Home Blog Page 2677

বিশ্বকাপ বাছাইয়েপর্বে আর্জেন্টিনার দল ঘোষণা

0

লাতিন আমেরিকার দেশগুলোর ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব আগামী মাসে (অক্টোবর) শুরু হতে যাচ্ছে। এই বাছাইপর্ব গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীতে তা স্থগিত হয়ে যায়।

অবশেষে নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ ৭ মাস পর অক্টোবরের ৮ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব।

এদিন ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে আর্জেন্টিনা। ১৩ অক্টোবর প্রতিপক্ষ বলিভিয়া। বিশ্বকাপের মূল পর্বের টিকিটের লড়াইয়ে ইতিমধ্যে ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে দলে ফিরেছেন লিওনেল মেসি। তবে অ্যাংহেল ডি মারিয়া ও সার্জিও অ্যাগুয়েরোকে বাদ দিয়ে বিশ্বকাপ বাছাইয়ের ৩০ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি।

ইনজুরির কারণে অ্যাগুয়েরো ছিটকে পড়লেও উয়েফা চ্যাম্পিয়নস লিগে পিএসজির হয়ে দুর্দান্ত খেলা ডি মারিয়াকে কেন স্কোয়াডে রাখা হয়নি তাতে বিস্মিত অনেকেই।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার ৩০ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), হুয়ান মুসো (উদিনেস), আগুস্তিন মার্চেসিন (পোর্তো)

ডিফেন্ডার: হুয়ান ফয়েথ (টটেনহ্যাম হটস্পার), রেনসো সারাভিয়া (ইন্টারনাসিওনাল), জার্মান পেজ্জেলা (ফিওরেন্টিনা), লিওনার্দো বালের্দি (মার্শেই), নিকোলাস ওটামেন্ডি (ম্যানচেস্টার সিটি), নেহুয়েন পেরেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ওয়াল্টার কান্নেমান (গ্রেমিও), নিকোলাস তালিয়াফিকো (আয়াক্স), মার্কোস আকুনা (সেভিয়া), ফাকুন্দো মেদিনা (লেস)

মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (বেতিস), রদ্রিগো দে পল (উদিনেস), এজেকুয়েল পালাসিও (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ডোমিঙ্গেজ (বোলোনা), আলেক্সিস মাক আয়িস্তের (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওন), আলেজান্দ্রো গেমেস (আটলান্টা)

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), পাওলো দিবালা (জুভেন্টাস), লুকাস ওকামপোস (সেভিয়া), নিকোলাস গনসালেস (স্টুটগার্ট), হোয়াকিন কোররেয়া (লাৎজিও), লুকাস আলারিও (লেভারকুজেন), লাউতারো মার্টিনেস (ইন্টার মিলান), ভিওভানি সিমেওনে (কাইয়ারি) ও ক্রিশ্চিয়ান পাভোন (লা গ্যালাক্সি)।

আইপিএলের পর্দা উঠছে আজ

0

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাতে আজ (১৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বৈশ্বিক মহামারী করোনার কারণে এবারের আইপিএলের আয়োজন ভারতে সম্ভব হচ্ছে না। ফলে আইপিএল আরও একবার চলে গেল নিজ দেশের বাইরে। অবশ্য এর আগেও দক্ষিণ আফ্রিকায় এবং সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা হয়েছিল।

এপ্রিল-মে মাসে হওয়ার কথা থাকলেও আসরটি পিছিয়ে সেপ্টেম্বরে চলে আসে। ভারতীয় ক্রিকেট বোর্ড অনেক চেষ্টা করেছিল আসরটি দেশের মাটিতে আয়োজনের। কিন্তু ভারতের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ হতে থাকায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।

ভারতের দর্শকদের জন্য এবারের আইপিএল ‘টিভিকেন্দ্রিক’। শুধু তাই নয় সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট দর্শকদের দুর্ভাগ্য যে নিজেদের মাঠে এমন একটি আসর হলেও গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ নেই তাদের। দর্শকশূন্য মাঠে হবে এবারের আইপিএল।

