Home Blog Page 2670

জাহালমকাণ্ডে ক্ষতিপূরণ নিয়ে রুলের রায় ২৯ সেপ্টেম্বর

0

পাটকল শ্রমিক জাহালমকে আসামি করে ঋণ জালিয়াতির ২৬ মামলায় জড়ানো নিয়ে ক্ষতিপূরণ বিষয়ক রুলের ওপর রায় ঘোষণা করা হবে আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার)।

আজ বুধবার (২৩) সেপ্টেম্বর প্রকাশিত কার্যতালিকায় মামলাটি বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চের ২৯ সেপ্টেম্বরের কার্যতালিকায় রায়ের জন্য ১ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।

এই মামলাসহ ৫টি মামলার রায়ের জন্য বেঞ্চটি গঠন করা হয়। ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত বেঞ্চটি বসবেন।

দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, আজকে কজলিস্ট দেখলাম। মামলাটি রায়ের জন্য ২৯ সেপ্টেম্বর এক নম্বর আইটেম হিসেবে রাখা হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি রুলের ওপর শুনানি শেষে মামলাটি সিএভি রাখা হয়েছিল। অর্থাৎ যে কোনো দিন রায় ঘোষণার জন্য রাখা হয়।

শুনানিতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। ব্র্যাক ব্যাংক লিমিটেডের পক্ষে ছিলেন আইনজীবী মো. আসাদুজ্জামান ও সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

১২ ফেব্রুয়ারি খুরশীদ আলম খান বলেছিলেন, জাহালমের ক্ষতিপূরণের বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। আদালত রায়ের জন্য সিএভি রেখেছেন। অর্থাৎ যে কোনো দিন এ রায় ঘোষণা করা হবে।

গত বছরের জানুয়ারিতে একটি জাতীয় দৈনিকে ৩৩ মামলায় ‘ভুল’ আসামি জেলে ‘স্যার, আমি জাহালম, সালেক না…’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশ গুপ্ত।

এ বিষয়ে ব্যাখ্যা দিতে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা, মামলার বাদীসহ চারজনকে তলব করেন হাইকোর্ট বেঞ্চ। এ ছাড়া রুলও জারি করেন আদালত।

পরে একই বছরের ৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্টরা হাজিরের পর হাইকোর্ট জাহালমকে মুক্তির নির্দেশ দেন এবং দুদকের কাছে ঘটনার বিষয়ে হলফনামা আকারে জানতে চেয়েছেন। সে আদেশ অনুসারে দুদক হলফনামা আকারে তা উপস্থাপন করে।

পরে জাহালম প্রশ্নে ব্যাংক ঋণ জালিয়াতির ৩৩ মামলার এফআইআর, চার্জশিট, সম্পূরক চার্জশিট এবং সকল ব্যাংকের এ সংক্রান্ত নথিপত্র দাখিল করতে দুদককে নির্দেশ দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় হাইকোর্ট গত ১৭ এপ্রিল জাহালমকাণ্ডে কে বা কারা দায়ী তা দেখার জন্য এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিবেদন চেয়েছিলেন। পরবর্তী সময়ে এসব মামলায় দুদক, ব্র্যাক ব্যাংক ও সোনালী ব্যাংকের প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।

অবশেষে ২৫২ প্রবাসী গেলেন সৌদি আরব

0

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন দেশে আটকা থাকার পর অবশেষে ২৫২ প্রবাসী উড়ে গেলেন সৌদি আরব। তাদের নিয়ে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ২৩ সেপ্টেম্বর রাত ১টা ৮ মিনিটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি।

সৌদি আরবের রিয়াদের উদ্দেশে সাউদিয়ার এসভি-৮০৫ ফ্লাইটটি প্রবাসীদের নিয়ে ঢাকা ছাড়ে। স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে ফ্লাইটটি সৌদি আরবের রিয়াদে পৌঁছায় এটি। এয়ারক্রাফটটি রাত সাড়ে ১২টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি ছাড়তে কিছুটা বিলম্ব করে।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। এ নিয়ে তারা রয়েছেন দুশ্চিন্তায়। কেননা সৌদি যেতে বিমানের টিকিট পাচ্ছেন না। এ নিয়ে গত তিন দিন ধরে রাজধানীর সৌদি এয়ারলাইন্সের সামনে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরবর্তীতে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি।

তবে সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে এতদিন বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ছিল। সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে তারা সীমিতভাবে বিমান চলাচল শুরু করে।

