Home Blog Page 2685

বুধবার সীমান্ত সম্মেলনে বসছে বিজিবি-বিএসএফ

0

অবশেষে চার দিনের সীমান্ত সম্মেলনে বসছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন (ডিজিএলটি) শুরু হবে আগামীকাল বুধবার। সম্মেলন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার বিজিবি সদর দপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে ১৭ সেপ্টেম্বর বেলা পৌনে ১১টায়।

এই সীমান্ত সম্মেলন হওয়ার কথা ছিল ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু ১৩ সেপ্টেম্বর সম্মেলন স্থগিতের কথা জানায় বিজিবি। তখন জানানো হয়, বিএসএফ প্রতিনিধিদলের যে উড়োজাহাজে ঢাকায় আসার কথা ছিল, শেষ মুহূর্তে তাতে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়। ফলে তারা ঢাকায় পৌঁছাতে পারেনি।

আজ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবরার ফাহাদ হত্যা মামলার বিচার শুরু

0

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

এ সময় কারাগারে থাকা ২২ আসামি নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেন। অভিযোগ গঠন করার আগে কারাগারে থাকা ২২ আসামিকে আদালতে হাজির করা হয়।

এর আগে গত ৯ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানি শেষ করেন। আদালত অভিযোগ গঠনের আদেশের জন্য ১৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে ৩০২ ধারায় অভিযোগ গঠনের জন্য আদালতের কাছে প্রার্থনা করেন। এর পর ১৩ আসামিরপক্ষের অভিযোগ গঠন শুনানি করেন তাদের আইনজীবীরা। এদিন অপর আসামিদের পক্ষে অভিযোগ গঠন শুনানি শেষ না হওয়ায় ৯ সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।

ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ডেকে নেয় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এর পর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরদিন ৭ অক্টোবর দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন তিনি।

ওই ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। ২০১৯ সালের ১৩ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান।

অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারনামীয় ১৯ জন এবং তদন্তে প্রাপ্ত এজাহারবহির্ভূত ছয়জন রয়েছেন। এজাহারভুক্ত ১৯ জনের মধ্যে ১৬ জন এবং এজাহারবহির্ভূত ছয়জনের মধ্যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আটজন।

গ্রেফতার ২২ জন হলেন- মেহেদী হাসান রাসেল, মো. অনিক সরকার, ইফতি মোশাররফ সকাল, মো. মেহেদী হাসান রবিন, মো. মেফতাহুল ইসলাম জিওন, মুনতাসির আলম জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির, মো. মুজাহিদুর রহমান, মুহতাসিম ফুয়াদ, মো. মনিরুজ্জামান মনির, মো. আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত, ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মো. মিজানুর রহমান ওরফে মিজান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম ও এস এম মাহমুদ সেতু।

মামলার তিন আসামি এখনও পলাতক। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। তাদের মধ্যে প্রথম দুজন এজাহারভুক্ত ও শেষের জন এজাহারবহির্ভূত আসামি।

ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ : এডিবি

0

করোনা পরিস্থিতির কারণে আর্থিক অবস্থা সংকুচিত হলেও ধীরে ধীরে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার হচ্ছে। বর্তমান অর্থবছরে প্রবৃদ্ধি ৬.৮ শতাংশ এবং মূল্যস্ফীতি সহনীয় ৫.৫ শতাংশের মধ্যে থাকবে বলে ধারণা করছে উন্নয়ন সংস্থা এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ম্যানিলা থেকে এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক রিপোর্টে এ তথ্য দেওয়া হয়।

উৎপাদন খাতে চাঙা ভাব ও রফতানি বৃদ্ধির পাশাপাশি সহনীয় মূল্যস্ফীতি ও চলতি খাতের ঘাটতি ১.১ শতাংশ হবে ধারণা করছে ব্যাংকটি। দক্ষ সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সরকারের প্রণোদনার দ্রুত বাস্তবায়ন হচ্ছে এবং এ কারণে ৬.৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হবে প্রাক্কলন করা হয়েছে। তবে এ প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে বাংলাদেশ বা রফতানি বাজারে কোভিড ১৯ দীর্ঘায়িত হওয়া।

