Home Blog Page 2684

ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু

0

এখন থেকে ট্রেনে আর কোনো আসন আর ফাঁকা রাখা হবে না। সব আসনে যাত্রী নিয়েই চলবে ট্রেন। আজ থেকে শতভাগ আসনে যাত্রী নেয়া হচ্ছে। এতদিন করোনাভাইরাস পরিস্থিতির কারণে আসন ফাঁকা রেখে ট্রেন চলছিল।
বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ মঙ্গলবার দুপুরে বুধবার থেকে শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী,বুধবার সকাল থেকে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ৫০ ভাগ টিকিট অনলাইনে ও ৫০ ভাগ টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে।
করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সব আসনের টিকিটই বিক্রি করা হচ্ছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়া ঠেকাতে দীর্ঘদিন পর আট জোড়া আন্তঃনগর ট্রেন চালুর মধ্যে দিয়ে ৩১ মে ট্রেন চলাচল সেবা পুনরায় চালু হয়। স্বাস্থ্যঝুঁকি এড়াতে ৩০ মে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে বাংলাদেশ রেলওয়ে।
গত ১২ সেপ্টেম্বর থেকে কাউন্টারে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন থেকে ট্রেনের টিকিট ২৫ শতাংশ অনলাইনে এবং বাকি ২৫ শতাংশ কাউন্টার থেকে বিক্রি করা শুরু হয়। বাকি আসন খালি রাখা হতো।
রেলওয়ে সূত্র জানায়, আজ থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে ২১৮টি ট্রেন চলবে।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে

0

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছাড়িয়েছে।
সংস্থাটির হিসাবে, দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ১৮ হাজার ৩৪। এর মধ্যে ৮২ হাজার ৯১ জনের মৃত্যু হয়েছে।
পরপর কয়েক দিন দৈনিক আক্রান্তের সংখ্যা ৯৫ হাজার পেরোলেও মঙ্গলবার সেই সংখ্যাটা কিছুটা কমে হয়েছে ৮৩ হাজার ৮০৯।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) ডিরেক্টর জেনারেল বলরাম ভার্গবের মতে, লকডাউনের জন্যই ভারতে সংক্রমণের লেখচিত্র বা মৃত্যুহার লাগামছাড়া হয়নি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রুটিন ব্রিফিংয়ে ভার্গব বলেন, ইউরোপ-আমেরিকার দিকে তাকালে দেখা যাবে, সেখানে একটা সময়ে সংক্রমণ চরমে পৌঁছেছিল। ওই শীর্ষে ওঠার সময়টায় প্রচুর মৃত্যু ঘটেছিল, তা সে স্পেন, যুক্তরাজ্য, সুইডেন বা জার্মানি— যে দেশই হোক না কেন। সৌভাগ্যবশত, এর থেকে আমরা শিক্ষা নিয়েছি। লেখচিত্র ঊর্ধ্বগামী হলেও তাকে বৈজ্ঞানিক উপায়ে নামিয়ে দেওয়া গেছে। মার্চ, এপ্রিল এবং মে মাসের অত্যন্ত কার্যকরী লকডাউনের ফলেই এটা সম্ভব হয়েছে। ফলে সংক্রমণ সেই অর্থে বিরাট কোনো শীর্ষে পৌঁছায়নি।
কোভিড থেকে সেরে ওঠার পরেও ফের সংক্রমিত হওয়ার ঘটনা ইদানীং প্রকাশ্যে আসছে। ভার্গবের মতে, দ্বিতীয় বার সংক্রমণের বিষয়টি ‘খুব খুব বিরল’। তা ঘটতে পারে, যেমনটা দেখা গেছে হংকংয়ে। তবে এ নিয়ে বেশি চিন্তার কিছু নেই।
সম্প্রতি আইসিএমআরের সেরো সার্ভে-তে শতাংশের হিসেবে দেখা গিয়েছিল, মে মাসেই ভারতের ৬৪ লাখ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণের বক্তব্য, ভারতে কোভিড থেকে সেরে উঠেছেন ৩৮ দশমিক ৫ লাখ মানুষ।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, সারা বিশ্বের মধ্যে ভারতেই সুস্থতার হার সর্বাধিক। দেশটিতে সুস্থতার হার এখন ৭৮ দশমিক ২৮ শতাংশ। মোট সংক্রমিতের সংখ্যার মাত্র ২০ শতাংশ এখন অ্যাক্টিভ রোগী। তাদের ৬০ শতাংশ রয়েছেন পাঁচটি রাজ্যে— মহারাষ্ট্র, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও তামিলনাড়ু। ১৪টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখন অ্যাক্টিভ রোগীর সংখ্যা পাঁচ হাজারের কম।
ভূষণ জানান, ভারতে প্রতি দশ লাখে সংক্রমিতের সংখ্যা তিন হাজার ৫৭৩, বিশ্বে যে হার তিন হাজার ৭০৪। ভারতে প্রতি দশ লাখে মৃত্যু হার ৫৮, বিশ্বে যা এখন ১১৮।
তথ্যসূত্র : ওয়ার্ল্ডোমিটার, আনন্দবাজার

