Home Blog Page 2671

ডব্লিওএইচওর ভ্যাকসিন পরিকল্পনায় যোগ দিল ৬০টিরও বেশি ধনী দেশ

0

করোনা ভাইরাসের ভ্যাকসিন দ্ররিদ্র দেশগুলোর কাছে সহজলভ্য করার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) যে কর্মসূচি নিয়েছে তাতে যোগ দিয়েছে বিশ্বের ৬০টিরও বেশি সম্পদশালী দেশ। তবে সোমবার প্রকাশিত এ তালিকায় যুক্তরাষ্ট্র ও চীনের নাম নেই।

গ্লোবাল ভ্যাকসিন এলায়েন্স গ্রুপ (গাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপার্ডনেস ইনোভেশন্স (সিইপিআই) এর সাথে যৌথ উদ্যোগে কোভিড-১৯ এর ভবিষ্যত ভ্যাকসিনের ন্যয়সঙ্গত বন্টনের লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি কৌশল প্রণয়ন করেছে।

কিন্তু কোভ্যাক্স নামের এই কৌশল প্রণীত হলেও এটি তহিবল সংকটে ভুগছিল। এ অবস্থায় ডব্লিওএইচও গত সপ্তাহে ধনী দেশগুলোকে এগিয় আসতে উৎসাহিত করে। এ পর্যন্ত ৬৪টি ধনী দেশ এতে যোগ দেয়। আরো ৩৮টি দেশ যোগ দেবে বলে জানা গেছে। তিন সংস্থা এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প ডব্লিওএইচওর অব্যাহতভাবে সমালোচনা করে যাচ্ছেন। তার ঘোষণা মতে সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের প্রক্রিয়াও চলছে। তালিকায় যুক্তরাষ্ট্র নেই।

এ ছাড়া গত ডিসেম্বরে মহামারি করোনা শুরু হয়েছে চীনে। তালিকায় চীনও নেই।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গাভি প্রধান শেঠ বার্কলে এক ভার্চুয়াল বৈঠকে বলেন, বিশে^র সকল দেশের সাথেই কাজ করা কোভ্যাক্সের লক্ষ্য।

তিনি আরও বলেন, সকল দেশের সাথে আমাদের আলোচনা চলছে এবং এ আলোচনা অব্যাহত থাকবে।

ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেন, আমাদের এই উদ্যোগে বিশ^ জনসংখ্যার দুই্ তৃতীয়াংশ প্রতিনিধিত্বকারী দেশগুলো অংশ নিতে সম্মত হয়েছে।

কোভিড- ১৯ কে নজিরবিহীন বিশ্ব সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এ সংকট মোকাবেলায় বৈশ্বিক পদক্ষেপও হতে হবে নজিরবিহীন। হয় আমরা একসাথে ডুবব, না হয় সাঁতরে যাবো।

প্রয়োজনের বেশি রাস্তা তৈরি করা যাবে না : প্রধানমন্ত্রী

0

সড়ক তৈরির ক্ষেত্রে প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাড়ির পাশ দিয়ে রাস্তা নিতে প্রয়োজনের বেশি রাস্তা তৈরি করা যাবে না। এই ধরনের রাস্তা তৈরির মানসিকতা ত‌্যাগ করতে হবে।’

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গণভবন থেকে সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভা শেষে প্রকল্পের সার্বিক বিষয়ে সাংবাদিকদের সামনে তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, ‘কৃষিজমি রক্ষায় নতুন রাস্তার চেয়ে বিদ্যমান রাস্তা সংস্কারে জোর দিতে বলেছেন প্রধানমন্ত্রী। সড়ক তৈরিতে কম জমি অধিগ্রহণের দিকে নজর দিতে বলেছেন তিনি। ’

পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ইলিশের উৎপাদন বাড়ানোর সঙ্গে সঙ্গে খাঁচায় অন্যান্য মাছচাষের জন্য প্রশিক্ষণের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয়।

এম এ মান্নান বলেন, ‘সরকারের প্রতিশ্রুতি রয়েছে, প্রত্যেক উপজেলায় টেকনিক্যাল স্কুল করা। সেজন্য ৪০টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে।’ যারা বিদেশ থেকে ফেরত আসছেন, তাদেরও প্রশিক্ষণ ও প্রণোদনা দেওয়া হবে বলেও তিনি জানান।