আজ চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াবে এবারের আইপিএল। আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে আজকের ম্যাচটি।

এবারের আইপিএলে গ্রুপ পর্বে মোট ৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুবাইতে হবে ২৪টি, আবুধাবিতে ২০টি ও শারজায় হবে ১২টি ম্যাচ। বেশিরভাগ দিনেই একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এক দিনে দুইটি ম্যাচ আছে মাত্র ৮ দিন।

বরাবরের মত এবারের আইপিএলেও অংশ নিচ্ছে বিশ্বের সেরা সব তারকা ক্রিকেটার। যদিও এবারের আইপিএলে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার। সাকিব আল হাসান খেলতে পারছেন না আইসিসির নিষেধাজ্ঞার কারণে। আর পেসার মোস্তাফিজুর রহমান ডাক পেলেও তিনি খেলতে পারছেন না বাংলাদেশ দলের শ্রীলংকা সফর থাকায়।

তার পরও বিশ্ব ক্রিকেটের দর্শকদের চোখ থাকবে সেই মরুর দেশ আরব আমিরাতের তিনটি স্টেডিয়ামের দিকে। কারণ বিশ্ব সেরা তারকাদের মিলনমেলা যে সেখানেই বসছে।

বাংলাদেশ থেকে স্টার নেটওয়ার্কের পর্দায় সরাসরি দেখা যাবে আইপিএলের ম্যাচগুলো।

বিশ্বকাপ বাছাইপর্ব: দল ঘোষণা করল ব্রাজিল

0

লাতিন আমেরিকার দেশগুলোর ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব আগামী মাসে (অক্টোবর) শুরু হতে যাচ্ছে। এই বাছাইপর্ব গত মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনা মহামারীতে তা স্থগিত হয়ে যায়।

অবশেষে নির্ধারিত সময় পেরিয়ে দীর্ঘ ৭ মাস পর অক্টোবরের ৮ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের মূল পর্বের টিকিটের লড়াইয়ে এদিন বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

আগামী ১৩ অক্টোবর পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে নেইমারের দল। এই দুই ম্যাচের জন্য গত ১৮ সেপ্টেম্বর ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

স্কোয়াডে ফিরেছেন প্রথম পছন্দের গোলরক্ষক অ্যালিসন বেকার এবং রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ কাঁপানো রদ্রিগোকে।

এক নজরে বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল দল

গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), সান্তোস (ক্লাব অ্যাথলেটিকো)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স তেলেস (পোর্তো), থিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহুইস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), রদ্রিগো কাইয়ো (ফ্ল্যামিঙ্গো)

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ব্রুনো গিমারেজ (লিওন), ডগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্ল্যামিঙ্গো), ফিলিপে কৌতিনিহো (বার্সেলোনা)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল হেসুস (ম্যানচেস্টার সিটি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল) এবং রিচার্লিসন (এভারটন)।

করোনায় মৃত্যুর সংখ্যা অগ্রহণীয়ভাবে বেশি : ডব্লিওএইচও

0

বিশ্ব জুড়ে এক সপ্তাহে কোভিড-১৯ এ ৫০ হাজার লোকের মারা যাওয়াকে অগ্রহণযোগ্য বেশি বলে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও।

সংস্থাটি আরো বলেছে, বিশ্বজুড়ে মৃত্যু ও সংক্রমণ তীব্র বেগে বাড়ার পরিবর্তে কিছুটা ধীর গতিতে হলেও নিম্ন আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে তা যথেষ্টভাবে বাড়ছে।

ডব্লিউএইচও’র জরুরি বিয়ষক পরিচালক মাইকেল রায়ান শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেন, বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে ১৮ লাখ থেকে ২০ লাখ সংক্রমণএবং ৪০ থেকে ৫০হাজার মৃত্যু সংখ্যা যুক্ত হচ্ছে।

