেশ কিছুদিন ধরেই শ্রীলঙ্কা সফর নিয়েই পাল্টাপাল্টি মতবিরোধ চলছিল বিসিবি এবং লঙ্কান ক্রিকেট বোর্ডের মধ্যে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এলো। পিছিয়ে যাচ্ছে টাইগারদের লঙ্কা সফর। এ খবর নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। শনিবার (২৬ সেপ্টেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন তিনি।

তবে দিনক্ষণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও অনুশীলন ক্যাম্প শুরু করেছিল টাইগাররা। কোভিড টাস্কফোর্সের কাছে বারবার শর্ত শিথিলের আবেদন জানালেও, কোনো সুরাহা করতে পারেনি লঙ্কান বোর্ড। শ্রীলঙ্কায় সফরের ক্ষেত্রে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নিয়ম রাখা হয়। তবে এ নিয়ে মতবিরোধ দেখা দেয় দুই দেশের বোর্ডের মধ্যে। তাই অপেক্ষার প্রহর গুণতে হচ্ছিল টাইগারদের। তবে সবকিছু ছাপিয়ে ক্রিকেটারদের আইসোলেশনে রেখেই ক্রিকেটারদের অনুশীলন চালিয়ে যাচ্ছিল তামিম-মুশফিকরা।

শেষ পর্যন্ত পেছানো হলো সফরের দিন তারিখ। আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে শ্রীলঙ্কা সফরে যাবে বলে জানিয়েছেন আকরাম খান। পূর্ব সূচী অনুযায়ী চলতি মাসের ২৭ তারিখ জাতীয় দল এবং এইচপি দলের লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল।

অ্যাভাটার টু র দৃশ্যধারণ শেষ হয়েছে , কাজ চলছে অ্যাভাটার থ্রি র

0

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরন সাড়া জাগানো সিনেমা অ্যাভাটার। এই সিনেমার চারটি সিক্যুয়েল নিমার্ণের কাজ চলছে। এরই মধ্যে অ্যাভাটার টু র দৃশ্যধারণ শেষ হয়েছে। টারমিনেটর খ্যাত তারকা আরনল্ড শোয়ার্জনিগারের সঙ্গে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথাই জানান ক্যামেরন। শুধু তাই নয় ‘অ্যাভাটার থ্রি’র দৃশ্যধারণও ৯৫ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানান পরিচালক।

অ্যাভাটারের নির্মাতা জেমস ক্যামেরন বলেন, করোনাভাইরাসের কারণে আমাদের সাড়ে চারমাস কাজের ক্ষতি হয়েছে। তাই আরো এক বছর পুরোদমে কাজ করতে হবে। ২০২২ সালের ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটি। অ্যাভাটার টু মুক্তি দেয়ার সঙ্গে সঙ্গেই আমরা অ্যাভাটার থ্রি র চূড়ান্ত কাজ শুরু করব। আর এইগুলোতে ব্যয় হবে ১ বিলিয়ন মার্কিন ডলার যা বাংদেশি মুদ্রায় প্রায় ৮৫২৮ কোটি টাকা।

নিউজিল্যান্ডে ২০১৭ সালে অ্যাভাটার সিনেমার সিক্যুয়েলের শুটিং করা হয়। চলতি বছরের শুরুর দিকে ‘অ্যাভাটার টু’র মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ২০২১ সালের ১৭ ডিসেম্বর এটি মুক্তির কথা। এ ছাড়া অ্যাভাটার থ্রি ফোর ও ফাইভ মুক্তি পাবে যথাক্রমে ২০২৩ সালের ডিসেম্বরে, ২০২৫ সালের ডিসেম্বরে এবং ২০২৭ সালে। কোন অপ্রত্যাশিত কিছু না হলে এই তারিখেই ছবিগুলো মুক্তি দেয়া হবে বলে ঘোষণা করেন পরিচালক জেমস ক্যামের।