এদিকে আগামী ১ অক্টোবর থেকে সৌদিতে বাণিজ্যিক ফ্লাইটের অনুমতি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

অপরদিকে ২৩ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রুটে সপ্তাহে ২টি ফ্লাইটের ঘোষণা দেয় সৌদিয়া। তবে অনেক প্রবাসীদের ভিসার মেয়াদ শেষের দিকে থাকায় সাউদিয়াকে আরও বেশি সংখ্যক ফ্লাইট পরিচালনার অনুমতি দেয়া হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

ফের জামিন আবেদন খারিজ, জেলেই থাকতে হচ্ছে রিয়াকে

0

ফের খারিজ হল রিয়া চক্রবর্তীর জামিনের আবেদন। আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়া চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী এবং স্যামুয়েল মিরান্ডাদের জেলেই থাকতে হচ্ছে। অর্থাৎ, আগামী ৬ অক্টোবর পর্যন্ত রিয়া চক্রবর্তীদের ফের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে মুম্বাই হাইকোর্টের তরফে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৩ মাস পর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। রিয়ার বাড়িতে তল্লাসি চালানোর পর বাজেয়াপ্ত করা হয় ল্যাপটপ, মোবাইল-সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইস। ওই ইলেক্ট্রনিক ডিভাইস পরীক্ষার পর থেকেই বিভিন্ন তথ্য প্রকাশ্যে আসতে শুরু করে। এরপর এনডিপিএস আইনে গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। গ্রেফতারির পর ভাই সৌভিক চক্রবর্তী, সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং দীপেশ সাওয়ান্তদের একসঙ্গে বসিয়ে জেরা শুরু করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে বিভিন্ন তথ্য।

জেরার সময় রিয়া চক্রবর্তী দাবি করেন, বলিউডের ৮০ শতাংশ তারকা মাদক সেবেন করেন। যার মধ্যে বেশ কয়েকজন প্রথম সারির অভিনেতা, অভিনেত্রীও রয়েছেন বলে দাবি করেন রিয়া। সেই দাবি অনুযায়ী প্রথমেই উঠে আসে সারা আলি খানের নাম। এরপর দীপিকা পাডুকোনের সঙ্গে ম্যানেজার করিশ্মা প্রকাশের মাদক নিয়ে কথপোকথন প্রাকশ্যে আসতেই সরগরম হয়ে ওঠে সংবাদমাধ্যম। শিগগিরই দীপিকা পাড়ুকোনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে বলে খবর। সারা আলি খান, দীপিকা পাড়ুকোন, শ্রদ্ধা কাপুর, প্রায় সবাইকে একসঙ্গে ডেকে জিজ্ঞাসবাদ করা হতে পারে বলে থবর।

অন্যদিকে রিয়ার ম্যানেজার জয়া সাহার সঙ্গে ক্রমাগত মাদক কারবারী ও পাচারকারীদের যোগাযোগের জেরে শিগগিরই তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও খবর পাওয়া যাচ্ছে।

‘ওরা আমায় মেরে ফেলবে’, দিশার মৃত্যুর পর ভয়ে বোনকে মেসেজ করেছিলেন সুশান্ত!

0

‘​আমায় ফাঁসিয়ে দিতে পারে। ভয় করছে আমার। আমায় মেরে ফেলতেও পারে।’ মৃত্যুর আগে বড় বোন মীতু সিংকে এমনই আশঙ্কার কথা জানিয়ে মেসেজ করেছিলেন সুশান্ত সিং রাজপুত।

৮ জুন আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ান। দিশার মৃত্যুর পরদিন অর্থাত ৯ জুন বড় বোন মীতু সিংকে মেসেজ করেন সুশান্ত। সেখানেই নিজের ভয়ের কথা উল্লেখ করে বড় বোনের কাছে তা প্রকাশ করেন সুশান্ত। কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাকে মেরে ফেলা হতে পারে বলেও দিদি মীতু সিংয়ের কাছে আশঙ্কা প্রকাশ করেছিলেন এসএসআর। কেন দিদির কাছে ভয়ের কথা উল্লেখ করে ওই ধরনের মেসেজ করেছিলেন সুশান্ত, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রসঙ্গত ৮ জুন দিশা সালিয়ানের মৃত্যুর পর ভয় পেয়ে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। অভিনেতার ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিটানি ওই দাবি করেন জিজ্ঞাসাবাদের সময়।