আরও ১৮ জোড়া ট্রেন চালু

0

পূর্ব-ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী তৃতীয় ধাপে আরও ১৮ জোড়া কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।
আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে এই ট্রেনগুলো চালু হয়।
বৈশ্বিক মহামারি করোনায় প্রায় পৌনে ৬ মাস পর বন্ধ থাকার পর এই ট্রেনগুলো চালু হলো।
চালু হওয়া ট্রেনগুলো- নাজিরহাট কমিউটার, চট্টগ্রাম-দোহাজারী লোকাল ট্রেন, মোহনগঞ্জ লোকাল ট্রেন, ঝারিয়া ঝাঞ্জাইল লোকাল ট্রেন, উত্তরবঙ্গ মেইল, কাঞ্চন কমিউটার, দিনাজপুর কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম মেইল, রাজবাড়ী এক্সপ্রেস ও ভাটিয়াপাড়া এক্সপ্রেস।
কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারোয়ার বলেন, ট্রেন চলাচল স্বাভাবিক করতে তৃতীয় ধাপে আরও ১৮ জোড়া ট্রেন চালু করা হলো।
করোনার কারণে গত ২৫ মার্চ থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর গত ৩১ মে থেকে সীমিত পরিসরে আন্তনগর ট্রেন চালু করা হয়। তার পর থেকে বিভিন্ন সময়ে অন্য ট্রেনগুলো চালু করা হয়।

জুড়ী উপজেলায় টিলা কাটার অপরাধে ব্যবসায়ীকে দুই লক্ষ টাকা জরিমানা

0

গতকাল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় জুড়ী উপজেলার উত্তর ভরডহর এলাকায় টিলা কাটার অভিযোগে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন সূত্র জানায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমশিনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।
জনৈক মতিয়ার রহমান কর্তৃক টিলা কাটার অভিযোগে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (খ) ধারা লঙ্ঘনের দায়ে মতিয়ার রহমানকে উক্ত আইনরে ১৫(১) বিধান মতে ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদন্ড আদায় করা হয়।

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ করোনায় আক্রান্ত

0

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মন্ত্রী মহোদয় মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে (বাড়িতে পরিবারের সবার সংস্পর্শ এড়িয়ে আলাদা থাকা) রয়েছেন। তার কোনো জটিলতা নেই। তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন।