টুয়েন্টিথ সেঞ্চুরি ফক্সের ব্যানারে তৈরি হচ্ছে অ্যাভাটার সিক্যুয়েল। এখন পর্যন্ত এই স্টুডিওর ব্যানারে নির্মিত সবচেয়ে খরুচে সিনেমা সিরিজ হতে যাচ্ছে এটি। এতে অভিনয় করছেন জো সালদানা, স্যাম ওর্থিংটন, সিগোর্নি ওয়েভার, স্টেফেন লাং, কেট উইন্সলেট, ভিন ডিজেল প্রমুখ। জেমস ক্যামেরনের সঙ্গে সিনেমার চিত্রনাট্য লিখেছেন জশ ফ্রাইডম্যান, রিক জাফা, অ্যামান্ডা সিলভার এবং শেন সেলার্নো।

হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন ফারিয়া

0

হবু বরের সঙ্গে দুবাই ঘুরছেন নুসরাত ফারিয়া। সেখান থেকে ফিরবেন আগামী ৩ অক্টোবর। ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার দীর্ঘ সাত বছরের প্রেম শেষে গেল মার্চে বাগদান সেরেছেন। প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরের শেষের দিকে।

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায়।

‘ড্রাগ চ্যাট আমার’ বয়ানে দীপিকা

0

এনসিবির ড্রাগ চ্যাট জেরায় ‘২০১৭ সালের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটে’-এর ‘উ’ তিনি ছিলেন স্বীকার করল দীপিকা। তবে তিনি ড্রাগ সেবন করতেন না!

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে, মাদক মামলায় জেরার মুখোমুখি হতে এনসিবি’র দপ্তরে পৌঁছান দীপিকা। তাকে মুম্বাইয়ের কোলাবা অ্যাপালো বন্দরের এভলিন গেস্টহাউসে এনসিবি’র বিশেষ তদন্তকারী দল- এসআইটি এর দপ্তরে জেরা করা হয়। এরই মধ্যে শ্রদ্ধা কাপুর ও এনসিবি’র দপ্তরে পৌঁছেছেন। সারা আলী খান আছেন রাস্তায়। অন্য দিকে দীপিকার ম্যানেজার কারিশমা প্রকাশকেও দ্বিতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ দীপিকার এনসিবি’র বিশেষ তদন্তকারী দলকে ড্রাগ চ্যাটে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার ট্যালেন্ট ম্যানেজার করিশ্মা প্রকাশের সঙ্গে নায়িকার যে হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশ্যে এসেছিল সেখানে ‘ডি’ নামের ব্যক্তি যে দীপিকাই তা কার্যত স্বীকার করে নিলেন ‘পদ্মাবতী’ । তবে তিনি জোর দিয়ে বলেছেন ‘মাদক সেবন তিনি করেননি।’

বাড়ির পার্টিতে মাদকের ছড়াছড়ির অভিযোগ! এতদিনে মুখ খুললেন করণ জোহর

0

তার বাড়ির পার্টিতে মাদকের ছড়াছড়ি ছিল। রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শাহিদ কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান সহ বলিউডের প্রথম সারির অজস্র অভিনেতা-অভিনেত্রী সেই পার্টিতে নেশায় চুর হয়ে ছিলেন। ঢুলু ঢুলু চোখ ছিল সবার। মুখ-চোখে মাদকের প্রভাব স্পষ্ট ছিল। এমনকী, ভিকি কৌশলের সামনে রাখা টেবিলে পাউডারের মতো দেখতে মাদক দ্রব্য থাকার ভিডিয়ো ফুটেজ দেখা গিয়েছিল। সেই পার্টির ভিডিয়ো ফুটেজ এখন ভূ-ভারতে প্রায় সব ইন্টারনেট ব্যবহারকারীই দেখা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একাধিক সংবাদমাধ্যম, বহু জায়গায় সেই ভিডিয়ো ফুটেজ চলেছে। দাবি করা হয়েছে, সেই পার্টি ছিল করণ জোহরের বাড়িতে। আর সেই পার্টিতে মাদকের ছড়াছড়ি ছিল বলেও অভিযোগ উঠছিল।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে অভিযোগের একাধিক আঙুল করণ জোহরের দিকে। বলিউডে তিনি নেপোটিজম-এর প্রচারক বলে অভিযোগ। এমনকী অনেকেই তাকে মুভি মাফিয়া বলেছেন। বলিউডে স্বজনপোষণের অভিযোগ নতুন নয়। সুশান্তের মৃত্যুর পর যেন বাঁধ ভেঙেছে। দীর্ঘদিনের এই প্রথা ভাঙার জন্য অনেকেই পথে নেমেছেন। আর সেই আন্দোলনে পুড়ছে করণ জোহরের কুশপুতুল। তাঁকেই যেন নেপোটিজম-এর অপদেবতা হিসাবে তুলে ধরা হয়েছে। করণ জোহর সব দেখেছেন, শুনেছেন, অবাক হয়েছেন। তবে এতদিন তেমন কিছু বলেননি এই নিয়ে। অনেকেই অভিযোগ করেছেন, তারকাদের সন্তান হলেই করণ জোহর সুযোগ পাইয়ে দিয়েছেন। আর সুশান্তের মতো প্রতিভাদের বারবার পিষে দিয়েছেন এই করণ জোহর। তবে করণকে এর আগেও বিতর্ক ধাওয়া করেছে বারবার। কফি উইথ করণ তার জলজ্যান্ত প্রমাণ।