তিনি জানান, দিশার মৃত্যুর পর যেন ভয়ে কুঁকড়ে গিয়েছিলেন সুশান্ত। এমনকী তাকে ডেকে নিয়ে এক ঘরে ঘুমনোর জন্যও সিদ্ধার্থ পিটানিকে জানিয়েছিলেন বলে দাবি করেন এসএসআর-এর ফ্ল্য়াটমেট।

এদিকে ৮ জুন দিশা সালিয়ান আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা নীতিশ রানে। ৮ জুনের পার্টির মধ্যে সেদিন কী হয়েছিল, দিশার বিশেষ বন্ধু রোহন রাই সব জানেন। তাই তাকে জিজ্ঞাসাবাদ করা হোক বলে দাবি করেন নীতিশ রানে। শুধু তাই নয়, দিশার বিশেষ বন্ধু রোহনকে নিরাপত্তা দেওয়া হোক বলেও মুম্বাই পুলিশের কাছে আবেদন করেন নীতিশ রানে।

কঠোর পরিশ্রম করছেন তাসকিন

0

বেশ কিছুদিন ধরে জাতীয় দলে অনিয়মিত পেসার তাসকিন আহমেদ। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তিনি। বোলিংয়ে ধারাবাহিকতা আনতে এবং আরো উন্নতি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের তাসকিন বলেন, ‘আগের চেয়ে আমার ফিটনেসে অনেক উন্নতি হয়েছে, কিন্তু উন্নতির কোনো শেষ নেই। আমি যদি নিজেকে বিশ্বমানে বোলার হিসেবে তৈরি করতে চাই, আরো বেশি ধারাবাহিক হতে হবে, তাই আমি জানি আমাকে কঠোর পরিশ্রম করতে হবে। আশা করি ভবিষ্যতে ভালো কিছু হবে এবং আমি ফিটনেস ও স্কিলের উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।’

ক্যারিয়ারের শুরুটা দুর্দান্ত ছিল তাসকিনের। ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ২৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। ম্যাচে প্রথমে ব্যাট করা ভারত মাত্র ১০৫ রানে অলআউট হয়। পরে ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৫৮ রানে গুটিয়ে বৃষ্টি আইনে ম্যাচ হারে বাংলাদেশ।

তবে দারুণ শুরুর পরও ইনজুরির কারণে ক্যারিয়ারে বারবার হোঁচট খেয়েছেন তাসকিন। ইনজুরি থেকে সুস্থ হয়ে ২০১৭ সালে টেস্ট দলে ডাক পান তিনি। হায়দরাবাদে ভারতের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজে দ্রুত গতির দারুণ কিছু স্পেল করেছিলেন তাসকিন। গতি দিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের বেশ বেকাদায় ফেলেছিলেন তিনি।

সেই সিরিজের পর ইনজুরির কারণে দল থেকে ছিটকে যান তাসকিন। ছন্দ ফিরে পেতে কঠোর পরিশ্রম করছেন তিনি। ২০১৯ সালে বিপিএলে কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিসের সঙ্গে কাজ করেছেন তিনি। বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। কিন্তু ইনজুরির কারণে আবার ছিটকে পড়েন দল থেকে।

এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘আগের তুলনায় অনেক বেশি ছন্দে আছি। বোলিংয়ে অনেক উন্নতি হয়েছে। আশা করছি ভবিষ্যতে সাফল্য আসবে।’

শেখ হাসিনার জন্মদিন উদযাপনে ঢাকায় দাবার আন্তর্জাতিক আসর

0

শেখ হাসিনার জন্মদিন উদযাপনে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দাবার আন্তর্জাতিক আসর। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় তিন দিনের এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে সাউথ এশিয়ান চেস কাউন্সিল। অংশ নিচ্ছেন ১৪ গ্র্যান্ডমাস্টারসহ ৭৪ দাবাড়ু। যার মধ্যে গ্র্যান্ডমাস্টার থাকছেন সাত দেশের, থাকছেন বাংলাদেশিরাও।

পুরো আয়োজনই হচ্ছে অনলাইনে। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের পৃষ্ঠপোষকতা এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর হচ্ছে এই আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপনে ‘জয়তু শেখ হাসিনা আন্তর্জাতিক অনলাইন দাবা টুর্নামেন্ট’ নামে হবে এই প্রতিযোগিতা। ২৪ সেপ্টেম্বর বেলা আড়াইটায় উদ্বোধন হবে টুর্নামেন্ট। রাজধানীর প্রগতি সরণির কানাডিয়ান ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে আয়োজনটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশন এবং দক্ষিণ এশিয়া দাবা কাউন্সিলের সভাপতি, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত। মঙ্গলবার ঢাকার হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।