রিয়াকে নিয়ে মিডিয়াকে খোলা চিঠি সোনম, জোয়া, অনুরাগের

0

রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে বিচারসভা চলছে চ্যানেলে চ্যানেলে। ঠিক এই অভিযোগেই রিয়ার পাশে দাঁড়িয়ে খোলা চিঠিতে সংবাদমাধ্যমকে বিঁধলেন জোয়া আখতার, সোনম কাপুর আহুজা, অনুরাগ কশ্যপ, গৌরি শিন্ডের মতো ২৫০০ জন ব্যক্তিত্ব ও ৬০টি সংস্থা। সুশান্ত মৃত্যুতে রিয়াকে নিয়ে যেভাবে সংবাদমাধ্যমে কাঁটাছেড়া চলছে, তা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন সেলেবরা।
‘নিউজ মিডিয়া অব ইন্ডিয়া’ শীর্ষক খোলা চিঠি শুরুই হচ্ছে তীর্যক কটাক্ষ দিয়ে- ‘তোমাদের নিয়ে আমরা উদ্বিগ্ন। তোমরা ভালো আছো তো?’
খোলা চিঠিতে লেখা, ‘আমরা জানি তোমারা অন্যরকমও হতে পারো। কারণ, সঞ্জয় দত্ত ও সালমান খানের ক্ষেত্রে তোমাদের সহৃদয়তা দেখেছি। ওদের পরিবার, ভক্ত ও কেরিয়ারের কথা ভাবতে অনুরোধ করেছিলে তোমরা। কিন্তু যখন এক তরুণীর ব্যাপার এল, যিনি এখনও প্রমাণিত নন, অথচ তার চরিত্রহনন করা হচ্ছে। অনলাইনে আক্রমণ করা হচ্ছে রিয়া ও তার পরিবারকে। রিয়ার গ্রেফতারিকে জয় হিসেবে দেখাচ্ছে।’
এনসিবি অফিসে প্রথমবার রিয়ার হাজিরার সময় তাকে ঘিরে সাংবাদিক ও ক্যামেরাম্যানদের ভিড় নিয়েও প্রশ্ন তোলা হয়েছে চিঠিতে। তাতে লেখা, সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে রিয়া চক্রবর্তীকে ঘিরে ধরা হয়েছিল। বহুবার তার ব্যক্তিগত পরিসর লঙ্ঘন করা হয়েছে। ‘রিয়া কো ফাঁসাও’ নাটকের মাধ্যমে তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তোলা হচ্ছে নীতিনৈতিকতার প্রশ্ন।
বলে রাখি, বলিউডের অনেকেই এগিয়ে এসেছেন রিয়ার সমর্থনে। মিডিয়া সার্কাস বলে কটাক্ষ করে ইনস্টাগ্রামে বিচার চেয়েছেন বিদ্যা বালন। ট্রেন্ডিং হয়েছে #JusticeForRhea।

৫৩৪ কোটি টাকা ব্যয়ে একনেকে ৪ প্রকল্প অনুমোদন

0

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৫৩৪ কোটি ৩৪ লাখ টাকা খরচে চারটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকার দেবে ৪৪০ কোটি ৯৮ লাখ এবং বিদেশি ঋণ ৯৩ কোটি ৪০ লাখ টাকা।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেয়া হয়।

প্রধানমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান ও অর্থমন্ত্রী গণভবন থেকে একনেক সভায় অংশ নেন। সংশ্লিষ্ট বাকি মন্ত্রী, সচিবরা রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এনইসি সম্মেলন কক্ষে অবস্থান করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় অংশ নেন।

একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সদস্যরা প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

আজকের সভায় অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ‘আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): রাজউক (প্রথম সংশোধিত)’ প্রকল্প; শিক্ষা মন্ত্রণালয়ের ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্প; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ‘দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন’ প্রকল্প এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক, গাজীপুরের অ্যাপ্রোচ সড়ক প্রশস্তকরণ ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন (দ্বিতীয় সংশোধন)’ প্রকল্প।

একনেক সভায় আরও অংশ নেন- কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

সরকারি চাকরি প্রার্থীদের বয়স ৫ মাস ছাড় দেয়ার নির্দেশ

0

করোনা সঙ্কট ও মহামারির কারণে এ বছর সরকারি চাকরি প্রার্থীদের বয়সসীমায় পাঁচ মাসের ছাড় দেয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

করোনা মহামারির মধ্যে গেল ২৫ মার্চ যেসব প্রার্থীদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে এ সুযোগ প্রযোজ্য হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সরকারি চাকরি প্রার্থীদের এ সুযোগ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে যে সকল চাকরি প্রার্থীর বয়স ৩০ বছর পার হয়ে গেছে, তাদের চাকরির আবেদনে পাঁচ মাস বয়স শীথিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে হিসেবে ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। শিগগির এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, গত ২৫ মার্চ যাদের বয়স ৩০ বছর হবে তারা আগস্ট পরবর্তী সময়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। করোনা দুর্যোগকালীন ৩০ বছর পেরিয়ে যাওয়া প্রার্থীদের চাকরির আবেদনে সরকার পাঁচ মাসের এই সময় ছাড় দিয়েছে।

তিনি আরও বলেন, ২৬ মার্চের পর মার্চ-এপ্রিল-মে-জুন-জুলাই-আগস্ট পর্যন্ত যে সমস্ত মন্ত্রণালয় চাকরির জন্য তাদের বিজ্ঞাপন দেওয়ার কথা ছিল কিন্তু দিতে পারেনি তারা আগস্টের পর থেকে বিজ্ঞপ্তি দিচ্ছে। সেই ক্ষেত্রে প্রার্থী যারা থাকবে তাদের জন্য আবেদন চাইবে যে ২৫ মার্চ তাদের বয়স ৩০ বছর হতে হবে। এটুকু দিলে তারা (চাকরি প্রত্যাশী) কনসেশনটা পেয়ে গেল।