এডিবির বাংলাদেশ প্রধান মনমোহন পরকাশ বলেন, স্বাস্থ্য ও মহামারি ব্যবস্থাপনা করার জন্য চাপ থাকলেও প্রণোদনা প্যাকেজ ও সামাজিক সুরক্ষার মাধ্যমে সরকার অর্থনীতি ভালো ব্যবস্থাপনা করতে সক্ষম হয়েছে। রফতানির বর্তমান ভালো অবস্থাও বিদেশ থেকে অর্থায়ন সংগ্রহ করার পাশাপাশি সরকারের সামগ্রিক ব্যবস্থাপনার জন্য অর্থনৈতিক পুনরুদ্ধার চলমান থাকবে।

তিনি বলেন, দ্রুত করোনার টিকা সংগ্রহ করা ও মহামারি ব্যবস্থাপনায় জোর দেওয়া হলে অর্থনৈতিক পুনরুদ্ধার টেকসই হবে। মহামারির এই সমস্যা একটি সুযোগও বটে এবং এর ফলে সম্পদের ব্যবহার, রফতানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষাসহ বিভিন্ন খাতে সংস্কার বেগবান করা যেতে পারে।

এডিবি করোনা মহামারির জন্য ইতোমধ্যে ৬০ কোটি ডলার দিয়েছে। এছাড়া ২০২১-২৩ মেয়াদে ৫৯০ কোটি ডলার সহায়তা দেবে এডিবি এবং যদি সম্পদ সংগ্রহ করা সম্ভব হয় তবে বাড়তি ৫২০ কোটি ডলার পর্যন্ত সহায়তা পাবে বাংলাদেশ।

ভারতে করোনায় মৃতের সংখ্যা ৮০ হাজার ছাড়াল

0

কোভিড-১৯ মহামারীর নতুন হটস্পট এখন ভারত। দেশটিতে বর্তমানে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর মিছিল ৮০ হাজার ছাড়িয়ে গেছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ৭০ জন মারা গেছেন। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ৮০ হাজার ৭৩৭ জন।

গত ১৯ দিনে ২০ হাজারের বেশি মানুষ মারা গেছে দেশটিতে। রোজ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হচ্ছে দেশটিতে। গত ১৫ দিনে বিশ্বের আর কোনো দেশে এত মানুষের মৃত্যু হয়নি কোভিড-১৯ এ। সেপ্টেম্বরের ১৪ দিনে একদিন ছাড়া রোজ হাজারের বেশি মৃত্যু হয়েছে দেশটিতে। শুধু ৬ সেপ্টেম্বর ৯৯৪ জনের মৃত্যু হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮০৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে দ্বিতীয় ভারত। এমনকি সুস্থতায়ও দ্বিতীয় স্থানে উঠে এসেছে এশিয়ার দেশটি। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৪৯ হাজার ১৫২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৯ হাজার ২৯২ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এর পরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, বিহার, উড়িষ্যা, আসাম ও গুজরাট।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন ২৯ হাজার ৮৯৪ জন। এর পর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ৮ হাজার ৪৩৪ জন, কর্ণাটকে ৭ হাজার ৩৮৪ জন, অন্ধ্রপ্রদেশে ৪ হাজার ৯৭২ জন এবং দিল্লিতে ৪ হাজার ৭৭০ জন।

করোনা ভাইরাস মহামারীতে এশিয়ায় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪ আগস্ট থেকে বিশ্বে দৈনিক সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হচ্ছে ভারতে। মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই দেশটির অবস্থান।

পেঁয়াজের দাম বেড়েছে প্রতিকেজিতে ২০-৩০ টাকা

0

ভারত রফতানি বন্ধের পরদিনই দেশে পেঁয়াজের দাম কেজিপ্রতি বেড়েছে ২০-৩০ টাকা। ভারতের ঘোষণায় ঢাকার খুচরা বাজারে রাতারাতি মশলাজাতীয় পণ্যটির দাম বাড়ায় অনেক ক্রেতাই পেঁয়াজ কিনতে এসে শূন্য হাতে ফিরে গেছেন।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর কারওয়ানবাজার, মিরপুর-২, কাজীপাড়া, কচুক্ষেত ও হাতিরপুল বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বিক্রেতারা জানিয়েছেন, গতকাল (সোমবার) ভারত রফতানি বন্ধের ঘোষণা দেয়ায় হঠাৎ করেই প্রচুর ক্রেতা দোকানে ভিড় করেছেন পেঁয়াজ কেনার জন্য। তবে বেশ কিছু দোকানেই পেঁয়াজ না পেয়ে শূন্য হাতেই ফিরতে হয়েছে ক্রেতাদের।

