Home Blog Page 2665

বিএনপি অবৈধ পথে ক্ষমতায় আসার চেষ্টা করছে: কাদের

0

বিএনপি অবৈধ পথে চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর বৈঠক তিনি এ অভিযোগ করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সবসময় জনগণের আবেগ-ভালোবাসা ও আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং কাজকর্মে তা প্রতিফলন করে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো যড়যন্ত্রের রাজনীতি করে না, ষড়যন্ত্রের বরদাশত করে না। বরং আওয়ামী লীগই বারবার ষড়যন্ত্রের রাজনীতির শিকার হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সর্বোচ্চ মানবিকতা ও উদারতা দেখিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিয়েছেন। বিএনপি যদি এই উদারতাকে দুর্বলতা ভাবে, তবে তারা ভুল করবে। বলেন, অবশ্য বিএনপি জনগণের প্রতি আস্থাহীন হয়ে বারবার ভুল করে জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। এ সময় সেতুমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি অবৈধ পথে চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্রের অলিগলি খুঁজে বেড়াচ্ছে।

বিশ্বজুড়ে করোনায় আরও ৬ হাজার মৃত্যু, শনাক্ত ৩ লাখের বেশি

0

বিশ্বে আরও ৬ হাজারের মতো মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মোট প্রাণহানি ৯ লাখ ৮৭ হাজারের ওপর। দ্বিতীয় দিনের মতো ৩ লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হলো কোভিড নাইনটিন। সবমিলিয়ে বিশ্বে সংক্রমিত ৩ কোটি ২৪ লাখের মতো মানুষ।

বেশ কিছুদিন ধরেই, দৈনিক মৃত্যু আর সংক্রমণের শীর্ষে ভারত। ২৪ ঘণ্টায় দেশটিতে ১১শ’র বেশি মৃত্যু হয়েছে করোনায়; মোট প্রাণহানি ৯২ হাজার ছাড়ালো। আক্রান্ত সোয়া ৫৮ লাখ।

এদিকে ৯২০ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে প্রাণহানি পেরুলো দু’লাখ ৭ হাজারের চৌকাঠ। আক্রান্ত ৭২ লাখের কাছাকাছি।

বৃহস্পতিবার ব্রাজিলে করোনায় মারা গেছেন ৮ শতাধিক, মেক্সিকোয় সংখ্যাটি ৬শ’র বেশি।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জলবায়ু পরিবর্তনে পৃথিবী রক্ষায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ পৃথিবীকে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা করার জন্য পাঁচ দফা প্রস্তাব উপস্থাপন করে জোরালো আন্তর্জাতিক সহযোগিতা কামনা করেছেন।

তিনি তাঁর প্রথম প্রস্তাবে বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে এবং নিজেদেরকে রক্ষা করার জন্য আমি রাজনৈতিক নেতৃত্বকে অবশ্যই জোরালো আন্তর্জাতিক সহযোগিতা উৎসাহিত করার পরামর্শ দেব।’

প্রধানমন্ত্রী নিউইয়র্কে জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশন (ইউএনজিএ)’র সাইডলাইনে জলবায়ুু সংক্রাস্ত উচ্চ পর্যায়ের একটি ভার্চুয়াল গোলটেবিল আলোচনায় এক ভিডিও বার্তার মাধ্যমে এ প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী তার দ্বিতীয় প্রস্তবনায় বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে এবং সমস্ত প্যারিস প্রবিধান বাস্তবায়ন করতে হবে।

তৃতীয়ত, তিনি বলেন, দুর্বল দেশগুলোকে প্রতিশ্রুত তহবিল সরবরাহ করতে হবে।

চতুর্থ প্রস্তাবে শেখ হাসিনা বলেন, দূষণকারী দেশগুলোকে প্রয়োজনীয় প্রশমন ব্যবস্থার মাধ্যমে তাদের এনডিসি (জাতীয় নির্ধারিত অবদান) বাড়াতে হবে।