‘বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছি’

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আমরা ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ, ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ এবং ২১০০ সালের মধ্যে সমৃদ্ধ ব-দ্বীপে পরিণত করতে কাজ করে যাচ্ছি।

আজ শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তিগত বিভাজন নিরসন, সম্পদ আহরণ ও প্রযুক্তি স্থানান্তরের জন্য আমাদের বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন-কে কাজে লাগানো প্রয়োজন। পাশাপাশি স্বল্পোন্নত হতে উন্নয়নশীল এবং সদ্য উত্তরিত উন্নয়নশীল দেশসমূহের জন্য এই আপদকালীন, উত্তরণকাল ও উত্তরণ-পরবর্তী সময়ে বর্ধিত আন্তর্জাতিক সহায়তা এবং প্রণোদনা প্যাকেজ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, প্রবাসী শ্রমিকগণ স্বাগতিক ও নিজ দেশের অর্থনীতিতে বড় ধরনের অবদান রেখে চলেছেন। এই মহামারির কারণে অনেক শ্রমিক কাজ হারিয়েছেন। অনেককে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা দেশে ফিরে আসা অভিবাসী শ্রমিকদের প্রণোদনা বাবদ ৩৬১ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছি। তবে কভিড-পরবর্তী সময়ে তাঁদের কর্মসংস্থানের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি অভিবাসী শ্রমিকদের বিষয়টি সহমর্মিতার সঙ্গে ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও অভিবাসী গ্রহণকারী দেশসমূহের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কভিড-১৯ প্রমাণ করেছে, আমাদের সকলের ভাগ্য একই সূত্রে গাঁথা। আমরা কেউই সুরক্ষিত নই যতক্ষণ পর্যন্ত না আমরা সকলের সুরক্ষা নিশ্চিত করতে পারছি। এই ভাইরাস আমাদের অনেকটাই ঘরবন্দি করে ফেলেছিল। যার ফলে স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি আর্থনীতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ২০১৮-১৯ অর্থবছরে ৮.২ শতাংশ হারে জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছিল। কিন্তু কভিড-১৯ আমাদের এই অগ্রযাত্রা বাধাগ্রস্ত করেছে। তবে বাংলাদেশে আমরা প্রথম থেকেই “জীবন ও জীবিকা” দুই ক্ষেত্রেই সমানভাবে গুরুত্ব দিয়ে কার্যক্রম শুরু করেছিলাম। দেশের ব্যবসা-বাণিজ্য, উৎপাদন যাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন না হয়, তার জন্য বিভিন্ন প্রণোদনার ব্যবস্থা করেছি। আমরা সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি।

তিনি বলেন, দেশের মুক্তিযোদ্ধাদের জন্য আমরা প্রতি বছর প্রায় ৩৯ বিলিয়ন টাকা বরাদ্দ করি। এ ছাড়া বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের জন্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং সমাজের অনগ্রসর শ্রেণিসহ অন্যদের জন্য বিভিন্ন কর্মসূচি ও ভাতার প্রচলন করেছি যার মাধ্যমে প্রায় ৯.১ মিলিয়ন পরিবার উপকৃত হচ্ছেন।