তিনি আরো বলেন, আশার কথা এটি তীব্র বেগে বাড়ছেনা। তবে এখনও যে পরিমাণে বাড়ছে তাও অনেক। আমরা এই সংখ্যা ও চাচ্ছি না।

রায়ান বলেন, বিশ্বব্যাপী বাড়ার চিত্র সমতল হলেও কিছু দেশের আঞ্চলিক ও উপ আঞ্চলিক পর্যায়ে তা উল্লেখযোগ্যভাবে বেশি।

তিনি বলেন, এই মহামারির এখনও অনেক পথ পোড়ানোর বাকি। চিকিৎসা কৌশলের উন্নতি হওয়ায় অনেক জীবন বেঁচে যাচ্ছে। কিন্তু এক সপ্তাহে ৫০ হাজার মৃত্যুর এই সংখ্যাকে আমার গ্রহণীয়বলতে পারি না। বাসস

পারস্য উপসাগরে বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েন যুক্তরাষ্ট্রের

0

ইরানের বিরুদ্ধে এক তরফা অস্ত্র নিষেধাজ্ঞা বহাল রাখার হুমকি দেয়ার পর পারস্য উপসাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে মার্কিন প্রশাসন। এরই মধ্যে ‘ইউএসএস নিমিৎজা’ নামের বিমানবাহী যুদ্ধজাহাজটি হরমুজ প্রণালী পেরিয়ে পারস্য উপসাগরের জলসীমায় প্রবেশ করেছে। গত ১০ মাসের মধ্যে এই প্রথম কোন মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে মোতায়েন করা হলো।

গতকাল শুক্রবার মার্কিন পঞ্চম নৌবহর এক বিবৃতিতে বলেছে, পারস্য উপসাগরে আমেরিকা একটি স্ট্রাইক গ্রুপ পাঠিয়েছে যার নেতৃত্বে রয়েছে ইউএসএস নিমিৎজ। এ গ্রুপে রয়েছে দুটি গাইডেড মিসাইল ক্রুজার এবং একটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার। পারস্য উপসাগরীয় অঞ্চলের মিত্রদেরকে প্রশিক্ষণ দেয়ার কাজ করবে এই স্ট্রাইক গ্রুপ।

বিবৃতিতে বলা হয়, গত জুলাই মাস থেকে নিমিৎজ পঞ্চম নৌবহর এলাকার মধ্যে কাজ করছে এবং বর্তমানে তারা প্রস্তুতির শীর্ষ পর্যায়ে রয়েছে।

গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে আমেরিকা একাই তা বহাল থাকবে এবং রাশিয়া ও চীনের কাছ থেকে ইরানকে অস্ত্র কেনার সুযোগ দেয়া হবে না। ইরানের অস্ত্র কেনা ঠেকাতে যা করা প্রয়োজন আমেরিকা তাই করবো। ইরানের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার জন্য আমেরিকা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বর মাসে ইউএসএস আব্রাহাম লিংকন বিমানবাহী যুদ্ধজাহাজ পারস্য উপসাগরে থেকে চলে যায়। এর পর ইউএসএস নিমিৎজ স্ট্রাইক গ্রুপ পারস্য উপসাগরে এলো।
খবর পার্সটুডের।

সৌদি আরবের তেল রফতানি ৬২ শতাংশ কমেছে

0

সৌদি আরবের তেল রফতানির পরিমাণ প্রায় ৬২ শতাংশ কমে গেছে। দেশটির পরিসংখ্যান কর্তৃপক্ষ এ বছরের দ্বিতীয় প্রান্তিকের যে হিসাব প্রকাশ করেছে তাতে এ চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার ওই হিসাব প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে বড় তেল রফতানিকারক দেশটির কর্তৃপক্ষ।

করোনাভাইরাস মহামারিতে বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের চাহিদা কমে যাওয়ায় বিগত কিছুদিন ধরে ধারাবাহিকভাবে কমেছে সৌদি আরবের তেল রফতানি। গত মঙ্গলবার ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায় গত জুলাই মাসে সৌদি আরবের বার্ষিক মূল্যস্ফীতির হার ৬ দশমিক ১ শতাংশে পৌঁছায়, যা আগের মাসের চেয়ে মাত্র ০ দশমিক ৫ শতাংশ বেশি।