নূরসহ ছয়জনের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ১৩ অক্টোবর

0

অপহরণ, ধর্ষণ, ধর্ষণে সহযোগিতা ও ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরসহ ছয়জনের বিরুদ্ধে ঢাবির এক ছাত্রীর দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদা আক্তার মামলার এজাহার গ্রহণ করে কোতোয়ালি থানার পরিদর্শক নূর আলমকে এই প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

ওই তরুণী বাদী হয়ে মঙ্গলবার রাজধানীর কোতোয়ালি থানায় মামলাটি করেন। এর আগে লালবাগ থানায় একই আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণে সহায়তার অভিযোগ এনে একটি মামলা করেন এই তরুণী। পরে সোমবার রাতে এই মামলার প্রতিবাদে বিক্ষোভ করাকালে ভিপি নূরসহ ছয়জনকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। তার পরে রাতেই ঢাকা মেডিকেলে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেয়া হয়।

এদিকে মঙ্গলবার দ্বিতীয় দফায় দায়ের করা মামলায় অপহরণ, এরপর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ এনেছেন ওই তরুণী। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে।

মামলার ৬ আসামি হলেন- বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন (২৮), ঢাবির কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরু (২৫), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নাজমুল হুদা (২৫) ও ঢাবির শিক্ষার্থী আব্দুল্লাহহিল কাফি (২৩)।

মামলায় চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়েছে। আর কোতোয়ালি থানা এলাকার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঘটনার স্থান উল্লেখ করা হয়েছে।

পদ্মাসেতুর রেললাইনের নকশা সংশোধনে অর্থ-সময় বাড়ার শঙ্কা নেই

0

পদ্মা সেতুর রেলসংযোগ প্রকল্পের ডিজাইনের ত্রুটিতে সেতু দিয়ে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এই অবস্থায় নকশা সংশোধনের উদ‌্যোগ নেওয়া হয়েছে।

রেলপথ-সংশ্লিষ্টরা বলছেন, আগামী সপ্তাহ নাগাদ সংশোধিত নকশা পাওয়া যেতে পারে। তবে, এতে নির্মাণব্যয় ও সময় বাড়বে না বলে মনে করছেন তারা।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব সেলিম রেজা বলেন, ‘কয়েকমাস আগে পদ্মাসেতুর রেললাইনের ডিজাইনে ত্রুটির বিষয় আলোচনায় আসে। এরপর প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে নকশা পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়। আগামী সপ্তাহে সংশোধিত নকশা পাওয়ার কথা। এরপর এই বিষয়ে করণীয় নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হবে।’

তবে, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘অনুমোদিত প্রকল্পের সামান্য পরিবর্তন এনেই এই সমস‌্যার সমাধান সম্ভব। এতে সময় ও অর্থ ব্যয় কোনোটিই বাড়বে না।’

তিনি আরো বলেন, ‘জাজিরা প্রান্তে রেললাইনের ২৫ (১) ও ২৫ (২) নম্বর খুঁটির নকশা কিছুটা পরিবর্তন করলেই আর কোনো সমস্যা থাকবে না।’

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল পদ্মাসেতু হচ্ছে দ্বিতল। এর মধ্যে নিচতলায় চলবে ট্রেন। ওপরে চার লেনের সড়কে চলবে গাড়ি। সেতুতে গাড়ি প্রবেশ ও বের হওয়ার জন্য থাকছে আলাদা রাস্তা।

ট্রেনগুলো গাড়ি প্রবেশের রাস্তার ওপর দিয়ে গিয়ে তারপর সেতুতে উঠবে। এমন নকশাতেই পদ্মা বহুমুখী সেতু ও রেল সংযোগ নির্মাণ করা হচ্ছে পৃথক দুটি প্রকল্পে। সেতুর নির্মাণকাজ ঠিক থাকলেও ত্রুটি দেখা দেয় রেললাইন নির্মাণে। গাড়ি প্রবেশের রাস্তার ওপর দিয়ে রেলপথটি প্রয়োজনীয় উচ্চতায় বানানো হচ্ছে না। উচ্চতা কম হওয়ায় গাড়ি চললে সেটি ওপরে থাকা রেলপথের ভায়াডাক্টের (সেতু থেকে সড়ক পর্যন্ত উড়াল রেললাইন) সঙ্গে আটকে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আপত্তি তোলে সেতু কর্তৃপক্ষ। আপত্তির মুখে সংশোধন করা হচ্ছে রেললাইনের নকশা।