‘কভিড-১৯ বিস্তারের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য আমরা তাৎক্ষণিকভাবে খাদ্য ও অন্যান্য সহায়তার ব্যবস্থা নিয়েছি। এতে ১০ মিলিয়নের বেশি পরিবার উপকৃত হয়েছেন। আমরা ৪ মিলিয়ন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি। করোনাকালে ক্ষতিগ্রস্ত কৃষক, শ্রমিক ও দিনমজুরসহ ৫ মিলিয়ন মানুষকে নগদ অর্থ সহায়তা দিয়েছি। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রাম পর্যায়ের প্রায় ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র হতে বিনামূল্যে ৩০ ধরনের ওষুধ দেওয়া হয়।’

শেখ হাসিনা বলেন, সরকারি সহায়তার পাশাপাশি আমি নিজে উদ্যোগী হয়ে তহবিল সংগ্রহ করে এতিম ও গরিব শিক্ষার্থী, মাদ্রাসা, মসজিদ, মন্দির, স্কুল শিক্ষক, শিল্পী, সাংবাদিকসহ যাঁরা সাধারণভাবে সরকারি সহায়তার আওতাভুক্ত নন, তাঁদের মধ্যে ২.৫ বিলিয়নের বেশি টাকা বিতরণ করি। যার ফলে সাধারণ মানুষকে করোনাভাইরাস খুব বেশি ক্ষতিগ্রস্ত করতে পারেনি।

তিনি বলেন, কভিড-১৯ রোগী সনাক্তের সাথে সাথে আমরা ৩১-দফা নির্দেশনা জারি করেছিলাম। করোনাভাইরাস যাতে ব্যাপকহারে সংক্রামিত হতে না পারে, তার জন্য আমরা সচেতনতামূলক প্রচারণা চালানোর পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি। যার সুফল হিসেবে আমরা লক্ষ্য করছি, ঋতু পরিবর্তনের ফলে আমাদের দেশে যেসব রোগের প্রাদুর্ভাব হয়, এবার সেসব রোগ তেমন একটা দেখা যাচ্ছে না।

করোনা মহামারিতে এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি: প্রধানমন্ত্রীকরোনা মহামারিতে এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি: প্রধানমন্ত্রী

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারির কারণে আমরা মানব ইতিহাসের এক অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি। জাতিসংঘের ইতিহাসেও এই প্রথমবারের মতো নিউইয়র্কের সদরদফতরে সদস্য দেশসমূহের রাষ্ট্র ও সরকার প্রধানদের অনুপস্থিতিতে ডিজিটাল পদ্ধতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮ টায় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘের এই সভাকক্ষটি আমার জন্য অত্যন্ত আবেগের। ১৯৭৪ সালে এই কক্ষে দাঁড়িয়ে আমার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সদ্যস্বাধীন দেশের সরকার প্রধান হিসেবে মাতৃভাষা বাংলায় প্রথম ভাষণ দিয়েছিলেন। আমিও এই কক্ষে এর আগে ১৬ বার সশরীরে উপস্থিত হয়ে বিশ্বশান্তি ও সৌহার্দের ডাক দিয়েছি। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে এটি আমার ১৭তম বক্তৃতা।

শেখ হাসিনা বলেন, আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শোষণ, বঞ্চনা ও নিপীড়নের অবসান ঘটিয়ে বাঙালি জাতিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছেন। তারই দেখানো পথে হেঁটে আমরা আজ বাংলাদেশকে একটি মর্যাদাশীল আসনে নিয়ে আসতে পেরেছি। এই মহান পরিষদে দাঁড়িয়ে তিনি বলেছিলেন, “জাতিসংঘ সনদে যে মহান আদর্শের কথা বলা হয়েছে তা আমাদের জনগণের আদর্শ এবং এই আদর্শের জন্য তারা চরম ত্যাগস্বীকার করেছেন। এমন এক বিশ্বব্যবস্থা গঠনে বাঙালি জাতি উৎসর্গকৃত, যে ব্যবস্থায় সকল মানুষের শান্তি ও ন্যায়বিচার লাভের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে।”