পঞ্চম প্রস্তাবনায় তিনি বলেন, জলবায়ু শরণার্থীদের পুনর্বাসন একটি বৈশ্বিক দায়িত্ব হিসেবে স্বীকৃতি দিতে হবে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে উদ্বেগ জানানোয় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, অভিযোজন এবং সহিষ্ণুতার বিষয়ে বিনিময় করার মতো কিছু ধারণা ও অভিজ্ঞতা বাংলাদেশের রয়েছে।

তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন ও জল ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ প্রস্তুত করেছি।’

শেখ হাসিনা বলেন, সরকার দেশে ৪ হাজার ২৯১ টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং ৫২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র তৈরি করেছে এবং যে কোনো ঘূর্ণিঝড়ের আগে প্রস্তুতি সহজ করতে ৫৬ হাজার স্বেচ্ছাসেবক প্রাপ্তি নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘এজন্য আমরা ‘রীপ’ (ঝুঁকি-অবহিত আর্লি অ্যাকশন পার্টনারশিপ) উদ্যোগে অংশ নিয়েছি, যার লক্ষ্য ২০২৫ সালের মধ্যে বিশ্বজুড়ে এক বিলিয়ন মানুষকে বিপর্যয় থেকে নিরাপদ করা।’

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশ সিভিএফ (জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরাম)-এর বর্তমান চেয়ার এবং সম্প্রতি ঢাকায় গ্লোবাল সেন্টার অব অ্যাডাপ্টেশনের আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গোলটেবিলটি আহ্বান করেন এবং যুক্তরাজ্যের সাংবাদিক ফেমি ওকে এটি পরিচালনা করেন।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ৯০ মিনিট স্থায়ী এ গোলটেবিল বৈঠকে সূচনা ও সমাপনী বক্তব্য রাখেন, যেখানে সারাবিশ্বের সরকারি, বেসরকারি খাত ও নাগরিক সমাজের প্রায় ২০ জন জলবায়ু নেতা অংশ নেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ইতালির প্রধানমন্ত্রী গিউসেপে কঁতে, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান তিনেরা ইচেনিক, নাইজেরিয়ার প্রেসিডেন্ট মাহামাদু ইসুফৌ, ফিজির প্রধানমন্ত্রী জোসাইয়া বোরেকি বাইনিমারামা, ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন্ডারলেইন, ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে সেরিং উচ্চ পর্যায়ের এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

জাতিসংঘ মহাসচিবের জলবায়ু এ্যাকশন এন্ড ফাইন্যান্সের বিশেষ দূত মার্ক কার্নি, মাইক্রোশফট ব্র্যাড স্মিথের সভাপতি, ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার, ইউরোপিয়ান ক্লাইমেট ফাউন্ডেশন লরেন্স কিউবি, ব্রাজিলের বৃহত্তম বেসরকারি ব্যাংকের ইতাউ ইউনিবাংকোর প্রধান নির্বাহী কেনডিডো বোতেলহো ব্রাচার, গ্লোবাল সিমেন্ট এন্ড কংক্রিট এসোসিয়েশনের (জিসিসিএ) প্রধান নির্বাহী দিনা ম্যাকলিওটও গোলটেবিল বৈঠকে অংশ নেন।

করোনাভাইরাস: বিশ্বে সুস্থ ২ কোটি ৩৯ লাখ মানুষ

0

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। করোনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লাখ ৮৭ হাজার মানুষ। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ২৪ লাখের মতো। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে ইতোমধ্যে ২ কোটি ৩৯ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী করোনাভাইরাসে প্রাণহানি ও অসুস্থদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল ৭টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৯ লাখ ৮৭ হাজার ৬৬ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ৩ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৮০৩ জন মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৭৪ লাখ ৩৯ হাজার ৭১৩ জন চিকিৎসাধীন এবং ৬৩ হাজার ৩১৮ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২ কোটি ৩৯ লাখ ৪ হাজার ৭০৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

করোনায় আক্রান্ত ইব্রাহিমোভিচ

0

করোনা আক্রান্ত হয়েছেন এসি মিলানের সুইডিস স্ট্রাইকার জ্লাতান ইব্রাহিমোভিচ। নিয়ম মেনে ১৪ দিনের কোয়ারেন্টাইনে আছেন ইব্রা।