তবে, সেতু কর্তৃপক্ষ বলছে, পদ্মাসেতুর মাওয়া ও জাজিরা—দুই প্রান্তেই রয়েছে এমন সমস্যা। অথচ রেলওয়ে বলছে, দুই প্রান্ত নয়, শুধু জাজিরা প্রান্তে প্রবেশের ক্ষেত্রেই রেললাইনের ভায়াডাক্টের উচ্চতা প্রয়োজনের চেয়ে কম রয়েছে।

সাধারণত একটি রাস্তার ওপর দিয়ে আরেকটি রাস্তা বানানো হলে উচ্চতায় দুই রাস্তার মধ্যবর্তী দূরত্ব ৬ মিটার রাখতে হয়। পাশাপাশি যদি দুটি পিলার থাকে, তাহলে দুই পিলারের মধ্যখানে অন্তত সাড়ে ১৫ মিটার জায়গা ফাঁকা রাখতে হয়। কিন্তু পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের নকশা পর্যালোচনা করে দেখা গেছে, যে স্থানে রেললাইনটি সড়কের ওপর দিয়ে গেছে, সে স্থানে উচ্চতায় সড়ক আর রেলপথের মধ্যবর্তী দূরত্ব ৫ দশমিক ৫১ মিটার। আর দুই পিলারের মধ্যবর্তী দূরত্ব ৯ দশমিক ৬৫ মিটার। এমন অবস্থায় সেখানে বড় গাড়ি আটকে যাবে বলে জানিয়েছেন তারা।

এই বিষয়ে গত ১৯ জুলাই পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের ঠিকাদারকে আনুষ্ঠানিক চিঠি দেন পদ্মা সেতু প্রকল্পের ঠিকাদার। নকশা সংশোধন না হওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ করেও দেওয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের নকশা পরিবর্তন হচ্ছে।

প্রকল্পে অস্বাভাবিক বাজারমূল্য: মন্ত্রণালয়কে সতর্ক থাকার নির্দেশ

0

কোনো পণ্য বা দ্রব্যের অস্বাভাবিক বাজারমূল্য যাতে প্রদর্শিত না হয় সেজন্য প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অধিকতর সচেতনতা অবলম্বনসহ ছয় দফা নির্দেশনা দিয়েছে সরকার।

সম্প্রতি সরকারি বিভিন্ন প্রকল্পে অস্বাভাবিক পণ্যমূল্যের প্রস্তাব করা নিয়ে আলোচনা-সমালোচনার পর মন্ত্রণালয়/বিভাগগুলোর বাজেটে বরাদ্দ করা সিলিংয়ের (ব্যয়সীমা) মধ্যে প্রকল্প গ্রহণ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ সোমবার (২১ সেপ্টম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব/সিনিয়র সচিবদের কাছে চিঠি পাঠিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, মন্ত্রণালয়/বিভাগগুলোর বাজেটে সংশ্লিষ্ট অর্থবছরে প্রকল্প গ্রহণের জন্য ‘অননুমোদিত প্রকল্পের জন্য সংরক্ষিত সাধারণত থোক বরাদ্দ’ খাতে এবং প্রক্ষেপণের অর্থবছরে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান করা হয়। ’

‘লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ তাদের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় সংশ্লিষ্ট অর্থবছরগুলোতে সিলিং বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করছে। ফলে সরকারের রাজস্ব আয়ের সঙ্গে চলমান প্রকল্পের বরাদ্দ সামঞ্জস্যতা থাকছে না। এছাড়া সিলিং বহির্ভূত প্রকল্প গ্রহণ করায় সব প্রকল্পে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য যে, প্রাক্কলন ও প্রক্ষেপণের বাইরে প্রকল্প গ্রহণ সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ’

এমতাবস্থায় মন্ত্রণালয়/বিভাগগুলোকে ছয়টি বিষয়ে সজাগ থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

১. মন্ত্রণালয়/বিভাগগুলোকে তাদের মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় প্রাক্কলন ও প্রক্ষেপণের অর্থ বছরে বরাদ্দকৃত সিলিংয়ের মধ্যে থেকে প্রকল্প গ্রহণ করতে হবে।

