Home Blog Page 2668

হলিউড তারকার সঙ্গে এক আসনে প্রিয়াঙ্কা

0

হলিউডে সাফল্যের একের পর এক ধাপ পেরিয়ে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। আমাজন প্রাইমের সঙ্গে কোটি টাকার চুক্তি সই করেছেন। নেটফ্লিক্সের দ্য হোয়াইট টাইগার সৌজন্যে নাকি অস্কারের সেরা সহ-অভিনেত্রীর তালিকায় জায়গা করে নিতে চলেছেন। এবার অস্কার জয়ী একগুচ্ছ অভিনেতা-অভিনেত্রীদের দলে শামিল হয়ে আন্তর্জাতিক সিরিজে কণ্ঠ দেবেন বলিউডের দেশি গার্ল।

অক্টোবরের ১ তারিখ থেকেই এইচবিও ম্যাক্সে দেখা যাবে ১০ এপিসোডের সিরিজটি। যেখানে মনোরম দৃশ্যের প্রেক্ষাপটে গল্প শোনানো হবে। যাতে দর্শকদের মন শান্ত হয়। সিরিজের নতুন এই এপিসোড গুলিতে কণ্ঠ দেবেন মাহেরশালা আলি, ইদ্রিশ আলবা, অস্কার আইজ্যাক, নিকোল কিডম্যান, লুসি লিউ এবং কিয়ানু রিভস। তাদের সঙ্গেই যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং কেট উইন্সলেট। টুইট করে খবর জানিয়েছেন প্রিয়াঙ্কা নিজে।

‘দ্য হোয়াইট টাইগার’ ছাড়াও নেটফ্লিক্সের আরো একটি ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। সুপারহিরো অ্যাকশন কমেডির নাম উই ক্যান বি হিরোজ। এছাড়াও স্বামী নিক জোনাসের সঙ্গে যৌথভাবে একটি ওয়েডিং রিয়ালিটি শো নিয়েও কাজ করছেন প্রিয়াঙ্কা। যা তার সংগীত অনুষ্ঠানের অনুপ্রেরণায় তৈরি হবে। সদ্য হওয়া ভারচুয়াল এমি আনুষ্ঠানের জন্য নিজের এই ভিডিওটিও শেয়ার করেছেন অভিনেত্রী।

অক্ষয় কুমার আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে:শিল্পা

0

স্বনামধন্য অভিনেতা অক্ষয় কুমারের নাম বলিউডের অনেক নারীর সঙ্গেই জড়িয়েছে। শোনা যায় তিনি রবীনা ট্যান্ডন, শিল্পা শেট্টি, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফসহ বহু অভিনেত্রীদের সঙ্গেই সম্পর্কে ছিলেন। বলিউডে অনেকেই তাকে ক্যাসানোভা হিসেবেই চিনতেন। আবার সম্পর্কে ইতি টেনে মনও ভেঙেছেন তিনি।

রবীনা ট্যান্ডন এর সঙ্গে বাগদান হয়েও বিচ্ছেদ হয়ে যায় তার। তারপরে রবিনা নাকি খুবই ভেঙে পড়েছিলেন। শিল্পা শেট্টির একই অভিজ্ঞতা হয়েছিল।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন যে, অক্ষয় কুমার যে আসলে তার হৃদয়ের সঙ্গে খেলা করেছেন সেই বিষয়টি মেনে নিতেই তার খুব কষ্ট হয়েছিল। শিল্পার সঙ্গে থাকাকালীন নাকি অন্য আরেকটি সম্পর্কেও ছিলেন অক্ষয়। শিল্পা বলেছিলেন, আমি ভাবতেও পারিনি আমার সঙ্গে থাকাকালীন আরো একটি সম্পর্কে ছিলো। অক্ষয় কুমার আমায় ইচ্ছে করে ব্যবহার করেছে এবং সময়মত অন্য আর একজনকে পেয়ে যাওয়ার পর আমায় ছেড়ে দিয়েছে।”