এমন বাস্তবতায় বৃহস্পতিবার সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ জানায়, ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিকে দেশটির তেল রফতানি হয়েছে প্রায় ৭৪ লাখ ৮০ হাজার কোটি রিয়াল মূল্যের অপরিশোধিত জ্বালানি তেল। বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়ায় তেল রফতানিকারক দেশগুলোর জোট ওপেক এবং এর মিত্ররা তেলের উৎপাদন নজিরবিহীনভাবে কমিয়ে ফেলেছে।এসব দেশ মিলে দৈনিক ৯৭ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে। এই পরিমাণ তেল বিশ্বজুড়ে সরবরাহের ১০ শতাংশের সমান।

ফ্রান্সে একদিনে ১৩ হাজারের বেশি করোনায় আক্রান্ত

0

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ২১৫ জনের করোনাভাইরাস পজিটিভ হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে দ্বিতীয়বার ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হলো ফ্রান্সে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আরও ১২৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় ফ্রান্সে মৃত্যু বেড়ে দাঁড়াল ৩১ হাজার ২৪৯ জন। তিন মাসের মধ্যে এটাই একদিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।

সংক্রমণ প্রতিদিন বাড়তে থাকায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল ও শহরে করোনার বিধিনিষেধ কঠোর করা হয়েছে। নাইস শহরে কোনো জনসমাগম ১০ জনের বেশি হবে না। বন্ধ করে দেওয়া হয়েছে পানশালা। একই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্সেই ও বোর্দোয়াতে।

দ্রুত ভাইরাস ছড়িয়ে পড়লেও প্যারিসে ১০ জনের বেশি জনসমাগম নিষিদ্ধ হয়নি। তবে পুলিশ শুক্রবার থেকে ব্যক্তিগতভাবে ১০ জনের বেশি একসঙ্গে না হতে পরামর্শ দিয়েছে।

যুক্তরাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ

0

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ (সেকেন্ড ওয়েভ) দেখছে যুক্তরাজ্য। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, এমন কিছু যে ঘটবে তা অনিবার্য ছিল। তার পরও আর বড় ধরনের লকডাউনে যেতে চান না জানিয়ে তিনি বলেন, তবে সামাজিক দূরত্বের নিয়মগুলো কঠোরভাবে পালনের প্রয়োজন হতে পারে।

বরিস জনসন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে তাই তিন স্তরের নতুন বিধিনিষেধ বিবেচনা করা হচ্ছে। এই ব্যবস্থায় জাতীয় লকডাউন দেয়া হবে না কিন্তু এক বাড়ি থেকে অন্য বাড়িতে যোগাযোগ বন্ধ করা হবে।

সামাজিক দূরত্বকে মূল বিবেচনায় রেখে প্রথম স্তরটি এখন যুক্তরাজ্যের বেশ কিছু অংশে চালু রয়েছে।

দ্বিতীয় স্তরটি ইংল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় আরোপিত হয়েছে। সেখানে খাওয়া দাওয়ার জায়গা এবং একবাড়ি থেকে অন্য বাড়িতে মেলামেশায় কারফিউ জারি করা হয়েছে। আর তৃতীয় স্তরে অনেক কঠোর লকডাউন ব্যবস্থা থাকবে।

যুক্তরাজ্যে এই ভাইরাসে মোট আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। প্রাণ হারিয়েছে ৪১ হাজার ৭০০ জন। একদিনে ৪ হাজার ৩০০ জনের বেশি আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তা বাড়ছে সেখানে।