২. বিনিয়োগ প্রকল্পের ক্ষেত্রে ৫০ কোটি টাকার ঊর্ধ্বের প্রকল্পে আবশ্যিকভাবে বাস্তবায়নের সম্ভাব্যতা যাচাই করতে হবে।

৩. প্রকল্প যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে অধিকতর সচেতনতা অবলম্বন করা, যাতে কোনো পণ্য-দ্রব্যের অস্বাভাবিক বাজারমূল্য প্রদর্শিত না হয়।

৪. জি-টু-জি (সরকার-টু-সরকার) ভিত্তিতে গৃহীত প্রকল্পে জিওবি অর্থে পরামর্শক নিয়োগের ব্যবস্থা রাখতে হবে।

৫. প্রকল্প বাছাই/অনুমোদনের সময় বিষয়গুলোতে অধিকতর সচেতনতা অবলম্বন করতে হবে।

৬. রাষ্ট্রীয় ও জনগুরুত্বপূর্ণ বিশেষ প্রকল্পের ক্ষেত্রে অতিরিক্ত অর্থের প্রয়োজন হলে আগেই অর্থ বিভাগের সম্মতি গ্রহণ করতে হবে।

দেশের করোনায় মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়াল

0

দেশের করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেছেন ৫ হাজার ৭ জন।

একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৫৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৫২ হাজার ১৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৬০ হাজার ৭৯০ জনে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০২টি পরীক্ষাগারে ১৪ হাজার ২৪৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১৬৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৪৮ হাজার ৪৮৭টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৯৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৫ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৪ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪২ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৮৯০ জন (৭৭ দশমিক ৬৯ শতাংশ) ও নারী এক হাজার ১১৭ জন (২২ দশমিক ৩১ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে দশ বছরের কম বয়সী একজন, বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৩ জন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রামে চারজন, রাজশাহীতে একজন, খুলনায় তিনজন, সিলেট বিভাগে একজন ও রংপুরে একজন রয়েছেন।

‘অনুসন্ধান শেষে স্বাস্থ্য অধিদপ্তরের আরো অনেকের নাম আসতে পারে’

0

স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতির অনুসন্ধান চলছে। অনুসন্ধান শেষে আরো অনেকের নাম আসতে পারে বলে জানিয়েছেন দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখত। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের ২১ জন কর্মকর্তা কর্মচারীসহ তাদের পরিবারের ৪৩ জনের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। এছাড়া দুদকের গোয়েন্দা ইউনিটকে আরো শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

পেঁয়াজ সিন্ডিকেটের নজরদারিতে নামছে গোয়েন্দা সংস্থা

0

ভারতের পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণাকে পুঁজি করে দেশে পেঁয়াজের বাজার অস্থির করে তুলেছে একটি সুযোগসন্ধানী সিন্ডিকেট। কৃত্রিম সংকট তৈরি করা এই চক্রকে খুঁজে বের করতে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলাকে বিশেষ নজরদারিতে রেখেছে সরকার।

গত বছরও চক্রটি কারসাজি করে ব্যাপকভাবে বাড়িয়েছিল পেঁয়াজের দাম। তাই সুযোগসন্ধানী সিন্ডিকেটের সদস্যদের খুঁজে বের করতে মাঠে নামানো হচ্ছে সরকারের চারটি গোয়েন্দা সংস্থাকে। বর্তমানে ওই চার জেলাতে অন্তত ছয় লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, এবার শুরু থেকেই পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে তৎপর ছিল বাণিজ্য মন্ত্রণালয়। তাই বাণিজ্য মন্ত্রণালয়ের কয়েকটি টিম দেশের বিভিন্ন প্রান্তে পেঁয়াজ মজুদের সার্বিক পরিস্থিতি দেখতে যায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের টিম জেলাগুলোর জেলা প্রশাসক ও স্থানীয়দের সঙ্গে বৈঠক করবে। যাতে করে কোনোভাবেই ব্যবসায়ীরা পেঁয়াজ মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। এসব সুযোগসন্ধানী সিন্ডিকেটের সদস্যকে খুঁজে বের করতে এবার যৌথভাবে মাঠে নামছে সরকারের চারটি গোয়েন্দা সংস্থার সদস্যরা। চারটি গোয়েন্দা সংস্থা যৌথভাবে এ কাজটি করবে। বাজার মনিটরিংয়ে এরা নিয়মিত কাজ করলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। বাড়তি কিছু দায়িত্ব দিয়ে তাদের মাঠে নামানো হয়েছে বলে জানা গেছে।