শিল্পা আরো বলেছিলেন, আমি একমাত্র অক্ষয়ের বিষয় সত্যিই দুঃখ পেয়েছিলাম। কিন্তু আমি নিশ্চিত ও এই সমস্ত কিছু ফিরে পাবে। অতীত সহজে ভোলা যায় না। তবে আমি খুশি যে আমি খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পেরেছি। আমি ওর সঙ্গে আর ভবিষ্যতে কোনদিন কাজ করবো না।

রবীনা ট্যান্ডন এর সঙ্গে বিচ্ছেদ মোটেও সুখের ছিল না। শিল্পার মতোই অভিজ্ঞতা হয়েছিল রবীনার। অবশেষে টুইংকেল খান্নার সঙ্গে ঘর বাঁধেন অক্ষয়। স্থায়ী সঙ্গী খুঁজে পান তিনি। কিন্তু বিয়ের পরেও বহু অভিনেত্রীদের সঙ্গে তার নাম জড়ায়। এদের মধ্যে দুজন অন্যতম হলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং ক্যাটরিনা কাইফ। বর্তমানে অক্ষয় এবং টুইংকেল দুই সন্তানের বাবা-মা। পুরনো ক্যাসানোভা ভাবমূর্তি ভেঙে এখন অক্ষয় সম্পূর্ণ সংসারী।

একই প্রিন্টের ট্রাউজার পরে সমালোচনায় শাকিব-অপু

0

ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান। জনপ্রিয়তার শীর্ষে থাকা এ নায়কও বির্তকের মুখে পড়েন। গত বছর ছেঁড়া প্যান্ট পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন শাকিব খান। এবার অপু বিশ্বাসের ট্রাউজারের সঙ্গে মিল রেখে প্যান্ট পরায় আবারো সমালোচনায় পড়েছেন এই নায়ক।

কয়েকদিন আগে অপু বিশ্বাস তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায় কালোর-সাদা ছাপার একটি ট্রাউজার পরেছেন অপু বিশ্বাস। বুধবার (২৩ সেপ্টেম্বর) শাকিব খান একটি ছবি পোস্ট করেন। তাতেও দেখা যায় একই প্রিন্টের ট্রাউজার পরেছেন শাকিব খান। এরপরই সোশ্যাল মিডিয়ায় যেন সমালোচনার খোরাক হলেন তিনি। অনেকেই এটাকে বলছেন, অপু বিশ্বাসের সঙ্গে মিল রেখে এ ট্রাউজার কিনেছেন শাকিব।

ভালোবেসে ঘর বেঁধেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। দীর্ঘ আট বছর গোপনে সংসার করার পর অপুর কোলজুড়ে আসে পুত্র আব্রাহাম খান জয়। এরপরই অর্থাৎ ২০১৬ সালে তাদের বিয়ের খবর প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য বিশেষ দুইটি ফ্লাইট

0

যেসব প্রবাসী সৌদি থেকে রিটার্ন টিকিটে বাংলাদেশে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারেননি তাদেরকে সৌদি ফেরাতে আরো দুইটি বিশেষ ফ্লাইট ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য ২৬ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

জানা গেছে, ১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকেট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস ও লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ আগামীকাল ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করছে বিমান।

এ ছাড়া নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনবরোধ করেছে বিমান। একই সঙ্গে যাত্রীদের কভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। ফলে সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে।

এর আগে বিমানের বেশ কয়েকটি বিশেষ ফ্লাইট সৌদি গেলেও সেখানে যাত্রী নেওয়া হয়েছিল নিবন্ধন ও ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে। এবারই প্রথম রিটার্ন টিকিট কাটা যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হলো।

ভারতের সঙ্গে বন্ধুত্ব দিন দিন সুদৃঢ় হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

0

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের সঙ্গে দিন দিন বাংলাদেশের বন্ধুত্ব আরো সুদৃঢ় হচ্ছে। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে।

আজ বুধবার দোহার উপজেলার শাইনপুকুরে মন্ত্রীর নিজ বাসভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে থেকে সহযোগিতা করেছে। দুই দেশের বন্ধুত্ব অটুট রয়েছে এবং দিন দিন এ বন্ধুত্ব আরো সুদৃঢ় হচ্ছে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় হাইকমিশনার দোহারস্থ মধুরচরে গান্ধী আশ্রম পরিদর্শন করেন। গান্ধী আশ্রম পরিদর্শন শেষে আশ্রমের আঙিনায় মন্ত্রী, সিনিয়র সচিব এবং ভারতীয় হাইকমিশনার বৃক্ষরোপণ করেন।