টুর্নামেন্ট বাংলাদেশের তিনজন গ্র্যান্ডমাস্টার, জিয়াউর রহমান, এনামুল হোসেন রাজীব এবং রিফাত বিন সাত্তার অংশ নিচ্ছেন। এছাড়া ভারতের পাঁচ জন, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের দুইজন গ্র্যান্ডমাস্টার যোগ দিচ্ছেন। আরো থাকছেন ইরান, রাশিয়া, সিঙ্গাপুর এবং ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টাররা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত বলেন, ‘যারা আমাদের জীবনে গুরুত্ব ও আনন্দের উপলক্ষ্য সাধারণত আমরা তাদেরই জন্মদিন উদযাপন করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের জন্য, দেশের জন্য এবং মানবতার জন্য যা করেছেন- সেটি স্মরণ করে প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মদিন সামনে রেখে তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।’ প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন উন্নতিও কামনা করেন চৌধুরী নাফিজ সরাফাত।

অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম জানান, প্রতিযোগিতায় দাবায় সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার গ্যারি কাসপারভ ও বিশ্বনাথন আনন্দ অংশ নেবেন বলে আশা করছেন তারা।

সুইস লিগ সিস্টেমে নয় রাউন্ডের এই প্রতিযোগিতা হবে তিনদিনে। টুর্নামেন্টের প্রাইজমানি ধরা হয়েছে মোট ছয় হাজার ডলার। আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে হবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সভাপতিত্ব করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি চৌধুরী নাফিজ সরাফাত এবং অনলাইনে যুক্ত হবেন এশিয়ান চেস ফেডারেশনের সভাপতি শেখ সুলতান বিন খলিফা আল নাহিয়ান।

ইমরান খানের পতনের ডাক দিয়ে নতুন জোট গঠন

0

সরকার পতনের ডাক দিয়ে পাকিস্তানি ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) নামে একটি জোট গঠন করেছে প্রধান বিরোধীদলগুলো।

রবিববার জোট গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে তিন ধাপের আন্দোলনের ‘কর্মপরিকল্পনা’ ঘোষণা করেছে দলগুলো।

গঠিত নতুন এই জোট আগামী মাস থেকে দেশব্যাপী জনসভা, ডিসেম্বরে বিক্ষোভ ও সমাবেশ এবং ২০২১ সালের জানুয়ারিতে রাজধানী ইসলামাবাদমুখী ‘লংমার্চ’ করার ঘোষণা দিয়েছে।

পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আয়োজিত আট ঘণ্টাব্যাপী মাল্টি পার্টি করফারেন্স (এমপিসি) শেষে সংবাদ সম্মেলনে এ জোটের কর্মসূচি তুলে ধরা হয়। সম্মেলনে পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ও সাবেক রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি অনলাইনে সংযুক্ত হন।

পিএমএল-এন (পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ) সভাপতি শাহবাজ শরীফ ও সহ-সভাপতি মরিয়ম নওয়াজ, পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং অন্যান্য শীর্ষস্থানীয় বিরোধীদলগুলোর নেতাদের উপস্থিতিতে জেইউআই-এফ-এর প্রধান মাওলানা ফজলুর রেহমান তাদের জোটের ‘কর্মপরিকল্পনা’ সংবাদ সম্মেলনে তুলে ধরেন।

সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে ‘কর্মপরিকল্পনা’ ঘোষণার আগে জেআইআই-এফ প্রধান রাজনীতিতে কতৃত্ববাদী হস্তক্ষেপের অবসান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ বিভিন্ন দাবি সংবলিত ২৬ দফা ঘোষণা পাঠ করেন।

তাদের ২৬ দফার মধ্যে রয়েছে, সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর হস্তক্ষেপ ছাড়া নির্বাচনী ব্যবস্থার সংস্কার শেষে নির্বাচন, রাজনৈতিক বন্দিদের মুক্তি, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার, সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের আওতাধীন প্রকল্পগুলোর গতি বাড়ানো।

0

করোনার প্রাণকেন্দ্র ভারতে আগের মতোই প্রাণহানির হার। নতুন করে মোদির দেশে হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে করোনা। তবে একদিনেই লক্ষাধিক রোগী করোনামুক্ত হয়েছেন। কমেছে সংক্রমিতের সংখ্যাও। এদিন পৌনে এক লাখ মানুষের শরীরে ভাইরাসটি চিহ্নিত হয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত আনন্দবাজারের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৫ হাজার ৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৫৫ লাখ ৬২ জনে ৬৬৩ জনে দাঁড়িয়েছে।