ইউরোপা লিগের বাছাই পর্বের ম্যাচে অংশ নেবার আগে নিয়ম মেনে বুধবার করোনা পরীক্ষা করা হয় এসি মিলানের ফুটবলারদের। প্রথম দফার নেগেটিভ ফল এলেও দ্বিতীয় টেস্টে পজেটিভ রিপোর্ট আসার কথা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন ইব্রাহিমোভিচ।

তার শরীরে করোনার কোনো উপসর্গও নেই বলে নিশ্চিত করেছন ৩৮ বছর বয়সি এই স্ট্রাইকার। এর আগে বুধবার করোনা আক্রান্ত হন মিলানের ব্রাজিলিয়ান ব্যাক লিও দুয়ার্তে।

প্রীতিলতার ভূমিকায় আসছেন পরীমনি

0

বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনী নিয়ে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে ছবি। আর এতে নাম ভূমিকায় থাকছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি!

ছবিটির নির্মাণ করেছেন রাশিদ পলাশ। চার বছর আগেই তিনি এই ছবি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু নানাবিধ প্রতিকূলতার কারণে তা আর নির্মাণ করা হয়নি।

২০১৬ সালের সেপ্টেম্বরে রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজনে ছবিটি নির্মাণের ঘোষণা দেয়া হয়। কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিবি রাসেল, মাতিয়া বানুর মতো বিশিষ্ট ব্যক্তিরাও ছবিতে যুক্ত থাকবেন বলে জানানো হয়।

সেদিন প্রীতিলতার স্মরণে ও চলচ্চিত্রের নির্মাণকাজের অংশ হিসেবে বাংলার প্রীতিলতাডটকম নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।

কিন্তু সেসময় সব কিছু আটকে যায়। এবার সব সংকট কাটিয়ে শিগগিরই নির্মিত হতে যাচ্ছে ছবিটি। ছবিটির এখনো অন্যান্য শিল্পি এবং কলাকুশলী বাছাই হয়নি। সব কিছু ঠিক হলেই ছবিটির শুটিং শুরুর তারিখ জানানো হবে।

পরিচালকের সিদ্ধান্তে সিনেমা থেকে বাদ সালমান!

0

লাভরাত্রি নায়ক আয়ুশ শর্মা তার পরবর্তী ছবি গানস অব নর্থ এ অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন। মারাঠি ফিল্ম মুলশি এর হিন্দি রিমেক এ ছবিটি। এ ছবিটি পরিচালনা করছেন অভিরাজ মিনাওয়ালা। যিনি লাভরাত্রিও পরিচালনা করেছিলেন।

মুম্বাই মিররের প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, পরিচালকের সিদ্ধান্তে এখন মহেশ মঞ্জরেকারকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে।

একটি গ্যাংস্টার ঘরাণার ছবি গানস অফ নর্থ। আর এটির শুটিং হবে ভারতের বিভিন্ন লোকেশনে।রোমাঞ্চকর এ ছবিতে আরো এক চরিত্রে দেখা যাবে মহেশ মনজরেকারকে। পরিচালক অভিরাজ মিনাওয়ালার মতে এমন চরিত্রের জন্য ভালো পারফর্ম করতে পারবেন এ অভিনেতা। কেননা এর আগে মহেশের অভিনীত ছবি সিটি অফ গোল্ড বেশ ব্যবসা সফল ছবির তালিকায় জায়গা করে নিয়েছে।

তবে পরিচালকের সিদ্ধান্তে ছবি থেকে বাদ পড়লেন সালমান খান। কারণ ছবিতে থাকা ক্যামিও চরিত্রটি বাদ দেয়া হয়েছে। আর এ চরিত্রের জন্য বলিউডের ভাইজানকেই চিন্তা করা হয়েছিলো।একজন শিখ পুলিশের চরিত্রেই সালমানের অভিনয়ের কথা ছিলো। তবে পরিচালক অনুভব করেন যে, ছবিতে থাকা এই চরিত্রটির জন্য সম্পূর্ণ স্ক্রিপ্টটি পরিবর্তন করতে হবে। যা ছবিটির পুরো প্রেক্ষাপটই বদলে দিতে পারে। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক।