এসব টিম সরেজমিন পরিদর্শন ও গোয়েন্দা সূত্রে জানতে পারে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জ- এই চার জেলায় অন্তত ছয় লাখ মেট্রিক টন পেঁয়াজ মজুদ রয়েছে। ইতোমধ্যে এসব জেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর হঠাৎ করে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। এতে দেশের বাজারে অস্থির হয়ে ওঠে পেঁয়াজের দাম। ৬০ টাকার দেশি পেঁয়াজের দাম মঙ্গলবার ১১০ টাকা পর্যন্ত উঠে যায়। আর পাইকারিতে ৫০ টাকা থেকে বেড়ে পেঁয়াজের কেজি হয় ৮৫ টাকা। কোনো কোনো পাইকার ৯০ টাকা কেজিতেও পেঁয়াজ বিক্রি করেন। এমন দাম বাড়ায় আতঙ্কিত হয়ে ভোক্তাদের মধ্যে বাড়তি পেঁয়াজ কেনার হিড়িক পড়ে যায়।

রাজধানীতে পেঁয়াজের সব থেকে বড় পাইকারি বাজার শ্যামবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭২ টাকা, যা আগের দিন ছিল ৬৫ টাকা থেকে ৭০ টাকা। অপরদিকে আমদানি করা ভারতের পেঁয়াজ মান ভেদে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজিতে। তবে আমদানি করা নষ্ট পেঁয়াজ কোনো কোনো ব্যবসায়ী ৪০ টাকা কেজিতেও বিক্রি করছেন।

অপরদিকে বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, গত দুদিনের মতো সোমবার (২১ সেপ্টেম্বর) দেশি পেঁয়াজের কেজি বিক্রি হয়েছে ৮০ থেকে ৯০ টাকা দরে। আর আমদানি করা ভারতের পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়।

দেশে বছরে প্রায় ২৫ লাখ টন পেঁয়াজের চাহিদা রয়েছে। চলতি বছর এর বেশি উৎপাদন হয়েছে। তবে সংগ্রহ এবং সংরক্ষণে ২০ থেকে ২৫ শতাংশ নষ্ট হয়। ফলে প্রকৃত উৎপাদন ১৯ লাখ টনের বেশি। বাকিটা আমদানি করা হয়। এর মধ্যে ভারত থেকে আসে ৯০ থেকে ৯৫ শতাংশ।

নুরুলের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

0

ভুক্তভোগী তরুণীর দায়ের করা মামলায় আইন অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নুরুলের বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নুরুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে। আমাদের সব নলেজে রয়েছে। যেভাবে এড্রেস করা দরকার সেভাবেই পুলিশ তদন্ত করছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’

এর আগে সোমবার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গত ২০ সেপ্টেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর করা ধর্ষণের মামলার পাশাপাশি পুলিশের ওপর হামলার অভিযোগেও তাকে আটক করা হয়। এরপর তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। এর কিছুক্ষণ পরই তাকে ছেড়ে দেয়া হয়।

১২৬৬ কোটি টাকা ব্যয়ে একনেকে ৫ প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ২৬৬ কোটি ১৩ লাখ টাকা খরচে পাঁচটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে চারটি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত প্রকল্প। প্রকল্পগুলোর পুরো টাকাই দেবে সরকার।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়। সভার সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এবং অন্যান্য মন্ত্রী-সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষ থেকে একনেক সভায় অংশ নেন।

একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরীকল্পনামন্ত্রী।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের ‘জামালপুর জেলার দিগপাইত-সরিষাবাড়ি-তারাকান্দি সড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। এতে খরচ হবে ২৭৬ কোটি ৫৬ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সীমান্ত এলাকায় বিজিবির ৭৩টি কম্পোজিট/আধুনিক বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) নির্মাণ’ প্রকল্প। এতে খরচ হবে ২৩৩ কোটি ৫২ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তিনিবাস স্থাপন’ প্রকল্প। এতে খরচ হবে ৭৩ কোটি ৯৯ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন মেয়াদে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে একটি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন (প্রথম সংশোধন)’ প্রকল্প। এতে খরচ হচ্ছে ৩৩৫ কোটি ৭৮ লাখ টাকা। ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০২২ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা’ প্রকল্প। এতে খরচ হবে ২৪৬ কোটি ২৮ লাখ টাকা। ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।