সৌজন্য সাক্ষাৎ এবং গান্ধী আশ্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, আইজিপি ড. বেনজীর আহমেদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা এবং স্থানীয় গণ‍্যমান্য ব‍্যক্তিরা।

নতুন কারা মহাপরিদর্শক মোমিনুর রহমান

0

নতুন কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ পেলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন। বুধবার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এখন থেকে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত থাকবে।

এদিকে কারা মহাপরিদর্শকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশাকে আবার সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

করোনাকালেও দেশের প্রবৃদ্ধি এশিয়ায় প্রায় সবদেশের ওপরে : তথ্যমন্ত্রী

0

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল থাকায় আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এশিয়ার প্রায় সব দেশের ওপরে।

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী করোনাকালে সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং এসময় মৃত্যুবরণকারী সাংবাদিকদের আত্মার শান্তি ও আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তথ্যমন্ত্রী এসময় সম্প্রতি এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি প্রকাশিত ২০২০ সালে এশিয়ার দেশগুলোর জিডিপি প্রবৃদ্ধি প্রাক্কলনের উদ্ধৃতি দিয়ে বলেন, এডিবি’র প্রক্ষেপণ অনুযায়ী ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.২ শতাংশ, যেখানে ভারতের প্রবৃদ্ধি ঋণাত্মক ০.৯, পাকিস্তানের ঋণাত্মক ০.৪, শ্রীলঙ্কার ঋণাত্মক ৫.৫, চীনের ১.৮, থাইল্যান্ডের ঋণাত্মক ৮, ফিলিপাইনের ঋণাত্মক ৭.৩, সিঙ্গাপুরের ঋণাত্মক ৬.২।

ড. হাছান বলেন, করোনায় যখন পৃথিবী স্তব্ধ হয়ে গেল, বাংলাদেশেও সবকিছু ছুটি ঘোষণা করা হলো, তখন অনেকেই দেশ নিয়ে নানা আশঙ্কা-শঙ্কা করেছিলেন। কারণ বাংলাদেশ একটি মধ্যম আয়ের উন্নয়নশীল খেটে খাওয়া মানুষের দেশ, যে দেশে কোটি কোটি মানুষ প্রাত্যহিক উপার্জনের ওপর নির্ভরশীল। এখানে ভয়াবহ পরিস্থিতি হতে পারে। কিন্তু দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সকল শঙ্কা-আশঙ্কা মিথ্যে প্রমাণ হলো। বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্ব, সময়োচিত পদক্ষেপ, মানুষের জন্য আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা, অর্থনীতিকে বাঁচানোর জন্য অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা এবং বাস্তবায়নের কারণে দেশে সাড়ে ৬ মাসে অনাহারে একজন মানুষেরও মৃত্যু হয়নি, খাদ্যের জন্য কখনো কোথাও হাহাকার হয়নি।

মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের কারণেই এটি সম্ভবপর হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানুষকে এই দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সম্পৃক্ত করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীকে সম্পৃক্ত করেছেন। তার আহ্বানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই দুর্যোগ মোকাবিলায় ঝাঁপিয়ে পড়েছেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, গত সাড়ে ৬ মাস বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা একদিনের জন্যও বসে থাকেননি, প্রতিদিন কাজ করছেন। শুধু মন্ত্রিসভার বৈঠক বা একনেক সভা করছেন তা নয়, তিনি বিভিন্ন জেলা ও বিভাগের সাথে অনলাইনে বৈঠক করছেন, অন্যান্য কাজগুলোও করছেন। এই সময় অনেক দেশে এই সমস্ত কাজকর্ম বন্ধ ছিল। আমাদের দেশে সেটি বন্ধ হয়নি। সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থেকেছে, এশিয়ার প্রায় সমস্ত দেশকে পেছনে ফেলেছে, এই করোনাকালেও এডিবির প্রাক্কলন অনুযায়ী আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.২ শতাংশ। আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে ৮ শতাংশ, করোনা না থাকলে সেটি করা সম্ভবপর হতো।’