বর্তমানে সালমান খান তার পরবর্তী ছবি রাধেও শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এছাড়া শিগগিরই বিগ বসের নতুন পর্বের শুটিং শুরু করা নিয়েও ব্যস্ত করেছেন তিনি। টাইগার জিন্দা হ্যার পরবর্তী কিস্তির জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলিউডের ভাইজানখ্যাত এ অভিনেতা।

মহাকাশে শুরু হচ্ছে টম ক্রুজের পরবর্তী ছবির শুটিং

0

চলতি বছরের মে মাসে টম তার পরবর্তী সিনেমার জন্য স্পেস এক্সের সহায়তায় মহাকাশে শুটিংয়ের ব্যাপারে মহাকাশ ভিত্তিক বিজ্ঞানিক সংস্থার নাসার সঙ্গে কথা বলেছিলেন। যদিও সেই সময় ব্যাপারটি নিয়ে অনেকেই হাসাহাসি করেছিলেন এটি এক অদ্ভুত প্রস্তাব বলে আখ্যা দিয়ে।

তবে নামটি যখন টম ক্রুজ, তার কাছে অদ্ভূত বা অসম্ভব বলে কিছুই যেন নেই। নাসার সহযোগিতায় মহাকাশে শুটিংয়ের স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছেন টম।

বুধবার এনএমই তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ‘অবশেষে সব আলোচনা থামিয়ে ২০২১ সালের অক্টোবরে মহাকাশে শুটিং শুরু করবেন টম ক্রুজ। নাসার সহায়তায় তার স্বপ্ন পূরণ হচ্ছে। প্রকল্পটি দৃশ্যমান করার জন্য কাজ চলছে। স্পেস শাটল আলমানা টুইটারে নিশ্চিত করেছেন যে কমান্ডার মাইকেল লোপেজ দ্বারা চালিত অ্যাক্সিয়াম স্পেস ২০২১ সালের অক্টোবরে ক্রুজ এবং লিমেনকে নিয়ে যাত্রা করবে একটি পর্যটন মিশনে। সেখানে চলবে সিনেমার শুটিংয়ের কাজ।’

নাসায় অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করা জিম ব্রিডেনস্টাইন এক বিবৃতিতে জানান, ‘স্পেস স্টেশনের এই ছবিতে টম ক্রুজের সঙ্গে কাজ করতে পেরে নাসা দারুণ খুশি! আমাদের নতুন প্রজন্মের ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদের এই ধরনের উচ্চ বিলাসী উদ্যোগকে সত্যে রূপান্তরিত করার জন্য মজবুত মিডিয়াগুলো এবং সুপারস্টারদের এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।’

প্রায় ২০০ মিলিয়ন বাজেটের এই সিনেমাটির গল্পের অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন মিশন ইম্পসিবল ডিরেক্টর ক্রিস্টোফার ম্যাককিয়ারি ক্রুজ। আরও আছেন ডগ লিমেন এবং পিজে ভ্যান স্যান্ডউইজক।

রোহিঙ্গাদের ভোটার হওয়া ঠেকাতে ইসি’র বিশেষ কমিটি

0

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশের ভোটার তালিকায় অর্ন্তভূক্তি ঠেকাতে নির্বাচন কমিশন’র (ইসি) বিশেষ কমিটি কাজ করছে। আজ বৃহস্পতিবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এমনটি জানান ইসি’র জাতীয় পরিচয়পত্র নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম।

তিনি বলেন ‘প্রায় ১০ লক্ষাধিক রোহিঙ্গার বায়োমেট্রিক তথ্যসহ আলাদা রোহিঙ্গা ডাটাবেজ স্থাপন করা হয়েছে। অবৈধভাবে রোহিঙ্গা ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি অনুসন্ধানে একটি টিম পাঠানো হয়। পরবর্তীতে অনুসন্ধান টিমের প্রতিবেদনের ভিত্তিতে অধিকতর তদন্তের জন্য ৮ সদস্য বিশিষ্ট একটি কারিগরি কমিটি এবং একটি প্রশাসনিক কমিটি গঠন করা হয়। কমিটিতে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রতিনিধি রয়েছে। অধিকতর তদন্তের সুবিধার্থে একজন যুগ্মসচিবের নেতৃত্বে প্রশাসনিক কমিটি গঠন করা হয়। উভয় কমিটিতে বহিঃসংস্থার সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।’