মিরপুর-২ ও ১০-এর কয়েকটি দোকান ঘুরে দেখা যায়, এসব দোকানে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। কোনো কোনো দোকানে ৯০ টাকা দাম হাঁকাতেও দেখা গেছে।

মিরপুর কাজীপাড়ার পেঁয়াজ ব্যবসায়ী মাসুদ মিয়া জানান, গতকাল বিকেল থেকেই পেঁয়াজের বিক্রি বেড়ে গেছে। ৬৫ থেকে ৭০ টাকা দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমার কাছে দুই বস্তা পেঁয়াজ ছিল তা বিক্রি হয়ে গেছে। আজ যে কত দামে কিনে কত বিক্রি করব, তা বলতে পারছি না।

কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে আসা বেসরকারি চাকরিজীবী রাশেদুল ইসলাম শান্ত বলেন, পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় পেঁয়াজ কিনতে এসেছি। ৫ কেজি পেঁয়াজ ৩৫০ টাকা দিয়ে কিনলাম। কাল এর দাম ছিল ৩০০ টাকা।

কারওয়ান বাজারের খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় তাদের দাম বাড়িয়ে বিক্রি করতে হচ্ছে। পাইকারি বাজারে দাম কমে গেলে তারাও পেঁয়াজের দাম কমিয়ে দেবেন।

সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

0

তেল বহনকারী মালবাহী ট্রেনের ট্যাঙ্কলরি লাইনচ্যুত হয়ে বন্ধ থাকার প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে লাইনচ্যুত ট্রেনের লরিটি উদ্ধার করে মৌলভীবাজারের কুলাউড়া জংশন থেকে আসা উদ্ধারকারী ট্রেন।

কুলাউড়া রেলওয়ে স্টেশনের লকো ইনচার্জ দুলাল চন্দ্র দাস বলেন, ট্রেনের ২৪টি বগির একটি লাইনচ্যুত হয়েছিল। ট্যাঙ্কলরিগুলো উদ্ধার করে ২১টি পার্শ্ববর্তী মাইজগাঁও রেলওয়ে স্টেশনে এবং তিনটি কুলাউড়া উপজেলাধীন বরমচাল স্টেশনে নেওয়া হয়েছে। তবে লাইন মেরামত করে আরও আধা ঘণ্টা পর গ্রিন সিগন্যাল দেওয়া হবে।

সিলেট রেলওয়ে স্টেশন ব্যবস্থাপক মো. খলিলুর রহমান বলেন, সিলেট থেকে আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার কারণে কিছুটা বিলম্বে জ্বালানি বহনকারী ট্রেনটি উদ্ধারের আগেই ১০টা ৫৫ মিনিটে সিলেট ছেড়ে মাইজগাঁও গিয়ে থামে। দুর্ঘটনাকবলিত স্থান পুরোপুরি মেরামতের পর ট্রেনটি চালিয়ে দেওয়া হবে।

এর আগে এ দিন সকাল সাড়ে ৮টায় সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকার কালাকাঠি মোড়ে ৯৫২ নম্বর মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়। তেলের খালি ট্যাঙ্কলরি নিয়ে ট্রেনটি মাইজগাঁও রেলস্টেশন ছেড়ে কালাকাঠি এলাকায় যাওয়ার পর লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা ট্রেন যোগাযোগ বন্ধ ছিল।

জাতিসংঘের ৩ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ

0

৫৪ ভোটের মধ্যে ৫৩ ভোট পেয়ে জাতিসংঘের সংস্থা ইউএনডিপি, ইউএনএফপিএ ও ইউএনওপিএসের নির্বাহী বোর্ডের ২০২১-২০২৩ মেয়াদে সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নির্বাচনটিতে একটি মাত্র সদস্য দেশ ভোটদানে বিরত থাকে।