করোনা পরিস্থিতি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রে অনেক আলোচনা-সমালোচনা আছে। কিন্তু এরপরও যদি পরিসংখ্যানের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই, করোনা মোকাবিলাতেও বাংলাদেশ অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে। বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার ১.৪, ভারতে ১.৬, পাকিস্তানে ২.০৯, যুক্তরাজ্যে ১০.৩৬, বেলজিয়ামে ৯.৪৬, ফ্রান্সে ৬.৭১, জার্মানিতে ৩.৪২ ও যুক্তরাষ্ট্রে ৩ শতাংশের মতো। বাংলাদেশে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার আরো কম হতো যদি আরো ব্যাপকভাবে মানুষ পরীক্ষা করতো। পরীক্ষার হার নিয়েও যে বক্তব্য আছে, সেটি নিয়েও আমি বলতে চাই বাংলাদেশে যে পরিমাণ পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে সেটি প্রায় জাপানের কাছাকাছি। অর্থাৎ করোনা মোকাবিলা করার ক্ষেত্রেও আমরা অনেক দেশের তুলনায় ভালো অবস্থানে আছি।

কিন্তু করোনা চলে গেছে এমনটি ভাবলে ভুল হবে- সতর্কবাণী উচ্চারণ করে ড. হাছান সবাইকে পূর্ণ সতর্কতার সাথে স্বাস্খ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

‘মালেকের বিরুদ্ধে সব অভিযোগের দায় তার ব্যক্তিগত’

0

স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের কোনও পরিবহন পুল নেই, ড্রাইভার মালেকের বিরুদ্ধে উত্থাপতি সব অভিযোগের দায় তার ব্যক্তিগত। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (প্রশাসন) ডা. মোস্তফা খালেদ আহমদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য ‍শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে গত বছরের ২৪ নভেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদফতর গঠিত হয়। বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন সে বছরের ৩১ ডিসেম্বর মহাপরিচালক হিসেবে যোগদান করেন। গাড়িচালক আব্দুল মালেককে চলতি বছরের ১ জানুয়ারি স্বাস্থ্য অধিদফতর থেকে প্রেষণে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরে ন্যস্ত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতিষ্ঠাকালীন সময় থেকে আজ পর্যন্ত নবগঠিত স্বাস্থ্য শিক্ষা অধিদফতর থেকে কোনও প্রকার কেনাকাটা, কর্মচারী নিয়োগ, পদায়ন বা পদোন্নতির কাজ করা হয়নি। কাজেই গাড়িচালক মো. আব্দুল মালেকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর বা অধিদফতরের মহাপরিচালকের কোনও প্রকার সংশ্লিষ্টতা নেই। তাই তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের দায় তার ব্যক্তিগত।

এর আগে, গত রোববার (২০ সেপ্টেম্বর) রাজধানীর তুরাগ থানাধীন কামারপাড়ার ৪২ নম্বর বামনেরটেক হাজী কমপ্লেক্সের তৃতীয় তলার বাসা থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালেককে গ্রেফতার করে র‌্যাব। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও কয়েক রাউন্ড গুলি এবং দেড় লাখ জাল টাকা উদ্ধার করা হয়। পরে তুরাগ থানায় দুটি মামলা করা হয়।

২১ সেপ্টেম্বর মালেককে সাময়িক বরখাস্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। পরে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলায় তাকে সাত দিন করে তার মোট ১৪ দিনের রিমান্ড পাঠায় আদালত।

মালেকের বিরুদ্ধে অস্ত্রের ভয় দেখিয়ে স্থানীয়দের জিম্মি করে তাদের জমি আত্মসাৎসহ বিভিন্ন অপরাধ ও জাল টাকার ব্যবসায়ে জড়িত থাকার প্রমাণ পেয়েছে র‌্যাব। এছাড়া মাত্র ২৬ হাজার টাকার বেতনের কর্মচারী হয়ে রাজধানীতে দুটি বিলাসবহুল ভবন, প্রায় ২০ কাঠা জমির মালিক, গরুর খামার ও নামে-বেনামে ব্যাংকে প্রায় শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। এসব অভিযোগে ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন মালেকের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।