অন্যদিকে, গত একদিনে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৫৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ৮৮ হাজার ৯৩৫ জনের মৃত্যু হলো করোনায়। দেশটিতে এখন পর্যন্ত ৬ কোটি ৫৩ লাখ ২৫ হাজারের বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৩৩ হাজারের বেশি।

দক্ষিণ এশিয়ার দেশটিতে সর্বাধিক সংক্রমণ ছড়িয়েছে মহারাষ্ট্রে। তার পরেই, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্নাটক এবং তেলেঙ্গানা। বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্রের পরেই বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ হলো ভারত।

এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ২৪ হাজারের বেশি। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৩ হাজারের বেশি মানুষের। দ্বিতীয় স্থানে থাকা অন্ধ্রপ্রদেশে করোনার শিকার ৬ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। তবে, প্রাণহানি কিছুটা কম এখানে। যার সংখ্যা ৫ হাজার ৪১০ জন।

তিনে থাকা তামিলনাড়ুতে মৃতের সংখ্যা ৮ হাজার ৮৭১ জনে ঠেকেছে। আর আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৭ হাজারের বেশি। চারে থাকা কর্ণাটকে করোনার ভুক্তভোগী ৫ লাখ ২৬ হাজারের বেশি মানুষ। যেখানে প্রাণহানি ৮ হাজারের বেশি।

উত্তর প্রদেশে সংক্রমিতের সংখ্যা বেড়ে সাড়ে ৩ লাখ ছাড়িয়ে গেছে। সেখানে এখন পর্যন্ত ভাইরাসটিতে ভুগে প্রাণ হারিয়েছেন ৫ হাজারের বেশি মানুষ। আর রাজধানী দিল্লিতে করোনা হানা দিয়েছে এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষের দেহে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৫ হাজার বেশি ভুক্তভোগী। বর্তমানে সেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসতে শুরু করেছে করোনার দাপট।

সংক্রমণ ঠেকাতে ভারতে প্রথমদিকে সামাজিক দূরত্বের উপর জোর দেওয়া হয়েছিল। কিন্তু এখন লকডাউনের কড়াকড়ি নেই।

অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হওয়ায় হাটবাজার, গণপরিবহনে বেড়েছে লোকের ভিড়। বেড়েছে একে অপরের সংস্পর্শে আসার সম্ভাবনাও। তাই, প্রতিদিনই আশঙ্কাজনকহারে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।

আর গত ২৪ ঘণ্টায় সুস্থতা লাভ করেছেন ১ লাখ ১ হাজার ৪৬৮ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ৪৪ লাখ ৯৭ হাজার ৮৬৭ জনে পৌঁছেছে। দেশটিতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯ লাখ ৩৩ হাজার ১৮৫ জন।

‘জাতিসংঘ হচ্ছে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার বাতিঘর’

0

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বলেছেন, জাতিসংঘ হচ্ছে একটি উন্নত বিশ্ব গড়ে তোলার বাতিঘর। এর আদর্শ ভাবনা হচ্ছে বিশ্বে শান্তি, ন্যায়বিচার, সমতা ও মর্যদা প্রতিষ্ঠা করা।

জাতিসংঘের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সংস্থার সাধারণ পরিষদের অধিবেশনে মহাসচিব বলেন, ‘জাতিসংঘের স্তম্ভ দেশের সার্বভৌম ক্ষমতা সবার উন্নতি সাধনের চেষ্টায় অভিন্ন মূল্যবোধের ভিত্তি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার এবং দায়িত্ব ভাগাভাগির মাধ্যমে হাতে হাত রেখে এগিয়ে চলে।’

মহাসচিব বলেন, ‘কেউ বিশ্ব সরকার ব্যবস্থা চাই না। তবে আমরা বিশ্ব শাসন ব্যবস্থার উন্নয়নে অবশ্যই একত্রে কাজ করব।’

তিনি বলেন, ‘অবর্ণনীয় অনেক ভোগান্তির পর এই দিন এ সংস্থা গড়ে ওঠায় আমরা আজ তা পালন করছি। দুটি বিশ্বযুদ্ধ, লাখ লাখ মানুষের মৃত্যু এবং ভয়ঙ্কর হত্যাযজ্ঞের প্রেক্ষাপটে বিশ্ব নেতাদের সহযোগিতা ও আইনের শাসন প্রতিপালনের প্রতিশ্রুতি মধ্যদিয়ে এ আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করা হয়।’