তিনি বলেন, তার এই দৃপ্ত ঘোষণা ছিল মূলত বহুপাক্ষিকতাবাদেরই বহিঃপ্রকাশ। ১৯৭৪ সালে জাতিসংঘে তার প্রদত্ত দিকনির্দেশনামূলক বক্তব্য বর্তমান সংকট মোকাবিলার জন্য আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাঙালি জাতির জন্য এ বছরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ বছর আমরা আমাদের জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করছি। বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম, আত্মত্যাগ এবং সাফল্য আমাদের কোভিড-১৯-এর চ্যালেঞ্জ মোকাবিলায় যেমন সাহস জোগায়, তেমনি সংকটের উত্তরণ ঘটিয়ে নুতন দিনের আশার সঞ্চার করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সকল বঞ্চিত ও উন্নয়নকামী দেশ ও মানুষের পক্ষ হতে তাকে শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি বলেন, আমি শ্রদ্ধা জানাচ্ছি স্বাস্থ্যকর্মীসহ সকল পর্যায়ের জনসেবকদের যারা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত অক্লান্ত পরিশ্রম করে ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীকে সুরক্ষা দিয়ে চলেছেন। সাধুবাদ জানাই জাতিসংঘ মহাসচিবকে এই দুর্যোগকালে তার বলিষ্ঠ নেতৃত্ব ও বহুপাক্ষিক উদ্যোগের জন্য। বাংলাদেশ শুরু থেকেই যুদ্ধবিরতিসহ তার অন্যান্য উদ্যোগকে সমর্থন জানিয়ে আসছে।

প্রধানমন্ত্রী বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন জাতিসংঘ সৃষ্টির মাধ্যমে বিশ্বের সকল দেশের ঐক্যবদ্ধ প্রয়াসের ওপর গুরুত্বারোপের সুযোগ সৃষ্টি করেছিল, তেমনি এই মহামারি আমাদের ঐক্যবদ্ধ হয়ে সঠিক নেতৃত্ব প্রদানের প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে এসেছে।

উল্লেখ্য, পৃথিবীতে হাতেগোনা মাত্র কয়েকজন ব্যক্তি আছেন যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো রাষ্ট্র ও সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে এতবার বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন।

দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশ ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা রবিবার

0

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন রবিবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন।

এ টেলিফোন আলাপ বিকাল ৫টায় শুরু হওয়ার কথা রয়েছে বলে শনিবার ইউএনবিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।

সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়। শনিবার ভোরে সৌদি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট এসভি-৮০২ করে তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।

সম্প্রতি ৫৪ হাজার রোহিঙ্গাকে ফেরানোর বিষয়টি সৌদি সরকার উত্থাপন করলেও টেলিফোনে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ কক্সবাজার জেলায় ১১ লাখ রোহিঙ্গা নাগরিককে ইতোমধ্যে বসবাসের সুযোগ দিয়েছে।

এদিকে, সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে শুক্রবার পুনরায় জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

তিনি বলেন, ‘সৌদি সরকার আমাদের বলেছে যে যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দেই তাহলে তাদের উপকার হবে। কারণ তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

‘এর মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে,’ বলেন ড. মোমেন।

সৌদি আরবে বাংলাদেশের প্রায় ২২ লাখ কর্মীর রয়েছে এবং দুদেশের খুব ভালো সম্পর্ক বজায় আছে। কিন্তু এ নিয়ে উসকানি দেয়ার জন্য অনেকে রয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক বছর আগে, প্রায় ৩৯ থেকে ৪০ বছর, তখনকার সৌদি কর্তৃপক্ষ দুর্দশা দেখে রোহিঙ্গাদের নিয়ে গিয়েছিল। তাদের কোনো পাসপোর্ট ছিল না এবং তারা আরবিতে কথা বলেন। ‘বাংলাদেশ প্রথমে তাদের পরিচয় যাচাই করতে চায়, কেননা আমরা অতিরিক্ত বোঝা নিতে চাই না।’

ড. মোমেন বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য বর্তমানে সৌদি কারাগারে থাকা ৪৬২ রোহিঙ্গাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশকে আহ্বান জানিয়েছে সৌদি সরকার।

বাংলাদেশ মিশন পরীক্ষা করে দেখেছে যে তাদের মধ্যে কেবল ৭০ থেকে ৮০ জনের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে।

ড. মোমেন বলেন, ‘বাংলাদেশের পাসপোর্ট থাকা ওই ৭০ থেকে ৮০ জনকে ভ্রমণ ভিসা দিয়ে ফিরিয়ে আনবে বাংলাদেশ। অন্যদের বিষয়ে আমরা কিছু জানি না।’