২০২১ সালের ১ জানুয়ারি থেকে নব-নির্বাচিত এ নির্বাহী বোর্ড কাজ শুরু করবে।

৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিল (ইকোসক) এর ৮টি অঙ্গ সংস্থার এই নির্বাচন সোমবার (১৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদরদপ্তরে সরাসরি ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা এবং জাতিসংঘের সংস্থাসমূহ ও তার কার্যনির্বাহী বোর্ডসমূহের সঙ্গে ঘনিষ্টভাবে কাজ করার কারণে বাংলাদেশ সুদৃঢ় উত্তরাধিকার, বিশ্বাস ও আস্থার যে সম্পর্ক অর্জন করেছে এ বিজয় তারই বহিঃপ্রকাশ।

বাংলাদেশ বর্তমানেও ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। এ ছাড়া জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বর্তমানে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশি বংশোদ্ভূত ড. আবিদ নোবেল পুরস্কারের জন্য মনোনীত

0

বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক ড. রুহুল আবিদ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। একই সঙ্গে তার অলাভজনক সংস্থা হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল (হায়েফা) তার সঙ্গে শান্তি পুরস্কারে মনোনীত হয়েছেন।

ড. রুহুল আবিদ ২০২০ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত ২১১ ব্যক্তির মধ্যে একজন। ম্যাসাচুসেটস বোস্টন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জেন-ফিলিপ বেলিউ এ খবর গণমাধ্যমকে জানান।

অপরদিকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তিতে মধ্যস্থতা করেন তিনি। ঐতিহাসিক এ শান্তি চুক্তির কারণে ২০২০ সালের জন্য ট্রাম্পকে মনোনীত করা হয়।

আওয়ামী লীগের ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ উদ্বোধন আজ

0

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ চালু হচ্ছে আজ।

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে সারাদেশের মানুষকে সেবা প্রদানের লক্ষ্যে এ অ্যাপ চালু করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন দেশের মানুষ।

‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপটি’ আনুষ্ঠানিকভাবে আজ মঙ্গলবার অনলাইনে শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মো. আবদুস সবুর। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আইইবির সম্মানী সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. রনক আহসান। অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক প্রকৗশলী ড. মোহাম্মদ মাহফুজুল ইসলাম। এ ছাড়া অ্যাপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন প্রকৌশলী আবু হাসান মাসুদ।

এ বিষয়ে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর বলেন, মহামারি করোনা ভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা প্রদান করতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এর পরই আমরা ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ’ নিয়ে কাজ শুরু করি। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে একটি নতুন অধ্যায় যুক্ত করবে। ‘জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপে’র মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ https://www.facebook.com/awamileague.1949 এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে https://www.youtube.com/user/myalbd.

‘শ্রীলঙ্কার দেয়া বিধিনিষেধ মেনে সফরে যাবে না বাংলাদেশ’

0

শ্রীলঙ্কার দেয়া বিধিনিষেধ মেনে বাংলাদেশ সফরে যাবে না বলে লঙ্কান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি।

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য সেদেশের ক্রিকেট বোর্ড যেসব শর্ত দিয়েছে সেগুলো ইতিহাসে বিরল। এমনকি, এগুলো মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তাদের দেয়া বিধিনিষেধ মেনে বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে না বলেও জানিয়ে দিয়েছেন পাপন। সোমবার (১৪ সেপ্টেম্বর) মিরপুরে অনুষ্ঠিত ক্রিকেট বোর্ডের জরুরি সভা শেষ এসব কথা জানান বিসিবি সভাপতি।

তবে, জাতীয় দলের খেলা না হলেও শিগগিরই ঘরোয়া লিগ শুরু হবে বলে নিশ্চিত করেছেন নাজমুল হাসান পাপন। তিনি আরও বলেন, ‘শ্রীলঙ্কা যেসব শর্ত দিয়েছে সেসব মেনে টেস্ট চ্যাম্পিয়নশিপ কেন কোনও খেলাই খেলতে যাওয়া সম্ভব না। আমরা আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি। এখন তারা যদি শর্ত পরিবর্তন না করে তাহলে আমরা সফরে যাব না।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ৩টি টেস্ট ম্যাচ খেলতে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের। প্রস্তুবিত সূচি অনুসারে চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে বিমানে ওঠার কথা।

কিন্তু, শ্রীলঙ্কা বলছে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে ক্রিকেটারদের। আর বিসিবি বলছে ১৪ দিন না ৭ দিন কোয়ারেন্টিনের কথা। এছাড়া শ্রীলঙ্কার শর্ত নেট বোলার নিয়ে যাবে না।