মাসে ৩০ কেজি করে চাল পাবেন অতিদরিদ্র ১০ লাখ ৪০ হাজার নারী

0

‘ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (ভিজিডি)’ হিসেবে আগামী ২০২১-২২ সালে দুই বছর মেয়াদে ১০ লাখ ৪০ হাজার উপকারভোগী অতিদরিদ্র নারীদের মাঝে ৩০ কেজি করে চাল প্রদান করা হবে। আজ মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘ভিজিডি কেন্দ্রীয় সমন্বয় কমিটির’ সভায় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা বলেন।

ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, সরকারের ভিজিডি কর্মসূচি দারিদ্রপীড়িত ও দুঃস্থ গ্রামীণ নারীদের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করছে। ভিজিডির মাধ্যমে এসব নারীরা খাদ্য নিরাপত্তাহীনতা, পুষ্টিহীনতা, অর্থনৈতিক নিরাপত্তাহীনতাকে সফলভাবে অতিক্রম করে চরম দারিদ্রতার স্তর থেকে বের হয়ে আসার সক্ষমতা অর্জন করেছে।

প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরিদা পারভীন, অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদসহ খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ইআরডি, স্থানীয় সরকার বিভাগ ও বিশ্ব খাদ্য সংস্থার প্রতিনিধি এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনার সময়ে আমাদের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচি চলমান আছে। পাশাপাশি অসহায় ও দুঃস্থ নারীদের মোবাইল ব্যাংকের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়েছে। যা বাংলাদেশের নারী ও শিশুদের খাদ্য পুষ্টি ও আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বৃহৎ সাসাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। মহিলা ও শিশু বিষক মন্ত্রণালয় থেকে ৭ লাখ ৭০ হাজার মাকে মাতৃত্বকাল ও ২ লাখ ৭৫ হাজার কর্মজীবী নারীকে ল্যাক্টেটিং মা ভাতা প্রদান করা হচ্ছে। এ মন্ত্রণালয় থেকে মোট সাসাজিক নিরাপত্তায় উপকারভোগীর সংখ্যা ২০ লাখ ৮৫ হাজার নারী। এ মন্ত্রণালয়ের মাধ্যমে ২০০১-০২ থেকে ২০৯-২০অর্থবছর পর্যন্ত ভিজিডির মোট উপকারভোগীর সংখ্যা ৭১ লাখ ৪০ হাজার।

তিনি আরো বলেন, করোনা মহামারির কারণে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সমাজের নিম্ন আয় ও দিন আনে দিন খায় এমন শ্রেণীর মানুষ বিশেষ করে শ্রমজীবী নারীরা অনেক কষ্টে আছেন। এই সময়ে প্রকৃত দুঃস্থ ও অসহায় নারী যারা ভিজিডিতে অন্তর্ভুক্ত হওয়ার সকল শর্ত পূরণ করবে তাদের নির্বাচন করতে হবে। ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা কমিটিগুলোকে শতভাগ নিরপেক্ষতার সাথে ভিজিডি উপকারভোগী বাছাইপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ভিজিডি বাছাইপ্রক্রিয়া মন্ত্রণালয় ও অধিদপ্তর থেকে সার্বক্ষণিক মনিটর করা হবে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পথশিশু পুনর্বাসনে কাজ করে যাচ্ছে। ভিজিডি অতিদারিদ্রপীড়িত গ্রামীণ নারীদের দারিদ্রতা দূর করে স্বাবলম্বী হতে সাহায্য করছে।

করোনায় আরও ৪৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১,৭২৪

0

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৪৩ জন মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ৩৬ ও নারী ৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৮০২ জনে।

একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭২৪ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৪১ হাজার ৫৬ জনে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪টি করোনা পরীক্ষাগারে ১৪ হাজার ৬৪৮টি নমুনা সংগ্রহ হয়। এর মধ্যে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৫০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৫৬ হাজার ৭৪৬টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৪৩৯ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৪৫ হাজার ৫৯৪ জনে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ২৭ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৯ দশমিক ৪১ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭২ দশমিক ০১ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪১ শতাংশ। এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ তিন হাজার ৭৪৭ (৭৭ দশমিক ৯৭শতাংশ) এবং নারী এক হাজার ৫৮ জন (২২ দশমিক শূন্য ০৩ শতাংশ)।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৩ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ৭জন এবং ষাটোর্ধ্ব ৩২ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৪৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ২৭ জন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুজন, খুলনা বিভাগে পাঁচজন, সিলেট চারজন ও রংপুরে দুজন রয়েছেন।