ভোটার তালিকায় রোহিঙ্গা অন্তর্ভুক্তি রোধ করা কারও একার দায়িত্ব না, সামগ্রিক দায়িত্ব উল্লেখ করে তিনি জানান, এটি নিয়ে বিশেষ কমিটি কাজ করছে। নজরদারি বাড়ানো হয়েছে। ইসির কর্মকর্তাদেরও নজরদারি করা হচ্ছে। আর এনআইডি নিতে যেসব দলিল লাগে সেগুলো কীভাবে রোহিঙ্গারা পায় তা খতিয়ে দেখা হচ্ছে।

দ্বৈত ভোটার নিবন্ধন রোধে গৃহীত পদক্ষেপের বিষয়ে জানিয়ে তিনি বলেন, ‘দ্বৈত ভোটার পাওয়া গেলে প্রাথমিকভাবে বিধি মোতাবেক প্রথমটি রেখে পরবর্তী ভোটার তথ্য ব্লক করে দেয়া হয়। উদ্দেশ্যমূলকভাবে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হওয়ার প্রমাণ পাওয়ায় ইতোমধ্যে ৯২৭ জনের এনআইডি লক করা সহ ভোটার তালিকা আইন, ২০০৯ এর ধারা ১৮ এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ধারা ১৪ ও ১৫ অনুসারে নির্বাচন কমিশন ফৌজদারি মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছে। এছাড়াও জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ধারা ১৬ ও ১৭ অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তা/কর্মচারী দায়িত্বে অবহেলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ইতোমধ্যে ২ লাখ ৭ হাজার দ্বৈত ভোটার শনাক্ত করা হয়েছে উল্লেখ করে সাইদুল ইসলাম বলেন, ‘সবার বিষয়গুলো আমরা অবজার্ভ করছি। আমরা দেখছি উদ্দেশ্য কী ছিল। তবে আমরা সবার বিরুদ্ধে মামলা করিনি, করবোও না। যারা উদ্দেশ্যমূলকভাবে এটি করেছে তাদের বিরুদ্ধে মামলা করবো। তবে কেউ যদি সে বিষয়ে কমিশনে আবেদন করে, সেটি আমরা যাচাই-বাছাই করে কারণ জানবো, যে কোন উদ্দেশ্যে তারা এটি করেছে। সেটি আমরা কমিশনকে অবহিত করে ব্যবস্থা নেবো। যারা দ্বৈত হয়েছে আমরা তাদের নোটিফাইড করছি। এসএমএসের মাধ্যমেও তাদের জানিয়ে দিচ্ছি। তবে সবার মোবাইল নম্বর না থাকায় উপজেলা নির্বাচন অফিসের মাধ্যমে তাদের অবহিত করার ব্যবস্থা করছি।’

মসজিদে বিস্ফোরণ : ৩৫ পরিবারকে ৫ লাখ টাকা করে অনুদান প্রধানমন্ত্রীর

0

নারায়ণঞ্জের পশ্চিম তল্লায় গ্যাস লাইনের ত্রুটিতে মসজিদে বিস্ফোরণে নিহত ও আহত ৩৫ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে সর্বমোট ১ কোটি ৭৫ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রীর অনুদানের চেক নিজ নিজ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী রবিবার বা সোমবার ওই ৩৫ পরিবারের সদস্যদের নিকট আর্থিক সহায়তা তুলে দেওয়া হবে।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে ওই বিস্ফোরণ ঘটে। এতে মসজিদে উপস্থিত জনা চল্লিশেক মুসল্লির প্রায় সবাই দগ্ধ হন। এর মধ্যে ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এনে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে ৩৪ জনের মৃত্যু হয়।