আব্দুল মালেক বর্তমানে শিক্ষা স্বাস্থ্য অধিদফতরের ডিজির গাড়ির চালক হিসেবে কর্মরত। এর আগে, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ড্রাইভার হিসেবে কাজ করতেন তিনি।

ডিএমপি’র পদস্থ ২ কর্মকর্তা বদলি

0

ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তারা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. তরিকুর রহমান ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খান।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় ডিএমপি।

এতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিমের) মো. তরিকুর রহমানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম ও ডিবি-রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আহসান খানকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিবি-মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম হিসেবে বদলি করা হয়েছে। (বাসস)

সৌদিপ্রবাসীদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছেন মন্ত্রী

0

সৌদি আরবে নিজ কর্মস্থলে ফিরতে আন্দোলনরত প্রবাসীদের কাছে আগামী সোমবার পর্যন্ত সময় চেয়েছেন প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ। সেই সময় পর্যন্ত আন্দোলন স্থগিত রাখারও অনুরোধ জানান তিনি।

আজ বুধবার আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল ইস্কাটনের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে গিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করে। এ সময় মন্ত্রী তাদের কাছে এ অনুরোধ রাখেন।

এ বিষয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সৌদিপ্রবাসীদের কাছে আমি আগামী সোমবার পর্যন্ত সময় নিয়েছি। সৌদি আরবে তাদের কর্মস্থলে যাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সমস্যার বিষয়ে অগ্রগতি সম্পর্কে তখন জানাতে পারব।’

ভিসা বা আকামার মেয়াদ বাড়ানোর ক্ষমতা সরকারের নেই উল্লেখ করে ইমরান আহমদ জানান, এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে সৌদি আরবে চিঠি দিয়েছে। রোববারের আগে কোনো খবর পাওয়া যাবে না। এ সময়ে আন্দোলন না করা এবং সৌদিপ্রবাসীদের কোনো ধরনের রাজনীতি দ্বারা প্রভাবিত না হওয়ারও অনুরোধ করেন মন্ত্রী।

এদিকে সৌদিপ্রবাসী ক্ষুব্ধ ব্যক্তিরা টানা তৃতীয় দিনের মতো আজও কারওয়ান বাজার এলাকায় বিক্ষোভ করেন। এর ফলে যান চলাচল ব্যাহত হয়।

বাংলাদেশের অর্থনীতির সবেচয়ে বড় জোগান আসে প্রবাসীদের কষ্টার্জিত আয় বৈদেশিক রেমিট্যান্স থেকে। সৌদি আরব থেকে ছুটিতে আসা অনেক শ্রমিকই করোনার কারণে ফ্লাইট ও টিকেট জটিলতায় ফিরে যেতে পারছে না। এতে লক্ষাধিক সৌদি প্রবাসীর ভবিষ্যৎ হুমকির মুখে।

জানা যায়, চলতি মাসের ২৩ ও ২৭ তারিখ ঢাকা থেকে সৌদি আরবে সৌদি এয়ারলাইনসের দুটি ফ্লাইট যাওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। ফলে ফের কর্মস্থলে ফিরে যাওয়ার জন্য সৌদি এয়ারলাইনস ও এজেন্সিগুলোর শরণাপন্ন হয় প্রবাসী শ্রমিকরা। কিন্তু গত ২০ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ থেকে সৌদি এয়ারলাইনসের সব ফ্লাইট বাতিল হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে কাজে ফিরে যেতে পারবে কি না, তা নিয়ে আতঙ্কিত হয়ে ওঠে প্রবাসীরা।

ফ্লাইট চালুর জন্য সৌদি এয়ারলাইনসের কার্যালয়ের সামনে গিয়ে ভিড় জমায় হাজার হাজার প্রবাসী শ্রমিক।

প্রবাসী শ্রমিকদের দাবি, তাদের আকামার মেয়াদ, ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। বেশির ভাগই ৩০ সেপ্টেম্বরের মধ্যে যেতে না পারলে সব শেষ হয়ে যাবে। আর ফিরতে পারবে না সৌদিতে। এসব শ্রমিক সৌদি এয়ারলাইনসের ফ্লাইট জটিলতার বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দুষছে।