সামনে বড় দুর্ভিক্ষ আসছে: কোটি মানুষের মৃত্যুর শঙ্কা

0

মারাত্মক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে বিশ্ববাসী। খাদ্যে সংকটে মারা যাবে প্রায় তিন কোটি মানুষ। এমন আশঙ্কা কথা জানিয়ে বিশ্ববাসী আবারও সতর্ক করেছে ডব্লিউএফও’র প্রধান। এই দুর্ভিক্ষের মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের মানুষ বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) জতিসংঘের খাদ্য অধিদফতর ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডব্লিউএফও’ র প্রধানের আবগঘন বক্তব্যে সেই আহবানই জানান। তিনি বলেন, ‘দুই বেলা খাবারের অভাবে মৃত্যুমুখে দাঁড়িয়ে থাকা ওই ৩ কোটি মানুষকে বাঁচাতে বছরে অন্তত ৪৯০ কোটি ডলার সাহায্য প্রয়োজন।

সংস্থাটির আশঙ্কা, অবিলম্বে সাহায্যের হাত না-বাড়ালে অন্তত ৩ কোটি মানুষের মৃত্যু হবে স্রেফ না খেতে পেয়ে। বিশেষ করে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে প্রকট আকার ধারন করবে এ দুর্ভিক্ষ।

ডব্লিউএফও বলছে, বিশ্বের ২৭ কোটি মানুষ খাদ্য সঙ্কটের মুখে পড়তে চলছেন। এভাবে চললে এই বছরের শেষেই ১৩ কোটি ৮০ লক্ষ মানুষ খাদ্যাভাবের কবলে পড়বেন। এই পরিস্থিতিতে জাতিসংঘের খাদ্য বিভাগের প্রধান ডেভিড বিসলি আজ ধনকুবেরদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

কঙ্গোতে ক্ষুধার সঙ্গে যুদ্ধ করছে প্রায় দেড় কোটি মানুষ। নাইজেরিয়ায় ৪০-৬০ লাখ মানুষ খাদ্য অনিশ্চয়তায়। ইয়েমেনে ৩০ লাখ মানুষ এখনও অনাহারে। আরও ২০ লাখ মানুষ একবেলা খাবার গ্রহণের সামর্থ্য হারাচ্ছে।

কেজিতে পেঁয়াজের দাম কমল ২০ টাকা

0

টানা পাঁচ দিন আটকে থাকার পরে হিলি স্থলবন্দর ভারতের পেয়াজ বাংলাদেশে প্রবেশ করতেই বাংলাদেশের বাজারে কেজিতে দাম কমতে শুরু করেছে পেয়াজের । প্রথম দিনে ১১ ট্রাকে ২৪৬ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভারত থেকে জিরো পয়েন্ট গেট অতিক্রম করে হিলি বন্দরে ১১ ট্রাক পেঁয়াজ প্রবেশ করে।

পেঁয়াজ আমদানির খবরে বন্দর এলাকায় ভিড়েছে দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকার। তবে পেঁয়াজের গুনগত মান নিয়ে দুশ্চিন্তায় আমদানিকারকরা। এদিকে ভারত থেকে পেঁয়াজ আসায় স্থানীয় খুচরা বাজারে কেজিতে ২০ টাকা কমেছে পেঁয়াজের দাম।

হিলি পানামা পোর্ট জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, গত সোমবার কোনো কারণ ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারত সরকার। ফলে আগের টেন্ডার করা শতশত পেঁয়াজ বোঝাই ট্রাক ভারতের অভ্যন্তরে আটকা পরে যায়। দুই দেশের ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে আজ বিকেলে পেঁয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। দেশের বাজার স্বাভাবিক রাখতে বন্দরে আসা পেঁয়াজ গুলো দ্রুত ছাড়ার ব্যবস্থা করছি। যাতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হয়।

আমদানিকারক সাইফুল ইসলাম জানায়, পেঁয়াজগুলোর গুনগত মান নষ্ট হয়েছে। পেঁয়াজ নষ্ট হওয়ায় ব্যবসায়ীরা পড়েছেন বিপাকে। প্রতি গাড়িতে ৫ থেকে ৭ মেট্রিক টন পেঁয়াজ পঁচে নষ্ট হয়েছে। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বাজারে ৪০ থেকে ৪৫ টাকা বিক্রি হচ্ছে।