জাতিসংঘের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে বক্তব্য দেয়ার সময় ইউএন মহাসচিব বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করায় এসব অর্জিত হয়েছে।

তিনি বলেন, ‘অনেক আশংকা থাকলেও তৃতীয় বিশ্বযুদ্ধ এড়ানো গেছে। আধুনিক ইতিহাসের বহু বছর কেটে গেলেও আর কখনো আমরা বিশ্বের ক্ষমতাধর দেশগুলোকে সামরিক লড়াইয়ে লিপ্ত হতে দেখিনি। আর এটি জাতিসংঘ প্রতিষ্ঠার সবচেয়ে বড় অর্জন। এ অর্জন নিয়ে সদস্য রাষ্ট্রগুলো গর্ব করতে পারে।

মহাসচিব বলেন, জাতিসংঘের ঐতিহাসিক আরো অর্জনের মধ্যে রয়েছে বিভিন্ন শান্তি চুক্তি ও শান্তিরক্ষা, উপনিবেশ শাসনের অবসান, মানবাধিকার রক্ষা, রোগ নির্মূল, দারিদ্র্য দূরিকরণ, প্রগতিশীল আন্তর্জাতিক আইনের উন্নয়ন, পরিবেশ ও আমাদের এই বিশ্ব রক্ষায় যুগান্তকারি বিভিন্ন চুক্তি।’

তিনি বলেন, অতি সম্প্রতি ২১ শতকের ভিশন নিয়ে সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস এবং প্যারিস এগ্রিমেন্ট অন ক্লাইমেট চেঞ্জের ওপর সর্বসম্মত চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে ফের ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা জারি

0

কয়েকদিন আগে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র তৈরির কর্মসূচির উপর ফের নিষেধাজ্ঞা জারি করার জন্য জাতিসংঘের দ্বারস্থ হয়েছিল আমেরিকা। কিন্তু, তাতে কোনও ফল হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবেদনে সাড়া দেয়নি জাতিসংঘ। এরপরই তারা নিজেই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমেরিকার তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। ইরান যদি রাশিয়া বা চিনের থেকে অস্ত্র কেনার চেষ্টা করে ট্রাম্প প্রশাসন তা আটকে বলেও জানানো হয়েছিল। এবার ইরান-কে পরমাণু অস্ত্র তৈরির জন্য অভিযুক্ত করে তারা নিজেরাই নিষেধাজ্ঞা জারি করল।

সোমবার একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র তৈরির কর্মসূচিতে লাগাম টানার জন্য জাতিসংঘের দ্বারস্থ হয়েছিল আমেরিকা। কিন্তু, তাতে ফল না মেলায় পরমাণু ও ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে যুক্ত সেদেশের ২৭টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর মার্কিন প্রশাসন নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিকেও এই বিষয়ে ভাবনাচিন্তা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

ট্রাম্পের এই বিবৃতির পরেই আমেরিকার স্বরাষ্ট্রসচিব মাইক পম্পেও, প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার ও অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন যৌথ সাংবাদিক বৈঠক করে রাষ্ট্রপতির নিষেধাজ্ঞা সংক্রান্ত ঘোষণাকে সমর্থন জানান। এপ্রসঙ্গে পম্পেও বলেন, ‘আজ আমরা যে পদক্ষেপ নিয়েছে তা একটি হুঁশিয়ারি বলেই গোটা বিশ্ব বুঝতে পেরেছে। আশা করব অন্যরাও এই বিষয়ে আমাদের সঙ্গে সহমত পোষণ করবেন।’

প্রসঙ্গত, ২০১৫ সালে আমেরিকা ও ইরানের মধ্যে তেহরান চুক্তি হয়। তারপরই ইরানের উপর থেকে উঠে গিয়েছিল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। কিন্তু, ২০১৮ সালে এই চুক্তি থেকে বেরিয়ে আসে আমেরিকা। এর জেরে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়। পরিস্থিতি এমন জায়গায় যায় যে ট্রাম্পকে গ্রেপ্তার করতে ইন্টারপোলের দ্বারস্থও হয়েছিল ইরান। কয়েকমাস আগে ইরানের উপর ফের নিষেধাজ্ঞা জারি করার জন্য জাতিসংঘের শরণাপন্ন হয় আমেরিকা। কিন্তু, কয়েকদিন আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা ফের জারি করার চেষ্টা করে ব্যর্থ হয়। এর জেরে সোমবার আমেরিকা নিজেরাই নিষেধাজ্ঞা জারি করল।